সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

রসগোল্লার কথা বলে খেতে দিলো ছোট বোমা, মুখে দিতেই বিস্ফোরণে মৃত্যু

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ১২, ২০২৬ ১১:২১
ভারতের মধ্যপ্রদেশে রসগোল্লা বলে খেতে দেওয়া ছোট বোমা মুখের ভেতর বিস্ফোরিত হয়ে ৩৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত
ভারতের মধ্যপ্রদেশে রসগোল্লা বলে খেতে দেওয়া ছোট বোমা মুখের ভেতর বিস্ফোরিত হয়ে ৩৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশে রসগোল্লা বলে খেতে দেওয়া একটি ছোট বোমা মুখের ভেতর বিস্ফোরিত হয়ে ৩৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে রাজ্যের দিন্দোরি জেলার পাড়ারিয়া ছাঁটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাজেন্দ্র বারাউতিয়া। অভিযোগ উঠেছে, একই গ্রামের রামভগত বারাউতিয়া তাঁকে মিষ্টির কথা বলে বন্য শূকর মারার কাজে ব্যবহৃত একটি বিস্ফোরক দিয়েছিলেন। সেটি রসগোল্লা ভেবে মুখে নিয়ে কামড় দিতেই বিস্ফোরণ ঘটে।

 

পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খান রাজেন্দ্র। এরপর বাড়ির উঠানে আগুন পোহাচ্ছিলেন তিনি। রাত আটটার দিকে সেখানে আসেন তাঁর পরিচিত রামভগত বারাউতিয়া। দুজন পাশাপাশি বসে গল্প করছিলেন।

 

কথাবার্তার একপর্যায়ে রামভগত একটি গোলাকার বস্তু রাজেন্দ্রর হাতে তুলে দেন। সেটিকে রসগোল্লা বলে খেতে বলেন তিনি। পরিচিত ব্যক্তির দেওয়া বস্তুটিকে মিষ্টি মনে করে মুখে নেন রাজেন্দ্র। কিন্তু দাঁত দিয়ে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই সেটি বিস্ফোরিত হয়। এতে তাঁর মুখ ও চোয়াল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

 

বিস্ফোরণের শব্দ শুনে পরিবারের সদস্যরা ছুটে আসেন। গুরুতর আহত রাজেন্দ্রকে দ্রুত একটি অটোরিকশায় করে দিন্দোরি জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বুধবার মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

দিন্দোরি কোতোয়ালি থানার পরিদর্শক দুর্গাপ্রসাদ নাগপুরে জানিয়েছেন, রাজেন্দ্রকে যে বিস্ফোরকটি দেওয়া হয়েছিল, সেটি স্থানীয়ভাবে বন্য শূকর মারার কাজে ব্যবহৃত একধরনের বোমা। এ ধরনের বিস্ফোরক চাপের কারণে ফেটে যেতে পারে। রাজেন্দ্র বস্তুটিকে রসগোল্লা ভেবে কামড় দেওয়ায় তাঁর মুখের ভেতরেই বিস্ফোরণ ঘটে।

 

ঘটনার পর অভিযুক্ত রামভগত বারাউতিয়ার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারায় অনিচ্ছাকৃত হত্যাসংক্রান্ত অপরাধ এবং বিস্ফোরক পদার্থ আইনের ৩ ও ৪ ধারায় মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার প্রকাশিত স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্তকে ধরতে তল্লাশি চলছিল।

 

পুলিশ এখন খতিয়ে দেখছে, অভিযুক্ত ব্যক্তি কোথা থেকে ওই বিস্ফোরক সংগ্রহ করেছিলেন এবং কী উদ্দেশ্যে সেটি রাজেন্দ্রকে খেতে দিয়েছিলেন। তাঁদের মধ্যে আগে কোনো বিরোধ ছিল কি না, সে বিষয়েও তদন্তের চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি।

 

এ ঘটনায় পাড়ারিয়া ছাঁটা গ্রামে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বুধবার ময়নাতদন্তের সময় জেলা হাসপাতালের মর্গের বাইরে নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা জড়ো হন। পরিচিত একজনের দেওয়া খাবার মনে করে বিস্ফোরক মুখে নেওয়ার পর এমন মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আন্তর্জাতিক

