সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

পবিত্র কোরআনের আদলে নির্মিত মক্কার প্রবেশদ্বার, অনন্য স্থাপত্যে মুগ্ধ হচ্ছেন বিশ্বের দর্শনার্থীরা

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ১৫:৫
পবিত্র কোরআনের আদলে নির্মিত মক্কার প্রবেশদ্বার
পবিত্র কোরআনের আদলে নির্মিত মক্কার প্রবেশদ্বার

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে প্রবেশের পথে অবস্থিত ব্যতিক্রমী স্থাপত্য ‘মক্কা গেট’ আবারও আলোচনায় এসেছে। পবিত্র কোরআনের আদলে নির্মিত এই বিশাল প্রবেশদ্বার দেশটির অন্যতম পরিচিত স্থাপত্য নিদর্শন হিসেবে পরিচিত।

 

জেদ্দা-মক্কা মহাসড়কে অবস্থিত স্থাপনাটি দেখতে একটি খোলা পবিত্র কোরআনের মতো। ঐতিহ্যবাহী কাঠের রেহালের ওপর রাখা খোলা কোরআনের আদলে এর নকশা তৈরি করা হয়েছে। ধর্মীয় প্রতীক ও আধুনিক স্থাপত্যের সমন্বয়ে নির্মিত এই প্রবেশদ্বার মক্কায় আগত দর্শনার্থী ও ওমরাহ পালনকারীদের দৃষ্টি আকর্ষণ করে।

 

সৌদি প্রেস এজেন্সির ২৩ নভেম্বর ২০২৬-এর প্রতিবেদন অনুযায়ী, স্থাপনাটির খোলা বইয়ের মতো দুটি অংশের প্রতিটির উচ্চতা প্রায় ১৬ দশমিক ৫ মিটার এবং প্রস্থ ২৬ মিটার। সড়কের ওপর প্রায় ২৩ থেকে ৩১ মিটার উচ্চতায় এর মূল কাঠামো স্থাপন করা হয়েছে। শুধু স্থাপত্যের সৌন্দর্য নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে মুসলমানদের ধর্মীয় অনুভূতি। পবিত্র কোরআনের আদলে তৈরি নকশাটি মক্কার ইসলামি পরিচয় ও ধর্মীয় গুরুত্বকে তুলে ধরে।

 

রাতের আলোকসজ্জায় স্থাপনাটির সৌন্দর্য আরও ফুটে ওঠে। আশপাশের পরিবেশ, সবুজায়ন এবং পরিকল্পিত উন্মুক্ত স্থান মক্কায় প্রবেশের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মক্কা নগরীর প্রবেশপথগুলোর সৌন্দর্য বৃদ্ধি এবং নগর পরিবেশ উন্নয়নে স্থানীয় কর্তৃপক্ষ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে বাসিন্দা, দর্শনার্থী ও হজ-ওমরাহ পালনকারীদের জন্য আরও সুন্দর পরিবেশ গড়ে তোলার চেষ্টা চলছে।

 

ধর্মীয় ঐতিহ্য ও আধুনিক স্থাপত্যের এমন সমন্বয় মক্কা গেটকে সৌদি আরবের একটি বিশেষ পরিচিতিতে পরিণত করেছে। সংবাদসূত্র: সৌদি প্রেস এজেন্সি। 874 এসকিউ


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত অন্তত ৮
গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত অন্তত ৮, প্রাণ গেল জাতিসংঘের কর্মীরও

