ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল, ফ্রান্স-বেলজিয়াম-গ্রিসে ব্যাপক ক্ষয়ক্ষতি
ইউরোপের বিভিন্ন দেশে তীব্র গরম, দীর্ঘস্থায়ী খরা ও শুষ্ক আবহাওয়ার মধ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। ফ্রান্স, বেলজিয়াম, গ্রিস, স্পেন, ক্রোয়েশিয়া ও পর্তুগালসহ কয়েকটি দেশে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন হাজারো দমকলকর্মী। চলতি বছর এখন পর্যন্ত ইউরোপে পাঁচ লাখ ৭৬ হাজার হেক্টরের বেশি জমি দাবানলে পুড়েছে বলে সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে।
বেলজিয়ামের পূর্বাঞ্চলের হাই ফেনস প্রকৃতি সংরক্ষণ এলাকায় ভয়াবহ আগুনে প্রায় তিন হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে। জার্মান সীমান্তের দিকে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় ৫০০ দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। সাম্প্রতিক বৃষ্টিপাত পরিস্থিতি কিছুটা স্বস্তি দিলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
গ্রিসের রাজধানী এথেন্সের কাছে সালামিনা দ্বীপে দাবানলে দুইজনের মৃত্যু হয়েছে। দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কারণে প্রায় ৫০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। দেশটির বিভিন্ন এলাকায় দাবানলের কারণে আরও অনেক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
ফ্রান্সের দক্ষিণাঞ্চলেও ভয়াবহ দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সাম্প্রতিক আগুনে প্রায় ৫০ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে এবং শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। প্রায় দুই লাখ ২০ হাজার মানুষকে বিভিন্ন সময়ে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্বাসন ও স্থানীয় অর্থনীতি পুনরুদ্ধারে ফরাসি সরকার অতিরিক্ত অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে।
ইউরোপের অন্যান্য দেশেও দাবানলের ঝুঁকি বেড়েছে। স্পেন, ক্রোয়েশিয়া, পর্তুগাল ও জার্মানির বিভিন্ন এলাকায় আগুনের ঘটনা ঘটেছে। কোথাও বসতবাড়ি ও অবকাঠামো হুমকির মুখে পড়েছে, আবার কোথাও পর্যটন এলাকা ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে।
দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ, কম বৃষ্টিপাত, মাটির আর্দ্রতা কমে যাওয়া এবং শুষ্ক উদ্ভিদ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার পরিবেশ তৈরি করছে। জলবায়ু পরিবর্তনের ফলে ইউরোপে তাপপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব বাড়ায় দাবানলের ঝুঁকিও বাড়ছে।
পরিস্থিতি মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের বেসামরিক সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে। অগ্নিনির্বাপণ বিমান, হেলিকপ্টার, দমকলকর্মী ও প্রয়োজনীয় সরঞ্জাম সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে।
এবারের দাবানল শুধু পরিবেশগত বিপর্যয় নয়; এর প্রভাব জননিরাপত্তা, পর্যটন, কৃষি, স্থানীয় অর্থনীতি এবং ইউরোপের জলবায়ু ঝুঁকির ওপরও পড়ছে। আবহাওয়া আরও শুষ্ক ও উষ্ণ হলে আগামী দিনগুলোতে ইউরোপের বিভিন্ন অঞ্চলে নতুন করে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
