শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। সংগৃহীত ছবি
স্কুল পর্যায়ে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ জানালেন শিক্ষামন্ত্রী

ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক কর্মকাণ্ডের প্রভাব হিসেবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট সৃষ্টি হওয়ায়, দেশের শিক্ষাব্যবস্থা জ্বালানি সাশ্রয়ের জন্য নতুন পরিকল্পনা করছে। সরকারের উদ্যোগে শিগগিরই স্কুলগুলোতে সরাসরি ক্লাসের পাশাপাশি অনলাইনের মাধ্যমে পাঠদান চালানোর বিষয়ে ভাবনা চলছে।   মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানান, এই বিষয়টি আগামী মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব আকারে উপস্থাপন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।   মন্ত্রী আরও জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সপ্তাহে ছয় দিন ক্লাস খোলা রাখার পরিকল্পনা রয়েছে। বিশেষভাবে দেশের মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাসের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।   শিক্ষাব্যবস্থার কাঠামোগত সীমাবদ্ধতাও তুলে ধরে তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রতার কারণে শিক্ষার্থীরা মূল্যবান সময় নষ্ট করছে। যদিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ডিসেম্বরের মধ্যে ক্লাস ও পরীক্ষা শেষ করে, শিক্ষা বোর্ডগুলো প্রায়শই পাবলিক পরীক্ষা পরবর্তী বছরের এপ্রিল ও জুনে আয়োজন করে, যা জাতীয় পর্যায়ে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

ডেস্ক রিপোর্ট মার্চ ৩১, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতের ঘোষণা শিক্ষামন্ত্রীর

পাবলিক পরীক্ষায় নকলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, এখন থেকে নকল করে কোনো পরীক্ষা চলবে না এবং এ ক্ষেত্রে শিক্ষকদের দায়িত্ব সবচেয়ে বেশি। শুক্রবার বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে আলোচনায় তিনি এসব কথা বলেন।   শিক্ষামন্ত্রী বলেন, অতীতে নকল প্রথা শুরু ও বন্ধ—উভয় ক্ষেত্রেই শিক্ষকদের ভূমিকা ছিল। তাই নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতেও শিক্ষকদের সক্রিয় ভূমিকা প্রয়োজন। তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের ওপরই বর্তায়। একজন শিক্ষার্থীকে সঠিকভাবে গড়ে তুলতে পারলে তা শিক্ষকের জন্য বড় অবদান হিসেবে বিবেচিত হবে।   নকল বন্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে আসন্ন এসএসসি পরীক্ষায় প্রতিটি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনার নির্দেশ দেন তিনি। শুধু পরীক্ষার সময় নয়, সার্বক্ষণিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নজরদারির মধ্যে আনার ওপরও জোর দেন।   শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, অতীতে কিছু ক্ষেত্রে শিক্ষকরা নিজেরাই নকল সরবরাহে জড়িত ছিলেন। তিনি বলেন, এ ধরনের অনিয়ম আর চলবে না এবং আগামীর পরীক্ষাগুলো হবে সম্পূর্ণ নকলমুক্ত। সভায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৮, ২০২৬ 0
আগামী বছর থেকে স্কুল ভর্তিতে লটারি প্রথা থাকবে না: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আগামী বছর থেকে ভর্তিতে বিদ্যমান লটারি প্রথা আর থাকবে না।   সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।   শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর থেকে ভর্তির ক্ষেত্রে লটারি তুলে দেওয়া হবে এবং খুবই সাধারণ উপায়ে পরীক্ষা নেওয়া হবে। এতে কোনো ধরনের প্রতিযোগিতা আনা হবে না। তিনি বলেন, লটারি কোনো শিক্ষাব্যবস্থায় থাকতে পারে না এবং দীর্ঘদিনের গবেষণার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং সামনেও আলোচনা চলবে।   তিনি আরও বলেন, সংসদে আগেই জানানো হয়েছে যে অংশীজনদের সঙ্গে আলোচনা করেই ভর্তির পদ্ধতি নির্ধারণ করা হবে এবং সেই প্রক্রিয়াই বহাল থাকবে। চূড়ান্ত সিদ্ধান্তও সেভাবেই নেওয়া হবে।   মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে লটারিকে অনেকটা জুয়া খেলার সঙ্গে তুলনা করা যায় এবং এটি কোনো গ্রহণযোগ্য পদ্ধতি নয়। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কেউ কোচিং বাণিজ্য করার চেষ্টা করলে সরকার তা সহ্য করবে না। প্রয়োজনে সরকার নিজস্ব ব্যবস্থায় ইনহাউজ কোচিংয়ের ব্যবস্থা করবে বলেও তিনি জানান।   সংবাদ সম্মেলনে এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের নাম ঘোষণার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যদের নামও ঘোষণা করেন শিক্ষামন্ত্রী।

