সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

‘কম বেতনের বিদেশি কর্মী দিয়ে মার্কিনিদের সরাতে এইচ-১বি নয়’: এক লাখ ডলারের শর্তের পক্ষে ভ্যান্স

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৮:২১
এইচ-১বি ভিসা কর্মসূচি নিয়ে বক্তব্য দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
এইচ-১বি ভিসা কর্মসূচি নিয়ে বক্তব্য দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত

কম বেতনে বিদেশি কর্মী নিয়োগ দিয়ে মার্কিন কর্মীদের জায়গা নেওয়ার জন্য এইচ-১বি ভিসা কর্মসূচি ব্যবহার করা উচিত নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সেপ্টেম্বরের মাঝামাঝি ‘অল ইন’ পডকাস্টে তিনি এ কথা বলেন এবং নতুন এইচ-১বি আবেদনে এক লাখ ডলার দেওয়ার সরকারি সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরেন।

 

ভ্যান্সের ভাষ্য, এইচ-১বি কর্মসূচির উদ্দেশ্য হওয়া উচিত এমন দক্ষ বিদেশি কর্মীদের যুক্তরাষ্ট্রে আনা, যাঁরা দেশটির অর্থনীতিতে অবদান রাখতে পারেন। কোনো প্রতিষ্ঠান যেন কম বেতনের কর্মী নিয়োগের পথ হিসেবে এই ভিসা ব্যবহার করতে না পারে, সে বিষয়ে প্রশাসন পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি।

 

ভ্যান্স আরও বলেন, কোনো প্রতিষ্ঠান একদিকে মার্কিন কর্মীদের ছাঁটাই করবে, অন্যদিকে তাঁদের বদলে বিদেশি কর্মী খুঁজবে, তা গ্রহণযোগ্য নয়। এ ধরনের নিয়োগ ঠেকানোর উপায়ও প্রশাসন খতিয়ে দেখছে বলে তিনি জানান।

 

এইচ-১বি কর্মসূচির মাধ্যমে মার্কিন নিয়োগদাতারা প্রযুক্তিসহ বিশেষ দক্ষতার প্রয়োজন হয় এমন পেশায় বিদেশি কর্মী নিয়োগ দিতে পারেন। কর্মসূচির অপব্যবহার ও মার্কিন কর্মীদের ওপর এর প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই ভ্যান্সের মন্তব্য এল।

 

২০২৫ সালের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দিষ্ট কিছু নতুন এইচ-১বি আবেদনের সঙ্গে এক লাখ ডলার দেওয়ার শর্ত ঘোষণা করেন। গত ১৮ সেপ্টেম্বর হোয়াইট হাউস সেই শর্তের মেয়াদ আরও এক বছর বাড়ানোর ঘোষণা দেয়। তবে শর্তটি সব এইচ-১বি আবেদন বা বর্তমানে এই ভিসায় থাকা কর্মীদের জন্য প্রযোজ্য নয়।

 

এক লাখ ডলারের শর্তের বৈধতা নিয়ে আদালতে মামলা চলছে। জুনে একটি ফেডারেল আদালত সরকারকে ওই অর্থ আদায় থেকে বিরত রাখার রায় দেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশাসনের আপিল বিচারাধীন। ফলে হোয়াইট হাউস মেয়াদ বাড়ালেও অর্থ আদায়ের শর্তটি বর্তমানে কার্যকর করা যাচ্ছে না।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আমেরিকা

View more
মেডিকেড কভারেজ ধরে রাখতে যোগ্য বাসিন্দাদের সহায়তা করছে অ্যালেগেনি কাউন্টি। ছবি: গ্যাবি সারটোরি
নতুন নিয়মে মেডিকেড কভারেজ হারানোর ঝুঁকি কমাতে রিনিউয়াল সহায়তা দিচ্ছে অ্যালেগেনি কাউন্টি

