নিউইয়র্কে এমটিএর চার পদে চাকরির সুযোগ, বছরে বেতন প্রায় দেড় লাখ ডলার পর্যন্ত
নিউইয়র্কের গণপরিবহন সংস্থা মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটিতে (এমটিএ) চার ধরনের পদে চাকরির সুযোগের তথ্য প্রকাশ করা হয়েছে। ট্রেন মেরামত, অগ্নিনিরাপত্তা ও জরুরি সেবা, অবকাঠামো ব্যবস্থাপনা এবং গ্রাহকসেবা বিভাগে এসব পদ রয়েছে। প্রকাশিত নিয়োগ তথ্য অনুযায়ী, পদভেদে বার্ষিক বেতন সর্বোচ্চ ১ লাখ ৪৮ হাজার ৬০৩ ডলার।
কার রিপেয়ারম্যান ট্রেইনি
লং আইল্যান্ড রেল রোডের (এলআইআরআর) অধীনে কুইন্সে এই পদে কাজের সুযোগ রয়েছে। ট্রেনের যান্ত্রিক যন্ত্রাংশ পরীক্ষা, মেরামত ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত কাজ করতে হয় এ পদে। প্রকাশিত নিয়োগ তথ্য অনুযায়ী, পূর্ণ বেতন স্কেলে ঘণ্টায় ৪৬ ডলার ৭৮ সেন্ট পাওয়া যাবে। আবেদনের শেষ তারিখ উল্লেখ করা হয়েছে ৩০ নভেম্বর। তবে প্রশিক্ষণকালীন বেতন ও অন্যান্য শর্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে যাচাই করতে হবে।
ফায়ার ও ইএমএস অফিসার
মেট্রো-নর্থ রেলরোডের অধীনে এই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ১৯ নভেম্বর। প্রথম বছর ঘণ্টায় ৩৫ ডলার ৮২ সেন্ট, দ্বিতীয় বছর ৪০ ডলার ৩০ সেন্ট এবং তৃতীয় বছর থেকে ৪৪ ডলার ৭৮ সেন্ট বেতন নির্ধারণ করা হয়েছে।
আবেদনকারীদের অগ্নিনিরাপত্তা বা জরুরি ব্যবস্থাপনাসংক্রান্ত শিক্ষাগত যোগ্যতা অথবা সমমানের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অন্তত দুই বছরের অভিজ্ঞতা, নিউইয়র্ক স্টেটের ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান সার্টিফিকেট, প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা সার্টিফিকেট ও ড্রাইভার লাইসেন্স থাকতে হবে। পদ পূরণ না হওয়া পর্যন্ত আবেদন করা যাবে।
সুপারিনটেনডেন্ট, ফ্যাসিলিটিজ
নিউইয়র্ক সিটি ট্রানজিটের সাবওয়ে বিভাগে এই পদের বার্ষিক বেতন ১ লাখ ৪৮ হাজার ৬০৩ ডলার। সাবওয়ে স্টেশন ও সংশ্লিষ্ট অবকাঠামোর মেরামত, রক্ষণাবেক্ষণ এবং কর্মীদের তদারকি করা এই পদের প্রধান দায়িত্ব।
আবেদনকারীদের হাইস্কুল ডিপ্লোমা বা সমমানের শিক্ষাগত যোগ্যতা, সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা এবং তিন বছরের ব্যবস্থাপনা বা তদারকির অভিজ্ঞতা থাকতে হবে। পদ পূরণ না হওয়া পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
অ্যাসোসিয়েট ট্রানজিট কাস্টমার সার্ভিস স্পেশালিস্ট
কুইন্সের লং আইল্যান্ড সিটিতে প্যারাট্রানজিট বিভাগের অধীনে এই পদে নিয়োগ দেওয়া হচ্ছে। পদমর্যাদা অনুযায়ী বার্ষিক বেতন ৬৬ হাজার ৯৯৮ থেকে ৯৬ হাজার ৬৪২ ডলার।
স্নাতক ডিগ্রিধারীদের দুই বছর, অ্যাসোসিয়েট ডিগ্রিধারীদের তিন বছর এবং হাইস্কুল ডিপ্লোমাধারীদের চার বছরের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সমমানের শিক্ষা ও অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে। গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তি, পরিবহনসেবার সময়সূচি নির্ধারণ এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করা এই পদের দায়িত্ব।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এমটিএর অফিসিয়াল ক্যারিয়ার পেজে গিয়ে পদের নাম অথবা জব আইডি দিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে অনলাইনে আবেদন করতে হবে।
