সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

মেয়াদ শেষেও ইরানের সরকার টিকে থাকলে তা নিজের পরাজয় হিসেবে দেখবেন ট্রাম্প

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬ ৬:৪১
মেয়াদ শেষেও ইরানের সরকার টিকে থাকলে তা নিজের পরাজয় হিসেবে দেখবেন ট্রাম্প
মেয়াদ শেষেও ইরানের সরকার টিকে থাকলে তা নিজের পরাজয় হিসেবে দেখবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী দুই বছরের মধ্যে তার মেয়াদ শেষ হওয়ার পরও যদি ইরানের বর্তমান শাসকগোষ্ঠী ক্ষমতায় টিকে থাকে, তবে তিনি সেটিকে নিজের ‘পরাজয়’ হিসেবে বিবেচনা করবেন। পাশাপাশি পরিস্থিতি প্রতিকূলে গেলে যুক্তরাষ্ট্রে পুনরায় ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

 

বৃহস্পতিবার রক্ষণশীল রেডিও উপস্থাপক হিউ হিউইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে হিউইট প্রশ্ন করেন, তিনি ক্ষমতা ছাড়ার সময়ও যদি ইরানের বর্তমান নেতৃত্ব ক্ষমতায় থাকে, তবে সেটি তার জন্য পরাজয় হবে কি না। জবাবে ট্রাম্প স্পষ্টভাবে বলেন, “হ্যাঁ, সেটি অবশ্যই একটি পরাজয় হবে। আমি বলব, তা নিশ্চিতভাবেই পরাজয়।”

 

ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগে কোনো দ্বিধা করবেন না জানিয়ে ট্রাম্প বলেন, বর্তমানে হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চল যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিলে তিনি সামরিক অভিযান পুনরায় শুরুর অনুমতি দেবেন।

 

অন্যদিকে, ট্রাম্পের এমন দাবির মধ্যেই শুক্রবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালিতে অননুমোদিত রুট ব্যবহারের কারণে একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) ট্যাংকার নৌ-মাইনের আঘাতে বিস্ফোরিত হয়েছে। এর আগের দিনও সতর্কবার্তা উপেক্ষা করায় চারটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের দাবি করেছিল তেহরান।

 

এ ছাড়া শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকের একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে তারা বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আর্লি-ওয়ার্নিং রাডার ব্যবস্থা ধ্বংস করেছে। তবে বাহরাইন বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ হামলার বিষয়ে কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

 

ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে এ সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। গত অক্টোবরে প্রণালিটিতে সর্বোচ্চ ৩৭টি হামলার ঘটনা ঘটে এবং চলতি নভেম্বরের প্রথম ১০ দিনেই অন্তত ১০টি জাহাজ হামলার শিকার হয়েছে। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আন্তর্জাতিক

View more
মেয়াদ শেষেও ইরানের সরকার টিকে থাকলে তা নিজের পরাজয় হিসেবে দেখবেন ট্রাম্প
মেয়াদ শেষেও ইরানের সরকার টিকে থাকলে তা নিজের পরাজয় হিসেবে দেখবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী দুই বছরের মধ্যে তার মেয়াদ শেষ হওয়ার পরও যদি ইরানের বর্তমান শাসকগোষ্ঠী ক্ষমতায় টিকে থাকে, তবে তিনি সেটিকে নিজের ‘পরাজয়’ হিসেবে বিবেচনা করবেন। পাশাপাশি পরিস্থিতি প্রতিকূলে গেলে যুক্তরাষ্ট্রে পুনরায় ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।   বৃহস্পতিবার রক্ষণশীল রেডিও উপস্থাপক হিউ হিউইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে হিউইট প্রশ্ন করেন, তিনি ক্ষমতা ছাড়ার সময়ও যদি ইরানের বর্তমান নেতৃত্ব ক্ষমতায় থাকে, তবে সেটি তার জন্য পরাজয় হবে কি না। জবাবে ট্রাম্প স্পষ্টভাবে বলেন, “হ্যাঁ, সেটি অবশ্যই একটি পরাজয় হবে। আমি বলব, তা নিশ্চিতভাবেই পরাজয়।”   ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগে কোনো দ্বিধা করবেন না জানিয়ে ট্রাম্প বলেন, বর্তমানে হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চল যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিলে তিনি সামরিক অভিযান পুনরায় শুরুর অনুমতি দেবেন।   অন্যদিকে, ট্রাম্পের এমন দাবির মধ্যেই শুক্রবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালিতে অননুমোদিত রুট ব্যবহারের কারণে একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) ট্যাংকার নৌ-মাইনের আঘাতে বিস্ফোরিত হয়েছে। এর আগের দিনও সতর্কবার্তা উপেক্ষা করায় চারটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের দাবি করেছিল তেহরান।   এ ছাড়া শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকের একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে তারা বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আর্লি-ওয়ার্নিং রাডার ব্যবস্থা ধ্বংস করেছে। তবে বাহরাইন বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ হামলার বিষয়ে কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।   ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে এ সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। গত অক্টোবরে প্রণালিটিতে সর্বোচ্চ ৩৭টি হামলার ঘটনা ঘটে এবং চলতি নভেম্বরের প্রথম ১০ দিনেই অন্তত ১০টি জাহাজ হামলার শিকার হয়েছে। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল।