View more
টিকটক ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই হামলা I ছবিঃ কোলাজ আমেরিকা বাংলা
টিকটক ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই হামলা, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘ম্যানচেস্টার ইভিনিং নিউজ’-এর বরাত দিয়ে শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম ‘এনডিটিভি’ জানিয়েছে, পাকিস্তানে টিকটক ভিডিও ধারণের সময় বাঘের হামলায় ১৯ বছর বয়সি এক তরুণ নিহত হয়েছেন। লাহোরের কাহনা এলাকার একটি ব্যক্তিমালিকানাধীন খামারে মর্মান্তিক এই ঘটনা ঘটে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতা নোমান হাসান ও ওই খামারের মালিক ফাইয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ।   জানা গেছে, খামারের একটি প্রজননকেন্দ্রে বাঘটিকে রাখা হয়েছিল। টিকটক ভিডিও ধারণের জন্য কনটেন্ট নির্মাতা নোমান হাসানের অনুরোধেই খাঁচা থেকে বাঘটিকে বের করা হয়। পুলিশ জানায়, টিকটকারের উপস্থিতিতে বাঘটি হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং খামারের কর্মী তালহার ওপর হামলা চালায়।   হামলায় গুরুতর আহত তালহাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ আরও জানায়, শুরুতে ইনফ্লুয়েন্সার নোমান দাবি করেছিলেন যে কুকুরের হামলায় তালহা আহত হয়েছেন। তবে পুলিশি তদন্তে তার মৃত্যুর প্রকৃত কারণ বেরিয়ে আসে।   এই ঘটনার পর লাহোর পুলিশ এক বিবৃতিতে বলেছে, "টিকটকের প্রতি আগ্রহ কোনো মানুষের জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে না। শখ কিংবা বিনোদনের নামে কারও জীবন ঝুঁকির মুখে ফেলার সুযোগ নেই। ঘটনা আড়াল করার চেষ্টা এবং অবহেলার প্রতিটি দিক তদন্ত করে দেখা হবে।" ওই খামারটিতে বাঘ রাখার বৈধ অনুমতি ছিল কি না এবং নিরাপত্তাব্যবস্থা যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, পুলিশ এখন তা খতিয়ে দেখছে।   উল্লেখ্য, কনটেন্ট নির্মাতা নোমান হাসান বাঘের সঙ্গে ঝুঁকিপূর্ণ ভিডিও প্রকাশের জন্য আগে থেকেই পরিচিত। ছবি ও ভিডিও আদান-প্রদানের মাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত তার একটি ভিডিওতে দেখা যায়, শিকল দিয়ে বেঁধে রাখা একটি বাঘকে তিনি চুমু দেওয়ার চেষ্টা করছেন। অন্য আরেকটি ভিডিওতে একটি চিতাবাঘকে আদর করার সময় প্রাণীটি হঠাৎ তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে আঁচড় দেয়।

প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬ ১২:৪১
মেকআপ করায় আফগানিস্তানে ৫২ নারীকে আটক করল তালেবান সরকার I ছবিঃ কোলাজ আমেরিকা বাংলা

