যুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। অ্যামাজনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন বা এফটিসির ২.৫ বিলিয়ন ডলারের সমঝোতার আওতায় যোগ্য গ্রাহকেরা প্রাইম সদস্যপদের জন্য পরিশোধ করা অর্থের একটি অংশ ফেরত পেতে পারেন। যারা ইতোমধ্যে স্বয়ংক্রিয়ভাবে রিফান্ড পাননি, তাদের ক্লেম করার শেষ সময় ২৭ জুলাই ২০২৬।
এফটিসির অভিযোগ ছিল, অ্যামাজন অনেক গ্রাহককে তাদের যথাযথ ও স্পষ্ট সম্মতি ছাড়াই প্রাইম সদস্যপদে অন্তর্ভুক্ত করেছে এবং সদস্যপদ বাতিলের প্রক্রিয়াকে অপ্রয়োজনীয়ভাবে জটিল করে তুলেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে মামলাটি নিষ্পত্তিতে ২.৫ বিলিয়ন ডলারের সমঝোতায় পৌঁছায় অ্যামাজন। তবে প্রতিষ্ঠানটি অভিযোগের দায় স্বীকার করেনি।
সমঝোতার মোট অর্থের পুরোটাই গ্রাহকদের মধ্যে বিতরণ করা হবে না। এর মধ্যে ১.৫ বিলিয়ন ডলার রাখা হয়েছে যোগ্য গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার জন্য। বাকি ১ বিলিয়ন ডলার অ্যামাজনকে দেওয়ানি জরিমানা হিসেবে দিতে হচ্ছে।
এফটিসির তথ্য অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণকারী একজন গ্রাহক প্রাইম সদস্যপদের জন্য পরিশোধ করা অর্থ থেকে সর্বোচ্চ ৫১ ডলার পর্যন্ত ফেরত পেতে পারেন।
কারা রিফান্ড পাওয়ার যোগ্য হতে পারেন
এফটিসির নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের অ্যামাজন প্রাইম গ্রাহক হতে হবে। ২৩ জুন ২০১৯ থেকে ২৩ জুন ২০২৫ সালের মধ্যে এফটিসির মামলায় চ্যালেঞ্জ করা নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে প্রাইম সদস্যপদ নেওয়া অথবা ওই সময়ে অনলাইনে প্রাইম সদস্যপদ বাতিল করতে গিয়ে ব্যর্থ হওয়ার বিষয়টি যোগ্যতা নির্ধারণে বিবেচিত হবে।
চ্যালেঞ্জ করা পদ্ধতিগুলোর মধ্যে অ্যামাজনের প্রাইমে যোগ দেওয়ার সিদ্ধান্তসংক্রান্ত পৃষ্ঠা, পণ্য পাঠানোর পদ্ধতি নির্বাচনের পৃষ্ঠা, এক পাতার ক্রয় সম্পন্ন করার ব্যবস্থা এবং প্রাইম ভিডিওতে সদস্য হওয়ার প্রক্রিয়া রয়েছে।
তবে একজন গ্রাহক ঠিক কোন পদ্ধতিতে প্রাইমে যুক্ত হয়েছিলেন, সেটি তাকে নিজে খুঁজে বের করতে হবে না। অ্যামাজনের কাছে থাকা তথ্যের ভিত্তিতে বিষয়টি যাচাই করা হবে।
ইতোমধ্যে অনেক গ্রাহক রিফান্ড পেয়েছেন
অ্যামাজন ২০২৫ সালের নভেম্বর ও ডিসেম্বরে যোগ্য অনেক প্রাইম গ্রাহককে স্বয়ংক্রিয়ভাবে অর্থ ফেরত দিয়েছে। যারা সেই পর্যায়ে রিফান্ড পেয়েছেন, তাদের একই অর্থের জন্য নতুন করে দাবি জমা দেওয়ার প্রয়োজন নেই।
যেসব যোগ্য গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে রিফান্ড পাননি, তাদের কাছে ২০২৬ সালের জানুয়ারি থেকে ই-মেইল অথবা ডাকযোগে ক্লেম করার নোটিশ পাঠানো শুরু হয়। ক্লেম জমা দেওয়ার শেষ তারিখ ২৭ জুলাই ২০২৬।
ক্লেম জমা দেওয়ার সময় গ্রাহককে মূলত নিশ্চিত করতে হবে, সংশ্লিষ্ট সময়ে তিনি অনিচ্ছাকৃতভাবে প্রাইম সদস্যপদে যুক্ত হয়েছিলেন কি না অথবা অনলাইনে সদস্যপদ বাতিলের চেষ্টা করেও তা সম্পন্ন করতে পারেননি কি না।
ক্লেম যাচাইয়ের পর অনুমোদিত হলে একজন গ্রাহক প্রাইম সদস্যপদের জন্য পরিশোধ করা অর্থ থেকে সর্বোচ্চ ৫১ ডলার পর্যন্ত ফেরত পেতে পারেন। অনুমোদিত গ্রাহকেরা চেক, পেপ্যাল অথবা ভেনমোর মাধ্যমে অর্থ গ্রহণের সুযোগ পেতে পারেন।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গ্রাহকদেরও খোঁজ নেওয়া উচিত
