সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

যুক্তরাজ্যের স্বার্থে দরকার হলে ট্রাম্পের সমালোচনা করবেন প্রধানমন্ত্রী বার্নহাম

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ২৬, ২০২৬ ১২:২৫
যুক্তরাজ্যের স্বার্থ রক্ষায় প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করতে প্রস্তুত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের স্বার্থ রক্ষায় প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করতে প্রস্তুত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের জাতীয় স্বার্থ সবার আগে নিশ্চিত করতে এবং প্রয়োজন হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। বিবিসির সঙ্গে একান্ত এক সাক্ষাৎকারে তিনি এই অবস্থান স্পষ্ট করেন।

 

বিবিসির সাংবাদিক লরা কুয়েন্সবার্গকে দেওয়া তাঁর প্রথম বড় এই সাক্ষাৎকারে বার্নহাম জানান, ট্রাম্পের সঙ্গে তাঁর একটি ভালো প্রাথমিক আলোচনা হয়েছে এবং তিনি তাকে বেশ আন্তরিক হিসেবে পেয়েছেন। তবে ট্রাম্পকে তিনি বিশ্বাস করেন কি না—এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে তিনি বলেন, বিশ্ব পরিস্থিতি পরিবর্তনশীল এবং পরিস্থিতি অনুযায়ী যেকোনো বিষয়ে স্বাধীন মতামত প্রকাশ করতে হয়।

 

যুক্তরাজ্যের জাতীয় স্বার্থ রক্ষা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নিজের দেশের স্বার্থের চেয়ে বড় করে অন্য কিছু দেখার সুযোগ নেই। সঠিক দায়িত্ব পালনের জন্য এটিই প্রথম শর্ত বলে উল্লেখ করেন তিনি। এর আগে ইরানের সঙ্গে দ্বন্দ্ব শুরু করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের পদক্ষেপ নিয়ে নিজের উদ্বেগের কথাও জানান তিনি। কোনো বিষয়ে মতপার্থক্য দেখা দিলে ব্রিটিশ স্বার্থে নিজের মতামত প্রকাশ করতে তিনি পিছপা হবেন না বলে সাফ জানিয়ে দেন।

 

এদিকে প্রতিরক্ষায় জিডিপির তিন শতাংশ ব্যয় করার বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা বা তারিখ ঘোষণা করেননি প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি জানান, প্রতিরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আসন্ন বাজেটেই এই বিনিয়োগ পরিকল্পনা নিয়ে কাজ করবে সরকার। এছাড়া ২০২৯ সালের আগে আগাম কোনো সাধারণ নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, দেশের পুনর্গঠনেই তাঁর মূল মনোযোগ রয়েছে।

 

সূত্র: বিবিসি


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

আন্তর্জাতিক

View more
নির্বাচনের মাত্র ৩ দিন আগে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভে উত্তাল তেল আবিব
নির্বাচনের মাত্র ৩ দিন আগে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভে উত্তাল তেল আবিব

