স্পেনে এক দিনে রেকর্ড ১৪৮৮ অভিবাসী উদ্ধার, চাপ বাড়ছে আশ্রয়কেন্দ্রগুলোতে
ইউরোপের দেশ স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে এক দিনে রেকর্ডসংখ্যক অভিবাসী উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) পশ্চিম আফ্রিকা থেকে আসা ১৪টি নৌকা থেকে মোট ১ হাজার ৪৮৮ জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির সামুদ্রিক উদ্ধারকারী সংস্থা। ২০২০ সালের পর এক দিনে এটিই সর্বোচ্চসংখ্যক অভিবাসী উদ্ধারের ঘটনা। বিপুলসংখ্যক মানুষের আকস্মিক আগমনে দ্বীপপুঞ্জটির অভ্যর্থনা কেন্দ্র ও জরুরি সেবাব্যবস্থার ওপর চাপ বেড়েছে।
রোববার (১৫ নভেম্বর) স্পেনের বার্তা সংস্থা ইএফই সামুদ্রিক উদ্ধারকারী সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, স্পেনের কোস্টগার্ডের সহায়তায় আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আসা অভিবাসীদের উদ্ধার করা হয়। এর আগে ২০২০ সালের ৭ নভেম্বর এক দিনে সর্বোচ্চ ১ হাজার ৪৬১ জন অভিবাসী উদ্ধারের রেকর্ড ছিল। শনিবারের উদ্ধার অভিযান সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।
উদ্ধার হওয়া অভিবাসীদের অধিকাংশই পশ্চিম আফ্রিকার সেনেগাল, গাম্বিয়া ও গিনি কোনাক্রির নাগরিক। শনিবার উদ্ধার হওয়া একটি নৌকায় ২৪০ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ১২ জন নারী ও ৩৬ শিশু রয়েছে। উদ্ধার অভিযানের পর নৌকাটির যাত্রীদের ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপে নিয়ে যাওয়া হয়।
সামুদ্রিক উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী, শনিবার এল হিয়েরো দ্বীপে সবচেয়ে বেশি অভিবাসীবাহী নৌকা পৌঁছেছে। সেখানে মোট ১২টি নৌকার অভিবাসীদের উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গ্রান ক্যানারিয়া ও টেনেরিফ দ্বীপেও অভিবাসীবাহী নৌকা পৌঁছানোর খবর পাওয়া গেছে। একসঙ্গে বিপুলসংখ্যক মানুষের আগমনে বিশেষ করে ছোট ও কম জনবহুল দ্বীপগুলোর অভ্যর্থনা কেন্দ্র এবং জরুরি সেবাব্যবস্থার ওপর চাপ তৈরি হয়েছে।
গত অক্টোবর থেকে পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশে অভিবাসীদের যাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যদিও চলতি বছরের প্রথম ১০ মাসে অভিবাসী আগমনের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা কম ছিল, অক্টোবর মাসে পরিস্থিতির পরিবর্তন ঘটে। স্পেনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দ্বীপপুঞ্জে অভিবাসী আগমনের হার আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৫ শতাংশ কম ছিল।
পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার আটলান্টিক সমুদ্রপথ বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসন রুট হিসেবে পরিচিত। দীর্ঘ সমুদ্রযাত্রা, তীব্র স্রোত, প্রতিকূল আবহাওয়া এবং অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকার কারণে এই পথে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। তবু ইউরোপে পৌঁছানোর আশায় প্রতিবছর হাজার হাজার মানুষ এই পথ ব্যবহার করেন। সাধারণত শরৎকালে সমুদ্রের আবহাওয়া তুলনামূলক অনুকূলে থাকায় অভিবাসীদের যাতায়াত বেড়ে যায়।
এদিকে বিপুলসংখ্যক অভিবাসীর আকস্মিক আগমনের পর পরিস্থিতি পর্যালোচনার উদ্যোগ নিয়েছে স্পেন সরকার। দেশটির আঞ্চলিক নীতিবিষয়ক মন্ত্রী আনহেল ভিক্টর তোরেসের রোববার এল হিয়েরো দ্বীপ সফরের কথা রয়েছে। সফরে অভিবাসীদের অভ্যর্থনা, জরুরি সেবা এবং স্থানীয় প্রশাসনের ওপর তৈরি হওয়া চাপ নিয়ে আলোচনা করার কথা রয়েছে।
