সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
ধর্ম

জাতীয় কোরআন তিলাওয়াতের  প্রতিযোগিতায় যোগ দিলেন থাইল্যান্ডের রাজা ও রানি

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: অক্টোবর ১৩, ২০২৬ ০:৪০
১৯তম জাতীয় কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার
১৯তম জাতীয় কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পাত্তানিতে ১৯তম জাতীয় কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন রাজা মহা ভাজিরালংকর্ন ও রানি সুথিদা। গত ১০ অক্টোবর পাত্তানি কেন্দ্রীয় মসজিদে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন তাঁরা। ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি সফরে ইমাম ও ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদেরও সম্মাননা দেওয়া হয়। 

 

থাই সংবাদমাধ্যম মাতিচনের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৫টা ৫৪ মিনিটে রাজা ও রানি কেন্দ্রীয় মসজিদে পৌঁছান। সেখানে থাইল্যান্ডের শায়খুল ইসলাম অরুণ বুনচম, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ধর্মীয় নেতা ও সাধারণ মানুষ তাঁদের স্বাগত জানান। 

অনুষ্ঠানের শুরুতে ২০২৫ সালের জাতীয় প্রতিযোগিতার বিজয়ী কোরআন তিলাওয়াত করেন। এরপর তিলাওয়াত করা আয়াতের অর্থ থাই ভাষায় উপস্থাপন করা হয়। প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্য তুলে ধরেন পাত্তানির ভারপ্রাপ্ত গভর্নর। পরে বিজয়ী, রানারআপ ও অন্যান্য পুরস্কারপ্রাপ্তদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। বিচারক ও আয়োজনের সহযোগীদেরও স্মারক দেওয়া হয়। 

 

সফরে ২০২৫ সালের কাজের স্বীকৃতি হিসেবে প্রাদেশিক ইসলামি কমিটির সদস্য ও ইমামদের সম্মাননা এবং অর্থ পুরস্কার দেওয়া হয়। দক্ষিণাঞ্চলের বেসরকারি ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রশাসক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্যও পুরস্কার বিতরণের আয়োজন ছিল। 

মালয়েশিয়ার সংবাদমাধ্যম সিনার হারিয়ান জানিয়েছে, রাজকীয় চিকিৎসক দল স্থানীয় স্বাস্থ্য সংস্থাগুলোর সহযোগিতায় ৭৮৭ জনকে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা দেয়। তাঁদের মধ্যে ছয়জনকে রাজকীয় পৃষ্ঠপোষকতায় চিকিৎসা সহায়তার জন্য নির্বাচিত করা হয়। 

 

রাজা ও রানি তাঁদের স্বাগত জানাতে আসা স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন। উপস্থিত মানুষের জন্য হালাল খাবার বিতরণ করা হয়। 

 


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

ধর্ম

View more
ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় ছেলে
ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় ছেলে, সমর্থন জানিয়ে যা বললেন মার্কিন তারকা স্টিভ হার্ভে

