আমেরিকা

নদীতে কোটি কোটি গ্যালন বর্জ্য, বন্ধ হয়ে গেল আমেরিকার জনপ্রিয় সমুদ্রসৈকত!

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ২৯, ২০২৬ ১০:১৭
পর্যটকদের সুরক্ষায় বন্ধ প্লাম আইল্যান্ড সমুদ্রসৈকত | ছবি: সিবিএস
পর্যটকদের সুরক্ষায় বন্ধ প্লাম আইল্যান্ড সমুদ্রসৈকত | ছবি: সিবিএস

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের হ্যাভারহিল শহরের ম্যারিম্যাক নদীতে প্রতিদিন প্রায় ৮০ লাখ থেকে ১ কোটি গ্যালন অপরিশোধিত পয়ঃবর্জ্য (কাঁচা মলমূত্র) গিয়ে মিশছে। এই ভয়াবহ দূষণের কারণে পর্যটকদের স্বাস্থ্য সুরক্ষায় নিকটবর্তী প্লাম আইল্যান্ড সমুদ্রসৈকত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

 

নিউবেরিপোর্ট শহরের জনস্বাস্থ্য পরিচালক কেলেচি ওবিকা জানিয়েছেন, গত বৃহস্পতিবার ম্যারিম্যাক নদীর উজানে একটি পাম্পিং স্টেশনের কাছে ৪২ ইঞ্চির একটি প্রধান পয়ঃনিষ্কাশন লাইনে দুটি বড় ফাটল দেখা দেয়। এর ফলেই এই বিশাল পরিমাণ বর্জ্য সরাসরি নদীতে গিয়ে পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সৈকতে মানুষের নামা বা গোসল করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

 

হ্যাভারহিল গণপূর্ত বিভাগের পরিচালক রবার্ট ওয়ার্ড জানিয়েছেন, মূল লাইনের ফাটল মেরামত করতে একটি অস্থায়ী বাইপাস লাইন তৈরির কাজ চলছে। তবে এই মেরামত কাজ শেষ হতে আগামী শুক্রবার পর্যন্ত সময় লেগে যেতে পারে। তত দিন পর্যন্ত প্রতিদিন এই বিপুল পরিমাণ বর্জ্য নদীতে পড়া অব্যাহত থাকবে।

 

স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, মলমূত্র মিশ্রিত এই দূষিত পানির সংস্পর্শে এলে মানুষের বমি বমি ভাব, শ্বাসকষ্ট, চোখের জ্বালাপোড়া এবং কানের ব্যথাসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। ইতোমধ্যে সৈকত এলাকায় সতর্কতা জারি করে সাইনবোর্ড টানানো হয়েছে। সৈকতে আসা দর্শনার্থীরা জানিয়েছেন, পুরো এলাকায় তীব্র এবং অসহনীয় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।

জনপ্রিয় সংবাদ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

দেশের প্রথম ৪০ তলা ভবন ‘শান্তা পিনাকল’ হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশের আবাসন শিল্পে এক নতুন ইতিহাস রচিত হলো। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত দেশের প্রথম ৪০ তলা বিশিষ্ট আকাশচুম্বী বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস। ৫০০ ফুট উচ্চতার এই আইকনিক ভবনটি এখন দেশের সর্বোচ্চ সম্পন্ন হওয়া ইমারত। গত শনিবার (১৮ এপ্রিল) ভবনের ৪০তম তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, স্থপতি এহসান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি মালিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। স্থাপত্যশৈলী ও আধুনিক প্রযুক্তি:‘শান্তা পিনাকল’ শুধুমাত্র উচ্চতার কারণেই অনন্য নয়, বরং এটি আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়। এটি বাংলাদেশের প্রথম ভবন যা পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য আন্তর্জাতিক ‘লিড প্ল্যাটিনাম’ (LEED Platinum) স্বীকৃতি পেয়েছে। সিঙ্গাপুরভিত্তিক বিখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘মেইনহার্ট’ (Meinhardt) এর সহায়তায় ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্যসমূহ: উন্নত লিফট ব্যবস্থা: ভবনটিতে রয়েছে ৮টি দ্রুতগামী লিফট, যা প্রতি সেকেন্ডে ৪ মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এটি দেশের দ্রুততম ভার্টিক্যাল ট্রান্সপোর্ট ব্যবস্থা। পরিবেশ ও সুরক্ষা: ভবনে ব্যবহৃত হয়েছে ৩৬ মিমি পুরুত্বের ডাবল গ্লেজড গ্লাস, যা তাপ ও শব্দ নিরোধক। এছাড়া এটি দেশের প্রথম ‘উইন্ড টানেল টেস্ট’ করা ভবন, যা প্রতিকূল আবহাওয়ায় এর স্থায়িত্ব নিশ্চিত করে। আইবিএমএস প্রযুক্তি: পুরো ভবনটি একটি ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (iBMS) দ্বারা পরিচালিত, যা সার্বক্ষণিক নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। অগ্নি নিরাপত্তা: আন্তর্জাতিক এনএফপিএ (NFPA) স্ট্যান্ডার্ড অনুসরণ করে এখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়, ‘শান্তা পিনাকল’ হস্তান্তর দেশের রিয়েল এস্টেট খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। এটি শুধুমাত্র তেজগাঁও নয়, বরং পুরো ঢাকার বাণিজ্যিক পরিবেশকে বিশ্বমানের স্তরে নিয়ে যাবে। দেশের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে এক একটি তলার ছাদ ঢালাইয়ের রেকর্ড গড়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। ঢাকার আকাশসীমায় নতুন এই ল্যান্ডমার্ক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক নগরায়নের এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।

