বিশ্ব

লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা, হামলার হুমকি বাড়াল হুতি

নীলুফা নিশাত প্রকাশ: জুন ৭, ২০২৬ ১৮:৩
লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা, হামলার হুমকি বাড়াল হুতি
লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা, হামলার হুমকি বাড়াল হুতি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। সোমবার (৮ জুন) প্রকাশিত এক বিবৃতিতে তারা জানায়, লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি এবং আশপাশের জলপথে ইসরায়েল-সংশ্লিষ্ট বা ইসরায়েলের মালিকানাধীন কোনো জাহাজ চলাচল করতে পারবে না।

 

গোষ্ঠীটি বলছে, গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযান এবং ফিলিস্তিনিদের ওপর অব্যাহত হামলার প্রতিবাদেই তারা এই নৌ-অবরোধ আরোপ করেছে। একই সঙ্গে তারা ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবিও করেছে।

 

বিবৃতিতে হুতিরা সতর্ক করে জানায়, ইসরায়েল যদি তাদের সামরিক অভিযান আরও জোরদার করে কিংবা আঞ্চলিক উত্তেজনা বাড়ায়, তাহলে তারাও নিজেদের হামলার পরিধি আরও বিস্তৃত করবে। তাদের ভাষ্য, এই অবস্থান শুধু ইয়েমেনের স্বার্থে নয়; বরং ফিলিস্তিন, গাজা, ইরান, লেবানন ও ইরাকের জনগণের প্রতি সংহতি জানিয়ে নেওয়া হয়েছে।

 

হুতিদের পক্ষ থেকে আরও বলা হয়, ফিলিস্তিনসহ পুরো অঞ্চলের জনগণের বিরুদ্ধে ‘অন্যায় ও অবরোধ’ চলতে থাকলে তারা নীরব থাকবে না এবং প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

এদিকে রোববার রাত থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরান ইসরায়েলের একাধিক স্থাপনায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ সময় হুতিরাও ওই হামলায় অংশ নেওয়ার দাবি করেছে।

 

হুতিদের দাবি অনুযায়ী, তারা ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন জাফা অঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

 

বিশ্লেষকদের মতে, লোহিত সাগর অঞ্চলে হুতিদের এই নতুন পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্য ও জাহাজ চলাচলের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। কারণ, বাব আল-মান্দেব প্রণালি বিশ্ব বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচিত হয়। ফলে এখানে উত্তেজনা বাড়লে বৈশ্বিক অর্থনীতিতেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

 

সূত্র: দ্য ন্যাশনাল

জনপ্রিয় সংবাদ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

দেশের প্রথম ৪০ তলা ভবন ‘শান্তা পিনাকল’ হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশের আবাসন শিল্পে এক নতুন ইতিহাস রচিত হলো। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত দেশের প্রথম ৪০ তলা বিশিষ্ট আকাশচুম্বী বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস। ৫০০ ফুট উচ্চতার এই আইকনিক ভবনটি এখন দেশের সর্বোচ্চ সম্পন্ন হওয়া ইমারত। গত শনিবার (১৮ এপ্রিল) ভবনের ৪০তম তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, স্থপতি এহসান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি মালিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। স্থাপত্যশৈলী ও আধুনিক প্রযুক্তি:‘শান্তা পিনাকল’ শুধুমাত্র উচ্চতার কারণেই অনন্য নয়, বরং এটি আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়। এটি বাংলাদেশের প্রথম ভবন যা পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য আন্তর্জাতিক ‘লিড প্ল্যাটিনাম’ (LEED Platinum) স্বীকৃতি পেয়েছে। সিঙ্গাপুরভিত্তিক বিখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘মেইনহার্ট’ (Meinhardt) এর সহায়তায় ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্যসমূহ: উন্নত লিফট ব্যবস্থা: ভবনটিতে রয়েছে ৮টি দ্রুতগামী লিফট, যা প্রতি সেকেন্ডে ৪ মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এটি দেশের দ্রুততম ভার্টিক্যাল ট্রান্সপোর্ট ব্যবস্থা। পরিবেশ ও সুরক্ষা: ভবনে ব্যবহৃত হয়েছে ৩৬ মিমি পুরুত্বের ডাবল গ্লেজড গ্লাস, যা তাপ ও শব্দ নিরোধক। এছাড়া এটি দেশের প্রথম ‘উইন্ড টানেল টেস্ট’ করা ভবন, যা প্রতিকূল আবহাওয়ায় এর স্থায়িত্ব নিশ্চিত করে। আইবিএমএস প্রযুক্তি: পুরো ভবনটি একটি ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (iBMS) দ্বারা পরিচালিত, যা সার্বক্ষণিক নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। অগ্নি নিরাপত্তা: আন্তর্জাতিক এনএফপিএ (NFPA) স্ট্যান্ডার্ড অনুসরণ করে এখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়, ‘শান্তা পিনাকল’ হস্তান্তর দেশের রিয়েল এস্টেট খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। এটি শুধুমাত্র তেজগাঁও নয়, বরং পুরো ঢাকার বাণিজ্যিক পরিবেশকে বিশ্বমানের স্তরে নিয়ে যাবে। দেশের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে এক একটি তলার ছাদ ঢালাইয়ের রেকর্ড গড়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। ঢাকার আকাশসীমায় নতুন এই ল্যান্ডমার্ক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক নগরায়নের এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম: যা জানা প্রয়োজন

যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য কঠোর হচ্ছে নিয়মাবলী। আগামী ৩০ মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ভিসা রুলস, যেখানে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বা স্ক্রিনিং করা হবে। মার্কিন প্রশাসনের এই নতুন পদক্ষেপে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ভিসা প্রত্যাশীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নতুন এই নিয়ম মূলত অ-অভিবাসী (Non-immigrant) এবং অভিবাসী (Immigrant) উভয় ধরণের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। বিশেষ করে যারা ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং কাজের সন্ধানে এইচ-১বি (H-1B) ভিসার জন্য আবেদন করবেন, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য প্রদান বাধ্যতামূলক করা হচ্ছে। আবেদনকারীদের গত পাঁচ বছরের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ইউজার আইডি বা হ্যান্ডেল নাম ফর্মে উল্লেখ করতে হবে। ফেসবুক, টুইটার (বর্তমানে এক্স), ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো এই স্ক্রিনিংয়ের আওতায় থাকবে। তবে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। মূলত আবেদনকারীর নিরাপত্তা ঝুঁকি এবং পূর্ববর্তী কোনো উসকানিমূলক বা সন্দেহজনক কর্মকাণ্ড আছে কি না, তা যাচাই করতেই এই পদক্ষেপ। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং জননিরাপত্তার স্বার্থেই এই স্ক্রিনিং প্রক্রিয়া জোরদার করা হয়েছে। কোনো ব্যক্তি যদি অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদ বা আইনবিরোধী কোনো কাজে লিপ্ত থেকে থাকেন, তবে তার ভিসা আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ভিসা বিশেষজ্ঞরা বলছেন, ৩০ মার্চের পর যারা আবেদন করবেন, তাদের অবশ্যই গত ৫ বছরের ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোনো ভুল তথ্য দিলে বা তথ্য গোপন করলে তা স্থায়ীভাবে ভিসা প্রত্যাখ্যাত হওয়ার কারণ হতে পারে। এছাড়া ইমেইল অ্যাড্রেস এবং ফোন নম্বর প্রদানের ক্ষেত্রেও অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এই নতুন নিয়ম চালুর ফলে ভিসা প্রক্রিয়াকরণে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই প্রয়োজনীয় কাগজপত্র এবং অনলাইন প্রোফাইল গুছিয়ে আবেদন করার পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

