সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

নোবেল শান্তি পুরস্কার না পেয়ে ক্ষুব্ধ ট্রাম্প, বললেন ‘নরওয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না’

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: অক্টোবর ২৫, ২০২৬ ২০:৪৭
শান্তিতে নোবেল পুরস্কার নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরস্কারটি না পাওয়ার প্রসঙ্গে নরওয়েকে কটাক্ষ করেন তিনি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
শান্তিতে নোবেল পুরস্কার নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরস্কারটি না পাওয়ার প্রসঙ্গে নরওয়েকে কটাক্ষ করেন তিনি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রের মিশিগানে নির্বাচনী সমাবেশে নরওয়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তিতে নোবেল পুরস্কার না পাওয়ায় আবারও অসন্তোষ জানিয়ে দেশটিকে কটাক্ষ করেছেন তিনি। রোববার (২৫ অক্টোবর) পোর্ট হুরনে আয়োজিত সমাবেশে ট্রাম্প বলেন, নোবেল না পাওয়ার কারণে নরওয়ের প্রতি তাঁর আগের মতো ভালো লাগা নেই। একপর্যায়ে তিনি বলেন, ‘সত্যি বলতে, নরওয়ে একেবারেই বাজে।’ দেশটি সম্পর্কে আরও অবমাননাকর মন্তব্য করে তিনি বলেন, নরওয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না এবং দেশটির কাছ থেকে কিছুই চান না।

 

সমাবেশে নিজের কূটনৈতিক সাফল্যের কথা তুলে ধরে ট্রাম্প দাবি করেন, তিনি আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন এবং আরও দুটি সংঘাতের সমাধান তাঁর সামনে রয়েছে। এ ক্ষেত্রে তিনি ইরান এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করেন। ট্রাম্প বলেন, নোবেল পুরস্কার ঘোষণার আগে তিনি আশা করেছিলেন, এবার সম্মানজনক এই পুরস্কারটি পাবেন। এমনকি স্ত্রীকে বলেছিলেন, দুই সপ্তাহের মধ্যে নোবেল পুরস্কার পেলে তা তাঁর জন্য সম্মানের হবে। কিন্তু শেষ পর্যন্ত পুরস্কারটি অন্য একজনের হাতে যাওয়ায় তিনি হতাশ হয়েছেন বলে জানান।

 

ট্রাম্পের মন্তব্যে উঠে আসে ২০২৬ সালের শান্তিতে নোবেলজয়ী দক্ষিণ আফ্রিকার আইনজ্ঞ নাভানেথেম ‘নাভি’ পিল্লাইয়ের প্রসঙ্গও। গত ৯ অক্টোবর নরওয়েজিয়ান নোবেল কমিটি তাঁর নাম ঘোষণা করে। আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং সংঘাতের ঘটনায় জবাবদিহি প্রতিষ্ঠায় তাঁর কাজের স্বীকৃতি হিসেবে তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে। তবে ট্রাম্প সমাবেশে পিল্লাইকে এমন একজন ব্যক্তি হিসেবে বর্ণনা করেন, যাঁর নাম তিনি আগে শোনেননি। এর আগে নিউইয়র্কের সিরাকিউজে এক সমাবেশেও তিনি পুরস্কারজয়ীকে নিয়ে একই ধরনের মন্তব্য করেছিলেন।

 

নোবেল পুরস্কার নিয়ে ট্রাম্পের অসন্তোষ অবশ্য নতুন নয়। নিজের প্রথম মেয়াদ থেকেই তিনি বিভিন্ন সময়ে দাবি করে আসছেন, আন্তর্জাতিক সংঘাত নিরসনে তাঁর ভূমিকার জন্য তিনি এই পুরস্কার পাওয়ার যোগ্য। ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যেও তিনি বলেছিলেন, দ্বিতীয় মেয়াদের শুরুতে তিনি সাতটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন। একই বছরের ফেব্রুয়ারিতে তিনি আক্ষেপ করে বলেছিলেন, তাঁর প্রাপ্য স্বীকৃতি দেওয়া হবে না। পরে বিভিন্ন সংঘাত নিরসনে নিজের প্রশাসনের ভূমিকার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, একাধিকবার তাঁর এই পুরস্কার পাওয়া উচিত ছিল।

 

