আমেরিকা

দীর্ঘ প্রতীক্ষার অবসান, বিবাহবন্ধনে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ৪, ২০২৬ ৭:৪১
টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি অনুষ্ঠানের ছবি সংগৃহীত
টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি অনুষ্ঠানের ছবি সংগৃহীত

দীর্ঘদিনের আলোচিত প্রেমের সম্পর্কের পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং আমন্ত্রিত তারকাদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানটি ছিল ব্যক্তিগত, তবে নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত কঠোর।

 

বিয়ের খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর মুহূর্তেই তা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রধান শিরোনাম হয়ে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে লাখো ভক্ত নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। অল্প সময়ের মধ্যেই তাদের বিয়ের খবর বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

 

জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে প্রচলিত রীতির বাইরে কিছু ব্যতিক্রমী আয়োজনও ছিল। টেইলর সুইফটের ভাই বিশেষ সম্মানসূচক দায়িত্ব পালন করেন এবং ট্রাভিস কেলসির ভাই ছিলেন বরের প্রধান সহকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত, চলচ্চিত্র ও ক্রীড়া অঙ্গনের বহু পরিচিত তারকা।

 

২০২৩ সালে প্রথমবারের মতো তাদের সম্পর্ক প্রকাশ্যে আসে। এরপর বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, কনসার্ট এবং জনসমক্ষে একসঙ্গে উপস্থিত হওয়ার মাধ্যমে তারা বিশ্বের অন্যতম আলোচিত তারকা জুটিতে পরিণত হন। সেই সম্পর্কের পরিণতি হিসেবে ২০২৬ সালের ৩ জুলাই তারা আনুষ্ঠানিকভাবে বৈবাহিক জীবনে পা রাখলেন।

 

বিয়ের আয়োজনকে ঘিরে অতিথিদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। অনুষ্ঠানের বেশিরভাগ অংশ গণমাধ্যমের বাইরে রাখা হলেও, বিয়ের খবর নিশ্চিত হওয়ার পর বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়।

 

আন্তর্জাতিক বিনোদন ও ক্রীড়া অঙ্গনের অন্যতম জনপ্রিয় এই জুটির বিয়ে চলতি বছরের সবচেয়ে আলোচিত তারকাবিষয়ক ঘটনাগুলোর একটি হিসেবে ইতোমধ্যেই বিবেচিত হচ্ছে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

দেশের প্রথম ৪০ তলা ভবন ‘শান্তা পিনাকল’ হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশের আবাসন শিল্পে এক নতুন ইতিহাস রচিত হলো। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত দেশের প্রথম ৪০ তলা বিশিষ্ট আকাশচুম্বী বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস। ৫০০ ফুট উচ্চতার এই আইকনিক ভবনটি এখন দেশের সর্বোচ্চ সম্পন্ন হওয়া ইমারত। গত শনিবার (১৮ এপ্রিল) ভবনের ৪০তম তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, স্থপতি এহসান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি মালিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। স্থাপত্যশৈলী ও আধুনিক প্রযুক্তি:‘শান্তা পিনাকল’ শুধুমাত্র উচ্চতার কারণেই অনন্য নয়, বরং এটি আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়। এটি বাংলাদেশের প্রথম ভবন যা পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য আন্তর্জাতিক ‘লিড প্ল্যাটিনাম’ (LEED Platinum) স্বীকৃতি পেয়েছে। সিঙ্গাপুরভিত্তিক বিখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘মেইনহার্ট’ (Meinhardt) এর সহায়তায় ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্যসমূহ: উন্নত লিফট ব্যবস্থা: ভবনটিতে রয়েছে ৮টি দ্রুতগামী লিফট, যা প্রতি সেকেন্ডে ৪ মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এটি দেশের দ্রুততম ভার্টিক্যাল ট্রান্সপোর্ট ব্যবস্থা। পরিবেশ ও সুরক্ষা: ভবনে ব্যবহৃত হয়েছে ৩৬ মিমি পুরুত্বের ডাবল গ্লেজড গ্লাস, যা তাপ ও শব্দ নিরোধক। এছাড়া এটি দেশের প্রথম ‘উইন্ড টানেল টেস্ট’ করা ভবন, যা প্রতিকূল আবহাওয়ায় এর স্থায়িত্ব নিশ্চিত করে। আইবিএমএস প্রযুক্তি: পুরো ভবনটি একটি ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (iBMS) দ্বারা পরিচালিত, যা সার্বক্ষণিক নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। অগ্নি নিরাপত্তা: আন্তর্জাতিক এনএফপিএ (NFPA) স্ট্যান্ডার্ড অনুসরণ করে এখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়, ‘শান্তা পিনাকল’ হস্তান্তর দেশের রিয়েল এস্টেট খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। এটি শুধুমাত্র তেজগাঁও নয়, বরং পুরো ঢাকার বাণিজ্যিক পরিবেশকে বিশ্বমানের স্তরে নিয়ে যাবে। দেশের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে এক একটি তলার ছাদ ঢালাইয়ের রেকর্ড গড়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। ঢাকার আকাশসীমায় নতুন এই ল্যান্ডমার্ক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক নগরায়নের এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।