নাহিদা বৃষ্টির লাশ পাওয়া নিয়ে শঙ্কা কেন? দুই কারণ জানাল পুলিশ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের (ইউএসএফ) নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক পরিণতির খবর পাওয়া গেছে। নিখোঁজ জামিল লিমনের (২৭) মরদেহ উদ্ধার করা হলেও, পুলিশ ধারণা করছে নাহিদা বৃষ্টিকেও (২৭) নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অভিযুক্ত ঘাতক ও লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়ার ফ্ল্যাটে ‘প্রচুর রক্ত’ পাওয়ার পর পুলিশ জানিয়েছে, বৃষ্টির মরদেহ উদ্ধার করা সম্ভবত আর কখনোই সম্ভব হবে না।   নিহত বৃষ্টির বড় ভাই জাহিদ হাসান প্রান্ত মার্কিন সংবাদমাধ্যম ‘১০ টাম্পা বে নিউজ’-কে জানান, শুক্রবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা বাংলাদেশে তাদের পরিবারের সাথে যোগাযোগ করেছেন। পুলিশ জানিয়েছে, লিমন ও হিশামের শেয়ার করা ফ্ল্যাটে যে পরিমাণ রক্ত পাওয়া গেছে, তা থেকে নিশ্চিত হওয়া গেছে যে বৃষ্টি আর বেঁচে নেই। পুলিশের আশঙ্কা, হত্যার পর মরদেহটি সম্ভবত ছিন্নবিচ্ছিন্ন বা টুকরো টুকরো করে ফেলা হয়েছে, যার ফলে এটি খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। গত শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের পাশ থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর কয়েক ঘণ্টা পরেই সকাল ৯টার দিকে ইউএসএফ ক্যাম্পাসের কাছে লেক ফরেস্ট এলাকায় অভিযুক্ত হিশাম আবুগারবিয়ার বাড়িতে অভিযান চালায় হিলসবোরো কাউন্টি শেরিফ কার্যালয়। পুলিশ হিশামের বাড়িতে পৌঁছালে তিনি নিজেকে ঘরের ভেতর তালাবদ্ধ করে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের বিশেষায়িত ইউনিট ‘সোয়াট’ (SWAT) তলব করা হয়। প্রায় ২০ মিনিটের রুদ্ধশ্বাস পরিস্থিতির পর হিশাম আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, তথ্যপ্রমাণ নষ্ট করা এবং অবৈধভাবে মরদেহ সরানোর মতো ছয়টি গুরুতর অভিযোগ আনা হয়েছে।   বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, হিশাম ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তিনি লিমনের রুমমেট হিসেবে একই ফ্ল্যাটে থাকতেন। অন্যদিকে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি গবেষণারত নাহিদা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। লিমনের সাথে তার আগে প্রেমের সম্পর্ক থাকলেও বর্তমানে ছিল না বলে জানিয়েছেন বৃষ্টির পরিবার।   তদন্তকারীরা লিমনের মৃত্যু নিশ্চিত করলেও বৃষ্টির নিখোঁজ রহস্য ও তাকে হত্যার নৃশংসতা এখন পুরো ফ্লোরিডা ও বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া ফেলেছে।

Advertisement

বিশ্ব

View more
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ছবি: সংগৃহীত
সাত বছর পর উত্তর কোরিয়ায় শি জিনপিং, কিম জং উনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক আজ

দীর্ঘ সাত বছর পর বিরল রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়ায় পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার রাজধানী পিয়ংইয়ংয়ে তাকে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা জানানো হয়। বিশ্লেষকদের মতে, এই সফর শুধু দুই প্রতিবেশী দেশের সম্পর্ক জোরদারের বিষয় নয়, বরং উত্তর-পূর্ব এশিয়ায় পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় চীনের কৌশলগত অবস্থান পুনর্নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।   কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শি জিনপিং ও তার স্ত্রী পেং লিয়ুয়ানকে পিয়ংইয়ং আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও তার স্ত্রী রি সল জু।   সফরের শুরুতেই ২১ বার তোপধ্বনি, সামরিক ব্যান্ডের পরিবেশনায় দুই দেশের জাতীয় সঙ্গীত এবং আনুষ্ঠানিক রাষ্ট্রীয় অভ্যর্থনার আয়োজন করা হয়। পরে রাজধানীর প্রধান চত্বরে হাজারো মানুষ, শিশু-কিশোর ও সাংস্কৃতিক দলের সদস্যরা চীন ও উত্তর কোরিয়ার পতাকা, ফুল এবং বেলুন হাতে শি জিনপিংকে স্বাগত জানান। পিয়ংইয়ংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনেও দুই দেশের জাতীয় পতাকা টানানো হয়।   দুই দিনের এই সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে শি জিনপিংয়ের একটি গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই নেতা সর্বশেষ গত বছর বেইজিংয়ে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের নিঃশর্ত আত্মসমর্পণের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে সাক্ষাৎ করেছিলেন।   সফরের আগে উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত এক নিবন্ধে শি জিনপিং বলেন, বেইজিং ও পিয়ংইয়ংয়ের সম্পর্ক এখন "নতুন ঐতিহাসিক সূচনাবিন্দুতে" দাঁড়িয়ে আছে এবং সামনে নতুন উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দুই দেশের সম্পর্ক বজায় রাখা, সুসংহত করা এবং আরও বিকশিত করা চীনা কমিউনিস্ট পার্টির দীর্ঘদিনের অবিচল নীতি।   দীর্ঘদিন ধরে চীনকে উত্তর কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক মিত্র হিসেবে দেখা হয়ে আসছে। বিভিন্ন গবেষণা ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়ার বৈদেশিক বাণিজ্যের সিংহভাগই চীনের সঙ্গে সম্পন্ন হয়। ফলে দেশটির অর্থনীতিতে বেইজিংয়ের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ।   তবে সাম্প্রতিক বছরগুলোতে এই সম্পর্কের গতিপথে কিছু পরিবর্তনের ইঙ্গিত দেখা গেছে। বিশেষ করে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর মস্কো ও পিয়ংইয়ংয়ের সম্পর্ক দ্রুত ঘনিষ্ঠ হতে থাকে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়া রাশিয়াকে সামরিক সরঞ্জাম, গোলাবারুদ এবং জনবল সরবরাহের মাধ্যমে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়িয়েছে।   এই পরিস্থিতিতে চীন চাইছে উত্তর কোরিয়ার ওপর নিজেদের প্রভাব ও কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করতে। বিশেষজ্ঞদের ধারণা, বেইজিং উদ্বিগ্ন যে পিয়ংইয়ং যেন অতিরিক্তভাবে মস্কোর ওপর নির্ভরশীল হয়ে না পড়ে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কৌশলগত প্রতিযোগিতার প্রেক্ষাপটে উত্তর-পূর্ব এশিয়ায় নিজেদের নেতৃত্বের অবস্থানও তুলে ধরতে চায় চীন।   রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সফরে উত্তর কোরিয়ার জন্য অর্থনৈতিক সহায়তা প্যাকেজ, চাল ও সার সরবরাহ, চীনা পর্যটকদের উত্তর কোরিয়া ভ্রমণ পুনরায় চালু করা এবং যৌথ অর্থনৈতিক প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে। এসব উদ্যোগ উত্তর কোরিয়ার অর্থনীতিকে কিছুটা সহায়তা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।   এদিকে এই সফরকে ঘিরে আন্তর্জাতিক মহলেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কারণ, কোরীয় উপদ্বীপ, তাইওয়ান প্রণালি, দক্ষিণ চীন সাগর এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে চীন ও উত্তর কোরিয়ার ঘনিষ্ঠতা আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক সমীকরণে নতুন প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।   সব মিলিয়ে, সাত বছর পর শি জিনপিংয়ের এই রাষ্ট্রীয় সফর শুধু দুই দেশের ঐতিহ্যগত বন্ধুত্বের প্রতীক নয়; বরং উত্তর-পূর্ব এশিয়ার ভবিষ্যৎ কৌশলগত ভারসাম্য এবং চীন-রাশিয়া-উত্তর কোরিয়া সম্পর্কের নতুন গতিপ্রকৃতি বোঝার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ৭, ২০২৬ ১৮:৩৪
লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা, হামলার হুমকি বাড়াল হুতি

লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা, হামলার হুমকি বাড়াল হুতি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগ, ইসরায়েলকে দায়ী করল তেহরান

ছবি: সংগৃহীত

জাপানের উটসুনোমিয়া শহরে ভালুকের আতঙ্ক, ৯৪টি স্কুল বন্ধ ঘোষণা

ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত। ছবি: সংগৃহীত
‘তেলাপোকা’ মন্তব্যের পর এবার তরুণদের ভূয়সী প্রশংসা ভারতের প্রধান বিচারপতির

ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত তরুণ আইনজীবী ও আইনক্ষেত্রের নতুন প্রজন্মকে ভূয়সী প্রশংসা করেছেন। কিছুদিন আগে বেকার তরুণদের নিয়ে তাঁর বিতর্কিত মন্তব্য ঘিরে দেশজুড়ে সমালোচনার পর এবার তিনি তরুণদের ভূমিকা ও সক্ষমতার প্রশংসা করলেন।   রোববার যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আয়োজিত এক সেমিনারে প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারব্যবস্থায় প্রযুক্তির ভূমিকা, কৃত্রিম বুদ্ধিমত্তার সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ সংস্কার নিয়ে বিস্তারিত বক্তব্য দেন।   বক্তব্যে তিনি বলেন, ভারতের আইনক্ষেত্রের তরুণ প্রজন্ম অত্যন্ত অভিযোজনক্ষম এবং প্রযুক্তি গ্রহণে দ্রুত সক্ষমতা দেখাচ্ছে। জেলা আদালত থেকে শুরু করে সরকারি আইনজীবী ও করপোরেট লিগ্যাল অ্যাডভাইজরদের মধ্যে এই প্রজন্ম বিচারব্যবস্থার আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।   তিনি আরও বলেন, এই তরুণ প্রজন্মই ভারতের বিচারব্যবস্থার চলমান সংস্কার ও প্রযুক্তিগত পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করছে। ‘সংবিধানের প্রতিশ্রুতি থেকে ডিজিটাল বাস্তবতায়: কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিগত অগ্রগতির যুগে ন্যায়বিচার রক্ষা’ শীর্ষক সেমিনারে তিনি বিচারব্যবস্থায় এআই ব্যবহারের দিক নিয়েও আলোচনা করেন।   প্রধান বিচারপতি জানান, ভারতের সুপ্রিম কোর্ট প্রযুক্তিকে মানবিক বিচারবোধের বিকল্প হিসেবে দেখে না। এটি বিচারিক প্রক্রিয়াকে সহায়তা করার একটি মাধ্যম মাত্র। এ প্রসঙ্গে তিনি ‘স্বদেশি জুরিসপ্রুডেন্স’ ধারণার ওপর গুরুত্ব দেন, যা ভারতের সাংবিধানিক মূল্যবোধ, প্রাতিষ্ঠানিক বাস্তবতা, ভাষাগত বৈচিত্র্য এবং সামাজিক প্রেক্ষাপটকে ভিত্তি করে গড়ে উঠবে বলে উল্লেখ করেন।   তিনি আরও বলেন, প্রযুক্তি বিচারব্যবস্থায় প্রবেশাধিকার সহজ করেছে এবং বৈশ্বিক বিচারিক সংলাপকে আরও ঘনিষ্ঠ করেছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা যতই উন্নত হোক না কেন, তা মানবিক বিচারবোধ, সহানুভূতি ও নৈতিক উপলব্ধির বিকল্প হতে পারে না।   এর আগে গত ১৫ মে এক শুনানিতে বেকার তরুণদের নিয়ে করা তাঁর মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। ওই সময় তিনি কিছু তরুণকে ‘তেলাপোকা’ হিসেবে উল্লেখ করেন বলে অভিযোগ ওঠে, যা দেশজুড়ে সমালোচনার জন্ম দেয়। সেই মন্তব্যের পর এবার তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে ইতিবাচক অবস্থান প্রকাশ করলেন তিনি, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ৭, ২০২৬ ১৫:১১
ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। ছবি: রয়টার্স

