সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

লস অ্যাঞ্জেলেসের স্কুলে ৬ হাজারের বেশি মারামারি, নিরাপত্তা নিয়ে শঙ্কায় অভিভাবকেরা

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: অক্টোবর ৯, ২০২৬ ৫:৪৬
লস অ্যাঞ্জেলেসের সরকারি স্কুলগুলোতে এক শিক্ষাবর্ষেই ছয় হাজারের বেশি মারামারির ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত
লস অ্যাঞ্জেলেসের সরকারি স্কুলগুলোতে এক শিক্ষাবর্ষেই ছয় হাজারের বেশি মারামারির ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের সরকারি স্কুলগুলোতে এক শিক্ষাবর্ষেই শিক্ষার্থীদের মধ্যে ছয় হাজারের বেশি মারামারির ঘটনা ঘটেছে। লস অ্যাঞ্জেলেস ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্টের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মোট ৬ হাজার ১৩১টি মারামারির ঘটনা নথিভুক্ত হয়েছে, যা চার বছর আগের তুলনায় ২১ শতাংশ বেশি। একই সময়ে শিক্ষার্থীদের হুমকির ঘটনা বেড়েছে সাড়ে ১১ শতাংশ। সম্প্রতি এক শিক্ষার্থীর মৃত্যুর পর স্কুলগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও বিশেষজ্ঞরা।

 

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের ৯ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, গত শিক্ষাবর্ষে লস অ্যাঞ্জেলেসের স্কুলগুলোতে শিক্ষার্থীদের হুমকির ঘটনা নথিভুক্ত হয়েছে ৪ হাজার ১৫টি। যদিও আগের শিক্ষাবর্ষের তুলনায় মারামারি ও হুমকির ঘটনা কমেছে, চার বছর আগের তুলনায় পরিস্থিতি এখনো উদ্বেগজনক। স্কুল কর্তৃপক্ষের নিরাপত্তা কার্যক্রমে কিছু উন্নতি হলেও আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

সম্প্রতি ফ্রাঙ্কলিন হাই স্কুলের ১৭ বছর বয়সী শিক্ষার্থী জেভিয়ার নুনগারে-মার্টিনেজের মৃত্যুর পর অভিভাবকদের মধ্যে ক্ষোভ বেড়েছে। বুধবার লস অ্যাঞ্জেলেস ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্টের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন একদল অভিভাবক। তাঁরা স্কুলগুলোতে পুলিশের উপস্থিতি বাড়ানোর দাবি জানান। গত পাঁচ বছর ধরে লস অ্যাঞ্জেলেসের সরকারি স্কুলগুলোতে পুলিশের নিয়মিত সক্রিয় উপস্থিতি নেই।

 

শিক্ষার্থীদের হয়রানি প্রতিরোধে কাজ করা সংগঠন স্পিক আউট অ্যাগেইনস্ট বুলিংয়ের নির্বাহী পরিচালক মনিকা হারমন মনে করেন, স্কুলগুলোতে আরও কঠোর নিয়ম প্রয়োগ করা প্রয়োজন। বৃহস্পতিবার একটি প্রাথমিক বিদ্যালয়ে হয়রানিবিরোধী সচেতনতামূলক কর্মসূচি শেষে তিনি বলেন, অনেক শিক্ষার্থী অন্যায় আচরণের অভিযোগ করলেও অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না।

 

হারমনের অভিযোগ, শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরও অনেক ক্ষেত্রে পরদিনই তাঁরা আবার স্কুলে ফিরে আসেন। পর্যাপ্ত শাস্তিমূলক ব্যবস্থা না থাকায় একই ধরনের আচরণ বন্ধ করা কঠিন হয়ে পড়ছে বলে তাঁর ধারণা। তিনি স্কুল কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান।

 

