সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

বাড়ির সামনে থেকে সরে যেতে বলায় বৃদ্ধকে মারধর, ক্যালিফোর্নিয়ায় গুলিবিদ্ধ আইসিই কর্মকর্তা

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: অক্টোবর ৯, ২০২৬ ২১:৩৯
ফ্রেসনো শহরের ব্রডওয়ে স্ট্রিট এবং ডাডলি অ্যাভিনিউয়ের কাছে ঘটনাস্থলে তদন্ত করছেন পুলিশ কর্মকর্তারা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
ফ্রেসনো শহরের ব্রডওয়ে স্ট্রিট এবং ডাডলি অ্যাভিনিউয়ের কাছে ঘটনাস্থলে তদন্ত করছেন পুলিশ কর্মকর্তারা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনো শহরে এক ৭২ বছর বয়সী বাড়ির মালিকের গুলিতে ডেভিড গঞ্জালেস নামের এক আইসিই বা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্ট গুলিবিদ্ধ হয়েছেন। মাতাল অবস্থায় ওই বৃদ্ধের বাড়ির সামনের লনে ঘুমিয়ে থাকা এই এজেন্টকে সেখান থেকে চলে যেতে বলা হলে তিনি উল্টো হামলা চালান। এরপর আত্মরক্ষার্থে ওই বৃদ্ধ গুলি চালালে ৩২ বছর বয়সী এই সরকারি কর্মকর্তা পেটে গুলিবিদ্ধ হন। স্থানীয় সংবাদমাধ্যম কেএসইই এবং কেজিপিই এই চাঞ্চল্যকর ঘটনার খবরটি নিশ্চিত করেছে।

 

ফ্রেসনো পুলিশ জানিয়েছে, রাত আনুমানিক তিনটে বিশ মিনিটের দিকে জরুরি কল পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে তারা পেটে গুলিবিদ্ধ অবস্থায় হাতকড়া পরানো এক ব্যক্তিকে দেখতে পায়। পুলিশি তদন্তে জানা যায়, ওই বাড়ির এক নারী সদস্য রাতে বাড়ি ফিরে তাদের সামনের লনে ডেভিড গঞ্জালেসকে ঘুমন্ত অবস্থায় দেখতে পান। এরপর তিনি বাড়ির ভেতরে গিয়ে তার ৭২ বছর বয়সী বাবাকে বিষয়টি জানান। পরিস্থিতি স্বাভাবিকভাবে সমাধানের জন্য ওই বৃদ্ধ বাইরে আসেন এবং গঞ্জালেসকে সেখান থেকে চলে যাওয়ার অনুরোধ করেন।

 

তবে টেক্সাসের বাসিন্দা ওই আইসিই এজেন্ট সেখান থেকে সরে যেতে অস্বীকৃতি জানান এবং হঠাৎ করেই বৃদ্ধের ওপর চড়াও হন। এক পর্যায়ে তিনি ওই বৃদ্ধকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। বাবাকে আক্রান্ত হতে দেখে তার মেয়ে তাকে বাঁচাতে এগিয়ে আসেন। অভিযোগ রয়েছে যে, গঞ্জালেস তখন ওই নারীর ওপরও হামলা চালান। এরপর বাধ্য হয়ে ওই ৭২ বছর বয়সী বৃদ্ধ নিজের কাছে থাকা আগ্নেয়াস্ত্র বের করে ডেভিড গঞ্জালেসের পেটে গুলি করেন।

 

গোলাগুলির পরপরই ওই নারীর প্রেমিক ঘটনাস্থলে এসে পৌঁছান, যিনি পেশায় একজন পুলিশ কর্মকর্তা। তবে সে সময় তিনি ছুটিতে ছিলেন। তিনিই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহত আইসিই এজেন্টকে হাতকড়া পরিয়ে আটকে রাখেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সুস্থ হওয়ার পর তাকে ফ্রেসনো কাউন্টি জেলে স্থানান্তর করা হবে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

 