Advertisement

আমেরিকা

View more
মিশিগানের শপিং মলের ছবি সংগৃহীত
মিশিগানের শপিং মলে গোলাগুলি: দুই জন নিহত, আহত একজন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডিয়ারবর্ন শহরের ফেয়ারলেন টাউন সেন্টার শপিং মলে সংঘটিত গোলাগুলির ঘটনায় দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় পুরো শপিং মলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ক্রেতারা প্রাণ বাঁচাতে দ্রুত বাইরে বেরিয়ে যান।    ডিয়ারবর্ন পুলিশ জানিয়েছে, ঘটনাটি কোনো এলোমেলো হামলা ছিল না। প্রাথমিক তদন্তে জানা গেছে, একে অপরের পরিচিত দুই তরুণ দলের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। পরে উভয় পক্ষের কয়েকজন আগ্নেয়াস্ত্র বের করলে পরিস্থিতি গোলাগুলিতে রূপ নেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং আরেকজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।    গোলাগুলির পরপরই শপিং মলটি খালি করে দেওয়া হয় এবং পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া হয়। আতঙ্কে পালিয়ে যাওয়ার সময় একজন পথচারী একটি গাড়ির ধাক্কায় আহত হন। তবে এই ব্যক্তি গুলিবিদ্ধ হননি।   পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনো কাউকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়নি। তদন্তে সহায়তা করছে মিশিগান স্টেট পুলিশ।   কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বর্তমানে সাধারণ মানুষের জন্য অতিরিক্ত কোনো হুমকি নেই। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শপিং মলটি বন্ধ রাখা হয়েছে এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজ চলছে।

নিউ ইয়র্ক প্রতিনিধি প্রকাশ: জুলাই ৪, ২০২৬ ৮:৩৯
জানাজা উপলক্ষে ‘এক সপ্তাহের বিরতি’ দিয়েছিলাম: ট্রাম্প

ইরান আপসে আগ্রহী, জানাজা উপলক্ষে ‘এক সপ্তাহের বিরতি’ দিয়েছিলাম: ট্রাম্প

টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি অনুষ্ঠানের ছবি সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান, বিবাহবন্ধনে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি

আমেরিকার হয়ে যাওয়া প্যারেডের ছবি সংগৃহীত আমেরিকা বাংলা

প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের প্যারেড বাতিল, নিরাপত্তার স্বার্থে

নিউইয়র্কে সমুদ্র সৈকতের ছবি সংগৃহীত আমেরিকা বাংলা
নিউইয়র্কের সৈকতে হাঙরের সন্দেহভাজন হামলা, আহত সাঁতারু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের জনপ্রিয় সমুদ্রসৈকত জোন্স বিচ স্টেট পার্কে সাঁতার কাটতে নেমে এক ব্যক্তি হাঙরের সন্দেহভাজন কামড়ে আহত হয়েছেন। শুক্রবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় সৈকতে অবস্থানরত শত শত দর্শনার্থীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে সৈকতের পানিতে নামা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।   প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আহত ব্যক্তি সমুদ্রে সাঁতার কাটার সময় হঠাৎ তার একটি পায়ে তীব্র আঘাত অনুভব করেন। তিনি দ্রুত তীরে ফিরে আসার চেষ্টা করলে লাইফগার্ডরা ঘটনাটি বুঝতে পেরে পানিতে নেমে তাকে উদ্ধার করেন। পরে সৈকতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।   নিউইয়র্ক স্টেট পার্কস কর্তৃপক্ষ জানিয়েছে, আহত ব্যক্তির পায়ের ক্ষতচিহ্ন পর্যালোচনা করে এটি হাঙরের সন্দেহভাজন কামড় বলে ধারণা করা হচ্ছে। তবে কোন প্রজাতির হাঙর ছিল, তা নিশ্চিত করা যায়নি। বিষয়টি নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে।   ঘটনার পরপরই পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। ড্রোন উড়িয়ে আকাশ থেকে সমুদ্র পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি জেট স্কি, উদ্ধার নৌযান এবং লাইফগার্ডদের বিশেষ টহল চালানো হয়, যাতে আশপাশে কোনো হাঙর বা বিপজ্জনক সামুদ্রিক প্রাণী রয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়।   কর্তৃপক্ষ জানায়, পর্যবেক্ষণে আর কোনো হাঙরের উপস্থিতির প্রমাণ না পাওয়ায় কিছু সময় পর সীমিত পরিসরে সৈকতে সাঁতারের অনুমতি পুনরায় দেওয়া হয়। তবে লাইফগার্ডদের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে দর্শনার্থীদের অনুরোধ করা হয়েছে।   সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিউইয়র্কের উপকূল এবং লং আইল্যান্ডের বিভিন্ন সৈকতে একাধিকবার হাঙর দেখা যাওয়ার ঘটনা ঘটেছে। উষ্ণ আবহাওয়া, পানির তাপমাত্রার পরিবর্তন এবং ছোট মাছের ঝাঁক উপকূলের কাছাকাছি চলে আসায় হাঙরের উপস্থিতি বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে গ্রীষ্মকালজুড়ে ড্রোন নজরদারি ও অতিরিক্ত লাইফগার্ড মোতায়েনের ব্যবস্থা অব্যাহত রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।   কর্তৃপক্ষ সমুদ্রে নামার আগে সতর্কতামূলক পতাকা ও লাইফগার্ডের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে কেউ হাঙর বা অন্য কোনো অস্বাভাবিক সামুদ্রিক প্রাণী দেখতে পেলে তাৎক্ষণিকভাবে লাইফগার্ড বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

