সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

‘এআই সুপারপাওয়ার’ হতে চায় ইসরায়েল! কীভাবে নিজেদের প্রযুক্তি ও সামরিক শক্তি বাড়াচ্ছে দেশটি?

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ৪:১২
‘এআই সুপারপাওয়ার’ হতে চায় ইসরায়েল! কীভাবে নিজেদের প্রযুক্তি ও সামরিক শক্তি বাড়াচ্ছে দেশটি?
‘এআই সুপারপাওয়ার’ হতে চায় ইসরায়েল! কীভাবে নিজেদের প্রযুক্তি ও সামরিক শক্তি বাড়াচ্ছে দেশটি?

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তিতে আধিপত্য বিস্তারে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। দুই পরাশক্তির এই লড়াইয়ের মাঝেই নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল। বিশ্বব্যাপী এআই ইকোসিস্টেমের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে দ্রুতগতিতে একের পর এক ডেটা সেন্টার নির্মাণ করছে দেশটি।

 

গত জুনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এআই প্রযুক্তির বিকাশে একটি ব্যাপক জাতীয় পরিকল্পনা ঘোষণা করে বলেছিলেন, "আমরা ইসরায়েলকে একটি বৈশ্বিক এআই সুপারপাওয়ারে পরিণত করব।" এর আগে গত সেপ্টেম্বরে ইসরায়েলি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আগামী পাঁচ বছরের মধ্যে ইসরায়েলকে বিশ্বের তৃতীয় বৃহত্তম এআই শক্তিতে পরিণত করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রার কথা জানান।

 

বিশ্বের শীর্ষ সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার (Nvidia) প্রধান জেনসেন হুয়াং ইসরায়েলকে নিজের 'দ্বিতীয় বাড়ি' হিসেবে অভিহিত করেছেন। ২০২০ সালের এপ্রিলে প্রায় ৭০০ কোটি ডলারে ইসরায়েলি নেটওয়ার্কিং প্রতিষ্ঠান মেলানক্স (Mellanox) অধিগ্রহণের পর থেকেই এনভিডিয়ার উত্থান শুরু হয়। ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে মেলানক্স-ভিত্তিক নেটওয়ার্কিং ব্যবসা থেকে এনভিডিয়ার আয় হয়েছে ২ হাজার ১০০ কোটি ডলারের বেশি, যা প্রতিষ্ঠানটির মোট প্রান্তিক আয়ের প্রায় ১৮ শতাংশ। 

 

বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে ইসরায়েলেই এনভিডিয়ার সবচেয়ে বড় গবেষণা ও উন্নয়ন (R&D) কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেখানে সাতটি কেন্দ্রে প্রতিষ্ঠানটির প্রায় ৬ হাজার কর্মী কাজ করছেন এবং হাইফার কাছে কিরিয়াত তিভনে ১০ হাজার কর্মীর ধারণক্ষমতাসম্পন্ন আরও একটি বিশাল ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা রয়েছে।

 

বিশ্লেষকদের মতে, ইসরায়েলের এই অবকাঠামোগত উন্নয়ন দেশটির উচ্চগতির ডেটা প্রসেসিং ক্ষমতা বাড়াবে, যা তাদের সামরিক শক্তি ও ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তারে বড় ভূমিকা রাখবে। এই উদ্যোগের সবচেয়ে বড় প্রকল্প হলো ‘ওফেক ডেটা সেন্টার’ (Ofek Data Center)। আশদোদ বন্দরের উত্তরে নির্মিতব্য এই কেন্দ্রটি ২০২৯ সালের দ্বিতীয়ার্ধে চালু হলে এটিই হবে ইসরায়েলের বৃহত্তম ডেটা-প্রসেসিং স্থাপনা। 

 

