রসায়নের অধ্যাপককে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত করলো সার্বিয়ায় শিক্ষার্থীরা
দুর্নীতিবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গত অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনে জয়ী হওয়া সার্বিয়ার শিক্ষার্থী-সমর্থিত আন্দোলন আগামী মাসের প্রেসিডেন্ট নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাদোমির সাইচিচকে তাদের প্রার্থী হিসেবে মনোনীত করেছে।
বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ে রসায়ন পড়ান ৬৫ বছর বয়সী রাদোমির সাইচিচ। তিনি নবনির্বাচিত পার্লামেন্টে ‘স্টুডেন্ট লিস্ট’-এর একজন প্রতিনিধি। ২৫০ আসনের পার্লামেন্টে শিক্ষার্থীদের এই জোট ১৪০টি আসনে জয়লাভ করে।
সার্বিয়ায় প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক হলেও প্রধানমন্ত্রী মনোনয়ন দেওয়া এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের মতো গুরুত্বপূর্ণ ক্ষমতা তাঁর হাতে থাকে।
আগামী ২৭ ডিসেম্বর এই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে সার্বিয়ার রাজনীতিতে টানা ১৪ বছর আধিপত্য বিস্তারকারী আলেকজান্ডার ভুচিচ প্রধানমন্ত্রী পদে লড়ার জন্য তাঁর দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট পদ থেকে আগাম সরে দাঁড়িয়েছিলেন। তবে পার্লামেন্ট নির্বাচনে শিক্ষার্থী-নেতৃত্বাধীন আন্দোলনের কাছে তিনি শোচনীয়ভাবে পরাজিত হন।
শুক্রবার বেলগ্রেডে টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে সাইচিচ বলেন, আন্দোলনের এখন মূল অগ্রাধিকার হওয়া উচিত আইনের শাসন শক্তিশালী করা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা। তিনি বলেন, ‘আমরা যে স্বাধীনতার জন্য লড়াই করেছি, সেটিকে এখন স্থায়ী পরিবর্তনে রূপ দেওয়ার সুযোগ এসেছে। পার্লামেন্ট, সরকার এবং আদালতকে আবারও জনগণের আস্থা অর্জন করতে হবে। প্রেসিডেন্টের প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।’
সাইচিচ এমন একটি ‘সার্বভৌম সার্বিয়ার’ অঙ্গীকার করেন, যেখানে সংবিধানের প্রতি শ্রদ্ধা দেখানো হবে এবং প্রতিটি নাগরিক মর্যাদার সাথে বসবাস করতে পারবে।
সার্বিয়ান একাডেমি অব সায়েন্সেস অ্যান্ড আর্টসের সদস্য সাইচিচ ২০২৪ সালে শুরু হওয়া শিক্ষার্থী-নেতৃত্বাধীন বিক্ষোভে যোগ দেওয়া প্রথম দিককার বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একজন। শিক্ষার্থীরা তাঁকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বেছে নেওয়ায় গর্ববোধ করে তিনি বলেন, ‘গত এক দশকে আইনের শাসনের অবক্ষয়, দুর্নীতি এবং বিদ্বেষমূলক বক্তব্যের কারণে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদায়ী শাসকগোষ্ঠী এখনো আমাদের রাষ্ট্রকে বিভক্ত করার চেষ্টা করছে। এটি ঠেকাতে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনরুদ্ধার করতে হবে।’
বর্তমানে বিরোধী দলীয় পার্লামেন্ট সদস্য আলেকজান্ডার ভুচিচ বারবার ইঙ্গিত দিয়েছেন যে তাঁর দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি (এসএনএস) এই নির্বাচন বর্জন করতে পারে। তবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। সাংবিধানিকভাবে একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদ প্রেসিডেন্ট থাকতে পারায় ভুচিচ নিজে আর এই পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