মেকআপ করায় আফগানিস্তানে ৫২ নারীকে আটক করল তালেবান সরকার

ইরানি হুমকি পরোয়া করেন না: বাড়ি ছেড়ে পালানোর পর ঘোষণা মার্কিন অর্থমন্ত্রীর

ইরানি হুমকি পরোয়া করেন না: বাড়ি ছেড়ে পালানোর পর ঘোষণা মার্কিন অর্থমন্ত্রীর

রসগোল্লা ভেবে খেলেন বোমা, মুহূর্তেই ঝরে গেল ৩৫ বছর বয়সী যুবকের প্রাণ

রসগোল্লা ভেবে খেলেন বোমা, মুহূর্তেই ঝরে গেল ৩৫ বছর বয়সী যুবকের প্রাণ

‘ফেসস্টিলার’ ফাঁদ: যেভাবে ৪০ কোটি ডলার হাতিয়ে নিল উত্তর কোরিয়ার হ্যাকাররা
‘ফেসস্টিলার’ ফাঁদ: যেভাবে ৪০ কোটি ডলার হাতিয়ে নিল উত্তর কোরিয়ার হ্যাকাররা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ভুয়া ভিডিও কল এবং পরিচয় চুরির অভিনব কৌশল ব্যবহার করে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মদদপুষ্ট হ্যাকাররা ৪০ কোটি (৪০০ মিলিয়ন) ডলারের বেশি অর্থ হাতিয়ে নিয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এ তথ্য জানিয়েছে।   এফবিআই জানায়, ‘ফেসস্টিলার’ (FaceStealer) নামক অত্যন্ত সুপরিকল্পিত এক ‘সোশ্যাল ইঞ্জিনিয়ারিং’ বা মনস্তাত্ত্বিক প্রতারণার ফাঁদ পেতে গত ১৮ মাসে এই বিপুল পরিমাণ অর্থ চুরি করেছে হ্যাকাররা। মূলত ক্রিপ্টোকারেন্সি এবং ওয়েব-থ্রি (Web3) খাতের সাথে যুক্ত ব্যক্তিদের লক্ষ্য করে এই সাইবার হামলা চালানো হচ্ছে।   এর আগে চলতি মাসে ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ‘বাইন্যান্স’ (Binance) থেকে ৬০০ কোটি (৬ বিলিয়ন) ডলার চুরির ঘটনায় উত্তর কোরিয়ার সংশ্লিষ্ট হ্যাকারদের অভিযুক্ত করেছিল এফবিআই। তবে পিয়ংইয়ং বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।   এফবিআইয়ের সাইবার শাখার অপারেশন ডিরেক্টর ব্রেট লেদারম্যান বলেন, "উত্তর কোরিয়ার শাসকগোষ্ঠী তাদের অবৈধ অস্ত্র কর্মসূচির তহবিল জোগাতে বড় আকারের ক্রিপ্টোকারেন্সি চুরির ওপর নির্ভর করে এবং সাম্প্রতিক বছরগুলোতে তারা এভাবে বিলিয়ন বিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে।"   যেভাবে কাজ করে ‘ফেসস্টিলার’ ফাঁদ: তদন্তকারীদের মতে, এই চক্রের হ্যাকাররা প্রথমে ভুক্তভোগীর পরিচিত কোনো ব্যক্তির ছদ্মবেশ ধারণ করে। এরপর বিশ্বাস অর্জনের জন্য এআই-চালিত ডিপফেক (Deepfake) ভিডিও ব্যবহার করে ভুক্তভোগীকে একটি ভিডিও মিটিংয়ে আমন্ত্রণ জানায়। ভিডিও কল চলাকালীন হ্যাকাররা ইচ্ছাকৃতভাবে ‘ভুয়া যান্ত্রিক ত্রুটি’র (Fake technical error) নাটক সাজায় এবং সমস্যা সমাধানের কথা বলে ভুক্তভোগীকে একটি নির্দিষ্ট লিংকে ক্লিক করতে বা কোনো প্রম্পট গ্রহণ করতে বলে। আর তাতেই ভুক্তভোগীর ডিভাইসে ক্ষতিকর ম্যালওয়্যার (Malware) ইনস্টল হয়ে যায়।   পরবর্তীতে ওই ডিভাইস থেকে ভুক্তভোগীর কন্টাক্ট লিস্ট, সোশ্যাল মিডিয়া এবং যোগাযোগের অ্যাপগুলোর নিয়ন্ত্রণ নিয়ে হ্যাকাররা তার ছদ্মবেশে পরবর্তী শিকার ধরার কাজ শুরু করে।   এফবিআইয়ের লস অ্যাঞ্জেলেস ফিল্ড অফিসের সহকারী পরিচালক প্যাট্রিক গ্র্যান্ডি এই ঝুঁকির বিষয়ে সতর্ক করে বলেন, "ফেসস্টিলার এমন এক কার্যকর প্রতারণা কৌশল, যা অত্যন্ত দক্ষ প্রযুক্তিবিদ এবং নিরাপত্তা সচেতন কম্পিউটার ব্যবহারকারীদেরও সহজেই ধোঁকা দিতে সক্ষম। এটি জনপ্রিয় ভিডিও কনফারেন্স প্ল্যাটফর্ম এবং ব্যক্তিগত সম্পর্কের প্রতি আমাদের বিশ্বাসের সুযোগ নেয়। আপনি যদি ভাবেন যে আপনি এর শিকার হতে পারেন না, তবে আপনি যথেষ্ট সৃজনশীলভাবে চিন্তা করছেন না।"   এদিকে তদন্তের অংশ হিসেবে ‘ফেসস্টিলার’ প্রতারণার শিকার হওয়া ভুক্তভোগীদের ৯০০টিরও বেশি ওয়েবক্যাম ভিডিও জব্দ করেছে বলে জানিয়েছে এফবিআই। সূত্র: এএফপি।

