চীন থেকে ব্যবসা গুটিয়ে বিকল্প উৎপাদন ঘাঁটি খুঁজছে জাপানি কোম্পানিগুলো
চীনের অর্থনীতির গতি কমে যাওয়া, ব্যবসার খরচ বৃদ্ধি এবং টোকিও–বেইজিংয়ের কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে চীনে নিজেদের কার্যক্রম সংকুচিত করছে জাপানি কোম্পানিগুলো। জাপানের করপোরেট গবেষণা প্রতিষ্ঠান টেইকোকু ডেটাব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুনে চীনে ব্যবসায়িক উপস্থিতি থাকা জাপানি প্রতিষ্ঠানের সংখ্যা নেমেছে ১০ হাজার ১১৮টিতে। ২০১০ সালে এ তথ্য সংগ্রহ শুরু হওয়ার পর এটিই সর্বনিম্ন সংখ্যা।
সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুনের আগের জরিপের তুলনায় চীনে জাপানি কোম্পানির সংখ্যা কমেছে ২২ শতাংশ। আর ২০১২ সালের সর্বোচ্চ অবস্থানের তুলনায় তা প্রায় ৩০ শতাংশ কম। একসময় উৎপাদন ও বিক্রির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত চীনের বাজারে এখন নিজেদের ভবিষ্যৎ নতুন করে মূল্যায়ন করছে জাপানি প্রতিষ্ঠানগুলো।
রাজনৈতিক ঝুঁকি বিশ্লেষক প্রতিষ্ঠান ইউরেশিয়া গ্রুপের বিশ্লেষক জেরেমি চ্যানের মতে, যেসব জাপানি কোম্পানি আগে থেকেই চীনে ব্যবসার পরিসর কমানোর পরিকল্পনা করছিল, দুই দেশের সম্পর্কের অবনতির পর তারা বাজার ছাড়ার বিষয়টি আরও জরুরিভাবে বিবেচনা করছে। তাঁর ভাষ্য, জাপানি প্রতিষ্ঠান ও তাদের কর্মীদের মধ্যে চীনে স্বাগত না পাওয়া এবং নিরাপত্তাহীনতার অনুভূতি বাড়ছে।
টেইকোকু ডেটাব্যাংকের মূল্যায়নে, এই প্রবণতা আরও জোরালো হতে পারে। শুল্কসংক্রান্ত ঝুঁকি, শ্রম ও উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতা জাপানি কোম্পানিগুলোর মুনাফার ওপর চাপ তৈরি করছে। এর সঙ্গে কূটনৈতিক বিরোধ যুক্ত হওয়ায় অনেক প্রতিষ্ঠান কার্যক্রম ছোট করছে কিংবা বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে। তবে কিছু কোম্পানি পুরোপুরি সম্পর্ক ছিন্ন না করেও চীনের ওপর নির্ভরতা কমিয়েছে।
গত দুই বছরে নতুন করে ১ হাজার ২২১টি জাপানি প্রতিষ্ঠান স্থানীয় সহযোগী কোম্পানি, কারখানা বা প্রতিনিধি কার্যালয়ের মাধ্যমে চীনে প্রবেশ করেছে। একই সময়ে ৪ হাজার ১৩৭টি প্রতিষ্ঠান ব্যবসা গুটিয়েছে অথবা তাদের অবস্থান শনাক্ত করা যায়নি বলে টেইকোকুর জরিপে উল্লেখ রয়েছে। নতুন প্রবেশের তুলনায় এই সংখ্যা অনেক বেশি হওয়ায় চীনে জাপানি ব্যবসার সামগ্রিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমেছে।
জাপান ও চীনের সম্পর্কের অবনতির পেছনে তাইওয়ান ইস্যুও রয়েছে। সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, গত বছরের নভেম্বরে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি পার্লামেন্টে বলেছিলেন, চীন তাইওয়ানে আক্রমণ করলে জাপান সামরিকভাবে জড়িত হতে পারে। এর পর থেকে দুই দেশের সম্পর্কে চাপ বেড়েছে। বেইজিং জাপানি কোম্পানিগুলোর জন্য গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে এবং নিজেদের নাগরিকদের জাপান ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
ফুজিৎসু রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নীতি অর্থনীতিবিদ মার্টিন শুলজ বলেন, মার্কিন শুল্ক, চীনা পণ্যের বিরুদ্ধে জনমত এবং ভারতের ক্রমবর্ধমান বাজারও জাপানি প্রতিষ্ঠানগুলোকে বিকল্প খুঁজতে উৎসাহিত করছে। তাঁর মতে, চীনে বিনিয়োগ একসঙ্গে একাধিক প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছে।
