সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

টেক্সাস গভর্নরের হস্তক্ষেপের পর ডালাস বিমানবন্দরে মুসলিম যাত্রীদের ওজুর স্থান নির্মাণের পরিকল্পনা বাতিল

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ১৪, ২০২৬ ২৩:৪৫
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, সরকারি অনুদানে পরিচালিত স্থাপনায় নির্দিষ্ট ধর্মকে সুবিধা দেওয়া বেআইনি। ছবি: সংগৃহীত
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, সরকারি অনুদানে পরিচালিত স্থাপনায় নির্দিষ্ট ধর্মকে সুবিধা দেওয়া বেআইনি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস ফোর্ট ওয়ার্থ (ডিএফডব্লিউ) আন্তর্জাতিক বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য ওজুর স্থান (ওজুখানা) নির্মাণের একটি পরিকল্পনা তীব্র বিতর্কের মুখে বাতিল করা হয়েছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এই পরিকল্পনার তীব্র সমালোচনা করে এটিকে ‘বেআইনি’ আখ্যা দেওয়ার পরই বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত থেকে সরে আসে। একই সঙ্গে রাজ্যের দুটি বড় বিমানবন্দরে ধর্মীয় সুবিধার নামে কোনো বৈষম্য হচ্ছে কি না, তা পর্যালোচনার জন্য সরকারি অনুদান খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন গভর্নর।

 

গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় গভর্নর অ্যাবট বলেন, "সরকারি মালিকানাধীন বিমানবন্দরগুলো কোনো একটি নির্দিষ্ট ধর্মকে অন্য সব ধর্মের ওপর বিশেষ সুবিধা দিতে পারে না। ডিএফডব্লিউ বিমানবন্দরে ইসলামিক ওজুর জায়গা নির্মাণের পরিকল্পনাটি সম্পূর্ণ বেআইনি। আমি সম্ভাব্য অনুদান বাতিলের জন্য রাজ্যের দুটি বিমানবন্দরের সব সরকারি অনুদান পর্যালোচনার নির্দেশ দিয়েছি। পাশাপাশি তদন্তের জন্য বিষয়টি মার্কিন পরিবহন বিভাগের (ইউএসডিওটি) কাছে পাঠিয়েছি।"

 

তিনি আরও স্পষ্ট করে জানান, করদাতাদের অর্থে পরিচালিত কোনো স্থাপনায় এ ধরনের বেআইনি ধর্মীয় বৈষম্য বরদাশত করবে না টেক্সাস।

গভর্নরের এই কড়া বার্তার পরই ডালাস বিমানবন্দর কর্তৃপক্ষ ফক্স নিউজ ডিজিটালকে জানায়, তারা তাদের আন্তর্জাতিক টার্মিনাল (টার্মিনাল ডি)-এর নিরাপত্তা তল্লাশির আগের অংশে যাত্রীদের জন্য একটি ওজুখানা স্থাপনের প্রস্তাব পর্যালোচনা করছিল। কিন্তু জনসমক্ষে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হওয়ায় তারা দ্রুত এই পর্যালোচনা শেষ করেছে এবং প্রকল্পটি নিয়ে আর না এগোনোর সিদ্ধান্ত নিয়েছে। কর্তৃপক্ষের দাবি, প্রকল্পটি থেকে প্রাথমিকভাবে যে ধরনের পরিচালনগত সুবিধার আশা করা হয়েছিল, সেটি পূরণ হবে না বলেই এই সিদ্ধান্ত।

 

এর আগে গত ৩১ জুলাই টেক্সাস ডিপার্টমেন্ট অব লাইসেন্সিং অ্যান্ড রেগুলেশনের কাছে প্রকল্পটির নিবন্ধন করা হয়। সেখানে প্রাথমিকভাবে এর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৩ লাখ ডলার এবং অর্থায়নের উৎসের জায়গায় ‘ব্যক্তিগত অর্থায়ন’ উল্লেখ করা হয়েছিল। কথা ছিল, চলতি বছরের শেষ নাগাদ এর নির্মাণকাজ শেষ হবে।

 

তবে ডিএফডব্লিউ বিমানবন্দর কর্তৃপক্ষ পরে জানায়, নথিপত্রে উল্লেখ করা এসব তথ্য আসলে তাদের বহিরাগত নকশা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ‘করণিক ভুল’ ছিল। বিমানবন্দরটির একজন মুখপাত্র ফক্স নিউজকে বলেন, ৩ লাখ ডলারের হিসাবটি ছিল একটি প্রাথমিক উচ্চ ধারণা। প্রকল্পটি অনুমোদন পেলে এর প্রকৃত ব্যয় হতো প্রায় ১ লাখ ২০ হাজার ডলার। এছাড়া ‘ব্যক্তিগত অর্থায়ন’ কথাটিও ভুলবশত লেখা হয়েছিল। অন্যান্য প্রকল্পের মতো এই প্রকল্পেও বিমানবন্দরের নিজস্ব তহবিল ব্যবহার করার কথা ছিল। বিমানবন্দরটি তাদের দৈনন্দিন কার্যক্রমে করদাতাদের অর্থ ব্যবহার করে না, বরং পার্কিং ও বিভিন্ন দোকানপাট থেকে আয়ের ওপর নির্ভরশীল বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