প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬ ১০:৩৬
পুতিনের সঙ্গে বৈঠকে ‘কোনো চমক’ না রাখতে ট্রাম্পকে অনুরোধ জার্মান চ্যান্সেলরের

পুতিনের সঙ্গে বৈঠকে ‘কোনো চমক’ না রাখতে ট্রাম্পকে অনুরোধ জার্মান চ্যান্সেলরের

হেলিকপ্টার প্রকৌশলী থেকে জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট: ইতিহাস গড়তে যাচ্ছেন ইলসে আইগনার

হেলিকপ্টার প্রকৌশলী থেকে জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট: ইতিহাস গড়তে যাচ্ছেন ইলসে আইগনার

মেয়াদ শেষেও ইরানের সরকার টিকে থাকলে তা নিজের পরাজয় হিসেবে দেখবেন ট্রাম্প

মেয়াদ শেষেও ইরানের সরকার টিকে থাকলে তা নিজের পরাজয় হিসেবে দেখবেন ট্রাম্প

অস্তিত্ব রক্ষায় নতুন কৌশলের আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু
ইরানভীতি ও মুসলিমবিদ্বেষ: রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় নতুন কৌশলের আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু

ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষার্থে নতুন এক কৌশল বেছে নিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে ভয় ও শঙ্কা (ইরানোফোবিয়া) ও মুসলিমবিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।   বিশ্লেষকদের মতে, নেতানিয়াহু ভালো করেই জানেন যে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তিনি ক্ষমতা থেকে বিদায় নেওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন। ফলে এই সংকট কাটাতে তিনি সংঘাত দীর্ঘায়িত করার পথ বেছে নিয়েছেন। বিরোধী দলগুলোর ওপর চাপ সৃষ্টি করতে এবং একটি জাতীয় ঐক্য সরকার গঠন করতে বাধ্য করতে তিনি ইরান ইস্যুকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।    ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নতুন করে ইরানের ওপর সামরিক হামলার পক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর প্রতিনিয়ত চাপ দিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। তবে দেশটির সামরিক বাহিনী এবং একাংশ এর বিরোধিতা করে সতর্ক করেছে যে, এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে আরও বড় আঞ্চলিক সংঘাতের জন্ম দিতে পারে।   বিশ্লেষক অ্যারন ব্রেগম্যান মন্তব্য করেছেন, নেতানিয়াহু বর্তমানে মরিয়া হয়ে উঠেছেন। তিনি জানেন যে একটি বড় ধরনের সংকট বা যুদ্ধই কেবল তাকে রাজনৈতিক পতন থেকে রক্ষা করতে পারে। সূত্র: আল জাজিরা।

প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬ ৫:৫৬
বাণিজ্যমন্ত্রী লুটনিকক

এনভিডিয়া কেলেঙ্কারিতে চাপে হোয়াইট হাউস: সরিয়ে দেয়া হতে পারে বাণিজ্যমন্ত্রী লুটনিককে

মার্কিন ডলারের বিপরীতে জাপানের মুদ্রা ইয়েনের বড় দরপতন ঘটে এক ডলারের বিনিময়মূল্য ১৬০ ইয়েন ছাড়িয়ে গেছে। ছবি: সংগৃহীত

মার্কিন ডলারের দাপটে জাপানি ইয়েনের বড় ধস, মুদ্রাবাজারে কঠোর পদক্ষেপের সতর্কবার্তা

শেখ হাসিনাকে দেশে ফেরাতে সামরিক বিমান পাঠানোর পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি। ছবি: সংগৃহীত

হাসিনাকে ফেরাতে বাংলাদেশ থেকে সামরিক বিমান পাঠানোর পরামর্শ ভারতের সাবেক হাইকমিশনারের

0 Comments