চীনের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাজারে জাপানি কোম্পানিগুলোর গুরুত্ব বাড়ছে বলে জানিয়েছেন মোনেক্স গ্রুপের বিশেষজ্ঞ পরিচালক জেসপার কল। তাঁর হিসাব অনুযায়ী, টোপিক্স সূচকে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মুনাফায় চীনের অবদান ২০২০ সালের ২৩ শতাংশ থেকে চলতি বছরে ১৫ শতাংশের নিচে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অবদান ২৫ শতাংশ থেকে বেড়ে ৩৫ শতাংশ হয়েছে।
কলের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র নিজেদের শিল্প উৎপাদন বাড়াতে জাপানি প্রতিষ্ঠানগুলোকে সক্রিয়ভাবে আকৃষ্ট করছে। অন্যদিকে চীন এমন একটি উৎপাদনব্যবস্থার দিকে এগোচ্ছে, যেখানে পণ্য চীনে তৈরি হওয়ার পাশাপাশি উৎপাদনকারী প্রতিষ্ঠানও চীনা হবে। এই পরিবর্তন জাপানি কোম্পানিগুলোর দীর্ঘমেয়াদি ব্যবসার কৌশলকে প্রভাবিত করছে।
চীনে কর্মী পাঠানোর বিষয়েও উদ্বেগ তৈরি হয়েছে বলে বিশ্লেষকেরা জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক ও বেসামরিক উভয় কাজে ব্যবহারযোগ্য পণ্যের রপ্তানি বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে গত আগস্টে কয়েকজন জাপানি নাগরিককে আটক করা হয়। তাঁদের মধ্যে বড় জাপানি প্রতিষ্ঠানের কর্মকর্তারাও ছিলেন বলে খবর পাওয়া গেছে। এসব ঘটনা ব্যবসায়িক ঝুঁকির পাশাপাশি কর্মীদের নিরাপত্তার বিষয়টিও সামনে এনেছে।
জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের এপ্রিলের একটি প্রতিবেদনেও চীনে ব্যবসা সম্প্রসারণে জাপানি কোম্পানিগুলোর অনাগ্রহ বাড়ার কথা উঠে এসেছে। তবে চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফেং বলেছেন, তাঁর দেশ জাপানি প্রতিষ্ঠানগুলোকে ব্যবসা বিকাশ এবং বাজারের সুযোগ কাজে লাগাতে স্বাগত জানায়। জাপানি একটি বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
সব ধরনের জাপানি প্রতিষ্ঠানের জন্য অবশ্য পরিস্থিতি এক নয়। সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির অধ্যাপক কেই কোগার মতে, গাড়ি নির্মাতা, যন্ত্রাংশ সরবরাহকারী এবং রপ্তানিনির্ভর উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর চীনে কার্যক্রম কমানোর সম্ভাবনা বেশি। অন্যদিকে স্থানীয় বাজারের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং চীনা প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম কোম্পানিগুলো সেখানে থেকে যেতে পারে। বিশেষ করে চিকিৎসা ও সূক্ষ্ম যন্ত্রপাতি প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এই সম্ভাবনা বেশি বলে মনে করেন তিনি।
সূত্র: সিএনবিসি ও টেইকোকু ডেটাব্যাংক।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreসৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে প্রবেশের পথে অবস্থিত ব্যতিক্রমী স্থাপত্য ‘মক্কা গেট’ আবারও আলোচনায় এসেছে। পবিত্র কোরআনের আদলে নির্মিত এই বিশাল প্রবেশদ্বার দেশটির অন্যতম পরিচিত স্থাপত্য নিদর্শন হিসেবে পরিচিত। জেদ্দা-মক্কা মহাসড়কে অবস্থিত স্থাপনাটি দেখতে একটি খোলা পবিত্র কোরআনের মতো। ঐতিহ্যবাহী কাঠের রেহালের ওপর রাখা খোলা কোরআনের আদলে এর নকশা তৈরি করা হয়েছে। ধর্মীয় প্রতীক ও আধুনিক স্থাপত্যের সমন্বয়ে নির্মিত এই প্রবেশদ্বার মক্কায় আগত দর্শনার্থী ও ওমরাহ পালনকারীদের দৃষ্টি আকর্ষণ করে। সৌদি প্রেস এজেন্সির ২৩ নভেম্বর ২০২৬-এর প্রতিবেদন অনুযায়ী, স্থাপনাটির খোলা বইয়ের মতো দুটি অংশের প্রতিটির উচ্চতা প্রায় ১৬ দশমিক ৫ মিটার এবং প্রস্থ ২৬ মিটার। সড়কের ওপর প্রায় ২৩ থেকে ৩১ মিটার উচ্চতায় এর মূল কাঠামো স্থাপন করা হয়েছে। শুধু স্থাপত্যের সৌন্দর্য নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে মুসলমানদের ধর্মীয় অনুভূতি। পবিত্র কোরআনের আদলে তৈরি নকশাটি মক্কার ইসলামি পরিচয় ও ধর্মীয় গুরুত্বকে তুলে ধরে। রাতের আলোকসজ্জায় স্থাপনাটির সৌন্দর্য আরও ফুটে ওঠে। আশপাশের পরিবেশ, সবুজায়ন এবং পরিকল্পিত উন্মুক্ত স্থান মক্কায় প্রবেশের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মক্কা নগরীর প্রবেশপথগুলোর সৌন্দর্য বৃদ্ধি এবং নগর পরিবেশ উন্নয়নে স্থানীয় কর্তৃপক্ষ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে বাসিন্দা, দর্শনার্থী ও হজ-ওমরাহ পালনকারীদের জন্য আরও সুন্দর পরিবেশ গড়ে তোলার চেষ্টা চলছে। ধর্মীয় ঐতিহ্য ও আধুনিক স্থাপত্যের এমন সমন্বয় মক্কা গেটকে সৌদি আরবের একটি বিশেষ পরিচিতিতে পরিণত করেছে। সংবাদসূত্র: সৌদি প্রেস এজেন্সি। 874 এসকিউ
কুইবেকের তথাকথিত ধর্মনিরপেক্ষতায় ক্ষুব্ধ মুসলিম নারীরা, সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা
বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও যুক্তরাজ্যে যেতে পারছেন না আফগান নারীরা, ভেঙে গেল স্বপ্ন
সৌদি আরবের রিয়াদে ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট ভবনে হুথিদের হামলা, ভারতীয় ও নেপালিসহ আহত ১১ জন
যুক্তরাজ্যের প্রিন্স এবং প্রিন্সেস অব ওয়েলসের নরফোকের বাসভবন ‘অ্যানমার হলে’ চুরি ও অনধিকার প্রবেশের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্যান্ড্রিংহাম এস্টেটে অবস্থিত এই বাড়িতে ঘটনার সময় রাজপরিবারের কেউ উপস্থিত ছিলেন না। নরফোক পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টার কিছু আগে অ্যানমার হলে সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে তারা সেখানে অভিযান চালায়। তল্লাশির কাজে পুলিশি কুকুর, ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করা হয়। পরবর্তীতে এস্টেটের ভেতর থেকেই ওই দুই ব্যক্তিকে আটক করা হয় এবং বর্তমানে তারা পুলিশি হেফাজতে রয়েছেন। এ বিষয়ে রাজপরিবারের দপ্তর কেনসিংটন প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে তারা কোনো মন্তব্য করে না। উল্লেখ্য, প্রিন্স উইলিয়াম এবং ক্যাথরিন (কেট মিডলটন) অ্যানমার হলে স্থায়ীভাবে বসবাস করেন না; মূলত ছুটির দিনগুলোতে অবকাশ যাপনের জন্য তারা এখানে আসেন। তাদের মূল বাসভবন বার্কশায়ারের উইন্ডসর ক্যাসেল এস্টেটে। ২০১১ সালে বিয়ের পর প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ এই দম্পতিকে ১০ শয়নকক্ষবিশিষ্ট লাল ইটের তৈরি জর্জিয়ান ধাঁচের এই বিশাল বাড়িটি উপহার দিয়েছিলেন। প্রায় ৮০ বর্গকিলোমিটার (৩১ বর্গমাইল) এলাকাজুড়ে বিস্তৃত স্যান্ড্রিংহাম এস্টেটে রাজা চার্লসের ব্যক্তিগত বাসভবন ‘স্যান্ড্রিংহাম হাউস’ অবস্থিত, যা অ্যানমার হল থেকে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে। এস্টেটের প্রধান বাড়ি ও বাগান বর্তমানে জনসাধারণের জন্য বন্ধ থাকলেও এর পশ্চিম পাশের বনাঞ্চল ‘রয়্যাল পার্কল্যান্ড’ সারা বছর দর্শনার্থীদের জন্য খোলা থাকে। এই এস্টেটে রাজপরিবারের আরও অনেক সদস্য বসবাস করেন, যার মধ্যে গত ফেব্রুয়ারিতে মার্শ ফার্মে ওঠা অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরও রয়েছেন। সূত্র: বিবিসি 873/ডিএ
নিউজিল্যান্ডে দুই বছর কাজের বাধ্যবাধকতা ছাড়াই রেসিডেন্স ভিসা পাবেন চার শ্রেণির যোগ্য শিক্ষক
ফের ভাঙন? সিন্ধু প্রদেশ বিভক্তির পরিকল্পনায় উত্তাল পাকিস্তান, আলোচনায় ‘সিন্ধুদেশ’
ইসরায়েলি সেনাদের মধ্যে বেড়েছে আত্মহত্যার প্রবণতা, ১৬ বছরের সর্বোচ্চ!