তবে শান্তিতে নোবেল পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নরওয়ে সরকার নেয় না। পাঁচ সদস্যের স্বাধীন নরওয়েজিয়ান নোবেল কমিটি এই পুরস্কারপ্রাপক নির্বাচন করে। কমিটির সদস্যদের নিয়োগ দেয় নরওয়ের পার্লামেন্ট। ফলে দেশটির সরকার ও নোবেল কমিটির সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আলাদা। এই বিষয়টি নিয়ে এর আগেও ট্রাম্পের সঙ্গে নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরের আলোচনা হয়েছে। ট্রাম্পকে পাঠানো এক বার্তায় স্টোরে স্পষ্ট করেছিলেন, শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে স্বাধীন কমিটি, নরওয়ে সরকার নয়।

 

চলতি বছরের জানুয়ারিতে নোবেল না পাওয়ার বিষয়টি নিয়ে ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক বার্তায় বলেছিলেন, আটটির বেশি যুদ্ধ বন্ধে ভূমিকা রাখার পরও পুরস্কার না পাওয়ায় শান্তির প্রতি তাঁর একমাত্র অগ্রাধিকার বজায় রাখার বাধ্যবাধকতা আর অনুভব করছেন না। ওই সময় গ্রিনল্যান্ড অধিগ্রহণের প্রচেষ্টা এবং ইউরোপের কয়েকটি মিত্র দেশের ওপর শুল্ক আরোপের হুমকি নিয়েও ওয়াশিংটন ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে উত্তেজনা চলছিল।

 

নোবেল পুরস্কার নিয়ে বিতর্কের মধ্যেই ট্রাম্পের হাতে অন্য কয়েকটি স্বীকৃতি এসেছে। ২০২৫ সালের ডিসেম্বরে ফিফার প্রবর্তিত প্রথম শান্তি পুরস্কার পান তিনি। তবে পুরস্কারটি চালু করা এবং ট্রাম্পকে প্রথমবারের মতো তা দেওয়ার সিদ্ধান্ত পর্যালোচনার বিষয়েও আলোচনা হয়েছে। একইভাবে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো ২০২৫ সালের শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পর চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় তাঁকে নিজের পদকটি দেন। তবে নোবেল কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, পদক হস্তান্তর করা গেলেও পুরস্কারজয়ীর স্বীকৃতি অন্য কারও কাছে হস্তান্তর করা যায় না।

 

ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে হোয়াইট হাউস, ওয়াশিংটনে নরওয়ের দূতাবাস এবং নরওয়েজিয়ান নোবেল কমিটির বক্তব্য জানতে চেয়েছিল নিউজউইক। তবে প্রকাশিত প্রতিবেদনে তাদের কোনো প্রতিক্রিয়া উল্লেখ করা হয়নি।

 

সূত্র: নিউজউইক, রয়টার্স।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

আমেরিকা

View more
ভিসার বিশ্লেষণ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ধনীদের শীর্ষ ১০ শতাংশের মধ্যে থাকতে নিট সম্পদ প্রয়োজন অন্তত ১৮ লাখ ডলার। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০ শতাংশ ধনীর তালিকায় থাকতে নিট সম্পদ হতে হবে ১৮ লাখ ডলার