ডেস্ক রিপোর্ট মার্চ ১৬, ২০২৬ 0
ফাইল ছবি
ম্যানেজিং কমিটিতে স্নাতক পাস বাধ্যতামূলক

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডিতে স্থান পেতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, স্কুল, কলেজ ও মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে।   সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষামন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।   শিক্ষামন্ত্রী বলেন, একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে জানানো হচ্ছে যে গভর্নিং বডির চেয়ারম্যান বা প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা হবে স্নাতক ডিগ্রি। তবে শুধু এই যোগ্যতার মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ থাকবে না; প্রার্থীর দক্ষতা ও অন্যান্য যোগ্যতাও বিবেচনায় নেওয়া হবে। যোগ্য ও দক্ষ ব্যক্তিদেরই এই কাঠামোর উচ্চতর স্তরে আনার লক্ষ্য রয়েছে বলে তিনি উল্লেখ করেন।   তিনি আরও বলেন, আগের সরকারের সময়ে বিদ্যমান বিধানে সিনিয়র শিক্ষক বা হেডমাস্টার হওয়ার শর্ত থাকত। এর ফলে অনেক ক্ষেত্রেই সুযোগ সীমিত হয়ে যেত। সেই সময় নেপোটিজম ও ফেভারিটিজমের অভিযোগও উঠত বলে তিনি উল্লেখ করেন।   শিক্ষামন্ত্রী বলেন, সেই ধারা থেকে বের হয়ে এসে সবার জন্য সুযোগের ক্ষেত্র তৈরি করতে হবে। যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে একটি ন্যায্য ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

ডেস্ক রিপোর্ট মার্চ ১৬, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, কোনো শিক্ষক অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত থাকলে তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষকদের মূল দায়িত্ব শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করা, এবং এই দায়িত্বে অবহেলা বরদাশত করা হবে না।   শুক্রবার চাঁদপুরের কচুয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্বে অবহেলা, অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়ার পর গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বা অন্যান্য মাধ্যমে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে সত্যতা প্রমাণ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার পরিবেশ সুরক্ষিত রাখতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।   মন্ত্রী আরও বলেন, শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি জানান, বিগত সরকার পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেননি। দুই-চার মাসের মধ্যে নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।   সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, ওসি বোরহান উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। শিক্ষামন্ত্রীর আগমনে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতারা ফুলেল শুভেচ্ছা জানান।

ডেস্ক রিপোর্ট ফেব্রুয়ারি ২৭, ২০২৬ 0
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ

প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষায় এবার থেকে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও অংশগ্রহণের সুযোগ পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।   বুধবার (২৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত জুনিয়র ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা এবং ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।   মন্ত্রী বলেন, সরকারি বিদ্যালয় ও কিন্ডারগার্টেন—উভয় ধারার শিক্ষার্থীদের জন্য একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে, যাতে মূল্যায়নে সমতা বজায় থাকে।   অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট ফেব্রুয়ারি ২৫, ২০২৬ 0
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: সংগৃহীত
১০ হাজার শিক্ষার্থীকে চীনা ভাষা শিক্ষা দেওয়া হবে: চীনা রাষ্ট্রদূত

