সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

ফ্লোরিডায় প্রাক্তন প্রেমিকাকে জীবন্ত পুড়িয়ে মারতে গিয়ে নিজেই দগ্ধ ৮৪ বছরের বৃদ্ধ

ফ্লোরিডা প্রতিনিধি প্রকাশ: জুলাই ৭, ২০২৬ ১৭:৫৩
কোলাজ: আমেরিকা বাংলা
কোলাজ: আমেরিকা বাংলা

দীর্ঘ ৪২ বছরের সম্পর্কের ইতি টানায় ক্ষুব্ধ হয়ে প্রাক্তন প্রেমিকাকে জীবন্ত পুড়িয়ে হত্যার চেষ্টা করেছেন ৮৪ বছর বয়সী এক মার্কিন বৃদ্ধ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ঘটে যাওয়া এই ভয়ংকর ঘটনায় প্রেমিকা কোনোক্রমে প্রাণে বেঁচে গেলেও আগুনে মারাত্মকভাবে ঝলসে গেছে ওই বৃদ্ধের নিজের মুখ ও হাত।

 

ব্রওয়ার্ড কাউন্টি শেরিফ অফিসের তথ্যমতে, ফ্র্যাঙ্কলিন ডেভিস নামের ওই বৃদ্ধ এবং তার প্রাক্তন প্রেমিকার দীর্ঘ চার দশকের সম্পর্ক সম্প্রতি ভেঙে যায়। গত শুক্রবার ফ্লোরিডার অকল্যান্ড পার্কে একটি সেভেন-ইলেভেন (7-Eleven) স্টোরের পার্কিং লটে গাড়ির ভেতর তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, মদ্যপ অবস্থায় থাকা ডেভিস হঠাৎ করেই গ্যাসোলিন বা জ্বালানি ভর্তি একটি বোতল বের করে ড্যাশবোর্ড ও সামনের সিটে ঢেলে দেন এবং দুজনেই ভেতরে থাকা অবস্থায় আগুন ধরিয়ে দেন।

 

পুলিশকে দেওয়া ওই নারীর জবানবন্দি অনুযায়ী, তিনি বুঝতে পেরেছিলেন যে ডেভিস তাকে গাড়ির ভেতরেই ‘পুড়িয়ে মারার’ পরিকল্পনা করেছিলেন। তবে সৌভাগ্যক্রমে তিনি দ্রুত গাড়ি থেকে বের হয়ে আসতে সক্ষম হন। এই ঘটনায় নারীটি তার বাম পায়ে থার্ড-ডিগ্রি বার্ন বা গুরুতর দগ্ধ হয়েছেন। অন্যদিকে, ডেভিসের হাত ও মুখ ভয়ংকরভাবে পুড়ে যায়, যা পুলিশের প্রকাশ করা তার মাগশট বা অপরাধীর ছবিতেও স্পষ্টভাবে দেখা গেছে। উদ্ধার করার পর উভয়কেই চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় সংবাদমাধ্যম ডাব্লিউপিএলজি (WPLG) জানিয়েছে, গাড়িতে ধরানো ওই আগুনের তীব্রতা এতোটাই বেশি ছিল যে, সেভেন-ইলেভেন স্টোরের পার্কিং লটের একাংশ পুড়ে ছাই হয়ে গেছে এবং আশপাশের সাইনবোর্ডগুলো গলে গেছে। ভয়ংকর এই ঘটনার পর ডেভিসের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা, শারীরিক ক্ষতিসাধনের উদ্দেশ্যে অগ্নিসংযোগ এবং গুরুতর অপরাধের চেষ্টা ও ষড়যন্ত্রসহ একাধিক মারাত্মক অভিযোগ দায়ের করেছে পুলিশ।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