যুক্তরাষ্ট্রে ধনীদের শীর্ষ ১০ শতাংশের মধ্যে থাকতে একটি পরিবারের নিট সম্পদ অন্তত ১৮ লাখ ডলার হতে হবে। ভিসার (Visa) এক বিশ্লেষণের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বাড়ি ও শেয়ারবাজারে বিনিয়োগের মূল্য বাড়ায় দেশটিতে ধনী হিসেবে বিবেচিত হওয়ার আর্থিক সীমাও বেড়েছে। এই হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রায় ১ কোটি ২২ লাখ পরিবার সম্পদের ভিত্তিতে শীর্ষ ১০ শতাংশের মধ্যে রয়েছে। তবে এই অঙ্ক কোনো স্থায়ী বা সরকারি সংজ্ঞা নয়, বরং ভিসার নির্ধারিত আর্থিক মানদণ্ড।   ভিসার বিশ্লেষণে বলা হয়েছে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে এক হাজার মানুষ নতুন করে কোটিপতির তালিকায় যুক্ত হয়েছেন। বাড়ি ও শেয়ারের মতো সম্পদের মূল্যবৃদ্ধি মানুষের মোট সম্পদের পরিমাণ বাড়িয়েছে। ফলে আগে যে পরিমাণ সম্পদকে আর্থিক সচ্ছলতার বড় মাপকাঠি হিসেবে দেখা হতো, এখন তার চেয়ে বেশি সম্পদ প্রয়োজন হচ্ছে। ভিসার হিসাবে, জাতীয় পর্যায়ে শীর্ষ ১০ শতাংশ পরিবারের অন্তর্ভুক্ত হতে নিট সম্পদ কমপক্ষে ১৮ লাখ ডলার হতে হবে। তবে অঞ্চলভেদে এই সীমা ভিন্ন।   অঞ্চলভিত্তিক হিসাবে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে শীর্ষ ১০ শতাংশ পরিবারের অন্তর্ভুক্ত হতে নিট সম্পদ প্রয়োজন প্রায় ২০ লাখ ডলার। উত্তর-পূর্বাঞ্চলে এই সীমা ১৯ লাখ ডলার, দক্ষিণাঞ্চলে ১৮ লাখ ডলার এবং মধ্য-পশ্চিমাঞ্চলে ১৭ লাখ ডলার। জীবনযাত্রার ব্যয়, আবাসনের মূল্য এবং সম্পদের বাজারদরের পার্থক্যের কারণে অঞ্চলভেদে এই ব্যবধান তৈরি হয়েছে। অর্থাৎ, একই পরিমাণ সম্পদ নিয়ে একটি পরিবার কোনো অঞ্চলে শীর্ষ ১০ শতাংশের মধ্যে থাকলেও অন্য অঞ্চলে একই অবস্থানে নাও থাকতে পারে।   নিট সম্পদ বলতে কোনো ব্যক্তি বা পরিবারের মোট সম্পদ থেকে সব ধরনের দায়দেনা বাদ দেওয়ার পর অবশিষ্ট অর্থমূল্যকে বোঝায়। এর মধ্যে বাড়ি, গাড়ি, ব্যাংকে থাকা অর্থ, বিনিয়োগ, অবসরকালীন সঞ্চয় এবং স্বর্ণ বা মূল্যবান সংগ্রহযোগ্য সামগ্রীর মতো সম্পদ থাকতে পারে। অন্যদিকে, বাড়ি বা গাড়ির ঋণ, শিক্ষাঋণ, ক্রেডিট কার্ডের বকেয়া এবং অন্যান্য ঋণ দায়দেনার মধ্যে পড়ে। তাই শুধু আয় বা ব্যাংকে জমা অর্থ দিয়ে কারও মোট সম্পদের অবস্থান নির্ধারণ করা যায় না। সম্পদের বর্তমান মূল্য ও মোট ঋণের হিসাব একসঙ্গে বিবেচনা করতে হয়।   প্রতিবেদনে আরও বলা হয়েছে, শীর্ষ ১০ শতাংশ পরিবারের ব্যয়ের ধরনও অন্য পরিবারের তুলনায় আলাদা। পোশাক, বিমানে ভ্রমণ এবং হোটেলে থাকার মতো খাতে তাদের ব্যয় তুলনামূলক বেশি। তবে বেশি সম্পদ থাকলেই সব পরিবার একইভাবে অর্থ ব্যয় করে, এমন নয়। পরিবারের আয়, বয়স, বসবাসের স্থান এবং ব্যক্তিগত প্রয়োজনও ব্যয়ের ধরনকে প্রভাবিত করে। ভিসার বিশ্লেষণে আর্থিক সচ্ছলতা বোঝার ক্ষেত্রে শুধু সম্পদের পরিমাণ নয়, ভৌগোলিক অবস্থান ও জীবনযাত্রার ব্যয়কেও গুরুত্ব দেওয়া হয়েছে।   এদিকে, সুইজারল্যান্ডভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইউবিএসের ২০২৬ সালের বৈশ্বিক সম্পদ প্রতিবেদনের বরাত দিয়ে দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একটি পরিবারের গড় নিট সম্পদ প্রায় ৬ লাখ ৬০ হাজার ডলার। তবে গড় সম্পদ ও শীর্ষ ১০ শতাংশে প্রবেশের সীমা এক বিষয় নয়। অল্পসংখ্যক অত্যন্ত ধনী পরিবারের বিপুল সম্পদও জাতীয় গড়কে বাড়িয়ে দিতে পারে। ফলে গড় পরিবারের আর্থিক অবস্থার সঙ্গে শীর্ষ ধনীদের সম্পদের ব্যবধান উল্লেখযোগ্য হতে পারে।   নিট সম্পদ বাড়াতে আর্থিক পরিকল্পনা, জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য সঞ্চয়, উচ্চ সুদের ঋণ পরিশোধ এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন আর্থিক বিশেষজ্ঞরা। ফিডেলিটির মতে, নিয়মিত সঞ্চয়, ঋণ কমানো এবং পরিস্থিতি অনুযায়ী বিনিয়োগের মাধ্যমে বিভিন্ন আয়স্তরের মানুষই ইতিবাচক নিট সম্পদ গড়ে তোলার চেষ্টা করতে পারেন। তবে ১৮ লাখ ডলারের সীমাটি ভিসার বিশ্লেষণভিত্তিক মানদণ্ড; সম্পদের ভিত্তিতে শীর্ষ ১০ শতাংশে অবস্থানের হিসাব জরিপ ও তথ্যের সময়কাল অনুযায়ী ভিন্ন হতে পারে।   সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট, ভিসা, ইউবিএস।

