সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

ম্যানচেস্টারে ১৭ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে আফগান যুবকের বিরুদ্ধে একাধিক মামলা

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ২৫, ২০২৬ ১০:৩৭
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে কিশোরী ধর্ষণের মামলায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ছবি: আইটিভি নিউজ
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে কিশোরী ধর্ষণের মামলায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ছবি: আইটিভি নিউজ

যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরের কেন্দ্রস্থলে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ২৪ বছর বয়সী এক আফগান যুবকের বিরুদ্ধে মামলা করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। আবদুল শিনওয়ারি নামের ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগের পাশাপাশি যৌন নিপীড়নের দুটি অভিযোগ, প্রাণঘাতী নয় এমন শ্বাসরোধ এবং সরবরাহের উদ্দেশ্যে মাদক রাখার অভিযোগ আনা হয়েছে। 

 

পুলিশ জানিয়েছে, গত ১৪ জুলাই রাত দেড়টার দিকে ম্যানচেস্টার সিটি সেন্টারের পিকাডিলি গার্ডেনের কাছে হোপ স্ট্রিটে ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর তদন্তের ভিত্তিতে শিনওয়ারিকে গ্রেপ্তার করা হয় এবং পরে তাকে হেফাজতে রাখা হয়। 

 

গ্রেটার ম্যানচেস্টার পুলিশের তথ্য অনুযায়ী, শিনওয়ারির কোনো স্থায়ী ঠিকানা নেই। মামলায় তার বিরুদ্ধে মোট ছয়টি অভিযোগ আনা হয়েছে। তার মধ্যে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগের পাশাপাশি নন-ফ্যাটাল স্ট্র্যাংলেশন এবং সরবরাহের উদ্দেশ্যে মাদক রাখার অভিযোগও রয়েছে। 


শিনওয়ারিকে ২৫ আগস্ট ম্যানচেস্টার ক্রাউন কোর্টে হাজির করার কথা রয়েছে। এদিকে কিশোরী ভুক্তভোগীকে বিশেষায়িত সেফগার্ডিং কর্মকর্তারা সহায়তা দিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ। তদন্ত চলমান থাকায় ঘটনার বিষয়ে এর বেশি তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

আমেরিকা

View more
উত্তর আমেরিকার বাংলাদেশি কমিউনিটির সাংস্কৃতিক ঐতিহ্য ও পারস্পরিক যোগাযোগ জোরদারে কাজ করার অঙ্গীকার করেছে ফোবানার নতুন নেতৃত্ব। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
ফোবানার ২০২৬–২০২৭ কমিটির যাত্রা শুরু, আগামী বছরের হিউস্টন সম্মেলন ঘিরে বাড়ছে আগ্রহ

