সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

মেয়াদোত্তীর্ণ হওয়ায় ময়লায় ফেলে দেওয়া হলো চকলেট, কুড়াতে মানুষের হুড়োহুড়ি

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ২৫, ২০২৬ ১২:২
ভারতের উত্তর প্রদেশের কানপুরের পানকি শিল্পাঞ্চলে ফেলে দেওয়া মেয়াদোত্তীর্ণ চকলেট কুড়াতে মানুষের উপচে পড়া ভিড়। ছবি: সংগৃহীত
ভারতের উত্তর প্রদেশের কানপুরের পানকি শিল্পাঞ্চলে ফেলে দেওয়া মেয়াদোত্তীর্ণ চকলেট কুড়াতে মানুষের উপচে পড়া ভিড়। ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের কানপুরের পানকি শিল্পাঞ্চলে রাস্তার পাশে ফেলে দেওয়া বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ চকলেট ও টফি কুড়িয়ে নিতে মানুষের ভিড়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, অনেকে ব্যাগ, বস্তা ও কার্টনে করে এসব চকলেট নিয়ে যাচ্ছেন। ঘটনাটি খাদ্য নিরাপত্তা ও মেয়াদোত্তীর্ণ পণ্য নিষ্পত্তি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। 

 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কানপুরের পানকি এলাকায় একটি চকলেট কারখানা বিক্রির অনুপযোগী চকলেট ও টফি একটি ডাম্পিং সাইটে ফেলে দেয়। এরপর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পথচারীরাও সেখানে জড়ো হন।

 

ভাইরাল ভিডিওতে দেখা যায়, কেউ হাতে করে চকলেট তুলছেন, আবার কেউ ব্যাগ ও বস্তা ভর্তি করে নিয়ে যাচ্ছেন। কয়েকজনকে সাইকেল ও মোটরসাইকেলে করে বড় পরিমাণ চকলেট নিয়ে চলে যেতেও দেখা গেছে। 

 

স্থানীয়দের দাবি, এসব চকলেটের মেয়াদ ২০২৪ সালেই শেষ হয়ে গেছে। তবে ঘটনাস্থলে থাকা অনেকেই প্যাকেটের মেয়াদ শেষ হওয়ার তারিখ যাচাই না করেই সেগুলো সংগ্রহ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একজন ভিডিও ধারণকারী ব্যক্তি মানুষকে এসব চকলেট না খাওয়ার সতর্কতা দিলেও তা উপেক্ষা করা হয় বলে জানা গেছে। 

 

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য এভাবে জনসমাগমের জায়গার পাশে ফেলে যাওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। একই সঙ্গে কুড়িয়ে নেওয়া এসব পণ্য কেউ খেলে তা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে কি না, তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

 

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, কানপুর পুলিশ ভাইরাল ভিডিওটির বিষয়ে অবগত হয়েছে এবং ঘটনাটি তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কারখানা বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য প্রকাশ্যে এসেছে কি না, তা নিশ্চিত নয়।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
অস্ট্রেলিয়ায় বাড়ছে পরিচর্যাকর্মীর চাহিদা, প্রয়োজন আরও ১ লাখ ১০ হাজার কর্মী, বাংলাদেশিদেরও বড় সুযোগ
অস্ট্রেলিয়ায় বাড়ছে পরিচর্যাকর্মীর চাহিদা, প্রয়োজন আরও ১ লাখ ১০ হাজার কর্মী, বাংলাদেশিদেরও বড় সুযোগ