কনিষ্ঠ ছেলে ওয়িনটন হার্ভের ইসলাম গ্রহণের আগ্রহে সমর্থন জানানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহল থেকে আসা সমালোচনার জবাব দিয়েছেন জনপ্রিয় মার্কিন উপস্থাপক ও কৌতুকাভিনেতা স্টিভ হার্ভে। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন, সন্তানের জীবনপথের সিদ্ধান্তে তিনি সবসময় পাশে থাকবেন এবং সমালোচনার পেছনে পশ্চিমা গণমাধ্যমের খণ্ডিত চিত্র ও ভুল ধারণা কাজ করছে।   চলতি মাসের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শারজাহ আন্তর্জাতিক বইমেলায় অংশ নেওয়ার সময় স্টিভ হার্ভে জানান, তার ২৯ বছর বয়সী ছেলে ওয়িনটন ইসলাম ধর্মে দীক্ষিত হতে আগ্রহী এবং এ বিষয়ে তিনি ছেলেকে পূর্ণ সমর্থন দেবেন। শারজাহর শাসক শেখ সুলতান বিন মোহাম্মদ আল কাসিমির সঙ্গে সাক্ষাতের পর দেওয়া ওই মন্তব্য মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন স্থানে প্রশংসিত হলেও অনলাইনে একাংশের সমালোচনার মুখে পড়ে।   সম্প্রতি ‘ইটি বিল আরাবি’কে দেওয়া এক সাক্ষাৎকারে সমালোচনার জবাবে স্টিভ হার্ভে বলেন, তিনি নিজে খ্রিস্টান ধর্মাবলম্বী এবং নিজের ধর্ম পরিবর্তনের কোনো ইচ্ছা তার নেই; তবে ছেলে চাইলে অবশ্যই তাকে সমর্থন জানাবেন। তার ভাষায়, “সে আমার ছেলে, জীবনে সে কোন পথ বেছে নেবে তা আমার কাছে বড় বিষয় নয়—আমি সবসময় তার পাশে থাকব।” তিনি জোর দিয়ে বলেন, ভিন্নতাকে সম্মান জানানোর শুরুটা পরিবার থেকেই হওয়া উচিত।   সমালোচনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে হার্ভে মনে করেন, অনেক মানুষের নেতিবাচক ধারণার পেছনে ভুল তথ্য এবং পশ্চিমা গণমাধ্যমে উপস্থাপিত সাধারণীকৃত চিত্র দায়ী। দেশটিতে সময় কাটানো এবং শেখ সুলতানের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, একত্ববাদ, দৃঢ় পারিবারিক বন্ধন এবং শান্তির মতো ইসলামের মৌলিক শিক্ষা সম্পর্কে তিনি অবগত। তাই কিছু মানুষের চরম আচরণের ভিত্তিতে পুরো বিষয়টিকে সাধারণীকরণ করার বিষয়টি তিনি বুঝতে পারেন না।   ছেলের মধ্যম নামের প্রসঙ্গ টেনে স্টিভ হার্ভে কিছুটা বিস্ময় প্রকাশ করে বলেন, প্রায় ৩০ বছর আগে ওয়িনটনের জন্মের সময় তিনি মধ্যম নাম হিসেবে ‘আলি’ যুক্ত করেছিলেন—অনেক অনুরাগীই বিষয়টি জানতেন না। হার্ভের ভাষ্য অনুযায়ী, আরব বিশ্বের সঙ্গে তার সন্তানের কোনো না কোনো যোগসূত্র তৈরি হোক, এমন আশা তিনি সবসময়ই লালন করতেন। সূত্র: আল বাওয়াবা। 873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ৫:২৪
ঐতিহ্যবাহী ইসলামিক ক্যালিগ্রাফি ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ৩০টি ভাষায় কোরআন প্রকাশ করছে মালয়েশিয়ার এই প্রতিষ্ঠান। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

অজু করে কোরআন ছাপেন কর্মীরা, মালয়েশিয়ায় দিনে ছাপা হয় ১৫ হাজার কপি

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের শিকাগোর কাছে পুরোনো গির্জায় গড়ে উঠল মধ্য-পশ্চিমাঞ্চলের প্রথম লাতিনো মুসলিমদের মসজিদ

ইসলাম ধর্ম গ্রহণের পর দ্বিতীয়বারের মতো পবিত্র মক্কায় ওমরাহ পালন করেছেন ব্রাজিল জাতীয় নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

সৌদি আরবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

যুক্তরাষ্ট্রে খ্রিস্টান জনগোষ্ঠীর অনুপাত কমে ৪৭ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পিউ রিসার্চ সেন্টার। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
২০৭০ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম খ্রিষ্টান দেশের অবস্থান হারাতে পারে যুক্তরাষ্ট্র