ন্যাশনাল স্কুল সেফটি সেন্টারের নির্বাহী পরিচালক এবং পেপারডাইন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক রোনাল্ড স্টিফেনস স্কুল ডিস্ট্রিক্টের তথ্য পর্যালোচনা করে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, মারামারি, হুমকি ও অবৈধ পদার্থসংক্রান্ত ঘটনার তথ্য কর্তৃপক্ষের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। এসব তথ্য পাওয়ার পর কী ব্যবস্থা নেওয়া হয়েছে, ভবিষ্যতে গুরুতর কোনো ঘটনা ঘটলে সেই প্রশ্নও সামনে আসতে পারে।

 

স্টিফেনস বলেন, লস অ্যাঞ্জেলেসের স্কুল ডিস্ট্রিক্টের নিরাপত্তা পরিকল্পনা রয়েছে। তবে সাম্প্রতিক তথ্য বলছে, শিক্ষার্থীদের তদারকি, প্রশিক্ষণ ও সহায়তার ক্ষেত্রে আরও উদ্যোগ নেওয়া প্রয়োজন। তাঁর মতে, স্কুল নিরাপদ রাখতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মতামত নিয়ে কার্যকর ব্যবস্থা নির্ধারণ করা জরুরি।

 

বিশেষজ্ঞ এই অধ্যাপক আরও বলেন, স্কুলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব সময় জটিল প্রযুক্তির প্রয়োজন হয় না। শিক্ষার্থীদের পাশে দায়িত্বশীল ব্যক্তিদের উপস্থিতি, নিয়মিত তদারকি এবং তাঁদের সমস্যার প্রতি গুরুত্ব দেওয়াও গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন তিনি।

 

এদিকে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের ক্যাপ্টেন এরিক এপোলিটো জানিয়েছেন, চলতি বছর স্কুলগুলোতে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে পুলিশ। শিক্ষার্থীদের ছোটখাটো বিরোধ যেন বড় ধরনের সহিংসতায় রূপ না নেয়, সে জন্য আগেভাগে উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও বিরোধ নিষ্পত্তির দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

এরিক এপোলিটোর মতে, শিক্ষার্থীদের হয়রানি অনেক সময় সাধারণ বিরোধ থেকে গুরুতর সংঘাতে রূপ নিতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এসব সমস্যা আরও জটিল হতে পারে। তাই শিক্ষার্থীদের নিজেদের সমস্যা নিয়ে কথা বলা এবং আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর পদ্ধতি শেখানো জরুরি।

 

মনিকা হারমনও শিক্ষার্থীদের সচেতন করার ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর সংগঠনের কর্মসূচিতে শিক্ষার্থীদের হয়রানির বিরুদ্ধে অবস্থান নেওয়ার অঙ্গীকার করানো হয়। তিনি বলেন, কোনো শিক্ষার্থী নির্যাতনের শিকার হলে অন্যদের শুধু দাঁড়িয়ে দেখা বা ভিডিও ধারণ না করে প্রতিবাদ করা এবং সাহায্য চাওয়া উচিত।

 

ফ্রাঙ্কলিন হাই স্কুলের শিক্ষার্থীর মৃত্যুর প্রসঙ্গ তুলে হারমন বলেন, আশপাশে থাকা শিক্ষার্থীরা সময়মতো এগিয়ে এলে পরিস্থিতি ভিন্ন হতে পারত বলে তিনি মনে করেন। তাঁর মতে, স্কুলগুলোতে এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে শিক্ষার্থীরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভয় পাবে না।

 

তবে লস অ্যাঞ্জেলেসের স্কুলগুলোর সব নিরাপত্তাসংক্রান্ত সূচক খারাপ হয়নি। সেপ্টেম্বরের শেষ দিকে স্কুল বোর্ডের বৈঠকে উপস্থাপিত তথ্য অনুযায়ী, অস্ত্রসংক্রান্ত ঘটনা চার বছর আগের তুলনায় ৩৮ শতাংশ কমেছে। গত শিক্ষাবর্ষে এ ধরনের ৯২৩টি ঘটনা নথিভুক্ত হয়েছে।

 

