হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন বিমান হামলা
হরমোজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার কড়া জবাব হিসেবে শুক্রবার (২৬ জুন) ইরানের ওপর সরাসরি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এবং মধ্যপ্রাচ্যে নিয়োজিত যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতির মাধ্যমে এই সামরিক পদক্ষেপের তথ্য নিশ্চিত করেছে। সেন্টকম জানায়, বৃহস্পতিবার সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজ ‘এম/ভি এভার লাভলি’-তে ইরানের ড্রোন হামলার জোরালো প্রতিক্রিয়া হিসেবেই এই হামলা চালানো হয়েছে।
মার্কিন যুদ্ধবিমানগুলো মূলত ইরানের মিসাইল ও ড্রোন মজুতকেন্দ্র এবং উপকূলীয় রাডার সাইটগুলোকে লক্ষ্য করে নিখুঁত আঘাত হেনেছে। পেন্টাগন জানিয়েছে, ড্রোন হামলার শিকার হওয়ার সময় কার্গো জাহাজটি ওমান উপকূল ঘেঁষে হরমোজ প্রণালি অতিক্রম করছিল। যুক্তরাষ্ট্রের দাবি, বাণিজ্যিক জাহাজের ওপর ইরানি বাহিনীর এই অকারণ আগ্রাসন সুস্পষ্টভাবে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন।
এদিকে, ইরানে এই প্রতিশোধমূলক হামলার ঠিক আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য সামনে আসে। বৃহস্পতিবার হরমোজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে ইরানকে কোনো পরিণতির মুখোমুখি হতে হবে কি না— ওভাল অফিসে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, "আপনারা শিগগিরই তা দেখতে পাবেন।" আর এর পরপরই ইরানে এই মার্কিন হামলার খবর প্রকাশ্যে এলো।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।
আন্তর্জাতিক
View moreইসরায়েলের রাজনীতিতে নাটকীয় মোড়, বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক প্রত্যাবর্তন ও ক্ষমতা ধরে রাখার পথ রুদ্ধ করতে মরিয়া বিরোধী দলগুলো। ইসরায়েলের ২৬তম কনেস্টের (সংসদ) শপথগ্রহণ ও নতুন সরকার গঠনের প্রাথমিক প্রক্রিয়ার অংশ হিসেবে বিরোধী দলগুলোর শীর্ষ জোট নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র আমির ওহানাকে সরিয়ে নেসেটের স্পিকার পদে সাবেক মন্ত্রী মাতান কাহানাকে মনোনয়ন দিয়েছে। বিরোধী ‘পরিবর্তন ও সংস্কার ব্লকের’ প্রধান গাদি আইজেনকোট মঙ্গলবার (১০ নভেম্বর) এ ঘোষণা দেন। ইসরায়েলি সংবাদমাধ্যম প্যালেস্টাইন ক্রনিকলসহ আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর বিরোধীরা কৌশলগতভাবে নেসেটের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা চালাচ্ছে, যাতে আইনগত এবং সংসদীয় মারপ্যাঁচে নেতানিয়াহুর পুনরায় ক্ষমতায় ফেরা ঠেকানো যায়। বন্টন হলো নেস্টের গুরুত্বপূর্ণ পদসমূহ: আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী ব্লকের দলগুলোর মধ্যে কয়েকদিনের তীব্র দরকষাকষি ও আলোচনার পর এই সমঝোতা হয়। চুক্তি অনুযায়ী, ইশতার (Yashar) পার্টির নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মাতান কাহানাকে স্পিকার পদের জন্য মনোনীত করা হয়েছে। এছাড়া অত্যন্ত প্রভাবশালী ‘নেসেটের বৈদেশিক সম্পর্ক ও প্রতিরক্ষা কমিটির’ প্রধান হিসেবে সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যানকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ফিন্যান্স কমিটি ও অ্যারেঞ্জমেন্টস কমিটির শীর্ষ পদেও অন্য বিরোধী নেতাদের নাম চূড়ান্ত করা হয়েছে। সরকার গঠন ও রাজনৈতিক হিসাব-নিকাশ: এর আগে গত রোববার (৮ নভেম্বর) প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ ৬৭ জন আইনপ্রণেতার সুপারিশের ভিত্তিতে গাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব দেন। আইজেনকোটের সামনে সরকার গঠনের জন্য ২৮ দিনের সাংবিধানিক সময়সীমা রয়েছে। বর্তমানে নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টির বিরুদ্ধে বিরোধী জোট কনেস্টের অভ্যন্তরীণ আইন প্রণয়ন ও এজেন্ডা নিয়ন্ত্রণ করার মাধ্যমে তীব্র চাপ সৃষ্টি করতে চাইছে। এই কৌশলগত পদক্ষেপ ইসরায়েলের রাজনীতিতে নেতানিয়াহুর দীর্ঘমেয়াদী আধিপত্যের অবসান ঘটাতে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: আল-জাজিরা। আনাদুলু।
সামরিক প্রযুক্তিতে বিপ্লব চীনের! জিজে-১১ ড্রোনের গোপন অস্ত্র ভাণ্ডার নিয়ে তোলপাড়
ইসরায়েলে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর ক্ষমতা কতখানি?