ছয় বছরের মেয়ের মৃত্যুর পর বাবারও মরদেহ উদ্ধার , একসঙ্গে দাফন করা হবে বাবা-মেয়েকে

অস্ট্রেলিয়ার সিডনিতে ছয় বছরের এক শিশুকন্যা ও তার বাবার মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে। পুলিশ জানিয়েছে, পারামাট্টা নদীতে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় ৪৭ বছর বয়সী মওলিক ধান্ধুকিয়া এবং তার ছয় বছরের মেয়ের মৃত্যু হয়েছে। ঘটনার পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।   স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার সিডনির কনকর্ড এলাকার কাছে একটি নৌকা ভাড়া করেছিলেন মওলিক ধান্ধুকিয়া। তার সঙ্গে ছিলেন ছয় বছর বয়সী কন্যা। কিছু সময় পর নদীতে জরুরি পরিস্থিতির খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ ও জরুরি সেবা সংস্থাগুলো।   আরও পড়ুন...টেক্সাসে স্বামীর গুলিতে স্ত্রী নিহত, পরে পুলিশের গুলিতে স্বামী নিহত; দুই শিশুকে   পুলিশের তথ্য অনুযায়ী, দুপুরের কিছু আগে মওলিক ধান্ধুকিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এরপর প্রায় সাত ঘণ্টা ধরে শিশুটির সন্ধানে ব্যাপক অনুসন্ধান চালানো হয়। উদ্ধারকারীরা শেষ পর্যন্ত বিকেল সাড়ে ৫টার দিকে শিশুকন্যার মরদেহ নদী থেকে উদ্ধার করেন। ঘটনার তদন্তে সহায়তার জন্য আশপাশের বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। স্থানীয় একটি স্থাপনার সিসিটিভি ফুটেজও তদন্তকারীদের হাতে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধানে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক শোকবার্তায় জানানো হয়েছে, আগামী শুক্রবার রাউস হিলের ক্যাসেলব্রুক ক্রেমেটোরিয়ামে বাবা ও মেয়ের যৌথ শেষকৃত্য অনুষ্ঠিত হবে। শোকবার্তায় লেখা হয়েছে, “দুই কোমল ও সদয় আত্মা, যারা চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবে। তাদের আত্মার শান্তি কামনা করছি।” তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার আগে কয়েক দফা নৌকা ভাড়া করেছিলেন মওলিক ধান্ধুকিয়া। একবার তার স্ত্রী প্রীতিবেন ধান্ধুকিয়াও তার সঙ্গে ছিলেন বলে জানা গেছে।   আরও পড়ুন...