যুক্তরাষ্ট্রে শিশুকে নির্যাতন ও ভিডিও ছড়ানোর দায়ে যুবকের ৩৪ বছরের কারাদণ্ড
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে নিজের তত্ত্বাবধানে থাকা এক শিশুকে যৌন নির্যাতন করে সেই ঘটনার ভিডিও ধারণ ও তা বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার দায়ে এক ব্যক্তিকে ৩৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের অধীন হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস (এইচএসআই) জানায়, নিউপোর্টের বাসিন্দা ৩১ বছর বয়সী লিয়ান্দ্রো ডাভিলা তৃতীয়কে আদালত ৪০৮ মাস বা ৩৪ বছরের কারাদণ্ড প্রদান করেছে।
আদালতের নথি অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত ডাভিলা তার দেখাশোনার দায়িত্বে থাকা এক শিশুকে যৌন নির্যাতনের ভিডিও তৈরি করে 'কিক' মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীদের কাছে বারবার ছড়িয়ে দেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, শিশুটির মা যখন কর্মস্থলে থাকতেন তখন তার দেখাশোনার দায়িত্বে ছিলেন ডাভিলা। সেই বিশ্বাসের চরম সুযোগ নিয়ে তিনি শিশুটির ওপর এই নৃশংস নির্যাতন চালান।
২০২৫ সালের জুলাই মাসে কিক কর্তৃপক্ষ সন্দেহজনক কার্যক্রমের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে এই চাঞ্চল্যকর ঘটনাটি প্রকাশ্যে আসে। এরপর তদন্তকারীরা অ্যাকাউন্টের তথ্য বিশ্লেষণ করে ডাভিলাকে শনাক্ত করতে সক্ষম হন। পরবর্তীতে তার কিক অ্যাকাউন্টে তল্লাশি চালিয়ে শিশুদের যৌন নির্যাতনের অন্তত ৫০টি আপত্তিকর ভিডিও উদ্ধার করে পুলিশ। ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেনের তথ্য অনুযায়ী, ডাভিলার আইপি ঠিকানা থেকে এর আগেও একাধিক প্রতিবেদন জমা পড়েছিল।
এই মামলার তদন্ত যৌথভাবে পরিচালনা করে এইচএসআই নর্দার্ন কেন্টাকি, নেদারল্যান্ডসের এইচএসআই দ্য হেগ এবং ক্যাম্পবেল কাউন্টি পুলিশ বিভাগ। আদালতের প্রধান মার্কিন জেলা বিচারক ডেভিড বানিং সাজা নির্ধারণের সময় বিশ্বাসের অবস্থানের অপব্যবহারসহ একাধিক বিষয়কে শাস্তি বাড়ানোর মূল কারণ হিসেবে বিবেচনা করেন। সাজা ভোগের পর ডাভিলাকে আজীবন কঠোর নজরদারিতে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
এইচএসআই ন্যাশভিলের ভারপ্রাপ্ত বিশেষ এজেন্ট ইন চার্জ ডেনিস এম. ফেটিং বলেন, এই রায় শিশুদের সুরক্ষায় তাঁদের কঠোর অঙ্গীকারের প্রতিফলন। সমন্বিত তদন্ত ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতার মাধ্যমে ভুক্তভোগীদের জন্য অবশেষে ন্যায়বিচার নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে শিশুদের বিরুদ্ধে অপরাধে জড়িত ব্যক্তিদের জন্য এটি একটি অত্যন্ত কঠোর বার্তা।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বিষয়
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক শহরের বাসিন্দাদের পানির বিল ৭ শতাংশ কমানোর প্রস্তাব দিতে যাচ্ছেন নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, নাগরিকদের আর্থিক চাপ কমানোর লক্ষ্যে সিটি কাউন্সিলের আগামী সভায় এ প্রস্তাব উত্থাপন করা হবে। প্রস্তাবটি অনুমোদিত হলে শহরের বাসিন্দারা পানির বিলের ক্ষেত্রে কিছুটা স্বস্তি পেতে পারেন। তবে প্রস্তাবটি এখনো অনুমোদিত হয়নি এবং নতুন হার কবে থেকে কার্যকর