রাশিয়া-চীনের বিরুদ্ধে সমুদ্রতলের ক্যাবল কাটার অভিযোগ, অচল হতে পারে বিশ্ব ইন্টারনেট
সমুদ্রের তলদেশে থাকা গুরুত্বপূর্ণ যোগাযোগ ক্যাবল এবং জ্বালানি পাইপলাইনগুলোকে লক্ষ্যবস্তু করে এক ভয়ঙ্কর গোপন যুদ্ধে মেতেছে রাশিয়া ও চীন। এই নাশকতা যদি পুরোপুরি সফল হয়, তবে আধুনিক বিশ্ব মুহূর্তেই ইন্টারনেট ও জ্বালানি হারিয়ে মধ্যযুগীয় অন্ধকারে বা অন্তত ১৮৫৮ সালের অবস্থায় ফিরে যেতে পারে।
আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো এবং নিরাপত্তা বিশ্লেষক এলিজাবেথ ব্র-এর সদ্য প্রকাশিত বই ‘আন্ডারসি ওয়ার: দ্য ব্যাটল টু কন্ট্রোল দ্য ক্যাবলস অ্যান্ড পাইপলাইনস দ্যাট কানেক্ট আওয়ার ওয়ার্ল্ড’-এ এই ভীতিকর বাস্তবতা উঠে এসেছে।
ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ১৫ নভেম্বর। রাশিয়ার উস্ত-লুগা বন্দর থেকে খনিজ সার বোঝাই করে বাল্টিক সাগরে প্রবেশ করে চীনা পতাকাবাহী কার্গো জাহাজ ‘ই পেং ৩’ (Yi Peng 3)। এর মাত্র দুই দিন পর জাহাজটি সুইডেন ও লিথুয়ানিয়ার মধ্যকার সমুদ্রতলের যোগাযোগ ক্যাবলের ওপর দিয়ে যাওয়ার সাথে সাথেই লাইনটি অচল হয়ে পড়ে।
২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ফিনল্যান্ড ও জার্মানির মধ্যকার একমাত্র যোগাযোগ ক্যাবলটির পাশ দিয়ে যায় জাহাজটি এবং সেটিও বিচ্ছিন্ন হয়ে যায়। ইউরোপীয় তদন্তকারীরা দ্রুতই বুঝতে পারেন যে ক্যাবল দুটি কেটে ফেলা হয়েছে। কিন্তু আন্তর্জাতিক সমুদ্র আইনের সীমাবদ্ধতা ও চীনের অসহযোগিতার কারণে জাহাজটিকে আটকানো সম্ভব হয়নি।
নিরাপত্তা বিশেষজ্ঞরা এ ধরনের গোপন নাশকতাকে ‘হাইব্রিড অ্যাটাক’ বা ছায়াযুদ্ধ বলে অভিহিত করছেন, যা সরাসরি যুদ্ধ ও কূটনীতির মাঝামাঝি এক ধূসর অঞ্চলে (গ্রে-জোন) পরিচালিত হয়। কেবল সমুদ্রতলেই নয়, সাম্প্রতিক সময়ে এস্তোনিয়া, জার্মানি, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র এবং বুলগেরিয়ার অস্ত্র কারখানায় রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গত ২০ আগস্ট কৃষ্ণসাগরে একটি গ্যাস প্ল্যাটফর্মের কাছে সন্দেহজনক রোবোটিক বোট ধ্বংস করতে রোমানিয়ার বিমান বাহিনী দুটি এফ-১৬ যুদ্ধবিমান পাঠায়। এছাড়া সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে অগ্নিসংযোগ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে রুশ গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত পাঁচজনকে অভিযুক্ত করেছে এফবিআই। এমনকি গত আগস্টে জার্মানির বিমানবন্দরে থাকা বেসামরিক বিমানে বিস্ফোরকবাহী ড্রোন হামলার জন্যও রাশিয়াকে দায়ী করা হয়।