উল্লেখ্য, ২০২৪ সালে নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহত হওয়ার ঘটনার জেরে সার্বিয়ায় প্রায় দুই বছর ধরে তীব্র বিক্ষোভ চলে। সদ্য সংস্কার করা ওই স্টেশনের এই বিপর্যয়ের জন্য ব্যাপক দুর্নীতিকে দায়ী করা হয়। ২০০০ সালে স্বৈরশাসক স্লোবোদান মিলোসেভিচের পতনের পর এটিই ছিল সার্বিয়ায় সবচেয়ে বড় গণবিক্ষোভ। শুরুতে স্বচ্ছ তদন্তের দাবিতে আন্দোলন শুরু হলেও পরবর্তীতে তা আগাম নির্বাচনের দাবিতে রূপ নেয়, যার মুখে প্রায় দুই বছর পর ভুচিচ নির্বাচন দিতে বাধ্য হন। সূত্র: আল-জাজিরা।
873 ডিএন
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreইতালির পার্লামেন্ট অনুমোদিত নতুন শিক্ষাসংস্কার আইনে স্কুল ও সংশ্লিষ্ট কার্যক্রমের সময় বোরকা ও নিকাবসহ মুখ ঢেকে রাখার যেকোনো পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে, যা অমান্য করলে সর্বোচ্চ ১ হাজার ইউরো জরিমানার বিধান রাখা হয়েছে। শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক হলে এই জরিমানার দায়ভার মা-বাবা বা আইনি অভিভাবকের ওপর বর্তাবে এবং রাষ্ট্রের শিক্ষাব্যবস্থায় পোশাক ও পরিচয়সংক্রান্ত নিয়মকানুন আরও কঠোরভাবে প্রয়োগের লক্ষ্য নিয়ে এই ধারা যুক্ত করা হয়েছে। একই আইনে প্রথম বর্ষের শ্রেণিকক্ষে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশে বেঁধে দেওয়া হয়েছে, তবে যেসব শিক্ষার্থীর ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা রয়েছে, তারা এই সীমা থেকে অব্যাহতি পাবে বলে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকারের এই উদ্যোগকে অভিবাসন ও সাংস্কৃতিক সংহতি নীতির অংশ হিসেবে দেখা হলেও বিরোধী দলগুলো এটিকে বৈষম্যমূলক ও ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী বলে তীব্র সমালোচনা করেছে। সমালোচকদের মতে, বোরকা বা নিকাব নিষিদ্ধ করার ফলে নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি ও অংশগ্রহণ কমে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে, আর শ্রেণিকক্ষে ৩০ শতাংশ কোটা আরোপ করলে অভিবাসী ও বিদেশি বংশোদ্ভূত শিশুদের স্থানীয় সমাজ ও শিক্ষাব্যবস্থায় স্বাভাবিক একীভূতকরণ ব্যাহত হতে পারে। সব মিলিয়ে শিক্ষাক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, ভাষাগত দক্ষতা, ধর্মীয় অধিকার এবং সামাজিক অন্তর্ভুক্তির ভারসাম্য নিয়ে ইতালির রাজনীতি ও নাগরিক সমাজে নতুন করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
মহাকাশে ১০ লাখ এআই স্যাটেলাইট পাঠাতে চায় স্পেসএক্স, ওজোন স্তর ও রাতের আকাশ নিয়ে শঙ্কা
ইরানে বেত্রাঘাতের পাশাপাশি ‘অনার কিলিং’-এর শিকার নারীরা, এক বছরে নিহত ১৫৯ জন
আফগানিস্তানে নারীদের নামের বদলে ‘বিবি’ লেখার নির্দেশ, চিকিৎসাপত্রেও নিষিদ্ধ আসল নাম