টেক্সাসে বিস্ফোরণের আগুনে পুড়েও বাড়ি ও নাতি-নাতনিদের বাঁচালেন এক সাহসী দাদা   পুলিশ ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে, যা তদন্তের অংশ হিসেবে পরীক্ষা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত এর বিষয়বস্তু প্রকাশ করা হয়নি। কেন এমন ঘটনা ঘটল, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রায় দুই সপ্তাহ আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ একটি পোস্ট করেছিলেন মওলিক ধান্ধুকিয়া। সেখানে তিনি ২০০৫ সালে জিমে ব্যায়াম করার সময় ঘাড়ে পাওয়া আঘাতের কারণে দীর্ঘদিন ধরে ভোগা শারীরিক সমস্যার কথা উল্লেখ করেছিলেন।   ওই পোস্টে তিনি লিখেছিলেন, ঘাড়ের দীর্ঘস্থায়ী ব্যথা তার জীবনের অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এমআরআই পরীক্ষায় তার মেরুদণ্ডের ঘাড়ের অংশে স্নায়ুর ওপর চাপের বিষয়টি ধরা পড়ে বলেও তিনি উল্লেখ করেন। মওলিক ধান্ধুকিয়া পেশাগত জীবনে তথ্যপ্রযুক্তি খাতে কাজ করতেন। ২০২২ সাল থেকে তিনি সাউথ ইস্টার্ন সিডনি লোকাল হেলথ ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশন সাপোর্ট বিশ্লেষক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে অস্ট্রেলিয়া ও ভারতে বিভিন্ন সফটওয়্যার প্রতিষ্ঠানে কাজ করেছেন।   এই ঘটনার পর পরিবারটির জন্য সহায়তা তহবিলও গঠন করেছেন স্বজন ও পারিবারিক বন্ধুরা। তহবিল সংগ্রহের আহ্বানে বলা হয়েছে, প্রীতিবেন ধান্ধুকিয়া একসঙ্গে তার স্বামী ও একমাত্র কন্যাকে হারিয়েছেন। এই কঠিন সময়ে তাকে আর্থিক ও মানসিক সহায়তা দেওয়ার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।   ▶️ ট্রাম্পের লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি অবৈধ ঘোষণা মার্কিন আদালতের   তহবিলের অর্থ শেষকৃত্যের ব্যয়, ধর্মীয় আনুষ্ঠানিকতা এবং নিকট আত্মীয়দের যাতায়াত ও আবাসন খাতে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। নিউ সাউথ ওয়েলস পুলিশের সুপারিনটেনডেন্ট ক্রিস্টিন ম্যাকডোনাল্ড ঘটনাটিকে “পরিবার ও সমাজের জন্য এক গভীর ট্র্যাজেডি” হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। আমরা সব দিক থেকে তদন্ত চালিয়ে যাচ্ছি এবং কোনো সম্ভাবনাই উপেক্ষা করা হবে না।” পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে পারিবারিক সহিংসতার কোনো উপাদান ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়নি।   ঘটনার পর পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। বাবা ও মেয়ের একসঙ্গে শেষকৃত্যের খবর আরও আবেগঘন পরিবেশ তৈরি করেছে। স্বজন ও পরিচিতজনরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের স্মরণ করে শোক প্রকাশ করছেন।