পেনসিলভেনিয়ার অ্যালেগেনি কাউন্টির কর্মকর্তারা মেডিকেড কভারেজ ধরে রাখতে বাসিন্দাদের সহায়তায় কাউন্টিজুড়ে প্রচারণা শুরু করেছেন। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন ফেডারেল যোগ্যতার শর্ত কার্যকর হচ্ছে।   ফেডারেল বিগ বিউটিফুল বিল অ্যাক্টের আওতায় নেওয়া এসব পরিবর্তনে অনেক মেডিকেড গ্রহীতাকে প্রতি ছয় মাসে কভারেজ রিনিউ করতে হবে। পাশাপাশি দীর্ঘ রিনিউয়াল ফরমে বাড়তি প্রশ্নের উত্তর দিতে হবে।   কাউন্টি কর্মকর্তা ও স্বাস্থ্যসেবা প্রদানকারীরা জানিয়েছেন, সময়সীমা ফসকে গেলে বা রিনিউয়াল প্রক্রিয়ায় সমস্যায় পড়ে যোগ্য বাসিন্দারা যেন কভারেজ না হারান, সেটি ঠেকানোই এ উদ্যোগের লক্ষ্য। অ্যালেগেনি কাউন্টির এক্সিকিউটিভ সারা ইননামোরাতো বলেন, "অনেক মানুষ কাজ করলেও বা ছাড়ের যোগ্য হলেও শুধু নতুন শর্তের কথা না জানার কারণে কিংবা কোথায় সাহায্য পাবেন তা না জানার কারণে স্বাস্থ্য কভারেজ হারানোর ঝুঁকিতে আছেন।"   অ্যালেগেনি কাউন্টি ডিপার্টমেন্ট অব হিউম্যান সার্ভিসেস স্বাস্থ্যসেবা প্রদানকারী ও কমিউনিটি সংগঠনগুলোর সঙ্গে মিলে প্রশিক্ষণ, জনসচেতনতামূলক সভা, টেক্সট রিমাইন্ডার ও অনলাইন বিজ্ঞাপনের ব্যবস্থা করছে।   ইউপিএমসি নেইবারহুড আউটরিচ সেন্টারের সঙ্গে অংশীদারত্বে তৃণমূল সংগঠনগুলো পেনসিলভেনিয়ার অনলাইন মেডিকেড সিস্টেম ব্যবহারে বাসিন্দাদের সহায়তার প্রশিক্ষণ পাবে। হাতে-কলমে সহায়তার জন্য কমিউনিটি অফিস আওয়ারও থাকবে। বাসিন্দারা যেন প্রশ্ন করতে পারেন, সে জন্য টাউন হল সভা হচ্ছে, যার প্রথমটি হয়েছে ২৮ অক্টোবর।   ডিপার্টমেন্ট অব হিউম্যান সার্ভিসেসের ডিরেক্টর অ্যালেক্স জুতকা বলেন, "বিশ্বস্ত অংশীদারদের সঙ্গে কাজ করে এবং বাস্তবসম্মত সরঞ্জাম, প্রশিক্ষণ ও তথ্য দিয়ে আমরা নিশ্চিত করতে পারি, যোগ্য বাসিন্দারা কী বদলাচ্ছে তা বুঝতে পারছেন এবং জানছেন যে এ পরিবর্তন সামলাতে তাঁরা একা নন।"   ইউনাইটেড ওয়ের পিএ ২১১ সাউথওয়েস্টও বাসিন্দাদের সহায়তাকারী সংগঠনের সঙ্গে যুক্ত করবে। সংস্থাটি সতর্ক করেছে, চাহিদা বেড়ে যাওয়ায় ফোনে সাড়া পেতে বেশি সময় লাগতে পারে।   সূত্র: ইউএসএ টুডে

প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬ ৮:৪১
যুক্তরাষ্ট্রে নতুন কর আইনে বছরে ২৫ লাখ ডলার অতিরিক্ত কর দিতে হবে ইয়োকিচকে ডিজিটাল শিরোনাম

যুক্তরাষ্ট্রে নতুন কর আইনে বছরে ২৫ লাখ ডলার অতিরিক্ত কর দিতে হবে ইয়োকিচকে ডিজিটাল শিরোনাম

ওবামার তীব্র সমালোচনা করে বিতর্কিত দাবি ট্রাম্পের

প্রেসিডেন্ট নির্বাচনে সহজেই হারাবেন! ওবামার তীব্র সমালোচনা করে বিতর্কিত দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় যৌন অপরাধে দণ্ডিত ব্যক্তিকে হত্যার অভিযোগে প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় যৌন অপরাধে দণ্ডিত ব্যক্তিকে হত্যার অভিযোগে প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার

ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রলয়ঙ্করী ঝড়ের তাণ্ডব
ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রলয়ঙ্করী ঝড়ের তাণ্ডব: ৫০ ফুট পর্যন্ত উঁচু ঢেউয়ের শঙ্কা!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে আঘাত হানতে শুরু করেছে মৌসুমের প্রথম শক্তিশালী ও ধারাবাহিক প্রশান্ত মহাসাগরীয় ঝড়। আবহাওয়া বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ক্যালিফোর্নিয়ার উপকূলবর্তী অঞ্চলে ৫০ ফুট পর্যন্ত দানবীয় উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে।   একের পর এক ধেয়ে আসা শক্তিশালী ঝড়গুলোর কারণে পুরো রাজ্যজুড়ে ভারী বৃষ্টিপাত, তীব্র বেগে বাতাস এবং পাহাড়ি অঞ্চলে তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘ সময় ধরে চলা শুষ্ক ও গরম আবহাওয়ার পর এটিই রাজ্যের প্রথম বড় ধরনের কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখোমুখি হওয়া।    আবহাওয়া অফিস জানিয়েছে, উপকূলীয় নিচু এলাকাগুলোতে জলোচ্ছ্বাস এবং তীব্র ভাঙনের ঝুঁকি রয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে।   স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকার বাসিন্দাদের সাবধানে থাকতে এবং আবহাওয়ার পূর্বাভাস নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র: সিয়াটল টাইমস।

প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬ ৭:২৭
মার্কিন ভিসা নিষেধাজ্ঞার কবলে আফ্রিকান সুন্দরীরা

মার্কিন ভিসা নিষেধাজ্ঞার কবলে আফ্রিকান সুন্দরীরা, অনিশ্চয়তায় মিস ইউনিভার্সে অংশগ্রহণ