এদিকে, গভর্নরের কার্যালয় থেকে জানানো হয়েছে, টেক্সাসের হিউস্টনে অবস্থিত জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরে ইতোমধ্যে একটি ওজুখানা এবং এর সংলগ্ন একটি প্রার্থনাকক্ষ রয়েছে।

 

মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফিকে দেওয়া এক চিঠিতে গভর্নর অ্যাবট মার্কিন পরিবহন বিভাগ এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনকে উভয় বিমানবন্দরের ধর্মীয় সুযোগ-সুবিধাগুলো পর্যালোচনার অনুরোধ জানিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন, "এই ওজুখানাগুলো দৃশ্যত নির্দিষ্ট একটি ধর্মীয় গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার জন্যই নকশা করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি। সংবিধানে এ ধরনের বৈষম্যকে প্রশ্রয় দেওয়া নিষেধ। সরকার যেমন পবিত্রতার চেয়ে ধর্মনিরপেক্ষতাকে অগ্রাধিকার দিতে পারে না, তেমনি অন্য সব মতাদর্শের ওপর কোনো একটি নির্দিষ্ট ধর্মীয় মতবাদকেও বিশেষ সুবিধা দিতে পারে না।"

 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের অন্যান্য বড় বিমানবন্দরগুলোতেও, যেমন, শিকাগো ও'হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে, যাত্রীদের সুবিধার্থে এ ধরনের নিচু বেসিন বা ওজুখানা এবং সর্বজনীন প্রার্থনার স্থান রয়েছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আমেরিকা

View more
মার্জি স্ট্যাগমেয়ার, স্টার-সি অলাভজনক সংস্থার প্রতিষ্ঠাতা
আটলান্টায় ভাড়াটেদের উচ্ছেদ ঠেকাতে ১ কোটি ৬৫ লাখ ডলারের তহবিল গড়ল অলাভজনক সংস্থা

কোভিড মহামারির সময় 'উচ্ছেদ ত্রাণ তহবিল' চালু করা আটলান্টাভিত্তিক একটি অলাভজনক সংস্থা এ পর্যন্ত সাড়ে পাঁচ হাজারেরও বেশি পরিবারকে তাদের বাসস্থানে থাকতে সহায়তা করেছে। জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানী শহরে সাশ্রয়ী মূল্যের আবাসনের মালিক মার্জি স্ট্যাগমেয়ার তার প্রতিষ্ঠিত অলাভজনক সংস্থা 'স্টার-সি প্রোগ্রাম'-এর জন্য তহবিল সংগ্রহের মাধ্যমে ভাড়াটেদের বোঝা কমানোর চেষ্টা করছেন।   'গোফান্ডমি' প্রচারণার মাধ্যমে ৫০ হাজার ডলার দিয়ে শুরু হওয়া এই উদ্যোগটি এখন অভাবী মানুষদের বাড়িভাড়া মেটানোর জন্য ১ কোটি ৬৫ লাখ ডলার বা ১৬ দশমিক ৫ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।   অ্যাপার্টমেন্টের মালিক হিসেবে ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা থাকা স্ট্যাগমেয়ার বলেন, "অনেক ভাড়াটেই দীর্ঘস্থায়ী বা স্থায়ী বাসিন্দা, তবে তারা সাময়িক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন এবং তখন ভাড়া মেটাতে পারেন না। কোভিড চলাকালীন উচ্ছেদ সহায়তাটি বেশ কার্যকর থাকলেও, বর্তমানে মাসিক ভাড়া বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের বেতন বৃদ্ধির চেয়ে বেশি হয়ে গেছে।   এর ফলে ভাড়াটেদের ওপর আর্থিক বোঝা তৈরি হয়েছে, যার কারণে তারা এখন খাবার, ভাড়া এবং অন্যান্য পরিষেবা বিলের মধ্যে কঠিন বিকল্প বেছে নিতে বাধ্য হচ্ছেন।"   স্ট্যাগমেয়ার এবং তার অংশীদাররা আটলান্টায় উচ্ছেদ সংকট নিয়ে গবেষণা করেছেন এবং দেখেছেন যে কেবল আয়ের অভাবেই মানুষ ভাড়া দিতে ব্যর্থ হন না। স্ট্যাগমেয়ার বলেন, "একটি ঘটনায়, আমাদের একজন দীর্ঘদিনের পুরোনো ভাড়াটে ছিলেন, যার পেনশনের চেকটি চুরি হয়ে গিয়েছিল। তাকে এবং তার নাতি-নাতনিদের উচ্ছেদ করার কোনো মানে হয় না, তবে অনেক বাড়ির মালিক ভাড়া বকেয়া পড়লে উচ্ছেদের কথাই ভাবেন।   কিন্তু ওই পরিস্থিতিতে কেউই 'বিজয়ী' হন না।" ফেডারেল বা কেন্দ্রীয় সরকার অচল বা শাটডাউন থাকার সময় সহায়তার আরেকটি উদাহরণ দেখা যায়, যখন স্টার-সি আটলান্টার 'টিএসএ' বা পরিবহন নিরাপত্তা প্রশাসনের কর্মীদের বেতন বন্ধ থাকা অবস্থায় তাদের সাহায্য করতে সক্ষম হয়েছিল।   উচ্ছেদ ঠেকানোর এই মডেলটি স্টার-সির পরিচালনা পর্ষদকে অন্যান্য সমমনা বাড়ির মালিকদের সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করেছিল। স্টার-সির লক্ষ্যের অংশ হিসেবে এই কর্মসূচিটি বৃহত্তর আটলান্টা সম্প্রদায়ের জন্য চালু করা হয়েছিল। এখন পর্যন্ত ৬৪ হাজার অ্যাপার্টমেন্টের প্রতিনিধিত্বকারী ৩৩০টিরও বেশি অ্যাপার্টমেন্ট সম্প্রদায় স্টার-সি প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে।   স্টার-সি এমন সব বিবেকবান অ্যাপার্টমেন্ট মালিকদের সঙ্গে কাজ করে, যারা দারিদ্র্যসীমার নিচে বা এলাকার গড় আয়ের ৮০ শতাংশ পর্যন্ত আয় করা পরিবারগুলোর জন্য ভাড়াকে সাশ্রয়ী রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, বর্তমানে অলাভজনক এই সংস্থাটি ভাড়া সহায়তার জন্য নতুন কোনো আবেদন গ্রহণ করছে না, কারণ বর্তমান অর্থায়ন চক্রের জন্য তারা তাদের সর্বোচ্চ সক্ষমতায় পৌঁছে গেছে।   তবে এই উচ্ছেদ ত্রাণ তহবিলটি ভাড়াটেদের অন্যান্য সুবিধার সঙ্গেও যুক্ত করে—যেমন স্কুলের পরের কার্যক্রম, গ্রীষ্মকালীন শিবির বা সামার ক্যাম্প, চিকিৎসাসেবা, কাব স্কাউটস, খেলার মাঠ এবং খাদ্য সহায়তা। স্ট্যাগমেয়ার ২০২১ সালে সংবাদমাধ্যম 'জিএনএন'-কে বলেছিলেন, "স্টার-সির স্কুলের পরের কার্যক্রমে অংশ নেওয়া অনেক শিশুই এখন চিকিৎসক, প্লাম্বার বা কলমিস্ত্রি এবং স্কুলের শিক্ষক হয়েছেন।   তারা এখন ভালো বেতন পাচ্ছেন, যা তাদের দারিদ্র্য থেকে বের করে এনেছে।" তিনি আরও বলেছিলেন, "আমরা ভাড়া কম রেখেছিলাম বলে পরিবারগুলো তাদের টাকা জমাতে পেরেছে এবং এর ফলে প্রায় ১০০টি পরিবার ভাড়াটে থেকে নিজেদের বাড়ির মালিক হওয়ার স্তরে উন্নীত হয়েছে।"