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকদের পাশাপাশি জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর একজন কর্মীও রয়েছেন।   মঙ্গলবার (২৪ নভেম্বর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় একটি পুলিশ তল্লাশিচৌকিতে ড্রোন হামলায় তিনজন নিহত হন। এ ছাড়া গাজা শহরের আল-কারামা এলাকায় হামলায় দুজন এবং উত্তর গাজার বিভিন্ন স্থানে পৃথক হামলায় আরও চারজন প্রাণ হারান।   অন্যদিকে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে সোমবারের বিমান হামলায় আহত এক ফিলিস্তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে একই শরণার্থী শিবিরের একটি পানির কূপের কাছে দায়িত্ব পালনকালে ইসরায়েলি হামলায় নিহত হন ইউএনআরডব্লিউএর কর্মী আদেল আল-হেলো। ওই হামলায় আরও তিনজন আহত হন। সংস্থাটির কর্মীরা সেখানে স্থানীয় বাসিন্দাদের জন্য পানি সরবরাহের দায়িত্ব পালন করছিলেন।   ইউএনআরডব্লিউএর পক্ষ থেকে জানানো হয়েছে, পানির কূপের কাছে সংস্থার কর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। এ সময় কাছাকাছি সড়কে হামলার ঘটনা ঘটে। নিহত আদেল আল-হেলো দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে সংস্থাটিতে কাজ করছিলেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।   এদিকে ২৪ নভেম্বর প্রকাশিত রয়টার্স ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনেও গাজায় নতুন করে প্রাণহানি ও আহত হওয়ার খবর এসেছে। তবে বিভিন্ন প্রতিবেদনে হতাহতের সংখ্যায় কিছু পার্থক্য রয়েছে। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা বন্ধ হয়নি। ফলে যুদ্ধবিরতির মধ্যেও সাধারণ মানুষের প্রাণহানি, বাস্তুচ্যুতি এবং মানবিক সংকট অব্যাহত রয়েছে। সংবাদসূত্র:রয়টার্স 874 এসকিউ

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ১৫:৫৫
পবিত্র কোরআনের আদলে নির্মিত মক্কার প্রবেশদ্বার

পবিত্র কোরআনের আদলে নির্মিত মক্কার প্রবেশদ্বার, অনন্য স্থাপত্যে মুগ্ধ হচ্ছেন বিশ্বের দর্শনার্থীরা

কুইবেকের তথাকথিত ধর্মনিরপেক্ষতায় ক্ষুব্ধ মুসলিম নারীরা

কুইবেকের তথাকথিত ধর্মনিরপেক্ষতায় ক্ষুব্ধ মুসলিম নারীরা, সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা

কাবুলের সফটওয়্যার প্রকৌশলী শাহিরা সাদাত

বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও যুক্তরাজ্যে যেতে পারছেন না আফগান নারীরা, ভেঙে গেল স্বপ্ন

সৌদি আরবের রিয়াদে ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট ভবনে  হুথিদের হামলা,  ভারতীয় ও নেপালিসহ আহত ১১ জন
সৌদি আরবের রিয়াদে ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট ভবনে হুথিদের হামলা, ভারতীয় ও নেপালিসহ আহত ১১ জন

সৌদি আরবের রাজধানী রিয়াদের আর্থিক জেলার একটি বহুতল ভবনে হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সংঘটিত এ হামলায় আহতদের মধ্যে সৌদি, ভারতীয়, নেপালি ও মিসরীয় নাগরিক রয়েছেন। সাম্প্রতিক কয়েক দিনের মধ্যে রিয়াদের গুরুত্বপূর্ণ আর্থিক স্থাপনায় এটি দ্বিতীয় হামলার ঘটনা।   সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে দুজন সৌদি নাগরিক, দুজন ভারতীয়, তিনজন নেপালি এবং চারজন মিসরীয় নাগরিক রয়েছেন। হামলার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি মঙ্গলবার জানান, রিয়াদের আর্থিক জেলার একটি ভবন সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ঘটনাস্থলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানান তিনি।   আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ব্যবহৃত বস্তু বা প্রজেক্টাইলের ধরন সম্পর্কে কর্তৃপক্ষ বিস্তারিত জানায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) ৮০ তলা ভবন।এর আগে গত ১৯ নভেম্বর রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে একই ভবনে হামলায় কয়েকটি তলা ও আশপাশের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে ওই ঘটনায় কেউ আহত হননি। নতুন হামলাটি এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে রিয়াদের আর্থিক জেলায় দ্বিতীয় বড় হামলা।   ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, তেল অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। তবে মঙ্গলবারের এই হামলার দায় হুথিরা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।   সংবাদসূত্র আরব নিউজ, আল জাজিরা, রয়টার্স 876TR

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ১১:১৩
প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলসের বাসভবন ‘অ্যানমার হলে’ চুরির সন্দেহে দুইজন আটক। ছবি: সংগৃহীত

স্বয়ং হবু রাজার বাড়িতে চুরি! যুক্তরাজ্যে তোলপাড় করা ঘটনায় দুই সন্দেহভাজন আটক

নিউজিল্যান্ডে দুই বছর কাজের বাধ্যবাধকতা ছাড়াই  রেসিডেন্স ভিসা পাবেন চার শ্রেণির যোগ্য শিক্ষক

