নিউইয়র্ক পুলিশে চাকরির পরীক্ষার আবেদন চলছে, কীভাবে করবেন রেজিস্ট্রেশন
নিউইয়র্ক পুলিশ বিভাগে পুলিশ অফিসার পদে চাকরির পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হয়েছে। যারা নিউইয়র্ক পুলিশের চাকরিতে আগ্রহী, তারা আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। পরীক্ষার জন্য আবেদন করতে কোনো ফি লাগবে না।
নিউইয়র্ক সিটি প্রশাসনের সিভিল সার্ভিস বিভাগের তথ্য অনুযায়ী, আবেদন করার পর লিখিত পরীক্ষার সময়সীমা ৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত। পরীক্ষাটি হবে মাল্টিপুল চয়েস পদ্ধতিতে (চার বা তার অধিক প্রশ্ন থাকবে তার থেকে উত্তর বেছে নিতে হবে)। পরীক্ষায় পাস করতে কমপক্ষে ৭০ শতাংশ নম্বর পেতে হবে।
আবেদন করবেন যেভাবে : পুলিশ অফিসার পরীক্ষার জন্য আবেদন করতে নিউইয়র্ক সিটির অনলাইন পরীক্ষার আবেদন ব্যবস্থায় একটি অ্যাকাউন্ট খুলতে হবে। যাদের আগে অ্যাকাউন্ট নেই, তাদের প্রথমে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট খোলার সময় একটি সচল ইমেইল দিতে হবে এবং ইমেইলে পাঠানো নির্দেশনা অনুসরণ করে অ্যাকাউন্টটি নিশ্চিত করতে হবে।
এরপর পরীক্ষার তালিকা থেকে পুলিশ অফিসার পরীক্ষার আবেদন নম্বর ৭৩১৩ নির্বাচন করে আবেদন করতে হবে। আবেদন করার সময় ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য সঠিকভাবে দিতে হবে। যেহেতু এই পরীক্ষার আবেদন ফি শূন্য ডলার, তাই ফি দেওয়ার কোনো প্রয়োজন নেই।
আবেদন সম্পন্ন হলে আবেদন গ্রহণের একটি কনফার্মেশন ইমেইলে পাঠানো হবে। আবেদনকারীরা নিজেদের অনলাইন অ্যাকাউন্টের বিজ্ঞপ্তি অংশেও আবেদনের অবস্থা দেখতে পারবেন।
অনলাইনে আবেদন করতে সমস্যা হলে নিউইয়র্ক সিটির কম্পিউটারভিত্তিক পরীক্ষা ও আবেদন কেন্দ্রগুলো থেকেও আবেদন করা যায়। এসব কেন্দ্রে সাধারণত সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবেদন করার সুযোগ থাকে।
কারা আবেদন করতে পারবেন : পুলিশ অফিসার পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার তারিখের মধ্যে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৭ বছর হতে হবে। তবে চাকরিতে নিয়োগ পাওয়ার সময় বয়স কমপক্ষে ২০ বছর ৬ মাস হতে হবে।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে চার বছরের উচ্চবিদ্যালয়ের সনদ বা সমমানের যোগ্যতার পাশাপাশি ২৪ সেমিস্টার কলেজ ক্রেডিটসহ কমপক্ষে ২.০ গড় নম্বর অথবা দুই বছর সম্মানজনকভাবে পূর্ণকালীন মার্কিন সামরিক বাহিনীতে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরিতে নিয়োগের সময় মার্কিন নাগরিকত্ব, বৈধ নিউইয়র্ক স্টেট ড্রাইভার লাইসেন্স এবং নির্ধারিত এলাকার মধ্যে বসবাসের শর্ত পূরণ করতে হবে। এর পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা, মানসিক সক্ষমতা যাচাই, মাদক পরীক্ষা, ফিঙ্গারপ্রিন্ট এবং ব্যাকগ্রাউন্ড যাচাইসহ নিয়োগ প্রক্রিয়ার অন্যান্য ধাপ সম্পন্ন করতে হবে।
