সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

মাকে বাঁচাতে জ্ব ল ন্ত বাসে রয়ে গেলেন ছেলে, আ গু নে দুজনেরই মৃ ত্যু

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৮:২
গ্রেটার নয়ডায় যাত্রীবাহী বাসে আ গুনে মা ও ছেলের ম র্মা ন্তিক মৃ ত্যু
গ্রেটার নয়ডায় যাত্রীবাহী বাসে আ গুনে মা ও ছেলের ম র্মা ন্তিক মৃ ত্যু

নয়জনের মধ্যে রয়েছেন সুনীতা গুপ্ত ও তাঁর ছেলে শশাঙ্ক গুপ্ত। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, আ গু ন ছড়িয়ে পড়ার সময় অসুস্থ মাকে নিয়ে বের হওয়ার চেষ্টা করেছিলেন শশাঙ্ক। মাকে রেখে একা বাস থেকে নেমে যাননি তিনি।
 

বুধবার গভীর রাতে দিল্লি থেকে উত্তর প্রদেশের মহোবার পথে থাকা বাসটিতে আ গু ন লাগে। শশাঙ্ক গুরুগ্রামে ইন্ডিগোর প্রকৌশলী হিসেবে কাজ করতেন। হাঁটুর চি কি ৎসার জন্য সুনীতা ছেলের কাছে ছিলেন। মাকে নিয়ে বাড়ি ফেরার সময় তাঁরা এই দু র্ঘ ট নার শি কা র হন।


বাসে ধোঁয়া ও আ গু ন ছড়িয়ে পড়লে যাত্রীরা দ্রুত বের হওয়ার চেষ্টা করেন। পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, হাঁটুর সমস্যার কারণে সুনীতা দ্রুত চলতে পারছিলেন না। তাঁকে নিয়ে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে শশাঙ্কও বাসের ভেতর আ ট কে পড়েন। দুজনের শেষ মুহূর্তের কথোপকথন নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন বিবরণ পাওয়া গেছে।


শুক্রবার পরিবারের সদস্যরা সুনীতা ও শশাঙ্কের ম র দে হ শনাক্ত করেন। দু র্ঘ ট নাটি কীভাবে ঘটল, বাসে আ গু ন কীভাবে শুরু হয়েছিল এবং নিরাপত্তাব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখতে ত দ ন্ত চলছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আন্তর্জাতিক

View more
পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়নে ভূমিকার অভিযোগে ইরানের ১১টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা। ছবি: সংগৃহীত
কানাডার নিষেধাজ্ঞার তালিকায় আবারও ফিরল ইরানের ১১ কোম্পানি

ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং অর্থায়ন নেটওয়ার্কে ভূমিকার অভিযোগে দেশটির ১১টি কোম্পানির ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। মঙ্গলবার (১০ নভেম্বর) কানাডা সরকার এ সিদ্ধান্তের কথা জানায়। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ইরানের রাষ্ট্রীয় তেল কোম্পানি ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি এবং দেশটির শীর্ষস্থানীয় দুই ব্যাংক মেল্লাত ও মেল্লি।   পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনান্দ প্যারিসে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে এ নিষেধাজ্ঞার ঘোষণা দেন। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচিতে ব্যবহৃত হতে পারে এমন সংবেদনশীল প্রযুক্তি ও অর্থায়নের সুযোগ সীমিত করাই এ পদক্ষেপের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহায়তাকারী আর্থিক নেটওয়ার্কগুলো দুর্বল করতে চায় কানাডা।   নিষেধাজ্ঞার তালিকায় থাকা ১১টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নিউক্লিয়ার ফুয়েল প্রোডাকশন অ্যান্ড প্রকিউরমেন্ট কোম্পানি, নিউক্লিয়ার রিঅ্যাক্টরস ফুয়েল কোম্পানি, কালা নাফত, নাফতিরান ইন্টারট্রেড কোম্পানি, ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি, ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানি, ব্যাংক মেল্লাত, ব্যাংক মেল্লি ইরান, ব্যাংক অব ইন্ডাস্ট্রি অ্যান্ড মাইন, এক্সপোর্ট ডেভেলপমেন্ট ব্যাংক অব ইরান এবং ইরান ইন্স্যুরেন্স কোম্পানি। এসব প্রতিষ্ঠানের মধ্যে জ্বালানি, ব্যাংকিং, বিমা ও পারমাণবিক জ্বালানি খাতের প্রতিষ্ঠান রয়েছে।   কানাডার এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের আন্তর্জাতিক বিরোধ। ২০১৫ সালে ইরান এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনের মধ্যে জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নামে পারমাণবিক চুক্তি হয়। ইউরোপীয় ইউনিয়নও এতে যুক্ত ছিল। চুক্তির আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচিতে বিভিন্ন সীমাবদ্ধতা আরোপ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নজরদারি জোরদারের বিনিময়ে দেশটির ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল। ওই চুক্তির অগ্রগতির স্বীকৃতি হিসেবে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে কানাডা বর্তমানে তালিকাভুক্ত ১১টি প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।   তবে পরবর্তী সময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও উদ্বেগ বাড়ে। কানাডার সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুনে আইএইএর পরিচালনা পর্ষদ এক প্রস্তাবে জানায়, ইরান পারমাণবিক নিরাপত্তা পর্যবেক্ষণসংক্রান্ত বাধ্যবাধকতা যথাযথভাবে পালন করছে না। একই বছরের জুলাইয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত করে তেহরান। এতে ইরানের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণ ও যাচাইয়ের ক্ষেত্রে সংস্থাটির কার্যক্রম আরও বাধাগ্রস্ত হয়।   এরপর ২০২৫ সালের আগস্টে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য পারমাণবিক চুক্তির স্ন্যাপব্যাক ব্যবস্থা কার্যকর করার উদ্যোগ নেয়। এর ফলে সেপ্টেম্বরে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের পূর্বে স্থগিত করা পারমাণবিক সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়। কানাডার নতুন পদক্ষেপকে সেই আন্তর্জাতিক চাপের ধারাবাহিক অংশ হিসেবে দেখা হচ্ছে।   নতুন নিষেধাজ্ঞার আওতায় কানাডায় অবস্থানরত ব্যক্তি এবং বিদেশে থাকা কানাডীয় নাগরিকদের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নির্দিষ্ট আর্থিক ও সম্পত্তিসংক্রান্ত লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক অর্থায়ন এবং সংবেদনশীল প্রযুক্তি পাওয়ার সুযোগ আরও সীমিত হবে বলে জানিয়েছে কানাডা সরকার।   পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনান্দ বলেছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া উচিত নয়। তিনি আরও জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি পূর্ণাঙ্গ, যাচাইযোগ্য ও দীর্ঘস্থায়ী সমাধানে পৌঁছাতে জি-৭ অংশীদার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ চালিয়ে যাবে কানাডা।   কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১০ সাল থেকে ইরানের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেশটি ৫০০টিরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে। নতুন সিদ্ধান্তের মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে কানাডার নিষেধাজ্ঞা কার্যক্রম আরও বিস্তৃত হলো। একই সঙ্গে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক চাপও নতুন মাত্রা পেল।

প্রকাশ: নভেম্বর ১০, ২০২৬ ৯:৫৪
কারাগারে জায়গা সংকট ,এক বছরে ৫ হাজার বন্দিকে আগাম মুক্তি দেবে ব্রিটেন

কারাগারে জায়গা সংকট ,এক বছরে ৫ হাজার বন্দিকে আগাম মুক্তি দেবে ব্রিটেন

ভারতীয়দের দীপাবলি উৎসবের পর নিউজার্সির সড়কে আবর্জনার স্তূপ

ভারতীয়দের দীপাবলি উৎসবের পর নিউজার্সির সড়কে আবর্জনার স্তূপ, সামাজিক মাধ্যমে ক্ষোভ

ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে মার্কিন আদালতের সমন

ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে মার্কিন আদালতের সমন

'দ্য এন্ড অফ এভরিথিং' উপন্যাসের জন্য ২০২৬ সালের বুকার পুরস্কার অর্জন করেছেন ব্রিটিশ কথাসাহিত্যিক এম জন হ্যারিসন। ছবি: সংগৃহীত
এই প্রথম সাইন্স ফিকশনের ‘বুকার জয়’: ইতিহাস গড়লেন ব্রিটিশ সাহিত্যিক এম জন হ্যারিসন

