সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে দুই বছর কাজের বাধ্যবাধকতা ছাড়াই রেসিডেন্স ভিসা পাবেন চার শ্রেণির যোগ্য শিক্ষক

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ১০:২২
নিউজিল্যান্ডে দুই বছর কাজের বাধ্যবাধকতা ছাড়াই  রেসিডেন্স ভিসা পাবেন চার শ্রেণির যোগ্য শিক্ষক
নিউজিল্যান্ডে দুই বছর কাজের বাধ্যবাধকতা ছাড়াই রেসিডেন্স ভিসা পাবেন চার শ্রেণির যোগ্য শিক্ষক

বিদেশি শিক্ষকদের জন্য স্থায়ী বসবাসের পথ আরও সহজ করছে নিউজিল্যান্ড সরকার। বিশেষ শিক্ষায় নিয়োজিত চার শ্রেণির শিক্ষককে সরাসরি রেসিডেন্স ভিসা পাওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। আগামী ৮ মার্চ ২০২৭ থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে।

 

গত ৩ নভেম্বর ইমিগ্রেশন নিউজিল্যান্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়, বিশেষ শিক্ষার চারটি শিক্ষকতা পেশাকে দেশটির চাহিদাসম্পন্ন পেশার তালিকা বা গ্রিন লিস্টের টিয়ার-২ থেকে টিয়ার-১-এ স্থানান্তর করা হবে।বর্তমান নিয়মে এসব পেশায় নিয়োজিত বিদেশি শিক্ষকদের রেসিডেন্স ভিসার জন্য নিউজিল্যান্ডে অন্তত দুই বছর যোগ্যতাসম্পন্ন চাকরি করতে হয়। নতুন নিয়ম কার্যকর হলে সেই বাধ্যবাধকতা ছাড়াই সরাসরি ‘স্ট্রেইট টু রেসিডেন্স ভিসা’র জন্য আবেদন করতে পারবেন যোগ্য শিক্ষকরা।

 

যেসব শিক্ষক এই সুযোগ পাবেন

 

- বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষক (Special Needs Teacher)।

- শ্রবণপ্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষক (Teacher of the Hearing Impaired)।

- দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষক (Teacher of the Sight Impaired)।

- অন্যান্য শ্রেণির বিশেষ শিক্ষা শিক্ষক (Special Education Teachers NEC)।

 

আবেদনের যোগ্যতা

 

- বয়স সর্বোচ্চ ৫৫ বছর হতে হবে।

- নিউজিল্যান্ডের স্বীকৃত নিয়োগকর্তার কাছ থেকে যোগ্য চাকরির প্রস্তাব থাকতে হবে অথবা সংশ্লিষ্ট পদে কর্মরত থাকতে হবে।

- প্রাসঙ্গিক শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা থাকতে হবে।

- নিউজিল্যান্ডের টিচিং কাউন্সিলের নিবন্ধন ও বৈধ শিক্ষকতা সনদ থাকতে হবে।

- নির্ধারিত বেতনের শর্ত পূরণ করতে হবে।

- ইংরেজি ভাষায় প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে।

- স্বাস্থ্য ও চারিত্রিক যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।

 

পরিবার নিয়ে যাওয়ার সুযোগ

 

এই ভিসার মাধ্যমে নিউজিল্যান্ডে অনির্দিষ্টকাল বসবাস, চাকরি ও পড়াশোনা করা যাবে। আবেদনকারীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে স্বামী বা স্ত্রী এবং ২৪ বছর বা তার কম বয়সী নির্ভরশীল সন্তানদেরও আবেদনে অন্তর্ভুক্ত করতে পারবেন।

 

আবেদন ফি ও সময়সীমা

 