এই ঘটনার বিষয়ে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই কর্তৃপক্ষ একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। তারা জানিয়েছে, ঘটনার সময় ডেভিড গঞ্জালেস ছুটিতে ছিলেন এবং একাই সেখানে অবস্থান করছিলেন। ঘটনাটির তদন্তভার ফ্রেসনো পুলিশ বিভাগের ওপর ছেড়ে দিয়েছে আইসিই। ফ্রেসনো পুলিশ জানিয়েছে, গুলি চালানো ৭২ বছর বয়সী ওই বৃদ্ধের বিরুদ্ধে কোনো অপরাধমূলক অভিযোগ আনা হচ্ছে না। কারণ তিনি সম্পূর্ণ বৈধভাবে ওই আগ্নেয়াস্ত্রের মালিক ছিলেন এবং কেবল আত্মরক্ষার্থেই সেটি ব্যবহার করেছেন। বর্তমানে ঘটনাটির বিস্তারিত তদন্ত চলছে।

 

উৎস: ফ্রেসনো পুলিশ ডিপার্টমেন্ট এবং কেএসইই নিউজ


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
নিউইয়র্ক সিটির সাবেক মেয়র এবং নিজের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র রুডি জুলিয়ান
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দিচ্ছেন ট্রাম্প: কে এই রুডি জুলিয়ানি?

নিউইয়র্ক সিটির সাবেক মেয়র এবং নিজের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র রুডি জুলিয়ানিকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ প্রদান করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (স্থানীয় সময়) এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে তাঁকে এই পদক পরিয়ে দেওয়া হবে।   হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস এক বিবৃতিতে জানান, মেয়র হিসেবে রুডি জুলিয়ানি একজন নিবেদিতপ্রাণ জনসেবক ছিলেন এবং তাঁর বলিষ্ঠ নেতৃত্ব নিউইয়র্ক সিটি ও পুরো জাতির ওপর দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব ফেলেছে। সম্মাননা প্রাপ্তির খবরে প্রতিক্রিয়া জানিয়ে জুলিয়ানি বলেন, এই পদক পেয়ে তিনি অত্যন্ত সম্মানিত ও বিনীত বোধ করছেন। সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি উক্তি উদ্ধৃত করে তিনি নিজের এই সাফল্যের কৃতিত্ব তাঁর সাবেক সহকর্মী, সমালোচক এবং একসঙ্গে কাজ করতে গিয়ে প্রাণ হারানো মানুষদের প্রতি উৎসর্গ করেন। উল্লেখ্য, মেয়র হওয়ার আগে রিগ্যানের আমলেই তিনি ম্যানহাটনের ইউএস অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।   ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে জুলিয়ানির দৃশ্যমান উপস্থিতি ও নেতৃত্ব তাঁকে বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা এনে দেয়। সে সময় তিনি ‘আমেরিকার মেয়র’ হিসেবে পরিচিতি লাভ করেন। এছাড়া ইউএস অ্যাটর্নি থাকাকালীন নিউইয়র্কের প্রভাবশালী অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জন্যও হোয়াইট হাউসের বিবৃতিতে তাঁর প্রশংসা করা হয়েছে।   তবে পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ও বিশ্বস্ত সহযোগী হিসেবে কাজ করতে গিয়ে নানামুখী বিতর্ক ও আইনি জটিলতায় জড়িয়ে পড়েন জুলিয়ানি। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়, যার জেরে নিউইয়র্ক অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসিতে তাঁর আইনজীবী হিসেবে কাজ করার সনদ বাতিল করা হয়।   এছাড়া জর্জিয়া ও অ্যারিজোনায় তাঁর বিরুদ্ধে নির্বাচন সংক্রান্ত ফৌজদারি মামলা হলেও পরবর্তীতে সেগুলো খারিজ হয়ে যায়। ট্রাম্পের বিরুদ্ধে বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথের দায়ের করা ফেডারেল মামলাতেও তাঁর নাম এসেছিল, যা ২০২৪ সালে ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রত্যাহার করে নেওয়া হয়। পাশাপাশি জর্জিয়ার দুই নির্বাচনী কর্মীর বিরুদ্ধে মানহানির মামলায় ১৪ কোটি ৬০ লাখ ডলার ক্ষতিপূরণের রায়ের পর তিনি বাদীদের সঙ্গে সমঝোতায় পৌঁছান।   ২০২০ সালের নির্বাচনী প্রচারণার শেষ দিকে ফিলাডেলফিয়ার ‘ফোর সিজনস টোটাল ল্যান্ডস্কেপিং’ নামক একটি প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করে নির্বাচনের ফল নিয়ে নানা ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করে ব্যাপক আলোচনায় ছিলেন তিনি। পরবর্তীতে ২০২৫ সালে এক সড়ক দুর্ঘটনায় জুলিয়ানি আহত হওয়ার কয়েক দিন পরই প্রেসিডেন্ট ট্রাম্প তাঁকে এই সর্বোচ্চ বেসামরিক পদকে ভূষিত করার ঘোষণা দেন। সূত্র:সিএনবিসি। 873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ১৩:৩০
এনভিডিয়ায় হুয়াংয়, ট্রাম্প