প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬ ৬:৪১
অস্তিত্ব রক্ষায় নতুন কৌশলের আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু

ইরানভীতি ও মুসলিমবিদ্বেষ: রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় নতুন কৌশলের আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু

বাণিজ্যমন্ত্রী লুটনিকক

এনভিডিয়া কেলেঙ্কারিতে চাপে হোয়াইট হাউস: সরিয়ে দেয়া হতে পারে বাণিজ্যমন্ত্রী লুটনিককে

মার্কিন ডলারের বিপরীতে জাপানের মুদ্রা ইয়েনের বড় দরপতন ঘটে এক ডলারের বিনিময়মূল্য ১৬০ ইয়েন ছাড়িয়ে গেছে। ছবি: সংগৃহীত

মার্কিন ডলারের দাপটে জাপানি ইয়েনের বড় ধস, মুদ্রাবাজারে কঠোর পদক্ষেপের সতর্কবার্তা

শেখ হাসিনাকে দেশে ফেরাতে সামরিক বিমান পাঠানোর পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি। ছবি: সংগৃহীত
হাসিনাকে ফেরাতে বাংলাদেশ থেকে সামরিক বিমান পাঠানোর পরামর্শ ভারতের সাবেক হাইকমিশনারের

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সামরিক বিমান পাঠানোর পরামর্শ দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি। তাঁর মতে, শেখ হাসিনা নিজেই দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করায় বাংলাদেশ ও ভারতের সরকারের উচিত দ্রুত তাঁর প্রত্যাবর্তনের ব্যবস্থা করা। সরকার পর্যায়ে সমঝোতা না হলে বাংলাদেশ সেনাবাহিনী এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।   বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বীণা সিক্রি এসব কথা বলেন। শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা এবং তাঁকে প্রত্যর্পণ নিয়ে দুই দেশের চলমান টানাপোড়েনের মধ্যে ভারতের সাবেক এই কূটনীতিকের বক্তব্য সামনে এসেছে।   বীণা সিক্রি বলেন, শেখ হাসিনা যখন নিজেই বাংলাদেশে ফিরে যেতে চান, তখন তাঁকে ফেরানোর জন্য দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর মতে, বাংলাদেশ ও ভারত সরকারের আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হওয়া উচিত।   বাংলাদেশ সরকার এ বিষয়ে আলোচনায় আগ্রহী না হলে সেনাবাহিনী বিকল্প ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি। বীণা সিক্রির ভাষ্য, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ সেনাবাহিনীর একটি উড়োজাহাজে শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। একইভাবে আরেকটি সামরিক বিমান পাঠিয়ে তাঁকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া সম্ভব।   তবে এটি ভারতের সরকারের আনুষ্ঠানিক প্রস্তাব নয়। বীণা সিক্রি একজন সাবেক কূটনীতিক হিসেবে নিজের মতামত জানিয়েছেন। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সামরিক বিমান পাঠানোর বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নিয়েছে, এমন তথ্য পাওয়া যায়নি।   সাক্ষাৎকারে বীণা সিক্রি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর তাঁকে বহনকারী সামরিক বিমানকে ভারতে অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল। প্রথমদিকে ধারণা ছিল, তিনি ভারত থেকে অন্য কোনো দেশে চলে যাবেন। তবে পরে তিনি ভারতে অবস্থান করার সিদ্ধান্ত নেন।   সাবেক এই ভারতীয় হাইকমিশনারের দাবি, শেখ হাসিনা যখন ভারতে পৌঁছান, তখন তাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই সম্মান দেওয়া হয়েছিল। এখন তিনি নিজ দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। ফলে তাঁর নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করার ক্ষেত্রেও ভারত সরকারের দায়িত্ব রয়েছে বলে মনে করেন তিনি।   বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থান নিয়েও সমালোচনা করেন বীণা সিক্রি। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আন্তরিক নয়। প্রত্যর্পণের দীর্ঘ আইনি প্রক্রিয়ার কথা তুলে ধরে তাঁর দেশে ফেরার বিষয়টি বিলম্বিত করা হচ্ছে বলে দাবি করেন তিনি।   এমনকি প্রত্যর্পণ প্রক্রিয়া শেষ হতে চার থেকে পাঁচ বছর লেগে যেতে পারে বলেও মন্তব্য করেন বীণা সিক্রি। তবে তাঁর এই বক্তব্যের পক্ষে কোনো নির্দিষ্ট আইনি সময়সীমার তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশের সরকারও শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর অভিযোগ স্বীকার করেনি।   এদিকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান ভিন্ন। ঢাকা জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনা হবে।   গত ৯ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনাকে সাধারণ ভ্রমণকারীর মতো নতুন পাসপোর্ট দিয়ে ফেরানোর সুযোগ নেই। তাঁকে ফেরানোর জন্য দুই দেশের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি রয়েছে এবং সরকার সেই প্রক্রিয়াতেই এগোতে চায়।   এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত আবেদন পাঠিয়েছে। আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।   তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট আইনি প্রতিষ্ঠানের পাঠানো চিঠিতে শেখ হাসিনার সরাসরি অনুমোদনের প্রমাণ পাওয়া যায়নি। ফলে আবেদনটির বৈধতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।   অন্যদিকে ১০ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজনীয় ভ্রমণ নথি থাকা জরুরি। শেখ হাসিনার প্রত্যর্পণ ও ভ্রমণ নথির বিষয়টি আইনি ও কারিগরি প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করেন তিনি।   ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। ২০২৫ সালের নভেম্বরে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন।   বাংলাদেশ সরকার তাঁকে বিচারের রায় কার্যকরের জন্য দেশে ফেরানোর দাবি জানিয়ে আসছে। অন্যদিকে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।   এই পরিস্থিতিতে ভারতের সাবেক হাইকমিশনারের সামরিক বিমান পাঠানোর পরামর্শ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে শেখ হাসিনার প্রত্যাবর্তন কোন প্রক্রিয়ায় হবে, দুই দেশের সরকার এ বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাবে কি না এবং তাঁর ঘোষিত ডিসেম্বরের পরিকল্পনা বাস্তবায়িত হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।   সূত্র: এএনআই