উত্তর আমেরিকায় বাংলাদেশি সংগঠনগুলোর মধ্যে ঐক্য, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রবাসী কমিউনিটির উন্নয়নে কাজ করার অঙ্গীকার নিয়ে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) ২০২৬–২০২৭ মেয়াদের নতুন নির্বাহী কমিটির যাত্রা শুরু হয়েছে। নতুন কমিটির শপথ গ্রহণের মধ্য দিয়ে সংগঠনটির পরবর্তী মেয়াদের কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে আগামী ২০২৭ সালে হিউস্টনে ফোবানার ৪১তম সম্মেলন আয়োজনের পরিকল্পনাকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আগ্রহ তৈরি হচ্ছে। সম্মেলনটি ২০২৭ সালের ৩ থেকে ৫ সেপ্টেম্বর হিউস্টনের উইন্ডহাম হোটেলে অনুষ্ঠিত হওয়ার কথা বলে আয়োজকসংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।   ফোবানার প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন নির্বাহী কমিটিতে পাঁচজন কর্মকর্তা, নয়জন আউটস্ট্যান্ডিং সদস্য এবং ১৭টি সদস্য সংগঠনের প্রতিনিধি রয়েছেন। কমিটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ এম. রহমান (জহির)। ভাইস চেয়ারপারসন আবির আলমগীর, নির্বাহী সচিব ড. প্রিয়লাল কর্মকার, যুগ্ম নির্বাহী সচিব অ্যান্থনি পিউস গোমেজ এবং কোষাধ্যক্ষ নাহিদা নাসের ইয়াসমিন। বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিদের নিয়ে গঠিত এই কমিটির সামনে সংগঠনের কার্যক্রম পরিচালনা, সদস্য সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং আগামী সম্মেলনকে সফল করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।   গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ নতুন নির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় বলে ৬ অক্টোবর প্রকাশিত ফোবানার সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অনুষ্ঠানে শপথ পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মাহবুবুর রহিম রেজা। এতে সংগঠনটির বর্তমান ও সাবেক নেতৃত্ব, সাবেক চেয়ারপারসন, সদস্য সংগঠনের প্রতিনিধি, উপদেষ্টা, নির্বাচন কমিশনের সদস্য এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নতুন নেতৃত্বের ঘোষিত অঙ্গীকারের মধ্যে রয়েছে সাংগঠনিক স্বচ্ছতা, জবাবদিহি, অভ্যন্তরীণ ঐক্য এবং সদস্য সংগঠনগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করা।   ফোবানার নতুন কমিটির নয়জন আউটস্ট্যান্ডিং সদস্য হলেন রাবিউল করিম বেলাল, ড. জয়নুল আবেদিন, মোহাম্মদ ইকবাল, শাম সুদ্ধুহা সাগর, ড. মুহাম্মদ আলী মানিক, মাহবুবুর ভূঁইয়া, মকবুল এম. আলী এবং বাবুল হাই। পাশাপাশি ১৭টি সদস্য সংগঠনের প্রতিনিধিদের তালিকায় টেক্সাস, মিশিগান, জর্জিয়া, কানসাস, ভার্জিনিয়া, ফ্লোরিডা, মেরিল্যান্ড ও ক্যালিফোর্নিয়াসহ বিভিন্ন অঞ্চলের সংগঠনের প্রতিনিধিরা রয়েছেন।   আগামী বছরের সম্মেলন ফোবানার নতুন কমিটির জন্য গুরুত্বপূর্ণ একটি আয়োজন হতে যাচ্ছে। হিউস্টনে সম্মেলন অনুষ্ঠিত হলে টেক্সাসের বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রবাসী বাংলাদেশি, সাংস্কৃতিক কর্মী, সংগঠক ও বিভিন্ন পেশার মানুষ এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। ফোবানার বার্ষিক সম্মেলন সাধারণত বাংলাদেশি সংস্কৃতি, সংগীত, সাহিত্য, সামাজিক যোগাযোগ এবং কমিউনিটিভিত্তিক উদ্যোগ তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে পরিচিত।   নতুন কমিটির সামনে অন্যতম চ্যালেঞ্জ হবে বিভিন্ন অঞ্চলের সদস্য সংগঠনগুলোর মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখা এবং সম্মেলন আয়োজনের প্রস্তুতিকে এগিয়ে নেওয়া। এর পাশাপাশি যুবসমাজ ও নারীদের অংশগ্রহণ বাড়ানো, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের ভাষা ও সংস্কৃতির সম্পর্ক জোরদার করা এবং কমিউনিটির সেবামূলক কার্যক্রম সম্প্রসারণের অঙ্গীকারও রয়েছে। এসব লক্ষ্য বাস্তবায়নে সদস্য সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ এবং নিয়মিত যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।   ফোবানার ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কমিটির যাত্রা এবং আগামী বছরের হিউস্টন সম্মেলনকে ঘিরে এখন সংগঠনটির পরবর্তী কার্যক্রমের দিকে নজর থাকবে প্রবাসী বাংলাদেশিদের। নতুন নেতৃত্বের ঘোষিত অঙ্গীকার কতটা বাস্তবায়িত হয় এবং ২০২৭ সালের সম্মেলনের প্রস্তুতি কীভাবে এগোয়, তা আগামী দিনগুলোতে স্পষ্ট হবে।