এনভিডিয়ায় হুয়াংয়ের প্রত্যাবর্তনের সাথে সাথেই দেড় কোটি ডলার মুনাফা ট্রাম্পের!

আইসিইর অভিযান ঠেকাতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

আদালতেও নিরাপদ নন অভিবাসীরা, আইসিইর অভিযান ঠেকাতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

বাড়িভাড়া সহায়তা হারানোর ঝুঁকিতে ৭৮ হাজার মানুষ

পরিবারের একজনের কাগজপত্রে সমস্যা, বাড়িভাড়া সহায়তা হারানোর ঝুঁকিতে ৭৮ হাজার মানুষ!

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে ন্যাচারালাইজেশন প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হলো সিভিকস টেস্ট। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরীক্ষার প্রস্তুতি: বাংলা অর্থ ও উচ্চারণসহ জেনে নিন অতিরিক্ত ২০টি প্রশ্নোত্তর

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে ন্যাচারালাইজেশন প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হলো সিভিকস টেস্ট (Civics Test)। এই পরীক্ষায় যুক্তরাষ্ট্রের সরকারব্যবস্থা, সংবিধান, ইতিহাস, নাগরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে আবেদনকারীর জ্ঞান যাচাই করা হয়।   ২০২৫ সালের নতুন সিভিকস টেস্টের জন্য ১২৮টি প্রশ্ন নির্ধারণ করেছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)। পরীক্ষায় সর্বোচ্চ ২০টি প্রশ্ন করা হয় এবং উত্তীর্ণ হতে কমপক্ষে ১২টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হয়।   বাংলাভাষী নাগরিকত্বপ্রত্যাশীদের প্রস্তুতি সহজ করতে আমেরিকা বাংলার ধারাবাহিক আয়োজনের চতুর্থ পর্বে থাকছে ৬১ থেকে ৮০ নম্বর প্রশ্ন। প্রতিটি প্রশ্নের সঙ্গে ইংরেজি, বাংলা অর্থ, বাংলা উচ্চারণ ও গ্রহণযোগ্য উত্তর তুলে ধরা হলো।   আমেরিকান সরকারব্যবস্থা, নাগরিক অধিকার ও দায়িত্ব   ৬১. Who is the governor of your state now? বাংলা: বর্তমানে আপনার অঙ্গরাজ্যের গভর্নর কে? উচ্চারণ: হু ইজ দ্য গভর্নর অভ ইয়োর স্টেট নাউ? উত্তর: Kathy Hochul. উচ্চারণ: ক্যাথি হোকুল। বাংলা: নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল।   ৬২. What is the capital of your state? বাংলা: আপনার অঙ্গরাজ্যের রাজধানী কী? উচ্চারণ: হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অভ ইয়োর স্টেট? উত্তর: Albany. উচ্চারণ: অলবানি। বাংলা: নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী অলবানি।   ৬৩. There are four amendments to the U.S. Constitution about who can vote. Describe one of them. বাংলা: যুক্তরাষ্ট্রের সংবিধানে ভোটাধিকার সম্পর্কিত চারটি সংশোধনী রয়েছে। এর মধ্যে একটির বর্ণনা দিন। উচ্চারণ: দেয়ার আর ফোর অ্যামেন্ডমেন্টস টু দ্য ইউএস কনস্টিটিউশন অ্যাবাউট হু ক্যান ভোট। ডিসক্রাইব ওয়ান অভ দেম। গ্রহণযোগ্য উত্তর: Citizens eighteen (18) and older can vote. You don’t have to pay a poll tax to vote. Any citizen can vote. Women and men can vote. A male citizen of any race can vote. বাংলা: ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিক ভোট দিতে পারেন; ভোট দেওয়ার জন্য কর দিতে হয় না; নারী-পুরুষ উভয়েই ভোট দিতে পারেন; যেকোনো বর্ণের পুরুষ নাগরিক ভোট দিতে পারেন।   ৬৪. Who can vote in federal elections, run for federal office, and serve on a jury in the United States? বাংলা: যুক্তরাষ্ট্রে কারা ফেডারেল নির্বাচনে ভোট দিতে, ফেডারেল পদে নির্বাচনে অংশ নিতে এবং জুরির সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারেন? উচ্চারণ: হু ক্যান ভোট ইন ফেডারেল ইলেকশনস, রান ফর ফেডারেল অফিস, অ্যান্ড সার্ভ অন আ জুরি ইন দ্য ইউনাইটেড স্টেটস? উত্তর: U.S. citizens. উচ্চারণ: ইউএস সিটিজেনস। বাংলা: যুক্তরাষ্ট্রের নাগরিকরা।   ৬৫. What are three rights of everyone living in the United States? বাংলা: যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রত্যেক মানুষের তিনটি অধিকার কী? উচ্চারণ: হোয়াট আর থ্রি রাইটস অভ এভরিওয়ান লিভিং ইন দ্য ইউনাইটেড স্টেটস? গ্রহণযোগ্য উত্তর: Freedom of expression. Freedom of speech. Freedom of assembly. Freedom to petition the government. Freedom of religion. The right to bear arms. বাংলা: মতপ্রকাশের স্বাধীনতা, বাকস্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, সরকারের কাছে আবেদন করার অধিকার, ধর্মীয় স্বাধীনতা এবং অস্ত্র রাখার অধিকার। পরীক্ষায় যেকোনো তিনটি বলতে হবে।   ৬৬. What do we show loyalty to when we say the Pledge of Allegiance? বাংলা: আনুগত্যের অঙ্গীকার পাঠ করার সময় আমরা কিসের প্রতি আনুগত্য প্রকাশ করি? উচ্চারণ: হোয়াট ডু উই শো লয়্যালটি টু হোয়েন উই সে দ্য প্লেজ অভ অ্যালিজিয়েন্স? উত্তর: The United States অথবা The flag. বাংলা: যুক্তরাষ্ট্র অথবা জাতীয় পতাকার প্রতি।   ৬৭. Name two promises that new citizens make in the Oath of Allegiance. বাংলা: নাগরিকত্ব গ্রহণের শপথে নতুন নাগরিকরা যে প্রতিশ্রুতি দেন, তার মধ্যে দুটি বলুন। উচ্চারণ: নেম টু প্রমিসেস দ্যাট নিউ সিটিজেনস মেক ইন দ্য ওথ অভ অ্যালিজিয়েন্স। গ্রহণযোগ্য উত্তর: Give up loyalty to other countries. Defend the U.S. Constitution. Obey the laws of the United States. Serve in the military if needed. Serve the nation if needed. Be loyal to the United States. বাংলা: অন্য দেশের প্রতি আনুগত্য ত্যাগ করা, যুক্তরাষ্ট্রের সংবিধান রক্ষা করা, দেশের আইন মেনে চলা, প্রয়োজনে সামরিক বাহিনীতে কাজ করা, প্রয়োজনে দেশের সেবা করা এবং যুক্তরাষ্ট্রের প্রতি অনুগত থাকা। পরীক্ষায় যেকোনো দুটি বলতে হবে।   ৬৮. How can people become United States citizens? বাংলা: মানুষ কীভাবে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে পারেন? উচ্চারণ: হাউ ক্যান পিপল বিকাম ইউনাইটেড স্টেটস সিটিজেনস? গ্রহণযোগ্য উত্তর: Be born in the United States, under the conditions set by the 14th Amendment. Naturalize. Derive citizenship under conditions set by Congress. বাংলা: সংবিধানের ১৪তম সংশোধনীর শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে, ন্যাচারালাইজেশনের মাধ্যমে অথবা কংগ্রেস নির্ধারিত শর্ত অনুযায়ী নাগরিকত্ব অর্জন করে।   ৬৯. What are two examples of civic participation in the United States? বাংলা: যুক্তরাষ্ট্রে নাগরিক কার্যক্রমে অংশগ্রহণের দুটি উদাহরণ কী? উচ্চারণ: হোয়াট আর টু এগজ্যাম্পলস অভ সিভিক পার্টিসিপেশন ইন দ্য ইউনাইটেড স্টেটস? গ্রহণযোগ্য উত্তর: Vote. Run for office. Join a political party. Help with a campaign. Join a civic group. Join a community group. Give an elected official your opinion on an issue. Contact elected officials. Support or oppose an issue or policy. Write to a newspaper. বাংলা: ভোট দেওয়া, নির্বাচনে প্রার্থী হওয়া, রাজনৈতিক দলে যোগ দেওয়া, নির্বাচনী ক্যাম্পেইনে সাহায্য করা, নাগরিক বা কমিউনিটি সংগঠনে যোগ দেওয়া, নির্বাচিত প্রতিনিধিকে নিজের মতামত জানানো, নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা, কোনো নীতির পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়া অথবা সংবাদপত্রে লেখা। পরীক্ষায় যেকোনো দুটি বলতে হবে।   ৭০. What is one way Americans can serve their country? বাংলা: আমেরিকানরা কীভাবে দেশের সেবা করতে পারেন? একটি উপায় বলুন। উচ্চারণ: হোয়াট ইজ ওয়ান ওয়ে অ্যামেরিকানস ক্যান সার্ভ দেয়ার কান্ট্রি? গ্রহণযোগ্য উত্তর: Vote. Pay taxes. Obey the law. Serve in the military. Run for office. Work for local, state, or federal government. বাংলা: ভোট দেওয়া, ট্যাক্স প্রদান করা, আইন মেনে চলা, সামরিক বাহিনীতে কাজ করা, নির্বাচনে প্রার্থী হওয়া অথবা স্থানীয়, অঙ্গরাজ্য কিংবা ফেডারেল সরকারের অধীনে কাজ করা।   ৭১. Why is it important to pay federal taxes? বাংলা: ফেডারেল ট্যাক্স প্রদান করা কেন গুরুত্বপূর্ণ? উচ্চারণ: হোয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট টু পে ফেডারেল ট্যাক্সেস? গ্রহণযোগ্য উত্তর: Required by law. All people pay to fund the federal government. Required by the U.S. Constitution (16th Amendment). Civic duty. বাংলা: আইন অনুযায়ী বাধ্যতামূলক, ফেডারেল সরকারের ব্যয় নির্বাহের জন্য, সংবিধানের ১৬তম সংশোধনী অনুযায়ী বাধ্যতামূলক অথবা এটি নাগরিক দায়িত্ব।   ৭২. It is important for all men age 18 through 25 to register for the Selective Service. Name one reason why. বাংলা: ১৮ থেকে ২৫ বছর বয়সী পুরুষদের সিলেক্টিভ সার্ভিসে নিবন্ধন করা গুরুত্বপূর্ণ। এর একটি কারণ বলুন। উচ্চারণ: ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর অল মেন এইজ এইটিন থ্রু টুয়েন্টি ফাইভ টু রেজিস্টার ফর দ্য সিলেক্টিভ সার্ভিস। নেম ওয়ান রিজন হোয়াই। গ্রহণযোগ্য উত্তর: Required by law. Civic duty. Makes the draft fair, if needed. বাংলা: আইন অনুযায়ী বাধ্যতামূলক, নাগরিক দায়িত্ব অথবা প্রয়োজনে বাধ্যতামূলক সামরিক নিয়োগের ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করা। আমেরিকার ইতিহাস: ঔপনিবেশিক যুগ ও স্বাধীনতা   ৭৩. The colonists came to America for many reasons. Name one. বাংলা: উপনিবেশ স্থাপনকারীরা বিভিন্ন কারণে আমেরিকায় এসেছিলেন। একটি কারণ বলুন। উচ্চারণ: দ্য কলোনিস্টস কেইম টু অ্যামেরিকা ফর মেনি রিজনস। নেম ওয়ান। গ্রহণযোগ্য উত্তর: Freedom. Political liberty. Religious freedom. Economic opportunity. Escape persecution. বাংলা: স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, অর্থনৈতিক সুযোগ অথবা নিপীড়ন থেকে রক্ষা পাওয়ার জন্য।   ৭৪. Who lived in America before the Europeans arrived? বাংলা: ইউরোপীয়রা আসার আগে আমেরিকায় কারা বসবাস করতেন? উচ্চারণ: হু লিভড ইন অ্যামেরিকা বিফোর দ্য ইউরোপিয়ানস অ্যারাইভড? গ্রহণযোগ্য উত্তর: American Indians. Native Americans. বাংলা: আমেরিকার আদিবাসীরা।   ৭৫. What group of people was taken and sold as slaves? বাংলা: কোন জনগোষ্ঠীর মানুষকে ধরে নিয়ে দাস হিসেবে বিক্রি করা হয়েছিল? উচ্চারণ: হোয়াট গ্রুপ অভ পিপল ওয়াজ টেকেন অ্যান্ড সোল্ড অ্যাজ স্লেভস? গ্রহণযোগ্য উত্তর: Africans. People from Africa. বাংলা: আফ্রিকান জনগোষ্ঠী বা আফ্রিকার মানুষ।   ৭৬. What war did the Americans fight to win independence from Britain? বাংলা: ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জনের জন্য আমেরিকানরা কোন যুদ্ধে লড়াই করেছিলেন? উচ্চারণ: হোয়াট ওয়ার ডিড দ্য অ্যামেরিকানস ফাইট টু উইন ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটেন? গ্রহণযোগ্য উত্তর: American Revolution. The American Revolutionary War. War for American Independence. বাংলা: আমেরিকান বিপ্লব, আমেরিকার বিপ্লবী যুদ্ধ অথবা আমেরিকার স্বাধীনতাযুদ্ধ।   ৭৭. Name one reason why the Americans declared independence from Britain. বাংলা: আমেরিকানরা ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করার একটি কারণ বলুন। উচ্চারণ: নেম ওয়ান রিজন হোয়াই দ্য অ্যামেরিকানস ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটেন। গ্রহণযোগ্য উত্তর: High taxes. Taxation without representation. British soldiers stayed in Americans’ houses. They did not have self-government. Boston Massacre. Boston Tea Party. Stamp Act. Sugar Act. Townshend Acts. Intolerable Acts. বাংলা: অতিরিক্ত কর, প্রতিনিধিত্ব ছাড়া কর আদায়, আমেরিকানদের বাড়িতে ব্রিটিশ সেনাদের অবস্থান, স্বশাসনের অধিকার না থাকা, বোস্টন হত্যাকাণ্ড, বোস্টন টি পার্টি, স্ট্যাম্প অ্যাক্ট, সুগার অ্যাক্ট, টাউনশেন্ড অ্যাক্ট অথবা ইনটলারেবল অ্যাক্ট।   ৭৮. Who wrote the Declaration of Independence? বাংলা: স্বাধীনতার ঘোষণাপত্র কে লিখেছিলেন? উচ্চারণ: হু রোট দ্য ডিক্লারেশন অভ ইন্ডিপেন্ডেন্স? উত্তর: Thomas Jefferson. উচ্চারণ: থমাস জেফারসন।   ৭৯. When was the Declaration of Independence adopted? বাংলা: স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয়েছিল? উচ্চারণ: হোয়েন ওয়াজ দ্য ডিক্লারেশন অভ ইন্ডিপেন্ডেন্স অ্যাডপ্টেড? উত্তর: July 4, 1776. উচ্চারণ: জুলাই ফোর, সেভেনটিন সেভেন্টি সিক্স। বাংলা: ৪ জুলাই, ১৭৭৬ সালে।   ৮০. The American Revolution had many important events. Name one. বাংলা: আমেরিকান বিপ্লবে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। একটি ঘটনার নাম বলুন। উচ্চারণ: দ্য অ্যামেরিকান রেভলিউশন হ্যাড মেনি ইম্পর্ট্যান্ট ইভেন্টস। নেম ওয়ান। গ্রহণযোগ্য উত্তর: Battle of Bunker Hill. Declaration of Independence. Washington Crossing the Delaware (Battle of Trenton). Battle of Saratoga. Valley Forge. Battle of Yorktown.   বাংলা: বাঙ্কার হিলের যুদ্ধ, স্বাধীনতার ঘোষণাপত্র, ওয়াশিংটনের ডেলাওয়্যার নদী অতিক্রম (ট্রেন্টনের যুদ্ধ), সারাটোগার যুদ্ধ, ভ্যালি ফোর্জ অথবা ইয়র্কটাউনের যুদ্ধ।   পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা   ২০২৫ সালের ২০ অক্টোবর বা তার পর নাগরিকত্বের জন্য ফরম এন-৪০০ জমা দেওয়া আবেদনকারীদের নতুন সিভিকস টেস্টে অংশ নিতে হবে। এর আগে আবেদনকারীদের জন্য ২০০৮ সালের পরীক্ষাপদ্ধতি প্রযোজ্য।   নতুন সিভিকস টেস্টে মোট ১২৮টি নির্ধারিত প্রশ্ন রয়েছে। পরীক্ষায় সর্বোচ্চ ২০টি প্রশ্ন করা হয়। উত্তীর্ণ হতে কমপক্ষে ১২টি সঠিক উত্তর দিতে হবে। সাধারণ নিয়মে ইউএসসিআইএস অফিসার ইংরেজিতে প্রশ্ন করবেন এবং মৌখিকভাবে উত্তর দিতে হবে। প্রশ্নে যতটি উত্তর চাওয়া হবে, ততটি সঠিক উত্তর দিতে হবে। ৬১ ও ৬২ নম্বর প্রশ্নের উত্তর নিজ নিজ অঙ্গরাজ্য অনুযায়ী দিতে হবে। গভর্নরের নাম পরীক্ষার দিনের হালনাগাদ তথ্য অনুযায়ী বলতে হবে।   বয়স, গ্রিন কার্ডধারী হিসেবে বসবাসের মেয়াদ এবং নির্দিষ্ট শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতার ভিত্তিতে যোগ্য আবেদনকারীদের জন্য পরীক্ষায় বিশেষ সুবিধা ও ছাড়ের বিধান রয়েছে।   এই পর্বের প্রশ্নোত্তর ইউএসসিআইএসের ২০২৫ সালের অফিসিয়াল প্রশ্নপত্র অনুসারে সাজানো হয়েছে। মূল তালিকায় বাদ পড়া কয়েকটি গ্রহণযোগ্য উত্তরও সংযোজন করা হয়েছে।   আমেরিকা বাংলার এই ধারাবাহিক আয়োজনের পরবর্তী পর্বে থাকছে ৮১ থেকে ১০০ নম্বর প্রশ্নের বাংলা অর্থ, উচ্চারণ ও উত্তর।   সংবাদসূত্র: ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)   871/এসএ