বয়স নিয়ে একটি বিষয় আবেদনকারীদের বিশেষভাবে খেয়াল রাখা দরকার। নিউইয়র্ক পুলিশ বিভাগের প্রচারমূলক বিজ্ঞপ্তিতে ৪২ বছর বয়স পর্যন্ত আবেদন করার কথা বলা হয়েছে। তবে বর্তমান সিভিল সার্ভিস পরীক্ষার সরকারি বিজ্ঞপ্তিতে সাধারণ নিয়োগের বয়সসীমা আলাদাভাবে উল্লেখ আছে এবং সামরিক চাকরির ক্ষেত্রে বয়সে ছাড়ের বিধান রয়েছে। তাই বয়সের বিষয়ে আবেদন করার আগে সরকারি পরীক্ষার বিজ্ঞপ্তির শর্ত ভালোভাবে দেখে নেওয়া জরুরি।
আবেদন করার শেষ সময় ১৪ সেপ্টেম্বর ২০২৬। পরীক্ষার জন্য আবেদন করতে দেরি না করে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বিষয়
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের নাগরিক বলে মিথ্যা ঘোষণা দিয়ে ২০২৪ সালের সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার অভিযোগে ভারতীয় নাগরিক মুকেশকুমার সোমাভাই চৌধুরীকে গ্রেপ্তার করেছে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিইর হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস। ১৬ অক্টোবর ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির প্রকাশিত বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। এর আগে ১০ সেপ্টেম্বর মিনেসোটার একটি ফেডারেল গ্র্যান্ড জুরি তাঁর বিরুদ্ধে দুটি অভিযোগে অভিযোগপত্র দেয়। মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ঘটনাটি ২০২৪ সালের ৫ নভেম্বরের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে। অভিযোগপত্রে বলা হয়েছে, ভোট দেওয়ার জন্য মিনেসোটার আইন অনুযায়ী প্রয়োজনীয় একটি সনদে স্বাক্ষর করেন চৌধুরী। সেখানে তাঁকে শপথ করে অথবা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে হয়েছিল যে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। সরকারি কৌঁসুলিদের অভিযোগ, মার্কিন নাগরিক না হয়েও ভোট দেওয়ার উদ্দেশ্যে তিনি জেনেশুনে ওই ঘোষণা দেন। তাঁর বিরুদ্ধে ভোটসংক্রান্ত মিথ্যা তথ্য দেওয়া এবং ভোটার নিবন্ধন বা ভোট দেওয়ার উদ্দেশ্যে মার্কিন নাগরিকত্বের মিথ্যা দাবি করার অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে প্রতিটি অভিযোগে সর্বোচ্চ পাঁচ বছর করে কারাদণ্ড হতে পারে। তবে প্রকৃত সাজা নির্ধারণ করবেন ফেডারেল বিচারক, প্রযোজ্য সাজা নির্দেশিকা ও অন্যান্য আইনি বিষয় বিবেচনা করে। মামলাটির তদন্ত করছে হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস। তদন্তে সহায়তা করছে মিনেসোটার ফিলমোর কাউন্টি শেরিফের কার্যালয়। বিচার বিভাগের সিভিল রাইটস ডিভিশনের ক্রিমিনাল সেকশন মামলাটি পরিচালনা করছে। বিচার বিভাগ স্পষ্ট করেছে, অভিযোগপত্র দাখিলের অর্থ অপরাধ প্রমাণিত হওয়া নয়। আদালতে সন্দেহাতীতভাবে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত চৌধুরীকে নির্দোষ হিসেবে গণ্য করতে হবে।
ফ্লোরিডার টাম্পায় প্রথমবার বাড়ি কিনতে ১ লাখ ডলার পর্যন্ত সহায়তা, কারা পাবেন এই সুবিধা?