প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬ ১৮:১৫
প্রায় চার দশক ধরে অভাবী পরিবারগুলোর মুখে খাবার তুলে দেওয়ার কাজে নিজেকে নিবেদিত গ্লোরিয়া কেনার্ড

টেক্সাসে ৪০ বছর ধরে ক্ষুধার্তদের মুখে খাবার তুলে দেওয়া নারীকে ২৭ হাজার ডলারের নতুন গাড়ি উপহার

ব্রুকলিনে ভবন ধসে নি হত বাবা ও ছোট্ট মেয়ে I ছবি: সংগৃহীত

ব্রুকলিনে ভবন ধসে নি হত বাবা ও ছোট্ট মেয়ে, আইসিইর ভয়ে সারাক্ষণ ঘরেই থাকতেন তারা

৩১ বছর বয়সী কোল থমাস অ্যালেন

ট্রাম্পকে হ ত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত বন্দুকধারীর বিরুদ্ধে এবার সন্ত্রাসবাদের মামলা

যুক্তরাষ্ট্রের হাইস্কুলে পড়ার পাশাপাশি কর্মক্ষেত্রে প্রশিক্ষণ, ভবিষ্যৎ পেশা বেছে নিতে নতুন উদ্যোগ
যুক্তরাষ্ট্রের হাইস্কুলে পড়ার পাশাপাশি কর্মক্ষেত্রে প্রশিক্ষণ, ভবিষ্যৎ পেশা বেছে নিতে নতুন উদ্যোগ