চীন-এর সহযোগিতায় বাংলাদেশ-এ ১০ হাজার শিক্ষার্থীকে চীনা ভাষা শিক্ষার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।   মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহছানুল হক মিলন এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে কারিগরি শিক্ষার আধুনিকায়নসহ দ্বিপাক্ষিক শিক্ষা সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।   রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে কর্মরত প্রায় এক হাজার চীনা কোম্পানিতে কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ভাষা দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা অন্তত ১৭টি দেশে কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন।   বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-এর যৌথ উদ্যোগে চীনা ভাষা শিক্ষা কার্যক্রম চলছে। আগামীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও এই কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।   কারিগরি ও পলিটেকনিক শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশ ও চীন যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শন করে কারিকুলাম আধুনিকায়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং শিল্পখাতের চাহিদা অনুযায়ী কোর্স ও প্রশিক্ষণ কাঠামো পুনর্বিন্যাস করবে।   চীনা ভাষা প্রসারে প্রাথমিকভাবে ১৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০০টি স্মার্ট শ্রেণিকক্ষ স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি ৯টি ব্রডকাস্টিং সেন্টার স্থাপন এবং ল্যাবে আধুনিক সফটওয়্যার ও হার্ডওয়্যার সরবরাহের বিষয়েও আলোচনা হয়েছে। বর্তমানে এ সংক্রান্ত একটি পাইলট প্রকল্প চলমান রয়েছে।   বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য একটি আধুনিক হল নির্মাণে চীনের সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়েছে। আগামী পাঁচ বছরের জন্য প্রয়োজনভিত্তিক শিক্ষা পরিকল্পনা প্রণয়ন করে চীনের সঙ্গে তা বিনিময়ের পরিকল্পনাও রয়েছে।   অভিজ্ঞতা অর্জনের জন্য বাংলাদেশি প্রতিনিধিদলকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়নে চীনা বিশেষজ্ঞদের পরামর্শ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।  

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৫, ২০২৬ 0
অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। সংগৃহীত ছবি
শিক্ষামন্ত্রীর পিএস হলেন অধ্যাপক সোহেল

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি বর্তমানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং শিক্ষা ক্যাডারের ১৬তম বিসিএস-এর একজন কর্মকর্তা।   মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তাকে এই নিয়োগ দেওয়া হয়। আদেশে বলা হয়, মাউশির পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে শিক্ষামন্ত্রী যতদিন তার পদ অলংকৃত করবেন অথবা যতদিন তাকে নিজের একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় ব্যক্ত করবেন, ততদিন পর্যন্ত তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব পদে নিয়োগ প্রদান করা হলো।   অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, The Ministers, Ministers of State and Deputy Ministers (Remuneration and Privileges) Act, 1973-এর Section 14.(1) মোতাবেক এই নিয়োগ কার্যকর করা হয়েছে। পাশাপাশি, অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য অধ্যাপক সোহেল বিধি অনুযায়ী দায়িত্বভার ভাতা প্রাপ্য হবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।  

ডেস্ক রিপোর্ট ফেব্রুয়ারি ২৪, ২০২৬ 0
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন | ছবি: সংগৃহীত
নকলের মতো মাদক ও দুর্নীতিমুক্তির যাত্রাও শুরু হবে কচুয়া থেকে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, নকলের বিরুদ্ধে আন্দোলনের মতো মাদক ও দুর্নীতিমুক্তির যাত্রাও শুরু হবে চাঁদপুরের কচুয়া থেকে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়া উপজেলা সফরে গিয়ে উপজেলা পরিষদে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।   তিনি বলেন, রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে। এ লক্ষ্যে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং সমাজ থেকে এসব অনিয়ম দূর করতে সম্মিলিতভাবে কাজ করা হবে।   এ সময় জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার মো. রবিউল হাসান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেলসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট ফেব্রুয়ারি ২০, ২০২৬ 0
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন
তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করছে সরকার

শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের অংশ হিসেবে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে জিডিপির পাঁচ শতাংশে উন্নীত করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।   বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রাখতে বিশ্বের বিভিন্ন দেশের যেকোনো একটি ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে।   তিনি জানান, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের বহুভাষিক দক্ষতা বৃদ্ধি পাবে এবং বৈশ্বিক যোগাযোগ ও কর্মসংস্থানের সুযোগ আরও প্রসারিত হবে। পাশাপাশি শিক্ষা খাতে বাড়তি বরাদ্দের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং আধুনিক শিক্ষা উপকরণ নিশ্চিত করার পরিকল্পনাও নেওয়া হচ্ছে।

ডেস্ক রিপোর্ট ফেব্রুয়ারি ২০, ২০২৬ 0
শিক্ষামন্ত্রী
শিক্ষকদের নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

দেশের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষকদের রাজপথের আন্দোলন পরিহার করে শ্রেণিকক্ষে ফেরার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট করে বলেন, "শিক্ষকরা রাজপথ দখল করে আন্দোলন করার সুযোগ নেই। শিক্ষকতা এবং আন্দোলন একসাথে করা সম্ভব নয়।" শিক্ষকদের যেকোনো যৌক্তিক দাবি মন্ত্রণালয় গুরুত্বের সাথে বিবেচনা করবে বলে তিনি আশ্বস্ত করেন।   শিক্ষকদের প্রতি সহানুভূতিশীল ও সতর্ক অবস্থান ব্যক্ত করে মন্ত্রী বলেন, “আমরা জানি কোন বিষয় দেওয়া সম্ভব আর কোনটা সম্ভব নয়। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, আমরা তাদের পাশেই আছি। আশা করি তারা আমাদের এই বার্তাটি ইতিবাচকভাবে গ্রহণ করবেন এবং রাজপথ ছেড়ে শিক্ষা কার্যক্রমে মনোনিবেশ করবেন।” তিনি শিক্ষকদের সরাসরি রাজপথে না নেমে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথ বেছে নেওয়ার পরামর্শ দেন।   সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দেশের গত কয়েক বছরের শিক্ষাব্যবস্থার কিছু বিতর্কিত ইস্যু নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি সাফ জানিয়ে দেন, "দেশে আর কখনও 'অটোপাশ' বা 'মব সংস্কৃতি' ফিরে আসার সুযোগ থাকবে না।" বিগত সময়ে শিক্ষার্থীদের একাংশের চাপের মুখে অটোপাশের সিদ্ধান্তের ফলে যে অস্থিরতা ও মানের অবনতি ঘটেছিল, তার পুনরাবৃত্তি বর্তমান সরকার হতে দেবে না বলে তিনি সতর্ক করেন।   শিক্ষাব্যবস্থার আমূল সংস্কারের ইঙ্গিত দিয়ে ড. মিলন জানান, সরকারের বিশেষ 'ভিশন' অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় কাজের অগ্রাধিকার নির্ধারণ করছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ফিরিয়ে আনাই এখন মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য।   এক নজরে শিক্ষামন্ত্রীর মূল বক্তব্য: শিক্ষকদের রাজপথের আন্দোলন বর্জন করার আহ্বান। মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষকদের দাবি পর্যালোচনার আশ্বাস। ভবিষ্যতে 'অটোপাশ' পদ্ধতি চিরতরে বন্ধের ঘোষণা। শিক্ষাঙ্গনে কোনো ধরনের 'মব জাস্টিস' বা বিশৃঙ্খলা সহ্য না করার হুঁশিয়ারি।

