সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে বাবাকে গুলি, আইসের অভিযান বন্ধে ট্রাম্পকে মামদানীর কড়া বার্তা

নিউ ইয়র্ক প্রতিনিধি প্রকাশ: অক্টোবর ৯, ২০২৬ ১৪:২৪
নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে বাবাকে গুলি, আইসের অভিযান বন্ধে ট্রাম্পকে মামদানীর কড়া বার্তা
নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে বাবাকে গুলি, আইসের অভিযান বন্ধে ট্রাম্পকে মামদানীর কড়া বার্তা

নিউইয়র্ক শহরে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) এক এজেন্টের গুলিতে এক ব্যক্তি গুরুতর আহত হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে শহরে সংস্থাটির সব ধরনের কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন মেয়র জোহরান মামদানী। বৃহস্পতিবার মার্বেল হিল আবাসিক এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মেয়র বলেন, আইস এজেন্টরা সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়াবে, আর তিনি চুপ করে থাকবেন—এমনটা কখনোই হতে দেওয়া হবে না।

 

নিউইয়র্ক পুলিশের তথ্যমতে, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে একটি নির্দিষ্ট অভিযান পরিচালনার সময় আইস এজেন্টরা ২৮ বছর বয়সী অস্কার বেলগাল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা করে। এ সময় বেলগালের গাড়িতে তার পাঁচ বছর বয়সী ছেলেও ছিল।

 

পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, একজন সাদা পোশাকের আইস এজেন্ট অস্ত্র হাতে চালকের জানালার কাছে এগিয়ে যান। গাড়িটি সামনের দিকে এগোতে চাইলে এজেন্ট অন্তত সাত রাউন্ড গুলি চালান, যা বেলগালের ঘাড়ে আঘাত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং শিশুটি বর্তমানে পরিবারের হেফাজতে নিরাপদে রয়েছে।

 

ঘটনার পর মেয়র মামদানী প্রেসিডেন্ট ট্রাম্প ও হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) মন্ত্রী মার্কওয়েইন মুলিনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেও ভুক্তভোগীর মুক্তির বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। অন্যদিকে, ডিএইচএস-এর পক্ষ থেকে নিউইয়র্কের ‘স্যাংচুয়ারি’ বা আশ্রয়দানকারী নীতির তীব্র সমালোচনা করে বলা হয়েছে, এসব নীতির কারণে কেন্দ্রীয় এজেন্টদের সঙ্গে অসহযোগিতা করা হচ্ছে। মন্ত্রী মুলিন উল্টো মেয়রের বিরুদ্ধে ‘শত্রুতা উসকে দেওয়ার’ অভিযোগ তুলেছেন।

 

ডিএইচএস জানায়, ভুক্তভোগী বেলগাল একজন অপরাধী ও অবৈধ অভিবাসী, যার বিরুদ্ধে চুরি, মাদক ও অস্ত্র রাখাসহ একাধিক অভিযোগ রয়েছে এবং গত বছর একজন সীমান্তরক্ষী কর্মকর্তার ওপর হামলায় জড়িত গ্যাংয়ের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে।

 

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল থেকে শুরু করে সিনেট মাইনরিটি লিডার চাক শুমারসহ ডেমোক্র্যাট নেতারা এই ঘটনার তীব্র সমালোচনা করে অবিলম্বে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। গাড়িতে একজন শিশু থাকা অবস্থায় কীভাবে এতগুলো গুলি ছোড়া হলো, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মেয়র মামদানী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

 

নিউইয়র্ক টাইমস ও এবিসি নিউজের পরিসংখ্যান অনুযায়ী, সম্প্রতি কেন্দ্রীয় অভিবাসন এজেন্টদের সঙ্গে জড়িত এমন সহিংস ঘটনায় ২০ জনের বেশি গুলিবিদ্ধ হয়েছেন, যাদের মধ্যে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনা ট্রাম্প প্রশাসনের দেশব্যাপী কঠোর অভিবাসন নীতির প্রয়োগ এবং এর ফলে সৃষ্ট মানবিক সংকটকে আবারও সামনে নিয়ে এসেছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
বাড়িভাড়া সহায়তা হারানোর ঝুঁকিতে ৭৮ হাজার মানুষ
পরিবারের একজনের কাগজপত্রে সমস্যা, বাড়িভাড়া সহায়তা হারানোর ঝুঁকিতে ৭৮ হাজার মানুষ!

যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় ২০ হাজার পরিবারের সরকারি বাড়িভাড়া সহায়তা বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিবারের একজন সদস্যের নাগরিকত্ব অথবা গ্রহণযোগ্য অভিবাসন মর্যাদা প্রমাণিত না হলে পুরো পরিবারের সরকারি আবাসন সুবিধা বন্ধ হয়ে যেতে পারে—এমন নতুন নিয়ম করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।   এই সিদ্ধান্তের বিরুদ্ধে ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের ২১টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল এবং পেনসিলভানিয়ার গভর্নর মিলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা করেছেন। তাঁদের দাবি, নতুন নিয়ম কার্যকর হলে হাজার হাজার পরিবার বাড়িঘর হারানোর ঝুঁকিতে পড়বে। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের কার্যালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন নিয়মের কারণে প্রায় ২০ হাজার পরিবার বা ৭৮ হাজার ১০০ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাঁদের মধ্যে প্রায় ৫৫ হাজার মানুষ সরকারি আবাসন সহায়তা পাওয়ার যোগ্য। এদের বড় অংশই শিশু।   যুক্তরাষ্ট্রের আবাসন ও নগর উন্নয়ন বিভাগ দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিবারের সদস্যদের নাগরিকত্ব ও অভিবাসনসংক্রান্ত কাগজপত্র যাচাই করে সরকারি আবাসন সহায়তা দিয়ে আসছে। আগের নিয়মে একই পরিবারের কেউ যুক্তরাষ্ট্রের নাগরিক এবং কেউ অননুমোদিত অভিবাসন অবস্থায় থাকলেও যোগ্য সদস্যদের অনুপাতে ভাড়া সহায়তা দেওয়া সম্ভব ছিল। অর্থাৎ পরিবারের প্রত্যেক সদস্য সহায়তার যোগ্য না হলেও যোগ্য সদস্যরা তাঁদের অংশের সুবিধা পেতেন।   কিন্তু নতুন নিয়মে পরিবারের প্রত্যেক সদস্যের নাগরিকত্ব অথবা গ্রহণযোগ্য অভিবাসন মর্যাদা যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। যোগ্যতা যাচাই সম্পন্ন না হলে সহায়তা পাওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ কার্যকর হবে। এই নীতির সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো একই পরিবারের নাগরিক শিশুদের ভবিষ্যৎ।   ধরা যাক, একটি পরিবারের বাবা অভিবাসনসংক্রান্ত নিয়ম অনুযায়ী সরকারি আবাসন সহায়তার যোগ্য নন। কিন্তু মা ও দুই সন্তান যুক্তরাষ্ট্রের নাগরিক। নতুন নিয়মের কারণে পরিবারের আবাসন সহায়তা বন্ধ হলে নাগরিক হওয়া সত্ত্বেও ওই শিশুদের পরিবার বাড়ি হারানোর ঝুঁকিতে পড়তে পারে। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা বলেছেন, কোনো শিশুরই তার বাবা-মায়ের অভিবাসন অবস্থার কারণে নিজের বাড়ি হারানো উচিত নয়। তাঁর হিসাব অনুযায়ী, শুধু ক্যালিফোর্নিয়াতেই প্রায় সাত হাজার পরিবারের ওপর নতুন নিয়মের প্রভাব পড়তে পারে। ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, ম্যাসাচুসেটস, নিউ জার্সি, ইলিনয়, ওয়াশিংটন, ভার্জিনিয়াসহ মোট ২১টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল এই মামলায় যুক্ত হয়েছেন। তাঁদের সঙ্গে রয়েছেন পেনসিলভানিয়ার গভর্নর।   মামলাকারীদের অভিযোগ, কংগ্রেসের অনুমোদিত পুরোনো ব্যবস্থার সুরক্ষা বাতিল করে নতুন নিয়ম তৈরি করা হয়েছে। তাঁদের মতে, এই সিদ্ধান্ত আইনগতভাবে প্রশ্নবিদ্ধ এবং পরিবারগুলোকে বাড়ি ও পরিবারের সদস্যদের মধ্যে একটি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। যুক্তরাষ্ট্রের আবাসন ও নগর উন্নয়ন বিভাগের প্রধান স্কট টার্নার নতুন নিয়মের পক্ষে অবস্থান নিয়েছেন।   প্রশাসনের বক্তব্য, সরকারি অর্থের সুবিধা কেবল আইন অনুযায়ী যোগ্য ব্যক্তিদের দেওয়া উচিত। নতুন নিয়মের মাধ্যমে সরকারি আবাসন সহায়তার অর্থ যোগ্য মার্কিন নাগরিক ও অন্যান্য অনুমোদিত ব্যক্তিদের মধ্যে বণ্টন করা সম্ভব হবে। বিভাগটির হিসাব অনুযায়ী, নতুন নিয়মের ফলে বছরে সর্বোচ্চ ২১ কোটি ৮০ লাখ ডলার সাশ্রয় হতে পারে। এই অর্থ সরকারি আবাসনের অপেক্ষমাণ তালিকায় থাকা যোগ্য পরিবারগুলোর জন্য ব্যবহার করা সম্ভব হবে।   সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন নিয়ম আগামী ১৪ ডিসেম্বর ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা। তবে এর বিরুদ্ধে আদালতে মামলা হওয়ায় বাস্তবায়ন নিয়ে আইনি লড়াই চলছে। নতুন নিয়মে যাচাইয়ের জন্য প্রয়োজনীয় সময় এবং সাময়িক সহায়তার কিছু সুযোগ রাখা হয়েছে। ফলে প্রত্যেক পরিবারকে ১৪ ডিসেম্বরেই বাড়ি ছাড়তে হবে—এমন নয়।   যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর অনেকেই সরকারি বাড়িভাড়া সহায়তা, সরকারি আবাসন এবং ভাড়ার কুপন সুবিধার ওপর নির্ভরশীল। যেসব পরিবার এসব সুবিধা গ্রহণ করছে, তাদের নাগরিকত্ব ও অভিবাসনসংক্রান্ত কাগজপত্র ঠিক আছে কি না, তা যাচাই করা জরুরি। বিশেষ করে পরিবারের শিশু, বয়স্ক সদস্য এবং বিভিন্ন অভিবাসন মর্যাদার সদস্যদের কাগজপত্র সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন।   তবে মনে রাখতে হবে, এই নিয়ম যুক্তরাষ্ট্রের সব ভাড়াটিয়া বা সব অভিবাসীর জন্য প্রযোজ্য নয়। এটি নির্দিষ্ট কেন্দ্রীয় সরকারি আবাসন সহায়তা কর্মসূচির আওতাভুক্ত পরিবারগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। আদালত নতুন নিয়ম স্থগিত করবেন, নাকি ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত বহাল থাকবে—এখন সেই সিদ্ধান্তের অপেক্ষায় হাজার হাজার পরিবার। সংবাদসূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস, নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং যুক্তরাষ্ট্রের সরকারি প্রজ্ঞাপন। 874 এসকিউ