আমেরিকা

View more
নিউইয়র্কের লং আইল্যান্ডে নকল চেইন পরিয়ে বৃদ্ধার আসল সোনার চেইন চুরি, গ্রেপ্তার রোমানিয়ান দম্পতি
নিউইয়র্কের লং আইল্যান্ডে নকল চেইন পরিয়ে বৃদ্ধার আসল সোনার চেইন চুরি, গ্রেপ্তার রোমানিয়ান দম্পতি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডে এক অভিনব প্রতারণার মাধ্যমে ৭৩ বছর বয়সী এক বৃদ্ধার গলার সোনার চেইন চুরির ঘটনা ঘটেছে। নাসাউ কাউন্টি পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিরোবেলা লাকাতুসু (২৬) এবং রুডি লাকাতুসু (২৮) নামের এক রোমানিয়ান দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।   তারা একটি গাড়ি নিয়ে ওই বৃদ্ধার কাছে রাস্তা জিজ্ঞেস করার ছলনায় এগিয়ে আসে এবং পরবর্তীতে তাকে আলিঙ্গন করার সুযোগ নিয়ে অত্যন্ত কৌশলে প্রায় ২ হাজার ডলার মূল্যের আসল সোনার চেইনটি চুরি করে পালিয়ে যায়।   পুলিশের দেওয়া তথ্যমতে, গত সোমবার বিকেলে ভ্যালি স্ট্রিম এলাকায় ওই বৃদ্ধার বাড়ির সামনে এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত ওই দম্পতি একটি সোনালি রঙের মিতসুবিশি গাড়িতে করে সেখানে আসে। মিরোবেলা গাড়ির জানালার কাচ নামিয়ে বৃদ্ধার কাছে স্থানীয় 'বিজে'স হোলসেল ক্লাব'-এ যাওয়ার রাস্তা জানতে চান।   ওই বৃদ্ধা সহজ সরলভাবে তাদের পথ দেখিয়ে দিলে, মিরোবেলা অদ্ভুতভাবে তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানাতে চান। এ সময় উপহার হিসেবে তিনি বৃদ্ধাকে দুটি নকল সোনার চেইন পরিয়ে দেন এবং অত্যন্ত সুকৌশলে তার গলায় থাকা আসল সোনার চেইনটি খুলে নেন, যা চোরেরা পালিয়ে যাওয়ার অনেকক্ষণ পর পর্যন্ত বৃদ্ধা টেরই পাননি।   প্রাথমিক তদন্তের পর গোয়েন্দারা দ্রুত এই চোর চক্রটিকে শনাক্ত করতে সক্ষম হন। তদন্তে জানা যায়, কানাডার অন্টারিওতে বসবাসরত এই রোমানিয়ান দম্পতি নাসাউ কাউন্টির বিভিন্ন স্থানে এ ধরনের আরও কয়েকটি প্রতারণা ও চুরির ঘটনার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে গ্র্যান্ড লার্সেনি বা বড় ধরনের চুরির তিনটি অভিযোগ আনা হয়েছে।   আপাতত তাদের ডেস্ক অ্যাপিয়ারেন্স টিকিট দিয়ে ছেড়ে দেওয়া হলেও, আগামী ২০ অক্টোবর তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের প্রতারণার শিকার আরও কেউ হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

প্রকাশ: অক্টোবর ৭, ২০২৬ ১৭:৪৮
যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা জালিয়াতিতে আড়াই লাখ ডলার জরিমানা, ১০ বছরের নিষেধাজ্ঞার প্রস্তাব

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা জালিয়াতিতে আড়াই লাখ ডলার জরিমানা, ১০ বছরের নিষেধাজ্ঞার প্রস্তাব

গ্রিন কার্ড পাওয়া কঠিন করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একজোট বিশ্ববিদ্যালয় ও শ্রমিক সংগঠন

গ্রিন কার্ড পাওয়া কঠিন করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একজোট বিশ্ববিদ্যালয় ও শ্রমিক সংগঠন

রিয়েল এস্টেটে বিনিয়োগের আগে যে ৮ বিষয় অবশ্যই বিবেচনায় রাখবেন - মঞ্জুর আহমেদ

রিয়েল এস্টেটে বিনিয়োগের আগে যে ৮ বিষয় অবশ্যই বিবেচনায় রাখবেন - মঞ্জুর আহমেদ

দু’বার প্রাণঘা তী ইনজেকশনেও বেঁচে যাওয়া ক্রিস্টা পাইককে কি আবার মৃ ত্যুদণ্ড দেওয়া হবে?
দু’বার প্রাণঘা তী ইনজেকশনেও বেঁচে যাওয়া ক্রিস্টা পাইককে কি আবার মৃ ত্যুদণ্ড দেওয়া হবে?