প্রকাশ: অক্টোবর ৯, ২০২৬ ২১:১৫
নিউইয়র্কের কুইন্সে ১২ বছর বয়সী শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

নিউইয়র্কে ১২ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি ডলার দুর্নীতি করা সাবেক সিআইএ কর্মকর্তা ডেভিড রাশ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্র সরকারের প্রায় ১৯৪ মিলিয়ন ডলার আত্মসাৎ, কারাদণ্ডের মুখে সাবেক সিআইএ কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলের দিকে দ্রুত ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ইসাইয়াস। এর প্রভাবে জর্জিয়ায় ভারী বৃষ্টিপাত, প্রবল দমকা বাতাস, আকস্মিক বন্যা এবং টর্নেডোর তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের

জর্জিয়ার দিকে ধেয়ে আসছে হারিকেন ইসাইয়াস, আটলান্টায় ভারী বৃষ্টি ও ঝড়ের সতর্কতা

নিউইয়র্কে আইসের অভিযানে গ্রেপ্তার শিশু নির্যাতনকারী, খুনের আসামিসহ একাধিক অপরাধী
নিউইয়র্কে আইসের অভিযানে গ্রেপ্তার শিশু নির্যাতনকারী, খুনের আসামিসহ একাধিক অপরাধী

নিউইয়র্কের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) সম্প্রতি একাধিক দুর্ধর্ষ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। সংস্থাটির দাবি, মেয়র মামদানীর মতো 'স্যাংচুয়ারি' বা আশ্রয়দানকারী রাজনীতিকরা যখন অপরাধী অবৈধ অভিবাসীদের রাস্তায় ছেড়ে দেওয়ার পক্ষে অবস্থান নিচ্ছেন, তখন আইস এজেন্টরা জীবনের ঝুঁকি নিয়ে এসব অপরাধীকে বন্দি করে সমাজকে সুরক্ষিত রাখছেন। সাম্প্রতিক এই অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অপহরণ, শিশু ধর্ষণ, খুন এবং ভয়ংকর সব সন্ত্রাসী গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার মতো মারাত্মক অভিযোগ রয়েছে।   গ্রেপ্তারকৃতদের মধ্যে ইকুয়েডরের নাগরিক এবং 'ল্যাটিন কিংস' গ্যাংয়ের সদস্য অ্যান্ডারসন স্মিথ সিসালিমা গুয়ালানের বিরুদ্ধে গুরুতর হামলা ও শিশুর প্রতি নিষ্ঠুরতার অভিযোগ রয়েছে। অন্যদিকে, হন্ডুরাসের নাগরিক ও 'ক্রিপস' গ্যাংয়ের সদস্য মার্কোস আন্তোনিও পান্ডি-কাস্টিলোর বিরুদ্ধে খুন, অস্ত্র দিয়ে মারাত্মক জখম এবং গ্যাং হামলার মতো ভয়াবহ সব অভিযোগ বিচারাধীন।   ভেনিজুয়েলার নাগরিক ডিমেইর ক্রুজ-ভেলাস্কেজ এবং গুয়াতেমালার ফ্রান্সিস ওমর রামিরেজ লোপেজ—উভয়ই কুখ্যাত 'ট্রেন দে আরাগিয়া' সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য, যাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র বিক্রি, যৌন নিপীড়ন ও জোরপূর্বক স্পর্শ করার মতো মারাত্মক অপরাধের প্রমাণ মিলেছে। এছাড়া চীনের নাগরিক ইয়ুং হো লো-কে অপহরণ ও ডাকাতির চেষ্টার দায়ে গ্রেপ্তার করা হয়েছে।   এই অভিযানে এমন অনেক অপরাধীকে ধরা হয়েছে যারা সরাসরি শিশু নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত। এল সালভাদরের জার্মিস আর্কিমিডিস সান্তোস সান্তোস, বেলিজের অ্যাঞ্জেল আগুস্টো ডি লিওন এবং হন্ডুরাসের উইলসন ওমর সান্তোস পাজের বিরুদ্ধে ১৩ ও ১১ বছরের কম বয়সী অপ্রাপ্তবয়স্ক শিশুদের ওপর যৌন নির্যাতন চালানোর প্রমাণিত অভিযোগ রয়েছে।   এছাড়াও গুয়াতেমালার নাগরিক জুয়ান হোসে মোরালেস-কোলিন্ড্রেস এবং জেফারসন আভিমায়েল মেন্ডোজা-সিফুয়েন্তেসকে ধর্ষণ ও যৌন অসদাচরণের দায়ে গ্রেপ্তার করা হয়েছে। এল সালভাদরের আরেক নাগরিক অ্যান্থনি আলফ্রেডো মোরেনোকে শ্বাসরোধে হত্যাচেষ্টা এবং মাদক রাখার দায়ে আটক করা হয়েছে। আইস কর্তৃপক্ষের এই পদক্ষেপ মূলত স্পষ্ট করে দেয় যে, সাধারণ জনগণের সুরক্ষা নিশ্চিত করতে ভয়ংকর এসব অপরাধীদের কোনোভাবেই জনসমক্ষে স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর সুযোগ দেওয়া উচিত নয়।

