সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গোপন তৎপরতা ও 'প্ল্যান এ, বি, সি, ডি'র নেপথ্যে কী?

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ৪:২৬
সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গোপন তৎপরতা ও 'প্ল্যান এ, বি, সি, ডি'র নেপথ্যে কী?
সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গোপন তৎপরতা ও 'প্ল্যান এ, বি, সি, ডি'র নেপথ্যে কী?

আগামী ১৬ই ডিসেম্বর বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতে হঠাৎ তৎপরতা শুরু করেছেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। চলতি নভেম্বর মাসেই পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার দুটি গুরুত্বপূর্ণ স্থল সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন তারা।

 

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর থেকে ভারতে অবস্থানরত দলটির সাত-আট জন শীর্ষ নেতা গত রোববার (২২শে নভেম্বর) পশ্চিমবঙ্গের পেট্রাপোল এবং বুধবার (২৫শে নভেম্বর) ত্রিপুরার আগরতলা সংলগ্ন আখাউড়া সীমান্ত এলাকায় যান। এই দলে জাহাঙ্গির কবীর নানক, আলাউদ্দিন নাসিম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মতো নেতারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

 

সীমান্ত পরিদর্শনের নেপথ্যে কী?

আওয়ামী লীগ নেতাদের দাবি, নেত্রীর দেশে ফেরার ঘোষণাকে সামনে রেখে তারা 'প্ল্যান এ, বি, সি, ডি'—একাধিক পরিকল্পনা তৈরি করে রেখেছেন। তবে কোন পরিকল্পনাটি চূড়ান্ত হবে, সেই সিদ্ধান্ত শেখ হাসিনাই নেবেন।

 

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম জানান, সীমান্ত এলাকাগুলো ঘুরে তারা মূলত যাতায়াত ব্যবস্থা এবং বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী অঞ্চলের বর্তমান পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। আরও কয়েকটি সীমান্ত এলাকায় যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক নেতা জানান, শেখ হাসিনা যদি স্থলপথে দেশে ফেরেন, তবে কোন সীমান্ত দিয়ে তাকে সর্বোচ্চ নিরাপত্তায় নিয়ে যাওয়া সম্ভব, তার আগাম প্রস্তুতি নিতেই এই সফর। তার নিরাপত্তার কথা বিবেচনা করে শীর্ষ নেতৃত্বের একটি অংশ তার সঙ্গেই দেশে ফিরবেন।

 

নজরদারিতে ভারতীয় কর্তৃপক্ষ

জানা গেছে, সীমান্ত পরিদর্শনের সময় আওয়ামী লীগ নেতারা ভারতীয় নিরাপত্তা বলয়ের ভেতরে প্রবেশ না করে বাইরে থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। স্থানীয় ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে তাদের কোনো বৈঠক হয়েছে কি না তা নিশ্চিত হওয়া না গেলেও, ভারতীয় কর্তৃপক্ষ দূর থেকে তাদের গতিবিধির ওপর নজর রেখেছে। এ বিষয়ে ভারত সরকারের সহযোগিতা মিলছে কি না, তা নিয়ে দলটির নেতারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

 

ইতোমধ্যে দেশে ফিরেছেন কয়েকশ নেতা-কর্মী

দলীয় সূত্রগুলো বলছে, শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার আগে থেকেই বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা দেশে ফিরতে শুরু করেছেন। গত দেড় মাসে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের প্রায় তিনশ তরুণ ও যুবক নেতা-কর্মী ভারত ও অন্যান্য দেশ থেকে বাংলাদেশে প্রবেশ করেছেন।

 

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেইন জানান, দেশে ফেরার বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। গ্রেফতার ও নানা বাধার মুখেও বিভিন্ন দেশে অবস্থানরত কর্মী-সমর্থকরা ধাপে ধাপে দেশে ফিরছেন।

 

সাবেক সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বলেন, সাংগঠনিক প্রস্তুতির চূড়ান্ত পর্যায় চলছে। মাঠ পর্যায়ের কর্মীদের সংগঠিত করে নেত্রীকে স্বাগত জানাতে ঢাকায় কীভাবে সমবেত হওয়া হবে, তা চূড়ান্ত করা হচ্ছে।