যুক্তরাজ্যে তুলনামূলক কম ভাড়ায় বসবাসের জন্য স্থানীয় কাউন্সিলের মাধ্যমে সরকারি আবাসন বা কাউন্সিল বাড়ি পাওয়ার সুযোগ রয়েছে। তবে দেশটিতে বসবাসরত সব বিদেশি নাগরিক এই সুবিধার জন্য আবেদন করতে পারেন না। আবেদনকারীর অভিবাসন স্ট্যাটাস, ভিসার শর্ত এবং স্থানীয় কাউন্সিলের নীতিমালার ওপর নির্ভর করে এই সুবিধা পাওয়ার যোগ্যতা। যুক্তরাজ্য সরকারের নির্দেশনা অনুযায়ী, ইংল্যান্ডে কাউন্সিল বাড়ি সরকারি সুবিধা বা পাবলিক ফান্ডের অন্তর্ভুক্ত। ফলে যাঁদের ভিসায় ‘নো রিকার্স টু পাবলিক ফান্ডস’ (এনআরপিএফ) শর্ত রয়েছে, তাঁরা সাধারণত এই সুবিধা পাওয়ার যোগ্য নন। যাঁরা আবেদন করতে পারবেন - ব্রিটিশ ও আইরিশ নাগরিক। - স্থায়ী বসবাসের অনুমতি বা ইনডেফিনিট লিভ টু রিমেইন (আইএলআর) পাওয়া ব্যক্তিরা। - স্বীকৃত শরণার্থী ও মানবিক সুরক্ষা পাওয়া ব্যক্তিরা। - ইউরোপীয় ইউনিয়নের সেটেলড স্ট্যাটাসধারীরা। - নির্দিষ্ট শর্ত পূরণকারী প্রি-সেটেলড স্ট্যাটাসধারীরা। - বিশেষ অভিবাসন কর্মসূচির আওতায় আসা যোগ্য আফগান ও ইউক্রেনীয় নাগরিকরা। - সরকারি সুবিধা গ্রহণের অনুমতি রয়েছে এমন নির্ধারিত অভিবাসন স্ট্যাটাসধারীরা। তবে পারিবারিক ভিসাসহ নির্দিষ্ট অভিবাসন কর্মসূচির আওতায় থাকা ব্যক্তিরা চরম আর্থিক সংকট, গৃহহীন হওয়ার ঝুঁকি কিংবা সন্তানের কল্যাণের স্বার্থে এনআরপিএফ শর্ত প্রত্যাহারের আবেদন করতে পারেন। শর্ত প্রত্যাহার করা হলেও কাউন্সিল বাড়ির অন্যান্য যোগ্যতা পূরণ করতে হবে। কাউন্সিল বাড়ি পাওয়ার ক্ষেত্রে যাঁরা অগ্রাধিকার পাবেন - গৃহহীন ব্যক্তি ও পরিবার। - অতিরিক্ত জনাকীর্ণ বাসস্থানে বসবাসকারী পরিবার। - বর্তমান বাসস্থানের কারণে স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন এমন ব্যক্তি। - বিশেষ চিকিৎসাগত বা কল্যাণসংক্রান্ত আবাসনের প্রয়োজন রয়েছে এমন ব্যক্তি। কীভাবে আবেদন করবেন? আগ্রহীদের নিজ এলাকার স্থানীয় কাউন্সিলের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। সাধারণত আবেদনকারীর পরিচয়, অভিবাসন স্ট্যাটাস, বর্তমান ঠিকানা, আয় এবং পরিবারের সদস্যদের তথ্য যাচাই করা হয়।আবেদনের যোগ্যতা অর্জন করলেই কাউন্সিল বাড়ি পাওয়ার নিশ্চয়তা নেই। যোগ্য আবেদনকারীদের সাধারণত অপেক্ষমাণ তালিকায় রাখা হয়। আবাসনের চাহিদা ও প্রাপ্যতার ভিত্তিতে বাড়ি বরাদ্দ দেওয়া হয়। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। ব্রিটিশ নাগরিকত্ব বা স্থায়ী বসবাসের অনুমতি থাকলে অন্যান্য শর্ত পূরণ করে আবেদন করা যাবে। তবে অস্থায়ী ভিসাধারীদের আবেদনের আগে নিজেদের অভিবাসন স্ট্যাটাস ও ভিসার শর্ত যাচাই করতে হবে।উল্লেখ্য, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডে আবাসন বরাদ্দের নিয়মে পার্থক্য রয়েছে। সংবাদসূত্র যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইট (GOV.UK), শেল্টার ইংল্যান্ড 876TR
হামাস নিয়ে অতীত বক্তব্যের জেরে জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে আপত্তি, হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি
ফুচকা বিক্রেতার ব্যাংকে ৬৩ লাখ টাকা, রয়েছে একাধিক সম্পত্তি! হতাশ ২৬ বছর বয়সী যুবক