প্রকাশ: অক্টোবর ৯, ২০২৬ ১৮:৫৮
‘আমার কাঁধে ৩ হাজার ডলারের পার্স, আমি কীভাবে চুরি করতে পারি?’ গ্রেপ্তারের পর নারীর সাফাই

‘আমার কাঁধে ৩ হাজার ডলারের পার্স, আমি কীভাবে চুরি করতে পারি?’ গ্রেপ্তারের পর নারীর সাফাই

যুক্তরাষ্ট্রে আগেও দুই শিশুকে  ছু রিকাঘাত করেছিলেন, এবার  হা মলায় সংকটাপন্ন ২ বছরের শিশু

যুক্তরাষ্ট্রে আগেও দুই শিশুকে ছু রিকাঘাত করেছিলেন, এবার হা মলায় সংকটাপন্ন ২ বছরের শিশু

নিউইয়র্কে শিশুদের নিরাপত্তায় দমকল বিভাগের উদ্যোগ, শেখানো হচ্ছে আগুন থেকে বাঁচার উপায়

নিউইয়র্কে শিশুদের নিরাপত্তায় দমকল বিভাগের উদ্যোগ, শেখানো হচ্ছে আগুন থেকে বাঁচার উপায়

ক্যাশ অ্যাপের তথ্য ফাঁসের মামলায় ক্ষতিপূরণ পাচ্ছেন গ্রাহকরা, সর্বোচ্চ ২,৫০০ ডলার
ক্যাশ অ্যাপের তথ্য ফাঁসের মামলায় ক্ষতিপূরণ পাচ্ছেন গ্রাহকরা, সর্বোচ্চ ২,৫০০ ডলার