প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬ ৩:৩৪
এনভিডিয়া প্রধানের ব্যক্তিগত বিতর্ক ও চার দশকের দাম্পত্য জীবন ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন লরি হুয়াং। ছবি: সংগৃহীত

স্বামীর কোম্পানি বাঁচাতে নিজের আংটি বিক্রি! আজ সেই স্ত্রীর সঙ্গে প্রেমিকার সৌন্দর্যের তুলনা

শেষকৃত্যও করলেন কেরালার দুই মুসলিম ভাই রাজাক ও সুলাইমান

হিন্দু প্রতিবেশীকে মা ডাকতেন, সেই মায়ের শেষকৃত্যও করলেন কেরালার দুই মুসলিম ভাই

রোমানভ স্যাফায়ার ব্রোচ

রুশ রাজপরিবারের ঐতিহাসিক স্যাফায়ার ব্রোচ নিলামে বিক্রি হলো ৬০ কোটি টাকায়

১৫০ বছর বাঁচার স্বপ্ন পুতিনের
১৫০ বছর বাঁচার স্বপ্ন পুতিনের, ৭ হাজার বানর নিয়ে রাশিয়ায় চলছে দীর্ঘায়ু গবেষণা

মানুষ কি একদিন ১৫০ বছর বাঁচতে পারবে? এমনকি বার্ধক্যকে থামিয়ে মৃত্যুকে দীর্ঘদিন পিছিয়ে দেওয়াও কি সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে রাশিয়ায় চলছে দীর্ঘায়ু নিয়ে উচ্চাভিলাষী বৈজ্ঞানিক গবেষণা। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগীর নেতৃত্বাধীন একটি গবেষণাপ্রতিষ্ঠানে সাত হাজারের বেশি বানর রাখা হয়েছে। এসব প্রাণীর মধ্যে দীর্ঘজীবী ও বয়স্ক বানরদের শরীর পরীক্ষা করে বার্ধক্যের রহস্য বোঝার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম মেডুজা।   রাশিয়ার অন্যতম প্রধান গবেষণাপ্রতিষ্ঠান কুরচাতভ ইনস্টিটিউটের প্রধান মিখাইল কোভালচুক এই গবেষণার নেতৃত্ব দিচ্ছেন। তিনি পুতিনের ঘনিষ্ঠ সহযোগী এবং বিজ্ঞানবিষয়ক অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে পরিচিত। মস্কোয় কুরচাতভ জিনোমিক ফোরামে তিনি জানান, প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রজনন ও গবেষণাকেন্দ্রে বর্তমানে ২২ প্রজাতির সাত হাজারের বেশি বানর রয়েছে। তবে সব বানরের ওপর একই ধরনের পরীক্ষা চালানো হচ্ছে, এমন তথ্য প্রকাশ করা হয়নি। গবেষণায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তুলনামূলক বেশি বয়স পর্যন্ত বেঁচে থাকা প্রাণীগুলোকে।   গবেষকদের লক্ষ্য হলো, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রাণীর শরীরে কী ধরনের পরিবর্তন ঘটে, তা বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করা। বিশেষ করে রক্তনালি, মস্তিষ্ক, অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ এবং শরীরের বিভিন্ন টিস্যুর অবস্থা পরীক্ষা করা হচ্ছে। এসব পরিবর্তনের সঙ্গে বার্ধক্যের সম্পর্ক খুঁজে বের করতে পারলে ভবিষ্যতে মানুষের সুস্থ জীবনকাল বাড়ানোর নতুন চিকিৎসাপদ্ধতি উদ্ভাবনের সুযোগ তৈরি হতে পারে বলে আশা করছেন বিজ্ঞানীরা।   