ইসরায়েলের জাতীয় পার্লামেন্ট নির্বাচনের মাত্র তিন দিন আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সরকারের বিরুদ্ধে রাজধানী তেল আবিবে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।   শনিবার আয়োজিত এই বিক্ষোভে হাজার হাজার সাধারণ মানুষ অংশ নেন। আসন্ন এই নির্বাচনকে নেতানিয়াহুর নেতৃত্ব এবং যুদ্ধ পরিস্থিতিতে তাঁর সরকারের নেওয়া পদক্ষেপগুলোর ওপর এক ধরনের গণভোট হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা।   বিক্ষোভটির আয়োজন করেছে ‘অক্টোবর কাউন্সিল’ নামের একটি সংগঠন, যা মূলত ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় নিহতদের পরিবার এবং গাজায় বন্দী জিম্মিদের স্বজনদের নিয়ে গঠিত। তাদের প্রধান দাবি হলো—ওই দিনের ভয়াবহ হামলার নিরাপত্তা ব্যর্থতার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং একটি স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করা।   বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, হাজার হাজার বিক্ষোভকারী এদিন কেন্দ্রীয় রাবিন স্কয়ার থেকে মিছিল নিয়ে জিম্মিদের মুক্তির আন্দোলনের প্রধান কেন্দ্র ‘হোস্টেজ স্কয়ারের’ দিকে এগিয়ে যান। এই বিশাল সমাবেশে সরকারবিরোধী জোটের শীর্ষস্থানীয় নেতারাও অংশ নেন।   সমাবেশে অংশ নেওয়া ৬৮ বছর বয়সী হাদাস ফয়েরস্টেইন নামের এক নারী জানান, বিগত কয়েক বছরে দেশের নেতৃত্ব ইসরায়েলকে এমন এক নজিরবিহীন সংকটের মুখে ঠেলে দিয়েছে, যা অতীতে কখনো দেখা যায়নি। এদিকে, সরকারপন্থী বিভিন্ন গোষ্ঠী বিক্ষোভে উসকানি বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিল অক্টোবর কাউন্সিল, যার পরিপ্রেক্ষিতে তারা পুলিশ কমিশনারকে জরুরি চিঠিও পাঠিয়েছিল।   উল্লেখ্য, নিরাপত্তা ব্যর্থতা তদন্তে সরকার একটি রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত কমিশনের প্রস্তাব দিলেও, বিরোধী দলগুলো তা প্রত্যাখ্যান করে একটি সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবিতে অনড় রয়েছে।   নির্বাচনের আগে প্রকাশিত সর্বশেষ জনমত জরিপগুলোতে নেতানিয়াহুর ডানপন্থী জোট এবং তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের নেতৃত্বাধীন মধ্য-ডানপন্থী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। জরিপ অনুযায়ী, কোনো জোটই পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না বলে ধারণা করা হচ্ছে।   ফলে আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের চূড়ান্ত ফলাফল নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এবং ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে অত্যন্ত নির্ণায়ক ভূমিকা পালন করবে।

প্রকাশ: অক্টোবর ২৫, ২০২৬ ৯:১৮
পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী ইরান, তবে শর্তে অনড় তেহরান

শীতের আগে গ্যাসের মজুত নিয়ে চাপে ইউরোপ

শীত আসার আগেই গ্যাসের মজুত নিয়ে উদ্বেগে ইউরোপ, যুদ্ধের প্রভাবে বাড়তে পারে জ্বালানির দাম

যুদ্ধের উত্তেজনার মধ্যেই বড় বার্তা ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনার আহ্বান

যুদ্ধের উত্তেজনার মধ্যেই বড় বার্তা ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনার আহ্বান

কলম্বিয়ার আমাজন অরণ্যে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর তিন ছোট ভাইবোনকে নিয়ে ৪০ দিন প্রতিকূল পরিবেশে বেঁচে ছিল ১৩ বছরের লেসলি মুকুতুই। ছবি: সংগৃহীত
আমাজনে ৪০ দিন তিন ভাইবোনকে আগলে রেখেছিল ১৩ বছরের লেসলি, বেঁচে ছিলেন প্রত্যেকেই