আগামী পাঁচ দশকে বিশ্বের সবচেয়ে বেশি খ্রিস্টান জনগোষ্ঠীর দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের অবস্থান হারানোর সম্ভাবনা রয়েছে। দেশটির জায়গা নিতে পারে মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের নতুন জনসংখ্যা পূর্বাভাসে এমন তথ্য উঠে এসেছে। সংস্থাটির বিশ্লেষণ অনুযায়ী, বর্তমান জনসংখ্যাগত ও ধর্মীয় প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সালের মধ্যে কঙ্গোতে খ্রিস্টান মানুষের সংখ্যা যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে।   ১৮ নভেম্বর প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের ‘দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়নস’ শীর্ষক গবেষণায় ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলের ধর্মীয় জনসংখ্যার সম্ভাব্য পরিবর্তন বিশ্লেষণ করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২০ সালে যুক্তরাষ্ট্রে খ্রিস্টান জনগোষ্ঠীর সংখ্যা ছিল প্রায় ২১ কোটি ৭০ লাখ। অন্যদিকে ২০৭০ সালে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে খ্রিস্টান মানুষের সংখ্যা বেড়ে প্রায় ২৯ কোটি ৯০ লাখ হতে পারে। তখন বিশ্বের মোট খ্রিস্টান জনগোষ্ঠীর প্রায় ১০ শতাংশের বসবাস হবে দেশটিতে।   গবেষণায় যুক্তরাষ্ট্রের ধর্মীয় জনসংখ্যার চিত্রেও বড় পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। ২০২০ সালে দেশটির মোট জনসংখ্যার ৬৪ শতাংশ ছিল খ্রিস্টান। ২০৭০ সালে এই হার কমে ৪৭ দশমিক ৮ শতাংশে নেমে আসতে পারে। অর্থাৎ খ্রিস্টানরা তখনও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠী থাকবেন, তবে মোট জনসংখ্যার অর্ধেকের বেশি হবেন না। একই সময়ে কোনো ধর্মের সঙ্গে নিজেদের সম্পৃক্ত মনে করেন না, এমন মানুষের হার ২৯ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ৪১ দশমিক ৩ শতাংশ হতে পারে।   পিউর বিশ্লেষণে যুক্তরাষ্ট্রে এই পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে ধর্মীয় পরিচয় পরিবর্তনের প্রবণতাকে চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে খ্রিস্টান পরিচয়ে বেড়ে ওঠা অনেক মানুষ পরবর্তী সময়ে নিজেদের ধর্মীয় পরিচয়হীন হিসেবে পরিচয় দিচ্ছেন। গবেষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে খ্রিস্টানরা ধর্মীয় পরিচয় পরিবর্তনের মাধ্যমে যত মানুষ হারাচ্ছেন, নতুন করে তত মানুষ এই পরিচয়ে যুক্ত হচ্ছেন না। পাশাপাশি ধর্মীয় পরিচয়হীন জনগোষ্ঠীর গড় বয়স তুলনামূলক কম হওয়ায় ভবিষ্যতে তাদের জনসংখ্যা বৃদ্ধির হারও বেশি হতে পারে।   যুক্তরাষ্ট্রের অন্যান্য ধর্মীয় জনগোষ্ঠীর অবস্থানেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ২০২০ সালে ইহুদিরা দেশটির তৃতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হলেও ২০৭০ সালে মুসলিম ও হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা তাদের ছাড়িয়ে যেতে পারে। পিউর হিসাবে, যুক্তরাষ্ট্রে মুসলিমদের অনুপাত ১ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে ৩ দশমিক ৭ শতাংশ এবং হিন্দুদের অনুপাত শূন্য দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ২ শতাংশ হতে পারে। অন্যদিকে ইহুদিদের অনুপাত ১ দশমিক ৭ শতাংশ থেকে কমে ১ দশমিক ২ শতাংশে নেমে আসার সম্ভাবনা রয়েছে।   শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বজুড়েই খ্রিস্টান জনগোষ্ঠীর ভৌগোলিক অবস্থানে বড় পরিবর্তন আসতে পারে। গবেষণা অনুযায়ী, ২০২০ সালে বিশ্বের মোট খ্রিস্টান জনগোষ্ঠীর ৩১ শতাংশের বসবাস ছিল সাহারা মরুভূমির দক্ষিণের আফ্রিকায়। ২০৭০ সালে এই হার বেড়ে ৫৪ শতাংশ হতে পারে। ওই অঞ্চলে খ্রিস্টান মানুষের সংখ্যা ৬৯ কোটি ৭০ লাখ থেকে বেড়ে প্রায় ১৬০ কোটিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তুলনামূলক কম বয়সী জনসংখ্যা এবং উচ্চ জন্মহারের কারণে আফ্রিকায় এই প্রবৃদ্ধি ঘটতে পারে বলে গবেষকেরা মনে করছেন।   তবে পিউ রিসার্চ সেন্টার স্পষ্ট করেছে, এগুলো নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়, বরং বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে কী ঘটতে পারে তার জনসংখ্যাগত হিসাব। জন্মহার, মৃত্যুহার, অভিবাসন এবং মানুষের ধর্মীয় পরিচয় পরিবর্তনের মতো বিষয় বিবেচনায় নিয়ে পূর্বাভাস তৈরি করা হয়েছে। ভবিষ্যতে এসব ক্ষেত্রে পরিবর্তন ঘটলে হিসাবও বদলে যেতে পারে। ফলে ২০৭০ সালে যুক্তরাষ্ট্রের ধর্মীয় চিত্র ঠিক কেমন হবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।   সূত্র: পিউ রিসার্চ সেন্টার, নিউজউইক