Advertisement

আমেরিকা

View more
ইস্ট শিকাগোয় মালবাহী ট্রেন দুর্ঘটনা; বিদ্যুৎ বিভ্রাটে সাউথ শোর লাইনে সূচি বিপর্যয় | ছবি: সিবিএস নিউজ
শিকাগোয় মালবাহী ট্রেন লাইনচ্যুত, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্রের উত্তর ইন্ডিয়ানা ও শিকাগোর মধ্যে যাতায়াতকারী বৈদ্যুতিক ট্রেন সার্ভিস সাউথ শোর লাইনে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। গত বুধবার সকালে ইস্ট শিকাগোর ইন্ডিয়ানা টোল রোডের পাশে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর থেকেই এই রুটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এর ফলে ৪ দিন পেরিয়ে গেলেও রেল যোগাযোগ স্বাভাবিক করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় আগামী ৩ জুলাই শুক্রবার পর্যন্ত ট্রেনগুলো সাপ্তাহিক ছুটির দিনের সংক্ষিপ্ত সূচি অনুযায়ী চলবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।   মালবাহী ট্রেন লাইনচ্যুতির কারণে সৃষ্ট এই দীর্ঘমেয়াদি বিদ্যুৎ বিভ্রাটের ফলে প্রতিদিন যাতায়াতকারী হাজার হাজার নিয়মিত অফিসগামী যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। ডাউনটাউন শিকাগো থেকে ইন্ডিয়ানা এবং সাউথ বেন্ড পর্যন্ত সংযোগ রক্ষাকারী বৈদ্যুতিক ট্রেনগুলোর চলাচল আকস্মিক বন্ধ হয়ে যাওয়ায় পুরো অঞ্চলের যোগাযোগব্যবস্থা স্থবির হয়ে পড়েছে।   যোগাযোগ স্বাভাবিক করতে সাউথ শোর লাইনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্রেন চলাচল আংশিকভাবে সচল রাখতে আপাতত মিলার এবং হেগউইশ স্টেশনের মধ্যে বিকল্প হিসেবে শাটল বাস সেবা চালু করা হয়েছে। ট্রেন চলাচলের মূল বৈদ্যুতিক লাইনের সংযোগ সম্পূর্ণ মেরামত না হওয়া পর্যন্ত এই বাস পরিষেবাটি চালু থাকবে বলে জানানো হয়েছে।   এই রেল সংযোগটি যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক রুট হিসেবে পরিচিত। নতুন মনোন করিডোর লাইনটি হ্যামন্ড হয়ে দক্ষিণে মানস্টার পর্যন্ত চলে গেছে। অন্যদিকে লেকশোর লাইনটি গ্যারি, বেভারলি শোরস এবং মিশিগান সিটি হয়ে সাউথ বেন্ড আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত। এই দুটি গুরুত্বপূর্ণ লাইনই ডাউনটাউন শিকাগো থেকে শহরের দক্ষিণ দিক হয়ে মেত্রা ইলেকট্রিক ডিস্ট্রিক্ট ট্র্যাকের ওপর দিয়ে চলাচল করে।   কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের কারণে লেকশোর এবং মনোন করিডোর—উভয় লাইনের নিয়মিত ট্রেন সার্ভিসই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিয়মিত সময়সূচি ব্যাহত হওয়ায় যাত্রীদের স্টেশনে অতিরিক্ত সময় অপেক্ষা করতে হচ্ছে। রেললাইনের ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক তার ও ট্র্যাক মেরামতের জন্য প্রকৌশলীরা দিনরাত কাজ করে যাচ্ছেন।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ২৯, ২০২৬ ১১:০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বামে) এবং বিশিষ্ট সাংবাদিক ও লেখিকা ই. জিন ক্যারল (ডানে) | ছবি: কোলাজ - আমেরিকা বাংলা

ই. জিন ক্যারল মামলায় ট্রাম্পের আপিল নিল না সুপ্রিম কোর্ট, বহাল থাকল ৫০ লাখ ডলারের রায়

ট্রাম্প প্রশাসনের নীতি নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায় আজ | ছবি: কোলাজ - আমেরিকা বাংলা

ট্রাম্পের দুই গুরুত্বপূর্ণ নীতির ভাগ্য আজ সুপ্রিম কোর্টে, নজরে জন্মসূত্রে নাগরিকত্ব ও প্রেসিডেন্টের ক্ষমতা

পর্যটকদের সুরক্ষায় বন্ধ প্লাম আইল্যান্ড সমুদ্রসৈকত | ছবি: সিবিএস

নদীতে কোটি কোটি গ্যালন বর্জ্য, বন্ধ হয়ে গেল আমেরিকার জনপ্রিয় সমুদ্রসৈকত!

