সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

মদ্য'প অবস্থায় গাড়ি চালিয়ে দোষী সাব্যস্ত ওয়ার্নার, জরিমানা ১.৩ লাখ টাকা

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ১৮, ২০২৬ ৬:৪৯
ডেভিড ওয়ার্নার
ডেভিড ওয়ার্নার

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নারকে ১ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছেন সিডনির একটি আদালত। একই সঙ্গে তার গাড়িতে ১২ মাসের জন্য অ্যালকোহল ইন্টারলক ডিভাইস ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। গত এপ্রিলে ধরা পড়ার সময় গাড়িতে তার সন্তানরাও ছিল, যে বিষয়টিকে আদালত ঘটনাটির গুরুতর দিক হিসেবে বিবেচনা করেছেন।

 

মঙ্গলবার সিডনির ওয়েভারলি লোকাল কোর্টে ৩৯ বছর বয়সী ওয়ার্নারকে সাজা দেন ম্যাজিস্ট্রেট ক্লেয়ার ফারনান। গত জুলাইয়ে মিড-রেঞ্জ ড্রিঙ্ক-ড্রাইভিংয়ের অভিযোগে দোষ স্বীকার করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক এই তারকা ব্যাটার।

 

ঘটনাটি ঘটে গত ৫ এপ্রিল, ইস্টার সানডেতে। নিউ সাউথ ওয়েলস পুলিশ সিডনির পূর্বাঞ্চলের মারুব্রায় মালাবার রোডে র‍্যান্ডম ব্রেথ টেস্ট পরিচালনা করছিল। পুলিশের তথ্য অনুযায়ী, ওয়ার্নারের ভ্যানটি টেস্টিং পয়েন্টে পৌঁছানোর আগেই থেমে যায় এবং পার্ক করা হয়। এরপর পুলিশ সদস্যরা গাড়িটির কাছে গিয়ে তাকে পরীক্ষা করেন।

 

প্রথম ব্রেথ টেস্টে অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়ার পর ওয়ার্নারকে মারুব্রা পুলিশ স্টেশনে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় পরীক্ষায় তার রিডিং আসে ০.১০৪। নিউ সাউথ ওয়েলসে সাধারণ ড্রাইভারের বৈধ সীমা ০.০৫। অর্থাৎ ওয়ার্নারের রিডিং ছিল অনুমোদিত সীমার দ্বিগুণেরও বেশি।

 

আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ওই দিন বন্ধুর বাসায় তিন গ্লাস ওয়াইন পান করেছিলেন ওয়ার্নার। এরপর উবার বা অন্য কোনো বিকল্প পরিবহন ব্যবহার না করে নিজেই গাড়ি চালানোর সিদ্ধান্ত নেন। তার আইনজীবী আগেই এই সিদ্ধান্তকে ‘বেপরোয়া’ ও ‘বোকামি’ হিসেবে বর্ণনা করে জানিয়েছিলেন, ওয়ার্নার নিজের ভুলের দায় স্বীকার করছেন।

 

রয়টার্স জানিয়েছে, গাড়িতে ওয়ার্নারের সন্তানদের উপস্থিতির বিষয়টিও আদালতের নজরে আসে। ম্যাজিস্ট্রেট ফারনান বলেন, ওয়ার্নারের আবার একই অপরাধ করার আশঙ্কা কম। তবে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো নিউ সাউথ ওয়েলসে এখনো গুরুতর সড়ক নিরাপত্তা ঝুঁকি এবং এ ধরনের ঘটনায় সাধারণ মানুষকে নিরুৎসাহিত করার মতো শাস্তি গুরুত্বপূর্ণ।

 

ওয়ার্নারের আইনজীবী আওয়াইজ আহমেদ আদালতে তার মক্কেলের পক্ষে তুলনামূলক নমনীয় শাস্তির আবেদন করেন। আন্তর্জাতিক গণমাধ্যমে ঘটনাটি ব্যাপকভাবে প্রকাশিত হওয়ায় ওয়ার্নার ইতোমধ্যে পেশাগত ও ব্যক্তিগতভাবে নেতিবাচক প্রভাবের মুখে পড়েছেন বলেও আদালতে যুক্তি দেওয়া হয়।

 

তবে আদালত ওয়ার্নারের তারকাখ্যাতির কারণে বিশেষ সুবিধা দেওয়ার পক্ষে যায়নি। তাকে দোষী সাব্যস্ত করে ১ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়। পাশাপাশি অ্যালকোহল ইন্টারলক ব্যবস্থার আওতায় রাখা হয়েছে।

 