কার রিপেয়ারম্যান ট্রেইনি: জব আইডি ১৮২৬১।
ফায়ার ও ইএমএস অফিসার: জব আইডি ১৮০৪৭।
সুপারিনটেনডেন্ট, ফ্যাসিলিটিজ: জব আইডি ১৮০৩৯।
অ্যাসোসিয়েট ট্রানজিট কাস্টমার সার্ভিস স্পেশালিস্ট: জব আইডি ১৮০৭৪।
নিয়োগের ক্ষেত্রে পদভেদে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, মেডিকেল পরীক্ষা ও ব্যাকগ্রাউন্ড চেকের প্রয়োজন হতে পারে। চাকরির ধরন ও চুক্তি অনুযায়ী ইউনিয়ন সুবিধা, পেনশন এবং অন্যান্য কর্মী সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।
এমটিএ সমান কর্মসংস্থানের সুযোগ প্রদানকারী প্রতিষ্ঠান। যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পেশাগত ও সামাজিক পটভূমির প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করে সংস্থাটি।
সংবাদসূত্র: এমটিএর অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি।
871-এসএ
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreনিউইয়র্কের গণপরিবহন সংস্থা মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটিতে (এমটিএ) চার ধরনের পদে চাকরির সুযোগের তথ্য প্রকাশ করা হয়েছে। ট্রেন মেরামত, অগ্নিনিরাপত্তা ও জরুরি সেবা, অবকাঠামো ব্যবস্থাপনা এবং গ্রাহকসেবা বিভাগে এসব পদ রয়েছে। প্রকাশিত নিয়োগ তথ্য অনুযায়ী, পদভেদে বার্ষিক বেতন সর্বোচ্চ ১ লাখ ৪৮ হাজার ৬০৩ ডলার। কার রিপেয়ারম্যান ট্রেইনি লং আইল্যান্ড রেল রোডের (এলআইআরআর) অধীনে কুইন্সে এই পদে কাজের সুযোগ রয়েছে। ট্রেনের যান্ত্রিক যন্ত্রাংশ পরীক্ষা, মেরামত ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত কাজ করতে হয় এ পদে। প্রকাশিত নিয়োগ তথ্য অনুযায়ী, পূর্ণ বেতন স্কেলে ঘণ্টায় ৪৬ ডলার ৭৮ সেন্ট পাওয়া যাবে। আবেদনের শেষ তারিখ উল্লেখ করা হয়েছে ৩০ নভেম্বর। তবে প্রশিক্ষণকালীন বেতন ও অন্যান্য শর্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে যাচাই করতে হবে। ফায়ার ও ইএমএস অফিসার মেট্রো-নর্থ রেলরোডের অধীনে এই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ১৯ নভেম্বর। প্রথম বছর ঘণ্টায় ৩৫ ডলার ৮২ সেন্ট, দ্বিতীয় বছর ৪০ ডলার ৩০ সেন্ট এবং তৃতীয় বছর থেকে ৪৪ ডলার ৭৮ সেন্ট বেতন নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীদের অগ্নিনিরাপত্তা বা জরুরি ব্যবস্থাপনাসংক্রান্ত শিক্ষাগত যোগ্যতা অথবা সমমানের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অন্তত দুই বছরের অভিজ্ঞতা, নিউইয়র্ক স্টেটের ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান সার্টিফিকেট, প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা সার্টিফিকেট ও ড্রাইভার লাইসেন্স থাকতে হবে। পদ পূরণ না হওয়া পর্যন্ত আবেদন করা যাবে। সুপারিনটেনডেন্ট, ফ্যাসিলিটিজ নিউইয়র্ক সিটি ট্রানজিটের সাবওয়ে বিভাগে এই পদের বার্ষিক বেতন ১ লাখ ৪৮ হাজার ৬০৩ ডলার। সাবওয়ে স্টেশন ও সংশ্লিষ্ট অবকাঠামোর মেরামত, রক্ষণাবেক্ষণ এবং কর্মীদের তদারকি করা এই