আমেরিকা
View moreনিউ ইয়র্কে অভিবাসন নীতি ঘিরে অঙ্গরাজ্য সরকার, স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও ফেডারেল কর্তৃপক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা—আইসিইর সঙ্গে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কতটা থাকবে, তা নিয়ে মতবিরোধ তীব্র হয়েছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের নতুন নীতিতে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর ফেডারেল অভিবাসন প্রয়োগে সহযোগিতা সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে আইসিইর সঙ্গে স্থানীয় কারাগারগুলোর বিশেষ সহযোগিতা চুক্তি নিয়েও বিধিনিষেধ রয়েছে। গভর্নর ক্যাথি হোকুলের প্রশাসন বলছে, স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান দায়িত্ব অঙ্গরাজ্যের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। তবে নিউইয়র্কের কিছু স্থানীয় আইনশৃঙ্খলা কর্মকর্তা এই নীতির বিরোধিতা করেছেন। ক্যাটারগাস কাউন্টির শেরিফ এরিক বাটলার প্রকাশ্যে গভর্নর হোকুলের অবস্থানের সমালোচনা করে বলেছেন, স্থানীয় পর্যায়ে ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করা জননিরাপত্তার জন্য প্রয়োজনীয়। এ নিয়ে অঙ্গরাজ্য সরকার ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে প্রকাশ্য বিরোধ দেখা দিয়েছে। অন্যদিকে নিউইয়র্কে আইসিইর কার্যক্রমও সাম্প্রতিক সময়ে বাড়ার খবর পাওয়া যাচ্ছে। ক্যাপিটাল অঞ্চলের অভিবাসী অধিকারকর্মীরা গত কয়েক সপ্তাহে আটক ও গ্রেপ্তারের ঘটনা বৃদ্ধির কথা জানিয়েছেন। তাদের দাবি, অনেক অভিযান হচ্ছে হঠাৎ করে এবং প্রকাশ্য এলাকায়। এই পরিস্থিতিতে অভিবাসী পরিবারগুলোর মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে যেসব পরিবারের সদস্যদের বৈধ কাগজপত্র নিয়ে জটিলতা রয়েছে, তারা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।আইনি পর্যায়েও বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিউইয়র্কের অভিবাসন-সংক্রান্ত কিছু বিধান নিয়ে ফেডারেল আদালতে আইনি লড়াই চলছে। ফলে অঙ্গরাজ্যের আইন এবং ফেডারেল অভিবাসন প্রয়োগের মধ্যে সীমারেখা কোথায় থাকবে, তা নিয়ে বিতর্ক আরও বাড়তে পারে। নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় অভিবাসী কমিউনিটির জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ ফেডারেল অভিবাসন প্রয়োগ জোরদার হলে গ্রেপ্তার, আটক ও নির্বাসন-সংক্রান্ত ঝুঁকি নিয়ে কমিউনিটির মধ্যে উদ্বেগ আরও বাড়তে পারে। নিউ ইয়র্কে অভিবাসন নীতি নিয়ে এই সংঘাত শুধু রাজনৈতিক বিতর্কে সীমাবদ্ধ নেই; এটি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী, ফেডারেল কর্তৃপক্ষ এবং অভিবাসী জনগোষ্ঠীর পারস্পরিক সম্পর্কের ওপরও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
বাংলাদেশে থাকা ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে স্বীকার করল মিয়ানমার
ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল, ফ্রান্স-বেলজিয়াম-গ্রিসে ব্যাপক ক্ষয়ক্ষতি