হতে পারে, সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে হ্যামট্রামিকের বাসিন্দাদের মধ্যে পানির উচ্চ বিল নিয়ে অসন্তোষ রয়েছে। গত ১০ নভেম্বর সিটি কাউন্সিলের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। মেয়র মুহিত মাহমুদ পানির বিলের পরিমাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। স্থানীয় সংবাদমাধ্যম ডেট্রয়েট ফ্রি প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, মেয়র জানান, তাঁর শ্বশুর গত মাসে ২৫০ ডলারের পানির বিল পেয়েছেন। শহরের পানির বিল অত্যন্ত বেশি বলে মন্তব্য করেন তিনি। এ সমস্যা সমাধানের উপায় খুঁজতে একটি বিশেষ উপকমিটি গঠনেরও আহ্বান জানিয়েছেন মেয়র। হ্যামট্রামিকের পানি সরবরাহব্যবস্থার পুরোনো অবকাঠামোও ব্যয় বৃদ্ধির অন্যতম কারণ। শহরের বিভিন্ন এলাকায় পানির পুরোনো পাইপলাইন পরিবর্তন, পানীয় জল সরবরাহব্যবস্থার উন্নয়ন এবং সিসাযুক্ত সংযোগলাইন প্রতিস্থাপনের প্রয়োজন রয়েছে। গত ১০ নভেম্বরের কাউন্সিল সভায় প্রায় ১ কোটি ৩৮ লাখ ডলারের একটি পানি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়ন অনুমোদন করা হয়। প্রকল্পটির অর্থের একাংশ অনুদান এবং বাকি অংশ স্বল্প সুদের ঋণ থেকে আসবে। তবে এসব উন্নয়নকাজের ব্যয় নাগরিকদের পানির বিলে কতটা প্রভাব ফেলতে পারে, তা নিয়েও আলোচনা হয়েছে। এদিকে শহরের প্রচলিত বিধান অনুযায়ী, পানি ও পয়োনিষ্কাশন সেবার হার নির্ধারণে সিটি কাউন্সিলের আনুষ্ঠানিক সিদ্ধান্ত প্রয়োজন। ফলে মেয়র প্রস্তাব উত্থাপন করলেও কাউন্সিলের অনুমোদন ছাড়া বিল কমানোর সিদ্ধান্ত কার্যকর হবে না। সিটি প্রশাসনের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, পরবর্তী নিয়মিত কাউন্সিল সভা আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। প্রস্তাবটি ওই সভায় উত্থাপিত হলে কাউন্সিল সদস্যরা তা নিয়ে আলোচনা করতে পারবেন। তবে ৭ শতাংশ ছাড়টি পানির বিলের কোন কোন অংশে প্রযোজ্য হবে, সে বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি। বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ গত ৮ নভেম্বর হ্যামট্রামিকের মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন। দীর্ঘ নির্বাচনী ও আইনি জটিলতার পর তিনি এ দায়িত্ব পান। ২০২৫ সালের মেয়র নির্বাচনে প্রথমে অ্যাডাম আলহারবিকে বিজয়ী ঘোষণা করা হলেও পরে ৩৭টি বিতর্কিত ডাকযোগে দেওয়া ব্যালট গণনার পর ফলাফল পরিবর্তিত হয়। চূড়ান্ত গণনায় মুহিত মাহমুদ ২ হাজার ৮৯ ভোট এবং আলহারবি ২ হাজার ৭৭ ভোট পান। এর ফলে ১২ ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন মাহমুদ। তিনি শহরটির প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র। মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর মুহিত মাহমুদ নাগরিকসেবার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, জননিরাপত্তা বৃদ্ধি এবং স্থানীয় ব্যবসা সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন। এবার পানির বিল কমানোর উদ্যোগ তাঁর প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। হ্যামট্রামিকে বাংলাদেশিসহ বিভিন্ন অভিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে। ফলে পানি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সেবার ব্যয় কমানোর সিদ্ধান্ত বাস্তবায়িত হলে শহরের বহু পরিবার উপকৃত হতে পারে। আপাতত প্রস্তাবটি নিয়ে সিটি কাউন্সিলের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে বাসিন্দাদের। সংবাদসূত্র: ডেট্রয়েট ফ্রি প্রেস ও হ্যামট্রামিক সিটি প্রশাসন।