সূত্র: রয়টার্স
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বিষয়
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।
আন্তর্জাতিক
View moreজ্বালানি তেলের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব আকাশপথের যুগে নতুন এক মাইলফলক স্পর্শ করল চীন। দেশটির প্রকৌশলীরা সম্পূর্ণ ব্যাটারিচালিত একটি যাত্রীবাহী বাণিজ্যিক বিমান সফলভাবে তৈরি করেছেন, যার নাম দেওয়া হয়েছে 'সিই-২৫এ' (CE-25A)। এই অত্যাধুনিক বিমানটি একবার পূর্ণ চার্জে প্রায় ৪০০ কিলোমিটার আকাশপথ পাড়ি দিতে সক্ষম। গত শনিবার (১৪ নভেম্বর) চীনের শানডং প্রদেশের বিনঝৌ শহরে পাইলটসহ বিমানটির প্রথম সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়। ঐতিহাসিক এই যাত্রায় মূল পাইলটদের পাশাপাশি একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ারও অংশ নিয়েছিলেন। আধুনিক এই বিমানটি যৌথভাবে নির্মাণ করেছে চীনের রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (COMAC), বিশ্বের শীর্ষ ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান সিএটিএল (CATL) এবং সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়। মূলত কাছাকাছি শহরগুলোর মধ্যে স্বল্প দূরত্বের আন্তঃনগর বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার কথা মাথায় রেখেই বিমানটির নকশা করা হয়েছে। দশ টন সর্বোচ্চ উড্ডয়নকালীন ওজনের এই উড়োজাহাজে একসঙ্গে ১৯ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। বিমানটির ক্রুজ গতিবেগ ঘণ্টায় ৩০০ কিলোমিটার এবং এটি ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ ২ হাজার ৪০০ মিটার উচ্চতায় উড়তে সক্ষম। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শনিবারের এই ঐতিহাসিক উড্ডয়নের আগে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে চালকবিহীন অবস্থায় ১৯টি স্বয়ংক্রিয় পরীক্ষামূলক ফ্লাইট সফলভাবে সম্পন্ন করেছিল সিই-২৫এ। প্রাথমিক সব পরীক্ষা সফলভাবে শেষ হওয়ায় এখন বিমানটিকে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের উপযোগী ঘোষণা বা 'টাইপ সার্টিফিকেশন' অনুমোদনের জন্য চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (CAAC) কাছে আবেদন করা হয়েছে। কর্তৃপক্ষ ইতোমধ্যে আবেদনটি গ্রহণ করে পর্যালোচনা শুরু করেছে। সবুজ জ্বালানি বা গ্রিন এভিয়েশনের দৌড়ে চীনের এই যুগান্তকারী উদ্ভাবন বৈশ্বিক বিমান চলাচল খাতে নতুন প্রতিযোগিতার সূচনা করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতিতে চলবে চীনের বৈদ্যুতিক বিমান, সফল প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন
অনুমতি ছাড়াই গ্যালারির ছবি-ভিডিও ব্যবহারের অভিযোগ, মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা
সৌদি আরবে ১ লাখ ২৫ হাজার বছরের প্রাচীন মানববসতির নিদর্শন আবিষ্কার