বর্তমানে স্ট্রেইট টু রেসিডেন্স ভিসার আবেদন ফি ৬ হাজার ৪৫০ নিউজিল্যান্ড ডলার থেকে শুরু। ইমিগ্রেশন নিউজিল্যান্ডের তথ্য অনুযায়ী, এই শ্রেণির ৮০ শতাংশ ভিসার আবেদন চার মাসের মধ্যে নিষ্পত্তি হচ্ছে।

 

স্থায়ী বসবাসের অনুমতি

 

স্ট্রেইট টু রেসিডেন্স ভিসা পাওয়ার পর অন্তত দুই বছর রেসিডেন্ট ভিসাধারী হিসেবে থাকার পাশাপাশি অন্যান্য শর্ত পূরণ করে পার্মানেন্ট রেসিডেন্ট ভিসার জন্য আবেদন করা যাবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের যোগ্য শিক্ষকরা এই সুযোগ নিতে পারবেন। তবে বিদেশ থেকে অর্জিত শিক্ষাগত যোগ্যতার স্বীকৃতি, শিক্ষকতার নিবন্ধন এবং চাকরির প্রস্তাবসহ প্রয়োজনীয় সব শর্ত পূরণ করতে হবে।

 

ভিসা আবেদন ও বিস্তারিত তথ্য:

https://www.immigration.govt.nz/visas/straight-to-residence-visa/

 

শিক্ষক নিবন্ধনের ওয়েবসাইট:

https://teachingcouncil.nz/

 

সংবাদসূত্র

ইমিগ্রেশন নিউজিল্যান্ড, টিচিং কাউন্সিল অব নিউজিল্যান্ড

876TR


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
নিউজিল্যান্ডে দুই বছর কাজের বাধ্যবাধকতা ছাড়াই  রেসিডেন্স ভিসা পাবেন চার শ্রেণির যোগ্য শিক্ষক
নিউজিল্যান্ডে দুই বছর কাজের বাধ্যবাধকতা ছাড়াই রেসিডেন্স ভিসা পাবেন চার শ্রেণির যোগ্য শিক্ষক