প্রকাশ: অক্টোবর ২৫, ২০২৬ ২২:০
কুইন্সের ফার রকওয়ে এলাকার একটি পার্কে মাটিচাপা অবস্থায় নারীর মরদেহ উদ্ধারের পর মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

নিউ ইয়র্কের কুইন্স পার্কে গর্ত থেকে নারীর পচনশীল মরদেহ উদ্ধার, পরিচয় অজানা

নিউইয়র্কের ব্রুকলিনের মিলার অ্যাভিনিউয়ে নিজ উদ্যোগে স্পিডব্রেকার বসিয়েছেন স্থানীয় বাসিন্দা বরিস মেসেস। শিশুদের নিরাপত্তায় সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন তিনি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

প্রশাসনের সাড়া না পেয়ে শিশুদের নিরাপত্তায় নিজেই রাস্তায় স্পিডব্রেকার বসালেন নিউ ইয়র্কের বাসিন্দা

শান্তিতে নোবেল পুরস্কার নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরস্কারটি না পাওয়ার প্রসঙ্গে নরওয়েকে কটাক্ষ করেন তিনি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

নোবেল শান্তি পুরস্কার না পেয়ে ক্ষুব্ধ ট্রাম্প, বললেন ‘নরওয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না’

অভিবাসী পরিবারের পাশে দাঁড়াতে রাস্তায় কিশোররা
বাবা-মাকে হারানোর ভয়ে স্কুল ছাড়ল শিক্ষার্থীরা, অভিবাসী পরিবারের পাশে দাঁড়াতে রাস্তায় কিশোররা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের চিকো শহরে অভিবাসী পরিবারগুলোর প্রতি সংহতি জানাতে স্কুলের শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছে। ২৩ অক্টোবর অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্লেজ্যান্ট ভ্যালি হাইস্কুলের কয়েক ডজন শিক্ষার্থী অংশ নেয়। তারা স্কুলের বাইরে জড়ো হয়ে অভিবাসন ও সীমান্ত প্রয়োগকারী সংস্থা আইসের কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করে।   চিকোসোল নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১৬ বছর বয়সী এক শিক্ষার্থী এই কর্মসূচির আয়োজন করে। নিজের পরিবারের অভিবাসী পরিচয়ের কথা তুলে ধরে সে জানায়, পরিবারের সদস্যদের আটক করা হতে পারে—এই আশঙ্কা তার মধ্যে কাজ করে। তার ভয়, কোনো দিন হয়তো বাড়ি ফিরে সে বাবা-মাকে পাশে পাবে না।   প্রতিবাদে অংশ নেওয়া অন্য শিক্ষার্থীরাও পরিবারের ত্যাগ ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কথা জানায়। ১৪ বছর বয়সী এক শিক্ষার্থী বলে, তার পরিবার তাকে ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছে। অন্য শিক্ষার্থীরা অভিবাসী পরিবারগুলোর পরিস্থিতি নিয়ে জনসচেতনতা তৈরির আহ্বান জানায়।   তবে প্রতিবাদস্থলে ভিন্নমতের মানুষও উপস্থিত ছিলেন। একজন পাল্টা প্রতিবাদকারী অভিবাসন আইন প্রয়োগের পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন। ফলে একই এলাকায় অভিবাসননীতি নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটে।স্থানীয় স্কুল কর্তৃপক্ষের বিষয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীরা ক্লাস থেকে বেরিয়ে কর্মসূচিতে অংশ নিলেও স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে সাধারণ নিয়ম অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থার সম্ভাবনা ছিল। প্রতিবেদনটি স্কুল ক্যাম্পাসে আইসের অভিযান চালানোর কোনো তথ্য দেয়নি।   এই ঘটনা যুক্তরাষ্ট্রে অভিবাসননীতি নিয়ে চলমান সামাজিক বিতর্কের একটি স্থানীয় উদাহরণ।অভিবাসী পরিবারের সন্তানদের জন্য পরিবারের নিরাপত্তা, স্কুলে উপস্থিতি এবং মানসিক স্বস্তি গুরুত্বপূর্ণ বিষয়। একই সঙ্গে অভিবাসন আইন প্রয়োগ, আইনি প্রক্রিয়া এবং স্থানীয় সম্প্রদায়ের উদ্বেগ নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে মতবিনিময় অব্যাহত রয়েছে।