কলম্বিয়ার আমাজন অরণ্যে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর তিন ছোট ভাইবোনকে নিয়ে ৪০ দিন বেঁচে ছিল ১৩ বছরের লেসলি মুকুতুই। দুর্ঘটনায় তাদের মা ও আরও দুই প্রাপ্তবয়স্কের মৃত্যু হয়। দুর্গম বনে খাবার, পানি ও আশ্রয় খুঁজে পেতে বড় বোনের নেতৃত্ব এবং পরিবার থেকে শেখা আদিবাসী জ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে জানান স্বজন ও উদ্ধারকারীরা। ঘটনাটি ২০২৩ সালের। ওই বছরের ৯ জুন চার শিশুকেই জীবিত উদ্ধার করা হয়।    ২০২৩ সালের ১ মে কলম্বিয়ার আরারাকুয়ারা থেকে সান হোসে দেল গুয়াভিয়ার যাওয়ার পথে তাদের ছোট উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়ে। ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার পর সেটি আমাজনের ঘন বনে বিধ্বস্ত হয়। উড়োজাহাজে থাকা তিন প্রাপ্তবয়স্ক শেষ পর্যন্ত বাঁচেননি। তবে লেসলি, তার নয় বছর বয়সী বোন সোলেইনি, চার বছরের ভাই তিয়েন এবং ১১ মাস বয়সী ক্রিস্তিন বেঁচে যায়। সবচেয়ে ছোট শিশুটি নিখোঁজ থাকা অবস্থাতেই প্রথম জন্মদিন পার করে।    লেসলির দায়িত্ব শুরু হয়েছিল দুর্ঘটনাস্থলেই। রয়টার্সের প্রতিবেদনে শিশুদের দাদা নারসিসো মুকুতুইয়ের বরাতে জানানো হয়, সবচেয়ে ছোট বোন ক্রিস্তিনকে উড়োজাহাজের ধ্বংসাবশেষ থেকে বের করে এনেছিল সে। কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিওতে দাদা এই অভিজ্ঞতার কথা জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, শিশুরা প্রথম কয়েক দিন ধ্বংসাবশেষের কাছাকাছি ছিল এবং উড়োজাহাজে থাকা খাবার খেয়েছিল। পরে সেখান থেকে বনের ভেতরে এগিয়ে যায় তারা।    চার ভাইবোন কলম্বিয়ার হুইতোতো আদিবাসী জনগোষ্ঠীর সদস্য। বনের পরিবেশে বেড়ে ওঠায় কোন ফল খাওয়া যায় এবং কীভাবে প্রকৃতি থেকে খাবার সংগ্রহ করতে হয়, সে সম্পর্কে তাদের ধারণা ছিল। পরিবারের সঙ্গে দীর্ঘদিন পরিচিত নৃবিজ্ঞানী কনসুয়েলো দে ভেঙ্গোয়েচেয়া এনপিআরকে জানান, এই জনগোষ্ঠীর শিশুরা ছোটবেলা থেকেই মা বাবা ও দাদা দাদির কাছে এসব শেখে। লেসলি সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ছোটদের নিয়ে খাবার, পানি ও আশ্রয়ের ব্যবস্থা করেছিল।    অন্যদিকে, শিশুদের সন্ধানে কলম্বিয়ার সেনাবাহিনী ও আদিবাসী স্বেচ্ছাসেবকেরা যৌথভাবে অভিযান চালান। আকাশ ও স্থলপথে অনুসন্ধান চললেও ঘন গাছপালা এবং দুর্গম পরিবেশে তাদের খুঁজে পাওয়া কঠিন হয়ে উঠেছিল। অবশেষে ৯ জুন দুর্ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে চার ভাইবোনকে পাওয়া যায়। উদ্ধার অভিযানে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন, সামরিক প্রযুক্তির সঙ্গে আদিবাসী অনুসন্ধানকারীদের স্থানীয় জ্ঞানের সমন্বয় এই সাফল্যে গুরুত্বপূর্ণ ছিল।    উদ্ধারের পর শিশুদের চিকিৎসার জন্য রাজধানী বোগোতার সামরিক হাসপাতালে নেওয়া হয়। স্বজনেরা তখন জানান, তারা ধীরে ধীরে খাবার খেতে ও নিজেদের অভিজ্ঞতা বলতে শুরু করেছে। দীর্ঘদিনের শারীরিক কষ্ট ও মানসিক ধাক্কা কাটিয়ে ওঠার জন্য তাদের সময় দেওয়া হচ্ছিল। চার শিশুর এই বেঁচে ফেরার ঘটনায় লেসলির সাহস ও দায়িত্ববোধের পাশাপাশি পরিবার থেকে শেখা জ্ঞান এবং উদ্ধারকারীদের সম্মিলিত প্রচেষ্টার ভূমিকা উঠে আসে।

প্রকাশ: অক্টোবর ২৪, ২০২৬ ১২:৩০
জন্মের পরই নবজাতকের মুখে ঘন কালো গোঁফ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

জন্মের পরই নবজাতকের মুখে ঘন কালো গোঁফ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

২৫০ শতাংশ শুল্কের হুমকিতে ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছিলাম, দাবি ট্রাম্পের

২৫০ শতাংশ শুল্কের হুমকিতে ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছিলাম, দাবি ট্রাম্পের