ইন্টারলক হলো গাড়িতে বসানো বিশেষ ব্রেথ টেস্টিং ডিভাইস। গাড়ি স্টার্ট করার আগে চালককে এতে শ্বাসের নমুনা দিতে হয়। শরীরে নির্ধারিত মাত্রার বেশি অ্যালকোহল শনাক্ত হলে ডিভাইসটি গাড়ির ইঞ্জিন চালু হতে দেয় না। ওয়ার্নারকে ১২ মাস এই ব্যবস্থার আওতায় গাড়ি চালাতে হবে।

 

২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ওয়ার্নার বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও ধারাভাষ্যের সঙ্গে যুক্ত। তিনি বিগ ব্যাশ লিগের সিডনি থান্ডারের অধিনায়কও। ড্রিঙ্ক-ড্রাইভিংয়ের অভিযোগ সামনে আসার পর ক্রিকেট নিউ সাউথ ওয়েলস ঘটনাটিকে গুরুতর বলে উল্লেখ করে নিরাপদ গাড়ি চালানোর বিষয়ে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছিল।

 

ওয়ার্নার অস্ট্রেলিয়ার হয়ে তিন সংস্করণ মিলিয়ে ৩৮৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। দীর্ঘ ক্যারিয়ারে দেশের অন্যতম সফল ওপেনার হিসেবে পরিচিতি পাওয়া এই ক্রিকেটারের সাম্প্রতিক ড্রিঙ্ক-ড্রাইভিং মামলাটি এবার দোষী সাব্যস্ত হওয়া, জরিমানা এবং বাধ্যতামূলক ইন্টারলক ব্যবহারের নির্দেশের মধ্য দিয়ে নিষ্পত্তি হলো।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
মৃ ত আত্মীয়ের পরিচয় ব্যবহার করে বিমার টাকা আত্মসাৎ, মর্টগেজ জালিয়াতিতে অভিযুক্ত যুবক
মৃ ত আত্মীয়ের পরিচয় ব্যবহার করে বিমার টাকা আত্মসাৎ, মর্টগেজ জালিয়াতিতে অভিযুক্ত যুবক