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ১২:১৬
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে ন্যাচারালাইজেশন প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হলো সিভিকস টেস্ট। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরীক্ষার প্রস্তুতি: বাংলা অর্থ ও উচ্চারণসহ জেনে নিন অতিরিক্ত ২০টি প্রশ্নোত্তর

ভুল করে স্ত্রীর পাসপোর্ট নিয়ে যুক্তরাজ্য থেকে স্পেনে পৌঁছে গেলেন ব্রিটিশ নাগরিক বেন মুর। ছবি: সংগৃহীত

ভুল করে স্ত্রীর পাসপোর্ট সঙ্গে নিয়ে যুক্তরাজ্য থেকে স্পেনে গেলেন ব্রিটিশ নাগরিক, পুলিশ কর্মকর্তারও বিস্মিত

মামদানি, ইলহান ওমর ও আবদুল এল-সায়েদসহ মুসলিম নেতাদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তি বিরুদ্ধে মামলা

মামদানি, ইলহান ওমর ও আবদুল এল-সায়েদসহ মুসলিম নেতাদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তি বিরুদ্ধে মামলা

নিউ ইয়র্কের ব্রুকলিনে একটি আইন প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট্যান্ট বা বুককিপার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ছবি: সংগৃহীত
ব্রুকলিনের আইন প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ, ইংরেজি জানা বাধ্যতামূলক নয়

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনে একটি আইন প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট্যান্ট বা বুককিপার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিপসহেড বে এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে ফুলটাইম কাজের সুযোগ রয়েছে। বিশেষ করে ইংরেজি ভাষায় দক্ষতা না থাকলেও অভিজ্ঞ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।   নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচিত কর্মীকে প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল ও ক্লায়েন্টদের অর্থের হিসাব সংরক্ষণ করতে হবে। পাশাপাশি অ্যাকাউন্টিং-সংক্রান্ত ডেটা এন্ট্রি ও আর্থিক হিসাবের নির্ভুলতা নিশ্চিত করার দায়িত্ব পালন করতে হবে।   আবেদনের জন্য অ্যাকাউন্টিং অথবা বুককিপিংয়ে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট এক্সেল ব্যবহারে দক্ষতা বাধ্যতামূলক। এ ছাড়া প্রার্থীকে দায়িত্বশীল, নির্ভরযোগ্য ও হিসাবের খুঁটিনাটি বিষয়ে অত্যন্ত মনোযোগী হতে হবে।   পদটি সম্পূর্ণ ফুলটাইম এবং সরাসরি অফিসে উপস্থিত থেকে কাজ করতে হবে। রিমোট কাজের সুযোগ নেই। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।   আগ্রহী প্রার্থীদের নিজেদের রেজুমে নিচের ইমেইল ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।   আবেদনের ইমেইল: MDUBIN@LITLAWNY.com   বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ ও নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা হয়নি। পদটি এখনো খালি রয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। তাই আবেদন করার আগে প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। 871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ১০:৩৬
মার্কিন বিমানবাহিনীর জেএজি কোরের প্রথম হিজাব পরিহিত কর্মকর্তা হিসেবে ইতিহাস গড়েন মাইসা উজা। ছবি: সংগৃহীত

