আমেরিকা

নিউজার্সিতে নিজ বাড়িতে স্ত্রীকে গুলি করে হত্যার পর ফেডারেল এজেন্টের আত্মহত্যা

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ৮, ২০২৬ ১৮:৪
ছবি: নিউইয়র্ক পোস্ট
ছবি: নিউইয়র্ক পোস্ট

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে নিজ বাড়িতে স্ত্রীকে গুলি করে হত্যার পর নিজেই বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন এক মার্কিন ফেডারেল এজেন্ট। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নিউজার্সির সেয়ারভিল এলাকার একটি বাড়িতে। মিডলসেক্স কাউন্টি প্রসিকিউটর অফিস জানিয়েছে, শুক্রবার রাতে ৪৬ বছর বয়সী কেলি আইটাউরোকে তাদের বাড়ির ভেতরে গুলিবিদ্ধ ও মৃত অবস্থায় পাওয়া যায়।

 

অন্যদিকে, ৫২ বছর বয়সী স্বামী ক্রিস্টোফার আইটাউরোর মৃতদেহ উদ্ধার করা হয় বাড়ির পেছনের উঠান থেকে। ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যার পর তিনি নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন।

 

স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, এই চাঞ্চল্যকর ঘটনাটিকে একটি 'মার্ডার-সুইসাইড' বা হত্যা ও আত্মহত্যা হিসেবে তদন্ত করা হচ্ছে, যেখানে ক্রিস্টোফারকেই মূল সন্দেহভাজন শুটার হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই ভয়াবহ ও রক্তক্ষয়ী ঘটনার সূত্রপাত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

 

স্থানীয় সংবাদমাধ্যমের প্রাপ্ত রেকর্ড অনুযায়ী, ক্রিস্টোফার আইটাউরো মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একজন স্পেশাল বা বিশেষ এজেন্ট হিসেবে কর্মরত ছিলেন। গত শুক্রবার রাত ৮টার দিকে সেয়ারভিল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নিরাপত্তার স্বার্থে ওই এলাকার সকল বাসিন্দাকে সাময়িকভাবে ঘরের ভেতরে থাকার নির্দেশ দেয়। সেসময় অন্তত ৪০ মিনিটের জন্য রাস্তাটির একাংশ পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল।

 

এদিকে, এই আকস্মিক ও নির্মম ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন নিহত কেলির ননদ, যেখানে তিনি কেলির শেষকৃত্যানুষ্ঠানের কথাও জানান। ফেসবুকে তিনি লেখেন, "শুক্রবার আমার সুন্দর মনের ভাবি কেলিকে আমাদের কাছ থেকে চরম অমানবিক ও আকস্মিকভাবে কেড়ে নেওয়া হয়েছে।" কেলিকে একজন অত্যন্ত দয়ালু, সহানুভূতিশীল ও অসাধারণ মানুষ হিসেবে উল্লেখ করে তিনি আরও জানান, যারাই কেলির সান্নিধ্য পেয়েছেন, তাদের সবার মাঝেই তিনি এক চিরস্থায়ী ইতিবাচক ছাপ রেখে গেছেন।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

দেশের প্রথম ৪০ তলা ভবন ‘শান্তা পিনাকল’ হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশের আবাসন শিল্পে এক নতুন ইতিহাস রচিত হলো। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত দেশের প্রথম ৪০ তলা বিশিষ্ট আকাশচুম্বী বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস। ৫০০ ফুট উচ্চতার এই আইকনিক ভবনটি এখন দেশের সর্বোচ্চ সম্পন্ন হওয়া ইমারত। গত শনিবার (১৮ এপ্রিল) ভবনের ৪০তম তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, স্থপতি এহসান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি মালিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। স্থাপত্যশৈলী ও আধুনিক প্রযুক্তি:‘শান্তা পিনাকল’ শুধুমাত্র উচ্চতার কারণেই অনন্য নয়, বরং এটি আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়। এটি বাংলাদেশের প্রথম ভবন যা পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য আন্তর্জাতিক ‘লিড প্ল্যাটিনাম’ (LEED Platinum) স্বীকৃতি পেয়েছে। সিঙ্গাপুরভিত্তিক বিখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘মেইনহার্ট’ (Meinhardt) এর সহায়তায় ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্যসমূহ: উন্নত লিফট ব্যবস্থা: ভবনটিতে রয়েছে ৮টি দ্রুতগামী লিফট, যা প্রতি সেকেন্ডে ৪ মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এটি দেশের দ্রুততম ভার্টিক্যাল ট্রান্সপোর্ট ব্যবস্থা। পরিবেশ ও সুরক্ষা: ভবনে ব্যবহৃত হয়েছে ৩৬ মিমি পুরুত্বের ডাবল গ্লেজড গ্লাস, যা তাপ ও শব্দ নিরোধক। এছাড়া এটি দেশের প্রথম ‘উইন্ড টানেল টেস্ট’ করা ভবন, যা প্রতিকূল আবহাওয়ায় এর স্থায়িত্ব নিশ্চিত করে। আইবিএমএস প্রযুক্তি: পুরো ভবনটি একটি ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (iBMS) দ্বারা পরিচালিত, যা সার্বক্ষণিক নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। অগ্নি নিরাপত্তা: আন্তর্জাতিক এনএফপিএ (NFPA) স্ট্যান্ডার্ড অনুসরণ করে এখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়, ‘শান্তা পিনাকল’ হস্তান্তর দেশের রিয়েল এস্টেট খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। এটি শুধুমাত্র তেজগাঁও নয়, বরং পুরো ঢাকার বাণিজ্যিক পরিবেশকে বিশ্বমানের স্তরে নিয়ে যাবে। দেশের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে এক একটি তলার ছাদ ঢালাইয়ের রেকর্ড গড়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। ঢাকার আকাশসীমায় নতুন এই ল্যান্ডমার্ক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক নগরায়নের এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।