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সার্ভারফার্ম এবং ইসরায়েল ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের (IIF) অর্থায়নে নির্মিতব্য এই প্রকল্পে প্রাথমিকভাবে ১৫০ কোটি ডলার এবং পরবর্তীতে আধুনিকায়নে আরও ৫০০ কোটি ডলার ব্যয় ধরা হয়েছে। সমুদ্রের তলদেশ দিয়ে যাওয়া ফাইবার অপটিক কেবলের মাধ্যমে এটি সরাসরি ইউরোপের বাজারের সঙ্গে যুক্ত থাকবে এবং এনভিডিয়ার জিপিইউ (GPU) ব্যবহার করে প্রথমে ১৩০ মেগাওয়াট ও পরবর্তীতে ২০০ মেগাওয়াট সক্ষমতায় পরিচালিত হবে।

 

ডেটা সেন্টার ম্যাপের তথ্যমতে, ইসরায়েলে বর্তমানে ৬৭টি ডেটা সেন্টার রয়েছে। স্থানীয় আইনি জটিলতা এড়াতে গত ফেব্রুয়ারিতে এআই ডেটা সেন্টারগুলোকে 'জাতীয় অবকাঠামো' হিসেবে ঘোষণা করে নেতানিয়াহু সরকার। তবে বিদ্যুৎ গ্রিডের ওপর অতিরিক্ত চাপের কারণে গত মাসে ইসরায়েলি ইলেকট্রিক্যাল অথরিটি নতুন সব ডেটা সেন্টারের বিদ্যুৎ সক্ষমতা সর্বোচ্চ ২০০ মেগাওয়াটে সীমাবদ্ধ করে দেয়। 

 

লন্ডনভিত্তিক এআই গবেষক রাজীব দালাল মনে করেন, দ্রুত অনুমোদন দেওয়া প্রশাসনিক সিদ্ধান্ত হলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করাটাই এখন বড় চ্যালেঞ্জ। বিদ্যুৎ সংকট মোকাবিলায় ইসরায়েলের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী এলি কোহেন পারমাণবিক শক্তির পাশাপাশি পূর্ব ভূমধ্যসাগরের তামার, লেভিয়াথান ও কারিশ গ্যাসক্ষেত্র এবং ২০২৭ সালে উৎপাদনে আসতে যাওয়া কাতলান গ্যাসক্ষেত্র ব্যবহারের ওপর জোর দিয়েছেন। ওফেক ডেটা সেন্টারের জন্য আশদোদ বন্দরের পাশেই ৮৫০ মেগাওয়াটের একটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

 

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক মার্ক এসপোসিটো মনে করেন, ইসরায়েলের এই ডেটা সেন্টার নির্মাণের পেছনে বাণিজ্যিক লাভের চেয়ে ভূ-রাজনৈতিক ও কৌশলগত কারণই বেশি কাজ করছে। নিজস্ব এআই অবকাঠামো থাকলে ভবিষ্যতের বাণিজ্য আলোচনা, নিরাপত্তা জোট এবং প্রযুক্তিগত আধিপত্যে বাড়তি সুবিধা পাওয়া যায়। ব্রুকিংস ইনস্টিটিউশনের সিনিয়র ফেলো মার্ক মুরো জানান, স্থানীয়ভাবে স্থিতিশীল ডেটা প্রসেসিং ব্যবস্থা ব্যবসায়িক, গ্রিড ও সামরিক ক্ষেত্রে বড় সুবিধা দেয়। উল্লেখ্য, গাজা ও পশ্চিম তীরে সামরিক অভিযানে ইসরায়েল ইতিমধ্যে এআই প্রযুক্তি ব্যবহার করেছে।

 

অন্যদিকে, বিদ্যুৎ গ্রিডের সীমাবদ্ধতা, ধীরগতির অনুমোদন প্রক্রিয়া এবং জনগণের বিরোধিতার কারণে ইউরোপ এআই ডেটা সেন্টার নির্মাণে অনেকটাই পিছিয়ে পড়েছে। বিশ্বের প্রায় ৫১ শতাংশ ডেটা সেন্টার যুক্তরাষ্ট্রে অবস্থিত। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো তাদের ডেটা প্রক্রিয়াকরণের জন্য যুক্তরাষ্ট্র ও বিদেশের অবকাঠামোর ওপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়ছে। ইউরোপীয় কমিশনের হিসাব অনুযায়ী, ইউরোপের ভেতরে ডেটা সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করতে গেলে খরচ ৩০ শতাংশ বা তারও বেশি পড়ে, তবে এতে নাগরিকদের তথ্যের গোপনীয়তা সুরক্ষিত থাকে। 