বিদেশি শিক্ষকদের জন্য স্থায়ী বসবাসের পথ আরও সহজ করছে নিউজিল্যান্ড সরকার। বিশেষ শিক্ষায় নিয়োজিত চার শ্রেণির শিক্ষককে সরাসরি রেসিডেন্স ভিসা পাওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। আগামী ৮ মার্চ ২০২৭ থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে।   গত ৩ নভেম্বর ইমিগ্রেশন নিউজিল্যান্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়, বিশেষ শিক্ষার চারটি শিক্ষকতা পেশাকে দেশটির চাহিদাসম্পন্ন পেশার তালিকা বা গ্রিন লিস্টের টিয়ার-২ থেকে টিয়ার-১-এ স্থানান্তর করা হবে।বর্তমান নিয়মে এসব পেশায় নিয়োজিত বিদেশি শিক্ষকদের রেসিডেন্স ভিসার জন্য নিউজিল্যান্ডে অন্তত দুই বছর যোগ্যতাসম্পন্ন চাকরি করতে হয়। নতুন নিয়ম কার্যকর হলে সেই বাধ্যবাধকতা ছাড়াই সরাসরি ‘স্ট্রেইট টু রেসিডেন্স ভিসা’র জন্য আবেদন করতে পারবেন যোগ্য শিক্ষকরা।   যেসব শিক্ষক এই সুযোগ পাবেন   - বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষক (Special Needs Teacher)। - শ্রবণপ্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষক (Teacher of the Hearing Impaired)। - দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষক (Teacher of the Sight Impaired)। - অন্যান্য শ্রেণির বিশেষ শিক্ষা শিক্ষক (Special Education Teachers NEC)।   আবেদনের যোগ্যতা   - বয়স সর্বোচ্চ ৫৫ বছর হতে হবে। - নিউজিল্যান্ডের স্বীকৃত নিয়োগকর্তার কাছ থেকে যোগ্য চাকরির প্রস্তাব থাকতে হবে অথবা সংশ্লিষ্ট পদে কর্মরত থাকতে হবে। - প্রাসঙ্গিক শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা থাকতে হবে। - নিউজিল্যান্ডের টিচিং কাউন্সিলের নিবন্ধন ও বৈধ শিক্ষকতা সনদ থাকতে হবে। - নির্ধারিত বেতনের শর্ত পূরণ করতে হবে। - ইংরেজি ভাষায় প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে। - স্বাস্থ্য ও চারিত্রিক যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।   পরিবার নিয়ে যাওয়ার সুযোগ   এই ভিসার মাধ্যমে নিউজিল্যান্ডে অনির্দিষ্টকাল বসবাস, চাকরি ও পড়াশোনা করা যাবে। আবেদনকারীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে স্বামী বা স্ত্রী এবং ২৪ বছর বা তার কম বয়সী নির্ভরশীল সন্তানদেরও আবেদনে অন্তর্ভুক্ত করতে পারবেন।   আবেদন ফি ও সময়সীমা   বর্তমানে স্ট্রেইট টু রেসিডেন্স ভিসার আবেদন ফি ৬ হাজার ৪৫০ নিউজিল্যান্ড ডলার থেকে শুরু। ইমিগ্রেশন নিউজিল্যান্ডের তথ্য অনুযায়ী, এই শ্রেণির ৮০ শতাংশ ভিসার আবেদন চার মাসের মধ্যে নিষ্পত্তি হচ্ছে।   স্থায়ী বসবাসের অনুমতি   স্ট্রেইট টু রেসিডেন্স ভিসা পাওয়ার পর অন্তত দুই বছর রেসিডেন্ট ভিসাধারী হিসেবে থাকার পাশাপাশি অন্যান্য শর্ত পূরণ করে পার্মানেন্ট রেসিডেন্ট ভিসার জন্য আবেদন করা যাবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের যোগ্য শিক্ষকরা এই সুযোগ নিতে পারবেন। তবে বিদেশ থেকে অর্জিত শিক্ষাগত যোগ্যতার স্বীকৃতি, শিক্ষকতার নিবন্ধন এবং চাকরির প্রস্তাবসহ প্রয়োজনীয় সব শর্ত পূরণ করতে হবে।   ভিসা আবেদন ও বিস্তারিত তথ্য: https://www.immigration.govt.nz/visas/straight-to-residence-visa/   শিক্ষক নিবন্ধনের ওয়েবসাইট: https://teachingcouncil.nz/   সংবাদসূত্র ইমিগ্রেশন নিউজিল্যান্ড, টিচিং কাউন্সিল অব নিউজিল্যান্ড 876TR

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ১০:২২
সিন্ধু প্রদেশ বিভাজনের প্রস্তাব ঘিরে পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা, ফিরল ‘সিন্ধুদেশ’ স্লোগান। ছবি: সংগৃহীত

ফের ভাঙন? সিন্ধু প্রদেশ বিভক্তির পরিকল্পনায় উত্তাল পাকিস্তান, আলোচনায় ‘সিন্ধুদেশ’

চলতি বছর ইসরায়েলি সামরিক বাহিনীর ২৩ জন সক্রিয় সদস্য আত্মহত্যা করেছেন, যা ১৬ বছরে সর্বোচ্চ। ছবি: সংগৃহীত

ইসরায়েলি সেনাদের মধ্যে বেড়েছে আত্মহত্যার প্রবণতা, ১৬ বছরের সর্বোচ্চ!

