সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

অটোয়ার নৈশভোজে কার্নির বুদ্ধিমত্তায় যেভাবে হাসির পাত্রে পরিণত হলেন মার্কিন প্রেসিডেন্ট

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ৫:১২
অটোয়ার নৈশভোজে কার্নির বুদ্ধিমত্তায় যেভাবে হাসির পাত্রে পরিণত হলেন মার্কিন প্রেসিডেন্ট
অটোয়ার নৈশভোজে কার্নির বুদ্ধিমত্তায় যেভাবে হাসির পাত্রে পরিণত হলেন মার্কিন প্রেসিডেন্ট

কানাডার বার্ষিক পার্লামেন্টারি প্রেস গ্যালারি ডিনারে (Parliamentary Press Gallery Dinner) এবার ভিন্নধর্মী রাজনৈতিক রসিকতার জন্ম দিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। গত শনিবার রাতে সাংবাদিক ও রাজনীতিকদের এই আয়োজনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ছদ্মবেশী রূপ এবং নিজের আরও এক সংস্করণকে মঞ্চে তুলে ধরে উপস্থিত অতিথিদের মাতিয়ে তোলেন তিনি। সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন-অটোয়া সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে ব্যঙ্গ-রসিকতার এই আয়োজন সন্ধ্যাটির মূল আকর্ষণ হয়ে ওঠে।


 

ভাল অফিসের সাজসজ্জা নিয়ে কার্নির কটাক্ষ

অনুষ্ঠানে কৌতুকাভিনেতা মার্ক ক্রিচ ডোনাল্ড ট্রাম্পের বেশে এবং মার্ক ম্যাককিনি প্রধানমন্ত্রী মার্ক কার্নির বেশে মঞ্চে হাজির হন। ট্রাম্পের চেনা ভঙ্গিতে করমর্দন ও কথাবার্তায় মঞ্চজুড়ে হাসির রোল পড়ে যায়।

 

নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী কার্নি ওভাল অফিসের জাঁকজমকপূর্ণ সংস্কার নিয়ে ট্রাম্পকে খোঁচা দেন। হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প ওভাল অফিসে সোনালি ছোঁয়া, অলংকরণ ও নানা প্রতিকৃতি যুক্ত করেছেন—এমন প্রসঙ্গ টেনে কার্নি রসিকতা করে বলেন, এই দর্শকগোষ্ঠী সামলানো বেশ কঠিন, তবে তিনি ওভাল অফিসে একা ছিলেন এর নতুন ‘ইন্টেরিয়র ডেকোরেটরের’ সঙ্গে। পাশাপাশি নিজের আগের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে বাজার কাঠামো ও অলিগোপলি নিয়েও ঠাট্টা করেন তিনি।

 

বিরোধী নেতা ও গভর্নর জেনারেলের খোঁচা

ওয়াশিংটনের পলিটিক্যাল রোস্টের আদলে আয়োজিত এই নৈশভোজে অন্যান্য শীর্ষ ব্যক্তিত্বরাও ব্যঙ্গ-বিদ্রূপে পিছিয়ে ছিলেন না:

 

পিয়েরে পয়লিভ্রে: কনজারভেটিভ বিরোধীদলীয় নেতা সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মার্কিন পপ তারকা কেটি পেরির সম্পর্ক নিয়ে কটাক্ষ করেন। ক্ষমতায় থাকাকালে ট্রুডো কানাডার সঙ্গে যা করেছিলেন, এখন পেরির সঙ্গেও তা-ই করছেন—এমন মন্তব্য করে তিনি অনলাইনে সমালোচনার মুখে পড়েন। এছাড়া গণমাধ্যমে সরকারি অর্থায়ন নিয়ে ব্যঙ্গ করতে গিয়ে তিনি হাতে নোটের বান্ডিল নিয়ে মঞ্চে ওঠেন।

 

লুইস আরবার: কানাডায় ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের প্রতিনিধি গভর্নর জেনারেল লুইস আরবার প্রধানমন্ত্রী কার্নির ঘন ঘন বিদেশ সফরের প্রসঙ্গ তোলেন। ঈশ্বর ও মার্ক কার্নির পার্থক্য কী—এমন প্রশ্ন রেখে তিনি রসিকতা করেন যে ঈশ্বর সর্বত্র বিরাজমান, আর মার্ক কার্নি অটোয়া ছাড়া—যেখানে তাঁর থাকার কথা—সব জায়গাতেই থাকেন।