নিউজিল্যান্ডে দুই বছর কাজের বাধ্যবাধকতা ছাড়াই রেসিডেন্স ভিসা পাবেন চার শ্রেণির যোগ্য শিক্ষক

সিন্ধু প্রদেশ বিভাজনের প্রস্তাব ঘিরে পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা, ফিরল ‘সিন্ধুদেশ’ স্লোগান। ছবি: সংগৃহীত

ফের ভাঙন? সিন্ধু প্রদেশ বিভক্তির পরিকল্পনায় উত্তাল পাকিস্তান, আলোচনায় ‘সিন্ধুদেশ’

চলতি বছর ইসরায়েলি সামরিক বাহিনীর ২৩ জন সক্রিয় সদস্য আত্মহত্যা করেছেন, যা ১৬ বছরে সর্বোচ্চ। ছবি: সংগৃহীত
ইসরায়েলি সেনাদের মধ্যে বেড়েছে আত্মহত্যার প্রবণতা, ১৬ বছরের সর্বোচ্চ!

ইসরায়েলের সামরিক বাহিনীতে আত্মহত্যার ঘটনা বেড়েছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশটির ২৩ জন সক্রিয় সেনাসদস্য ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৬ বছরের মধ্যে এক বছরে এটিই সর্বোচ্চ সংখ্যা।   সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত হারেৎজের প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালে সামরিক বাহিনীতে নিয়োজিত সেনাসদস্যের সংখ্যা কমলেও আত্মহত্যার ঘটনা বেড়েছে। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি সেনাদের মধ্যে এ প্রবণতা বাড়ছে।   গাজা যুদ্ধ শুরুর আগের এক দশকে ইসরায়েলি সামরিক বাহিনীতে বছরে গড়ে ১২ জন সেনাসদস্য আত্মহত্যা করতেন। ২০২৪ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২১ জনে। ২০২৫ সালে তা বেড়ে ২২ জনে পৌঁছায়। চলতি বছর শেষ হওয়ার আগেই সেই সংখ্যা ছাড়িয়ে গেছে।   হারেৎজ জানিয়েছে, চলতি বছর সক্রিয় সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া আরও ১৭ জন সেনাসদস্য আত্মহত্যা করেছেন। তাঁরা গাজা যুদ্ধে নিয়মিত অথবা রিজার্ভ বাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এ ছাড়া চলতি বছর ইসরায়েলের পাঁচজন পুলিশ কর্মকর্তাও আত্মহত্যা করেছেন।   ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ৩১ হাজার ৫০০ জনের বেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ১৯ হাজার ৬০০ জন মানসিক আঘাত, উদ্বেগ, বিষণ্নতা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে নানা জটিলতার জন্য চিকিৎসা নিচ্ছেন।   হাইফা বিশ্ববিদ্যালয়ের আত্মহত্যা ও মানসিক যন্ত্রণা বিষয়ক গবেষণা কেন্দ্রের প্রধান ইয়োসি লেভি-বেলজ সতর্ক করে বলেছেন, আগামী বছরগুলোতে সেনাসদস্যদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিশেষ করে রিজার্ভ বাহিনীর সদস্যরা বেশি ঝুঁকিতে রয়েছেন।   সূত্র:আনাদোলু এজেন্সি 871/এসএ

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ৯:২৪
যুক্তরাজ্যে কম খরচে কাউন্সিল বাড়ি পাওয়ার সুযোগ, জেনে নিন কারা করতে পারবে আবেদন

যুক্তরাজ্যে কম খরচে কাউন্সিল বাড়ি পাওয়ার সুযোগ, জেনে নিন কারা করতে পারবে আবেদন

হামাস নিয়ে অতীত বক্তব্যের জেরে জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে আপত্তি, হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

হামাস নিয়ে অতীত বক্তব্যের জেরে জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে আপত্তি, হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

ফুচকা বিক্রেতার ব্যাংকে ৬৩ লাখ টাকা, রয়েছে একাধিক সম্পত্তি! হতাশ ২৬ বছর বয়সী যুবক

ফুচকা বিক্রেতার ব্যাংকে ৬৩ লাখ টাকা, রয়েছে একাধিক সম্পত্তি! হতাশ ২৬ বছর বয়সী যুবক

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...