প্রকাশ: অক্টোবর ২৫, ২০২৬ ১৯:১৬
এক শিক্ষার্থীর জন্য বেঞ্চ তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পাচ্ছেন এক শিক্ষক দম্পতি।

ফ্লোরিডায় ক্যানসারের চিকিৎসার মধ্যেও স্কুলছাত্রীর জন্য বেঞ্চ বানালেন দম্পতি, ভিডিও ভাইরাল

যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে বিশাল ডেটা সেন্টার নির্মাণ নিয়ে বিতর্ক তীব্র হচ্ছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ডেটা সেন্টার নিয়ে জনঅসন্তোষ, বিদ্যুৎ বিল ও পরিবেশ নিয়ে বাড়ছে বিতর্ক

ইউক্রেনীয় এবং প্রায় ১ হাজার ৮০০ সুদানি নাগরিকের জন্য সাময়িক স্বস্তির খবর এসেছে।

স্বস্তি পেলেন লাখো অভিবাসী, আপাতত যুক্তরাষ্ট্র ছাড়তে হচ্ছে না ইউক্রেনীয়দের

নাগরিকত্বের অপেক্ষায় লাখো অভিবাসী
নাগরিকত্বের অপেক্ষায় লাখো অভিবাসী, যুক্তরাষ্ট্রে আবেদন নিষ্পত্তিতে বাড়ছে দীর্ঘসূত্রতা

যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পাওয়ার আশায় আবেদন করে দীর্ঘদিন অপেক্ষা করছেন বহু অভিবাসী। সাক্ষাৎকারের তারিখ, আবেদন যাচাই এবং নাগরিকত্বের শপথ অনুষ্ঠানে বিলম্বের কারণে তাঁদের ব্যক্তিগত ও পারিবারিক পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়ছে। দ্য ওয়াশিংটন পোস্টের ২৩ অক্টোবর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম আট মাসে নাগরিকত্ব অনুমোদনের সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭২ শতাংশ কমেছে। একই সময়ে নাগরিকত্বের অপেক্ষমাণ আবেদনের সংখ্যা প্রায় পাঁচ লাখ থেকে বেড়ে আট লাখের বেশি হয়েছে।   প্রতিবেদনে বলা হয়েছে, নাগরিকত্বের আবেদন নিষ্পত্তিতে গড় অপেক্ষার সময় প্রায় ১৩ মাসে পৌঁছেছে। কিছু আবেদনকারী সাক্ষাৎকারের জন্য দীর্ঘ অপেক্ষা করছেন, আবার কারও নির্ধারিত শপথ অনুষ্ঠান বাতিল হয়েছে বা কমানো হয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। তবে প্রতিটি আবেদন একই সময়ে নিষ্পত্তি হয় না; আবেদনকারীর পরিস্থিতি, যাচাইয়ের ধরন এবং সংশ্লিষ্ট দপ্তরের কাজের চাপের ওপর সময় নির্ভর করতে পারে।   নাগরিকত্বের প্রক্রিয়ায় বিলম্ব শুধু কাগজপত্রের সমস্যা নয়। অনেক অভিবাসীর জন্য এটি পরিবারের ভবিষ্যৎ পরিকল্পনা, বিদেশে থাকা আত্মীয়দের কাছে যাওয়া, চাকরির সুযোগ এবং রাজনৈতিক অংশগ্রহণের সঙ্গে জড়িত। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে নাগরিকত্ব না পাওয়া স্থায়ী বাসিন্দারা ফেডারেল নির্বাচনে ভোট দিতে পারবেন না। যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দেওয়ার জন্য সাধারণত মার্কিন নাগরিক হতে হয়; স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারীরা শুধু গ্রিন কার্ড থাকার কারণে ফেডারেল নির্বাচনে ভোট দিতে পারেন না।   ট্রাম্প প্রশাসন নাগরিকত্বের আবেদন যাচাই আরও কঠোর করার কথা বলেছে। প্রতিবেদনে ইংরেজি ও নাগরিকত্ব পরীক্ষার শর্ত, সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য যাচাই এবং আবেদনকারীর চরিত্র ও অতীত নথি আরও নিবিড়ভাবে পর্যালোচনার কথা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে অভিবাসন অধিকারকর্মী ও আইনজীবীদের উদ্বেগ, দীর্ঘ বিলম্বের কারণে যোগ্য আবেদনকারীরাও অযথা অনিশ্চয়তার মধ্যে পড়ছেন। প্রশাসন বলছে, নাগরিকত্বের প্রক্রিয়ায় যথাযথ যাচাই নিশ্চিত করা জরুরি।   কিছু আবেদনকারী দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে ফেডারেল আদালতে মামলা করার পথ বেছে নিচ্ছেন। এ ধরনের মামলায় আদালতের কাছে আবেদন নিষ্পত্তিতে অযৌক্তিক বিলম্বের বিষয়টি তুলে ধরা হয়। তবে মামলা করলেই নাগরিকত্ব নিশ্চিত হয় না, আর আইনি সহায়তার খরচও অনেক পরিবারের জন্য বড় বাধা হতে পারে। তাই কোনো পদক্ষেপ নেওয়ার আগে নিজের আবেদনের অবস্থা এবং প্রযোজ্য আইনি বিকল্প সম্পর্কে যোগ্য অভিবাসন আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত।   যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি গ্রিন কার্ডধারীদের জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। নাগরিকত্বের যোগ্যতা পূরণ করে থাকলে আবেদনের শর্ত, প্রয়োজনীয় নথি এবং বর্তমান প্রক্রিয়ার সময় সম্পর্কে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের সরকারি তথ্য যাচাই করা ভালো। আবেদন জমা দেওয়ার পর রসিদ ও অন্যান্য নথি সংরক্ষণ করতে হবে, ঠিকানা পরিবর্তন হলে প্রযোজ্য নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষকে জানাতে হবে এবং আবেদনসংক্রান্ত বার্তা নিয়মিত পরীক্ষা করতে হবে।

প্রকাশ: অক্টোবর ২৫, ২০২৬ ১৭:২৪
বড় আকারের ব্যাটারিতে বিদ্যুৎ সঞ্চয়ের একটি নতুন প্রকল্প চালু হয়েছে।

বিদ্যুৎ বিভ্রাটেও কয়েক দিন চলবে আবাসন, যুক্তরাষ্ট্রে নতুন ব্যাটারি প্রযুক্তিতে বড় উদ্যোগ

যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় শহরে চালকবিহীন পাতালরেল চালুর সম্ভাবনা

যুক্তরাষ্ট্রে চালকবিহীন পাতালরেলের পরিকল্পনা, বদলে যেতে পারে যাতায়াতের ভবিষ্যৎ

যুক্তরাষ্ট্রে খাদ্যসহায়তা হারাচ্ছেন লাখো মানুষ

যুক্তরাষ্ট্রে খাদ্যসহায়তা হারাচ্ছেন লাখো মানুষ, অনিশ্চয়তায় নিম্ন আয়ের পরিবারগুলো

0 Comments