 

সব মিলিয়ে তিক্ত বাণিজ্য ও কূটনৈতিক বাস্তবতার মাঝেও এক সন্ধ্যায় হাস্যরস আর তীক্ষ্ণ ব্যঙ্গে জমে ওঠে কানাডার রাজনৈতিক অঙ্গন। সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস।

 

873 ডিএন


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
ফুচকা বিক্রেতার ব্যাংকে ৬৩ লাখ টাকা, রয়েছে একাধিক সম্পত্তি! হতাশ ২৬ বছর বয়সী যুবক
ফুচকা বিক্রেতার ব্যাংকে ৬৩ লাখ টাকা, রয়েছে একাধিক সম্পত্তি! হতাশ ২৬ বছর বয়সী যুবক

ভারতের এক ফুচকা বিক্রেতার সম্পদের পরিমাণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দাবি করা হচ্ছে, ওই বিক্রেতার একটি ব্যাংক অ্যাকাউন্টেই রয়েছে ৪৭ লাখ রুপি। ইতোমধ্যে দুটি সম্পত্তি কিনেছেন তিনি। এবার এক কোটি রুপি মূল্যের আরও একটি সম্পত্তি কেনার পরিকল্পনা করছেন।   মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রফিটের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে ২৬ বছর বয়সী এক যুবকের পোস্ট থেকে এই আলোচনা শুরু হয়।   ওই যুবক জানান, তার বাবার একটি মুদি দোকান রয়েছে। সেখান থেকে নিয়মিত ব্যবসার প্রয়োজনীয় উপকরণ কেনেন ওই ফুচকা বিক্রেতা। সম্প্রতি বাবার কাছ থেকেই ওই বিক্রেতার আর্থিক অবস্থার কথা জানতে পারেন তিনি।   পোস্টে দাবি করা হয়, ২০২৪ সালের দীপাবলির সময় একটি বাড়ি কেনেন ওই ফুচকা বিক্রেতা। ২০২৫ সালে আরও ৬০ লাখ রুপির সম্পত্তি কেনেন। বর্তমানে এক কোটি রুপি মূল্যের আরেকটি সম্পত্তি কেনার কথা ভাবছেন তিনি। এ জন্য প্রায় ৭০ লাখ রুপি নগদ পরিশোধ করতেও প্রস্তুত রয়েছেন।   ওই যুবক জানান, কয়েক বছর ধরে চাকরি, বাড়তি আয়ের উৎস, সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে তিনি প্রায় ৫২ লাখ ৭০ হাজার রুপির নিট সম্পদ গড়ে তুলেছেন। অথচ রাস্তার পাশে ফুচকা বিক্রি করা একজন ব্যবসায়ীর সম্পদের কথা শুনে তিনি বিস্মিত হয়েছেন।   তার দাবি, ওই ফুচকা বিক্রেতা সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ জনপ্রিয়। দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় প্রায়ই সেখানে ১০ থেকে ১৫ জন ক্রেতার ভিড় দেখতে পান তিনি।   পোস্টটি ছড়িয়ে পড়ার পর অনেকেই ক্ষুদ্র ব্যবসার আয়ের সম্ভাবনা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। তাদের মতে, স্থায়ী দোকান ভাড়ার খরচ ছাড়াই নিয়মিত বিপুলসংখ্যক ক্রেতার কাছে খাবার বিক্রি করে ভালো মুনাফা অর্জনের সুযোগ রয়েছে।   তবে অনেকে বলছেন, একজন ব্যবসায়ীর সাফল্য দিয়ে পুরো খাতের আর্থিক অবস্থা বিচার করা উচিত নয়। ক্ষুদ্র ব্যবসায় আয়, বিনিয়োগ, পরিচালন ব্যয় ও লোকসানের ঝুঁকিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।   ওই ফুচকা বিক্রেতার পরিচয়, ব্যাংক হিসাব, সম্পত্তির মালিকানা ও আয়ের উৎস সম্পর্কে করা দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।    সংবাদসূত্র: এনডিটিভি প্রফিট   871-এসএ 

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ৭:২৫
‘কিল ওয়েব’ মার্কিন নৌবহর ধ্বংসে সক্ষম: চীনের অত্যাধুনিক দানবীয় টাইপ ০৫৫ যুদ্ধজাহাজ প্রকাশ্যে