ইসলামের প্রতি বিশ্বাস অক্ষুন্ন রেখেই হিজাব পরে মার্কিন বিমানবাহিনীতে ইতিহাস গড়েন মাইসা

যুক্তরাষ্ট্রজুড়ে ডিপোর্টেশন অফিসার নিয়োগ দিচ্ছে আইস, বেতন ৯২ হাজার ডলারের বেশি

যুক্তরাষ্ট্রজুড়ে ডিপোর্টেশন অফিসার নিয়োগ দিচ্ছে আইস, বেতন ৯২ হাজার ডলারের বেশি

বন্ধুর বাসা থেকে ৩০ হাজার ডলার ও অলংকার চুরির অভিযোগে এনওয়াইপিডি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন। ছবি: সংগৃহীত

বন্ধুর বাসা থেকে ৩০ হাজার ডলার নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি করলেন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা

ফ্লোরিডায় বন্ধুদের সঙ্গে ক্যাম্পিংয়ে গিয়ে গুলিতে নিহত নবনির্বাচিত এসকাম্বিয়া কাউন্টি কমিশনারের ছেলে
ফ্লোরিডায় বন্ধুদের সঙ্গে ক্যাম্পিংয়ে গিয়ে গুলিতে নিহত নবনির্বাচিত এসকাম্বিয়া কাউন্টি কমিশনারের ছেলে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্ধুদের সঙ্গে ক্যাম্পিংয়ে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন নবনির্বাচিত এসকাম্বিয়া কাউন্টি কমিশনার জো ভিনসনের ছেলে ক্যারি ওয়াশিংটন ভিনসন (১৯)। এ ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।রোববার (২২ নভেম্বর) রাতে ফ্লোরিডার সান্তা রোসা কাউন্টির ব্ল্যাকওয়াটার নদীর তীরবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। ক্যারি বন্ধুদের সঙ্গে সেখানে ক্যাম্পিং করছিলেন।   সান্তা রোসা কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেখানে ক্যারিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়।সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করেন কমিশনার জো ভিনসন। তিনি জানান, ক্যাম্পিং এলাকার বাইরে থেকে আসা একটি গুলি তাঁবুর ভেতরে থাকা তাঁর ছেলের শরীরে বিদ্ধ হয়। ছেলের মৃত্যুতে পুরো পরিবার শোকাহত বলে জানান তিনি।   ক্যারি ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বিতর্ক প্রতিযোগিতায়ও তাঁর উল্লেখযোগ্য সাফল্য ছিল। ২০২৫ সালে ইনকিউবেট ডিবেট জাতীয় চ্যাম্পিয়নশিপে সপ্তম স্থান অর্জন করেছিলেন তিনি।চলতি মাসের ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে এসকাম্বিয়া কাউন্টির ডিস্ট্রিক্ট-৪-এর কমিশনার নির্বাচিত হন জো ভিনসন। সম্প্রতি তিনি দায়িত্ব গ্রহণ করেন। তাঁর ছেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে কাউন্টি প্রশাসন।   এদিকে গুলির ঘটনা ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনাবশত ঘটেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। কোনো সন্দেহভাজনের পরিচয়ও প্রকাশ করা হয়নি। ঘটনার বিষয়ে কারও কাছে তথ্য থাকলে সান্তা রোসা কাউন্টি শেরিফের কার্যালয়ের ৮৫০-৯৮৩-১১৯০ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।   সংবাদসূত্র এবিসি নিউজ,পিপল, ডব্লিউএসবি-টিভি 876TR

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ৯:৩৭
ম্যানহাটনের চায়নাটাউনে নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ২৫ বছর বয়সী যুবক গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

২৫ বছর বয়সে ৬০ বার গ্রেফতার! ম্যানহাটনে অ্যাপার্টমেন্টে ঢুকে নারীকে হত্যায় গৃহহীন ব্যক্তি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে বার্ষিক পারিবারিক আয় বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয়ে আর্থিক সংকটে অনেক  মার্কিনী

যুক্তরাষ্ট্রে বার্ষিক পারিবারিক আয় বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয়ে আর্থিক সংকটে অনেক মার্কিনী

ক্যালিফোর্নিয়ায় ৫৪৮ বন্দির মৃত্যুদণ্ড কমানোর সিদ্ধান্ত, গভর্নর নিউসমের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন সন্তানহারা মা

ক্যালিফোর্নিয়ায় ৫৪৮ বন্দির মৃত্যুদণ্ড কমানোর সিদ্ধান্ত, গভর্নর নিউসমের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন সন্তানহারা মা

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...