এলিজাবেথ ব্র তার বইয়ে দেখিয়েছেন কীভাবে সমুদ্রতলের প্রায় ২০ হাজার মাইল দীর্ঘ তেল-গ্যাস পাইপলাইন এবং ১০ লাখ মাইল দীর্ঘ ফাইবার অপটিক ক্যাবল আধুনিক বিশ্বকে সচল রেখেছে। প্রতিদিনের ট্রিলিয়ন ডলারের আর্থিক লেনদেন, ইমেইল, জুম কল কিংবা ঘর গরম রাখার জ্বালানি—সবই নির্ভর করে এই ‘আন্ডারসি কিংডম’ বা সমুদ্রতলের সাম্রাজ্যের ওপর।
অথচ যেকোনো সাধারণ জাহাজ থেকে একটি ভারী নোঙর ফেলেই এই সংবেদনশীল অবকাঠামো ধ্বংস করে দেওয়া সম্ভব। এর আগে ২০২৩ সালে তাইওয়ানের মাতসু দ্বীপের দুটি যোগাযোগ ক্যাবল কেটে দিয়েছিল চীনা কার্গো জাহাজ। ফলে মুহূর্তেই পুরো দ্বীপটি ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে পড়ে, অচল হয়ে যায় ডিজিটাল লেনদেন এবং হাসপাতালগুলোকে জেনারেটরের ওপর নির্ভর করতে হয়।
একইভাবে ফিনল্যান্ডের জলসীমায় গ্যাস পাইপলাইন ও ক্যাবল ধ্বংসে জড়িত ছিল ‘নিউনিউ পোলার বিয়ার’ নামের আরেকটি জাহাজ, এবং ২০২২ সালে ইউক্রেনীয় নাশকতায় ধ্বংস হয় বিখ্যাত নর্ড স্ট্রিম পাইপলাইন।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, সমুদ্রতলের এই ক্যাবল সুরক্ষার আন্তর্জাতিক আইনি কাঠামোটি ১৮৮৪ সালের প্যারিস কনভেনশনের ওপর ভিত্তি করে তৈরি। জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী, কোনো জাহাজ ক্যাবল কাটলে তার বিচার বা তদন্তের দায়িত্ব কেবল ওই জাহাজটি যে দেশে নিবন্ধিত, সেই দেশের। ফলে অপরাধী জাহাজগুলো সহজেই দায়মুক্তি পেয়ে যায়।
এই ভয়াবহ ঝুঁকি মোকাবিলায় বিকল্প বা অতিরিক্ত ক্যাবল (রিডান্ড্যান্সি) স্থাপনকেই সবচেয়ে কার্যকর সমাধান বলে মনে করেন লেখক, যা বর্তমানে বাল্টিক সাগর ও তাইওয়ানের আশপাশে করা হচ্ছে। তবে উত্তেজনা ক্রমশ বাড়ছে। গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে রয়টার্স জানায়, নরওয়ে উপকূলে ন্যাটোর এক যৌথ অভিযানে রুশ সাবমেরিনের একটি গোপন মহড়া ভণ্ডুল করে দেওয়া হয়েছে।
রুশ সাবমেরিন যুদ্ধ পরিদপ্তরের (জিইউজিআই) তিনটি যান আর্কটিক অঞ্চলে কোনো চিহ্ন না রেখেই সমুদ্রতলের ডেটা ক্যাবল কাটার একটি নতুন অস্ত্রের পরীক্ষা চালাচ্ছিল, যা দীর্ঘ এক মাস ধরে অনুসরণ করে ব্রিটিশ সাবমেরিন। বিশ্লেষকদের মতে, সমুদ্রতলের এই নীরব যুদ্ধ হয়তো এখনো তৃতীয় বিশ্বযুদ্ধ বাধায়নি, কিন্তু যেদিন হঠাৎ বিদ্যুৎ ও ইন্টারনেট পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে, সেদিন বিশ্ববাসী ঠিকই এর ভয়াবহতা টের পাবে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreইসরায়েলি বাহিনীর কঠোর বিধিনিষেধ ও নিরাপত্তা কড়াকড়ি উপেক্ষা করে শুক্রবার (২৭ নভেম্বর) জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করেছেন ১০ হাজারের বেশি ফিলিস্তিনি মুসল্লি। পুরোনো জেরুজালেম শহর এবং মসজিদ প্রাঙ্গণের প্রবেশপথগুলোতে ব্যাপক তল্লাশি ও নিয়ন্ত্রণ আরোপ করা হলেও নানা বাধা পেরিয়ে মুসল্লিরা সেখানে সমবেত হন। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদনে জানানো হয়েছে, কঠোর নজরদারির মধ্যেও এদিন মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। শুধু আল-আকসা মসজিদই নয়, অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকাতেও এদিন জুমার নামাজ আদায় করেন স্থানীয় ফিলিস্তিনিরা। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দোরা শহর থেকে খিরবেত হামসা আল-ফাওকা গ্রামের সংযোগ সড়কেও স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে জুমার নামাজে অংশ নেন। প্রবেশাধিকার সীমিত থাকায় অনেকেই নিজ নিজ এলাকার খোলা স্থান ও সড়কে নামাজ আদায়ের মাধ্যমে সংহতি ও ধর্মীয় দায়িত্ব পালন করেন। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, পশ্চিম তীর ও গাজা উপত্যকার বাসিন্দাদের জেরুজালেমে প্রবেশ এবং আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায়ের ক্ষেত্রে তিন বছরেরও বেশি সময় ধরে কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বিশেষ অনুমতিপত্রের জটিলতা ও নিরাপত্তা তল্লাশির কারণে এসব অঞ্চলের বিপুলসংখ্যক ফিলিস্তিনি দীর্ঘদিন ধরে ইসলামের অন্যতম পবিত্র এই মসজিদে গিয়ে নামাজ আদায়ের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তবুও সব প্রতিকূলতা পেরিয়ে মুসল্লিদের এই উপস্থিতি ফিলিস্তিনিদের ধর্মীয় অঙ্গীকার ও অটল অবস্থানেরই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এক লাখ ডলারের বিলাসবহুল ট্রেনে প্যারিস থেকে ভেনিস, কেটি পেরির সঙ্গী ট্রুডো
কানাডায় সরকারি চাকরি করতে হলে মুসলিম নারীদের ছাড়তে হবে হিজাব, সুপ্রিম কোর্টে নিষেধাজ্ঞা বহাল
চীনে পরীক্ষার হলে নকল ঠেকাতে কাঁচের ছাদ থেকে পরীক্ষার্থীদের ওপর নজরদারি করছেন পরিদর্শক
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি বৃহস্পতিবার টেলিগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে অ্যামাজন, মাইক্রোসফট ও ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের সদর দপ্তরে ড্রোন হামলার দৃশ্য তুলে ধরা হয়েছে। ভিডিওটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের দৃশ্যের পাশাপাশি ইংরেজি ভাষ্যকারকে বলতে শোনা যায়, তারা নিজেদের শিশুদের হত্যাকারীদের ছাড় দেবেন না, তবে সাধারণ মার্কিন জনগণকে ক্ষতিগ্রস্ত করবেন না এবং এটিকে একটি সতর্কবার্তা হিসেবে বিবেচনা করার আহ্বান জানান। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরানের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতার অভিযোগ তুলে ওই ভিডিওতে বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠান ইরানে হামলায় অংশ নিয়েছে, তাদের হয় ক্ষতিপূরণ ও অনুশোচনা করতে হবে, নয়তো একই মাত্রার ধ্বংসের মুখে পড়তে হবে; শেষে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ‘অনুশোচনা নাকি ধ্বংস’—এই দুইয়ের মধ্যে একটি বেছে নেওয়ার কথা বলা হয়। ভিডিওটির সঙ্গে যুক্ত টেলিগ্রাম বার্তায় ফেব্রুয়ারিতে মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে বোমাবর্ষণের ঘটনারও তীব্র নিন্দা জানানো হয়েছে। প্রাথমিক সামরিক তদন্তে ওই ক্ষেপণাস্ত্র হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয়, যেখানে শিশুসহ ১৭৫ জনের মৃত্যুর তথ্য উঠে এসেছে; যদিও বিভিন্ন প্রতিবেদনে হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন হিসাবও সামনে এসেছে। টেলিগ্রাম পোস্টে অ্যামাজন থেকে শুরু করে মাইক্রোসফট পর্যন্ত যেসব প্রতিষ্ঠান মার্কিন ও ইসরায়েলি সামরিক ইউনিটের সঙ্গে গোপনে সহযোগিতা করছে বলে দাবি করা হয়েছে, তাদের জবাবদিহিতার বাইরে থাকতে দেওয়া হবে না বলে কড়া সতর্কবার্তা দেওয়া হয়। পাশাপাশি অ্যামাজন ওয়েব সার্ভিসেস এবং স্পেসএক্সের স্টারলিংকের মতো পরিষেবাগুলোকেও এই হুমকির প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রে আনা হয়েছে। এই হুমকির ঘটনা এমন এক সময়ে সামনে এসেছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা চলছে। এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, জানুয়ারি পর্যন্ত এই সামরিক অভিযানের অর্থায়ন রয়েছে এবং ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে যুক্তরাষ্ট্রের এই প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হওয়ায় যুক্তরাষ্ট্র সুবিধাজনক অবস্থানে আছে, তবে রাজনৈতিকভাবে সেই সাফল্য নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে। অন্যদিকে, থ্যাংকসগিভিংয়ের কর্মসূচিতে বিদেশে মোতায়েন মার্কিন সেনাদের প্রশ্নের জবাবেও ইরান প্রসঙ্গ ও সামরিক অবস্থানের টানাপোড়েন নতুন করে আলোচনায় এসেছে।
টরন্টোর বাংলা টাউনে দিনে-দুপুরে ডাকাতি, দেড় মিনিটে লুট মোবাইলসহ মূল্যবান মালামাল
ফরাসি পুলিশের টিয়ারগ্যাসে রক্তপাত ও গর্ভপাতের শিকার হাজারো নারী ও কিশোরী
যুদ্ধের আগাম প্রস্তুতিতে বড় ধাক্কা, অর্ধেক রিজার্ভ সেনার খোঁজই পাচ্ছে না যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়!