নিউ ইয়র্ক প্রতিনিধি প্রকাশ: জুলাই ৪, ২০২৬ ৬:৪৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবি সংগৃহীত

ইরানকে ‘শেষ বিদায়ের’ জন্য এক সপ্তাহ সময় দেওয়ার দাবি ট্রাম্পের, বক্তব্য ঘিরে নতুন বিতর্ক

ট্রাম্পের স্বাক্ষরযুক্ত নতুন  মার্কিন মুদ্রা ছবি সংগৃহীত

ট্রাম্পের স্বাক্ষরযুক্ত ১০০ ডলারের নোটের ছবি প্রকাশ, নতুন করে আলোচনায় মার্কিন মুদ্রা

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সংগৃহীত আমেরিকা বাংলা

আমেরিকার ২৫০ বছর উদযাপনের সূচনায় ট্রাম্পের ভাষণ, ‘কমিউনিস্ট হুমকি’ নিয়ে তীব্র রাজনৈতিক বার্তা

Donald Trump ছবি: সংগৃহীত
নিজেকে ইতিহাসের সফল প্রেসিডেন্টদের কাতারে তুলে ধরতে চাইছেন ট্রাম্প, অতীতের ব্যর্থতা থেকেও টানছেন তুলনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই তাঁর তাৎক্ষণিক পূর্বসূরিদের নীতির সমালোচনায় সরব ছিলেন। তবে সাম্প্রতিক মাসগুলোতে তাঁর রাজনৈতিক বক্তব্যে নতুন একটি প্রবণতা স্পষ্ট হয়েছে। এখন তিনি শুধু সাম্প্রতিক প্রশাসনের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্রের ইতিহাসের বিভিন্ন প্রেসিডেন্টের সঙ্গেও নিজের নেতৃত্বের তুলনা করছেন।   বিভিন্ন জনসভা, ভাষণ ও সাক্ষাৎকারে ট্রাম্প কখনও নিজেকে অতীতের সফল প্রেসিডেন্টদের গুরুত্বপূর্ণ অর্জনের ধারাবাহিকতার অংশ হিসেবে তুলে ধরছেন। আবার কখনও দাবি করছেন, ইতিহাসে যেসব সিদ্ধান্তকে ব্যর্থতা হিসেবে দেখা হয়, তাঁর প্রশাসন সেসব ভুলের পুনরাবৃত্তি করবে না।   বিশ্লেষকদের মতে, এই কৌশলের মাধ্যমে ট্রাম্প নিজের রাজনৈতিক অবস্থানকে কেবল বর্তমান সময়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে দীর্ঘমেয়াদি ঐতিহাসিক প্রেক্ষাপটে তুলে ধরতে চাইছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া বিভিন্ন বক্তব্যে তিনি আমেরিকার প্রতিষ্ঠাতা আদর্শ, ঐতিহাসিক নেতৃত্ব এবং জাতীয় পরিচয়ের বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিচ্ছেন।   পর্যবেক্ষকদের ভাষ্য, অতীতের প্রেসিডেন্টদের সঙ্গে নিজের তুলনা করে ট্রাম্প একদিকে সমর্থকদের কাছে নিজের নেতৃত্বকে আরও তাৎপর্যপূর্ণ হিসেবে তুলে ধরতে চাইছেন, অন্যদিকে ভবিষ্যতে তাঁর প্রশাসনের মূল্যায়ন কীভাবে ইতিহাসে লেখা হবে, সেই বার্তাও আগেভাগেই প্রতিষ্ঠার চেষ্টা করছেন।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ৪, ২০২৬ ৪:২০
Donald Trump  ছবি: সংগৃহীত

আমেরিকার ২৫০ বছর পূর্তির অনুষ্ঠানে ট্রাম্পের কড়া বার্তা, ‘কমিউনিজমই দেশের সবচেয়ে বড় হুমকি’

ছবি: কোলাজ, আমেরিকা বাংলা

ওয়াশিংটনে রেকর্ড গরমেও হচ্ছে ‘এ ক্যাপিটল ফোর্থ’ কনসার্ট, সময়সূচিতে পরিবর্তন আনল কর্তৃপক্ষ

ইরান আলোচনায় আগ্রহী, ট্রাম্পের দাবি

ইরান আলোচনায় আগ্রহী, ট্রাম্পের দাবি

0 Comments