সাহিত্য বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও সম্মানিত পুরস্কার 'বুকার প্রাইজ'-এর ইতিহাসে এক নতুন যুগের সূচনা হলো। ব্রিটিশ কথাসাহিত্যিক এম জন হ্যারিসন তার বহুল আলোচিত পোস্ট-অ্যাপোক্যালিপ্টিক বা মহাপ্রলয়-পরবর্তী উপন্যাস 'দ্য এন্ড অফ এভরিথিং' (The End of Everything)-এর জন্য ২০২৬ সালের বুকার পুরস্কার অর্জন করেছেন। এর মাধ্যমে এই প্রথম মূলধারার সাইন্স ফিকশন কমিউনিটি থেকে উঠে আসা কোনো লেখক বুকার জয়ের এই দুর্লভ গৌরব অর্জন করলেন। ৫০,০০০ পাউন্ড স্টার্লিং মূল্যের এই পুরস্কারটি যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত ইংরেজি ভাষার সেরা দীর্ঘ কথাসাহিত্যকে প্রদান করা হয়।   লন্ডনের ওল্ড বিলিংসগেটে অনুষ্ঠিত এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিচারক প্যানেলের প্রধান ও বিশিষ্ট ইতিহাসবিদ মেরি বিয়ার্ড (Mary Beard) বিজয়ী হিসেবে হ্যারিসনের নাম ঘোষণা করেন। বিচারকদের সর্বসম্মত সিদ্ধান্তে বিজয়ী এই উপন্যাসটি সম্পর্কে মেরি বিয়ার্ড বলেন, এটি মূলত ভবিষ্যতের লেন্স দিয়ে বর্তমানের রাজনীতিকে দেখার এক অনন্য প্রয়াস—যেখানে এমন এক সমাজের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে যা এমন এক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে যা তারা নিজেরাও পুরোপুরি অনুধাবন করতে পারছে না।   ষাট বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত থাকা এম জন হ্যারিসন ১৯৪৫ সালে ইংল্যান্ডের ওয়ারউইকশায়ারের রাগবিতে জন্মগ্রহণ করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি বিভিন্ন সময় সায়েন্স ফিকশন ও ফ্যান্টাসি সাহিত্যকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এর আগে ২০০৭ সালে তার উপন্যাস 'নোভা সুইং' (Nova Swing) আর্থার সি ক্লার্ক অ্যাওয়ার্ড এবং ২০২০ সালে 'দ্য সানকেন ল্যান্ড বিগিনস টু রাইস এগেইন' গোল্ডস্মিথস প্রাইজ লাভ করে। ৮১ বছর বয়সে বুকার জয় করে তিনি এই পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বয়স্ক বিজয়ী হিসেবেও রেকর্ড গড়েছেন।   বিশ্লেষকদের মতে, এতদিন সাইন্স ফিকশন বা ফ্যান্টাসি ধারাকে আড়ালের চোখে দেখা হলেও, হ্যারিসনের এই বিজয় মূলধারার সাহিত্য ও সাইন্স ফিকশনের মধ্যকার দীর্ঘদিনের ব্যবধান ঘুচিয়ে দিল। এটি বিশ্ব সাহিত্য অঙ্গনে কল্পবিজ্ঞান ঘরানার লেখকদের জন্য এক বিশাল অনুপ্রেরণা হয়ে থাকবে।

প্রকাশ: নভেম্বর ১০, ২০২৬ ৮:৫২
যুক্তরাজ্যে বৈধ কাগজপত্র থাকা স্বত্তেও বাংলাদেশি নানু মিয়াকে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার, পরে মুক্তি

যুক্তরাজ্যে বৈধ কাগজপত্র থাকা স্বত্তেও বাংলাদেশি নানু মিয়াকে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার, পরে মুক্তি

বাবার গ্রেফতারের ধাক্কা! জনসম্মুখে বক্তব্য রাখা থেকে সরে দাঁড়ালেন মেগান মার্কেল

বাবার গ্রেফতারের ধাক্কা! জনসম্মুখে বক্তব্য রাখা থেকে সরে দাঁড়ালেন মেগান মার্কেল

ইসরায়েলের স্পিকার পদে মাতান কাহানাকে মনোনয়ন আইজেনকোট ব্লকের

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইসরায়েলের স্পিকার পদে মাতান কাহানাকে মনোনয়ন আইজেনকোট ব্লকের

সামরিক প্রযুক্তিতে বিপ্লব চীনের! জিজে-১১ ড্রোনের গোপন অস্ত্র ভাণ্ডার নিয়ে তোলপাড়
সামরিক প্রযুক্তিতে বিপ্লব চীনের! জিজে-১১ ড্রোনের গোপন অস্ত্র ভাণ্ডার নিয়ে তোলপাড়