ডেস্ক রিপোর্ট ফেব্রুয়ারি ১৯, ২০২৬ 0
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন
শিক্ষা ব্যবস্থায় আসছে দৃশ্যমান রূপান্তর: শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন দায়িত্ব গ্রহণের পরপরই দেশের শিক্ষা ব্যবস্থায় মৌলিক পরিবর্তনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সংসদ ভবনে শপথ শেষে রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দায়িত্ব পেয়েছেন যখন, খুব অল্প সময়ের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন আনার চেষ্টা করবেন।   তিনি জানান, তাঁর প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলা। বর্তমান বিশ্বে শিক্ষা কেবল স্থানীয় চাহিদার মধ্যে সীমাবদ্ধ নেই; এটি বৈশ্বিক প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাই শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে তারা আন্তর্জাতিক পরিমণ্ডলেও সক্ষমতা দেখাতে পারে।   মন্ত্রী আরও বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে ন্যানোটেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বায়োটেকনোলজির মতো আধুনিক ক্ষেত্রগুলোতে জোর দিতে হবে। পাশাপাশি শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধি, কারিগরি ও ভোকেশনাল শিক্ষার প্রসার এবং সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থায় সংস্কার কার্যক্রম গ্রহণ করা হবে।   তিনি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবার জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁর পরিকল্পনা অনুযায়ী, দেশের প্রতিটি উপজেলাকে শিক্ষা, মাদকবিরোধী কার্যক্রম ও দুর্নীতি দমনে আদর্শ হিসেবে গড়ে তোলা হবে। উল্লেখ্য, আ ন ম এহসানুল হক মিলন এর আগে ২০০১ সালে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

ডেস্ক রিপোর্ট ফেব্রুয়ারি ১৮, ২০২৬ 0
জনপ্রিয় সংবাদ
ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।   গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব।  বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

“এপস্টেইন ফাইলের দাবি: বাইডেনকে হত্যা করে ক্লোন বানানো হয়েছে?”

এপস্টেইন ফাইল: দাবি, বাইডেনকে ২০১৯ সালে হত্যা করে ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে   জেফরি এপস্টেইনের ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্টের সাথে যুক্ত সম্প্রতি প্রকাশিত একটি নথি ত্রাঞ্চে অভিযোগ করা হয়েছে যে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০১৯ সালে হত্যা করা হয়েছে এবং তাকে একটি ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে।   এই নথিগুলি, যা আনক্লাসিফায়েড ডিপার্টমেন্ট অব জাস্টিস (DOJ) রেকর্ডের একটি বিশাল ডেটা রিলিজের অংশ, “চার্লস” নামে একজনের ক্ষুব্ধ ইমেইল অন্তর্ভুক্ত করেছে এবং অন্তর্বর্তী ফাইলিং কোড EFTA00173266 থেকে EFTA00173273 পর্যন্ত চিহ্নিত। এই ইমেইলগুলো তৃতীয় পক্ষের যোগাযোগের মধ্যে পাওয়া গেছে, যা জেফরি এপস্টেইনের নেটওয়ার্ক সংক্রান্ত বিস্তৃত ফেডারেল তদন্তের সময় সংগ্রহ করা হয়েছিল।   এপস্টেইন সম্পর্কিত অন্যান্য প্রকাশনার মতো এখানে রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের তথ্য নয়, বরং চরম ও ষড়যন্ত্রমূলক দাবিগুলো রয়েছে। ক্লোন তত্ত্বের উল্লেখ “চার্লস” ইমেইলগুলো এপ্রিল ২০২১-এ একজন এফবিআই এজেন্টকে ফরোয়ার্ড করা হয়েছিল, যাকে লাল করা প্রেরক হিসেবে দেখানো হয়েছে। প্রেরক দাবি করেছিলেন যে এটি একটি প্রযুক্তি সংস্থার এক ক্ষুব্ধ প্রাক্তন কর্মচারী বা সহযোগীর মেসেজ। ইমেইলগুলিতে গালাগালি ভাষা ব্যবহৃত হয়েছে এবং এখানে “কোয়ান্টাম” প্রযুক্তি, গোপন সামরিক ট্রাইব্যুনাল, এবং “বাইডেন আপনার বর্তমান প্রেসিডেন্ট নন” এমন দাবির উল্লেখ রয়েছে।   একটি অনুচ্ছেদে বলা হয়েছে যে “বাস্তব” জো বাইডেনকে ২০১৯ সালে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তাকে একজন অভিনেতা বা ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে প্রমাণ হিসেবে “মাস্কের ত্রুটি” দেখানো হয়েছে। তবে এই দাবিগুলোর সঙ্গে কোনো শারীরিক প্রমাণ, চিকিৎসা নথি বা সঙ্গত সাক্ষ্য নেই।   “বাইডেন ক্লোন” দাবি অনলাইনে ষড়যন্ত্র তত্ত্বের একটি পরিচিত অংশ। তত্ত্বটি সাধারণত ধরে যে “বাস্তব” জো বাইডেনকে গোপনে জনমঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, প্রায়শই ২০১৯ বা ২০২০ সালে, এবং তাকে চেহারা মিলানো লোক বা ক্লোন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।   অনুগামীরা প্রায়শই নিম্নমানের ভিডিও এবং ফটোগ্রাফ বিশ্লেষণ করে, চেহারার পরিবর্তন যেমন আলোর পরিবর্তন, বয়সের প্রভাব বা ক্যামেরার ত্রুটিকে কৃত্রিমভাবে আড়াল করার প্রমাণ হিসেবে দেখান।   এ পর্যন্ত কোনো যাচাইযোগ্য প্রমাণ নেই যে প্রেসিডেন্ট জো বাইডেন কখনো ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রতিস্থাপিত হয়েছেন। এই দাবিগুলি সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে রয়ে গেছে।   সূত্র: Royanews  