মস্কো শীর্ষ সম্মেলন: সাবেক সোভিয়েত মিত্রদের ওপর প্রভাব বজায় রাখার পরিক্ষায় রাশিয়া
ইরানের পক্ষ থেকে আসা সম্ভাব্য নিরাপত্তার হুমকির কারণে যুক্তরাজ্যে অবস্থিত নিজেদের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি থেকে সামরিক বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় দৈনিক 'ওয়াল স্ট্রিট জার্নাল' এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, যুক্তরাজ্যের 'আরএএফ মিলডেনহল' (RAF Mildenhall) ঘাঁটিতে ইরানের হুমকির ধরনটি সাধারণ নাকি নির্দিষ্ট—তা নিয়ে পর্যালোচনা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফ্লাইট ট্র্যাকিং ডেটা ও দায়িত্বশীল একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, গতকাল সকালে দুটি রিফুয়েলিং ট্যাংকার জার্মানিতে স্থানান্তর করা হয়েছে। এর পাশাপাশি দিনভর অন্যান্য ট্যাংকার ও যুদ্ধবিমান জার্মানি এবং অন্যান্য নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি। তারা জানিয়েছে, বিভিন্ন পরিচালনগত কারণেই সাধারণত এক স্থান থেকে অন্য স্থানে বিমান স্থানান্তর করা হয়। অন্যদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, "আমরা সাধারণত অন্য দেশের সামরিক কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করি না। তবে পরিচালনগত প্রয়োজনে নিয়মিতই এসব সম্পদ স্থানান্তর করা হয়ে থাকে।" এর আগে গত মাসে ইংল্যান্ডের 'আরএএফ ফেয়ারফোর্ড' (RAF Fairford) ঘাঁটিতে একটি সম্ভাব্য সন্ত্রাসী হামলার পরিকল্পনার তদন্ত চলাকালে সেখান থেকে নিজেদের বোমারু বিমান সরিয়ে নিয়েছিল মার্কিন বিমান বাহিনী। ওই ঘাঁটিটি ইরানের বিরুদ্ধে পরিচালিত বিভিন্ন অভিযানে ব্যবহার করা হতো। যুক্তরাজ্যের কর্মকর্তাদের দাবি, ইরানি প্রক্সি গোষ্ঠীগুলো ব্রিটেনে একাধিক অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের হামলার সঙ্গে জড়িত। এসব হামলার বড় একটি লক্ষ্য ছিল ইহুদি সম্প্রদায়, যার মূল উদ্দেশ্য ভয় ও আতঙ্ক সৃষ্টি করা। মধ্যপ্রাচ্য পরিস্থিতি অস্থিতিশীল থাকলে তেহরান যুক্তরাজ্যে তাদের লক্ষ্যবস্তু আরও প্রসারিত করতে পারে বলেও তারা পূর্বে সতর্ক করেছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মার্কিন আলোচনাকারীদের সাথে ইরান বেশ নমনীয় ও ইতিবাচকভাবে কথা বলছে। উভয় দেশের মধ্যকার সংঘাত নিরসনে একটি সমঝোতায় পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে এবং যুদ্ধটি কার্যত শেষের পথে। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল।
ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষ হয়েছে, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প
অস্ট্রেলিয়ায় ৮৫০ চাকরি বাদ দিচ্ছে বৃহত্তম বিমান সংস্থা কান্টাস, অধিকাংশ কাজ যাচ্ছে ভারতে
নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে পাকিস্তানি টেলিভিশন উপস্থাপিকার মৃত্যু, স্বামী আটক
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে চীন ও রাশিয়ার সহযোগিতা চাইছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি। আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে এই বৈঠক হতে পারে। ৯ নভেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, চীন সফরে রুশ প্রেসিডেন্ট পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর একটি বৈঠক হতে পারে। সেখানে পারমাণবিক নিরস্ত্রীকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি ইরানের যুদ্ধ বন্ধের বিষয়টিও গুরুত্ব পাবে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের ওপর রাজনৈতিক চাপ বেড়েছে। দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতে এখনো প্রত্যাশিত