ভারতের বিহার রাজ্যের বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ের বিয়ে ঘিরে নজিরবিহীন আয়োজন ও বিপুল অতিথি সমাগমের ঘটনা আলোচনায় এসেছে। বিয়ের অনুষ্ঠানে প্রায় পাঁচ লাখ অতিথির খাবারের ব্যবস্থা করা হয়। ভোজের তালিকায় ছিল ১৫০টির বেশি পদ। অতিথিদের আপ্যায়নে তৈরি করা হয় লাখ লাখ রসগোল্লা ও গোলাপজামুন। কয়েক দিন ধরে চলা এ আয়োজন ঘিরে বিহারের পাটনা জেলার নাদওয়ান গ্রাম পরিণত হয় উৎসবের কেন্দ্রে। অনন্ত সিংয়ের ছোট মেয়ে শিবাঙ্গী সিংয়ের সঙ্গে ঋষিকেশ কুমারের বিয়ে হয় ২৫ নভেম্বর। বর ঋষিকেশ ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) কমান্ড্যান্ট রণবিজয় কুমারের ছেলে। বিয়ের অনুষ্ঠান হয় অনন্ত সিংয়ের পৈতৃক বাড়ি নাদওয়ান গ্রামে। বর যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছেন।বিয়ের খাবারের আয়োজন সামলাতে নিয়োগ করা হয়েছিল ৫০০ জনের বেশি মিষ্টি ও খাবার প্রস্তুতকারক এবং কয়েক শ সহকারীকে। চার থেকে পাঁচটি বিশাল প্যান্ডেলে চলেছে রান্নার কাজ। তৈরি করা হয়েছিল ১০০ ফুটের বেশি লম্বা অস্থায়ী রান্নাঘর। খাবারের প্রস্তুতির জন্য দুধ আনা হয়েছিল ট্যাংকারে করে। কিছু ট্যাংকারে একবারে প্রায় ১০ হাজার কেজি দুধ পরিবহন করা হয়। মিষ্টির পরিমাণ নিয়েও বিভিন্ন সংবাদমাধ্যমে এসেছে চমকপ্রদ তথ্য। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অতিথিদের জন্য ২৫ লাখ রসগোল্লা ও ৫০ লাখ গোলাপজামুন তৈরি করা হয়েছিল। অন্যদিকে, ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে রসগোল্লার সংখ্যা ৩০ লাখ বলা হয়েছে। তবে এএফপির বরাতে দ্য গার্ডিয়ান জানিয়েছে, অনুষ্ঠানে প্রায় পাঁচ লাখ পিস ঐতিহ্যবাহী মিষ্টি পরিবেশন করা হয়। ফলে মিষ্টির প্রকৃত মোট সংখ্যা নিয়ে সংবাদমাধ্যমগুলোর তথ্যে পার্থক্য রয়েছে। বিপুল অতিথি সমাগমের কারণে খাবার পরিবেশন ও যান চলাচলে বিশৃঙ্খলাও দেখা দেয়। বিভিন্ন ভিডিওতে খাবারের কাউন্টারে অতিথিদের ভিড় ও খাবার সংগ্রহের জন্য হুড়োহুড়ির দৃশ্য দেখা গেছে। কোথাও কোথাও প্লেটের অভাবে অতিথিদের বিকল্প পাত্র ব্যবহার করতেও দেখা যায়। গ্রামের প্রবেশপথে প্রায় ৫ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত যানজট তৈরি হওয়ার খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। বিয়ের আয়োজনের অংশ হিসেবে ৫২টি ঘোড়া নিয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছিল। বিজয়ীর জন্য রাখা হয়েছিল একটি নতুন মাহিন্দ্রা থার গাড়ি। তবে দর্শকেরা প্রতিযোগিতার মাঠে ঢুকে পড়ায় আয়োজকদের দৌড় থামাতে হয়। দর্শকদের অনেকে প্রতিযোগিতা দেখার জন্য বিদ্যুতের টাওয়ার ও গাছে উঠে পড়েন। পাশাপাশি ভিআইপি অতিথিদের আনা-নেওয়ার জন্য তৈরি করা হয়েছিল একাধিক অস্থায়ী হেলিপ্যাড।বিয়েতে উপহার হিসেবেও ছিল বিলাসবহুল আয়োজন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বরকে প্রায় ৩ কোটি রুপি মূল্যের সাদা ল্যান্ড রোভার ডিফেন্ডার, ১০০ গ্রামের একটি সোনার চেইন এবং ৮০ গ্রামের সোনার ব্রেসলেট দেওয়া হয়েছে বলে জানা গেছে। সংবাদ সূত্র NDTV, The Guardian (AFP) ৮৭৬টিআর
জার্মানিতে পড়াশোনা শেষে স্থায়ী বসবাসের সুযোগ, জেনে নিন পূরণ করতে হবে যে ৫ শর্ত
তিরুপতি মন্দিরে ১২১ কেজি সোনা দান, ২০৮ কোটি রুপির উপহারে চমকে দিলেন দম্পতি