পৃথিবীর অন্যতম বিখ্যাত চিকিৎসা-আবিষ্কারগুলোর একটি ঘটেছিল একদম দুর্ঘটনাবশত, ল্যাবের প্লেট পরিষ্কার না করার কারণে। ১৯২৮ সালে লন্ডনের সেন্ট মেরিস হাসপাতালে বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং ব্যাকটেরিয়া নিয়ে কাজ করার সময় একটি প্লেটে স্ট্যাফিলোকক্কাস ব্যাকটেরিয়া চাষ করেছিলেন, যেখানে ভুলবশত ছত্রাক জন্মে যায়। ফ্লেমিং লক্ষ্য করেন যে ওই ছত্রাকের চারপাশের সব ব্যাকটেরিয়া মরে গেছে, অথচ দূরের ব্যাকটেরিয়াগুলো দিব্যি বেঁচে আছে। এই ব্যতিক্রমী পর্যবেক্ষণ থেকেই জন্ম নেয় কোটি প্রাণ বাঁচানো প্রথম অ্যান্টিবায়োটিক, যা আগেকার দিনে সামান্য সংক্রমণেও মানুষের মৃত্যুর ঝুঁকি অনেকখানি কমিয়ে দেয় এবং সংক্রামক রোগের চিকিৎসায় বিপ্লব ঘটায়। ফ্লেমিংয়ের এই গবেষণা ১৯২৯ সালে ব্রিটিশ জার্নাল অব এক্সপেরিমেন্টাল প্যাথলজিতে প্রকাশিত হয়। পরবর্তীতে অক্সফোর্ডের গবেষক ফ্লোরি ও চেইন এই আবিষ্কারকে কার্যকর ও ব্যবহারযোগ্য ওষুধে রূপ দেন, যা কোটি কোটি মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ১৯৪৫ সালে এই তিন বিজ্ঞানী যৌথভাবে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেন। সংশ্লিষ্টদের মতে, শুধু দুর্ঘটনাই যথেষ্ট ছিল না; প্লেটটি ফেলে না দিয়ে ফ্লেমিং সূক্ষ্মভাবে খেয়াল করেছিলেন বলেই মানবজাতি প্রাণঘাতী ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ার পথ খুঁজে পেয়েছিল।
গালিগালাজ থেকে হ ত্যার হু মকি, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ইসলামভীতির শিকার মুসলিম শিক্ষার্থীরা
ব্ল্যাক ফ্রাইডে: আমাজনসহ শীর্ষ রিটেইলারে ১৯৭টির বেশি পণ্যে বড় ছাড়ের হিড়িক
নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার নতুন চাল, আইজেনকোটকে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব
কানাডার জনপ্রিয় খাবার পুতিন এবার যাচ্ছে মহাকাশে। দেশটির নভোচারী জশুয়া কুটরিকের জন্য বিশেষ উপহার হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে এই ঐতিহ্যবাহী খাবার। তবে মহাকাশে খাওয়ার উপযোগী করতে খাবারটির প্রচলিত রেসিপিতে আনা হয়েছে বিশেষ পরিবর্তন। শুক্রবার (২৭ নভেম্বর) কানাডার মহাকাশ সংস্থা (সিএসএ) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, বিশেষ আপ্যায়ন হিসেবে নভোচারী জশুয়া কুটরিকের জন্য মহাকাশে পাঠানো হবে ফ্রিজ-ড্রাইড পুতিন। কানাডার ফরাসিভাষী অঞ্চল কুইবেকের ঐতিহ্যবাহী খাবার পুতিন সাধারণত ফ্রেঞ্চ ফ্রাই, গ্রেভি এবং পনির দিয়ে তৈরি করা হয়। তবে মহাকাশ স্টেশনে পাঠানোর জন্য খাবারটির একটি দুগ্ধজাত উপাদানমুক্ত ও নিরামিষ সংস্করণ তৈরি করা হয়েছে। মহাকাশে খাবার পাঠানোর নির্ধারিত নিয়ম মেনেই এই বিশেষ সংস্করণ তৈরি করা হয়েছে। এ জন্য কানাডার মহাকাশ সংস্থা কুইবেকের শেফ ইভ লোর সঙ্গে কাজ করেছে। তিনি বর্তমানে এনএইচএলের মন্ট্রিয়ল কানাডিয়ান্স দলের প্রধান শেফ হিসেবেও দায়িত্ব পালন করছেন। ইনস্টাগ্রামে শেফ ইভ লো জানিয়েছেন, জশুয়া যেন মহাকাশে বসে নিজের প্রিয় খাবার খেতে গিয়ে বাড়ির পরিবেশ অনুভব করতে পারেন, সেই ভাবনা থেকেই বিশেষ পুতিন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্রিজ-ড্রাইড বা হিমায়িত করে পানিশূন্য করা এই খাবারটি আগামী সপ্তাহান্তে উৎক্ষেপণের কথা থাকা একটি সরবরাহ অভিযানের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হবে। সূত্র: এএফপি
বাংলাদেশিদের জন্য নেদারল্যান্ডসে ৩০ লাখ টাকার বৃত্তিসহ মাস্টার্স করার সুযোগ! জেনে নিন কারা করতে পারবে আবেদন এবং শেষ সময় কবে
ফোনের রেডিয়েশন ঠেকাতে গোবর মাখার পরামর্শ ভারতীয় ধর্মগুরুর, নিজেও রাখেন ফোনে