প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৬ ২৩:৩
২০৩৫ সালেই বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম, খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে মুসলিম জনসংখ্যা

২০৩৫ সালেই বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম, খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে মুসলিম জনসংখ্যা

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারে মুসলিমরা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

খ্রিস্টানদের ছাড়িয়ে ২০৩৫ সালে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছে মুসলিমরা

পেরুতে ভক্তদের অভিবাদন জানানোর সময় ছোড়া জপমালা এসে লাগে পোপ লিও চতুর্দশের চোখের কাছে; গ্রাফিক্স: আমেরিকা বাংলা

পেরুতে ভক্তের ছুড়ে দেওয়া জপমালার আঘাতে আহত পোপ চতুর্দশ লিও

নিউইয়র্কের কুইন্সে জামাইকা মুসলিম সেন্টারের ভবন।
অগ্নিনিরাপত্তার ঘাটতিতে নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে বন্ধ জুমার নামাজ, ভোগান্তিতে মুসল্লিরা

নিউইয়র্কের কুইন্সে বাংলাদেশি মুসলিম কমিউনিটির অন্যতম পরিচিত ধর্মীয় প্রতিষ্ঠান জামাইকা মুসলিম সেন্টারের কার্যক্রম অগ্নিনিরাপত্তা সংক্রান্ত জটিলতায় সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রসারণকাজ চলাকালে প্রয়োজনীয় স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় নগর কর্তৃপক্ষ এই পদক্ষেপ নেয়। এর ফলে ৬ নভেম্বর শুক্রবারের জুমার নামাজে অংশ নিতে পারেননি মসজিদটির নিয়মিত মুসল্লিরা।   প্রতিবেদন অনুযায়ী, জামাইকা মুসলিম সেন্টারের চলমান সম্প্রসারণ প্রকল্প পরিদর্শনের পর অগ্নিনিরাপত্তা নিয়ে আপত্তি তোলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভবনের সম্প্রসারণকাজে স্বয়ংক্রিয় স্প্রিংকলার ব্যবস্থা না থাকাকে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়। পরে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা সম্পন্ন না হওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।   নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের বিশেষ পরিদর্শন ইউনিটের অগ্নিনিরাপত্তা পরিদর্শক থমাস ফোর্ড জানান, একাধিক অভিযোগ পাওয়ার পর প্রতিষ্ঠানটি পরিদর্শন করা হয়েছিল। তাঁর বক্তব্য অনুযায়ী, ভবনে স্বয়ংক্রিয় স্প্রিংকলার ব্যবস্থা না থাকলে অগ্নিকাণ্ডের ঘটনায় মুসল্লিদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।   তিনি আরও জানান, স্প্রিংকলার স্থাপনের কাজ শেষ হলে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। এরপর ফায়ার বিভাগ পুনরায় পরিদর্শন করবে। প্রয়োজনীয় নিরাপত্তাবিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই প্রতিষ্ঠানটি আবার কার্যক্রম পরিচালনার অনুমতি পাবে।   জামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার জানিয়েছেন, স্প্রিংকলার স্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আশা করেছিল, পরবর্তী এক সপ্তাহের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে। তবে শুক্রবারের জুমার নামাজের আগেই কার্যক্রম স্থগিতের নির্দেশ আসে।   তিনি জানান, ভবনের সম্প্রসারণকাজ দ্রুত এগিয়ে চলছে এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছিল। এ পর্যন্ত প্রতিষ্ঠানটিতে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি বলেও তিনি উল্লেখ করেন।   শুক্রবার মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করতে না পারায় দুঃখ প্রকাশ করে দেলোয়ার জানান, প্রয়োজনীয় কাজ শেষ হলে দ্রুত স্বাভাবিক কার্যক্রম শুরু করার আশা করছেন তাঁরা। এর মধ্যে নিয়মিত মুসল্লিদের কাছাকাছি অন্যান্য মসজিদে নামাজ আদায়ের পরামর্শ দেওয়া হয়েছে।   জামাইকা মুসলিম সেন্টারের সম্প্রসারণ প্রকল্পের উদ্দেশ্য হলো নামাজ ও ধর্মীয় শিক্ষার জন্য আরও জায়গা তৈরি করা। পরিকল্পনার মধ্যে রয়েছে হিফজ বিভাগ দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় স্থানান্তর, প্রায় ১৮০ জন মুসল্লির জন্য অতিরিক্ত নামাজের জায়গা তৈরি, পুরোনো ও নতুন ভবনের মধ্যে সংযোগ উন্নত করা এবং একটি লিফট স্থাপন।   এ প্রকল্পের অর্থায়নে গত ২৪ অক্টোবর একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রায় ১০ লাখ ডলারের অনুদান ও অনুদানের প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   নিউইয়র্কের বাংলাদেশি মুসলিম কমিউনিটির কাছে গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটির কার্যক্রম পুনরায় চালুর বিষয়টি এখন প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন ও কর্তৃপক্ষের পরবর্তী পরিদর্শনের ওপর নির্ভর করছে।

প্রকাশ: নভেম্বর ৮, ২০২৬ ১২:১০
ড. ফেরদৌস সালেহীনের লেখা সূরা আল-ফাতিহার তাফসির ও জীবনের প্রতিফলনবিষয়ক নতুন বইয়ের মোড়ক উন্মোচন বা উপস্থাপনা। ছবি: সংগৃহীত

সূরা ফাতিহার সাত আয়াত যেভাবে বদলে দিল ড. ফেরদৌস সালেহীনের জীবনদৃষ্টি

জ্যামাইকা মুসলিম সেন্টারের বোর্ড অব ট্রাস্টিজ ও কার্যনির্বাহী কমিটি যৌথভাবে এই ফান্ডরেইজিং ডিনারের উদ্যোগ নেয়

জ্যামাইকা মুসলিম সেন্টারের কমিউনিটির বড় সহায়তা, ৮ লাখ ডলারের অনুদান

বাইবেল ও কোরআন পাঠের মধ্য দিয়ে ইসলামের প্রতি আকৃষ্ট হন ডেইজি

খ্রিস্টধর্ম প্রচারে সৌদি আরবে গিয়ে ইসলাম গ্রহণ, সিস্টার ডেইজির জীবনে কী ঘটেছিল

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...