প্রতি মঙ্গলবার ইন্ডিয়ানাপোলিসের দক্ষিণ দিকের প্রভিডেন্স ক্রিস্টো রে হাইস্কুলের তৃতীয় বর্ষের (জুনিয়র) ছাত্রী সুরাইয়া পিনার সকালে ঘুম থেকে উঠে প্রস্তুত হয়ে স্কুলের উদ্দেশে রওনা দেন। তবে তিনি ক্লাসে যান না। এর বদলে তিনি বাসে করে কারমেল শহরে যান, যেখানে তিনি 'ইন্টিগ্রিটি ফাইবার' নামের একটি কাগজ ও পুনর্ব্যবহারযোগ্য (রিসাইক্লিং) পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের হিসাবরক্ষক বা অ্যাকাউন্টিং বিভাগে প্রায় ছয় ঘণ্টা কাজ করেন। প্রভিডেন্স ক্রিস্টো রে তাদের সব শিক্ষার্থীকেই এমন ইন্টার্নশিপের সুযোগ দেয়, যেখানে তারা স্কুলের সময় সপ্তাহে এক দিন কাজ করে।   হিসাবরক্ষণের কাজটি পিনারের স্বপ্নের পেশা নয়। তিনি মেডিকেল স্কুলে ভর্তি হয়ে একজন সাধারণ সার্জন বা শল্যচিকিৎসক হতে চান। তবে তিনি ভিন্ন একটি পেশার অভিজ্ঞতা নিতে এবং সেখানে পেশাদারি পরিবেশ কেমন হতে পারে তা শিখতে পছন্দ করেন। ১৭ বছর বয়সী এই কিশোরী বলেন, "এখন আমি বিভিন্ন ধরনের কাজের সুযোগ দেখতে পাচ্ছি এবং আমার জন্য কোনটি ভালো আর কোনটি নয়, তা খুব ভালোভাবে বিবেচনা করতে পারছি।"   আগামী কয়েক বছরের মধ্যে ইন্ডিয়ানাপোলিসের আরও অনেক শিক্ষার্থী কাজের এমন অভিজ্ঞতা অর্জন করবে বলে আশা করা হচ্ছে। ইন্ডিয়ানা সম্প্রতি তাদের হাইস্কুল বা উচ্চ বিদ্যালয়ের স্নাতক বা গ্র্যাজুয়েশন নিয়মে পরিবর্তন এনেছে, যাতে শিক্ষার্থীরা হাইস্কুলের পর তাদের ভবিষ্যৎ—তা কলেজ, সরকারি চাকরি বা অন্য কোনো কর্মসংস্থান যাই হোক না কেন—সে সম্পর্কে ভাবতে উৎসাহিত হয়। রাজ্য কর্মকর্তারা বলছেন, এই পরিবর্তনগুলো আরও বেশি বিদ্যালয়কে শিক্ষার্থীদের সাফল্যের রূপরেখা নিয়ে সৃজনশীলভাবে ভাবতে এবং সেই অনুযায়ী সম্পদ বন্টন করতে সাহায্য করবে।   শিক্ষা বিষয়ক সহকারী সচিব পল কেচাম গত সেপ্টেম্বরে সংবাদমাধ্যম 'মিরর ইন্ডি'-কে বলেন, "এতদিন ধরে বিদ্যালয়গুলো বলে আসছিল যে রুটিন বা সময়সূচির কারণে তারা এমনটা করতে পারছে না। কিন্তু এখন নতুন ডিপ্লোমা নীতি তাদের এই বার্তা দিচ্ছে যে, প্রথাগত ধারণার বাইরে গিয়ে সৃজনশীল ও সাহসী হওয়া ঠিক আছে, কারণ আমরা চাই আপনারা শিশুদের নতুন সুযোগ দিন।" তবে এই সুযোগগুলো বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু বড় বাধাও রয়েছে। বেশি সংখ্যক শিক্ষার্থী কাজের অভিজ্ঞতা এবং যোগাযোগ ও পেশাদারত্বের মতো 'সফট স্কিল' বা আচরণগত দক্ষতা অর্জনের সুযোগ পাবে ঠিকই, কিন্তু যাতায়াতের বিষয়টি একটি বড় সমস্যা।   শিক্ষার্থীরা কীভাবে কর্মস্থলে যাবে এবং তাদের বিদ্যালয়গুলো কীভাবে এর খরচ বহন করবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তবে প্রভিডেন্স ক্রিস্টো রে-এর মতো বেসরকারি বিদ্যালয় থেকে শুরু করে ওয়ারেন সেন্ট্রালের মতো বড় সরকারি বিদ্যালয়গুলো ইতিমধ্যে এই চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করেছে, যা আগামী বছরগুলোতে শিক্ষার্থীদের জন্য একটি পথপ্রদর্শক হতে পারে।   ২০২৪ সালে রাজ্য সরকার হাইস্কুল পর্যায়ে ব্যাপক পরিবর্তন অনুমোদন করে, যা শিক্ষার্থীদের স্নাতকের পর তাদের জীবন কেমন হতে পারে তা নিয়ে ভাবতে উৎসাহিত করে। ২০২৯ সালের ব্যাচ থেকে শুরু করে ইন্ডিয়ানার সব শিক্ষার্থী তাদের ডিপ্লোমার সঙ্গে যোগযোগ্য স্বীকৃতিপত্র বা এনডোর্সমেন্ট যুক্ত করার সুযোগ পাবে, যেগুলোকে রাজ্য সরকার 'সিল' বলে অভিহিত করছে। এটি হাইস্কুলের পর নির্দিষ্ট কোনো পথের জন্য তাদের প্রস্তুতি প্রমাণ করবে। এই সিলগুলোর ওপর ভিত্তি করে ৭৫ থেকে ৬৫০ ঘণ্টার কাজের অভিজ্ঞতার প্রয়োজন হতে পারে। এর মধ্যে সপ্তাহে কয়েক ঘণ্টার ইন্টার্নশিপ থেকে শুরু করে কঠোরভাবে সাজানো শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম অন্তর্ভুক্ত থাকতে পারে।   শিক্ষার্থী ও বিদ্যালয় উভয়ের জন্যই এই সিলগুলো পূরণের প্রণোদনা রয়েছে। উদাহরণস্বরূপ, যেসব শিক্ষার্থী 'এমপ্লয়মেন্ট অনার্স প্লাস' সিল (যার জন্য সর্বোচ্চ পরিমাণ কাজের ঘণ্টা প্রয়োজন) সম্পন্ন করবে, তারা সরাসরি ইউনিয়ন অ্যাপ্রেন্টিসশিপে ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে। অন্যদিকে, 'এনরোলমেন্ট অনার্স প্লাস' সিলের জন্য শিক্ষার্থীদের অন্তত ৭৫ ঘণ্টার কাজের অভিজ্ঞতা অর্জন করতে হবে, যা প্রায়শই কলেজের ক্রেডিট বা পয়েন্ট অর্জনের পাশাপাশি করা যাবে। এই প্রচেষ্টার জন্য তারা স্বয়ংক্রিয়ভাবে পারডু এবং আইইউ-এর মতো রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পাবে। এদিকে, নতুন অর্থায়ন মডেলের অধীনে বিদ্যালয়গুলো প্রতিটি শিক্ষার্থীর সর্বোচ্চ স্তরের কর্মসংস্থান বা তালিকাভুক্তির সিল সম্পন্ন করার জন্য ২ হাজার ৪৯৫ ডলার করে পাবে।   যেসব বিদ্যালয় এরই মধ্যে এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করেছে, তারা অন্যদের চেয়ে এগিয়ে থাকার সুবিধা পেতে পারে। পল কেচাম এই বছরের শুরুতে 'মিরর ইন্ডি'-কে বলেছিলেন যে, রাজ্য সরকার একটি 'লাইটহাউস' বা বাতিঘর মডেল চালু করার পরিকল্পনা করছে। কর্মকর্তারা এমন বিদ্যালয়গুলো খুঁজবেন যারা সফলভাবে কাজভিত্তিক শিক্ষার সুযোগ দিয়েছে এবং তাদের কৌশলগুলোর প্রচার করবেন, যাতে অন্য বিদ্যালয়গুলো তাদের নিজস্ব প্রোগ্রামগুলো আরও ভালোভাবে তৈরি করতে পারে। তিনি বলেন, "ইন্ডিয়ানা রাজ্যের বিভিন্ন অঞ্চলে এমন বাতিঘর খুঁজে বের করার মাধ্যমে অন্য বিদ্যালয়গুলো তাদের জন্য কাজ করে এমন পদ্ধতিগুলো ধার করে বা অনুপ্রাণিত হয়ে ব্যবহার করতে পারবে।" বেশি করে কাজভিত্তিক শিক্ষাকে বাধ্যতামূলক করার পেছনে রাজ্যের অন্যতম লক্ষ্য হলো, শিক্ষার্থীদের তাদের পছন্দের পেশা অনুসরণের ক্ষেত্রে এগিয়ে থাকতে সাহায্য করা।   ওয়ারেন সেন্ট্রালের শেষ বর্ষের (সিনিয়র) ছাত্রী মালাক আবো সালহার ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটেছে। ১৮ বছর বয়সী আবো সালহা ছোটবেলা থেকেই চিকিৎসাবিজ্ঞানের প্রতি আগ্রহী ছিলেন। সপ্তাহে কয়েক ঘণ্টা স্থানীয় এক চোখের চিকিৎসকের চেম্বারে কাজ করে স্বাস্থ্যসেবা সম্পর্কে আরও জানার সুযোগ পেয়ে তিনি সেটি লুফে নেন। গত আগস্ট মাস থেকে আবো সালহা চোখের ক্লিনিকে কাজ করার জন্য বৃহস্পতিবার বিকেলে স্কুল থেকে আগেই ছুটি নিচ্ছেন।   তিনি এরই মধ্যে দৃষ্টিশক্তি পরীক্ষা এবং চোখ পরীক্ষায় সাহায্য করার কিছু হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেছেন। প্রথমবারের মতো চোখ পরীক্ষায় সাহায্য করার প্রস্তুতি নেওয়াটা বেশ চাপের হলেও, এটি উত্তেজনাপূর্ণও ছিল। এই অভিজ্ঞতা চিকিৎসাবিজ্ঞানে ক্যারিয়ার গড়ার ব্যাপারে তার ইচ্ছাকে আরও দৃঢ় করেছে। তিনি বলেন, "এটি আমাকে দেখিয়ে দিচ্ছে যে আমার ভবিষ্যৎ কেমন হতে চলেছে।"   তবে সব শিক্ষার্থী যে তাদের কাজের অভিজ্ঞতা পছন্দ করবে, এমনটা নয়। তাই কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন যে কাজভিত্তিক শিক্ষা ব্যবস্থা নমনীয় হওয়া উচিত। যাতে করে শিক্ষার্থীরা বুঝতে পারে তারা কী পছন্দ করে আর কী করে না, এবং এমন কোনো পথে আটকে না যায় যা তারা শেষ পর্যন্ত অপছন্দ করবে। ইন্ডিয়ানাপোলিসের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত 'ভিক্টরি কলেজ প্রেপ' নামের একটি চার্টার স্কুলে সব শিক্ষার্থী তাদের শেষ বর্ষে একটি ইন্টার্নশিপ সম্পন্ন করে। তৃতীয় বর্ষ থেকেই এর আবেদন প্রক্রিয়া শুরু হয় এবং বিদ্যালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ স্থানীয় নিয়োগদাতাদের সঙ্গে শিক্ষার্থীদের যুক্ত করা হয়।   বিদ্যালয়ের কর্মীরা শিক্ষার্থীদের এমন কাজের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেন যা তাদের আগ্রহের সঙ্গে মেলে, তবে তা সব সময় সম্ভব হয় না। অনেক সময় এমনও হয় যে, কোনো শিক্ষার্থী একটি পেশার প্রতি যতটা আগ্রহী ভেবেছিল, বাস্তবে ততটা নয়। উদাহরণস্বরূপ, কোনো শিক্ষার্থী হয়তো স্থানীয় একটি মেডিকেল ক্লিনিকে ইন্টার্নশিপ নিল, কিন্তু পরে আবিষ্কার করল যে সে সুঁই ভয় পায়। ভিক্টরি কলেজ প্রেপের প্রস্তুতি পরিচালক রাহুল জ্যোতি এটিকে ব্যর্থতা হিসেবে দেখেন না। তিনি বলেন, এটি হলো কী পছন্দ আর কী অপছন্দ তা খুঁজে বের করার একটি সহজ উপায়, যা হয়তো ভবিষ্যতে তাদের সময় ও পড়ার খরচ বাঁচাতে সাহায্য করবে। জ্যোতি বলেন, "তাদের সবাই কোনো না কোনো দিন চাকরি করবে। ইন্টার্নশিপ করাটা সব সময়ই একটি ভালো অভিজ্ঞতা, সেটি আপনার কাঙ্ক্ষিত কাজের সঙ্গে পুরোপুরি মিলে যাক বা না যাক।"   কাজভিত্তিক শিক্ষাকে সম্ভব করতে বেশ কিছু ব্যবস্থাপনাগত বিষয় কাজ করে। তবে গবেষণায় দেখা গেছে যে, হাইস্কুলের শিক্ষার্থীদের কাজের অভিজ্ঞতা বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হলো যাতায়াত। অনেক হাইস্কুল শিক্ষার্থীর গাড়ি চালানোর বয়স হয় না, অথবা তাদের নিজস্ব কোনো গাড়ি থাকে না। লাইসেন্স থাকলেও নিজস্ব গাড়ি থাকাটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। বিদ্যালয়গুলো যাতায়াতের ব্যবস্থা করে এই চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। প্রভিডেন্স ক্রিস্টো রে এবং ভিক্টরি কলেজ প্রেপে শিক্ষার্থীরা বাসে করে তাদের ইন্টার্নশিপে যায় এবং ফিরে আসে। কিন্তু ওয়ারেন সেন্ট্রালের মতো একটি বড় সরকারি বিদ্যালয়ের জন্য এটি বলা যত সহজ, করা ততটা নয়। ওয়ারেন সেন্ট্রালের 'ওয়াকার ক্যারিয়ার সেন্টার'-এর পরিচালক স্টিভ রজার্স জানান, সরকারি বিদ্যালয়গুলোর জন্য অর্থের টান রয়েছে এবং রাজ্য সরকার সরাসরি ওয়ারেনের কাজ ও ইন্টার্নশিপে যাতায়াতের জন্য অর্থ দেয় না।   তবে ২০২৩ সালের জানুয়ারি থেকে বিদ্যালয়ের ওয়াকার ক্যারিয়ার সেন্টার সেসব শিক্ষার্থীদের ইন্টার্নশিপে যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছে, যাদের এর প্রয়োজন রয়েছে। সেন্টারটি স্থানীয় একটি গাড়ির ডিলারশিপ থেকে অনুদান হিসেবে একটি ভ্যান পেয়েছে। স্কুল ডিস্ট্রিক্টকে সহায়তাকারী অলাভজনক সংস্থা 'ওয়ারেন আর্টস অ্যান্ড এডুকেশন ফাউন্ডেশন'-এর তহবিল ব্যবহার করে তারা একজন চালককে বেতন দেয়, যিনি শিক্ষার্থীদের কর্মস্থলে পৌঁছে দেন। এরপর শিক্ষার্থীরা নিজেরাই বাড়ি ফেরে। তহবিল জোগাড় করা কিছুটা কষ্টকর হলেও, যাতায়াতের ব্যবস্থা করায় অনেক শিক্ষার্থীর জন্যই ক্যাম্পাসের বাইরে কাজের অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হয়েছে। রজার্স বলেন, "বাচ্চাদের কাজে পৌঁছানোই হলো সবচেয়ে বড় বাধা, তাই এই ব্যবস্থাটি কার্যকর করতে আমরা সেই বাধা দূর করেছি।"   