পশ্চিমা দেশের নাগরিকত্ব গ্রহণ হারাম, শায়খ আসিম আল-হাকিমের ফতোয়া ঘিরে বিতর্ক

পশ্চিমা দেশের নাগরিকত্ব গ্রহণ হারাম, শায়খ আসিম আল-হাকিমের ফতোয়া ঘিরে বিতর্ক

ক্যানসারের নতুন টিকায় সাফল্য, রোগ ফিরে আসা ও মৃ ত্যুর ঝুঁকি কমেছে ৪২ শতাংশ
ক্যানসারের নতুন টিকায় সাফল্য, রোগ ফিরে আসা ও মৃ ত্যুর ঝুঁকি কমেছে ৪২ শতাংশ

ত্বকের মারাত্মক ক্যানসার মেলানোমার চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে পরীক্ষামূলক একটি কাস্টমাইজড টিকা। সাম্প্রতিক এক ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, ক্যানসার অপসারণের অস্ত্রোপচারের পর প্রচলিত ইমিউনোথেরাপির পাশাপাশি এই টিকা প্রয়োগ করলে রোগটি ফিরে আসা বা মৃত্যুর ঝুঁকি প্রায় ৪২ শতাংশ পর্যন্ত কমে যায়।   শুক্রবার (২৩ অক্টোবর) অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমসহ আন্তর্জাতিক গবেষণাপত্রে চিকিৎসা বিজ্ঞানের এই যুগান্তকারী সাফল্যের তথ্য প্রকাশ করা হয়েছে।   সাধারণ টিকার মতো রোগ প্রতিরোধের জন্য নয়, বরং ক্যানসারে আক্রান্ত রোগীদের চিকিৎসার উদ্দেশ্যেই বিশেষ এই টিকাটি তৈরি করা হয়েছে। প্রতিটি রোগীর টিউমারের জেনেটিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে সম্পূর্ণ আলাদাভাবে এটি প্রস্তুত করা হয়। এর মূল লক্ষ্য হলো রোগীর শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ক্যানসার কোষ শনাক্ত ও ধ্বংস করতে সহায়তা করা, যাতে অস্ত্রোপচারের পর অবশিষ্ট থাকা আণুবীক্ষণিক ক্যানসার কোষগুলো নির্মূল করা সম্ভব হয়।   গবেষকেরা জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশের ১ হাজার ১৩৭ জন উচ্চ-ঝুঁকিপূর্ণ মেলানোমা ক্যানসার রোগীকে নিয়ে বড় পরিসরে এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ চালানো হয়েছিল। চিকিৎসাবিজ্ঞানীরা মনে করছেন, মেলানোমার চিকিৎসায় এই সাফল্য ভবিষ্যতে অন্যান্য জটিল ক্যানসারের চিকিৎসায়ও কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে টিকাটির দীর্ঘমেয়াদি কার্যকারিতা ও নিরাপত্তা সম্পর্কে শতভাগ নিশ্চিত হতে আরও বিস্তর গবেষণার কাজ চলমান রয়েছে।

প্রকাশ: অক্টোবর ২৪, ২০২৬ ১১:১৫
মার্কিন নাগরিকদের ওপর হা মলার আশঙ্কা, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে কর্মী সরাচ্ছে ওয়াশিংটন

মার্কিন নাগরিকদের ওপর হা মলার আশঙ্কা, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে কর্মী সরাচ্ছে ওয়াশিংটন

অসুস্থতার কারণে ছুটি নেওয়ার পর চিকিৎসকের সনদ জমা দেওয়া সত্ত্বেও চাকরি হারানোর অভিযোগ তুলেছেন এক কর্মী। ছবি: সংগৃহীত

চিকিৎসকের সনদ দিয়েও অসুস্থতার ছুটির পর অফিসে গিয়ে দেখেন চাকরি নেই

যুক্তরাজ্যের বার্কশায়ারের রিডিংয়ে প্রবীণদের ফ্ল্যাটে পরিবারসহ বসবাস নিয়ে বিরোধের অবসানে বাসা ছাড়তে সমঝোতায় পৌঁছেছেন বাংলাদেশি শহিদুল হক। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে প্রবীণদের নির্ধারিত ফ্ল্যাটে পরিবারসহ বসবাস, বাংলাদেশি শহিদুল হকের পরিবারেকে ছাড়তে হল ফ্ল্যাট

0 Comments