ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছে ২ মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু
ইতালিতে কর্মস্থল থেকে সাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে গাড়ির ধাক্কায় জুনাইদ আহমেদ (২৩) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে দেশটির বারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উন্নত জীবনের আশায় জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে মাত্র দুই মাস আগে ইতালিতে পৌঁছেছিলেন তিনি।
নিহত জুনাইদ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগরের তাতারকান্দা এলাকার মো. রেনু মিয়ার ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মামাতো ভাই মো. নিশান মিয়া। মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে দালালের মাধ্যমে কয়েকটি দেশ ঘুরে লিবিয়ায় পৌঁছান জুনাইদ। সেখানে দীর্ঘদিন অবস্থানের পর প্রায় দুই মাস আগে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইতালিতে প্রবেশ করেন। সম্প্রতি দেশটির একটি প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়েছিলেন কলেজপড়ুয়া এই যুবক।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে কর্মস্থল থেকে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন জুনাইদ। পথে পেছন থেকে একটি প্রাইভেটকার তাঁকে ধাক্কা দিলে সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
তিন ভাই ও এক বোনের মধ্যে জুনাইদের আরেক ভাই ইতালিতে এবং অন্য ভাই কুয়েতে বসবাস করছেন। নিহতের মামাতো ভাই নিশান মিয়া জানান, পরিবারের জন্য ভালো কিছু করা এবং নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন ছিল জুনাইদের। বাবা-মা যেন শেষবারের মতো সন্তানকে দেখতে পারেন, সে জন্য দ্রুত তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনেরা।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদ জানিয়েছেন, ইতালিতে সড়ক দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যুর বিষয়টি তিনি অবগত হয়েছেন। পরিবার মরদেহ দেশে ফিরিয়ে আনতে চাইলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
871 এসএ
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বাংলাদেশ
View moreইতালিতে কর্মস্থল থেকে সাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে গাড়ির ধাক্কায় জুনাইদ আহমেদ (২৩) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে দেশটির বারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উন্নত জীবনের আশায় জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে মাত্র দুই মাস আগে ইতালিতে পৌঁছেছিলেন তিনি। নিহত জুনাইদ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগরের তাতারকান্দা এলাকার মো. রেনু মিয়ার ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মামাতো ভাই মো. নিশান মিয়া। মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে দালালের মাধ্যমে কয়েকটি দেশ ঘুরে লিবিয়ায় পৌঁছান জুনাইদ। সেখানে দীর্ঘদিন অবস্থানের পর প্রায় দুই মাস আগে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইতালিতে প্রবেশ করেন। সম্প্রতি দেশটির একটি প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়েছিলেন কলেজপড়ুয়া এই যুবক। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে কর্মস্থল থেকে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন জুনাইদ। পথে পেছন থেকে একটি প্রাইভেটকার তাঁকে ধাক্কা দিলে সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তিন ভাই ও এক বোনের মধ্যে জুনাইদের আরেক ভাই ইতালিতে এবং অন্য ভাই কুয়েতে বসবাস করছেন। নিহতের মামাতো ভাই নিশান মিয়া জানান, পরিবারের জন্য ভালো কিছু করা এবং নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন ছিল জুনাইদের। বাবা-মা যেন শেষবারের মতো সন্তানকে দেখতে পারেন, সে জন্য দ্রুত তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনেরা। ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদ জানিয়েছেন, ইতালিতে সড়ক দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যুর বিষয়টি তিনি অবগত হয়েছেন। পরিবার মরদেহ দেশে ফিরিয়ে আনতে চাইলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। 871 এসএ
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই ১,৫০০ টাকা জরিমানা, ফকির সমিতি সভাপতির হুঁশিয়ারি
বাংলাদেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ১ ডিসেম্বর থেকে
ভুয়া ভিডিও ছড়িয়ে বাংলাদেশে হিন্দু নারীর ওপর হামলার দাবি, আসলে কি ঘটেছিল?
নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত কয়েক দিন ধরে বগুড়ায় অবস্থান করছিলেন এই অভিনেতা। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। পরিবারের বরাতে চ্যানেল আই অনলাইন জানিয়েছে, শুটিংয়ের কাজে বগুড়ায় অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। শুটিং ইউনিটের সদস্যদের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় সিনেমাটির শুটিংয়ে অংশ নিচ্ছিলেন তিনি। বুধবার তার শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য প্রস্তুতি নেওয়ার সময়ই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে চিকিৎসকদের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন সোহেল খান। ‘৪২০’, ‘দেশা: দ্য লিডার’, ‘পরবাসিনী’ ও ‘জংলি’সহ বিভিন্ন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চ্যানেল আই পরিবার। অভিনয়জগতের সহকর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। সংবাদসূত্র: চ্যানেল আই 871-এসএ
ভাঙা ভাড়া ঘরে বসবাস, তবু পরের সম্পদে লোভ নেই! ৩ ভরি সোনা ফিরিয়ে সততার দৃষ্টান্ত চানাচুর বিক্রেতার
১১ বছর আগে করা সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই ভবিষ্যদ্বাণী আবারও আলোচনায়
বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূত অধ্যাপক ফিরোজুল হক চৌধুরীর ব্যাংক হিসাব থেকে প্রায় সাড়ে সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে মামলা হয়েছে। একুশে টেলিভিশন জানিয়েছে, ২০২৬ সালের ১ অক্টোবর চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে মামলাটি করেন তাঁর ছেলে রিচার্ড চৌধুরী। মামলার ১৩ আসামির মধ্যে ফিরোজুল হকের ছোট বোন, তাঁর পরিবারের কয়েকজন সদস্য এবং ইস্টার্ন ব্যাংকের কর্মকর্তারা রয়েছেন। চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ফিরোজুল হক ২০১৫ সালে নোয়াখালীর চৌমুহনীতে ইস্টার্ন ব্যাংকের একটি শাখায় সঞ্চয়ী হিসাব খোলেন। ওই হিসাবের নমিনি করেন ছোট বোন ফাতেমা বেগমকে। বাদীপক্ষের দাবি, বিভিন্ন সময়ে ওই হিসাবে প্রায় সাড়ে ১০ কোটি টাকা জমা হয়েছিল। রিচার্ডের আইনজীবীর অভিযোগ, ফিরোজুল হক যুক্তরাজ্যে থাকার সময় তাঁর স্বাক্ষর জাল করে চেকের মাধ্যমে প্রায় পাঁচ কোটি টাকা তুলে নেওয়া হয়। ব্যাংকের বিভিন্ন শাখা হয়ে ওই অর্থ কয়েকজনের হিসাবে যায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। দৈনিক মানবজমিনের প্রতিবেদনে চেকের নথি উদ্ধৃত করে বলা হয়, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ফিরোজুল হকের হিসাব থেকে ফাতেমার হিসাবে এক কোটি টাকা স্থানান্তর করা হয়। ২০২০ সালের জুনে একই হিসাবে যায় আরও সাত লাখ ৮০ হাজার টাকা। ২০২৩ সালের জানুয়ারিতে ফাতেমার ছেলে সাকিব ইমাম চৌধুরী ও তাঁর স্ত্রীর যৌথ হিসাবে ৩১ লাখ ২৫ হাজার টাকা স্থানান্তরের তথ্যও প্রতিবেদনে উঠে আসে। কয়েকটি চেক নিষ্পত্তির আগে হিসাব খোলার সময় দেওয়া নম্বরে যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ রিচার্ডের। মানবজমিনকে সাকিব ইমাম চৌধুরী বলেন, ফিরোজুল হকের হিসাব থেকে তাঁর হিসাবে প্রায় ৩১ লাখ টাকা এসেছিল। তবে তিনি নিজে ফিরোজুল হকের হিসাব থেকে টাকা উত্তোলনের অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, ফাতেমা বেগমকে টাকা তোলার ক্ষমতা দিয়ে পাওয়ার অব অ্যাটর্নি দিয়েছিলেন ফিরোজুল হক। ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর মানবজমিনে প্রকাশিত প্রতিবাদে ইস্টার্ন ব্যাংক জানায়, ফিরোজুল হকের হিসাবে সাড়ে ১০ কোটি টাকা জমার দাবি সঠিক নয়। ব্যাংকটির দাবি, টাকা উত্তোলন, স্থানান্তর ও চেক নিষ্পত্তি ব্যাংকিং বিধি মেনেই করা হয়েছে। ব্যাংক সে সময় আরও জানায়, ফিরোজুল হকের দুটি স্থায়ী আমানত ও সঞ্চয়ী হিসাবের কিছু অর্থ স্থগিত ছিল। প্রয়োজনীয় দলিলপত্র পেলে সেগুলোর নিষ্পত্তি করা হবে। পরিবারের ভাষ্য, ২০২৩ সালে বাংলাদেশে এসে ফিরোজুল হক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসার বিল মেটাতে গিয়ে তাঁরা হিসাবের টাকার গরমিল টের পান। পরে তিনি যুক্তরাজ্যে ফিরে যান এবং ওই বছরই ম্যানচেস্টারে মারা যান। তাঁর মৃত্যুর পর পটিয়ার জমি নিয়ে বিরোধের মধ্যে জাল মৃত্যুসনদ তৈরির অভিযোগেও চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক মামলা হয়েছে বলে জানিয়েছে একুশে টেলিভিশন। সূত্র: মানবজমিন
রূপপুরের প্রথম পরীক্ষায় সাড়ে ৮ ঘণ্টায় জাতীয় গ্রিডে গেল প্রায় ২ কোটি টাকার বিদ্যুৎ
বাংলাদেশে শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহার নিয়ে নীতিমালা তৈরিতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