রাস্তার পাশে স্যুটকেসে মিলল দুই নারীর মরদেহ, ডিএনএ পরীক্ষায় ধরা পড়েন সাবেক পুলিশ কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার চিঠি পেয়েছেন? এরপর কী করবেন, জেনে নিন
শীতের ছুটিতে ভ্রমণের পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের অনেক মানুষ। তবে বাড়তি জীবনযাত্রার ব্যয় সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করছেন তাঁদের বড় একটি অংশ। ওয়ালেটহাবের এক জরিপে দেখা গেছে, ৪৯ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, মূল্যস্ফীতির কারণে এ শীতে তাঁদের ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হবে। জরিপে অংশ নেওয়া এক-চতুর্থাংশেরও বেশি মানুষ জানিয়েছেন, শীতের ছুটিতে ভ্রমণের খরচ তাঁদের জন্য বড় ধরনের আর্থিক চাপ তৈরি করে। ছুটির মৌসুম সামনে রেখে জ্বালানি, বিমানভাড়া ও হোটেলের খরচ বেড়ে যাওয়ায় ভ্রমণের বাজেট নিয়ে উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরে দেশটির ভোক্তা মূল্যসূচক আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ বেড়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, আগস্ট থেকে সেপ্টেম্বরে মাসিক মূল্যবৃদ্ধি ছিল ০ দশমিক ৬ শতাংশ, যা পাঁচ মাসের মধ্যে সবচেয়ে বড় বৃদ্ধি। এ সময় জ্বালানির দাম এক মাসে ৯ দশমিক ১ শতাংশ বেড়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কাছে মূল্যস্ফীতির সবচেয়ে দৃশ্যমান প্রভাবগুলোর একটি। এর প্রভাব পড়ছে গাড়িতে ভ্রমণের খরচ থেকে শুরু করে বিমানভাড়া ও অন্যান্য পর্যটনসেবার ব্যয়েও। বিমানভাড়ার ক্ষেত্রেও খরচ বাড়ার চিত্র দেখা যাচ্ছে। আগস্ট থেকে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে বিমানভাড়া ১ দশমিক ২ শতাংশ বেড়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেশি। একই সময়ে হোটেলের দাম মাসিক হিসাবে ২ শতাংশ বেড়েছে এবং ২০২৫ সালের একই সময়ের তুলনায় বেড়েছে ৪ দশমিক ৪ শতাংশ। ফলে শীতের ছুটিতে পরিবার নিয়ে বেড়াতে যাওয়া কিংবা অন্য শহরে যাওয়ার পরিকল্পনা করা অনেকের জন্য ব্যয়বহুল হয়ে উঠতে পারে। বিশেষ করে যাঁদের যাতায়াত, থাকা ও খাবারের খরচ একসঙ্গে সামলাতে হয়, তাঁদের বাজেটের ওপর চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। জরিপে আরও দেখা গেছে, প্রায় এক-তৃতীয়াংশ মার্কিন নাগরিক মনে করেন, শীতের ছুটিতে ভ্রমণের জন্য ঋণ নেওয়াও সার্থক হতে পারে। তবে ভ্রমণের খরচ মেটাতে ঋণ নেওয়ার পরিণতি সবার জন্য এক রকম নয়। জরিপে অংশ নেওয়া ৩০ শতাংশ মানুষ জানিয়েছেন, ২০২৬ সালে ভ্রমণের পরিকল্পনা করার সময়ও তাঁদের গত শীতের ভ্রমণসংক্রান্ত ঋণ বাকি থাকবে। চলতি বছর ভ্রমণে কতটা ব্যয় করবেন, সে বিষয়ে ৪৫ শতাংশ বলেছেন, গত বছরের মতোই খরচ করার পরিকল্পনা রয়েছে তাঁদের। অন্যদিকে, ৩৩ শতাংশ মনে করছেন, এবার তাঁদের ব্যয় আরও বাড়বে। বাড়তি খরচ সামাল দিতে বিভিন্ন আর্থিক কৌশলের কথাও জানিয়েছেন জরিপে অংশ নেওয়া ব্যক্তিরা। প্রায় ৩৪ শতাংশ বলেছেন, সাশ্রয়ের উদ্দেশ্যে তাঁরা নতুন ক্রেডিট কার্ড নেওয়ার কথা ভাবছেন। অন্যদিকে, ৫৭ শতাংশ ছুটির ভ্রমণের ব্যয় কমাতে ক্রেডিট কার্ডে জমা হওয়া পুরস্কার বা সুবিধা ব্যবহার করার পরিকল্পনা করছেন। তবে ভ্রমণের পরিকল্পনা ও বুকিংয়ের পুরো দায়িত্ব কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর ছেড়ে দিতে আগ্রহী মানুষের সংখ্যা তুলনামূলক কম। জরিপে মাত্র ৩৬ শতাংশ জানিয়েছেন, তাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পুরো ভ্রমণ পরিকল্পনা ও বুকিং করাতে রাজি। ওয়ালেটহাবের জরিপের ফলাফল বলছে, শীতের ছুটিতে ভ্রমণের আগ্রহ থাকলেও খরচ নিয়ে উদ্বেগ অনেকের সিদ্ধান্তকে প্রভাবিত করছে। বিশেষজ্ঞদের সাধারণ পরামর্শ অনুযায়ী, ভ্রমণের আগে যাতায়াত, আবাসন ও অন্যান্য খরচের হিসাব করা এবং বিভিন্ন বিকল্পের দাম তুলনা করা বাজেট নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। তবে জরিপে অংশ নেওয়া মানুষের মতামত পুরো মার্কিন জনগোষ্ঠীর অভিজ্ঞতার প্রতিফলন কি না, তা মূল্যায়নের জন্য জরিপের নমুনা ও পদ্ধতি বিবেচনা করা প্রয়োজন। সূত্র: ওয়ালেটহাব, যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরো ও অ্যাসোসিয়েটেড প্রেস।
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে মেডিকেয়ারের ওষুধের খরচ বাড়তে পারে, পরিবর্তন আসছে প্রিমিয়ামেও
ইলহান ওমরের নাগরিকত্ব বাতিল কি আদৌ সম্ভব? যা বলছেন আইন বিশেষজ্ঞরা
যুক্তরাষ্ট্রে হোটেলে কম খরচে থাকার ৫ কৌশল, জানুন বুকিংয়ের স্মার্ট ট্রিকস
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের মার্থাস ভিনইয়ার্ডে সড়কের পাশে উলঙ্গ ও আতঙ্কিত অবস্থায় এক নারীকে উদ্ধারের ঘটনায় বোস্টনের একটি স্কুলের সহকারী নিরাপত্তা পরিচালকের বিরুদ্ধে ধ র্ষ ণের অভিযোগ আনা হয়েছে। পুলিশের ব্যারাকে ওই নারীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত হয়েছেন ২৭ বছর বয়সী এডওয়ার্ড ব্রাউন। তিনি অভিযোগ অস্বীকার করে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। কেপ অ্যান্ড আইল্যান্ড ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ১৫ আগস্ট কথিত ঘটনাটি ঘটে। ১৩ অক্টোবর ব্রাউনের বিরুদ্ধে ধ র্ষ ণের অভিযোগে আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উপস্থাপন করা হয়। এর আগে ৯ অক্টোবর বোস্টন ল্যাটিন একাডেমি থেকে তাঁকে গ্রে প্তা র করা হয়। ওই শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি সহকারী নিরাপত্তা পরিচালক হিসেবে কাজ করতেন। পুলিশের তথ্য অনুযায়ী, কথিত ঘটনার দিন রাত ১টার কিছু আগে ম্যাসাচুসেটস স্টেট পুলিশের ব্যারাকের কাছাকাছি সড়কের পাশে এক নারীকে বিপর্যস্ত অবস্থায় দেখতে পাওয়ার খবর পেয়ে পুলিশ দুটি ফোনকল পায়। ওই ব্যারাকেই যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। পরে নারীটিকে মার্থাস ভিনইয়ার্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি পুলিশকে তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিবরণ দেন বলে প্রসিকিউটররা জানিয়েছেন। অভিযোগ অনুযায়ী, ওই নারী তাঁর এক বন্ধুর সঙ্গে ‘দ্য রিটজ’ নামের একটি বারে গিয়েছিলেন। সেখানে ব্রাউন তাঁর কাছে যান, তাঁর শরীরের পেছনের অংশে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেন এবং তাঁকে পানীয় কিনে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ব্রাউন তখন দ্বীপে কর্মরত এক স্টেট ট্রুপারের সঙ্গে পুলিশের ব্যারাকে রাত কাটাচ্ছিলেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। নারীটি পুলিশকে জানান, বারে ব্রাউনের সঙ্গে দেখা হওয়ার পরের ঘটনাগুলো তাঁর মনে নেই। এরপর তাঁর মনে আছে, তিনি অপরিচিত একটি জায়গায় ঘুম ভেঙে দেখেন ব্রাউন তাঁর ওপর রয়েছেন। আদালতে এক প্রসিকিউটরের বক্তব্য অনুযায়ী, নারীটি বিছানায় উপুড় হয়ে ও উলঙ্গ অবস্থায় জেগে ওঠেন। তিনি উঠে যাওয়ার চেষ্টা করলে ওই ব্যক্তি আবার কক্ষে ফিরে এসে তাঁকে জোর