অস্ট্রেলিয়ায় বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে পরিচর্যা ও স্বাস্থ্যসেবা খাতে দক্ষ কর্মীর চাহিদা। কমিটি ফর ইকোনমিক ডেভেলপমেন্ট অব অস্ট্রেলিয়ার (সিইডিএ) ২০২১ সালের এক গবেষণার পূর্বাভাস অনুযায়ী, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে ২০৩০ সালের মধ্যে দেশটিতে বয়স্কদের সরাসরি পরিচর্যা খাতে অন্তত ১ লাখ ১০ হাজার কর্মীর ঘাটতি দেখা দিতে পারে। এই কর্মীসংকট মোকাবিলায় বিদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের সুযোগ রেখেছে অস্ট্রেলিয়া সরকার। নির্ধারিত যোগ্যতা পূরণ করে বাংলাদেশিরাও এ সুযোগ নিতে পারেন।   ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত অস্ট্রেলিয়ার পার্লামেন্টারি লাইব্রেরির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে বয়স্কদের পরিচর্যা সেবার চাহিদা যে হারে বাড়ছে, সে তুলনায় কর্মীর সংখ্যা বাড়ছে না। কর্মী নিয়োগ, প্রশিক্ষণ ও অভিবাসনের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে এই সংকট মোকাবিলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ceda.com.au +2   যেসব পদে বিদেশি কর্মী নিয়োগের সুযোগ   অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্সের তথ্য অনুযায়ী, এজড কেয়ার ইন্ডাস্ট্রি লেবার এগ্রিমেন্টের আওতায় অনুমোদিত নিয়োগদাতা প্রতিষ্ঠান বিদেশ থেকে তিন ধরনের কর্মী নিয়োগ দিতে পারে।   * এজড অর ডিজঅ্যাবলড কেয়ারার * নার্সিং সাপোর্ট ওয়ার্কার * পার্সোনাল কেয়ার অ্যাসিস্ট্যান্ট   এসব পদের কর্মীদের বয়স্ক ব্যক্তিদের দৈনন্দিন কাজে সহায়তা, ব্যক্তিগত পরিচর্যা, চলাফেরায় সহযোগিতা এবং নার্সদের তত্ত্বাবধানে রোগীদের সেবা দেওয়ার মতো দায়িত্ব পালন করতে হয়।   কোন ভিসায় যাওয়া যাবে?   বিদেশি কর্মীরা স্কিলস ইন ডিমান্ড ভিসা (সাবক্লাস ৪৮২) পেতে পারেন। এই ভিসার আওতায় লেবার এগ্রিমেন্টের শর্ত অনুযায়ী সর্বোচ্চ চার বছর অস্ট্রেলিয়ায় কাজের সুযোগ রয়েছে।   তবে এই ভিসার জন্য অস্ট্রেলিয়ার অনুমোদিত কোনো নিয়োগদাতা প্রতিষ্ঠানের স্পনসরশিপ ও মনোনয়ন প্রয়োজন। শুধু প্রশিক্ষণ বা শিক্ষাগত যোগ্যতা থাকলেই ভিসা পাওয়া যাবে না। Immigration and citizenship Website +1   আবেদনের যোগ্যতা   আবেদনকারীর অস্ট্রেলিয়ান কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের সার্টিফিকেট থ্রি বা সমমানের সংশ্লিষ্ট যোগ্যতা থাকতে হবে। বিকল্প হিসেবে সংশ্লিষ্ট খাতে অন্তত এক বছরের পূর্ণকালীন বা সমপরিমাণ খণ্ডকালীন কাজের অভিজ্ঞতা গ্রহণযোগ্য হতে পারে।   বাংলাদেশ থেকে অর্জিত শিক্ষাগত যোগ্যতা কিংবা কাজের অভিজ্ঞতার ভিত্তিতে আবেদন করলে অস্ট্রেলিয়ার নির্ধারিত প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষতা যাচাই করাতে হবে।   ইংরেজি ভাষায় কত স্কোর প্রয়োজন?   সাধারণ পরিচর্যা প্রতিষ্ঠানে ৪৮২ ভিসার আওতায় কাজের জন্য আইইএলটিএসে সামগ্রিকভাবে ৫ স্কোর প্রয়োজন। স্পিকিং ও লিসেনিংয়ে অন্তত ৫ এবং রিডিং ও রাইটিংয়ে অন্তত ৪ দশমিক ৫ স্কোর থাকতে হবে।   বিশেষ ভাষাভিত্তিক কমিউনিটিকে সেবা দেওয়া প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্দিষ্ট শর্তে সামগ্রিকভাবে ৪ দশমিক ৫ স্কোরও গ্রহণযোগ্য হতে পারে। এ ছাড়া সমমানের অনুমোদিত ইংরেজি ভাষার পরীক্ষার ফলাফল গ্রহণ করা হয়।   বেতন কত?   অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্সের প্রকাশিত বিশেষ শ্রমচুক্তির শর্ত অনুযায়ী, এ খাতে বিদেশি কর্মীদের পূর্ণকালীন নিয়োগের ক্ষেত্রে বছরে অন্তত ৫১ হাজার ২২২ অস্ট্রেলিয়ান ডলার অথবা সংশ্লিষ্ট পদের প্রচলিত বাজারদর অনুযায়ী বেতন দিতে হবে। এর মধ্যে যেটি বেশি, সেটিই প্রযোজ্য হবে।   স্থায়ী বসবাসের সুযোগ   অস্ট্রেলিয়ায় বয়স্কদের পরিচর্যা খাতে সংশ্লিষ্ট পেশায় অন্তত দুই বছর কাজ করার পর যোগ্য কর্মীদের জন্য এমপ্লয়ার নমিনেশন স্কিমের সাবক্লাস ১৮৬ ভিসার মাধ্যমে স্থায়ী বসবাসের আবেদন করার সুযোগ রয়েছে।   এ ক্ষেত্রে নিয়োগদাতার মনোনয়ন, বয়সসীমা, ইংরেজি ভাষার দক্ষতা এবং অন্যান্য অভিবাসনসংক্রান্ত শর্ত পূরণ করতে হবে। বিশেষ শ্রমচুক্তির আওতায় ৪৮২ ভিসার জন্য নির্দিষ্ট বয়সসীমা নেই। তবে ১৮৬ ভিসার ক্ষেত্রে বয়সসীমা ৪৫ বছর। Immigration and citizenship Website +1   বাংলাদেশিরা যেভাবে প্রস্তুতি নেবেন   আগ্রহীরা কেয়ারগিভিং, নার্সিং সাপোর্ট ও বয়স্কদের পরিচর্যাসংক্রান্ত প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারেন। ইংরেজি ভাষার দক্ষতা বাড়ানো এবং শিক্ষাগত যোগ্যতা ও কর্মজীবনের প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখাও জরুরি।   চাকরির সন্ধানে অস্ট্রেলিয়ার জনপ্রিয় চাকরির প্ল্যাটফর্ম সিক, ইনডিড, ওয়ার্কফোর্স অস্ট্রেলিয়া এবং বিভিন্ন এজড কেয়ার প্রতিষ্ঠানের ক্যারিয়ার বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারেন। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিদেশি কর্মীদের ভিসা স্পনসর করতে সক্ষম কি না, তা যাচাই করতে হবে।   উল্লেখ্য, ২০৩০ সালের মধ্যে ১ লাখ ১০ হাজার কর্মীর ঘাটতির তথ্যটি একটি গবেষণাভিত্তিক পূর্বাভাস। এটি বর্তমানে সমসংখ্যক কর্মী নিয়োগের সরকারি ঘোষণা নয়। তাই বিদেশে চাকরি বা স্থায়ী বসবাসের নিশ্চয়তার প্রতিশ্রুতি দিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ দাবি করলে সতর্ক থাকতে হবে।   সংবাদসূত্র: অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্স   871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ১:৪৪
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের কাছে বিশেষ বিমান পাঠানোর অনুরোধ

