যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে হা মলার ছক বানচাল, জামিনে মুক্ত ৫ ব্রিটিশ সন্দেহভাজন
যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটিতে হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার হওয়া পাঁচ সন্দেহভাজনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। সোমবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ২৩ থেকে ২৫ বছর বয়সী এই পাঁচ তরুণ ব্রিটেনের নাগরিক এবং তারা লন্ডনের বিভিন্ন এলাকায় বসবাস করেন। এর আগে রবিবার ভোরে বিস্ফোরকভর্তি তিনটি ভ্যানসহ তাদের গ্রেপ্তার করা হয়েছিল।
লন্ডন থেকে প্রায় ৯০ মাইল দূরে অবস্থিত গ্লুচেস্টারের হোয়েলফোর্ড গ্রামের এক স্থানীয় কৃষকের বুদ্ধিমত্তায় এই সম্ভাব্য হামলার ছক ভেস্তে যায়। রবিবার ভোরে একটি পার্টি থেকে ফেরার পথে পঞ্চাশোর্ধ্ব ওই নারী কৃষক দেখতে পান, মাস্ক ও বালাক্লাভা পরা কিছু সন্দেহভাজন ব্যক্তি তিনটি সাদা ভ্যান ফেলে মাঠের ভেতর দিয়ে ঘাঁটির দিকে ছুটে যাচ্ছে।
ভ্যানের গায়ে লেখা ‘ফুয়েল টু ইউ’ কোম্পানির নাম এবং একটি অসম্পূর্ণ ফোন নম্বর দেখে তার সন্দেহ আরও তীব্র হয়। তিনি দ্রুত গ্রামের হোয়াটসঅ্যাপ গ্রুপে সতর্কবার্তা পাঠান এবং পুলিশকে খবর দেন। দশ মিনিটের মধ্যেই সশস্ত্র পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
এই ঘটনাকে ইরান-সংশ্লিষ্ট সম্ভাব্য সন্ত্রাসী তৎপরতা হিসেবে তদন্ত করছে যুক্তরাজ্যের কাউন্টার-টেরোরিজম পুলিশ। তবে লন্ডনে অবস্থিত ইরানি দূতাবাস এই অভিযোগকে ‘ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ’ আখ্যা দিয়ে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। দূতাবাসের এক বিবৃতিতে দাবি করা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের পর যুক্তরাজ্যে নতুন করে 'ইরানভীতি' ছড়ানোর উদ্দেশ্যেই এমন বানোয়াট খবর প্রচার করা হচ্ছে।
যুক্তরাজ্যের কাউন্টার-টেরোরিজম বিভাগের প্রধান লরেন্স টেলর এবং মেট্রোপলিটন পুলিশের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভিকি ইভান্স জানিয়েছেন, এটি অত্যন্ত জটিল ও বড় পরিসরের একটি তদন্ত। ঘটনার নেপথ্যের উদ্দেশ্য ও সন্দেহভাজনদের বিষয়ে বিস্তারিত জানতে স্থানীয় ও জাতীয় পুলিশ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য সংস্থা একযোগে কাজ করছে।
তবে সন্দেহভাজনরা আগে থেকেই নজরদারিতে ছিল বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার যে মন্তব্য করেছিলেন, সে বিষয়ে পুলিশ কোনো প্রতিক্রিয়া জানায়নি।
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং কৃষকের দ্রুত পদক্ষেপের প্রশংসা করলেও, ঘাঁটিতে ফোন করে সাড়া না পাওয়ার বিষয়ে কৃষকের দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এর জবাবে ওই কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, এতো বড় একটি ঘটনার পরও পুলিশের পক্ষ থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা হয়নি। তিনি নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতির অভিযোগ তুলে বলেন, মার্কিন নিরাপত্তা বাহিনীর উচিত ছিল আরও সতর্ক থাকা।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে বিমান হামলার জন্য যুক্তরাষ্ট্র এই আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি ব্যবহার করে আসছে। গত জুলাই মাসে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই ঘাঁটিকে তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করে সতর্কতা জারি করেছিল, যার জেরে সম্প্রতি সেখানে নিরাপত্তাও জোরদার করা হয়।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বিষয়