একই সময়ে শিক্ষার্থীদের আত্মহত্যার ঝুঁকিসংক্রান্ত ঘটনার সংখ্যাও ১৪ শতাংশ কমেছে। গত শিক্ষাবর্ষে এ ধরনের ১০ হাজার ৫৫টি ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে গত পাঁচ বছর ধরে এই ঝুঁকিসংক্রান্ত প্রতিবেদনই স্কুল ডিস্ট্রিক্টের নিরাপত্তাবিষয়ক তথ্যের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছে।

 

লস অ্যাঞ্জেলেস ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্টের একজন মুখপাত্র জানিয়েছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও কল্যাণ কর্তৃপক্ষের অগ্রাধিকারের বিষয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, আগের শিক্ষাবর্ষের তুলনায় মারামারি, শারীরিক আগ্রাসন, হুমকি, অস্ত্রসংক্রান্ত ঘটনা এবং আত্মহত্যার ঝুঁকিসংক্রান্ত প্রতিবেদন কমেছে। তবে শিক্ষার্থীদের মধ্যে বিরোধ এখনো উদ্বেগের বিষয় বলে স্বীকার করেছে কর্তৃপক্ষ।

 

স্কুল ডিস্ট্রিক্ট জানিয়েছে, শিক্ষার্থীদের ইতিবাচক আচরণ উৎসাহিত করা, পারস্পরিক সম্পর্ক উন্নত করা এবং বিরোধ নিষ্পত্তির জন্য বিভিন্ন কর্মসূচি চালু রয়েছে। পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এবং নিরাপদ স্কুল পরিবেশ সম্পর্কে প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হচ্ছে।

 

সহিংসতা প্রতিরোধে বিভিন্ন কমিউনিটি সংগঠনের সঙ্গেও কাজ করছে স্কুল কর্তৃপক্ষ। ক্যাম্পাসে তদারকি বাড়ানো এবং যেসব স্থানে অতিরিক্ত নজরদারি প্রয়োজন, সেগুলো চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে চার বছর আগের তুলনায় মারামারি ও হুমকির ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়ে যাচ্ছেন অভিভাবক ও বিশেষজ্ঞরা।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
যুক্তরাষ্ট্রে বার্ষিক পারিবারিক আয় বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয়ে আর্থিক সংকটে অনেক  মার্কিনী
যুক্তরাষ্ট্রে বার্ষিক পারিবারিক আয় বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয়ে আর্থিক সংকটে অনেক মার্কিনী