 

ব্রাসেলস-ভিত্তিক থিংক ট্যাংক ব্রুগেলের গবেষক বার্টিন মার্টেনস এবং ফ্রান্সের ইউনিভার্সিটি কোট ডি’আজুরের অধ্যাপক সিমোন ভানুচিনি সতর্ক করে বলেছেন, সংবেদনশীল কম্পিউটিং ক্ষমতার জন্য ইসরায়েল বা অন্য কোনো বিদেশি শক্তির ওপর নির্ভর করলে ইউরোপের জন্য নতুন ভূ-রাজনৈতিক ঝুঁকি তৈরি হতে পারে এবং সমালোচনার পথ সংকুচিত হতে পারে। সূত্র: আল জাজিরা।

 

873 ডিএন


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, লঙ্ঘন করলে ১ হাজার ইউরো জরিমানা
ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, লঙ্ঘন করলে ১ হাজার ইউরো জরিমানা

ইতালির পার্লামেন্ট অনুমোদিত নতুন শিক্ষাসংস্কার আইনে স্কুল ও সংশ্লিষ্ট কার্যক্রমের সময় বোরকা ও নিকাবসহ মুখ ঢেকে রাখার যেকোনো পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে, যা অমান্য করলে সর্বোচ্চ ১ হাজার ইউরো জরিমানার বিধান রাখা হয়েছে।   শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক হলে এই জরিমানার দায়ভার মা-বাবা বা আইনি অভিভাবকের ওপর বর্তাবে এবং রাষ্ট্রের শিক্ষাব্যবস্থায় পোশাক ও পরিচয়সংক্রান্ত নিয়মকানুন আরও কঠোরভাবে প্রয়োগের লক্ষ্য নিয়ে এই ধারা যুক্ত করা হয়েছে।   একই আইনে প্রথম বর্ষের শ্রেণিকক্ষে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশে বেঁধে দেওয়া হয়েছে, তবে যেসব শিক্ষার্থীর ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা রয়েছে, তারা এই সীমা থেকে অব্যাহতি পাবে বলে উল্লেখ করা হয়েছে।   প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকারের এই উদ্যোগকে অভিবাসন ও সাংস্কৃতিক সংহতি নীতির অংশ হিসেবে দেখা হলেও বিরোধী দলগুলো এটিকে বৈষম্যমূলক ও ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী বলে তীব্র সমালোচনা করেছে।   সমালোচকদের মতে, বোরকা বা নিকাব নিষিদ্ধ করার ফলে নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি ও অংশগ্রহণ কমে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে, আর শ্রেণিকক্ষে ৩০ শতাংশ কোটা আরোপ করলে অভিবাসী ও বিদেশি বংশোদ্ভূত শিশুদের স্থানীয় সমাজ ও শিক্ষাব্যবস্থায় স্বাভাবিক একীভূতকরণ ব্যাহত হতে পারে।   সব মিলিয়ে শিক্ষাক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, ভাষাগত দক্ষতা, ধর্মীয় অধিকার এবং সামাজিক অন্তর্ভুক্তির ভারসাম্য নিয়ে ইতালির রাজনীতি ও নাগরিক সমাজে নতুন করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৮:৩৩
মহাকাশে ১০ লাখ এআই স্যাটেলাইট পাঠাতে চায় স্পেসএক্স, ওজোন স্তর ও রাতের আকাশ নিয়ে শঙ্কা

মহাকাশে ১০ লাখ এআই স্যাটেলাইট পাঠাতে চায় স্পেসএক্স, ওজোন স্তর ও রাতের আকাশ নিয়ে শঙ্কা