করেন এবং গলা চেপে ধরে আটকে রাখেন বলে অভিযোগ করা হয়েছে। পরে ওই নারী সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন বলে অভিযোগে বলা হয়েছে। তিনি সিঁড়ি দিয়ে দুই তলা নেমে ভবনটি থেকে বেরিয়ে সড়কের দিকে ছুটে যান। কয়েক মিনিটের মধ্যে পথচারীরা তাঁকে দেখতে পান এবং সহায়তার ব্যবস্থা হয়। অভিযোগকারী নারী আয়ারল্যান্ডের নাগরিক। ঘটনার পর তিনি নিজ দেশে ফিরে গেছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি। ব্রাউনের বিরুদ্ধে আগের কয়েকটি অভিযোগের বিষয়ও আদালতে উঠে এসেছে। প্রসিকিউটরদের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, মার্চ থেকে আগস্টের মধ্যে তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে চারটি প্রতিবেদন জমা পড়েছিল। এর মধ্যে সাবেক দুই প্রেমিকার করা হয়রানির অভিযোগও ছিল। আদালত ওই দুই নারীর জন্য নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করেছিলেন। প্রসিকিউটরদের বক্তব্য অনুযায়ী, এর একটি এখনো কার্যকর রয়েছে। তবে এসব অভিযোগকে বর্তমান মামলায় তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে গুলিয়ে ফেলা যাবে না। এ ছাড়া ব্রাউনকে গ্রে প্তা র করার সময় তাঁর কাছে কোকেন ছিল বলেও অভিযোগ করেছেন প্রসিকিউটররা। তবে তাঁর আইনজীবী অ্যান্থনি আর. এলিসন আদালতে বলেন, ব্রাউন এর আগে কখনো কোনো অপরাধে অভিযুক্ত হননি এবং তিনি একজন সুনাগরিক। আইনজীবী আরও বলেন, তাঁর মক্কেল নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং মামলার সব পক্ষের বক্তব্য শোনার সুযোগ থাকা উচিত। ব্রাউন ১০ হাজার ডলারের বন্ডে মুক্তি পেয়েছেন। জামিনের শর্ত অনুযায়ী, তাঁকে অভিযোগকারী নারী ও মামলার সাক্ষীদের কাছ থেকে দূরে থাকতে হবে এবং প্রবেশন কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। আগামী ৩ ডিসেম্বর মামলার প্রাক্-বিচার শুনানির জন্য তাঁকে আবার আদালতে হাজির হতে হবে বলে ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানিয়েছে। এদিকে, ব্রাউনের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর বোস্টন পাবলিক স্কুলস তাঁকে প্রশাসনিক ছুটিতে পাঠিয়েছে। তাঁর চাকরির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বরখাস্ত-সংক্রান্ত শুনানির অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ। তিনি গত দুই বছর ধরে স্কুল জেলায় সহকারী নিরাপত্তা পরিচালক হিসেবে কাজ করছিলেন। তাঁর বার্ষিক বেতন ছিল ১ লাখ ১৭ হাজার ডলার। ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বোস্টনের মেয়র মিশেল উ। তাঁর বক্তব্য অনুযায়ী, অভিযোগগুলো অত্যন্ত ভয়াবহ। শিক্ষার্থী ও স্কুলের সঙ্গে যুক্ত সবার নিরাপত্তা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা জরুরি বলেও তিনি মন্তব্য করেছেন। অন্যদিকে, ব্রাউনের আইনজীবী বলেছেন, তাঁর মক্কেল অভিযোগ অস্বীকার করেছেন এবং আদালতে নিজের অবস্থান তুলে ধরবেন। ম্যাসাচুসেটস স্টেট পুলিশ এ বিষয়ে মন্তব্য চেয়ে পাঠানো অনুরোধের জবাব দেয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মামলাটি এখনো বিচারাধীন। ফলে ব্রাউনের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। আগামী শুনানি ও পরবর্তী আইনি প্রক্রিয়ায় অভিযোগের বিষয়ে আরও তথ্য সামনে আসতে পারে।
শক্তিশালী এল নিনোর প্রভাবে বাড়তে পারে বন্যার ঝুঁকি, চাপে পড়তে পারেন বাড়ির মালিকেরা
আমেরিকার শীর্ষ ধনীদের দলে থাকতে সম্পদ কত লাগবে, সামনে এলো নতুন হিসাব