বিশ্বকাপের ফ্যান জোন সান পেদ্রো স্কয়ারে বন্দুকধারীর হামলায় নিহত ১ | ছবি: গেটি ইমেজেস
ক্যালিফোর্নিয়ার ফ্যান জোনে গুলিতে নিহত ১, আশঙ্কাজনক আরও ১; নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে উৎসবের আবহের মধ্যেই ক্যালিফোর্নিয়ার সান হোসে শহরে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বিশ্বকাপের অফিসিয়াল ফ্যান জোন হিসেবে ব্যবহৃত জনপ্রিয় সান পেদ্রো স্কয়ার এলাকায় বন্দুকধারীর গুলিতে অন্তত একজন নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর মুহূর্তের মধ্যেই পুরো এলাকাজুড়ে ব্যাপক পুলিশি অভিযান শুরু হয়, আশপাশের সড়ক বন্ধ করে দেওয়া হয় এবং নিরাপত্তার স্বার্থে একাধিক বার ও ব্যবসাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হয়।    স্থানীয় সময় রোববার রাতের দিকে গুলির এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করে এবং কয়েক মিনিটের মধ্যেই পুলিশ, ফায়ার সার্ভিস ও জরুরি চিকিৎসাসেবা ঘটনাস্থলে পৌঁছে যায়। আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।   সান হোসে পুলিশ জানিয়েছে, ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করা হচ্ছে। নিহত ও আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। হামলাকারী বা হামলার উদ্দেশ্য সম্পর্কেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তদন্তের স্বার্থে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ চলছে।   পুলিশ আরও জানায়, গুলির সময় বিশ্বকাপের কোনো ম্যাচ ফ্যান জোনে সম্প্রচার হচ্ছিল না। সেদিনের নির্ধারিত একমাত্র ম্যাচটি স্থানীয় সময় বিকেলেই শেষ হয়ে গিয়েছিল। ফলে ঘটনাটি সরাসরি ম্যাচ চলাকালে না ঘটলেও এলাকায় তখনও বিপুলসংখ্যক মানুষ অবস্থান করছিলেন।    সান পেদ্রো স্কয়ার ২০২৬ বিশ্বকাপ চলাকালে সান ফ্রান্সিসকো বে এরিয়ার অন্যতম প্রধান ফ্যান জোনে পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো ফুটবলপ্রেমী সেখানে বড় পর্দায় খেলা দেখতে, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে অংশ নিতে জড়ো হন। সেই আনন্দমুখর পরিবেশে এমন প্রাণঘাতী হামলা স্থানীয় বাসিন্দা ও ফুটবল সমর্থকদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।    ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান ও রেস্তোরাঁগুলোও নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ করে দেয়। একাধিক পুলিশ গাড়ি, ফরেনসিক টিম এবং তদন্ত কর্মকর্তাদের উপস্থিতিতে পুরো এলাকাকে অপরাধস্থল হিসেবে সিলগালা করা হয়।    ঘটনাস্থলে উপস্থিত এক নিরাপত্তাকর্মী আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, আহত ব্যক্তি তখনও জীবিত ছিলেন এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। জরুরি চিকিৎসাকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। যদিও হাসপাতাল থেকে এখন পর্যন্ত তার সর্বশেষ শারীরিক অবস্থার বিস্তারিত জানানো হয়নি।   বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বড় পরিসরে ফ্যান জোন চালু রয়েছে। সান ফ্রান্সিসকো বে এরিয়াতেও এমন কয়েক ডজন ভেন্যুতে প্রতিদিন হাজার হাজার দর্শক একত্রিত হচ্ছেন। এ কারণে সান হোসের এই গুলির ঘটনা বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।   কর্তৃপক্ষ জানিয়েছে, এই মুহূর্তে হামলাটির সঙ্গে বিশ্বকাপ বা সন্ত্রাসবাদের কোনো সরাসরি সম্পর্ক পাওয়া যায়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলার উদ্দেশ্য নিয়ে কোনো ধরনের অনুমান না করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষকে গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।   এদিকে বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলো নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট আয়োজকরা জানিয়েছেন। তবে ফ্যান জোনগুলোতে অতিরিক্ত নিরাপত্তা, পুলিশ টহল এবং প্রবেশপথে কড়া তল্লাশি জোরদারের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ২৯, ২০২৬ ১০:০
অনলাইন প্রোপার্টি জালিয়াতির শিকার জেরেলিন চার্লসটন | ছবি: সিবিএস নিউজ

অনলাইনে বাসা ভাড়া নিতে গিয়ে ৩০ লাখ ডলার জালিয়াতি, ফাঁদ পাতছে এআই!