এনভিডিয়া প্রধানকে লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প

পদত্যাগের আগে এনভিডিয়া প্রধানকে ‘লড়াই চালিয়ে যাওয়ার’ পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প

পাশে দাঁড়াচ্ছেন স্থানীয় অনেক বাসিন্দা

শীতের আগে গরম কাপড়ের সংকটে কানসাসের আশ্রয়হীনরা, পাশে দাঁড়াচ্ছেন স্থানীয় অনেক বাসিন্দা

অভিবাসীদের কাজের অনুমতি ও আইনি সুরক্ষায় ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়াচ্ছেন ডেমোক্র্যাট ও ব্যবসায়ীরা। ছবি: সংগৃহীত
মধ্যবর্তী নির্বাচনের পর দীর্ঘদিনের অভিবাসীদের কাজের অনুমতি দিতে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়ছে

যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বসবাসরত অভিবাসীদের কাজের অনুমতি ও আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়াচ্ছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতা ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের পর অভিবাসন নীতিতে পরিবর্তনের দাবি নতুন করে জোরালো হয়েছে।   গত ১১ নভেম্বর বুধবার ওয়াশিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডেমোক্র্যাট নেতা ও ব্যবসায়ী প্রতিনিধিরা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করা অভিবাসীদের জন্য কাজের অনুমতি এবং আইনি সুরক্ষার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এ বিষয়ে ১২ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।   সংবাদ সম্মেলনে অংশ নেন অ্যারিজোনার ডেমোক্র্যাট সিনেটর রুবেন গ্যালেগো। তিনি বলেন, অভিবাসী পরিবারগুলোর জন্য কিছু করার দায়িত্ব রয়েছে এবং এ বিষয়ে সম্ভাব্য সব উদ্যোগ নেওয়া প্রয়োজন।   তাঁর সঙ্গে ছিলেন আমেরিকান বিজনেস ইমিগ্রেশন কোয়ালিশন অ্যাকশন এবং সাউথ টেক্সাস বিল্ডার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। নির্মাণশিল্প, স্বাস্থ্যসেবা এবং হোটেল-রেস্তোরাঁ খাতে অভিবাসী কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টিও তাঁরা তুলে ধরেন।   প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই বছরে ট্রাম্প প্রশাসন লাখ লাখ অভিবাসীর কাজের অনুমতি বাতিল করেছে। এর মধ্যে আতিথেয়তা, স্বাস্থ্যসেবা ও নির্মাণশিল্পে কর্মরত অনেক অভিবাসী রয়েছেন।   তবে মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্প নির্দিষ্ট কিছু শিল্প খাতে অভিবাসীদের কাজের অনুমতি নিয়ে সমঝোতার সম্ভাবনার কথা বলেছেন। যদিও এ বিষয়ে এখনো কোনো নতুন সাধারণ কর্মসূচি বা চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।   অন্যদিকে, আগামী জানুয়ারি থেকে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাটরা। তাঁরা অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার কার্যক্রমে নজরদারি বাড়ানো, অভিবাসন আবেদন প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমানো এবং অভিবাসীদের সুরক্ষায় নতুন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছেন।   বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসী পরিবারের সদস্য, শিক্ষার্থীদের বাবা-মা এবং সামরিক বাহিনীর সাবেক সদস্যদের সুরক্ষার বিষয়টি আলোচনায় এসেছে।   তবে এসব দাবি এখনো রাজনৈতিক আলোচনা ও উদ্যোগের পর্যায়ে রয়েছে। কাজের অনুমতি পাওয়ার নিয়মে সবার জন্য নতুন কোনো পরিবর্তন কার্যকর হয়নি।   যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাঁদের কাজের অনুমতি রয়েছে, যাঁরা নবায়নের অপেক্ষায় আছেন অথবা অভিবাসন আবেদন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, তাঁদের সরকারি নির্দেশনা অনুসরণ করা এবং প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করা জরুরি।   সূত্র: সিটি মিরর

প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬ ৪:৩৯
যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডেন্টন কাউন্টিতে বাড়ি কিনতে আগ্রহী পরিবারগুলোর জন্য ৪ কোটি ডলারের নতুন আবাসন সহায়তা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ছবি: সংগৃহীত

টেক্সাসে বাড়ি কিনতে ৪ কোটি ডলারের সহায়তা, সুযোগ পাবেন ১৩২ পরিবার

সিনেট মেজরিটি লিডার পদ নিয়ে ডেমোক্রেটিক পার্টির ভেতরে চাক শুমারকে চ্যালেঞ্জ জানিয়েছেন সিনেটর ক্রিস ভ্যান হোলেন। ছবি: সংগৃহীত

এল-সাইয়েদের সমর্থন, গোপন ব্যালটে কি বাজিমাত করবেন ইসরায়েলবিরোধী ক্রিস ভ্যান হোলেন?

সিনেট মেজরিটি লিডার পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেনক্রিস ভ্যান হোলেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সিনেটে ডেমোক্র্যাটদের নেতৃত্বের লড়াইয়ে ক্রিস ভ্যান হোলেন

0 Comments