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
আন্তর্জাতিক
View moreদাবার জগতে নতুন ইতিহাস রচনা করেছে ১১ বছর বয়সী ব্রিটিশ-ভারতীয় কিশোরী বোধনা শিবনন্দন। সম্প্রতি উজবেকিস্তানের সমরকন্দে অনুষ্ঠিত ৪৬তম দাবা অলিম্পিয়াডে ইংল্যান্ডের হয়ে অংশ নিয়ে সে 'ওমেন গ্র্যান্ডমাস্টার' (ডব্লিউজিএম) খেতাব অর্জন করেছে। ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন (ফিদে) নিশ্চিত করেছে যে, এই সম্মানজনক খেতাব অর্জনকারী বিশ্বের সর্বকনিষ্ঠ নারী দাবাড়ু এখন বোধনা। দাবা অলিম্পিয়াডে বিশ্বের বাঘা বাঘা খেলোয়াড়দের বিরুদ্ধে ১১টি গেমের মধ্যে ৮ পয়েন্ট অর্জন করে সে তার তৃতীয় ও চূড়ান্ত ‘নর্ম’ পূরণ করেছে। এই বিশ্বরেকর্ড গড়ার পথে বোধনা ভেঙে দিয়েছে দীর্ঘদিনের পুরোনো একটি রেকর্ড। এর আগে ২০০২ সালে মাত্র ১২ বছর বয়সে এই খেতাব জিতে সর্বকনিষ্ঠ নারী গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন ইউক্রেন ও রাশিয়ার হয়ে খেলা ক্যাটেরিনা লাগনো। পরবর্তীতে চীনের হাউ ইয়েফানও ১২ বছর বয়সে এই খেতাব জিতেছিলেন। তবে সবাইকে ছাড়িয়ে মাত্র ১১ বছর বয়সেই শীর্ষ বোর্ডের খেলায় নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে বোধনা। পড়াশোনার পাশাপাশি দাবায় এমন নজরকাড়া সাফল্যের পর লিচেস-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই কিশোরী জানায়, শনিবার নর্ম অর্জনের বিষয়টি বুঝতে পারলেও সে যে সর্বকনিষ্ঠ হিসেবে এই রেকর্ড গড়েছে, তা সে জানত না। তবে খবরটি শোনার পর সে দারুণ আনন্দিত। বোধনার দাবা খেলার শুরুটা হয়েছিল বেশ চমকপ্রদভাবে। করোনা মহামারির সময় তার বাবার এক বন্ধু ভারতে যাওয়ার আগে নিজেদের বাড়িতে একটি দাবা বোর্ডসহ কিছু জিনিসপত্র রেখে গিয়েছিলেন। সেখান থেকেই দাবার ঘুঁটিগুলোর প্রতি আকর্ষণ তৈরি হয় পাঁচ বছর বয়সী বোধনার। এখন দাবা খেলাকে সে এতটাই উপভোগ করে যে, এটি তার গণিত ও হিসাব-নিকাশের মতো স্কুলের পড়াশোনাতেও সাহায্য করছে বলে জানায় সে। ব্রিটিশ রাজনীতিক র্যাচেল রিভস এক্সে (সাবেক টুইটার) এই খুদে সুপারস্টারের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে তাকে অভিনন্দন জানিয়েছেন। তবে এখানেই থেমে থাকতে রাজি নয় বোধনা; ফিদে-কে দেওয়া সাক্ষাৎকারে সে স্পষ্ট জানিয়েছে, ভবিষ্যতে সে খেলা চালিয়ে যেতে এবং আরও নতুন ইতিহাস তৈরি করতে চায়।
যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে হা মলার ছক বানচাল, জামিনে মুক্ত ৫ ব্রিটিশ সন্দেহভাজন
মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে ক্যানসারে মা ও মেয়ের মৃত্যু, একসঙ্গে হলো শেষ বিদায়
তামিলনাড়ুতে সরকারি হাসপাতালে জন্মালেই নবজাতক পাবে সোনার আংটি