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের কাছে বিশেষ বিমান পাঠানোর অনুরোধ

তুরস্কে ‘ফুড পয়জনিংয়ে’ কানাডীয় ছাত্রীর মৃ ত্যু, একই এলাকায় আরেক পরিবারের চারজনের মৃ ত্যুতে সন্দেহ

তুরস্কে ‘ফুড পয়জনিংয়ে’ কানাডীয় ছাত্রীর মৃ ত্যু, একই এলাকায় আরেক পরিবারের চারজনের মৃ ত্যুতে সন্দেহ

ডার্ক ওয়েবে লাখ লাখ ক্রেডিট কার্ড বিক্রি, কসোভোর ২১ বছর বয়সী যুবক এখন যুক্তরাষ্ট্রের কারাগারে

ডার্ক ওয়েবে লাখ লাখ ক্রেডিট কার্ড বিক্রি, কসোভোর ২১ বছর বয়সী যুবক এখন যুক্তরাষ্ট্রের কারাগারে

নিষেধাজ্ঞা এড়িয়ে ১৫ বিলিয়ন ডলারের লেনদেন, ইরানের ছায়া ব্যাংকিং নেটওয়ার্ক শনাক্ত যুক্তরাষ্ট্রের
নিষেধাজ্ঞা এড়িয়ে ১৫ বিলিয়ন ডলারের লেনদেন, ইরানের ছায়া ব্যাংকিং নেটওয়ার্ক শনাক্ত যুক্তরাষ্ট্রের

মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানের সম্ভাব্য ছায়া ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ কোটি (১৫ বিলিয়ন) ডলারের সন্দেহজনক লেনদেন শনাক্ত করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি ডিপার্টমেন্ট)।   সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত ট্রেজারির ‘ফিন্যান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্ক’ (ফিনসেন)-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে জানানো হয়, চীন, সিঙ্গাপুর এবং যুক্তরাজ্যের বিভিন্ন ব্যাংক থেকে এই বিপুল পরিমাণ অর্থের উৎস তৈরি হয়ে পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক (ইউএই) আর্থিক প্রতিষ্ঠানগুলোতে স্থানান্তর করা হয়েছে। তেহরানের শাসকগোষ্ঠীর গোপন আর্থিক জীবনরেখা সম্পূর্ণ বিচ্ছিন্ন করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবেই এই অনুসন্ধান চালানো হয়।   ফিনসেনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, শনাক্ত হওয়া অর্থের মধ্যে অন্তত ২৬০ কোটি (২.৬ বিলিয়ন) ডলার এসেছে চীনভিত্তিক ব্যাংকগুলো থেকে, ৯৮ কোটি ১০ লাখ ডলার এসেছে সিঙ্গাপুরের ব্যাংক থেকে এবং ৯২ কোটি ২০ লাখ ডলার এসেছে যুক্তরাজ্যের ব্যাংকগুলো থেকে।   এ ছাড়া মার্শাল দ্বীপপুঞ্জ, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ এবং ইরানের সঙ্গে সংশ্লিষ্ট নৌপরিবহন, বাণিজ্য ও জ্বালানি তেল খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমেও বাকি সন্দেহজনক লেনদেনগুলো সংঘটিত হয়েছে। সামগ্রিকভাবে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন কোম্পানির সম্পৃক্ততায় মোট ১ হাজার ১৩০ কোটি (১১.৩ বিলিয়ন) ডলার সমমূল্যের লেনদেন হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   এ বিষয়ে এক বিবৃতিতে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানি শাসকগোষ্ঠীর সঙ্গে যুক্ত অর্থ যাতে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে প্রবেশ করতে না পারে, সে ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানগুলোই প্রথম প্রতিরক্ষা ব্যূহ হিসেবে কাজ করে। সামরিক বাহিনী, অস্ত্র কর্মসূচি এবং সন্ত্রাসী প্রক্সি গোষ্ঠীগুলোতে অর্থায়নের জন্য তেহরান যে আর্থিক নেটওয়ার্কের ওপর নির্ভর করে, ট্রেজারি বিভাগ তা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করার অভিযান অব্যাহত রাখবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।   ফিনসেনের এই প্রতিবেদনে মূলত ২০২৬ সালের আগস্টের শেষ দিকে যুক্তরাষ্ট্রের শুরু করা ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর পূর্ববর্তী লেনদেনগুলো তুলে ধরা হয়েছে, যার লক্ষ্য ছিল তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও তীব্র করা। ওই একই মাসে মার্কিন অর্থ মন্ত্রণালয় আমিরাতভিত্তিক ‘ব্যাংক মিসর ইউএই’-র পাঁচটি শাখাকেই মার্কিন আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার প্রস্তাব দেয়, যদিও এ সংক্রান্ত ফেডারেল বিধিমালাটি এখনো চূড়ান্তভাবে কার্যকর হয়নি।   তদন্তে দেখা গেছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ব্যাংক মিসর ইউএই-র মাধ্যমে সম্ভাব্য ইরানি ছায়া ব্যাংকিং নেটওয়ার্কের অংশ হিসেবে ১০৩টি কোম্পানির প্রায় ১৮০ কোটি (১.৮ বিলিয়ন) ডলারের লেনদেন সম্পন্ন হয়েছিল।   এদিকে তেহরানের গোপন আর্থিক তৎপরতা দমনে সোমবার নতুন করে আরও কঠোর পদক্ষেপ নিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল’ (ওফ্যাক)। অপারেশন ইকোনমিক আউটকাস্টের আওতায় ইরানের অর্থপাচার ও নিষেধাজ্ঞা এড়ানোর প্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগে কয়েক ডজন ইরানি মানি এক্সচেঞ্জ হাউস এবং বিভিন্ন ফ্রন্ট কোম্পানির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে সংস্থাটি।

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ১৫:১৯
ফর্সা হওয়ার ক্রিম ব্যবহারে গুরুতর কিডনি রোগে আক্রান্ত কেরালার কিশোরী। ছবি: সংগৃহীত

রঙ ফর্সা হওয়ার ক্রিমের কারণে গুরুতর কিডনি রোগ! তদন্ত শুরু ভারতে

যুক্তরাষ্ট্রের কাছে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে ইরানের আদালত। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রকে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ ইরানের আদালতের

গ্রাহকের হয়ে ক্ষমা চাইতে জাপানে গড়ে উঠেছে বিশেষ ‘অ্যাপোলজি এজেন্সি’ বা ক্ষমা প্রার্থনার সংস্থা। ছবি: সংগৃহীত

ভুল করে নিজে ক্ষমা চাইতে চান না? জাপানে টাকা দিলেই আপনার হয়ে ক্ষমা চাইবে অ্যাপোলজি এজেন্সি