মৃত আত্মীয়ের পরিচয় ব্যবহার করে বিমা কোম্পানির কাছ থেকে অর্থ আত্মসাৎ এবং ভুয়া আর্থিক তথ্য দিয়ে ৫ লাখ ২০ হাজার ডলারের বেশি গৃহঋণ (মর্টগেজ) নেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের এক ব্যক্তির বিরুদ্ধে ২৪টি ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত ৩৬ বছর বয়সী খেমরাজ রবি নারাইন সেসিল মেরিল্যান্ডের মন্টগোমারি ভিলেজের বাসিন্দা।   গত ২০ নভেম্বর মন্টগোমারি কাউন্টি পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানায়, এফবিআইয়ের বাল্টিমোর ফিল্ড অফিসের সঙ্গে যৌথভাবে গত মার্চ মাসে শুরু হওয়া দীর্ঘ তদন্তের পর তার বিরুদ্ধে দুটি পৃথক মামলায় এসব অভিযোগ আনা হয়েছে।   তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, ২০০৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত প্রায় দুই দশকে সেসিল ও তার আত্মীয়দের নামে জমা দেওয়া ৭০টিরও বেশি বিমা দাবি শনাক্ত করেছেন গোয়েন্দারা। এর মধ্যে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে জমা দেওয়া তিনটি সন্দেহভাজন দাবির মাধ্যমে একটি জাতীয় অটোমোবাইল বিমা কোম্পানির ১১ হাজার ডলারের বেশি আর্থিক ক্ষতি হয়েছে।   পুলিশের অভিযোগ, সেসিল একাধিক বিমা দাবির ক্ষেত্রে একজন মৃত আত্মীয়ের পরিচয় ব্যবহার করেছেন এবং গাড়িতে অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, মজুরি হারানো ও চিকিৎসার ভুয়া নথিপত্র তৈরি করেছেন। এ ছাড়া ভুয়া ছবি, গাড়ি মেরামতের ব্যয় বিবরণী ও চিকিৎসা বিলের কাগজপত্র জমা দিয়ে বিমার অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ মিলেছে।   বিমা জালিয়াতি সংক্রান্ত প্রথম মামলায় তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রদান, পরিচয় চুরি, জালিয়াতি, চুরির পরিকল্পনা, বিমার অর্থ আদায়ের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বা সাজানো গাড়ি দুর্ঘটনা ঘটানো এবং ২০২৬ সালের ১০ সেপ্টেম্বর আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়াসহ মোট ১৪টি অভিযোগ আনা হয়েছে।   বিমা জালিয়াতির পাশাপাশি ফ্লোরিডায় একটি সম্পত্তি কেনার জন্য ফেডারেল হাউজিং অ্যাডমিনিস্ট্রেশন (এফএইচএ) ঋণের আবেদনেও গুরুতর প্রতারণার আশ্রয় নিয়েছিলেন সেসিল। তদন্তকারীদের মতে, তিনি নিজের বৈবাহিক অবস্থা, কর্মসংস্থান, আয়, কর প্রদান এবং ব্যাংক হিসাবের স্থিতি সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে ৫ লাখ ২০ হাজার ডলারের বেশি মর্টগেজ ঋণ অনুমোদন করিয়ে নেন।   ২০২৫ সালের ৭ মে থেকে ১০ জুনের মধ্যে সংঘটিত এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের করা দ্বিতীয় মামলায় তার বিরুদ্ধে মর্টগেজ জালিয়াতি, নথিপত্র জালকরণ, চুরি, চুরির চেষ্টা এবং পরিচয় চুরিসহ আরও ১০টি অভিযোগ যুক্ত করা হয়েছে।   আদালতের নথিপত্র অনুযায়ী, গত ৩০ অক্টোবর মেরিল্যান্ডে তার বিরুদ্ধে দুটি মামলা দায়েরের পরপরই ১ নভেম্বর ফ্লোরিডার অরল্যান্ডো পুলিশ তাকে গ্রেফতার করে। সে সময় তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। পরবর্তীতে ৬ নভেম্বর প্রত্যর্পণ প্রক্রিয়ায় আপত্তি না জানানোর নথি দাখিল করলে ১৭ নভেম্বর তাকে ফ্লোরিডা থেকে মেরিল্যান্ডে ফিরিয়ে আনা হয়।   ১৯ নভেম্বর বিচারক কারেন ফেরেত্তি প্রতিটি মামলায় ৫০ হাজার ডলারের ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর করেন এবং ২০ নভেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান। আইনজীবী কুশ অরোরার মাধ্যমে আইনি লড়াই চালিয়ে যাওয়া সেসিলের বিরুদ্ধে রকভিল আদালতে আগামী ১৮ ডিসেম্বর মর্টগেজ মামলার প্রাথমিক শুনানি এবং ২৮ ডিসেম্বর বিমা জালিয়াতি মামলার বিচার শুরু হওয়ার কথা রয়েছে।   তবে আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত আইন অনুযায়ী তিনি নির্দোষ হিসেবে বিবেচিত হবেন। এদিকে মৃত ব্যক্তির পরিচয় চুরি রোধে ক্রেডিট ব্যুরোগুলোকে দ্রুত মৃত্যুসনদ পাঠানো এবং সন্দেহজনক বিমা জালিয়াতির তথ্য কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দিয়েছে মার্কিন অভ্যন্তরীণ রাজস্ব সেবা (আইআরএস) ও মেরিল্যান্ড ইনস্যুরেন্স অ্যাডমিনিস্ট্রেশন।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১৩:২৫
নিউইয়র্কে ৮০০ পরিবারের পাশে দাঁড়াল স্থানীয় সংগঠন, বিতরণ করল ৫০০ টার্কি

নিউইয়র্কে ৮০০ পরিবারের পাশে দাঁড়াল স্থানীয় সংগঠন, বিতরণ করল ৫০০ টার্কি

ক্যালিফোর্নিয়ায় চার ছাত্রীর ‘ব্ল্যাকফেস’ বিতর্কে ৩ লাখ ৭৫ হাজার ডলারের উদ্যোগ স্কুল ডিস্ট্রিক্টের

ক্যালিফোর্নিয়ায় চার ছাত্রীর ‘ব্ল্যাকফেস’ বিতর্কে ৩ লাখ ৭৫ হাজার ডলারের উদ্যোগ স্কুল ডিস্ট্রিক্টের

জর্জ ওয়াশিংটন, আনুমানিক ১৮০৩, গিলবার্ট স্টুয়ার্ট। সৌজন্যে: ক্লার্ক আর্ট ইনস্টিটিউট

প্রায় ৫ লাখ টাকায় নিলামে বিক্রি হলো যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের এক গোছা চুল

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভয়াবহ ঝড়-বন্যার শঙ্কা, বিপর্যস্ত হতে পারে থ্যাংকসগিভিংয়ের ভ্রমণ
যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভয়াবহ ঝড়-বন্যার শঙ্কা, বিপর্যস্ত হতে পারে থ্যাংকসগিভিংয়ের ভ্রমণ