যুক্তরাষ্ট্রে পরিবারের আয় বাড়লেও জীবনযাত্রার ব্যয় মেটাতে আর্থিক চাপে রয়েছেন বহু মার্কিনি। বাড়িভাড়া, খাদ্যপণ্য, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে আয় বৃদ্ধির সুফল সেভাবে পাচ্ছে না অনেক পরিবার।   সোমবার (২৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ওয়েশ টু নিউজের প্রকাশিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সেন্সাস ব্যুরোর তথ্যের ভিত্তিতে এ চিত্র তুলে ধরা হয়েছে।আমেরিকান কমিউনিটি সার্ভের (এসিএস) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে পরিবারের মধ্যম বার্ষিক আয় বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার ৭৮০ ডলারে। আগের বছর এই পরিমাণ ছিল ৮৩ হাজার ৮০৮ ডলার। এক বছরের ব্যবধানে আয় বেড়েছে প্রায় ১ দশমিক ২ শতাংশ।   আয় বাড়লেও কেন কমছে না আর্থিক চাপ?   মিশিগান ইউনিভার্সিটির ভোক্তা জরিপ বিভাগের বিশেষজ্ঞদের মতে, উচ্চ জীবনযাত্রার ব্যয়ের কারণে অনেক পরিবার আয় বাড়ার পরও নিজেদের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি অনুভব করতে পারছে না।যুক্তরাষ্ট্রের ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবরে আগের মাসের তুলনায় ভোক্তা মূল্যসূচক বেড়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। একই সময়ে খাদ্যপণ্যের মূল্য শূন্য দশমিক ৫ শতাংশ, আবাসন ব্যয় শূন্য দশমিক ৩ শতাংশ এবং জ্বালানির মূল্য শূন্য দশমিক ৭ শতাংশ বেড়েছে।   আয় বৃদ্ধির সুবিধা পাচ্ছেন না সবাই   সেন্সাস ব্যুরোর পৃথক এক জরিপ অনুযায়ী, মূল্যস্ফীতি সমন্বয়ের পর ২০২৫ সালে পরিবারের মধ্যম বার্ষিক আয় ৮৭ হাজার ৪৬০ ডলারে পৌঁছেছে, যা ১৯৬৭ সাল থেকে সংরক্ষিত তথ্যের মধ্যে সর্বোচ্চ। তবে উচ্চ আয়ের পরিবারগুলোর আয় বাড়লেও সর্বনিম্ন আয়ের স্তরে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি।কর ও ট্যাক্স ক্রেডিটের হিসাব সমন্বয়ের পর পরিবারের মধ্যম বার্ষিক আয় দাঁড়িয়েছে ৭৬ হাজার ৬০ ডলারে। আগের বছরের তুলনায় এই আয় বেড়েছে ৩ দশমিক ১ শতাংশ।   অর্থনীতিবিদদের মতে, জাতীয় পর্যায়ে আয় বৃদ্ধি অর্থনীতির জন্য ইতিবাচক হলেও প্রত্যেক পরিবারের আর্থিক স্বচ্ছলতা নির্ভর করে তাদের আয়, বসবাসের এলাকার জীবনযাত্রার ব্যয় এবং মাসিক খরচের ওপর। ফলে আয় বৃদ্ধির পরও অনেক পরিবারের জন্য সঞ্চয় করা ও দৈনন্দিন ব্যয় মেটানো কঠিন হয়ে পড়ছে।   সংবাদসূত্র ইউএস সেন্সাস ব্যুরো, ইউএস ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকস 876TR

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ৯:২
ক্যালিফোর্নিয়ায় ৫৪৮ বন্দির মৃত্যুদণ্ড কমানোর সিদ্ধান্ত, গভর্নর নিউসমের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন সন্তানহারা মা

ক্যালিফোর্নিয়ায় ৫৪৮ বন্দির মৃত্যুদণ্ড কমানোর সিদ্ধান্ত, গভর্নর নিউসমের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন সন্তানহারা মা

থ্যাংকসগিভিং ছুটি ঘিরে যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে শক্তিশালী ঝড়ের পূর্বাভাস। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং যাত্রায় ভোগান্তিতে পড়তে পারেন ৮ কোটি মানুষ

যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে বাড়ছে সোশ্যাল সিকিউরিটি কর, অতিরিক্ত প্রায় ৫০০ ডলার দেবেন উচ্চ আয়ের কর্মীরা

যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে বাড়ছে সোশ্যাল সিকিউরিটি কর, অতিরিক্ত প্রায় ৫০০ ডলার দেবেন উচ্চ আয়ের কর্মীরা

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নিষেধাজ্ঞাই যথেষ্ট নয়, মার্কিন সামরিক সহায়তাও বন্ধ চান মামদানি
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নিষেধাজ্ঞাই যথেষ্ট নয়, মার্কিন সামরিক সহায়তাও বন্ধ চান মামদানি