সাময়িক বরখাস্ত হওয়া শেরিফ কেন হেনডারসন | ছবি: টাউনস কাউন্টি শেরিফ অফিস

ক্ষমতার অপব্যবহারের দায়ে বরখাস্ত হলেন মার্কিন পুলিশ কর্মকর্তা হ্যান্ডারসন

ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। ছবি: সংগৃহীত

ট্রাম্পকে ‘ব্যর্থ ব্যক্তি’ বললেন বাইডেন, তুললেন অহমিকা ও দুর্নীতির অভিযোগ

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ১৯ বছর বয়সী মার্লি কিনির মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে বন্ধুদের সঙ্গে নৌকাভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়া ১৯ বছর বয়সী মার্লি কিনির মরদেহ পাঁচ দিন পর একটি হ্রদ থেকে উদ্ধার করেছে কর্তৃপক্ষ। তার মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় নৌকাটির চালককে মদ্যপ অবস্থায় নৌযান চালানোর অভিযোগে আটক করা হয়েছে।   কেন্টাকি ডিপার্টমেন্ট অব ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসোর্সেস জানিয়েছে, রোববার স্থানীয় সময় বিকেল পৌনে ৪টার দিকে গ্রেসন লেক থেকে মার্লি কিনির মরদেহ উদ্ধার করা হয়। অ্যাশল্যান্ডের বাসিন্দা মার্লি কিনি গত বুধবার বিকেল ৪টার দিকে সর্বশেষ দেখা গিয়েছিলেন।   তিনি অন্তত ১০ জন বন্ধুর সঙ্গে ভাড়া করা একটি পন্টুন নৌকায় ভ্রমণে ছিলেন। তদন্তকারীদের তথ্যমতে, টয়লেট ব্যবহারের জন্য তিনি নৌকা থেকে পানিতে নামেন। তবে তার সঙ্গে থাকা বন্ধুরা প্রথমদিকে বুঝতেই পারেননি যে তিনি নিখোঁজ হয়েছেন।   তরুণীকে উদ্ধারে একাধিক আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক অনুসন্ধান চালায়। অভিযানে সোনার প্রযুক্তি, তাপ শনাক্তকারী যন্ত্র, হেলিকপ্টার, প্রশিক্ষিত কুকুর, হিট-সিকিং প্রযুক্তি এবং পানির নিচে চলাচলকারী ড্রোন ব্যবহার করা হয়। এছাড়া ৫০ জনের বেশি স্বেচ্ছাসেবী উদ্ধার অভিযানে অংশ নেন। তবে মাঝেমধ্যে বৃষ্টির কারণে অভিযান ব্যাহত হয়।   কীভাবে তার মরদেহ শনাক্ত বা উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। এ ঘটনায় নৌকাটির চালক ২৩ বছর বয়সী ক্যামেরন পি. কনলিকে মদ্যপ অবস্থায় নৌযান চালানোর অভিযোগে আটক করা হয়েছে। নিখোঁজের ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছানো কেন্টাকি স্টেট পুলিশের এক সদস্য তার শরীর থেকে অ্যালকোহলের গন্ধ পান এবং তার চোখ লাল ও ঘোলাটে দেখতে পান।   পরে শ্বাসের মাধ্যমে অ্যালকোহল পরীক্ষায় ব্যর্থ হলে তাকে কার্টার কাউন্টি ডিটেনশন সেন্টারে নেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, মার্লি কিনির পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করবে ফ্র্যাঙ্কফোর্টে অবস্থিত স্টেট মেডিকেল এক্সামিনারের কার্যালয়।   মার্লি কিনি অ্যাশল্যান্ডের ‘স্মোকিন’ জে’স রিব অ্যান্ড ব্রুহাউসে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে রেস্তোরাঁ কর্তৃপক্ষ দুই দিনের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।   এক বিবৃতিতে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায়, মার্লি ছিলেন অত্যন্ত আন্তরিক ও পরিশ্রমী একজন কর্মী। সহকর্মীদের কাছে তিনি ছিলেন সবার প্রিয়। নিখোঁজ হওয়ার পর গত কয়েক দিন ধরে তার অনেক সহকর্মীও স্বেচ্ছাসেবক হিসেবে উদ্ধার অভিযানে অংশ নিয়েছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটির তদন্ত অব্যাহত রয়েছে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ২৯, ২০২৬ ৬:২২
ছবি: নিউইয়র্ক পোস্ট

যুক্তরাষ্ট্রের টেক্সাসে রেস্তোরাঁয় গাছ ভেঙে বাবার মৃত্যু, ১০ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়ে পরিবারের মামলা

ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে ট্রাম্প পুরোপুরি ব্যর্থ: নিউজার্সির গভর্নর

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগানে দুর্গা টেম্পলের পিকনিক যেন প্রবাসী বাঙালিদের মিলনমেলা

0 Comments