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে যারা সংশ্লিষ্ট সময়ে অ্যামাজন প্রাইম ব্যবহার করেছেন, তাদেরও নিজের যোগ্যতা যাচাই করা উচিত। বিশেষ করে অ্যামাজন অথবা সমঝোতার অর্থ ফেরত কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছ থেকে এ সংক্রান্ত ই-মেইল বা চিঠি পেয়ে থাকলে সেটি ভালোভাবে পরীক্ষা করা জরুরি।
তবে ২.৫ বিলিয়ন ডলারের সমঝোতার কথা শুনে প্রত্যেক অ্যামাজন প্রাইম গ্রাহক রিফান্ড পাবেন, এমন নয়। কেবল সমঝোতায় নির্ধারিত শর্ত পূরণকারী গ্রাহকেরাই অর্থ ফেরত পাওয়ার যোগ্য হবেন।
রিফান্ডের নামে প্রতারণা থেকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এফটিসি। সংস্থাটি জানিয়েছে, অ্যামাজনের এই রিফান্ড দেওয়ার কথা বলে এফটিসি কাউকে ফোন করছে না। রিফান্ড পেতে কোনো ধরনের ফি দেওয়ারও প্রয়োজন নেই। অর্থের বিনিময়ে কেউ নিশ্চিত রিফান্ড পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলে সেটিকে প্রতারণার লক্ষণ হিসেবে বিবেচনা করা উচিত।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বসবাস ও কাজ করে আসা ১০ লাখের বেশি অভিবাসীর ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) কর্মসূচি বাতিলের উদ্যোগের ফলে এল সালভাদর, হাইতি ও আরও কয়েকটি দেশের নাগরিকরা কাজের অনুমতি হারানো এবং নিজ দেশে ফেরত পাঠানোর ঝুঁকিতে পড়েছেন। ওয়াশিংটন ডিসি ও আশপাশের এলাকায় এল সালভাদরের বংশোদ্ভূত অনেক কর্মী মার্কিন ক্যাপিটল হিল, পেন্টাগন এবং আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার সংস্কার ও নির্মাণকাজে অবদান রেখেছেন। একইভাবে ফ্লোরিডা, ম্যাসাচুসেটস ও নিউইয়র্কের বৃদ্ধাশ্রমগুলোতে হাইতিয়ান সেবাকর্মীরা বহু বছর ধরে প্রবীণ মার্কিন নাগরিকদের দৈনন্দিন সহায়তা দিয়ে আসছেন। টিপিএস কর্মসূচির আওতায় থাকা এসব মানুষ এখন মার্কিন সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সিদ্ধান্তের পর নতুন অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। আদালতের সিদ্ধান্তের ফলে ট্রাম্প প্রশাসন মানবিক সুরক্ষা হিসেবে চালু থাকা এই কর্মসূচি বন্ধের পথে এগোতে পারছে। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এক বিশ্লেষণ অনুযায়ী, টিপিএস সুবিধাভোগীদের প্রায় ৭০ শতাংশ যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে সক্রিয়। তাদের বড় একটি অংশ নির্মাণ ও স্বাস্থ্যসেবা খাতে কাজ করছেন। প্রথম ধাপে হাইতি ও কয়েকটি দেশের প্রায় ৩ লাখ ৫০ হাজার টিপিএস সুবিধাভোগী তাদের কাজের অনুমতি হারাতে পারেন। এরপর এল সালভাদরের প্রায় ১ লাখ ৯০ হাজার মানুষও সেপ্টেম্বরের পর তাদের আইনি সুরক্ষা হারানোর ঝুঁকিতে রয়েছেন। এর প্রভাব শুধু অভিবাসীদের জীবনেই নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিল্প খাতেও পড়তে পারে। পেন ওয়ার্টন বাজেট মডেলের নীতি বিশ্লেষক আলেকজান্ডার আরনন বলেন, নির্দিষ্ট শিল্প ও অঞ্চলে আইনিভাবে কাজ করার অনুমতি হারানো হাজার হাজার কর্মীর অভাব বড় ধরনের প্রভাব ফেলতে পারে। টিপিএস সুবিধাভোগীদের যুক্তরাষ্ট্র থেকে চলে যাওয়ার প্রক্রিয়া ধীরে ধীরে ঘটতে পারে। কেউ কেউ অ্যাসাইলাম বা অন্য আইনি সুরক্ষার চেষ্টা করবেন, আবার কেউ কেউ বৈধ কাগজপত্র ছাড়া কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। টিপিএস বহাল রাখার দাবিতে ব্যবসায়ী সংগঠনগুলোও সক্রিয় হয়েছে। ইউএস চেম্বার অব কমার্সের নেতৃত্বে বিভিন্ন প্রতিষ্ঠান কংগ্রেসের প্রতি কর্মসূচিটি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। চেম্বার সতর্ক করেছে, টিপিএস বাতিল হলে শ্রমবাজারে বড় ধরনের বিশৃঙ্খলা এবং একটি অপ্রয়োজনীয় মানবিক সংকট তৈরি হতে পারে। রাজ্য ও স্থানীয় পর্যায়ের