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ইতিহাসে গত ২০০ বছরের মধ্যে প্রথম নারী হিসেবে গত ৩০ সেপ্টেম্বর মৃত্যুদণ্ড কার্যকরের কথা ছিল ক্রিস্টা পাইকের। কিন্তু দু'বার প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরও আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে যান এই নারী। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রাণঘাতী ইনজেকশন থেকে বেঁচে ফেরা প্রথম মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে মনে করা হচ্ছে তাকে।   বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৫০ বছর বয়সী এই নারী সজাগ রয়েছেন এবং কথাও বলতে পারছেন। ১৯৯৫ সালের জানুয়ারিতে মাত্র ১৮ বছর বয়সে নিজের ১৯ বছর বয়সী সহপাঠী কলিন স্লেমারকে ঈর্ষার বশবর্তী হয়ে নির্মমভাবে হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। গত বুধবার ডেভিডসন কাউন্টি চ্যান্সেরি কোর্টে এক জরুরি শুনানিতে এই ব্যর্থ মৃত্যুদণ্ড কার্যকর সংক্রান্ত সব প্রমাণ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।   শুনানিতে টেনেসির সহকারী অ্যাটর্নি জেনারেল জন ডব্লিউ. আয়ার্স জানান, বর্তমানে ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের কোনো আদেশ নেই এবং নতুন করে আদেশ আসারও কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। বিচারক আই’আশিয়া মাইলস জানতে চান, মৃত্যুদণ্ড কার্যকরের এই স্থগিতাদেশ কি স্থায়ী হবে, নাকি রাষ্ট্রপক্ষ এমন অবস্থান নেবে যে পাইকের মৃত্যুদণ্ড আর কখনোই কার্যকর করা হবে না? এর জবাবে আয়ার্স জানান, এ বিষয়ে মন্তব্য করার মতো অবস্থানে তিনি নেই এবং এই সিদ্ধান্তটি পুরোপুরি টেনেসি সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত।   উল্লেখ্য, মৃত্যুদণ্ড কার্যকরে এই চরম ব্যর্থতার পরপরই টেনেসির গভর্নর বিল লি চলতি বছরের বাকি সব মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত ঘোষণা করে একটি স্বাধীন তদন্তের নির্দেশ দিয়েছেন।   এদিকে, ক্রিস্টা পাইকের আইনজীবী লুক ইহনেন জানিয়েছেন, রাষ্ট্রপক্ষ এমন কোনো প্রতিশ্রুতি দেয়নি যে ভবিষ্যতে তার মক্কেলের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। ভবিষ্যতে যেকোনো আইনি লড়াইয়ের জন্য মৃত্যুদণ্ড কার্যকরের সময়কার প্রমাণাদি সংরক্ষণ করা অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন।   আইনজীবীরা পাইকের শাস্তি মওকুফ করার জন্য গভর্নর লির কাছে আবেদন জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ডের ইতিহাসে অন্য যেকোনো ব্যক্তির চেয়ে তিনি ইতিমধ্যে সবচেয়ে বেশি শাস্তি ভোগ করেছেন। এই যুক্তির প্রেক্ষিতে বিচারক মাইলস প্রমাণ সংরক্ষণের নির্দেশ দিয়ে বলেন, এই ঘটনাটি সম্পূর্ণ ব্যতিক্রমী। তাই মৃত্যুদণ্ড কার্যকর করার কক্ষে থাকা সব কিছু, নজরদারি ফুটেজ, ভিডিও, হাতে লেখা নোট, সাক্ষীদের বক্তব্য এবং এনক্রিপ্ট করা বার্তাগুলো যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।

প্রকাশ: অক্টোবর ৭, ২০২৬ ১৬:২৯
যুক্তরাষ্ট্রে ধনকুবেরদের সম্পদে ৫% কর বসিয়ে ৪.৪ ট্রিলিয়ন ডলার আদায়ের পরিকল্পনা

যুক্তরাষ্ট্রে ধনকুবেরদের সম্পদে ৫% কর বসিয়ে ৪.৪ ট্রিলিয়ন ডলার আদায়ের পরিকল্পনা

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আবারও সুদের হার বাড়ানোর ইঙ্গিত ফেডারেল রিজার্ভের

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আবারও সুদের হার বাড়ানোর ইঙ্গিত ফেডারেল রিজার্ভের

নিউইয়র্কে সম্পর্ক জোড়া লাগাতে এসে প্রেমিকা ও ৫ মাসের শিশুকে  ১৫ তলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ

নিউইয়র্কে সম্পর্ক জোড়া লাগাতে এসে প্রেমিকা ও ৫ মাসের শিশুকে ১৫ তলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ

যুক্তরাষ্ট্রের ইউটায় চিকিৎসকের বদলে এআই দেবে প্রেসক্রিপশন, শুরু হচ্ছে পরীক্ষামূলক কার্যক্রম
যুক্তরাষ্ট্রের ইউটায় চিকিৎসকের বদলে এআই দেবে প্রেসক্রিপশন, শুরু হচ্ছে পরীক্ষামূলক কার্যক্রম