  চীন তাদের অত্যাধুনিক ও গোপনীয় যুদ্ধাস্ত্রের প্রযুক্তিতে আরও এক ধাপ এগিয়ে গেল। সম্প্রতি চীনা সামরিক বাহিনীর প্রকাশিত নতুন ভিডিও ফুটেজে দেশটির পরবর্তী প্রজন্মের ‘জিজে-১১’ (GJ-11) স্টিলথ কম্ব্যাট ড্রোনের ভেতরের অস্ত্র বহনকারী অংশ বা ‘ওয়েপন বে’ (Weapon Bay)-এর অত্যন্ত স্পষ্ট দৃশ্য প্রকাশ পেয়েছে। দক্ষিণ চীন মর্নিং পোস্ট (SCMP)-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।   বিশেষজ্ঞদের মতে, এই উন্মোচন চীনের সামরিক শক্তির আকাশ প্রতিরক্ষায় এক নতুন যুগের সূচনা করেছে। সাধারণত রাডার ফাঁকি দিয়ে নিখুঁত আক্রমণ চালানোর জন্য পরিচিত এই ফ্লাইং-উইং ড্রোনটি নিয়ে বৈশ্বিক সামরিক মহলে ব্যাপক কৌতূহল রয়েছে।   ভিডিও ফুটেজে যা দেখা গেল: ১. গোপন অস্ত্র রাখার জায়গা (Internal Weapon Bays): ড্রোনের নিচের অংশে দুটি ইন্টারনাল ওয়েপন বে বা অস্ত্র ধারণের গহ্বর রয়েছে, যা বিশেষভাবে খাঁজকাটা বা সিরেটেড (Serrated) দরজা দিয়ে ঢাকা। এই ডিজাইনের ফলে ড্রোনটি তার স্টিলথ বা রাডার-অদৃশ্য ক্ষমতা বজায় রেখেই তুলনামূলকভাবে বড় ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র বা বোমা বহন করতে সক্ষম হয়।   ২. উন্নত স্টিলথ ডিজাইন: ড্রোনটির ওপরের অংশে বডি ফিউজলাজের সঙ্গে নিখুঁতভাবে যুক্ত এয়ার ইন্টেক এবং বিশেষভাবে ঝালাই করা বা শিল্ডযুক্ত জেট এক্সহস্ট নজেল রয়েছে। এছাড়া এর পুরো গায়ে ব্যবহার করা হয়েছে রাডার-শোষণকারী বিশেষ আবরণ, যা দুর্ধর্ষ শত্রুঘাঁটির আকাশসীমায় শত্রুর চোখে ধুলো দিয়ে অনায়াসে প্রবেশ করতে পারে।   ৩. নিখুঁত আক্রমণ ক্ষমতা: সম্প্রতি চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রকাশিত তথ্যে জানা গেছে, ড্রোনটি এর অস্ত্র পরীক্ষার সময় প্রতিকূল আবহাওয়া ও মেঘ ভেদ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। এটি মানবচালিত ফাইটার জেটের সঙ্গে ‘লয়াল উইংম্যান’ (Loyal Wingman) বা বিশ্বস্ত সহচর হিসেবে যৌথভাবে আকাশপথে অভিযান চালাতে পারে।   সামরিক বিশ্লেষকদের মতে, চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের (PLAAF) এই ড্রোনটি কেবল গোয়েন্দাগিরি নয়, বরং শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে এবং নির্ভুল প্রিসিশন স্ট্রাইক চালাতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। সূত্র: এসসিএমপি।

প্রকাশ: নভেম্বর ১০, ২০২৬ ৫:৪
ইসরায়েলে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর ক্ষমতা কতখানি?

ইসরায়েলে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর ক্ষমতা কতখানি?

মস্কো শীর্ষ সম্মেলন: সাবেক সোভিয়েত মিত্রদের ওপর প্রভাব বজায় রাখার পরিক্ষায় রাশিয়া

মস্কো শীর্ষ সম্মেলন: সাবেক সোভিয়েত মিত্রদের ওপর প্রভাব বজায় রাখার পরিক্ষায় রাশিয়া

ইরানের সামরিক হুমকির মুখে ব্রিটেন থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র

ইরানের সামরিক হুমকির মুখে ব্রিটেন থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র

0 Comments