অনেক নেতাও এই উদ্বেগ প্রকাশ করেছেন। ওহাইওর রিপাবলিকান গভর্নর মাইক ডিওয়াইন হাইতিয়ানদের জন্য টিপিএস শেষ করার সিদ্ধান্তকে ভুল বলে মন্তব্য করেছেন এবং অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা জানিয়েছেন। দক্ষিণ ফ্লোরিডায়, যেখানে বড় হাইতিয়ান জনগোষ্ঠী বসবাস করে, মিয়ামি-ডেড কাউন্টির নেতারাও ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করেছেন। তবে রিপাবলিকানদের একটি অংশ টিপিএসের সমালোচনা করছে। মিসৌরির রিপাবলিকান সিনেটর এরিক শ্মিট বলেন, এই কর্মসূচি জরুরি পরিস্থিতির জন্য তৈরি হলেও পরে এটি দীর্ঘমেয়াদি অভিবাসনের পথ হিসেবে ব্যবহৃত হয়েছে। ১৯৯০ সালে কংগ্রেস অনুমোদিত এই কর্মসূচির উদ্দেশ্য ছিল যুদ্ধ, সংঘাত বা প্রাকৃতিক দুর্যোগের কারণে নিজ দেশে নিরাপদে ফিরতে না পারা বিদেশি নাগরিকদের সাময়িক সুরক্ষা দেওয়া। কিন্তু কিছু দেশে দীর্ঘস্থায়ী সংকট চলতে থাকায় অনেক অভিবাসী বছরের পর বছর এই সুবিধার আওতায় থেকেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই টিপিএস কর্মসূচির বিরোধিতা করে আসছেন। তার প্রশাসন এটিকে বাতিল করার উদ্যোগ নেয় এবং দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের মাধ্যমে নির্বাহী শাখা এই পদক্ষেপ নেওয়ার সুযোগ পায়। বিভিন্ন কোম্পানি ও শিল্প প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে টিপিএস কর্মীদের দক্ষতা ও অবদানের প্রশংসা করে এসেছে। তবে প্রশাসনের কঠোর অবস্থানের পর অনেক প্রতিষ্ঠান সরাসরি মন্তব্য না করে ব্যবসায়ী সংগঠনগুলোর মাধ্যমে তাদের উদ্বেগ জানাচ্ছে। ট্রাম্প প্রশাসন বলছে, টিপিএস বাতিলের মাধ্যমে অভিবাসন আইনের নিয়মিত কাঠামোয় ফিরে যাওয়া হচ্ছে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের মুখপাত্র জ্যাক কাহলার বলেন, সরকার আইনের শাসন বজায় রাখছে। এখন টিপিএস সুবিধাভোগীদের সামনে বড় সিদ্ধান্ত—তারা যুক্তরাষ্ট্রে থাকার জন্য অন্য কোনো আইনি পথ খুঁজবেন, নাকি নিজ দেশে ফিরে যাবেন। অনেকেরই যুক্তরাষ্ট্রে বাড়ি, গাড়ি, ব্যাংক অ্যাকাউন্ট, চাকরি এবং পরিবার রয়েছে। এল সালভাদর থেকে আসা কনসেপসিয়ন মোরালেস টিপিএসের মাধ্যমে নেভাল একাডেমি ও ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ২২ বছর কাজ করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অনেক সরকারি ভবনেই কোনো না কোনো টিপিএস কর্মীর অবদান রয়েছে। কর্নেল ইউনিভার্সিটির গবেষক প্যাট্রিসিয়া ক্যাম্পোস-মেদিনা বলেন, অনেক টিপিএস সুবিধাভোগী তাদের জীবনের সবচেয়ে কর্মক্ষম সময় যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন। তাদের সন্তানরা যুক্তরাষ্ট্রে জন্মেছে, তারা বাড়ি ও ব্যবসা গড়ে তুলেছেন। অন্যদিকে, সমালোচকরা বলছেন, টিপিএস একটি অস্থায়ী ব্যবস্থা হলেও এটি দীর্ঘদিন ধরে চলায় অভিবাসন ব্যবস্থায় জটিলতা তৈরি হয়েছে। হাইতির মতো দেশগুলোর বর্তমান পরিস্থিতি নিয়েও বিতর্ক রয়েছে। ২০২১ সালে দেশটির প্রেসিডেন্ট হত্যার পর থেকে সেখানে ব্যাপক সহিংসতা চলছে। রাজধানী পোর্ট-অব-প্রিন্সের বড় অংশ সশস্ত্র গ্যাংয়ের নিয়ন্ত্রণে রয়েছে এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ফ্লোরিডায় কর্মরত এক হাইতিয়ান নার্স, যিনি দীর্ঘদিন টিপিএস সুবিধার আওতায় ছিলেন, বলেন দেশে ফিরে যাওয়ার চিন্তা তাকে গভীর উদ্বেগের মধ্যে ফেলেছে। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সন্তানের মা এই নারী আশঙ্কা করছেন, অভিবাসন কর্মকর্তাদের নজরে পড়তে পারেন তিনি। টিপিএস বাতিলের সিদ্ধান্ত এখন শুধু একটি অভিবাসন নীতির পরিবর্তন নয়; এটি যুক্তরাষ্ট্রের শ্রমবাজার, স্বাস্থ্যসেবা, নির্মাণ খাত এবং লাখো অভিবাসী পরিবারের ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে থাকা একটি বড় রাজনৈতিক ও মানবিক ইস্যুতে পরিণত হয়েছে।