উত্তর প্রদেশের মথুরায় বিয়েতে দুই বরকে মোট ২ কোটি রুপির নোটের মালা উপহার দিয়ে আলোচনায় এসেছেন তাদের দুলাভাই। ছবি: সংগৃহীত
বিয়েতে কোটি টাকার নোটের মালা উপহার পেলেন দুই বর! সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল

ভারতের উত্তর প্রদেশে বিয়ের অনুষ্ঠানে দুই বরকে মোট ২ কোটি রুপির নোটের মালা উপহার দিয়ে আলোচনায় এসেছেন তাদের দুলাভাই। ৫০০ রুপির নোট দিয়ে তৈরি প্রতিটি মালার মূল্য প্রায় ১ কোটি রুপি বলে দাবি করা হয়েছে। প্রায় ১০০ ফুট লম্বা এসব মালা পরানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২১ নভেম্বর) রাজ্যের মথুরা জেলার নাগলা ফাউদা গ্রামে।   ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, দুই চাচাতো ভাই প্রাশান্ত সিং ও কানহা রাঘবের বিয়ের শোভাযাত্রার প্রস্তুতি চলছিল। এ সময় তাদের দুলাভাই যোগেশ কুমার ঠাকুর দুই বরের জন্য নিয়ে আসেন বিশাল দুটি মালা। প্রতিটি মালা ৫০০ রুপির নোট দিয়ে তৈরি করা হয়েছিল। সেগুলোর মূল্য প্রায় ১ কোটি রুপি করে বলে জানানো হয়।   যোগেশ কুমার ঠাকুর রাজস্থানের কামা এলাকার নানদোলি গ্রামের বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি ভুরা ঠাকুর নামেও পরিচিত। বিয়ের আগে ঘোড়ায় চড়ে শোভাযাত্রা বের করার প্রচলিত অনুষ্ঠান ‘ঘুড়চড়ি’ উপলক্ষে তিনি দুই শ্যালককে এই উপহার দেন।   মালাগুলো এতটাই লম্বা ছিল যে একজনের পক্ষে সেগুলো বহন করা সম্ভব হয়নি। কয়েকজন মিলে নোটের মালা ধরে অনুষ্ঠানস্থলে নিয়ে আসেন। পরে দুই বরকে একটি ভবনের ছাদে দাঁড় করিয়ে তাদের গলায় মালাগুলো পরানো হয়। সেখান থেকে মালার বড় অংশ নিচের দিকে ঝুলতে দেখা যায়।   অভিনব এই আয়োজন দেখতে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও আত্মীয়স্বজন। উপস্থিত অনেকেই মোবাইল ফোনে দৃশ্যটি ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।   প্রতিবেদন অনুযায়ী, দুই বর পরে মথুরার গোবর্ধন এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তারা ভারতীয় কিষান ইউনিয়নের ভানু শাখার সঙ্গে যুক্ত কৃষক নেতা মহাবীর স্বামীর ভাতিজা। তাদের পরিবার মার্বেল ও পাথরের শোরুম ব্যবসার সঙ্গে জড়িত।   ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রতিটি মালায় প্রায় ১ কোটি রুপির নোট ব্যবহার করা হয়েছে। তবে মালাগুলোতে প্রকৃতপক্ষে কত টাকা ছিল, তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।   বিয়ের অনুষ্ঠানে নগদ অর্থ উপহার দেওয়ার প্রচলন থাকলেও এত দীর্ঘ নোটের মালা উপহার দেওয়ার ঘটনা স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি করেছে। দুই বরের গলায় বিশাল মালা পরানোর দৃশ্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।   সূত্র: এনডিটিভি

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ৮:৫৬
গোপনে পারমাণবিক অস্ত্রের শক্তি বাড়াচ্ছে উত্তর কোরিয়া

গোপনে পারমাণবিক অস্ত্রের শক্তি বাড়াচ্ছে উত্তর কোরিয়া, প্রকাশ্যে এলো নতুন তথ্য

মুসলিম হচ্ছেন অনেক কোরীয়

দক্ষিণ কোরিয়ার তরুণদের মধ্যে বাড়ছে ইসলাম জানার আগ্রহ, মুসলিম হচ্ছেন অনেক কোরীয়

ইরানের বন্দর ঘিরে মার্কিন নৌ অবরোধ, সর্বস্ব দিয়ে প্রতিহতের হুঁশিয়ারি তেহরানের

ইরানের বন্দর ঘিরে মার্কিন নৌ অবরোধ, সর্বস্ব দিয়ে প্রতিহতের হুঁশিয়ারি তেহরানের

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...