 

আইনি জটিলতা ও ফেরার অনিশ্চয়তা

১৬ই ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা থাকলেও বাস্তবে তা কতটা সম্ভব, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। বাংলাদেশের আদালতে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধে ভারত এখনো আনুষ্ঠানিক কোনো সাড়া দেয়নি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বিষয়টি দেখছেন বলে জানালেও, বিশ্লেষকদের মতে বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানোর সম্ভাবনা ক্ষীণ।

 

অন্যদিকে, ল ফার্মের মাধ্যমে পাসপোর্টের আবেদন করলেও বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। ফলে আইনি পথে তার দেশে ফেরার কোনো সুযোগ আপাতত দেখা যাচ্ছে না। তবুও আগামী সপ্তাহে বাংলাদেশের অভ্যন্তরে দলীয় আন্দোলনের গতিপ্রকৃতি দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির নেতারা। সূত্র: বিবিসি বাংলা।

 

873 ডিএন


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, লঙ্ঘন করলে ১ হাজার ইউরো জরিমানা
ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, লঙ্ঘন করলে ১ হাজার ইউরো জরিমানা

ইতালির পার্লামেন্ট অনুমোদিত নতুন শিক্ষাসংস্কার আইনে স্কুল ও সংশ্লিষ্ট কার্যক্রমের সময় বোরকা ও নিকাবসহ মুখ ঢেকে রাখার যেকোনো পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে, যা অমান্য করলে সর্বোচ্চ ১ হাজার ইউরো জরিমানার বিধান রাখা হয়েছে।   শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক হলে এই জরিমানার দায়ভার মা-বাবা বা আইনি অভিভাবকের ওপর বর্তাবে এবং রাষ্ট্রের শিক্ষাব্যবস্থায় পোশাক ও পরিচয়সংক্রান্ত নিয়মকানুন আরও কঠোরভাবে প্রয়োগের লক্ষ্য নিয়ে এই ধারা যুক্ত করা হয়েছে।   একই আইনে প্রথম বর্ষের শ্রেণিকক্ষে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশে বেঁধে দেওয়া হয়েছে, তবে যেসব শিক্ষার্থীর ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা রয়েছে, তারা এই সীমা থেকে অব্যাহতি পাবে বলে উল্লেখ করা হয়েছে।   প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকারের এই উদ্যোগকে অভিবাসন ও সাংস্কৃতিক সংহতি নীতির অংশ হিসেবে দেখা হলেও বিরোধী দলগুলো এটিকে বৈষম্যমূলক ও ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী বলে তীব্র সমালোচনা করেছে।   সমালোচকদের মতে, বোরকা বা নিকাব নিষিদ্ধ করার ফলে নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি ও অংশগ্রহণ কমে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে, আর শ্রেণিকক্ষে ৩০ শতাংশ কোটা আরোপ করলে অভিবাসী ও বিদেশি বংশোদ্ভূত শিশুদের স্থানীয় সমাজ ও শিক্ষাব্যবস্থায় স্বাভাবিক একীভূতকরণ ব্যাহত হতে পারে।   সব মিলিয়ে শিক্ষাক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, ভাষাগত দক্ষতা, ধর্মীয় অধিকার এবং সামাজিক অন্তর্ভুক্তির ভারসাম্য নিয়ে ইতালির রাজনীতি ও নাগরিক সমাজে নতুন করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৮:৩৩
মহাকাশে ১০ লাখ এআই স্যাটেলাইট পাঠাতে চায় স্পেসএক্স, ওজোন স্তর ও রাতের আকাশ নিয়ে শঙ্কা

মহাকাশে ১০ লাখ এআই স্যাটেলাইট পাঠাতে চায় স্পেসএক্স, ওজোন স্তর ও রাতের আকাশ নিয়ে শঙ্কা