চিকিৎসা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার আরও এক ধাপ এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য হিসেবে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে ইউটা। রাজ্যটিতে এমন কিছু পরীক্ষামূলক প্রোগ্রামের অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে চিকিৎসকের সরাসরি তদারকি ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা নির্দিষ্ট কিছু স্বাস্থ্যগত সমস্যার ক্ষেত্রে প্রেসক্রিপশন দিতে পারবে।   এই নতুন উদ্যোগের অংশ হিসেবে ‘নোলা হেলথ’ নামক একটি প্রতিষ্ঠানের এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এটি মূলত প্রাপ্তবয়স্কদের মৃদু থেকে মাঝারি মাত্রার ব্রণের সমস্যা সমাধানে কাজ করবে। রোগীর মুখের ছবি ও চিকিৎসা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে এই প্রযুক্তি প্রাথমিক পর্যায়ে নির্দিষ্ট কিছু মলম বা টপিকাল চিকিৎসার পরামর্শ ও প্রেসক্রিপশন দিতে পারবে।   তবে এআই চাইলেই যেকোনো ওষুধের প্রেসক্রিপশন দিতে পারবে না। মুখে খাওয়ার ওষুধ, আইসোট্রেটিনোইন বা অন্যান্য নিয়ন্ত্রিত ওষুধগুলো এই তালিকার বাইরে রাখা হয়েছে। এছাড়া জটিল বা উচ্চ-ঝুঁকিপূর্ণ রোগীদের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব মানব চিকিৎসকদের হাতেই থাকবে।   প্রযুক্তিটির বাস্তবায়ন অত্যন্ত সতর্কতার সাথে ধাপে ধাপে সম্পন্ন করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে চিকিৎসকরা এআইয়ের দেওয়া প্রেসক্রিপশনগুলো সরাসরি পর্যালোচনা করবেন। পরবর্তীতে সিস্টেমটি রাজ্যের নির্ধারিত নিরাপত্তা মানদণ্ড পূরণে সম্পূর্ণ সক্ষম হলে তবেই চিকিৎসকদের তদারকি কমানো হতে পারে।   এর আগে ইউটা অঙ্গরাজ্য এআইয়ের সাহায্যে প্রেসক্রিপশন নবায়নের পরীক্ষাও চালিয়েছে। ওই অনুমোদিত সিস্টেমগুলোর মাধ্যমে লাইসেন্সধারী চিকিৎসকদের দেওয়া কিছু নিয়মিত ওষুধের রিফিল বা পুনরায় নেওয়ার প্রক্রিয়া এআইয়ের সাহায্যে সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।   উদ্যোগটির সমর্থকদের মতে, এআইয়ের এই ব্যবহারের ফলে সাধারণ স্বাস্থ্যসেবা আরও দ্রুত ও সাশ্রয়ী হবে এবং চিকিৎসকদের দৈনন্দিন কাজের চাপ অনেকটাই কমবে। তবে সমালোচকরা সতর্ক করে বলছেন, ওষুধ নির্ধারণের ক্ষেত্রে রোগীর পূর্ববর্তী চিকিৎসা ইতিহাস, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া এবং বিভিন্ন উপসর্গের মতো সূক্ষ্ম বিষয়গুলো অ্যালগরিদম ভুলভাবে মূল্যায়ন করতে পারে।   এই ধরনের ঝুঁকি এড়াতে আপাতত ইউটা কর্তৃপক্ষ এআইকে স্বাধীনভাবে চিকিৎসা করার অবাধ ক্ষমতা দেওয়ার বদলে এটিকে একটি কঠোরভাবে নিয়ন্ত্রিত পরীক্ষামূলক প্রক্রিয়া হিসেবেই পরিচালনা করছে।

প্রকাশ: অক্টোবর ৭, ২০২৬ ১৩:৫১
যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে পরিত্যক্ত গুদামঘর রূপান্তর করে গৃহহীনদের জন্য তৈরি হলো ১০০টি বাড়ি

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে পরিত্যক্ত গুদামঘর রূপান্তর করে গৃহহীনদের জন্য তৈরি হলো ১০০টি বাড়ি

ওয়াশিংটন অঙ্গরাজ্যের টাকোমা শহর

টাকোমায় ৪ কোটি ডলারের বাজেট ঘাটতি, চাকরি কাটার পাশাপাশি কর বাড়ানোর পরিকল্পনা

ছবি ডিজাইন আমেরিকা বাংলা।

আটলান্টাসহ যুক্তরাষ্ট্রে পানির বিল এক দশকে ৬২ শতাংশ বেড়েছে, বাড়ছে পরিবারের খরচের চাপ

0 Comments