যুক্তরাজ্যে কম খরচে কাউন্সিল বাড়ি পাওয়ার সুযোগ, জেনে নিন কারা করতে পারবে আবেদন

যুক্তরাজ্যে কম খরচে কাউন্সিল বাড়ি পাওয়ার সুযোগ, জেনে নিন কারা করতে পারবে আবেদন

হামাস নিয়ে অতীত বক্তব্যের জেরে জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে আপত্তি, হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি
হামাস নিয়ে অতীত বক্তব্যের জেরে জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে আপত্তি, হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির দুটি হিন্দু ও ইহুদি সংগঠন। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের নিয়ে তাঁর অতীত বক্তব্যের প্রসঙ্গ তুলে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে সংগঠন দুটি।   মঙ্গলবার (২৪ নভেম্বর) অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন (এজেএ) ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন (এএইচএ) এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল ও দ্য অস্ট্রেলিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।   বিবৃতিতে সংগঠন দুটি দাবি করে, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর তাঁকে বীর ও শহীদ হিসেবে অভিহিত করেছিলেন শফিকুর রহমান। এ ছাড়া হামাসের আরেক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুতেও শোক প্রকাশ করে তাঁকে শহীদ হিসেবে কবুল করার জন্য দোয়া করেছিলেন তিনি।   সংগঠন দুটি জানায়, গত ২১ নভেম্বর সিডনিতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল আয়োজিত একটি মধ্যাহ্নভোজে শফিকুর রহমানকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে অস্ট্রেলিয়ার কয়েকজন সংসদ সদস্যও উপস্থিত ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   জামায়াত আমিরকে কেন অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এবং দেশটির সরকারের কোনো প্রতিনিধি তাঁর সঙ্গে বৈঠক করেছেন কি না, তা জানতে চেয়েছে সংগঠন দুটি।   অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি বলেন, এর আগে ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী আয়েলেত শাকেদকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ইসরায়েলি সংসদ সদস্য সিমচা রথম্যানের ভিসাও বাতিল করা হয়েছিল। এসব সিদ্ধান্তের সঙ্গে জামায়াত আমিরকে প্রবেশের অনুমতি দেওয়ার সামঞ্জস্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি।   অন্যদিকে অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশনের সভাপতি আমেন্দ্র সিং বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ ধরনের সফর অস্ট্রেলিয়ার সামাজিক সম্প্রীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মন্তব্য করেন তিনি।   যৌথ বিবৃতিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর ভূমিকা এবং দলটির সাবেক কয়েকজন নেতার যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হওয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে।   তবে সংগঠন দুটির বিবৃতির বিষয়ে অস্ট্রেলিয়া সরকার কিংবা জামায়াতে ইসলামীর প্রতিক্রিয়া সম্পর্কে পর্যালোচিত সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে কিছু জানানো হয়নি।    সংবাদসূত্র: টাইমস অব ইসরায়েল 871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ৭:৪৮
ফুচকা বিক্রেতার ব্যাংকে ৬৩ লাখ টাকা, রয়েছে একাধিক সম্পত্তি! হতাশ ২৬ বছর বয়সী যুবক

ফুচকা বিক্রেতার ব্যাংকে ৬৩ লাখ টাকা, রয়েছে একাধিক সম্পত্তি! হতাশ ২৬ বছর বয়সী যুবক

‘কিল ওয়েব’ মার্কিন নৌবহর ধ্বংসে সক্ষম: চীনের অত্যাধুনিক দানবীয় টাইপ ০৫৫ যুদ্ধজাহাজ প্রকাশ্যে

‘কিল ওয়েব’ মার্কিন নৌবহর ধ্বংসে সক্ষম: চীনের অত্যাধুনিক দানবীয় টাইপ ০৫৫ যুদ্ধজাহাজ প্রকাশ্যে

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে হালাল গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে হালাল গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

আটলান্টিকে নিখোঁজ অভিবাসীদের পরিচয় উদ্ঘাটনে এক ব্রাজিলীয় কর্মকর্তার হৃদয়স্পর্শী লড়াই
আটলান্টিকে নিখোঁজ অভিবাসীদের পরিচয় উদ্ঘাটনে এক ব্রাজিলীয় কর্মকর্তার হৃদয়স্পর্শী লড়াই

