সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

যুক্তরাষ্ট্রের ইলিনয়ে একই পরিবারের ৫ সদস্যকে গুলি করে হত্যা, আটক দুই কিশোর

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ১৩, ২০২৬ ১৫:৪৬
গুলাগুলির স্থানে পুলিশ পরিদর্শন। ছবি:সংগৃহীত
গুলাগুলির স্থানে পুলিশ পরিদর্শন। ছবি:সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের ইস্ট সেন্ট লুইস শহরে একই পরিবারের সদস্যদের লক্ষ্য করে চালানো একাধিক গুলির ঘটনায় পাঁচজন নিহত এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ১৫ ও ১৬ বছর বয়সী দুই কিশোরকে আটক করেছে পুলিশ। তাদের একজন নিহতদের আত্মীয় এবং হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততার সন্দেহ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

রোববার শহরের একটি সরকারি আবাসন এলাকা, একটি পার্ক এবং আরেকটি বাসভবন—এই তিনটি স্থানে অল্প সময়ের ব্যবধানে গুলির ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত ও আহত সবাই একই পরিবারের সদস্য হওয়ায় ঘটনাগুলোকে একটি ধারাবাহিক হামলা হিসেবে তদন্ত করা হচ্ছে।

 

নিহতরা হলেন ৭৪ বছর বয়সী প্যাট্রিসিয়া মে, ৪৯ বছর বয়সী চেরি মে, ২৪ বছর বয়সী ডেভিন মে, ২৫ বছর বয়সী শানিয়া থম্পসন এবং ২১ বছর বয়সী কুয়েন্টিন থম্পসন। আহত দুজনের পরিচয় প্রকাশ করা হয়নি। তারা হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

 

ঘটনার পর সন্দেহভাজনদের বহনকারী একটি গাড়ি থামিয়ে দুই কিশোরকে আটক করে পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পরস্পরের আত্মীয়। তবে তাদের সম্পর্কের বিস্তারিত জানানো হয়নি। তদন্তকারীদের ধারণা, আটক হওয়া কিশোরদের একজন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত। একই সঙ্গে তিনি নিহতদেরও একজন স্বজন।

 

ইলিনয় অঙ্গরাজ্যের পুলিশের পরিচালক ব্রেন্ডেন কেলি বলেন, এটি অত্যন্ত নৃশংস ও মর্মান্তিক ঘটনা। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হামলাটি নির্দিষ্ট একটি পরিবারকে লক্ষ্য করেই চালানো হয়েছে। তবে এর পেছনের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।

 

স্থানীয় জনপ্রতিনিধি কোর্টনি হফম্যান বলেন, একটি পরিবারের ওপর কেন এমন ভয়াবহ হামলা চালানো হলো—তদন্তে এখন সেই প্রশ্নেরই উত্তর খোঁজা হচ্ছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আমেরিকা

View more
৩১ বছর বয়সী জন টিফিন I ছবি: নিউইয়র্ক পোস্ট
নিজের গাড়ি ফেরত চাইতেই মাকে চাপা দিয়ে হ ত্যা, গ্রেপ্তার এড়াতে ছেলের আ ত্মহ ত্যার চেষ্টা

যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় নিজের ধার দেওয়া গাড়ি ফেরত চাইতে গেলে এক ব্যক্তি গাড়ি চালিয়ে তার মাকে পিষে হত্যা করেছেন। এরপর পুলিশ তাকে হত্যার দায়ে গ্রেপ্তার করতে গেলে তিনি নিজের গলা কাটার চেষ্টা করেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।   তুলসা পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর ৩১ বছর বয়সী জন টিফিন তার ৬৯ বছর বয়সী মা কারেন কার্থয়েসকে হত্যা করেন। ওইদিন কারেন তার আরেক ছেলেকে নিয়ে টিফিনের কাছে গিয়েছিলেন, কারণ টিফিন তার কাছ থেকে ধার নেওয়া গাড়িটি ফেরত দিচ্ছিলেন না।   পুলিশ জানায়, ওই মা যে গাড়িতে করে এসেছিলেন এবং যে গাড়িটি টিফিন ফেরত দেয়নি—এই দুই গাড়ির মাঝখানে গাড়ি চলাচলের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় কারেনের সাথে আসা তার অপর ছেলেটি গাড়ির ভেতরে থাকা জন টিফিন এবং তার ভাইয়ের মুখোমুখি হওয়ার জন্য গাড়ির দরজা খোলেন।   পুলিশ বিভাগ আরও জানায়, ঝগড়ার একপর্যায়ে টিফিন গাড়িটিকে পেছনের দিকে যাওয়ার গিয়ারে দিয়ে সজোরে গতির প্যাডেল চেপে ধরেন। এতে গাড়ির খোলা দরজার ধাক্কায় তার ভাই আঘাত পান এবং তার মা দুই গাড়ির মাঝখানে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় কারেন কার্থয়েসকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় কয়েক দিন পর তিনি মারা যান।   টিফিনকে প্রথমে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু গত মঙ্গলবার একজন বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় স্বাক্ষর করেন। এরপর পুলিশ কর্মকর্তারা টিফিনের বাড়িতে পৌঁছালে তিনি বাইরে আসতে অস্বীকৃতি জানান। শেষ পর্যন্ত পুলিশের প্রশিক্ষিত কুকুর একটি শোবার ঘর থেকে তাকে খুঁজে বের করে।   পুলিশ জানিয়েছে, "কর্মকর্তারা যখন টিফিনকে খুঁজে পান, তখন তিনি দুটি ছুরি হাতে নিয়ে নিজের গলা কাটার চেষ্টা করছিলেন।" পুলিশ কয়েকবার নির্দেশ দেওয়ার পর তিনি ছুরিগুলো ফেলে দেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আগে শারীরিক ছাড়পত্র পাওয়ার জন্য পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়।   পুলিশের তোলা আসামির শনাক্তকরণ ছবিতে দেখা যায়, টিফিনের শরীর রক্তে ভেসে যাচ্ছে এবং তার গলায় একটি কাটার দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। তার বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার হত্যা, বিপজ্জনক অস্ত্র দিয়ে হামলা ও মারধর, বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং সরকারি কর্মকর্তাকে কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। সূত্রঃ  নিউইয়র্ক পোস্ট

প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬ ১১:৩৩
যুক্তরাষ্ট্রে গুদামঘরকে অভিবাসী আটককেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা আবারও সক্রিয় করল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রে গুদামঘরকে অভিবাসী আটককেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা আবারও সক্রিয় করল ট্রাম্প প্রশাসন

উষা ভ্যান্স থেকে প্রিয়া কৃষ্ণমূর্তি, যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রাজনীতিকদের ভারতীয় ৫ স্ত্রী আলোচনায় শীর্ষে

উষা ভ্যান্স থেকে প্রিয়া কৃষ্ণমূর্তি, যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রাজনীতিকদের ভারতীয় ৫ স্ত্রী আলোচনায় শীর্ষে