সমাধান আসেনি। যুদ্ধের প্রভাব পড়েছে জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে। ফলে সামরিক পদক্ষেপের পাশাপাশি কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে ট্রাম্প প্রশাসন। দক্ষিণ চীন সাগরসংলগ্ন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র শেনজেনে ১৮-১৯ নভেম্বর এপেক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। এই সম্মেলনে বিভিন্ন দেশের নেতারা অংশ নেবেন। এর ফাঁকে বিশ্বের তিন প্রভাবশালী রাষ্ট্রের নেতাদের একসঙ্গে বসার সম্ভাবনা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। তবে বৈঠকটি এখনো চূড়ান্তভাবে নিশ্চিত নয়। চীন ও রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে যোগাযোগ ও প্রস্তুতির আলোচনা চলার কথা জানা গেছে। চীনের পক্ষ থেকে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগের বিষয়টি নিশ্চিত করা হলেও বৈঠকের চূড়ান্ত সময়সূচি ও আলোচ্যসূচি প্রকাশ করা হয়নি। চীন এই পরিস্থিতিতে সরাসরি ইরানের ওপর চাপ প্রয়োগের পরিবর্তে আলোচনার জন্য একটি কূটনৈতিক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। বেইজিংয়ের অবস্থান হলো, সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত যুদ্ধ বন্ধ করে সংলাপ ও আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান করা। তবে চীন ইরানকে কোনো চুক্তিতে রাজি করাতে পারবে কি না, তা এখনো অনিশ্চিত। এদিকে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়েও তিন নেতার মধ্যে মতপার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় চীনের পারমাণবিক অস্ত্রের সংখ্যা কম। এ যুক্তিতে বেইজিং দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে একই কাঠামোয় ত্রিপক্ষীয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় অংশ নেওয়ার চাপ প্রত্যাখ্যান করে আসছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক অস্ত্রভান্ডার উল্লেখযোগ্যভাবে কমানোর দায়িত্ব আগে তাদেরই নিতে হবে। এরপর বৃহত্তর নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার পরিবেশ তৈরি হতে পারে। ফলে ট্রাম্পের প্রস্তাবিত বৈঠকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে সমঝোতা সহজ হবে না। ইরান যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টায় কাতারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ৯ নভেম্বর কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে ট্রাম্পের বৈঠকের কথা জানিয়েছে রয়টার্স। তিনি এর আগে তেহরান সফর করেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার পথ তৈরিতে কাতার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। তবে দুই দেশের মধ্যে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিল এবং সামরিক অভিযান বন্ধের মতো শর্ত দিয়েছে। অন্যদিকে ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে নিশ্চয়তা চাইছে। ফলে দ্রুত কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নিয়ে সংশয় রয়েছে। শেনজেনে ট্রাম্প, শি জিনপিং ও পুতিনের সম্ভাব্য বৈঠক শুধু ইরান যুদ্ধের ভবিষ্যৎ নয়, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এবং বৃহৎ শক্তিগুলোর পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে এই বৈঠক থেকে যুদ্ধ বন্ধের কোনো সমঝোতা আসবে কি না, তা নির্ভর করবে তিন দেশের অবস্থান এবং ইরানের সম্মতির ওপর।
জার্মানির রাজনৈতিক ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইলসে আইগনার
বিশ্বসেরা রোডস বৃত্তি পেলেন সৌদি আরবের দুই মেধাবী নারী, গন্তব্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়