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি ও বাংলাদেশি-আমেরিকানদের দেশটির মূলধারার ব্যবসা, রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সমাজব্যবস্থায় প্রভাব বাড়াতে হলে বাংলাদেশি কমিউনিটিকে শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না থেকে মূলধারার কার্যক্রমে অংশ নিতে হবে। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিতুমীর। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি হোটেলে বিএনপি আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশি প্রবাসীরা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারক ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বাংলাদেশের বিষয়ে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি এবং বাংলাদেশি-আমেরিকানরা যদি স্থানীয় রাজনীতি, ব্যবসা ও নাগরিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হন, তাহলে তা তাদের নিজেদের কমিউনিটির জন্য যেমন সুযোগ তৈরি করবে, তেমনি বাংলাদেশের সঙ্গেও সম্পর্ক আরও শক্তিশালী করতে সহায়ক হবে। অনুষ্ঠানে তিতুমীর বাংলাদেশের অর্থনীতি নিয়েও কথা বলেন। তিনি বলেন, নানা চ্যালেঞ্জের মধ্যেও দেশের অর্থনৈতিক কার্যক্রম চলমান রয়েছে এবং প্রবাসী বাংলাদেশিদের অবদান এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশি প্রবাসীদের নিয়ে আলোচনায় তিনি তাদের রেমিট্যান্স, আন্তর্জাতিক যোগাযোগ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের বিষয়ে ইতিবাচক যোগাযোগ তৈরির ভূমিকার প্রশংসা করেন। অনুষ্ঠানে দেশের বাজেট ও অর্থনৈতিক পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন তিতুমীর। তিনি বলেন, চলতি বছরের বাজেটে আঞ্চলিক উন্নয়ন ও বৈষম্য কমানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির সংখ্যা গত কয়েক দশকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, টেক্সাস, মিশিগান ও ক্যালিফোর্নিয়ার মতো অঙ্গরাজ্যে বাংলাদেশিরা ব্যবসা, প্রযুক্তি, চিকিৎসা, শিক্ষা ও বিভিন্ন পেশায় নিজেদের অবস্থান তৈরি করেছেন। বিশ্লেষকদের মতে, স্থানীয় রাজনীতি ও ব্যবসায়িক পরিসরে অংশগ্রহণ বাড়লে প্রবাসী কমিউনিটির প্রভাব আরও বৃদ্ধি পেতে পারে। মতবিনিময় সভাটি পরিচালনা করেন ওয়াশিংটন ডিসি বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটেল শহরে একটি উৎসব চলাকালে হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে উৎসবে থাকা মানুষজন নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন। এ ঘটনায় একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সিয়াটেল সেন্টারে আয়োজিত একটি জনপ্রিয় খাদ্য উৎসব চলার সময় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা একের পর এক গুলির শব্দ শুনতে পান। এরপর উৎসবস্থলে থাকা মানুষজন আতঙ্কিত হয়ে দৌড়াতে শুরু করেন। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে হামলার উদ্দেশ্য, হামলাকারীর পরিচয় এবং ঘটনার বিস্তারিত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। উৎসবের মতো জনসমাগমপূর্ণ স্থানে এমন বন্দুক হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সিয়াটেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।