হঠাৎ গাড়ি নষ্ট হওয়ায় রাস্তায় বিপদে তরুণ,  সাহায্যে এগিয়ে এলেন জাস্টিন বিবার

হঠাৎ গাড়ি নষ্ট হওয়ায় রাস্তায় বিপদে তরুণ, সাহায্যে এগিয়ে এলেন জাস্টিন বিবার

মিশিগানে অর্ধেক ইহুদি ভোটারের সমর্থন পেয়েছেন এল-সায়েদ: নতুন জরিপে প্রকাশ
মিশিগানে অর্ধেক ইহুদি ভোটারের সমর্থন পেয়েছেন এল-সায়েদ: নতুন জরিপে প্রকাশ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্যের নবনির্বাচিত ডেমোক্র্যাটিক সিনেটর আব্দুল এল-সায়েদ রাজ্যের মোট ইহুদি ভোটারদের ৫০ শতাংশের সমর্থন পেয়েছেন। সম্প্রতি একটি নির্দলীয় ইহুদি সংগঠনের অর্থায়নে পরিচালিত জরিপে এই তথ্য উঠে এসেছে।   জরিপের ফলাফল অনুযায়ী, নির্বাচনে এল-সায়েদের প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স পেয়েছেন ৪৩ শতাংশ ইহুদি ভোটারের ভোট। পুরো অঙ্গরাজ্যজুড়ে ইহুদি ভোটারদের সমর্থনের দিক থেকে রজার্সকে ৭ শতাংশ ব্যবধানে পেছনে ফেলেছেন এল-সায়েদ।   নির্বাচনি প্রচারণার শুরু থেকেই ইসরায়েলবিরোধী কঠোর ও সোচ্চার অবস্থানের কারণে ইহুদি ভোটারদের সঙ্গে এল-সায়েদের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছিল। এ ছাড়া মিশিগানের একটি সিনাগগে (ইহুদি উপাসনালয়) সন্ত্রাসী হামলার পর ‘আহত মানুষরাই অন্যকে আঘাত করে’ (hurt people hurt people)—এমন মন্তব্য করে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন। যদিও পরবর্তীতে ওই মন্তব্যের জন্য তিনি ক্ষমা চেয়েছিলেন।   ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের ইহুদি ভোটাররা বড় ব্যবধানে ডেমোক্র্যাটিক পার্টিকে সমর্থন দিয়ে এলেও, এসব বিতর্কের কারণে তারা এল-সায়েদকে ভোট দেবেন কি না তা নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছিল।   মার্কিউরি পাবলিক অ্যাফেয়ার্সের (Mercury Public Affairs) পরিচালিত এই জরিপটি গত ২৫ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ৮৮৩ জন ইহুদি ভোটারের ওপর চালানো হয়, যার ত্রুটির মাত্রা (মার্জিন অব এরর) ছিল ৩ দশমিক ৯ শতাংশ।   জরিপে আরও দেখা গেছে, ইহুদি ভোটারদের সমর্থন পাওয়ার ক্ষেত্রে এল-সায়েদ মিশিগানের নবনির্বাচিত ডেমোক্র্যাটিক গভর্নর জোসেলিন বেনসনের চেয়ে কিছুটা পিছিয়ে ছিলেন। বেনসন ইহুদি ভোটারদের ৬৯ শতাংশ ভোট পেয়েছেন।    অন্যদিকে, মিশিগানের ইহুদি-অধ্যুষিত ওকল্যান্ড কাউন্টিতে—যেখানে সিনাগগে হামলার ঘটনাটি ঘটেছিল—সেখানে ইহুদি ভোটারদের ভোটে এল-সায়েদকে হারিয়েছেন রিপাবলিকান প্রার্থী রজার্স। ওই কাউন্টিতে রজার্স ৫২ শতাংশ এবং এল-সায়েদ ৩৯ শতাংশ ভোট পেয়েছেন। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল।

প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬ ৯:২৯
নিউইয়র্কে বিনা মূল্যে ইংরেজি শেখার সুযোগ, জেনে নিন ভর্তি হওয়ার নিয়ম

নিউইয়র্কে বিনা মূল্যে ইংরেজি শেখার সুযোগ, জেনে নিন ভর্তি হওয়ার নিয়ম

মেডিকেড কভারেজ ধরে রাখতে যোগ্য বাসিন্দাদের সহায়তা করছে অ্যালেগেনি কাউন্টি। ছবি: গ্যাবি সারটোরি

নতুন নিয়মে মেডিকেড কভারেজ হারানোর ঝুঁকি কমাতে রিনিউয়াল সহায়তা দিচ্ছে অ্যালেগেনি কাউন্টি

যুক্তরাষ্ট্রে নতুন কর আইনে বছরে ২৫ লাখ ডলার অতিরিক্ত কর দিতে হবে ইয়োকিচকে ডিজিটাল শিরোনাম

যুক্তরাষ্ট্রে নতুন কর আইনে বছরে ২৫ লাখ ডলার অতিরিক্ত কর দিতে হবে ইয়োকিচকে ডিজিটাল শিরোনাম