জার্মানিতে বর্তমানে বিপুলসংখ্যক চাকরির সুযোগ রয়েছে। দেশটির ফেডারেল এমপ্লয়মেন্ট এজেন্সির (BA) তথ্য অনুযায়ী, জুলাই ২০২৬-এ ৬ লাখ ৫৩ হাজার চাকরি সংস্থাটিতে নিবন্ধিত ছিল। তবে এটিকে সরাসরি বিদেশিদের জন্য ৬ লাখ ৫৩ হাজার চাকরি বলা ঠিক হবে না, কারণ এসব পদে নিয়োগের যোগ্যতা, পেশা ও নিয়োগকর্তাভেদে শর্ত আলাদা। জার্মানির শ্রমবাজারে বিশেষ করে দক্ষ কর্মীর ঘাটতি রয়েছে। ২০২৫ সালের সরকারি বিশ্লেষণে ১৫৭টি পেশায় দক্ষ কর্মীর সংকট চিহ্নিত হয়েছে। এর মধ্যে নার্সিং ও স্বাস্থ্যসেবা, নির্মাণ ও কারিগরি পেশা, রাঁধুনি, পেশাদার চালক এবং শিশুদের শিক্ষাকর্মীসহ বিভিন্ন পেশা রয়েছে। বিদেশি কর্মীদের গুরুত্বও জার্মানির শ্রমবাজারে বাড়ছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০১৪ সালের তুলনায় দক্ষ কর্মীর ঘাটতি থাকা পেশাগুলোতে বিদেশি কর্মীদের অংশ প্রায় ৭ শতাংশ থেকে বেড়ে ১৪ শতাংশে পৌঁছেছে। বিশেষ করে স্বাস্থ্য ও পরিচর্যা খাতে বিদেশি কর্মীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কোন পেশায় সুযোগ বেশি? বর্তমানে জার্মানিতে তুলনামূলকভাবে বেশি চাহিদা দেখা যাচ্ছে— নার্সিং ও স্বাস্থ্যসেবা নির্মাণ ও কারিগরি কাজ পেশাদার ড্রাইভিং রাঁধুনি শিশু শিক্ষা ও পরিচর্যা সামাজিক কাজ জরিপ ও কারিগরি পেশা বিভিন্ন বিশেষায়িত দক্ষ পেশা তবে সব ধরনের চাকরিতে সমান সুযোগ নেই। জার্মানির সরকারি বিশ্লেষণ বলছে, কিছু পেশায় কর্মীর সরবরাহ চাহিদার চেয়ে বেশি। তাই শুধু চাকরির সংখ্যা দেখে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত না নিয়ে নিজের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও জার্মান ভাষার জ্ঞান বিবেচনা করা গুরুত্বপূর্ণ। বিদেশিদের জন্য ভিসার সুযোগ জার্মানি সাম্প্রতিক বছরগুলোতে দক্ষ বিদেশি কর্মী আনার নিয়ম সহজ করেছে। নতুন Skilled Immigration Act-এর আওতায় নির্দিষ্ট যোগ্যতা পূরণ করলে বিদেশি দক্ষ কর্মীরা জার্মানিতে কাজের সুযোগ পেতে পারেন। ২০২৬ সালে নির্দিষ্ট shortage occupation-এর ক্ষেত্রে EU Blue Card-এর জন্য বার্ষিক ন্যূনতম বেতনসীমা ৪৫,৯৩৪.২০ ইউরো। IT ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি না থাকলেও নির্দিষ্ট শর্তে অন্তত তিন বছরের সমমানের পেশাগত অভিজ্ঞতা থাকলে EU Blue Card-এর সুযোগ রয়েছে। তবে ৬ লাখ ৫৩ হাজার চাকরি মানেই বিদেশিরা সরাসরি ৬ লাখ ৫৩ হাজার পদে আবেদন করতে পারবেন—এমন নয়। এটি জার্মানির Federal Employment Agency-তে নিবন্ধিত মোট চাকরির চাহিদার সংখ্যা। বিদেশি প্রার্থীদের ক্ষেত্রে চাকরির যোগ্যতা, স্বীকৃত শিক্ষাগত সনদ, অভিজ্ঞতা, ভাষাগত দক্ষতা এবং প্রযোজ্য ভিসা বা আবাসন আইনের শর্ত পূরণ করতে হবে। জার্মানির শ্রমবাজারে বিদেশি দক্ষ কর্মীদের গুরুত্ব ক্রমেই বাড়ছে। দেশটির সরকারি সংস্থাগুলোও জানিয়েছে, জনসংখ্যার বয়স বাড়ার কারণে ভবিষ্যতে শ্রমবাজারে অভিবাসী কর্মীদের প্রয়োজন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
পায়ে হাত দিয়ে প্রণাম-আলিঙ্গন, কানাডায় ভারতীয় বৃদ্ধার ২০ হাজার ডলারের স্বর্ণালংকার চুরি
বার্লিনে সমকামী হামলার সূত্রে সিরিয়ায় আইএস এ যোগ দেওয়া শারমিনা বেগম আটক
ফোন স্ক্রল করার সময় হৃদ্যন্ত্র বন্ধ হয়ে যায় তরুণীর, মৃত্যুর মুখ থেকে ফিরলেন ২১ বছরের তরুণী