কোভালচুক জানিয়েছেন, গবেষণাকেন্দ্রে ২০ থেকে ৩০ বছরের বেশি বয়সী বানরের একটি বিশেষ সংগ্রহ রয়েছে। কিছু প্রাণীর বয়স ৩০ বছরও অতিক্রম করেছে। এই বয়স্ক প্রাণীদের স্বাস্থ্যগত পরিবর্তন এবং তুলনামূলক কম বয়সী প্রাণীদের শারীরিক অবস্থার মধ্যে পার্থক্য বিশ্লেষণ করছেন গবেষকেরা। এর মাধ্যমে কোন জৈবিক প্রক্রিয়া বার্ধক্যকে ত্বরান্বিত করে এবং কোন প্রক্রিয়া দীর্ঘজীবনের সঙ্গে সম্পর্কিত, তা বোঝার চেষ্টা চলছে।   গবেষণার অংশ হিসেবে কুরচাতভ ইনস্টিটিউট রাশিয়ার পেত্রোভস্কি রিসার্চ সেন্টার অব সার্জারির সঙ্গে যৌথভাবে দীর্ঘজীবী বানরদের রক্তের নমুনা সংরক্ষণের একটি বিশেষ ব্যাংক তৈরি করেছে। প্রতিষ্ঠানটির পরিচালক কনস্তান্তিন কোতেনকো জানিয়েছেন, সংগৃহীত নমুনা ব্যবহার করে বয়স বাড়ার জৈবিক প্রক্রিয়া নিয়ে গবেষণা করা হবে। বিজ্ঞানীরা আশা করছেন, এই তথ্য ভবিষ্যতে বয়সজনিত রোগ প্রতিরোধ এবং মানুষের সুস্থ জীবনকাল বাড়ানোর গবেষণায় কাজে আসবে।   গবেষণাটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার অন্যতম কারণ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘায়ুর প্রতি আগ্রহ। বর্তমানে ৭৪ বছর বয়সী পুতিন অতীতেও মানুষের আয়ু উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের কয়েকজনও দীর্ঘদিন ধরে বার্ধক্য প্রতিরোধ ও মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ পুনর্গঠনের প্রযুক্তি নিয়ে কাজ করছেন।   ২০২৫ সালের সেপ্টেম্বরে চীন সফরের সময় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পুতিনের একটি ব্যক্তিগত কথোপকথন অনিচ্ছাকৃতভাবে মাইক্রোফোনে ধরা পড়ে। সেখানে দুই নেতা মানুষের আয়ু বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পুতিন বলেন, জৈবপ্রযুক্তির উন্নতির মাধ্যমে ভবিষ্যতে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ বারবার প্রতিস্থাপন করা সম্ভব হতে পারে। এমনকি একসময় অমরত্ব অর্জনের সম্ভাবনার কথাও তোলেন তিনি। শি জিনপিংও চলতি শতাব্দীতে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে বলে মন্তব্য করেন।   পুতিনের দীর্ঘায়ুর প্রতি আগ্রহ কেবল ব্যক্তিগত আলোচনায় সীমাবদ্ধ নেই। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া সরকার বার্ধক্য প্রতিরোধ, অঙ্গপ্রত্যঙ্গ পুনর্গঠন, জেনেটিক গবেষণা এবং নতুন চিকিৎসাপদ্ধতি উদ্ভাবনের জন্য বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করছে। এসব উদ্যোগের সঙ্গে পুতিনের ঘনিষ্ঠ বিজ্ঞানী ও গবেষকেরা যুক্ত রয়েছেন।   