শিক্ষার্থীদের কাজে পাঠানো এক জিনিস, আর সেই কাজে সফল হওয়ার জন্য তাদের প্রস্তুত করা সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। তবে কিছু বিদ্যালয়ের জন্য এই প্রস্তুতি প্রক্রিয়া এরই মধ্যে চালু রয়েছে। প্রভিডেন্স ক্রিস্টো রে-তে নতুন শিক্ষার্থীরা বিদ্যালয়ে পা রাখার সঙ্গে সঙ্গেই কাজের জন্য প্রস্তুত হতে শুরু করে। দক্ষিণ দিকের এই ক্যাথলিক বিদ্যালয়টি মূলত নিম্ন আয়ের পরিবারগুলোকে সেবা দেয়, তাই কাজ করে শিক্ষার্থীরা যে মজুরি পায়, তা তাদের পড়ার খরচ মেটাতে সাহায্য করে। প্রথম বর্ষের এবং নতুন শিক্ষার্থীরা সাড়ে এক সপ্তাহ দীর্ঘ একটি কাজের বুটক্যাম্প বা প্রশিক্ষণ শিবিরে অংশ নেয়, যার নাম দেওয়া হয়েছে 'করপোরেট অফিস রেডিনেস অ্যান্ড এনরিচমেন্ট' বা করপোরেট অফিসের প্রস্তুতি ও সমৃদ্ধি। সেখানে শিক্ষার্থীরা আউটলুক ক্যালেন্ডার গুছিয়ে রাখা থেকে শুরু করে চোখের দিকে তাকিয়ে কথা বলা, করমর্দন বা হ্যান্ডশেক এবং জনসমক্ষে কথা বলার মতো পারস্পরিক যোগাযোগ দক্ষতা বা 'সফট স্কিল' শেখে।   এই কর্মশালাটি একটি চাকরি মেলার মাধ্যমে শেষ হয়, যেখানে শিক্ষার্থীরা নিয়োগদাতাদের সঙ্গে দেখা করে এবং তারা যা শিখেছে তা প্রয়োগ করে দেখে। যোগাযোগ ও পেশাদারত্বের এই দক্ষতাকে সফট স্কিল বলা হয়। এই দক্ষতাগুলো সাধারণত ক্যারিয়ারে সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ হলেও সরাসরি শেখানো হয় না, কারণ ধরে নেওয়া হয় যে মানুষ অভিজ্ঞতার মাধ্যমেই এগুলো শিখে নেবে। কিন্তু ১৪ বছরের মতো অল্পবয়সী শিক্ষার্থীদের জন্য কীভাবে যোগাযোগ করতে হয় এবং পেশাদার পরিবেশে কীভাবে আচরণ করতে হয়, তা শেখানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে করে তারা যখন কিছুটা অভিজ্ঞতা অর্জন করে, তখন সেই দক্ষতাগুলো প্রাকৃতিকভাবেই বিকশিত হয়।   প্রভিডেন্স ক্রিস্টো রে-এর করপোরেট ওয়ার্ক স্টাডি প্রোগ্রামের পরিচালক স্টেফানি হুড বলেন, "এই সফট স্কিলগুলোই শিক্ষার্থীদের অন্যদের চেয়ে আলাদা করে তোলে। তারা কথোপকথন চালিয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছে যে প্রাপ্তবয়স্করা কীভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ করে।" শুধু এমন পরিবেশে থাকাটাই একজন শিক্ষার্থীর নিজের ও ভবিষ্যৎ সম্পর্কে অনুভূতিকে পুরোপুরি বদলে দিতে পারে। পিনার যখন প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে কাজ শুরু করেছিলেন, তখন তিনি বেশ লাজুক ছিলেন। সহকর্মীদের সঙ্গে কথা বলা বা মিটিংয়ে মুখ খোলা তার জন্য কঠিন ছিল। তিন বছর পর, তিনি এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং কর্মস্থলে তার পরামর্শদাতা বা মেন্টর ও অন্যান্যদের সঙ্গে অনায়াসে কথা বলতে পারেন। তিনি যখন সেখানে থাকেন, তখন নিজের ব্যক্তিত্বের ভিন্ন একটি দিক অন্বেষণ করতে পছন্দ করেন। তিনি বলেন, "কাজের জায়গায় আমি সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ হতে পারি। আমি সত্যিই সেই প্রাপ্তবয়স্ক মানুষটি হতে পারি, যা আমি হতে চাই।"