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ১১:৪৬
ভুল করে স্ত্রীর পাসপোর্ট নিয়ে যুক্তরাজ্য থেকে স্পেনে পৌঁছে গেলেন ব্রিটিশ নাগরিক বেন মুর। ছবি: সংগৃহীত

ভুল করে স্ত্রীর পাসপোর্ট সঙ্গে নিয়ে যুক্তরাজ্য থেকে স্পেনে গেলেন ব্রিটিশ নাগরিক, পুলিশ কর্মকর্তারও বিস্মিত

মামদানি, ইলহান ওমর ও আবদুল এল-সায়েদসহ মুসলিম নেতাদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তি বিরুদ্ধে মামলা

মামদানি, ইলহান ওমর ও আবদুল এল-সায়েদসহ মুসলিম নেতাদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তি বিরুদ্ধে মামলা

নিউ ইয়র্কের ব্রুকলিনে একটি আইন প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট্যান্ট বা বুককিপার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ছবি: সংগৃহীত

ব্রুকলিনের আইন প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ, ইংরেজি জানা বাধ্যতামূলক নয়

মার্কিন বিমানবাহিনীর জেএজি কোরের প্রথম হিজাব পরিহিত কর্মকর্তা হিসেবে ইতিহাস গড়েন মাইসা উজা। ছবি: সংগৃহীত
ইসলামের প্রতি বিশ্বাস অক্ষুন্ন রেখেই হিজাব পরে মার্কিন বিমানবাহিনীতে ইতিহাস গড়েন মাইসা