আটলান্টিক মহাসাগরের উত্তাল ঢেউ পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর স্বপ্ন নিয়ে প্রতি বছর হাজারো মানুষ পাড়ি জমান এক অনিশ্চিত যাত্রায়। কিন্তু সাগরে ডুবে বা পথ হারিয়ে যাদের মৃত্যু হয়, তাদের বেশিরভাগেরই কোনো পরিচয় মেলে না। অজানা-অচেনা ‘ভূতুড়ে নৌকা’ (ঘোস্ট বোট) হিসেবে ভেসে ওঠা এসব মরদেহ থেকে যায় বেওয়ারিশ। তবে ব্রাজিলের এক ফরেনসিক কর্মকর্তার অদম্য প্রচেষ্টায় আটলান্টিকের বুকে হারিয়ে যাওয়া এমনই একটি নৌকার বেশ কয়েকজন অভিবাসীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।   ২০২৪ সালের এপ্রিলে ব্রাজিলের উপকূলে একটি বালুচরে আটকে থাকা ছোট মাছ ধরার নৌকায় আটটি পচাগলা মরদেহ এবং পাশে ভাসমান অবস্থায় আরও একটি মরদেহ উদ্ধার হয়। মামলাটির দায়িত্ব পান ব্রাজিলীয় পুলিশের অপরাধ ফরেনসিক তদন্তকারী আলেকজান্দ্রে দেইতোস। বিমান দুর্ঘটনা বা ভূমিধসে নিহতদের পরিচয় শনাক্তে দীর্ঘ অভিজ্ঞতা থাকলেও এমন ঘটনার মুখোমুখি তিনি আগে কখনো হননি।   নৌকাটি থেকে উদ্ধার হওয়া ২৮টি মোবাইল ফোন ও দুটি পরিচয়পত্র বিশ্লেষণ করে তদন্তকারীরা নিশ্চিত হন, ১৩ মিটার লম্বা নৌকাটি পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপের উদ্দেশ্যে ছেড়ে এসেছিল। কিন্তু মাঝপথে দিক হারিয়ে সপ্তাহের পর সপ্তাহ আটলান্টিকে ভেসে সেটি ব্রাজিল উপকূলে এসে ঠেকে।   মরদেহগুলোর পরিচয় শনাক্ত করতে গিয়ে আফ্রিকার দেশগুলোর সরকারি পর্যায়ে যোগাযোগ করে কোনো সাড়া পাচ্ছিলেন না দেইতোস। অবশেষে প্রথাগত কূটনৈতিক পথ ছেড়ে তিনি সহায়তা চান এক সাংবাদিকের, যিনি এর আগেও এমন অভিবাসী ট্র্যাজেডি নিয়ে কাজ করেছেন। পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকের এই ব্যতিক্রমী যৌথ প্রচেষ্টায় উদ্ধার হওয়া ফোনের তথ্য, হাতে লেখা চিরকুট এবং তৃণমূল পর্যায়ের মানবাধিকার কর্মীদের সহায়তায় সম্ভাব্য যাত্রীদের একটি তালিকা তৈরি করা হয়। জানা যায়, ২০২৪ সালের ২৩ জানুয়ারি মৌরিতানিয়ার নুয়াদিবু থেকে প্রায় ৪২ জন যাত্রী নিয়ে নৌকাটি যাত্রা করেছিল। বাকিদের মরদেহ সম্ভবত যাত্রাপথে সাগরে ফেলে দেওয়া হয়েছিল।   তালিকাভুক্ত নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহের জন্য আন্তর্জাতিক রেড ক্রস কমিটি ও মৌরিতানিয়া সরকারের অনুমতি নিয়ে গত জুনে আফ্রিকায় যান দেইতোস। সাহারা মরুভূমির প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা প্রত্যন্ত গ্রামগুলোতে যান।   