প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬ ১৫:৪১
নিউইয়র্কের ব্রুকলিনে ভবন ধসে নি হত বেড়ে ৮, একশ নির্মাণস্থল পরিদর্শনের নির্দেশ মামদানির I ছবিঃ কোলাজ আমেরিকা বাংলা

নিউইয়র্কের ব্রুকলিনে ভবন ধসে নি হত বেড়ে ৮, একশ নির্মাণস্থল পরিদর্শনের নির্দেশ মামদানির

অভিবাসীদের ডিপোর্ট করেছে আইসিই I ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে এক বছরে সর্বোচ্চ রেকর্ড ৪ লাখ ৮৩ হাজার অভিবাসীকে ডিপোর্ট করেছে আইসিই

যুক্তরাষ্ট্রে ‘বার্থ ট্যুরিজম’ বিরোধী কঠোর অভিযান: বাতিল হলো ৬ হাজারের বেশি ভিসা

যুক্তরাষ্ট্রে ‘বার্থ ট্যুরিজম’ বিরোধী কঠোর অভিযান: বাতিল হলো ৬ হাজারের বেশি ভিসা

৩১ বছর বয়সী জন টিফিন I ছবি: নিউইয়র্ক পোস্ট
নিজের গাড়ি ফেরত চাইতেই মাকে চাপা দিয়ে হ ত্যা, গ্রেপ্তার এড়াতে ছেলের আ ত্মহ ত্যার চেষ্টা

যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় নিজের ধার দেওয়া গাড়ি ফেরত চাইতে গেলে এক ব্যক্তি গাড়ি চালিয়ে তার মাকে পিষে হত্যা করেছেন। এরপর পুলিশ তাকে হত্যার দায়ে গ্রেপ্তার করতে গেলে তিনি নিজের গলা কাটার চেষ্টা করেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।   তুলসা পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর ৩১ বছর বয়সী জন টিফিন তার ৬৯ বছর বয়সী মা কারেন কার্থয়েসকে হত্যা করেন। ওইদিন কারেন তার আরেক ছেলেকে নিয়ে টিফিনের কাছে গিয়েছিলেন, কারণ টিফিন তার কাছ থেকে ধার নেওয়া গাড়িটি ফেরত দিচ্ছিলেন না।   পুলিশ জানায়, ওই মা যে গাড়িতে করে এসেছিলেন এবং যে গাড়িটি টিফিন ফেরত দেয়নি—এই দুই গাড়ির মাঝখানে গাড়ি চলাচলের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় কারেনের সাথে আসা তার অপর ছেলেটি গাড়ির ভেতরে থাকা জন টিফিন এবং তার ভাইয়ের মুখোমুখি হওয়ার জন্য গাড়ির দরজা খোলেন।   পুলিশ বিভাগ আরও জানায়, ঝগড়ার একপর্যায়ে টিফিন গাড়িটিকে পেছনের দিকে যাওয়ার গিয়ারে দিয়ে সজোরে গতির প্যাডেল চেপে ধরেন। এতে গাড়ির খোলা দরজার ধাক্কায় তার ভাই আঘাত পান এবং তার মা দুই গাড়ির মাঝখানে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় কারেন কার্থয়েসকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় কয়েক দিন পর তিনি মারা যান।   টিফিনকে প্রথমে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু গত মঙ্গলবার একজন বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় স্বাক্ষর করেন। এরপর পুলিশ কর্মকর্তারা টিফিনের বাড়িতে পৌঁছালে তিনি বাইরে আসতে অস্বীকৃতি জানান। শেষ পর্যন্ত পুলিশের প্রশিক্ষিত কুকুর একটি শোবার ঘর থেকে তাকে খুঁজে বের করে।   পুলিশ জানিয়েছে, "কর্মকর্তারা যখন টিফিনকে খুঁজে পান, তখন তিনি দুটি ছুরি হাতে নিয়ে নিজের গলা কাটার চেষ্টা করছিলেন।" পুলিশ কয়েকবার নির্দেশ দেওয়ার পর তিনি ছুরিগুলো ফেলে দেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আগে শারীরিক ছাড়পত্র পাওয়ার জন্য পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়।   পুলিশের তোলা আসামির শনাক্তকরণ ছবিতে দেখা যায়, টিফিনের শরীর রক্তে ভেসে যাচ্ছে এবং তার গলায় একটি কাটার দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। তার বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার হত্যা, বিপজ্জনক অস্ত্র দিয়ে হামলা ও মারধর, বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং সরকারি কর্মকর্তাকে কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। সূত্রঃ  নিউইয়র্ক পোস্ট

প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬ ১১:৩৩
যুক্তরাষ্ট্রে গুদামঘরকে অভিবাসী আটককেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা আবারও সক্রিয় করল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রে গুদামঘরকে অভিবাসী আটককেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা আবারও সক্রিয় করল ট্রাম্প প্রশাসন

উষা ভ্যান্স থেকে প্রিয়া কৃষ্ণমূর্তি, যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রাজনীতিকদের ভারতীয় ৫ স্ত্রী আলোচনায় শীর্ষে

উষা ভ্যান্স থেকে প্রিয়া কৃষ্ণমূর্তি, যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রাজনীতিকদের ভারতীয় ৫ স্ত্রী আলোচনায় শীর্ষে

হঠাৎ গাড়ি নষ্ট হওয়ায় রাস্তায় বিপদে তরুণ,  সাহায্যে এগিয়ে এলেন জাস্টিন বিবার

হঠাৎ গাড়ি নষ্ট হওয়ায় রাস্তায় বিপদে তরুণ, সাহায্যে এগিয়ে এলেন জাস্টিন বিবার

0 Comments