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে ধর্মীয় বিশ্বাস অক্ষুণ্ন রেখেই সামরিক পোশাকের সঙ্গে হিজাব পরার অধিকার অর্জন করেন মুসলিম নারী মাইসা উজা। ২০১৮ সালে মার্কিন বিমানবাহিনীর জাজ অ্যাডভোকেট জেনারেল (জেএজি) কোরের প্রথম হিজাব পরিহিত কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। তার এই অর্জন পরবর্তী সময়ে বিমানবাহিনীর ধর্মীয় পোশাকসংক্রান্ত নীতিমালা পরিবর্তনের পথ প্রশস্ত করে।   লেবানন থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো অভিবাসী পরিবারের সন্তান মাইসা উজা। মিশিগানের ডিয়ারবর্নে বেড়ে ওঠা এই মুসলিম নারী ছোটবেলা থেকেই দেশের সেবা করার স্বপ্ন দেখতেন। ২০১৭ সালে ইউনিভার্সিটি অব টলেডোর কলেজ অব ল থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জনের সময় মার্কিন বিমানবাহিনীর আইন কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন তিনি।   তবে সামরিক বাহিনীতে যোগদানের আগেই হিজাব নিয়ে বাধার মুখে পড়েন মাইসা। তৎকালীন নিয়ম অনুযায়ী, হিজাব খুলে সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করার পর কর্মস্থলে যোগ দিয়ে ধর্মীয় কারণে বিশেষ অনুমতির আবেদন করতে হতো। কিন্তু নিজের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে আপস করতে রাজি ছিলেন না তিনি।    ২০১৭ সালের নভেম্বরে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) এবং মিশিগানের একটি আইন প্রতিষ্ঠানের সহায়তা নেন মাইসা। তাদের আইনি হস্তক্ষেপের পর বিমানবাহিনী আগের সিদ্ধান্ত পরিবর্তন করে। প্রশিক্ষণের প্রথম দিন থেকেই সামরিক পোশাকের সঙ্গে হিজাব পরার অনুমতি পান তিনি।   হিজাব পরেই সফলভাবে সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেন মাইসা। প্রশিক্ষণকালে নেতৃত্বের দক্ষতার জন্য সহকর্মীদের মনোনয়নে ‘এয়ারম্যান অব দ্য উইক’ সম্মাননাও অর্জন করেন। ২০১৮ সালের মে মাসে ইলিনয়ের স্কট এয়ার ফোর্স বেসে আইনি সহায়তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।    মাইসার এই উদ্যোগে সহযোগিতা করেছিলেন মার্কিন বিমানবাহিনীর ইহুদি কর্মকর্তা ক্যাপ্টেন ইয়োসেফ হকহাইজার। ধর্মীয় পোশাক পরার অনুমতিসংক্রান্ত নীতিমালা পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই দুই কর্মকর্তা। ২০২০ সালের ফেব্রুয়ারিতে বিমানবাহিনী ধর্মীয় পোশাকসংক্রান্ত নীতিমালা হালনাগাদ করে। এতে নির্ধারিত শর্তে হিজাব, পাগড়ি পরা এবং দাড়ি রাখার অনুমতি চাওয়ার বিধান অন্তর্ভুক্ত করা হয়।    মাইসার মতে, দেশের সেবা ও ধর্মীয় বিশ্বাস পালনের মধ্যে কাউকে যেকোনো একটি বেছে নিতে বাধ্য করা উচিত নয়। ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে তার এই সংগ্রাম ও অর্জন মার্কিন সামরিক বাহিনীতে যোগ দিতে আগ্রহী মুসলিম নারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে রয়েছে।     সূত্র: মার্কিন বিমানবাহিনী, আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন ও ইউনিভার্সিটি অব টলেডো   871/এসএ

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ১০:২০
যুক্তরাষ্ট্রজুড়ে ডিপোর্টেশন অফিসার নিয়োগ দিচ্ছে আইস, বেতন ৯২ হাজার ডলারের বেশি

যুক্তরাষ্ট্রজুড়ে ডিপোর্টেশন অফিসার নিয়োগ দিচ্ছে আইস, বেতন ৯২ হাজার ডলারের বেশি

বন্ধুর বাসা থেকে ৩০ হাজার ডলার ও অলংকার চুরির অভিযোগে এনওয়াইপিডি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন। ছবি: সংগৃহীত

বন্ধুর বাসা থেকে ৩০ হাজার ডলার নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি করলেন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা

ফ্লোরিডায় বন্ধুদের সঙ্গে ক্যাম্পিংয়ে গিয়ে গুলিতে নিহত নবনির্বাচিত এসকাম্বিয়া কাউন্টি কমিশনারের ছেলে

ফ্লোরিডায় বন্ধুদের সঙ্গে ক্যাম্পিংয়ে গিয়ে গুলিতে নিহত নবনির্বাচিত এসকাম্বিয়া কাউন্টি কমিশনারের ছেলে

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...