‘কিল ওয়েব’ মার্কিন নৌবহর ধ্বংসে সক্ষম: চীনের অত্যাধুনিক দানবীয় টাইপ ০৫৫ যুদ্ধজাহাজ প্রকাশ্যে

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে হালাল গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে হালাল গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

আটলান্টিকে নিখোঁজ অভিবাসীদের পরিচয় উদ্ঘাটনে এক ব্রাজিলীয় কর্মকর্তার হৃদয়স্পর্শী লড়াই

আটলান্টিকে নিখোঁজ অভিবাসীদের পরিচয় উদ্ঘাটনে এক ব্রাজিলীয় কর্মকর্তার হৃদয়স্পর্শী লড়াই

শতাব্দী ধরে চলে আসা কল্পকথাই পরিণত হলো বাস্তবে, ঐতিহাসিক আয়া সোফিয়ায় নতুন রহস্যের সন্ধান
শতাব্দী ধরে চলে আসা কল্পকথাই পরিণত হলো বাস্তবে, ঐতিহাসিক আয়া সোফিয়ায় নতুন রহস্যের সন্ধান

শতাব্দীর পর শতাব্দী ধরে যে গুঞ্জন ছিল মানুষের মুখে মুখে, অবশেষে তা সত্যি হলো। তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত দেড় হাজার বছরের পুরোনো ঐতিহাসিক স্থাপনা আয়া সোফিয়ার মাটির নিচে সুড়ঙ্গ ও ভূগর্ভস্থ কক্ষের এক বিশাল নেটওয়ার্ক আবিষ্কৃত হয়েছে। ইতিমধ্যে কয়েকশ মিটার দীর্ঘ সুড়ঙ্গ খনন করে বের করা হয়েছে এবং আরও বিশাল অংশ উন্মোচিত হওয়ার অপেক্ষায় রয়েছে।   গত শুক্রবার (২০ নভেম্বর) তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এই যুগান্তকারী আবিষ্কারের তথ্য প্রকাশ করেছে। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই স্থাপনাটি ৫৩৭ খ্রিষ্টাব্দে নির্মিত হলেও, মাটির নিচে পাওয়া নতুন এই অংশগুলোর কিছু নিদর্শন বর্তমান ভবনটির চেয়েও প্রাচীন বলে ধারণা করা হচ্ছে।   তিন বছরের সংস্কার প্রকল্প ও খননকাজ গত বছর আয়া সোফিয়ার কেন্দ্রীয় গম্বুজ সংস্কার এবং স্থাপনাটির ভূমিকম্প সহনশীলতা বাড়াতে তিন বছর মেয়াদি একটি প্রকল্প শুরু হয়। প্রায় দেড় হাজার বছরের ইতিহাসে এটিই এই স্থাপনার সবচেয়ে বড় সংস্কার কাজ। ২০২৫ সালের শুরুর দিকে আয়া সোফিয়ার আঙিনার (অ্যাট্রিয়াম) নিচের খিলানযুক্ত ভূগর্ভস্থ কক্ষ পরিষ্কার করার সময় অজানা এই সুড়ঙ্গগুলোর সন্ধান মেলে।   এরপর থেকে টেরেস্ট্রিয়াল লেজার স্ক্যানিং প্রযুক্তির মাধ্যমে ধাপে ধাপে এসব স্থান পরিষ্কার, নথিবদ্ধ এবং সংরক্ষণের কাজ চলছে। আয়া সোফিয়া বৈজ্ঞানিক কমিটির সদস্য হাসান ফিরাত দিকের জানান, কাজ এগিয়ে চলার সঙ্গে সঙ্গে এই অনন্য বিশ্ব ঐতিহ্যের পুরো অবকাঠামোগত ব্যবস্থাটি সবার সামনে উন্মোচিত হবে।   সরানো হয়েছে প্রায় ৩ হাজার টন আবর্জনা তুরস্কের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মেহমেত নুরি এরসয় গত ২০ নভেম্বর ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত ভূগর্ভস্থ অংশ থেকে প্রায় ৩ হাজার টন আবর্জনা ও মাটি অপসারণ করা হয়েছে এবং ৪২০ মিটার (প্রায় এক-চতুর্থাংশ মাইল) সুড়ঙ্গ পরিষ্কার করা হয়েছে। তবে এই সুড়ঙ্গ নেটওয়ার্ক আরও কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।   