নিরাপত্তা ত্রুটি ও তথ্য ফাঁসের অভিযোগ সংক্রান্ত মামলায় নিষ্পত্তির অংশ হিসেবে যোগ্য গ্রাহকদের ক্ষতিপূরণের অর্থ দেওয়া শুরু করেছে জনপ্রিয় মোবাইল পেমেন্ট প্ল্যাটফর্ম ক্যাশ অ্যাপ এবং এর মূল প্রতিষ্ঠান ব্লক ইনকর্পোরেটেড (ব্লক আইএনসি)। ১ কোটি ৫০ লাখ (১৫ মিলিয়ন) ডলারের এই তহবিল থেকে পূর্বে আবেদন মঞ্জুর হওয়া গ্রাহকদের সর্বোচ্চ ২,৫০০ ডলার পর্যন্ত পরিশোধ করা হচ্ছে।   ক্ষতিগ্রস্ত গ্রাহকদের আর্থিক ক্ষতি, অননুমোদিত লেনদেন এবং সময় নষ্ট হওয়ার ক্ষতিপূরণ হিসেবে সর্বোচ্চ ৭৫ ডলার পর্যন্ত এই তহবিলের আওতায় বিতরণ করা হচ্ছে। তবে নতুন করে এই ক্ষতিপূরণের জন্য আর কোনো আবেদন করার সুযোগ নেই, কারণ দাবির সময়সীমা আগেই শেষ হয়ে গেছে।   মামলার বিবরণ অনুযায়ী, ২০১৮ সালের ২৩ আগস্ট থেকে ২০২৪ সালের ২০ আগস্টের মধ্যে প্ল্যাটফর্মটিতে নিরাপত্তা গাফিলতির অভিযোগ ওঠে। এতে দাবি করা হয়, প্রতিষ্ঠানটির একজন সাবেক কর্মী ও অননুমোদিত ব্যক্তি রিসাইকেল করা ফোন নম্বর ব্যবহার করে গ্রাহকদের অ্যাকাউন্টে প্রবেশ করেছিলেন এবং ‘ক্যাশ অ্যাপ ইনভেস্টিং’-এর গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে পড়েছিল।   পাশাপাশি পেমেন্ট সংক্রান্ত জটিলতা নিরসনে কার্যকর সাড়া না দেওয়া এবং গ্রাহকসেবা পেতে চরম ভোগান্তির অভিযোগও মামলায় আনা হয়। যদিও প্রতিষ্ঠানটি কোনো ধরনের অন্যায় বা ত্রুটির কথা সরাসরি স্বীকার করেনি, তবে তারা তথ্যের নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দিয়ে আইনি নিষ্পত্তিতে সম্মত হয়। ২০২৪ সালের নভেম্বরে আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর ২০২৫ সালের মার্চে ক্যালিফোর্নিয়ার একটি আদালত এই নিষ্পত্তির চূড়ান্ত অনুমোদন দেয়।   মোট জমা পড়া প্রায় ৬ লাখ ৬৭ হাজার আবেদনের মধ্যে যাচাই-বাছাই শেষে ৪০ হাজার ৩৮০টি আবেদন অনুমোদন পেয়েছে। প্রাথমিকভাবে যার মোট পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫৬ লাখ ডলার এবং গড়ে প্রতি গ্রাহক পাচ্ছেন প্রায় ১৩৯ ডলার করে। অনুমোদিত ব্যক্তিরা চেক, প্রিপেইড কার্ড, ভেনমো বা জেল-এর মাধ্যমে এই অর্থ গ্রহণ করছেন।   উল্লেখ্য, এর আগে প্রতারণা থেকে গ্রাহকদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে কনজিউমার ফাইন্যান্সিয়াল প্রোটেকশন ব্যুরোর (সিএফপিবি) ১৭ কোটি ৫০ লাখ ডলারের একটি আদেশের আওতায় জুনেও গ্রাহকদের ক্ষতিপূরণ পাঠানো হয়েছিল। তবে কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, নতুন করে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার নামে কোনো ফি দাবি করা বা দেরিতে আবেদনের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলে তা নিশ্চিতভাবেই প্রতারণা বা স্ক্যাম।

প্রকাশ: অক্টোবর ৯, ২০২৬ ১৬:২৯
ট্রাম্পের হাতে কালশিটে, স্যুটের নিচে রহস্যময় ফোলা অংশ, স্বাস্থ্য নিয়ে বাড়ছে জল্পনা

ট্রাম্পের হাতে কালশিটে, স্যুটের নিচে রহস্যময় ফোলা অংশ, স্বাস্থ্য নিয়ে বাড়ছে জল্পনা

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় হলে বিপাকে ট্রাম্প পরিবার? আইনি প্রতিরক্ষায় বিশেষ তহবিল

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় হলে বিপাকে ট্রাম্প পরিবার? আইনি প্রতিরক্ষায় বিশেষ তহবিল

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে বাবাকে গুলি, আইসের অভিযান বন্ধে ট্রাম্পকে মামদানীর কড়া বার্তা

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে বাবাকে গুলি, আইসের অভিযান বন্ধে ট্রাম্পকে মামদানীর কড়া বার্তা

0 Comments