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম: যা জানা প্রয়োজন

যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য কঠোর হচ্ছে নিয়মাবলী। আগামী ৩০ মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ভিসা রুলস, যেখানে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বা স্ক্রিনিং করা হবে। মার্কিন প্রশাসনের এই নতুন পদক্ষেপে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ভিসা প্রত্যাশীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নতুন এই নিয়ম মূলত অ-অভিবাসী (Non-immigrant) এবং অভিবাসী (Immigrant) উভয় ধরণের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। বিশেষ করে যারা ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং কাজের সন্ধানে এইচ-১বি (H-1B) ভিসার জন্য আবেদন করবেন, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য প্রদান বাধ্যতামূলক করা হচ্ছে। আবেদনকারীদের গত পাঁচ বছরের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ইউজার আইডি বা হ্যান্ডেল নাম ফর্মে উল্লেখ করতে হবে। ফেসবুক, টুইটার (বর্তমানে এক্স), ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো এই স্ক্রিনিংয়ের আওতায় থাকবে। তবে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। মূলত আবেদনকারীর নিরাপত্তা ঝুঁকি এবং পূর্ববর্তী কোনো উসকানিমূলক বা সন্দেহজনক কর্মকাণ্ড আছে কি না, তা যাচাই করতেই এই পদক্ষেপ। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং জননিরাপত্তার স্বার্থেই এই স্ক্রিনিং প্রক্রিয়া জোরদার করা হয়েছে। কোনো ব্যক্তি যদি অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদ বা আইনবিরোধী কোনো কাজে লিপ্ত থেকে থাকেন, তবে তার ভিসা আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ভিসা বিশেষজ্ঞরা বলছেন, ৩০ মার্চের পর যারা আবেদন করবেন, তাদের অবশ্যই গত ৫ বছরের ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোনো ভুল তথ্য দিলে বা তথ্য গোপন করলে তা স্থায়ীভাবে ভিসা প্রত্যাখ্যাত হওয়ার কারণ হতে পারে। এছাড়া ইমেইল অ্যাড্রেস এবং ফোন নম্বর প্রদানের ক্ষেত্রেও অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এই নতুন নিয়ম চালুর ফলে ভিসা প্রক্রিয়াকরণে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই প্রয়োজনীয় কাগজপত্র এবং অনলাইন প্রোফাইল গুছিয়ে আবেদন করার পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

১২ ঘণ্টারও কম সময়ে দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন

দাম বাড়ানোর ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।   শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন দাম রোববার (৮ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে।   এর আগে একই দিন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। ওই সময় ভরিপ্রতি এক লাফে ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।   নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।   এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ২৭ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ১৭ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১০ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

Top week

ফাইল ফটো।
আমেরিকা

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম: যা জানা প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৮, ২০২৬ 0