রাজস্থানের আলওয়ার জেলায় থানার সামনে প্রকাশ্যে পাথর দিয়ে মাথায় আঘাত করে ৪০ বছর বয়সী সাইখুন খান নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ২৪ সেপ্টেম্বর সকালে বারোদা মেও থানার সামনে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করেন এবং পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। পুলিশের তথ্য অনুযায়ী, বারাওয়াস গ্রামের বাসিন্দা সাইখুন খান নিজের মোটরসাইকেলের জন্য টায়ার কিনতে বারোদা মেও বাজারে যাচ্ছিলেন। সকাল প্রায় ১০টার দিকে তিনি বারোদা মেও থানার সামনে দিয়ে যাওয়ার সময় অভিযুক্ত হর্ষ মূর্তিকার তাকে থামায়। এরপর তাকে মোটরসাইকেল থেকে টেনে নামিয়ে পাথর দিয়ে মাথায় একাধিকবার আঘাত করা হয় বলে পুলিশ জানিয়েছে। গুরুতর আহত সাইখুনকে প্রথমে স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আলওয়ারের হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথের মধ্যে তার মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ অভিযুক্ত হর্ষকে গ্রেপ্তার করে এবং আদালতে হাজির করে। পুলিশের প্রাথমিক বক্তব্য, সাইখুন ও অভিযুক্তের মধ্যে আগে কোনো পরিচয় বা শত্রুতা ছিল না। অভিযুক্তের মানসিক স্বাস্থ্যগত সমস্যা থাকতে পারে বলে পুলিশের সন্দেহ রয়েছে এবং তার মনোরোগ সংক্রান্ত পরীক্ষা করার কথা জানানো হয়েছে। তবে নিহতের পরিবার হত্যাকাণ্ডের পেছনে অন্য কারণ থাকার অভিযোগ তুলেছে। সাইখুনের ভাই ইরশাদ খানের দাবি, তার ভাইয়ের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। পরিবারের সন্দেহ, সাইখুনের দাড়ি ও টুপি দেখে তাকে মুসলিম হিসেবে শনাক্ত করে লক্ষ্যবস্তু করা হয়ে থাকতে পারে। তবে এটি পরিবারের অভিযোগ; তদন্তে ধর্মীয় পরিচয় হত্যার কারণ হিসেবে প্রমাণিত হয়েছে এমন তথ্য এখনো পাওয়া যায়নি। পুলিশ অবশ্য ধর্মীয় বিদ্বেষের অভিযোগ নাকচ করেছে। আলওয়ার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে ঘটনাটিকে সাম্প্রদায়িক হামলা হিসেবে দেখার মতো প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ আরও জানিয়েছে, হামলার স্থানটি থানার ভেতর থেকে সরাসরি দেখা যায় না এবং চিৎকার শুনে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেন। এদিকে ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বারোদা মেও থানার সামনে এবং আলওয়ার জেলা হাসপাতালের সামনে বিক্ষোভ করেন। তারা অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, নিহতের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং পুরো ঘটনার তদন্তের দাবি জানান। বিক্ষোভের সময় আলওয়ার-ভরতপুর সড়কেও যান চলাচলে বিঘ্ন ঘটে। ঘটনাটি নিয়ে ভারতের বিরোধী কংগ্রেস নেতারাও পুলিশের ভূমিকা ও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এসব রাজনৈতিক বক্তব্যকে ঘটনার তদন্তের প্রমাণ হিসেবে নয়, রাজনৈতিক প্রতিক্রিয়া হিসেবে দেখা উচিত। সাইখুন খানকে থানার সামনে পাথর দিয়ে হত্যার ঘটনা নিশ্চিত, অভিযুক্ত গ্রেপ্তারও হয়েছে। কিন্তু হত্যার উদ্দেশ্য নিয়ে এখনো দুটি ভিন্ন বক্তব্য রয়েছে—পুলিশের প্রাথমিক ধারণা অভিযুক্তের সম্ভাব্য মানসিক স্বাস্থ্যগত সমস্যা, আর পরিবারের অভিযোগ ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে তাকে টার্গেট করা হতে পারে। তদন্ত ও মেডিকেল/আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত হত্যার চূড়ান্ত উদ্দেশ্য নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
শিবির ছাড়ছেন সিরিয়ার বা স্তু চ্যুতরা, জানুয়ারি থেকে ফিরেছেন ৬০ হাজারের বেশি
গাজায় ফিলিস্তিনি নি হ তের সংখ্যা ৭৪ হাজার ছাড়াল, আ হ ত ১ লাখ ৭৫ হাজার