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অতিসক্রিয় জেট স্ট্রিমের প্রভাবে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে একের পর এক শক্তিশালী ঝড় আঘাত হানতে যাচ্ছে। ফক্স ফোরকাস্ট সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, থ্যাংকসগিভিং ছুটির পুরো সপ্তাহজুড়ে প্যাসিফিক নর্থওয়েস্ট থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত নিচু এলাকাগুলোতে প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়া বয়ে যাবে এবং উঁচু পার্বত্য অঞ্চলগুলো কয়েক ফুট পুরু তুষারে ঢাকা পড়বে।   মাত্র কয়েক দিন আগেই শক্তিশালী ‘অ্যাটমোস্ফিয়ারিক রিভার’ বা বায়ুমণ্ডলীয় নদীর প্রভাবে সৃষ্ট বন্যায় সান ফ্রান্সিসকোতে শতাব্দীপ্রাচীন বৃষ্টিপাতের রেকর্ড ভেঙে গেছে এবং লক্ষাধিক মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। সেই ক্ষত শুকানোর আগেই নতুন এই ঝড়ের সারি উপকূলীয় জনপদ ও ছুটিতে ঘরমুখো লাখো মানুষের জন্য চরম বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।   আবহাওয়াবিদদের তথ্যমতে, আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রথম ঝড়টি আঘাত হানবে, যার প্রভাবে ওয়াশিংটন অঙ্গরাজ্য থেকে শুরু করে উত্তর ক্যালিফোর্নিয়া পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাত হবে। ইতোমধ্যে পানিতে টইটম্বুর হয়ে থাকা ক্যালিফোর্নিয়ার মাটিতে নতুন এই বর্ষণ আকস্মিক বন্যার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেবে।   বৃষ্টির পাশাপাশি প্রবল ঝোড়ো বাতাসের কারণে সিয়াটল-টাকোমা এবং সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ফ্লাইট বিলম্ব ও বাতিলের বড় ধরনের আশঙ্কা দেখা দিয়েছে। সপ্তাহজুড়ে চলমান এই বৈরী আবহাওয়ায় সিয়েরা নেভাদা, ক্যাসকেডস এবং রকি পর্বতমালায় ভারী তুষারপাতের ফলে পার্বত্য মহাসড়কগুলোতে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়তে পারে।   স্থলভাগে ঝড়-বৃষ্টির পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে সম্ভাব্য সর্বোচ্চ উচ্চতার জোয়ার বা ‘কিং টাইড’। এল নিনো পরিস্থিতি ও চন্দ্রচক্রের প্রভাবে এই জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়ে উপকূলীয় নিচু এলাকায় জলোচ্ছ্বাস ও তীব্র সৈকত ভাঙন ঘটাতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।   সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় উত্তর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো থেকে সান পাবলো বে পর্যন্ত আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পর্যন্ত উপকূলীয় বন্যার সতর্কতা (কোস্টাল ফ্লাড ওয়ার্নিং) জারি করা হয়েছে। এ ছাড়া দক্ষিণে লস অ্যাঞ্জেলেসের উত্তর অংশ থেকে সান দিয়েগো পর্যন্ত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উপকূলীয় বন্যার পরামর্শক বার্তা কার্যকর থাকবে।   থ্যাংকসগিভিংয়ের ছুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে লাখ লাখ মানুষ সড়ক ও আকাশপথে ভ্রমণের প্রস্তুতি নেওয়ায় এই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেশটির পরিবহন ব্যবস্থায় বড় ধরনের অচলাবস্থা তৈরি করতে পারে। তুষারপাত ও প্লাবিত সড়কের কারণে মহাসড়কে যানজট ও ধীরগতির পাশাপাশি বিমানবন্দরগুলোতে কম দৃশ্যমানতা এবং ঝোড়ো হাওয়ার প্রভাবে ফ্লাইট বিপর্যয়ের ঢেউ পশ্চিম উপকূল ছাড়িয়ে পুরো দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।   বিশেষ করে সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালে এখন পর্যন্ত আবহাওয়াজনিত কারণে প্রায় ১২ হাজার ৭০০টি ফ্লাইট বিলম্বিত হওয়ার পর নতুন এই ঝড় পরিস্থিতিকে আরও নাজুক করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১০:৩৯
লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার

লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার

স্নায়ুবিজ্ঞান সম্মেলনে গবেষণা উপস্থাপনের পর প্রিন্সটনের পিএইচডি শিক্ষার্থী ইভা ই শিয়েকে আটক করেছে আইসিই। ছবি: সংগৃহীত