মন্ত্রী এরসয় বলেন, ‘ইতিহাসের পরিক্রমায় এই ভূগর্ভস্থ নেটওয়ার্কটি পানি সরবরাহ এবং বৃষ্টির পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই আবিষ্কারের মাধ্যমে আমরা ইস্তাম্বুলের ঐতিহাসিক পানি ব্যবস্থাপনা অবকাঠামো সম্পর্কে নতুন তথ্য জানতে পারছি।’   ইতিহাসের নানা স্তরখননকাজে এখন পর্যন্ত ৯টি সুড়ঙ্গের মাধ্যমে সংযুক্ত ৬টি ভূগর্ভস্থ কক্ষ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে দীর্ঘতম সুড়ঙ্গটির প্রায় ১৮০ মিটার (প্রায় ৬০০ ফুট) অংশ পরিষ্কার করা হয়েছে। মন্ত্রী জানান, ফাতিহ মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে দর্শনার্থী প্রবেশপথের দিকে যাওয়া এই সুড়ঙ্গটি প্রাচীন কোনো রোমান সড়কের সঙ্গে যুক্ত থাকতে পারে।   এ ছাড়া আয়া সোফিয়ার ‘ভিজিয়ার্স গার্ডেন’ এলাকার নিচে থাকা রোমান সমাধিক্ষেত্র (হাইপোজিয়াম) পরিষ্কার করতে গিয়ে কাদামাটির স্তরের প্রায় ৫ ফুট নিচে নামতে হয়েছে। কর্মকর্তাদের মতে, এই অংশটি বর্তমান আয়া সোফিয়া নির্মাণেরও আগের যুগের।   দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা সংস্কার ও নথিবদ্ধকরণের কাজ শেষে নিরাপত্তা নিশ্চিত করে ভূগর্ভস্থ এই ঐতিহাসিক নিদর্শনগুলোর উপযুক্ত অংশ সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে কবে নাগাদ তা উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।   ইতিহাসবিদ ও ট্যুর গাইড হাসান বারিশ পারতাল এই আবিষ্কারকে সাম্প্রতিক বছরগুলোতে ইস্তাম্বুলের সাংস্কৃতিক পর্যটনের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হিসেবে অভিহিত করেছেন। তাঁর মতে, এটি রোমান সাম্রাজ্যের তৎকালীন রাজধানী কনস্টান্টিনোপলের অসাধারণ প্রকৌশলবিদ্যা এবং বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থার এক অনন্য নিদর্শন। ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার নিচের সমাধিক্ষেত্রের মতো আয়া সোফিয়ার এই পাতালপুরীও পর্যটকদের এক অজানা জগতের রোমাঞ্চকর অভিজ্ঞতা দেবে।   উল্লেখ্য, পূর্ব রোমান (বাইজেন্টাইন) সম্রাট প্রথম জাস্টিনিয়ানের নির্দেশে ৫২৩ খ্রিষ্টাব্দ থেকে পাঁচ বছর ধরে বর্তমান আয়া সোফিয়া নির্মিত হয়। এর আগে এই স্থানে একটি প্রাচীন মন্দির এবং দুটি গির্জা ছিল। ইতিহাসের বিভিন্ন বাঁক পেরিয়ে গির্জা থেকে মসজিদ, এরপর জাদুঘর এবং ২০২০ সালে পুনরায় মসজিদে রূপান্তরিত হয় ঐতিহাসিক এই স্থাপনাটি। সূত্র: সিএনএন।   873 ডিএন 

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ৫:২৪
অটোয়ার নৈশভোজে কার্নির বুদ্ধিমত্তায় যেভাবে হাসির পাত্রে পরিণত হলেন মার্কিন প্রেসিডেন্ট

অটোয়ার নৈশভোজে কার্নির বুদ্ধিমত্তায় যেভাবে হাসির পাত্রে পরিণত হলেন মার্কিন প্রেসিডেন্ট

২ বছর বয়সে হারিয়ে যাওয়া মিলিয়নিয়ারের সন্তানকে দত্তক নেন এক বিলিয়নিয়ার!

২ বছর বয়সে হারিয়ে যাওয়া মিলিয়নিয়ারের সন্তানকে দত্তক নেন এক বিলিয়নিয়ার!