মৌরিতানিয়ার রাজধানী নুয়াকশটে কাদিয়াতু গাসামা নামের এক নারীর দেখা পান তারা, যার স্বামী সুলেইমান গাসামার পরিচয়পত্র ওই নৌকায় পাওয়া গিয়েছিল। স্বামীর মৃত্যুর কোনো দাপ্তরিক প্রমাণ বা সনদ না থাকায় ছয় সন্তানকে নিয়ে চরম আইনি ও আর্থিক সংকটে দিন কাটাচ্ছিলেন তিনি। অন্যদিকে, মালির সীমান্ত পেরিয়ে আসা কুনা সিসে নামের এক বাবা নৌকায় পাওয়া একটি এক্স-রে রিপোর্ট দেখেই তার ছেলে সিদির পা শনাক্ত করেন, যা কয়েক বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় ভেঙে যাওয়ায় অস্ত্রোপচার করে স্ক্রু বসানো হয়েছিল। এছাড়া নৌকায় পাওয়া একটি ফোনের ভিডিওতে ২০ বছর বয়সী হাদেমু সোখোনা ও তার ছয় সহযাত্রীর চরম তৃষ্ণার্ত ও অসহায় অবস্থার চিত্র দেখে ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন বাবা বুবু সোখোনা।   ১০ দিনের এই অভিযানে ২৯টি পরিবারের ৮৫ জন সদস্যের ডিএনএ নমুনা সংগ্রহ করে ব্রাজিলে ফেরেন দেইতোস। গত অক্টোবরের মাঝামাঝি ডিএনএ পরীক্ষার ফলাফলে উদ্ধার হওয়া নয়টি মরদেহের মধ্যে ছয়জনের পরিচয় শতভাগ নিশ্চিত হয়।   পরবর্তীতে ভিডিও কলের মাধ্যমে স্বজনদের এই কঠিন সত্যটি জানান দেইতোস। দীর্ঘ প্রায় দুই বছরের অনিশ্চয়তা ও অপেক্ষার অবসান ঘটায় কান্নায় ভেঙে পড়লেও স্বস্তি প্রকাশ করেন পরিবারগুলো। স্বামীর পরিচয় নিশ্চিত হওয়ার পর কাদিয়াতু গাসামা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, অন্তত এখন তিনি একটি মৃত্যুসনদ পাবেন এবং তার সন্তানরা জানবে যে তাদের বাবা শেষ মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকার লড়াই চালিয়ে গেছেন। ব্রাজিলের বেলেম শহরের একটি কবরস্থানে ওই অভিবাসীদের সমাহিত করা হয়েছে এবং সেখানে তাদের নামফলক স্থাপন করা হবে বলে জানিয়েছেন দেইতোস। সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস।   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ৫:৫৪
শতাব্দী ধরে চলে আসা কল্পকথাই পরিণত হলো বাস্তবে, ঐতিহাসিক আয়া সোফিয়ায় নতুন রহস্যের সন্ধান

শতাব্দী ধরে চলে আসা কল্পকথাই পরিণত হলো বাস্তবে, ঐতিহাসিক আয়া সোফিয়ায় নতুন রহস্যের সন্ধান

অটোয়ার নৈশভোজে কার্নির বুদ্ধিমত্তায় যেভাবে হাসির পাত্রে পরিণত হলেন মার্কিন প্রেসিডেন্ট

অটোয়ার নৈশভোজে কার্নির বুদ্ধিমত্তায় যেভাবে হাসির পাত্রে পরিণত হলেন মার্কিন প্রেসিডেন্ট

২ বছর বয়সে হারিয়ে যাওয়া মিলিয়নিয়ারের সন্তানকে দত্তক নেন এক বিলিয়নিয়ার!

২ বছর বয়সে হারিয়ে যাওয়া মিলিয়নিয়ারের সন্তানকে দত্তক নেন এক বিলিয়নিয়ার!

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...