সম্মেলন শেষে বিমানবন্দরে আইসিইর হাতে আটক প্রিন্সটনের পিএইচডি শিক্ষার্থী

ফ্লোরিডায় গাড়িচাপায় বৃদ্ধার মৃ ত্যু, অভিযুক্ত ভেনেজুয়েলান অভিবাসীর বিরুদ্ধে মা মলা হচ্ছে না

ফ্লোরিডায় গাড়িচাপায় বৃদ্ধার মৃ ত্যু, অভিযুক্ত ভেনেজুয়েলান অভিবাসীর বিরুদ্ধে মা মলা হচ্ছে না

ব্রুকলিনের উডহাল হাসপাতালে স্পেশাল অফিসার নিয়োগে ৯ ডিসেম্বর বিশেষ আয়োজন করছে এনওয়াইসি হেলথ প্লাস হসপিটালস। ছবি: সংগৃহীত
ব্রুকলিনের উডহাল হাসপাতালে স্পেশাল অফিসার নিয়োগ, শুরুতেই বেতন ৪০,৪৮০ ডলার

নিউ ইয়র্কের ব্রুকলিনে স্পেশাল অফিসার পদে নিয়োগের জন্য ৯ ডিসেম্বর বুধবার একটি আয়োজন করছে এনওয়াইসি হেলথ প্লাস হসপিটালস। উডহাল হাসপাতালে অনুষ্ঠেয় এই আয়োজনে অংশ নিতে আগ্রহীদের আগে নিবন্ধন করতে হবে। পদটিতে শুরুর বার্ষিক বেতন ৪০ হাজার ৪৮০ ডলার। পাঁচ বছর পর তা বেড়ে হবে ৫৮ হাজার ৩৪৫ ডলার।    হাসপাতালের ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচি অনুযায়ী, নিয়োগ আয়োজনের দুটি সেশন রয়েছে। প্রথমটি স্থানীয় সময় সকাল ১০টা থেকে ১১টা, দ্বিতীয়টি দুপুর ২টা থেকে ৩টা। আয়োজনের ঠিকানা ব্রুকলিনের ৭৬০ ব্রডওয়ে, নিউ ইয়র্ক ১১২০৬। সংস্থার ক্যারিয়ার পেজে ‘উডহাল স্পেশাল অফিসার রিক্রুটমেন্ট ইভেন্ট’ থেকে নিবন্ধন করা যাবে।    আবেদনকারীর বয়স অন্তত ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে হাইস্কুল ডিপ্লোমা বা সমমানের জিইডি গ্রহণ করা হবে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাধ্যতামূলক। চাকরিতে থাকাকালে নিউ ইয়র্ক সিটির পাঁচটি বরোর যেকোনো একটিতে বসবাস করতে হবে। কিছু দায়িত্বের জন্য নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বৈধ ড্রাইভার লাইসেন্সও লাগতে পারে।    অস্ত্র শনাক্তকরণ ব্যবস্থার প্রশিক্ষণ শেষ করলে স্পেশাল অফিসাররা বছরে অতিরিক্ত ৫ হাজার ডলার পাবেন। চাকরির সুবিধার মধ্যে রয়েছে পেনশন ও অবসরকালীন সঞ্চয় পরিকল্পনা। সপ্তাহে অন্তত ২০ ঘণ্টা কাজের জন্য নিয়োগ পাওয়া কর্মীরা স্বাস্থ্যসুবিধা পাবেন। বেতনসহ ছুটি প্রযোজ্য শ্রমচুক্তি অনুযায়ী নির্ধারিত হবে।    সূত্র: এনওয়াইসি হেলথ প্লাস হসপিটালস

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ৯:৩৩
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে উড্ডয়নের আগে খাঁচা থেকে পালাল বিড়াল, ফ্লোরিডাগামী ফ্লাইটে বিলম্ব

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে উড্ডয়নের আগে খাঁচা থেকে পালাল বিড়াল, ফ্লোরিডাগামী ফ্লাইটে বিলম্ব

অপরাহ উইনফ্রে। ছবি: অ্যাফ্রোডাইটি-ইন-এনওয়াইসি / উইকিমিডিয়া কমন্স / সিসি বাই ২.০। ছবিটি ক্রপ করেছে আমেরিকা বাংলা

উপস্থাপনার গণ্ডি পেরিয়ে মানবসেবায় অপরাহ উইনফ্রে, তাঁর বৃত্তিতে স্নাতক প্রায় ৮০০ শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের হিউস্টনে চলন্ত গাড়ি থেকে পড়ে যায় শিশু , চালকের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ

যুক্তরাষ্ট্রের হিউস্টনে চলন্ত গাড়ি থেকে পড়ে যায় শিশু , চালকের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...