ইরানের সঙ্গে চলমান অত্যন্ত ব্যয়বহুল যুদ্ধের অবসান ঘটাতে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান প্রশাসনের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে চলেছে ডেমোক্র্যাটরা। সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের জয়ের পর তারা এখন ট্রাম্পের যুদ্ধনীতির বিরুদ্ধে এক আক্রমণাত্মক কৌশল নিয়ে মাঠে নেমেছেন। ভোটারদের কাছে জীবনযাত্রার ব্যয় কমানো ও এই দীর্ঘস্থায়ী যুদ্ধ বন্ধ করার যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন, তা রক্ষা করতে কংগ্রেসের ক্ষমতা ব্যবহার করে হোয়াইট হাউসকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাট নেতারা। প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য দাবি করে আসছেন যে এই সংঘাতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে জয়ী হয়েছে এবং যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে। ট্রাম্প প্রশাসন এখনো ইরানের বন্দরগুলোতে কঠোর নৌ-অবরোধ ধরে রাখার পাশাপাশি কৌশলগত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে। কোনো ধরনের আপস ছাড়াই পূর্ণ বিজয় অর্জনের এই সিদ্ধান্তে অনড় রয়েছে হোয়াইট হাউস। অন্যদিকে, ডেমোক্র্যাটরা সাধারণ মানুষের দুর্দশা লাঘব এবং যুদ্ধ থামানোর তাগিদ থেকে ট্রাম্পের এই অনমনীয় নীতির মোকাবিলা করতে মূলত তিনটি কৌশল হাতে নিয়েছেন। প্রথমত, কংগ্রেসে আইন পাস করে যুদ্ধ থামানোর আনুষ্ঠানিক চেষ্টা চালাবে ডেমোক্র্যাটরা। তবে ট্রাম্পের ভেটো ক্ষমতা থাকায় এবং এই ভেটো অকার্যকর করতে দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হওয়ায় এই পথে সফলতা পাওয়াটা বেশ কঠিন। দ্বিতীয়ত, সংসদীয় তদন্ত ও কড়া নজরদারির মাধ্যমে প্রশাসনের ওপর ক্রমাগত চাপ প্রয়োগ করা। তবে তাদের তৃতীয় ও সবচেয়ে শক্তিশালী হাতিয়ারটি হলো সরকারের বাজেট বা তহবিল বরাদ্দের নিয়ন্ত্রণ। রাজনীতিতে যাকে ‘পাওয়ার অব দ্য পার্স’ বলা হয়, সেই বাজেট পাসের চাবিকাঠিকে ব্যবহার করেই মূলত ইরান যুদ্ধের আর্থিক রসদ আটকে দিতে চান তারা। তবে এই কৌশলটি যতটা কার্যকরী, তার চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ। বাজেট নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ডেমোক্র্যাটরা সরাসরি সংঘাতে জড়ালে শেষ পর্যন্ত সাধারণ সরকারি চাকরিজীবী ও জনকল্যাণমূলক কাজ ব্যাহত হতে পারে। পাশাপাশি, এই সুযোগ কাজে লাগিয়ে হোয়াইট হাউস ডেমোক্র্যাটদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তোলারও সুযোগ পাবে। হরমুজ প্রণালির অচলাবস্থা, বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা এবং ওয়াশিংটনের অন্দরে এই ক্ষমতার দ্বন্দ্ব এখন বৈশ্বিক রাজনীতিতে এক নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের পূর্ণ কার্যক্রম শুরু হলে ইরান যুদ্ধ থামানোর এই লড়াইয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের স্নায়ুযুদ্ধ কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।
জর্ডানে গির্জায় বন্দুক হামলায় ৯ জন নিহত, তিনজনের মৃত্যুদণ্ডের রায় আদালতের
হরমুজ প্রণালিতে নৌমাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন লাগার দাবি ইরানের
বাহরাইনে ইরানি ড্রোন হামলা প্রতিহত, মার্কিন ঘাঁটিতে আঘাতের দাবি তেহরানের