সবজি বিক্রি বাড়াতে দোকানের সামনে নাচের আয়োজন, চেন্নাইয়ে ভিডিও ভাইরাল
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়েও জরুরি নম্বর ৯১১-এ ফোন করে পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে ১৩ বছর বয়সী এক কিশোরী। শুক্রবারের ওই ধারাবাহিক হামলায় সন্দেহভাজন হামলাকারীসহ মোট ছয়জন নিহত হয়েছেন। গুরুতর আহত কিশোরীকে হাসপাতালে নেওয়ার পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। ঘটনাটি ঘটে মিশিগানের মিসককি কাউন্টিতে। স্থানীয় সময় ১৪ আগস্ট বেলা প্রায় ১১টা ৪০ মিনিটে লেক টাউনশিপের সাউথ ল্যাচ্যান্স রোডের একটি বাড়িতে গুলির খবর পেয়ে মিশিগান স্টেট পুলিশের সদস্যরা সেখানে পৌঁছান। পুলিশ গিয়ে তিনজনকে মৃত এবং ১৩ বছর বয়সী কিশোরীকে গুরুতর আহত অবস্থায় দেখতে পায়। পুলিশের তথ্য অনুযায়ী, কিশোরীটি চারবার গুলিবিদ্ধ হয়েছিল। গুরুতর আহত অবস্থাতেও সে নিজেই ৯১১-এ ফোন করে জানায় যে তাকে গুলি করা হয়েছে। তার দেওয়া তথ্যের মাধ্যমে তদন্তকারীরা সন্দেহভাজন ব্যক্তিকে দ্রুত শনাক্ত করতে সক্ষম হন। পরিবারের সদস্যরাও তার সাহসিকতাকে প্রশংসা করে তাকে ‘নায়ক’ হিসেবে উল্লেখ করেছেন। প্রথম ঘটনাস্থলে নিহতদের মধ্যে ছিলেন ৪৫ বছর বয়সী এক ব্যক্তি, ৪০ বছর বয়সী এক নারী এবং ১৬ বছর বয়সী এক কিশোর। পুলিশ প্রাথমিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ না করলেও পরে পরিবারের পক্ষ থেকে ৪০ বছর বয়সী আমান্ডা এভারিট ও তার ১৬ বছর বয়সী ছেলে এরিকের পরিচয় সামনে আসে। কিশোরীটি ওই পরিবারের সদস্য বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রথম হামলার পর সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে পুলিশ বড় ধরনের অনুসন্ধান অভিযান শুরু করে। পরে মিসককি কাউন্টির আরেকটি বাড়ি থেকে ৫৩ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এরপর তদন্তকারীরা হোয়াইটলেক লেকের কাছে বনাঞ্চলে সন্দেহভাজন ব্যক্তির গাড়ির সন্ধান পান। সেখানে ৩৯ বছর বয়সী চ্যাড হিকম্যান এবং ২৯ বছর বয়সী এক নারীর মরদেহ পাওয়া যায়।পুলিশের হিসাবে, তিনটি পৃথক স্থানে পাওয়া মরদেহগুলোর মধ্যে পাঁচজন ছিলেন হামলার শিকার এবং একজন ছিলেন সন্দেহভাজন হামলাকারী। নিহত পাঁচ ভুক্তভোগীর বয়স ছিল ১৬, ২৯, ৪০, ৪৫ ও ৫৩ বছর। সবাই গুলিবিদ্ধ হয়ে মারা যান। সন্দেহভাজন হিসেবে চিহ্নিত চ্যাড হিকম্যানের বয়স ছিল ৩৯ বছর। পুলিশ তাকে শনাক্ত করার পর তিনি ‘সশস্ত্র ও বিপজ্জনক’ হতে পারেন বলে সতর্ক করেছিল এবং তাকে খুঁজে বের করতে ব্যাপক অভিযান চালানো হয়। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে তিনি আত্মহত্যা করেছেন কি না, নাকি অন্য কোনোভাবে মারা গেছেন—এ বিষয়ে তদন্তের সময় পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। এই হামলার উদ্দেশ্য বা নিহত ব্যক্তিদের সঙ্গে সন্দেহভাজন হামলাকারীর সম্পর্ক কী ছিল, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। মিশিগান স্টেট পুলিশ তিনটি ঘটনাস্থলে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং সম্ভাব্য উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করছে। হিকম্যানের