‘আজ রাতে তেহরানকে জ্বলতে হবে’: ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী বেন-গভিরের মন্তব্যে নতুন উত্তেজনা

ছবি: সংগৃহীত

জাপানে নজির গড়লেন নারী মেয়র শোকো কাওয়াতা, নিচ্ছেন মাতৃত্বকালীন ছুটি

ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি গোষ্ঠী কারা, কী তাদের পরিচয়

ছবি: সংগৃহীত
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও অঞ্চলে সোমবার ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপানের বিভিন্ন উপকূলীয় এলাকার জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।   মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। ফিলিপাইনের ভূকম্পন ও আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা ফিভলকস জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মিন্দানাও দ্বীপের দক্ষিণ প্রান্তে সারাঙ্গানি প্রদেশের জেনারেল সান্তোস সিটি উপকূলের কাছে।   ভূমিকম্পের পর উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ফিভলকস। মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে, ফিলিপাইনের কিছু এলাকায় স্বাভাবিক জোয়ারের উচ্চতার তুলনায় ১ থেকে ৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আঘাত হানতে পারে।   সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় কর্তৃপক্ষের প্রকাশিত ছবিতে দেখা গেছে, জেনারেল সান্তোস সিটির বিভিন্ন ভবন ও দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও দেয়াল ধসে পড়ার ঘটনাও ঘটেছে।   নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই এই ভূমিকম্প আঘাত হানে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দাভাও অক্সিডেন্টাল প্রদেশে ভূমিকম্পের সময় আতঙ্কিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খোলা জায়গায় আশ্রয় নিয়েছে। অন্য একটি ভিডিওতে দাভাও দেল সুর-এর একটি উচ্চ বিদ্যালয়ের ছাদের অংশ ধসে পড়তে দেখা যায়। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।   ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বলেছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করতে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে তাৎক্ষণিক নির্দেশ দেওয়া হয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোর বাসিন্দাদের সুনামি সতর্কতা মেনে চলতে হবে এবং দ্রুত উঁচু স্থানে আশ্রয় নিতে হবে। তিনি বলেন, মানুষের জীবন যেকোনো সম্পদের চেয়ে বেশি মূল্যবান।   ক্ষতিগ্রস্ত সারাঙ্গানি প্রদেশে প্রায় ৫ লাখ ৮০ হাজার মানুষের বসবাস। সারাঙ্গানির আলাবেল শহরের পুলিশ প্রধান বেনজি আনচেতা জানান, ভূমিকম্পের সময় পুলিশ সদস্যরা পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন। কম্পনের পরপরই পুলিশ ভবনে ফাটল দেখা দেয়।   তিনি বলেন, “এটাই আমাদের অনুভব করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।” যদিও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তীব্র কম্পনের কারণে কয়েকজন অজ্ঞান হয়ে পড়েন। ভূমিকম্পের পর ইন্দোনেশিয়া তাদের উত্তর-পূর্ব উপকূলের জন্য এবং জাপান ইবারাকি থেকে ওকিনাওয়া পর্যন্ত দক্ষিণ উপকূলীয় এলাকার জন্য সুনামি সতর্কতা জারি করেছে।   ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলের অন্তর্ভুক্ত। এ অঞ্চলটি বিশ্বের অন্যতম ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। অন্যদিকে, মার্কিন আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে হাওয়াইয়ের জন্য কোনো সুনামি ঝুঁকি শনাক্ত হয়নি।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ৮, ২০২৬ ১:১১
ছবি: সিএনএন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় বাড়ছে অস্বস্তি, যুদ্ধের প্রভাব পৌঁছাচ্ছে সাধারণ মানুষের জীবনে

সূত্র: জিও নিউজ

ইসরাইল-ইরান সংঘাতেও শান্তি চুক্তি প্রক্রিয়া ব্যাহত হবে না: ট্রাম্প

ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের। ছবি: সংগৃহীত

ইসরায়েলের বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

0 Comments