পদের প্রধান দায়িত্ব। আবেদনকারীদের হাইস্কুল ডিপ্লোমা বা সমমানের শিক্ষাগত যোগ্যতা, সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা এবং তিন বছরের ব্যবস্থাপনা বা তদারকির অভিজ্ঞতা থাকতে হবে। পদ পূরণ না হওয়া পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। অ্যাসোসিয়েট ট্রানজিট কাস্টমার সার্ভিস স্পেশালিস্ট কুইন্সের লং আইল্যান্ড সিটিতে প্যারাট্রানজিট বিভাগের অধীনে এই পদে নিয়োগ দেওয়া হচ্ছে। পদমর্যাদা অনুযায়ী বার্ষিক বেতন ৬৬ হাজার ৯৯৮ থেকে ৯৬ হাজার ৬৪২ ডলার। স্নাতক ডিগ্রিধারীদের দুই বছর, অ্যাসোসিয়েট ডিগ্রিধারীদের তিন বছর এবং হাইস্কুল ডিপ্লোমাধারীদের চার বছরের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সমমানের শিক্ষা ও অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে। গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তি, পরিবহনসেবার সময়সূচি নির্ধারণ এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করা এই পদের দায়িত্ব। আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের এমটিএর অফিসিয়াল ক্যারিয়ার পেজে গিয়ে পদের নাম অথবা জব আইডি দিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে অনলাইনে আবেদন করতে হবে। কার রিপেয়ারম্যান ট্রেইনি: জব আইডি ১৮২৬১। ফায়ার ও ইএমএস অফিসার: জব আইডি ১৮০৪৭। সুপারিনটেনডেন্ট, ফ্যাসিলিটিজ: জব আইডি ১৮০৩৯। অ্যাসোসিয়েট ট্রানজিট কাস্টমার সার্ভিস স্পেশালিস্ট: জব আইডি ১৮০৭৪। নিয়োগের ক্ষেত্রে পদভেদে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, মেডিকেল পরীক্ষা ও ব্যাকগ্রাউন্ড চেকের প্রয়োজন হতে পারে। চাকরির ধরন ও চুক্তি অনুযায়ী ইউনিয়ন সুবিধা, পেনশন এবং অন্যান্য কর্মী সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। এমটিএ সমান কর্মসংস্থানের সুযোগ প্রদানকারী প্রতিষ্ঠান। যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পেশাগত ও সামাজিক পটভূমির প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করে সংস্থাটি। সংবাদসূত্র: এমটিএর অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি। 871-এসএ
বাফলোতে বেপরোয়া গাড়ি চালিয়ে একজনকে হত্যা, কারাদণ্ডের মুখে ২ বাংলাদেশী তরুণ
পাকিস্তানের সামরিক বাহিনীকে অর্থায়ন করা যুক্তরাষ্ট্রের কাজ নয়: মার্কিন সিনেটর আবদুল এল-সায়েদ
নিউ ইয়র্কে রেস্টুরেন্টে চাকরির সুযোগ, বিনামূল্যে প্রশিক্ষণ নিয়েও করা যাবে আবেদন
সহকর্মীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছিলেন মাইক্রোসফটের দীর্ঘদিনের কর্মী লরা উইলিয়ামস। প্রশিক্ষণ চলাকালেই আসে একটি জরুরি বৈঠকের আমন্ত্রণ। সেই বৈঠকেই তাকে জানানো হয়, মাইক্রোসফটে তার ২৪ বছরের কর্মজীবনের অবসান ঘটছে। যুক্তরাষ্ট্রের সিয়াটলে মাইক্রোসফটের প্রিন্সিপাল নলেজ ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন উইলিয়ামস। গত ২২ সেপ্টেম্বর তিনি কর্মী ছাঁটাইয়ের আওতায় পড়েন। সম্প্রতি পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে দেওয়া এক পোস্টে নিজের এই অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার দিন প্রকৌশলীদের জন্য ৯০ মিনিটের একটি প্রশিক্ষণ পরিচালনা করছিলেন উইলিয়ামস। এআই টুল ব্যবহার করে কীভাবে নিজেরাই সফটওয়্যার সংক্রান্ত কারিগরি নথিপত্র তৈরি করতে পারবেন, তা শেখাচ্ছিলেন তিনি। এর মধ্যেই মাইক্রোসফট টিমসে ‘হাই প্রায়োরিটি বিজনেস আপডেট’ শিরোনামে একটি বৈঠকের আমন্ত্রণ পান। বৈঠকে যোগ দেওয়ার পর তাকে চাকরি থেকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত জানানো হয়। ইকোনমিক টাইমসের তথ্য অনুযায়ী, ২৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে তার চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা। আকস্মিক এই সিদ্ধান্তের পরও বিদায়ী বার্তায় প্রতিষ্ঠানটির সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উইলিয়ামস। বিশেষ করে মাইক্রোসফটের ইনটিউন ও পারভিউ ডকুমেন্টেশন টিমের সঙ্গে কাজ করাকে নিজের পেশাগত জীবনের অন্যতম বড় অর্জন হিসেবে উল্লেখ করেছেন তিনি। এআই প্রযুক্তিতে বিপুল বিনিয়োগের পাশাপাশি সম্প্রতি কর্মী কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট। এর মধ্যেই উইলিয়ামসের অভিজ্ঞতা প্রযুক্তি খাতে কর্মীদের চাকরির নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে এআই প্রযুক্তির কারণে উইলিয়ামসকে ছাঁটাই করা হয়েছে কিংবা তার দায়িত্ব কোনো এআই টুল দিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে, এমন কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি। সংবাদসূত্র: ইকোনমিক টাইমস 871-এসএ
যুক্তরাষ্ট্রের রেলসেবা প্রতিষ্ঠান অ্যামট্র্যাকে সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ, বছরে বেতন প্রায় ১ লাখ ১২ হাজার ডলার
ভালোবাসার টানে রাজপরিবার ছেড়ে নিউইয়র্কে সাধারণ বাসে যাতায়াত করছেন জাপানের সাবেক রাজকুমারী
ছেলে ব্যারনের কাছে নিজেকে ‘কুল মা’ মনে করেন মেলানিয়া, ছেলের স্বাধীনতায় আস্থা
যুক্তরাষ্ট্রে সমুদ্রসৈকতের পাশে বাড়ি কেনার স্বপ্ন অনেকেরই। তবে জনপ্রিয় উপকূলীয় শহরগুলোতে বাড়ির দাম বেশি হওয়ায় অনেক ক্রেতার জন্য সেই স্বপ্ন পূরণ কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে তুলনামূলক কম দামে বাড়ি কেনার সুযোগ এবং ভবিষ্যতে সম্পত্তির মূল্য বাড়ার সম্ভাবনা রয়েছে, এমন ১০টি উপকূলীয় শহরের তালিকা প্রকাশ করেছে ভ্রমণ ও জীবনধারাবিষয়ক সাময়িকী ‘ট্রাভেল অ্যান্ড লেজার’। তিনজন আবাসন বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে তৈরি তালিকায় রয়েছে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, নিউ জার্সি, আলাবামাসহ আটটি অঙ্গরাজ্যের শহর। ২০২৬ সালের ১৯ জুলাই প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এসব শহরে সমুদ্রসৈকত, প্রাকৃতিক সৌন্দর্য ও উন্নত জীবনযাপনের সুযোগের পাশাপাশি তুলনামূলক সাশ্রয়ী দামে বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, নতুন আবাসন প্রকল্প, বাণিজ্যিক প্রতিষ্ঠান, রেস্তোরাঁ ও অবকাঠামোর সম্প্রসারণ কোনো এলাকার সম্পত্তির চাহিদা বাড়ার ইঙ্গিত দিতে পারে। তবে ভবিষ্যতে বাড়ির দাম কতটা বাড়বে, তা নিশ্চিত নয়। তালিকার প্রথম স্থানে রয়েছে ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজ। সিলিকন ভ্যালি ও সান ফ্রান্সিসকো বে এলাকার কাছাকাছি হওয়ায় শহরটির প্রতি বাড়ির ক্রেতাদের আগ্রহ রয়েছে। এখানে সমুদ্রসৈকত, নৌবিহার, পাহাড়ি বনাঞ্চল ও প্রাণবন্ত নগরজীবনের সুযোগ রয়েছে। বাড়ির গড় মূল্য ১৩ লাখ ডলারের বেশি। তবে কারমেল-বাই-দ্য-সি এলাকায় একই ধরনের বাড়ির গড় মূল্য ২৪ লাখ ডলারেরও বেশি হওয়ায় সান্তা ক্রুজকে তুলনামূলক সাশ্রয়ী বিকল্প হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। দ্বিতীয় স্থানে রয়েছে ফ্লোরিডার ভেরো বিচ। আটলান্টিক উপকূলের এই শহরটি মেলবোর্ন ও ওয়েস্ট পাম বিচের মাঝামাঝি অবস্থিত। এখানে বাড়ির গড় মূল্য প্রায় ৩ লাখ ৬০ হাজার ডলার। ব্যক্তিগত সৈকত ক্লাব, গলফ খেলার মাঠ এবং সমুদ্রের কাছাকাছি বসবাসের সুযোগ রয়েছে। পাম বিচের তুলনায় কম খরচে উপকূলীয় জীবনযাপনের সুযোগ থাকায় শহরটিতে ধনী ও উচ্চ আয়ের ক্রেতাদের আগ্রহ বাড়ছে বলে জানিয়েছেন আবাসন বিশেষজ্ঞ মাইকেল মেরিল। তৃতীয় স্থানে রয়েছে সাউথ ক্যারোলাইনার মার্টল বিচ। এখানে বাড়ির গড় মূল্য প্রায় ৩ লাখ ২০ হাজার ডলার। তুলনায় একই অঙ্গরাজ্যের চার্লসটনে বাড়ির গড় মূল্য প্রায় ৬ লাখ ডলার। পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত শহরটি এখন অবসরপ্রাপ্ত মানুষ, দূর থেকে কাজ করা পেশাজীবী, তরুণ পরিবার ও দ্বিতীয় বাড়ি কিনতে আগ্রহীদের কাছেও জনপ্রিয় হয়ে উঠছে। গলফ খেলার মাঠ, স্বাস্থ্যসেবা অবকাঠামো এবং পারিবারিক বিনোদনের সুযোগ শহরটির আবাসন বাজারকে আরও আকর্ষণীয় করে তুলছে। চতুর্থ স্থানে রয়েছে মিসিসিপির পাস্কাগুলা। এখানে বাড়ির গড় মূল্য প্রায় ১ লাখ ৪৫ হাজার ডলার, যা তালিকার ১০টি শহরের মধ্যে সবচেয়ে কম। মেক্সিকো উপসাগরের তীরবর্তী এই শহরে নৌবিহার, মাছ ধরা ও সমুদ্রকেন্দ্রিক জীবনযাপনের সুযোগ রয়েছে। তবে বাড়ি কেনার আগে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও বিবেচনায় নিতে হবে। ২০০৫ সালে ঘূর্ণিঝড় ক্যাটরিনার সময় শহরটির ৯০ শতাংশের বেশি এলাকা বন্যায় প্লাবিত হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পঞ্চম স্থানে রয়েছে আলাবামার গালফ শোরস। শহরটিতে বাড়ির গড় মূল্য প্রায় ৪ লাখ ৫৫ হাজার ডলার। সাদা বালুর সৈকত, নৌবিহার, মাছ ধরা এবং পর্যটন অবকাঠামোর কারণে এলাকাটির প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ছে। এখানে অবস্থিত গালফ স্টেট পার্কে ২৮ মাইলের বেশি পাকা হাঁটা ও সাইকেল চালানোর পথ রয়েছে। পার্কটিতে মাছ ধরার জন্য একটি বড় ঘাটও রয়েছে। ষষ্ঠ স্থানে ফ্লোরিডার ভিলানো বিচ। সেন্ট অগাস্টিন ও পন্টে ভেদ্রা বিচের মাঝামাঝি অবস্থিত এই উপকূলীয় এলাকায় নতুন উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। রেডফিনের তথ্য অনুযায়ী, প্রতিবেদনে উল্লেখ করা সময় পর্যন্ত সেখানে বাড়ির মধ্যম বিক্রয়মূল্য ছিল ৭ লাখ ৫৫ হাজার ৫৪৮ ডলার, যা আগের বছরের তুলনায় ১৪ দশমিক ৭ শতাংশ বেশি। আবাসন বিশেষজ্ঞ জর্ডান হুটেনের মতে, নতুন নির্মাণ ও বাণিজ্যিক উন্নয়ন শহরটির প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়াচ্ছে। সপ্তম স্থানে রয়েছে নিউ হ্যাম্পশায়ারের পোর্টসমাউথ। এটি সরাসরি প্রচলিত অর্থে সৈকতনির্ভর শহর না হলেও নিউ হ্যাম্পশায়ার ও মেইনের উপকূলীয় এলাকাগুলো ঘুরে দেখার জন্য গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। এখানে বাড়ির গড় মূল্য প্রায় ৮ লাখ ডলার। ঐতিহাসিক স্থাপনা, হাঁটাচলার উপযোগী শহরকেন্দ্র, রেস্তোরাঁ এবং সমুদ্রবন্দরের কারণে শহরটি ক্রেতাদের কাছে আকর্ষণীয়। বোস্টনসহ বড় কর্মসংস্থানকেন্দ্রগুলোতেও এখান থেকে যাতায়াতের সুযোগ রয়েছে। অষ্টম স্থানে রয়েছে নিউ জার্সির আটলান্টিক সিটি। ২০২৬ সালের জুনের হিসাবে এখানে বাড়ির গড় মূল্য প্রায় ২ লাখ ২০ হাজার ডলার। নিউইয়র্ক ও ফিলাডেলফিয়ার কাছাকাছি অবস্থান, সমুদ্রসৈকত, বিনোদনকেন্দ্র এবং উন্নত যোগাযোগব্যবস্থা শহরটির বাড়ির বাজারকে আকর্ষণীয় করে তুলেছে। আশপাশের জার্সি শোর এলাকার তুলনায় কম দামে উপকূলীয় সম্পত্তি কেনার সুযোগ থাকায় ক্রেতারা আটলান্টিক সিটির দিকে ঝুঁকছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। নবম স্থানে রয়েছে রোড আইল্যান্ডের পোর্টসমাউথ। অ্যাকুইডনেক দ্বীপে অবস্থিত এই শহরের বাড়ির গড় মূল্য প্রায় ৭ লাখ ডলার। নিউপোর্ট শহরের কাছাকাছি হওয়ায় এখানে সমুদ্রসৈকত, নৌবিহার ও নৌযান রাখার সুবিধা পাওয়া যায়। তুলনায় নিউপোর্টে বাড়ি কিনতে প্রায় ১০ লাখ ডলার খরচ হতে পারে। ফলে একই অঞ্চলের উপকূলীয় জীবনযাপনের সুযোগ পেতে পোর্টসমাউথকে তুলনামূলক সাশ্রয়ী বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। তালিকার দশম স্থানে রয়েছে ফ্লোরিডার জ্যাকসনভিল বিচ। এখানে বাড়ির গড় মূল্য প্রায় ৬ লাখ ৪৫ হাজার ডলার। সার্ফিং, সাইকেল চালানো, মাছ ধরা, সংগীতানুষ্ঠান ও সমুদ্রসৈকতকেন্দ্রিক জীবনযাপনের জন্য শহরটি পরিচিত। আবাসন বিশেষজ্ঞদের মতে, গত কয়েক বছরে এলাকাটির সম্পত্তির মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এখনো ৮ লাখ ডলারের নিচে সংস্কার করা ভালো বাড়ি কেনার সুযোগ রয়েছে। বিশেষজ্ঞরা বাড়ি কেনার আগে কয়েকটি বিষয় খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন। কোনো এলাকায় নতুন আবাসন প্রকল্প, পুরোনো বাড়ি ভেঙে আধুনিক ভবন নির্মাণ, নতুন দোকানপাট ও রেস্তোরাঁ চালু হওয়া ভবিষ্যৎ উন্নয়নের ইঙ্গিত দিতে পারে। তবে শুধু বাড়ির বর্তমান দাম দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়, বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বাড়ির বিমা এবং রক্ষণাবেক্ষণের খরচও বিবেচনায় রাখা জরুরি। ট্রাভেল অ্যান্ড লেজারের এই তালিকায় বাড়ির দামগুলো প্রকাশনার সময়কার বিভিন্ন আবাসন তথ্যভান্ডারের হিসাবের ভিত্তিতে উল্লেখ করা হয়েছে। সময়ের সঙ্গে এসব মূল্য পরিবর্তিত হতে পারে। তাই বাড়ি কেনার আগে স্থানীয় বাজারদর, সম্পত্তির অবস্থা, কর, বিমা ও ঋণের শর্ত যাচাই করা প্রয়োজন। সংবাদসূত্র: ট্রাভেল অ্যান্ড লেজার, রেডফিন।
জন্মদিনে বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন চার সন্তানের মা, মহাসড়কে গাড়ি থামিয়ে গুলি স্বজনদের, নিহত নারী
নিউ ইয়র্কে সব স্কুলশিক্ষার্থীর জন্য বিনামূল্যে দুই বেলা খাবার, বরাদ্দ ৩৯ কোটি ৫০ লাখ ডলার