ইরানে বেত্রাঘাতের পাশাপাশি ‘অনার কিলিং’-এর শিকার নারীরা, এক বছরে নিহত ১৫৯ জন

ইরানে বেত্রাঘাতের পাশাপাশি ‘অনার কিলিং’-এর শিকার নারীরা, এক বছরে নিহত ১৫৯ জন

আফগানিস্তানে নারীদের নামের বদলে ‘বিবি’ লেখার নির্দেশ, চিকিৎসাপত্রেও নিষিদ্ধ আসল নাম

ল্যাবের এক ভুলেই আবিষ্কার কোটি প্রাণ বাঁচানো ওষুধ, বদলে যায় চিকিৎসার ইতিহাস
ল্যাবের এক ভুলেই আবিষ্কার কোটি প্রাণ বাঁচানো ওষুধ, বদলে যায় চিকিৎসার ইতিহাস

পৃথিবীর অন্যতম বিখ্যাত চিকিৎসা-আবিষ্কারগুলোর একটি ঘটেছিল একদম দুর্ঘটনাবশত, ল্যাবের প্লেট পরিষ্কার না করার কারণে। ১৯২৮ সালে লন্ডনের সেন্ট মেরিস হাসপাতালে বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং ব্যাকটেরিয়া নিয়ে কাজ করার সময় একটি প্লেটে স্ট্যাফিলোকক্কাস ব্যাকটেরিয়া চাষ করেছিলেন, যেখানে ভুলবশত ছত্রাক জন্মে যায়।   ফ্লেমিং লক্ষ্য করেন যে ওই ছত্রাকের চারপাশের সব ব্যাকটেরিয়া মরে গেছে, অথচ দূরের ব্যাকটেরিয়াগুলো দিব্যি বেঁচে আছে। এই ব্যতিক্রমী পর্যবেক্ষণ থেকেই জন্ম নেয় কোটি প্রাণ বাঁচানো প্রথম অ্যান্টিবায়োটিক, যা আগেকার দিনে সামান্য সংক্রমণেও মানুষের মৃত্যুর ঝুঁকি অনেকখানি কমিয়ে দেয় এবং সংক্রামক রোগের চিকিৎসায় বিপ্লব ঘটায়।   ফ্লেমিংয়ের এই গবেষণা ১৯২৯ সালে ব্রিটিশ জার্নাল অব এক্সপেরিমেন্টাল প্যাথলজিতে প্রকাশিত হয়। পরবর্তীতে অক্সফোর্ডের গবেষক ফ্লোরি ও চেইন এই আবিষ্কারকে কার্যকর ও ব্যবহারযোগ্য ওষুধে রূপ দেন, যা কোটি কোটি মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ১৯৪৫ সালে এই তিন বিজ্ঞানী যৌথভাবে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেন।   সংশ্লিষ্টদের মতে, শুধু দুর্ঘটনাই যথেষ্ট ছিল না; প্লেটটি ফেলে না দিয়ে ফ্লেমিং সূক্ষ্মভাবে খেয়াল করেছিলেন বলেই মানবজাতি প্রাণঘাতী ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ার পথ খুঁজে পেয়েছিল।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৪:৪৬
গালিগালাজ থেকে হত্যার হু মকি, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ইসলামভীতির শিকার মুসলিম শিক্ষার্থীরা

গালিগালাজ থেকে হ ত্যার হু মকি, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ইসলামভীতির শিকার মুসলিম শিক্ষার্থীরা

ব্ল্যাক ফ্রাইডে: আমাজনসহ শীর্ষ রিটেইলারে ১৯৭টির বেশি পণ্যে বড় ছাড়ের হিড়িক

ব্ল্যাক ফ্রাইডে: আমাজনসহ শীর্ষ রিটেইলারে ১৯৭টির বেশি পণ্যে বড় ছাড়ের হিড়িক

গাদি আইজেনকোটকে নিয়ে পালাক্রমে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নেতানিয়াহুর। ছবি: সংগৃহীত

নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার নতুন চাল, আইজেনকোটকে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব

কানাডার নভোচারী জশুয়া কুটরিকের জন্য মহাকাশ স্টেশনে যাচ্ছে ফ্রিজ-ড্রাইড পুতিন। ছবি: সংগৃহীত
মহাকাশে যাচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুতিন, বিশেষ আয়োজন নভোচারীর জন্য

কানাডার জনপ্রিয় খাবার পুতিন এবার যাচ্ছে মহাকাশে। দেশটির নভোচারী জশুয়া কুটরিকের জন্য বিশেষ উপহার হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে এই ঐতিহ্যবাহী খাবার। তবে মহাকাশে খাওয়ার উপযোগী করতে খাবারটির প্রচলিত রেসিপিতে আনা হয়েছে বিশেষ পরিবর্তন।   শুক্রবার (২৭ নভেম্বর) কানাডার মহাকাশ সংস্থা (সিএসএ) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, বিশেষ আপ্যায়ন হিসেবে নভোচারী জশুয়া কুটরিকের জন্য মহাকাশে পাঠানো হবে ফ্রিজ-ড্রাইড পুতিন।   কানাডার ফরাসিভাষী অঞ্চল কুইবেকের ঐতিহ্যবাহী খাবার পুতিন সাধারণত ফ্রেঞ্চ ফ্রাই, গ্রেভি এবং পনির দিয়ে তৈরি করা হয়। তবে মহাকাশ স্টেশনে পাঠানোর জন্য খাবারটির একটি দুগ্ধজাত উপাদানমুক্ত ও নিরামিষ সংস্করণ তৈরি করা হয়েছে। মহাকাশে খাবার পাঠানোর নির্ধারিত নিয়ম মেনেই এই বিশেষ সংস্করণ তৈরি করা হয়েছে।   এ জন্য কানাডার মহাকাশ সংস্থা কুইবেকের শেফ ইভ লোর সঙ্গে কাজ করেছে। তিনি বর্তমানে এনএইচএলের মন্ট্রিয়ল কানাডিয়ান্স দলের প্রধান শেফ হিসেবেও দায়িত্ব পালন করছেন।   ইনস্টাগ্রামে শেফ ইভ লো জানিয়েছেন, জশুয়া যেন মহাকাশে বসে নিজের প্রিয় খাবার খেতে গিয়ে বাড়ির পরিবেশ অনুভব করতে পারেন, সেই ভাবনা থেকেই বিশেষ পুতিন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।   ফ্রিজ-ড্রাইড বা হিমায়িত করে পানিশূন্য করা এই খাবারটি আগামী সপ্তাহান্তে উৎক্ষেপণের কথা থাকা একটি সরবরাহ অভিযানের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হবে।   সূত্র: এএফপি

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১০:৪০
বাংলাদেশিদের জন্য নেদারল্যান্ডসে ৩০ লাখ টাকার বৃত্তিসহ মাস্টার্স করার  সুযোগ! জেনে নিন কারা করতে পারবে আবেদন এবং শেষ সময় কবে

বাংলাদেশিদের জন্য নেদারল্যান্ডসে ৩০ লাখ টাকার বৃত্তিসহ মাস্টার্স করার সুযোগ! জেনে নিন কারা করতে পারবে আবেদন এবং শেষ সময় কবে

রেডিয়েশন থেকে বাঁচতে ফোনের কভারে শুকনো গোবর রাখার পরামর্শ দিয়ে বিতর্কে ভারতীয় ধর্মীয় বক্তা ইন্দ্রেশ উপাধ্যায়। ছবি: সংগৃহীত

ফোনের রেডিয়েশন ঠেকাতে গোবর মাখার পরামর্শ ভারতীয় ধর্মগুরুর, নিজেও রাখেন ফোনে

তুরস্কের দুর্গম বনে আটকে যোগাযোগ বিচ্ছিন্ন , রাতভর অভিযানে ১০ কিশোরীসহ ১৩ জন উদ্ধার

তুরস্কের দুর্গম বনে আটকে যোগাযোগ বিচ্ছিন্ন , রাতভর অভিযানে ১০ কিশোরীসহ ১৩ জন উদ্ধার

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...