দখলকৃত পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। তবে তিনি বলেছেন, ফিলিস্তিনিদের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি বদলাতে হলে বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ইসরায়েলে মার্কিন সামরিক অর্থায়নের বিষয়টিও বিবেচনায় আনতে হবে।    সোমবার (২৩ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে মামদানি এ কথা বলেন। তিনি বলেন, বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডে বহু ফিলিস্তিনির জীবন ও জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার উদ্যোগ ইতিবাচক হলেও যুক্তরাষ্ট্রের আরও এগোনো প্রয়োজন।    মামদানির অভিযোগ, একাধিক মার্কিন প্রশাসনের আমলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র বিলিয়ন বিলিয়ন ডলার অর্থায়ন করেছে। তাঁর ভাষায়, এখন ভিন্ন নীতি গ্রহণের সময় এসেছে। তবে ওই বক্তব্যে তিনি সামরিক সহায়তা বন্ধের কোনো নির্দিষ্ট বিল বা পদক্ষেপের নাম উল্লেখ করেননি।    মেয়রের মন্তব্যের আগে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নেতা হাকিম জেফ্রিস নতুন কংগ্রেসের প্রথম ১০০ দিনের মধ্যে পশ্চিম তীরের সহিংসতা নিয়ে নিষেধাজ্ঞাসংক্রান্ত একটি বিল এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানান। প্রস্তাবিত ব্যবস্থাটি কেবল ইসরায়েলি বসতি স্থাপনকারীদের জন্য নয়; পশ্চিম তীরে সহিংসতা বা নিরাপত্তা বিঘ্নিত করার ঘটনায় জড়িত অন্য ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে।    ইসরায়েলে কিছু মার্কিন অস্ত্র বিক্রি বন্ধ এবং বসতি সম্প্রসারণে আরও বিস্তৃত নিষেধাজ্ঞার পৃথক প্রস্তাব নিয়েও ডেমোক্র্যাটদের মধ্যে আলোচনা রয়েছে। জেফ্রিস বলেছেন, এসব প্রস্তাব নিয়ে দলের সদস্যদের সঙ্গে আলোচনা করবেন; তবে সেগুলোর প্রতি সমর্থন ঘোষণা করেননি। আগামী জানুয়ারিতে তিনি প্রতিনিধি পরিষদের স্পিকার হতে পারেন—এটি এখনো চূড়ান্ত হয়নি।    সংবাদসূত্র: আনাদোলু এজেন্সি   870 বিএইচ

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ৭:৫৯
যুক্তরাষ্ট্রে অনলাইনে নার্সিং ডিগ্রি অর্জনের সুযোগ, অভিজ্ঞতা ছাড়াও করা যাবে আবেদন

যুক্তরাষ্ট্রে অনলাইনে নার্সিং ডিগ্রি অর্জনের সুযোগ, অভিজ্ঞতা ছাড়াও করা যাবে আবেদন

যুক্তরাষ্ট্রে ভয়াবহ রূপ নিচ্ছে হাম, তিন দশকের রেকর্ড ভেঙে আক্রান্ত প্রায় ৬ হাজার

যুক্তরাষ্ট্রে ভয়াবহ রূপ নিচ্ছে হাম, তিন দশকের রেকর্ড ভেঙে আক্রান্ত প্রায় ৬ হাজার

যুক্তরাষ্ট্রের ১০ মেডিকেল শিক্ষার্থীর বিশেষ সম্মাননা, তালিকায় বাংলাদেশি আফশা হোসেন

যুক্তরাষ্ট্রের ১০ মেডিকেল শিক্ষার্থীর বিশেষ সম্মাননা, তালিকায় বাংলাদেশি আফশা হোসেন

যুক্তরাষ্ট্রের প্রথম স্টেট হিসেবে ইউটায় সব সরকারি ভবন ও পাবলিক স্কুলে সমকামীদের পতাকা প্রদর্শন নিষিদ্ধ
যুক্তরাষ্ট্রের প্রথম স্টেট হিসেবে ইউটায় সব সরকারি ভবন ও পাবলিক স্কুলে সমকামীদের পতাকা প্রদর্শন নিষিদ্ধ

যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য হিসেবে সরকারি ভবন ও পাবলিক স্কুলে এলজিবিটিকিউ প্লাস সম্প্রদায়ের রংধনু রঙের প্রাইড পতাকা প্রদর্শনে নিষেধাজ্ঞা আরোপ করে ইউটা। ২০২৫ সালের মার্চে পাস হওয়া এ সংক্রান্ত আইন একই বছরের ৭ মে কার্যকর হয়। আইন অনুযায়ী, নির্ধারিত তালিকার বাইরে কোনো পতাকা প্রদর্শন করলে প্রতিদিন ৫০০ ডলার জরিমানার বিধান রাখা হয়েছে।   ২০২৫ সালের ৬ মার্চ রিপাবলিকান নিয়ন্ত্রিত ইউটার আইনসভার উভয় কক্ষে হাউস বিল ৭৭ নামে পরিচিত বিলটি পাস হয়। গভর্নর স্পেন্সার কক্স এতে স্বাক্ষর না করলেও ২৭ মার্চ বিলটি আইনে পরিণত হয়।   গভর্নর কক্স জানিয়েছিলেন, আইনটি নিয়ে তার গুরুতর উদ্বেগ রয়েছে। তবে তিনি মনে করেছিলেন, ভেটো দিলেও রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ আইনসভা তা বাতিল করে দেবে। এ কারণে তিনি স্বাক্ষর না করেই বিলটি আইনে পরিণত হওয়ার সুযোগ দেন।   অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, আইনে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা, ইউটার অঙ্গরাজ্যের পতাকা, সামরিক বাহিনী, আদিবাসী জনগোষ্ঠী এবং অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানসহ নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের পতাকা প্রদর্শনের অনুমতি দেওয়া হয়েছে। তবে অনুমোদিত তালিকায় প্রাইড পতাকা রাখা হয়নি।   শুধু এলজিবিটিকিউ প্লাস সম্প্রদায়ের পতাকা নয়, রাজনৈতিক দল বা প্রার্থীর সমর্থনে ব্যবহৃত পতাকাও এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।   আইনের সমর্থকদের দাবি, সরকারি ভবন ও শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ও আদর্শিক নিরপেক্ষতা বজায় রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, এর মাধ্যমে এলজিবিটিকিউ প্লাস সম্প্রদায়ের মতপ্রকাশের সুযোগ সীমিত করা হয়েছে।   এদিকে ২০২৫ সালের নভেম্বরে কার্যকর হওয়া সংশোধিত বিধান অনুযায়ী, আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানকে তা সংশোধনের জন্য সর্বোচ্চ ৩০ দিন সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে প্রতিটি লঙ্ঘনের জন্য প্রতিদিন ৫০০ ডলার জরিমানা করা হবে। তবে পাবলিক স্কুল ও স্কুল ডিস্ট্রিক্টকে এই জরিমানার বিধান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।    এই নিষেধাজ্ঞা সরকারি প্রতিষ্ঠান ও সরকারি সম্পত্তিতে প্রাতিষ্ঠানিকভাবে পতাকা প্রদর্শনের ক্ষেত্রে প্রযোজ্য। ব্যক্তিগত বাড়ি, বেসরকারি সম্পত্তি কিংবা ব্যক্তিগতভাবে পতাকা বহনের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।   সংবাদসূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস   871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ২:২১
যুক্তরাষ্ট্রে মাস্টার্স ও পিএইচডি আবেদনে একাডেমিক সিভি তৈরি করবেন যেভাবে, জেনে নিন বিস্তারিত

যুক্তরাষ্ট্রে মাস্টার্স ও পিএইচডি আবেদনে একাডেমিক সিভি তৈরি করবেন যেভাবে, জেনে নিন বিস্তারিত

মিশিগানে এক সপ্তাহে পাঁচ দোকানে চুরি, খোয়া গেছে ৯ হাজার ২০০ ডলারের বেশি পণ্য

মিশিগানে এক সপ্তাহে পাঁচ দোকানে চুরি, খোয়া গেছে ৯ হাজার ২০০ ডলারের বেশি পণ্য

নিউইয়র্কে এমটিএর চার পদে চাকরির সুযোগ, বছরে বেতন প্রায় দেড় লাখ ডলার পর্যন্ত

নিউইয়র্কে এমটিএর চার পদে চাকরির সুযোগ, বছরে বেতন প্রায় দেড় লাখ ডলার পর্যন্ত

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...