রাশিয়ার দীর্ঘায়ু গবেষণায় পুতিনের বড় মেয়ে মারিয়া ভোরোনৎসোভার সম্পৃক্ততার কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। পেশায় চিকিৎসক ও এন্ডোক্রিনোলজিস্ট ভোরোনৎসোভা জেনেটিকস ও বার্ধক্যসংক্রান্ত গবেষণার সঙ্গে যুক্ত। গত অক্টোবরে এক অনুষ্ঠানে তিনি বলেন, মানুষের স্বাভাবিক জীবনকাল বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে জৈবিক সীমাবদ্ধতা অতিক্রম করার সম্ভাবনাও বিজ্ঞানীদের অনুসন্ধান করা প্রয়োজন।   তবে এসব গবেষণার সাফল্য নিয়ে বিজ্ঞানীদের মধ্যে সংশয় রয়েছে। মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানো কিংবা বার্ধক্য পুরোপুরি থামিয়ে দেওয়ার মতো কোনো কার্যকর চিকিৎসাপদ্ধতি এখনো প্রতিষ্ঠিত হয়নি। রাশিয়ার এসব প্রকল্পের গবেষণালব্ধ ফলও আন্তর্জাতিকভাবে পর্যাপ্ত স্বাধীন বৈজ্ঞানিক মূল্যায়নের মধ্য দিয়ে গেছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।   বিজ্ঞানীরা বলছেন, বার্ধক্যের পেছনে জেনেটিক পরিবর্তন, কোষের ক্ষয়, বিপাকীয় প্রক্রিয়া এবং নানা ধরনের জটিল জৈবিক কারণ কাজ করে। শুধু বানরের ওপর গবেষণা করেই মানুষের আয়ু উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব হবে, এমন নিশ্চয়তা নেই। প্রাণীর ওপর পাওয়া ফল মানুষের ক্ষেত্রে কার্যকর ও নিরাপদ কি না, তা নির্ধারণের জন্য দীর্ঘমেয়াদি গবেষণা এবং পরীক্ষার প্রয়োজন।   রাশিয়া সরকার ইতোমধ্যে দেশের নাগরিকদের গড় আয়ু বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে। সরকারি পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে গড় আয়ু ৭৮ বছর এবং ২০৩৬ সালের মধ্যে ৮১ বছরে উন্নীত করার লক্ষ্য রয়েছে। বার্ধক্যসংক্রান্ত গবেষণা এই বৃহত্তর স্বাস্থ্যনীতি ও দীর্ঘায়ু উদ্যোগের একটি অংশ।   সব মিলিয়ে রাশিয়ার এই গবেষণা মানুষের দীর্ঘজীবন লাভের সম্ভাবনা নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। তবে সাত হাজারের বেশি বানর থাকা গবেষণাকেন্দ্রে বয়স্ক প্রাণীদের ওপর পরীক্ষা চালানোর অর্থ এই নয় যে মানুষের অমরত্ব অর্জনের কোনো উপায় আবিষ্কৃত হয়েছে। আপাতত গবেষণার মূল লক্ষ্য বার্ধক্যের বৈজ্ঞানিক কারণ বোঝা এবং ভবিষ্যতে মানুষকে আরও বেশি সময় সুস্থভাবে বাঁচিয়ে রাখার সম্ভাবনা অনুসন্ধান করা।   সংবাদসূত্র   তাস (TASS), আরবিসি (RBC)

প্রকাশ: নভেম্বর ১২, ২০২৬ ১৫:২৬
জেনসেন হুয়াংয়ের দুই সন্তান

এনভিডিয়ায় চাকরি করেন জেনসেন হুয়াংয়ের দুই সন্তান, বছরে আয় ২৫ লাখ ডলারের বেশি

পাকিস্তানে কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন উজমা খান এবং নওরীন নিয়াজি খান

পাকিস্তানে কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন, এখনো বন্দি আরেকজন

১৯ মাস পর কারাগারে মৃত ফিলিস্তিনি কিশোরের মরদেহ  ফেরত দিল ইসরায়েল

১৯ মাস পর কারাগারে মৃত ফিলিস্তিনি কিশোরের মরদেহ ফেরত দিল ইসরায়েল

0 Comments