কানাডায় লটারিতে ৫০ লাখ ডলার জিতলেন স্নেহা জয়! মর্টগেজ পরিশোধ করে বিশ্বভ্রমণে যাওয়ার ইচ্ছা

কানাডায় লটারিতে ৫০ লাখ ডলার জিতলেন স্নেহা জয়! মর্টগেজ পরিশোধ করে বিশ্বভ্রমণে যাওয়ার ইচ্ছা

মালয়েশিয়ার বিলিয়নিয়ারের পাঠানো প্রাইভেট জেটে করে সমাবর্তনে যোগ দিলেন ড. ইউনূস
মালয়েশিয়ার বিলিয়নিয়ারের পাঠানো প্রাইভেট জেটে করে সমাবর্তনে যোগ দিলেন ড. ইউনূস

মালয়েশিয়ার আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সপ্তম সমাবর্তনে যোগ দিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৩ নভেম্বর) মালয়েশিয়ার অন্যতম ধনী ব্যবসায়ী সৈয়দ মোখতার আলবুখারির ব্যবস্থা করা প্রাইভেট জেটে ঢাকা থেকে দেশটিতে যান তিনি।   মালয়েশিয়ার কেদাহ রাজ্যের আলোর সেতার শহরে বিশ্ববিদ্যালয়টির সমাবর্তন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের হাতে ডিগ্রি তুলে দেন ড. ইউনূস। ২০২০ সাল থেকে তিনি বিশ্ববিদ্যালয়টির আচার্যের দায়িত্ব পালন করছেন।   ইউনূস সেন্টারের বরাতে দ্য ডিসেন্ট জানিয়েছে, ড. ইউনূসের মালয়েশিয়া সফরের জন্য বিশেষ উড়োজাহাজের ব্যবস্থা করেন সৈয়দ মোখতার আলবুখারি। তিনি আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং মালয়েশিয়ার অন্যতম শীর্ষ ধনী ব্যবসায়ী।   সমাবর্তনে দেওয়া বক্তব্যে ড. ইউনূস বৈশ্বিক আর্থসামাজিক সংকট মোকাবিলা, সামাজিক বৈষম্য কমানো এবং সামাজিক ব্যবসার প্রসারের ওপর গুরুত্ব দেন।   এদিকে প্রাইভেট জেটে ড. ইউনূসের মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দাবি ছড়িয়ে পড়ে। তবে দ্য ডিসেন্টের অনুসন্ধানে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। ড. ইউনূসের ফেসবুক পেজেও অনুষ্ঠানে অংশগ্রহণের ছবি ও তথ্য প্রকাশ করা হয়েছে।   উল্লেখ্য, আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটি অলাভজনক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশের আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দিতে প্রতিষ্ঠানটি কাজ করে আসছে। ২০২২ সালের মার্চে বিশ্ববিদ্যালয়টির প্রথম সমাবর্তনেও আচার্য হিসেবে শিক্ষার্থীদের হাতে ডিগ্রি তুলে দিয়েছিলেন ড. ইউনূস।   সংবাদসূত্র: দ্য ডিসেন্ট   871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ১:৫৭
অস্ট্রেলিয়ায় বাড়ছে পরিচর্যাকর্মীর চাহিদা, প্রয়োজন আরও ১ লাখ ১০ হাজার কর্মী, বাংলাদেশিদেরও বড় সুযোগ

অস্ট্রেলিয়ায় বাড়ছে পরিচর্যাকর্মীর চাহিদা, প্রয়োজন আরও ১ লাখ ১০ হাজার কর্মী, বাংলাদেশিদেরও বড় সুযোগ

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের কাছে বিশেষ বিমান পাঠানোর অনুরোধ

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের কাছে বিশেষ বিমান পাঠানোর অনুরোধ

তুরস্কে ‘ফুড পয়জনিংয়ে’ কানাডীয় ছাত্রীর মৃ ত্যু, একই এলাকায় আরেক পরিবারের চারজনের মৃ ত্যুতে সন্দেহ

তুরস্কে ‘ফুড পয়জনিংয়ে’ কানাডীয় ছাত্রীর মৃ ত্যু, একই এলাকায় আরেক পরিবারের চারজনের মৃ ত্যুতে সন্দেহ

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...