আমেরিকায় বাংলাদেশিদের জন্য বিশেষ সুযোগ, ডব্লিউইউএসটি'র অনলাইন ডিগ্রি ৫০% ছাড়ে
আটলান্টায় ভাড়াটেদের উচ্ছেদ ঠেকাতে ১ কোটি ৬৫ লাখ ডলারের তহবিল গড়ল অলাভজনক সংস্থা
টেক্সাসে ৪০ বছর ধরে ক্ষুধার্তদের মুখে খাবার তুলে দেওয়া নারীকে ২৭ হাজার ডলারের নতুন গাড়ি উপহার
যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে গত বুধবারের ভবন ধসের ঘটনায় 'আমেরিকান ড্রিম' বা মার্কিন স্বপ্ন পূরণের আশায় থাকা এক কলম্বিয়ান বাবা ও তার ছোট্ট মেয়ে নিহত হয়েছেন। পরিবারটির এক স্বজন জানিয়েছেন, কেন্দ্রীয় অভিবাসন পুলিশের ভয়ে তারা প্রায়ই বাড়ির ভেতরে লুকিয়ে থাকতেন। ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ের তিনতলা ওই ভবনটি ধসে পড়লে ৩১ বছর বয়সি বাবা জুয়ান ড্যানিয়েল সাবালা, তার ৯ বছর বয়সি মেয়ে নিকোল ড্যানিয়েলা রদ্রিগেজ এবং পরিবারের ১০ বছর বয়সি এক আত্মীয় কেভিন সান্তিয়াগো রেয়েস গঞ্জালেস প্রাণ হারান। সাবালা, তার স্ত্রী এবং সন্তানরা যতটা সম্ভব তাদের অ্যাপার্টমেন্ট বা বাসার ভেতরেই থাকতে পছন্দ করতেন। কারণ তারা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা বা 'আইসিই' এজেন্টদের হাতে রাস্তায় আটক হওয়ার ভয়ে ক্রমাগত আতঙ্কিত থাকতেন। সাবালার চাচাতো ভাই জুয়ান কার্লোস জাবালা গত শুক্রবার স্পেনে থাকা তার নিজ বাড়ি থেকে সংবাদমাধ্যম 'গথামিস্ট'-কে বলেন, বাবা-মা কাজের সময়ের বাইরে প্রায়ই নিজেদের ঘরের ভেতরেই বন্দি রাখতেন। শোকাহত এই স্বজন সাবালা ও তার স্ত্রী সম্পর্কে বলেন, "আমাদের কাছে কোনো ভাষা নেই। তারা আমেরিকান ড্রিম বা মার্কিন স্বপ্নের পেছনে ছুটছিলেন।" হৃদয়বিদারক এই আত্মীয় জানান, পরিবারটি তিন-চার বছর আগে কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে এসেছিল এবং সাবালা একটি পরিচ্ছন্নতাকর্মী প্রতিষ্ঠানে কাজ করছিলেন। তিনি বলেন, "অভিবাসন পুলিশের বিষয়টি তাদের সত্যিই খুব ভাবাচ্ছিল। তাই তারা কাজ থেকে বাড়ি এবং বাড়ি থেকে কাজের মধ্যেই নিজেদের আবদ্ধ রাখত, কারণ তাদের বিতাড়িত হওয়ার ভয় ছিল।" জুয়ান কার্লোস জানান, বুধবার 'ভেটেরানস ডে' বা প্রবীণ দিবসের সরকারি ছুটির কারণে পরিবারটি বাড়িতেই ছিল। আগামী ডিসেম্বরেই 'বিগ অ্যাপল' বা নিউইয়র্কে তার আত্মীয়দের দেখতে যাওয়ার কথা ছিল তার। নিজেও স্পেনে থাকা একজন কলম্বিয়ান অভিবাসী হিসেবে কার্লোস বলেন, "আমার মনে অনেক স্মৃতি ও গভীর বিষাদ কাজ করছে... কারণ আমিও আমার নিজের দেশ ছেড়ে অন্য একটি দেশে আছি।" স্পেনে তার নতুন জীবনের কথা উল্লেখ করে তিনি বলেন, "আমরা একটি উন্নত জীবনের আশায় স্বপ্ন নিয়ে এসেছিলাম।" জীবনের অনিশ্চয়তার কথা উল্লেখ করে জুয়ান কার্লোস বলেন, "আর শেষ পর্যন্ত, আমাদের ভাগ্যে কী ঘটবে তা আমরা জানি না।" ব্রুকলিনের ওই ভয়াবহ ভবন ধসের ঘটনায় নিহত আটজনের মধ্যে জুয়ান ড্যানিয়েল সাবালা, নিকোল এবং কেভিনও ছিলেন, যেখানে ভবনটির সামনের অংশ একটি নির্মাণাধীন জায়গায় ধসে পড়েছিল। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ইকুয়েডরের একজন নির্মাণশ্রমিকও ছিলেন, যার দ্বিতীয় সন্তান জন্মের আর মাত্র কয়েক দিন বাকি ছিল। সংবাদমাধ্যম 'দ্য পোস্ট' জানতে পেরেছে যে, নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ ধসে পড়া ভবনটির পাশের নির্মাণস্থলের গভীর খনন পরিকল্পনার অনুমোদন দিয়েছিল, যদিও সেখানে মূল কাঠামোগত সমর্থনের ঘাটতি ছিল। নথিপত্র এবং বিশেষজ্ঞদের মতে, পাশের জমিতে ২৫ হাজার বর্গফুটের তিনতলা মিশ্র ব্যবহারের একটি ভবন নির্মাণের যে পরিকল্পনা করা হয়েছিল, তাতে ধসে পড়া ভবনটির পাশে কোনো শক্তিবর্ধক বা মজবুত প্রতিরোধক ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল না। সূত্রঃ নিউইয়র্ক পোস্ট
ট্রাম্পকে হ ত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত বন্দুকধারীর বিরুদ্ধে এবার সন্ত্রাসবাদের মামলা
যুক্তরাষ্ট্রের হাইস্কুলে পড়ার পাশাপাশি কর্মক্ষেত্রে প্রশিক্ষণ, ভবিষ্যৎ পেশা বেছে নিতে নতুন উদ্যোগ
নিউইয়র্কের ব্রুকলিনে ভবন ধসে নি হত বেড়ে ৮, একশ নির্মাণস্থল পরিদর্শনের নির্দেশ মামদানির
যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে নতুন রেকর্ড গড়েছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। ২০২৬ অর্থবছরে সংস্থাটি ৪ লাখ ৮৩ হাজার ২০০ জনকে ডিপোর্ট করেছে। একই সময়ে অভিবাসনসংক্রান্ত বিভিন্ন অভিযোগে ৪ লাখ ৯১ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। আইসিইর ২৩ বছরের ইতিহাসে এটিই সর্বোচ্চ বার্ষিক ডিপোর্টের সংখ্যা। বৃহস্পতিবার, ১২ নভেম্বর প্রকাশিত সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে আল জাজিরা, অ্যাসোসিয়েটেড প্রেস ও রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর ইমিগ্রেশন নীতির ফলে অভিবাসীদের গ্রেপ্তার ও ডিপোর্টের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া অর্থবছরের হিসাবে এই রেকর্ড তৈরি হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ অর্থবছরে আইসিই ৪ লাখ ৪২ হাজার ৬৪০ জনকে ডিপোর্ট করেছিল। চলতি অর্থবছরে সেই সংখ্যা প্রায় ৯ শতাংশ বেড়েছে। অন্যদিকে ২০২৪ সালে জো বাইডেন প্রশাসনের শেষ পূর্ণ অর্থবছরে ডিপোর্ট করা হয়েছিল প্রায় ২ লাখ ৭১ হাজার ৪৮০ জনকে। সেই তুলনায় ২০২৬ সালের সংখ্যা প্রায় ৭৮ শতাংশ বেশি। গ্রেপ্তারের ক্ষেত্রেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, ২০২৬ অর্থবছরে আইসিই প্রায় ৪ লাখ ৭৪ হাজার ৮৫০টি প্রশাসনিক গ্রেপ্তার করেছে। ২০২৫ সালে এই সংখ্যা ছিল ২ লাখ ৩৯ হাজার ৮৯০ এবং ২০২৪ সালে ১ লাখ ১৩ হাজার ৪৩০। প্রশাসনিক গ্রেপ্তারের পাশাপাশি অন্যান্য গ্রেপ্তার মিলিয়ে মোট সংখ্যা ৪ লাখ ৯১ হাজার ছাড়িয়েছে। আইসিইর তথ্য অনুযায়ী, শুধু আগস্ট মাসেই ৫০ হাজার ৯২৫ জনকে গ্রেপ্তার করা হয়। সেপ্টেম্বরেও গ্রেপ্তারের সংখ্যা ছিল ৪৮ হাজারের বেশি। টানা কয়েক মাস ধরে ব্যাপক অভিযান পরিচালনার মাধ্যমে সংস্থাটি এই পরিসংখ্যান অর্জন করেছে। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন এক বিবৃতিতে বলেছেন, ২০২৬ অর্থবছরে আইসিইর ইতিহাসে সর্বোচ্চসংখ্যক ডিপোর্ট ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। তিনি এই অর্জনকে ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন আইন প্রয়োগের কঠোর নীতির ফল হিসেবে তুলে ধরেছেন। তবে প্রকাশিত সরকারি পরিসংখ্যানের বিস্তারিত তথ্য নিয়ে প্রশ্ন উঠেছে। কতজনকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তর থেকে আটক করা হয়েছে, কতজনকে সীমান্ত বা বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে এবং ডিপোর্ট হওয়া ব্যক্তিদের কতজনের অপরাধমূলক রেকর্ড ছিল, সেই তথ্য স্পষ্টভাবে প্রকাশ করা হয়নি। ওয়াশিংটনভিত্তিক সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজের গবেষণা পরিচালক স্টিভেন কামারোটা আল জাজিরাকে বলেছেন, ট্রাম্প প্রশাসনের অধীনে ইমিগ্রেশন আইন প্রয়োগের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে সরকারি হিসাবের কোন অংশ অভ্যন্তরীণ অভিযান এবং কোন অংশ সীমান্তসংক্রান্ত কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত, তা পরিষ্কার হওয়া জরুরি। সম্প্রতি সিবিএসের সিক্সটি মিনিটস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও স্বীকার করেছেন, তাঁর প্রশাসনের ইমিগ্রেশন নীতি অনেকের কাছে অতিরিক্ত কঠোর মনে হতে পারে। তবে তিনি দাবি করেছেন, অপরাধে জড়িত ব্যক্তিদের যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে তাঁর প্রশাসন সফল হয়েছে। এদিকে ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন অভিযান নিয়ে রাজনৈতিক বিতর্কও তীব্র হচ্ছে। আগামী বছর কংগ্রেসের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে যাওয়া ডেমোক্র্যাটরা আইসিইর অভিযান পরিচালনার পদ্ধতি এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কার্যক্রম তদন্তের পরিকল্পনা করছেন। প্রতিনিধি পরিষদের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির সম্ভাব্য চেয়ারম্যান, মিসিসিপির ডেমোক্র্যাট কংগ্রেসম্যান বেনি থম্পসন জানিয়েছেন, প্রশাসনের ইমিগ্রেশন নীতি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ক্ষমতা ব্যবহারের বিষয়গুলো তদন্ত করা হবে। মিনেসোটায় ফেডারেল ইমিগ্রেশন অভিযানের সময় দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনাও দেশজুড়ে বিতর্ক সৃষ্টি করেছে। এসব ঘটনার পর আইসিইর অভিযান, কর্মকর্তাদের জবাবদিহি এবং নাগরিক অধিকার রক্ষার প্রশ্ন নতুন করে সামনে এসেছে। তবে আইসিইর নিজস্ব রেকর্ডকে যুক্তরাষ্ট্রের সব সংস্থা মিলিয়ে সর্বকালের সর্বোচ্চ ডিপোর্টের রেকর্ড হিসেবে বিবেচনা করা যাবে না। কারণ কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনসহ অন্যান্য সংস্থার কার্যক্রম এবং স্বেচ্ছায় দেশে ফিরে যাওয়ার হিসাব পৃথকভাবে বিবেচনা করা হয়। নতুন পরিসংখ্যান এমন সময় প্রকাশিত হলো, যখন যুক্তরাষ্ট্রজুড়ে ইমিগ্রেশন আইন প্রয়োগ, ডিটেনশন এবং ডিপোর্টেশন নিয়ে রাজনৈতিক ও আইনি বিতর্ক অব্যাহত রয়েছে। দেশটিতে বসবাসরত অভিবাসী কমিউনিটির জন্যও আইসিইর ক্রমবর্ধমান অভিযান গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।
যুক্তরাষ্ট্রে ‘বার্থ ট্যুরিজম’ বিরোধী কঠোর অভিযান: বাতিল হলো ৬ হাজারের বেশি ভিসা
নিজের গাড়ি ফেরত চাইতেই মাকে চাপা দিয়ে হ ত্যা, গ্রেপ্তার এড়াতে ছেলের আ ত্মহ ত্যার চেষ্টা