অতীত নিয়েও নতুন তথ্য সামনে এসেছে। আদালতের নথি অনুযায়ী, ২০২৪ সালে শিশু নির্যাতনের একটি মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং এক বছরের কারাদণ্ড পেয়েছিলেন। তবে বর্তমান হামলার সঙ্গে ওই পুরোনো মামলার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তকারীরা নিশ্চিত করেননি। এদিকে ভয়াবহ এই ঘটনায় মিসককি কাউন্টির ছোট কমিউনিটিতে শোক ও আতঙ্ক নেমে এসেছে। মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার ঘটনাটি সম্পর্কে অবহিত হয়েছেন এবং নিহতদের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। সবচেয়ে আলোচিত হয়ে উঠেছে ১৩ বছরের কিশোরীর সাহসিকতা। চারবার গুলিবিদ্ধ হওয়ার পরও আতঙ্কে ভেঙে না পড়ে জরুরি নম্বরে ফোন করা এবং পুলিশকে সন্দেহভাজন সম্পর্কে তথ্য দেওয়া তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে। মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, তদন্ত এখনো চলমান। তিনটি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ, নিহতদের সঙ্গে সন্দেহভাজনের সম্পর্ক এবং হামলার প্রকৃত কারণ সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাই ঘটনার পেছনের পূর্ণাঙ্গ চিত্র পেতে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ইন্ডিয়ানায় বন্যার পানিতে ডুবে যাওয়া দুই বছরের শিশুকে বাঁচাতে মায়ের মরিয়া লড়াই
ক্যালিফোর্নিয়ায় ৭৩ বছরের দাম্পত্যের ইতি, আগুনে প্রাণ গেল বৃদ্ধ দম্পতির
মুসলিম সেজে মসজিদে এফবিআইয়ের গুপ্তচর, তাকেই ‘উগ্রবাদী’ ভেবে এফবিআইকে জানিয়েছিলেন মুসল্লিরা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনবার ভোট দিয়েছেন ব্রেন্ট জিনড্রা। ট্রাম্পের কঠোর ইমিগ্রেশন নীতিও ছিল তার সমর্থনের অন্যতম কারণ। কিন্তু যে অভিযানের মাধ্যমে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি ভেবেছিলেন, সেই অভিযানে নিজের স্ত্রী গালিনা বোব্রেনেভা আটক হওয়ার পর বদলে গেছে তার দৃষ্টিভঙ্গি। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ৪৮ বছর বয়সী জিনড্রা পেশায় টেক সেলসম্যান। তার স্ত্রী বোব্রেনেভা রাশিয়ার নাগরিক। ২০২১ সালের শেষ দিকে ট্যুরিস্ট ভিসায় বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন তিনি। পরে দুবার তার থাকার মেয়াদ বাড়ানো হয় এবং ২০২২ সালে তিনি অ্যাসাইলামের আবেদন করেন। ২০২৫ সালের মার্চে জিনড্রার সঙ্গে তার পরিচয় হয়। একই বছরের ডিসেম্বরে তারা বিয়ে করেন। এরপর ২০২৬ সালের এপ্রিলে স্ত্রীর জন্য ম্যারেজ বেসড গ্রিন কার্ডের আবেদন করেন জিনড্রা। আবেদন গ্রহণের আনুষ্ঠানিক নোটিশও পেয়েছিলেন তারা এবং বোব্রেনেভার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছিল। কিন্তু গত ১৩ জুলাই সান ফ্রান্সিসকো থেকে ক্যালিফোর্নিয়ার বারব্যাঙ্কে ফ্লাইটে পৌঁছানোর পর পরিস্থিতি বদলে যায়। বিমানবন্দরে সাদা পোশাকের ফেডারেল এজেন্টরা বোব্রেনেভাকে থামান। প্রায় ১৫ মিনিট জিজ্ঞাসাবাদের পর তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয়। এজেন্টরা তাকে জানান, তিনি ভিসার অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন। বোব্রেনেভা তখন নিজের চলমান গ্রিন কার্ড আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখান। তার দাবি, তিনি নিশ্চিত ছিলেন কোথাও ভুল হচ্ছে। এরপর শুরু হয় ১৬ দিনের ডিটেনশন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রথমে তাকে লস অ্যাঞ্জেলেসের একটি হোল্ডিং সেলে রাখা হয়। পরে ক্যালিফোর্নিয়ার মোহাভি মরুভূমি এলাকার অ্যাডেলান্টো ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে নেওয়া হয়। শেষ পর্যন্ত ৩৫ হাজার ডলারের বন্ডে তাকে মুক্তি দেওয়া হয় এবং তার পায়ে ইলেকট্রনিক মনিটর লাগানো হয়। তবে বোব্রেনেভার ইমিগ্রেশন স্ট্যাটাস নিয়ে দুই পক্ষের বক্তব্য আলাদা। তার আইনজীবীর দাবি, তিনি কখনোই আইনগত স্ট্যাটাসের বাইরে ছিলেন না। অন্যদিকে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বলেছে, বোব্রেনেভা অনুমোদিত সময়ের বেশি অবস্থান করেছেন। সংস্থাটি আরও স্পষ্ট করেছে, ওয়ার্ক অথরাইজেশন বা কোনো আবেদন পেন্ডিং থাকা নিজে থেকে যুক্তরাষ্ট্রে বৈধ ইমিগ্রেশন স্ট্যাটাস দেয় না। স্ত্রীর আটক হওয়ার পর ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন অভিযান নিয়ে প্রকাশ্যে আপত্তি জানিয়েছেন জিনড্রা। তিনি বলেন, ম্যাগা ক্যাম্পেইনের আকর্ষণ ছিল অপরাধী হিসেবে অবৈধভাবে প্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিতে। কিন্তু বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ব্যক্তিদের বিরুদ্ধেও এমন অভিযান চালানো হবে, এমন কোনো ম্যান্ডেট তিনি দেখেননি। স্ত্রীর যুক্তরাষ্ট্রে প্রবেশের বিষয়টি তুলে ধরে জিনড্রা বলেন, তিনি দেয়াল টপকে কিংবা নদী সাঁতরে যুক্তরাষ্ট্রে আসেননি, বরং বৈধ পথেই দেশে প্রবেশ করেছিলেন। তবে ফেডারেল ইমিগ্রেশন আইনে বৈধভাবে প্রবেশ করা এবং পরবর্তী সময়ে বৈধ স্ট্যাটাস বজায় রাখা দুটি আলাদা বিষয়। কোনো ব্যক্তি বৈধ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করলেও অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে তার বিরুদ্ধে ইমিগ্রেশন ব্যবস্থা নেওয়া সম্ভব। একই সঙ্গে অ্যাসাইলাম, গ্রিন কার্ড বা অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাসের আবেদন পেন্ডিং থাকলেই স্বয়ংক্রিয়ভাবে বৈধ স্ট্যাটাস তৈরি হয় না। বোব্রেনেভার ক্ষেত্রে ঠিক কোন আইনি অবস্থান প্রযোজ্য, সেটিই এখন তার চলমান ইমিগ্রেশন মামলার অন্যতম বিরোধের বিষয়। বোব্রেনেভা বর্তমানে মুক্ত থাকলেও তার মামলা শেষ হয়নি। তাকে নির্দিষ্ট এলাকার মধ্যে চলাচল করতে হচ্ছে এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে নিয়মিত রিপোর্ট করতে হচ্ছে। তার প্রথম কোর্ট হিয়ারিং ২২ অক্টোবর নির্ধারিত রয়েছে। তিনবার ট্রাম্পকে ভোট দেওয়া জিনড্রার জন্য ঘটনাটি এখন ব্যক্তিগত বাস্তবতায় পরিণত হয়েছে। স্ত্রীর আটক হওয়ার পর তিনি নিউইয়র্ক টাইমসকে বলেছেন, নিজের দেশেই এখন তারা ভয় নিয়ে বসবাস করছেন।
ভারতীয় সংস্কৃতির উৎসবে নিউইয়র্কের মেয়র মামদানি, ‘এই অভিজ্ঞতা কখনো ভুলব না’
কাজ শেষে ক্লান্তি কমাতে শপিং ছিল অভ্যাস, পে চেক টু পে চেক জীবন থেকে যেভাবে ঘুরে দাঁড়ালেন শিক্ষিকা