ইরানে বেত্রাঘাতের পাশাপাশি ‘অনার কিলিং’-এর শিকার নারীরা, এক বছরে নিহত ১৫৯ জন

ইরানে বেত্রাঘাতের পাশাপাশি ‘অনার কিলিং’-এর শিকার নারীরা, এক বছরে নিহত ১৫৯ জন

আফগানিস্তানে নারীদের নামের বদলে ‘বিবি’ লেখার নির্দেশ, চিকিৎসাপত্রেও নিষিদ্ধ আসল নাম

ল্যাবের এক ভুলেই আবিষ্কার কোটি প্রাণ বাঁচানো ওষুধ, বদলে যায় চিকিৎসার ইতিহাস
ল্যাবের এক ভুলেই আবিষ্কার কোটি প্রাণ বাঁচানো ওষুধ, বদলে যায় চিকিৎসার ইতিহাস

পৃথিবীর অন্যতম বিখ্যাত চিকিৎসা-আবিষ্কারগুলোর একটি ঘটেছিল একদম দুর্ঘটনাবশত, ল্যাবের প্লেট পরিষ্কার না করার কারণে। ১৯২৮ সালে লন্ডনের সেন্ট মেরিস হাসপাতালে বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং ব্যাকটেরিয়া নিয়ে কাজ করার সময় একটি প্লেটে স্ট্যাফিলোকক্কাস ব্যাকটেরিয়া চাষ করেছিলেন, যেখানে ভুলবশত ছত্রাক জন্মে যায়।   ফ্লেমিং লক্ষ্য করেন যে ওই ছত্রাকের চারপাশের সব ব্যাকটেরিয়া মরে গেছে, অথচ দূরের ব্যাকটেরিয়াগুলো দিব্যি বেঁচে আছে। এই ব্যতিক্রমী পর্যবেক্ষণ থেকেই জন্ম নেয় কোটি প্রাণ বাঁচানো প্রথম অ্যান্টিবায়োটিক, যা আগেকার দিনে সামান্য সংক্রমণেও মানুষের মৃত্যুর ঝুঁকি অনেকখানি কমিয়ে দেয় এবং সংক্রামক রোগের চিকিৎসায় বিপ্লব ঘটায়।   ফ্লেমিংয়ের এই গবেষণা ১৯২৯ সালে ব্রিটিশ জার্নাল অব এক্সপেরিমেন্টাল প্যাথলজিতে প্রকাশিত হয়। পরবর্তীতে অক্সফোর্ডের গবেষক ফ্লোরি ও চেইন এই আবিষ্কারকে কার্যকর ও ব্যবহারযোগ্য ওষুধে রূপ দেন, যা কোটি কোটি মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ১৯৪৫ সালে এই তিন বিজ্ঞানী যৌথভাবে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেন।   সংশ্লিষ্টদের মতে, শুধু দুর্ঘটনাই যথেষ্ট ছিল না; প্লেটটি ফেলে না দিয়ে ফ্লেমিং সূক্ষ্মভাবে খেয়াল করেছিলেন বলেই মানবজাতি প্রাণঘাতী ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ার পথ খুঁজে পেয়েছিল।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৪:৪৬
গালিগালাজ থেকে হত্যার হু মকি, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ইসলামভীতির শিকার মুসলিম শিক্ষার্থীরা

গালিগালাজ থেকে হ ত্যার হু মকি, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ইসলামভীতির শিকার মুসলিম শিক্ষার্থীরা

ব্ল্যাক ফ্রাইডে: আমাজনসহ শীর্ষ রিটেইলারে ১৯৭টির বেশি পণ্যে বড় ছাড়ের হিড়িক

ব্ল্যাক ফ্রাইডে: আমাজনসহ শীর্ষ রিটেইলারে ১৯৭টির বেশি পণ্যে বড় ছাড়ের হিড়িক

গাদি আইজেনকোটকে নিয়ে পালাক্রমে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নেতানিয়াহুর। ছবি: সংগৃহীত

নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার নতুন চাল, আইজেনকোটকে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব

কানাডার নভোচারী জশুয়া কুটরিকের জন্য মহাকাশ স্টেশনে যাচ্ছে ফ্রিজ-ড্রাইড পুতিন। ছবি: সংগৃহীত
মহাকাশে যাচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুতিন, বিশেষ আয়োজন নভোচারীর জন্য

কানাডার জনপ্রিয় খাবার পুতিন এবার যাচ্ছে মহাকাশে। দেশটির নভোচারী জশুয়া কুটরিকের জন্য বিশেষ উপহার হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে এই ঐতিহ্যবাহী খাবার। তবে মহাকাশে খাওয়ার উপযোগী করতে খাবারটির প্রচলিত রেসিপিতে আনা হয়েছে বিশেষ পরিবর্তন।   শুক্রবার (২৭ নভেম্বর) কানাডার মহাকাশ সংস্থা (সিএসএ) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, বিশেষ আপ্যায়ন হিসেবে নভোচারী জশুয়া কুটরিকের জন্য মহাকাশে পাঠানো হবে ফ্রিজ-ড্রাইড পুতিন।   কানাডার ফরাসিভাষী অঞ্চল কুইবেকের ঐতিহ্যবাহী খাবার পুতিন সাধারণত ফ্রেঞ্চ ফ্রাই, গ্রেভি এবং পনির দিয়ে তৈরি করা হয়। তবে মহাকাশ স্টেশনে পাঠানোর জন্য খাবারটির একটি দুগ্ধজাত উপাদানমুক্ত ও নিরামিষ সংস্করণ তৈরি করা হয়েছে। মহাকাশে খাবার পাঠানোর নির্ধারিত নিয়ম মেনেই এই বিশেষ সংস্করণ তৈরি করা হয়েছে।   এ জন্য কানাডার মহাকাশ সংস্থা কুইবেকের শেফ ইভ লোর সঙ্গে কাজ করেছে। তিনি বর্তমানে এনএইচএলের মন্ট্রিয়ল কানাডিয়ান্স দলের প্রধান শেফ হিসেবেও দায়িত্ব পালন করছেন।   ইনস্টাগ্রামে শেফ ইভ লো জানিয়েছেন, জশুয়া যেন মহাকাশে বসে নিজের প্রিয় খাবার খেতে গিয়ে বাড়ির পরিবেশ অনুভব করতে পারেন, সেই ভাবনা থেকেই বিশেষ পুতিন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।   ফ্রিজ-ড্রাইড বা হিমায়িত করে পানিশূন্য করা এই খাবারটি আগামী সপ্তাহান্তে উৎক্ষেপণের কথা থাকা একটি সরবরাহ অভিযানের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হবে।   সূত্র: এএফপি

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১০:৪০
বাংলাদেশিদের জন্য নেদারল্যান্ডসে ৩০ লাখ টাকার বৃত্তিসহ মাস্টার্স করার  সুযোগ! জেনে নিন কারা করতে পারবে আবেদন এবং শেষ সময় কবে

বাংলাদেশিদের জন্য নেদারল্যান্ডসে ৩০ লাখ টাকার বৃত্তিসহ মাস্টার্স করার সুযোগ! জেনে নিন কারা করতে পারবে আবেদন এবং শেষ সময় কবে

রেডিয়েশন থেকে বাঁচতে ফোনের কভারে শুকনো গোবর রাখার পরামর্শ দিয়ে বিতর্কে ভারতীয় ধর্মীয় বক্তা ইন্দ্রেশ উপাধ্যায়। ছবি: সংগৃহীত

ফোনের রেডিয়েশন ঠেকাতে গোবর মাখার পরামর্শ ভারতীয় ধর্মগুরুর, নিজেও রাখেন ফোনে

তুরস্কের দুর্গম বনে আটকে যোগাযোগ বিচ্ছিন্ন , রাতভর অভিযানে ১০ কিশোরীসহ ১৩ জন উদ্ধার

তুরস্কের দুর্গম বনে আটকে যোগাযোগ বিচ্ছিন্ন , রাতভর অভিযানে ১০ কিশোরীসহ ১৩ জন উদ্ধার

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...