ওবামার তীব্র সমালোচনা করে বিতর্কিত দাবি ট্রাম্পের
প্রেসিডেন্ট নির্বাচনে সহজেই হারাবেন! ওবামার তীব্র সমালোচনা করে বিতর্কিত দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আবারও প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেলে সহজেই জয়ী হবেন বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু নির্বাচনে জেতার দাবিই নয়, ওবামাকে অতিরিক্ত মূল্যায়িত একজন নেতা বলেও মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিক ও ক্রীড়া বিশ্লেষক স্টিফেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।   স্টিফেন এ স্মিথের জনপ্রিয় অনুষ্ঠান ‘স্ট্রেইট শুটার’-এ প্রচারিত সাক্ষাৎকারে ট্রাম্পের সামনে একটি কাল্পনিক নির্বাচনী পরিস্থিতি তুলে ধরা হয়। জানতে চাওয়া হয়, যুক্তরাষ্ট্রের সংবিধানে তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকলে ওবামার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় তিনি কেমন ফল করতেন।   জবাবে ট্রাম্প বলেন, তিনি মনে করেন ওবামাকে সহজেই পরাজিত করতে পারবেন। নিজের বক্তব্যের পক্ষে তিনি আগের নির্বাচনে পাওয়া ভোটের সংখ্যা তুলে ধরেন। ট্রাম্পের দাবি, ওবামার তুলনায় তিনি অনেক বেশি ভোট পেয়েছেন। বিশেষ করে টেক্সাস ও ফ্লোরিডার মতো বড় অঙ্গরাজ্যে তাঁর নির্বাচনী সাফল্যের কথা উল্লেখ করেন তিনি।   ট্রাম্পের এমন আত্মবিশ্বাসী বক্তব্যের পর স্টিফেন এ স্মিথ আবারও জানতে চান, তিনি সত্যিই ওবামাকে হারাতে পারবেন বলে মনে করেন কি না। ট্রাম্প তাঁর অবস্থানে অনড় থেকে বলেন, সহজেই জিতবেন তিনি। এরপর ওবামাকে একজন অতিরিক্ত মূল্যায়িত প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেন।   কেন ওবামা সম্পর্কে এমন ধারণা, সেটিও জানতে চান সাক্ষাৎকার গ্রহণকারী। জবাবে ট্রাম্প বলেন, তাঁর মতে ওবামা ভালো প্রেসিডেন্ট ছিলেন না। বরং তিনি যুক্তরাষ্ট্রের মানুষকে বিভক্ত করেছেন। অন্যদিকে নিজের নেতৃত্ব সম্পর্কে ট্রাম্প দাবি করেন, তিনি মানুষকে ঐক্যবদ্ধ করার কাজ করছেন। অর্থনৈতিক সাফল্যই জনগণকে একত্র করতে পারে বলে মন্তব্য করেন তিনি।   তবে ট্রাম্পের এই দাবি বাস্তব কোনো নির্বাচনী প্রতিযোগিতার ফলাফলের পূর্বাভাস নয়। যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন না। ফলে বর্তমান সাংবিধানিক বিধান অনুযায়ী ট্রাম্প ও ওবামার কারও তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সুযোগ নেই।   বারাক ওবামা ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরেন তিনি।   ভোটের পরিসংখ্যানেও দুই নেতার নির্বাচনী অবস্থানের পার্থক্য রয়েছে। ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প প্রায় ৭ কোটি ৭৩ লাখ ভোট পান। অন্যদিকে ২০১২ সালে পুনর্নির্বাচিত হওয়ার সময় ওবামা পেয়েছিলেন প্রায় ৬ কোটি ২৬ লাখ ভোট। তবে ভিন্ন সময়ের দুটি নির্বাচনে প্রাপ্ত মোট ভোট সরাসরি তুলনা করে দুই নেতার মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতার সম্ভাব্য ফল নির্ধারণ করা যায় না।   এদিকে সাম্প্রতিক জনমত জরিপে দুই নেতার জনপ্রিয়তার ভিন্ন চিত্র উঠে এসেছে। চলতি বছরের মে মাসে পরিচালিত সিএনএনের একটি জরিপে ৫৭ শতাংশ অংশগ্রহণকারী ওবামা সম্পর্কে ইতিবাচক মত দেন। একই জরিপে ট্রাম্প সম্পর্কে ইতিবাচক মত দেন ৩৪ শতাংশ। ফলে ট্রাম্পের নির্বাচনী আত্মবিশ্বাসের সঙ্গে জরিপে উঠে আসা জনপ্রিয়তার চিত্রের পার্থক্য রয়েছে।   গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর এই সাক্ষাৎকার দেন ট্রাম্প। নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ অর্জন করেছে। তবে ট্রাম্পের দাবি, ওই নির্বাচনে তাঁর নাম ব্যালটে ছিল না। তাই ফলাফলকে তাঁর ব্যক্তিগত রাজনৈতিক জনপ্রিয়তার সরাসরি প্রতিফলন হিসেবে দেখা উচিত নয়।   সাক্ষাৎকারে ট্রাম্পের বক্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানতে ওবামার কার্যালয় এবং হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছিল ফক্স নিউজ। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংবাদসূত্র: নিউজউইক, ফক্স নিউজ, আনাদোলু এজেন্সি

প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬ ৭:৫৮
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় যৌন অপরাধে দণ্ডিত ব্যক্তিকে হত্যার অভিযোগে প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় যৌন অপরাধে দণ্ডিত ব্যক্তিকে হত্যার অভিযোগে প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার

ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রলয়ঙ্করী ঝড়ের তাণ্ডব

ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রলয়ঙ্করী ঝড়ের তাণ্ডব: ৫০ ফুট পর্যন্ত উঁচু ঢেউয়ের শঙ্কা!

মার্কিন ভিসা নিষেধাজ্ঞার কবলে আফ্রিকান সুন্দরীরা

মার্কিন ভিসা নিষেধাজ্ঞার কবলে আফ্রিকান সুন্দরীরা, অনিশ্চয়তায় মিস ইউনিভার্সে অংশগ্রহণ

0 Comments