যুদ্ধের ধ্বংসযজ্ঞ, বাস্তুচ্যুতি ও চরম প্রতিকূলতার মধ্যেও পবিত্র কোরআন মুখস্থ করার ধারাবাহিকতা ধরে রেখেছেন ফিলিস্তিনের গাজার বাসিন্দারা। ২০২৬ সালের জাতীয় কোরআন হিফজ পরীক্ষায় উত্তীর্ণ এক হাজার হাফেজ ও হাফেজাকে সংবর্ধনা দিয়েছে গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সম্প্রতি গাজা নগরীতে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননাপত্র ও স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। আলজেরিয়ার দাতব্য সংস্থা আল-বারাকা অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় এই আয়োজন করা হয়। ফিলিস্তিনি সংবাদ সংস্থা আল-রায়ের প্রতিবেদনে বলা হয়েছে, সংবর্ধনা অনুষ্ঠানের আগে গাজা নগরীতে কোরআন পদযাত্রার আয়োজন করা হয়। এতে বিভিন্ন বয়সের নারী-পুরুষ অংশ নেন। হাতে পবিত্র কোরআনের কপি নিয়ে তাঁরা নগরীর বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা ধর্মীয় সংগীত ও নাশিদ পরিবেশন করেন। যুদ্ধের ক্ষতচিহ্ন ও ধ্বংসস্তূপের পাশ দিয়ে পদযাত্রাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি ও ধর্মীয় শিক্ষা বিভাগের মহাপরিচালক ড. মুহাম্মদ সালেম বলেন, এক হাজার হাফেজ-হাফেজাকে সম্মাননা দেওয়া শুধু পুরস্কার বিতরণের আয়োজন নয়। এটি ধৈর্য, অধ্যবসায় ও ধর্মীয় শিক্ষার প্রতি অঙ্গীকারের এক হাজার গল্পের উদ্যাপন। কঠিন পরিস্থিতির মধ্যেও গাজায় কোরআন শিক্ষা ও সংরক্ষণের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। হাফেজ-হাফেজাদের উদ্দেশে মুহাম্মদ সালেম বলেন, কোরআন মুখস্থ করাই শিক্ষার শেষ ধাপ হওয়া উচিত নয়। বরং এর অর্থ বোঝা, আয়াতের শিক্ষা অনুধাবন করা এবং সেই অনুযায়ী জীবন পরিচালনার ওপর গুরুত্ব দিতে হবে। সন্তানদের কোরআনচর্চা অব্যাহত রাখতে অভিভাবকদেরও যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আল-বারাকা অ্যাসোসিয়েশনের সভাপতি শাদি জেনিনা বলেন, যুদ্ধ, ধ্বংসযজ্ঞ ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজার মানুষের কোরআন হিফজের ধারাবাহিকতা ধরে রাখার প্রচেষ্টা প্রশংসনীয়। মন্ত্রণালয় ও তাঁদের সংস্থার যৌথ সহযোগিতায় আয়োজনটি সম্ভব হয়েছে। ভবিষ্যতেও গাজায় কোরআন হিফজের কার্যক্রমে সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় জানান তিনি। হাফেজ-হাফেজাদের পক্ষে বক্তব্য দেন গাজা উপত্যকায় প্রথম স্থান অর্জনকারী হাফেজা হিবা আল-হিমস। তিনি বলেন, কোরআন হিফজের স্বীকৃতি শুধু পুরস্কার বা উপাধি অর্জনের বিষয় নয়। বরং কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনার দায়িত্বও এর সঙ্গে জড়িত। কোরআনের অর্থ অনুধাবন এবং সেই শিক্ষার আলোকে চরিত্র গঠনের ওপর গুরুত্ব দেন তিনি। এবারের জাতীয় কোরআন হিফজ পরীক্ষায় উত্তীর্ণদের দলটির নামকরণ করা হয়েছে প্রয়াত ঈসা আল-সায়েহের নামে। তিনি আলজেরিয়ার বুইরা প্রদেশে আল-বারাকা অ্যাসোসিয়েশনের আঞ্চলিক শাখার সাবেক প্রধান ছিলেন। কোরআন শিক্ষা ও জনকল্যাণমূলক কাজে তাঁর অবদানের স্মরণে এই নামকরণ করা হয়। অনুষ্ঠানটি এমন সময়ে অনুষ্ঠিত হলো, যখন যুদ্ধ ও বাস্তুচ্যুতির পাশাপাশি ভারী বৃষ্টিতে গাজার শিক্ষা কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরুতে বৃষ্টিতে শতাধিক অস্থায়ী শিক্ষাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক হাজার শিশুর পড়াশোনা ব্যাহত হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেও এক হাজার হাফেজ-হাফেজার সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সূত্র: আল-রায়, আলজাজিরা, আল-শারক
ভারত সীমান্তে চীনের দিক থেকে উড়ে এল বিমান, সতর্কবার্তার পরও ২৫ মিনিট চক্কর
বাহামায় সমুদ্রে বিপদসীমার বাইরে সাঁতার, স্রোতে ভেসে প্রাণ গেল দুই মার্কিন নাগরিকের