Advertisement

আমেরিকা

View more
ছবি: নিউইয়র্ক পোস্ট
নিউজার্সিতে নিজ বাড়িতে স্ত্রীকে গুলি করে হত্যার পর ফেডারেল এজেন্টের আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে নিজ বাড়িতে স্ত্রীকে গুলি করে হত্যার পর নিজেই বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন এক মার্কিন ফেডারেল এজেন্ট। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নিউজার্সির সেয়ারভিল এলাকার একটি বাড়িতে। মিডলসেক্স কাউন্টি প্রসিকিউটর অফিস জানিয়েছে, শুক্রবার রাতে ৪৬ বছর বয়সী কেলি আইটাউরোকে তাদের বাড়ির ভেতরে গুলিবিদ্ধ ও মৃত অবস্থায় পাওয়া যায়।   অন্যদিকে, ৫২ বছর বয়সী স্বামী ক্রিস্টোফার আইটাউরোর মৃতদেহ উদ্ধার করা হয় বাড়ির পেছনের উঠান থেকে। ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যার পর তিনি নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন।   স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, এই চাঞ্চল্যকর ঘটনাটিকে একটি 'মার্ডার-সুইসাইড' বা হত্যা ও আত্মহত্যা হিসেবে তদন্ত করা হচ্ছে, যেখানে ক্রিস্টোফারকেই মূল সন্দেহভাজন শুটার হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই ভয়াবহ ও রক্তক্ষয়ী ঘটনার সূত্রপাত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।   স্থানীয় সংবাদমাধ্যমের প্রাপ্ত রেকর্ড অনুযায়ী, ক্রিস্টোফার আইটাউরো মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একজন স্পেশাল বা বিশেষ এজেন্ট হিসেবে কর্মরত ছিলেন। গত শুক্রবার রাত ৮টার দিকে সেয়ারভিল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নিরাপত্তার স্বার্থে ওই এলাকার সকল বাসিন্দাকে সাময়িকভাবে ঘরের ভেতরে থাকার নির্দেশ দেয়। সেসময় অন্তত ৪০ মিনিটের জন্য রাস্তাটির একাংশ পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল।   এদিকে, এই আকস্মিক ও নির্মম ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন নিহত কেলির ননদ, যেখানে তিনি কেলির শেষকৃত্যানুষ্ঠানের কথাও জানান। ফেসবুকে তিনি লেখেন, "শুক্রবার আমার সুন্দর মনের ভাবি কেলিকে আমাদের কাছ থেকে চরম অমানবিক ও আকস্মিকভাবে কেড়ে নেওয়া হয়েছে।" কেলিকে একজন অত্যন্ত দয়ালু, সহানুভূতিশীল ও অসাধারণ মানুষ হিসেবে উল্লেখ করে তিনি আরও জানান, যারাই কেলির সান্নিধ্য পেয়েছেন, তাদের সবার মাঝেই তিনি এক চিরস্থায়ী ইতিবাচক ছাপ রেখে গেছেন।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ৮, ২০২৬ ১৮:৪
ছবি: নিউইয়র্ক পোস্ট

অ্যালাবামায় শাসন করায় জন্মদাত্রী মাকে কুপিয়ে হত্যা করল ছেলে, রাস্তায় আহত পিতার আর্তনাদ

কোলাজ: আমেরিকা বাংলা

ফ্লোরিডায় কুমিরের মুখ থেকে ছেলেকে ছিনিয়ে আনলেন বাবা, তবু বাঁচানো গেল না হাত

এমিলি কারোলস্কি I ছবি: সংগৃহীত

মিশিগানে নবজাতকদের সেবায় নিয়োজিত নার্সের বাড়িতে মিলল ৮০টি মৃত বিড়াল, হতবাক স্থানীয়রা

মুনা জর্জিয়া পিকনিকের ভেন্যু পরিবর্তন
মুনা জর্জিয়া পিকনিকের ভেন্যু পরিবর্তন, ১১ জুলাই নতুন স্থানে অনুষ্ঠিত হবে দিনব্যাপী আয়োজন

আবাসন সংক্রান্ত অনাকাঙ্ক্ষিত কিছু সমস্যার কারণে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অনুষ্ঠিতব্য MUNA (Muslim Ummah of North America) Georgia Picnic 2026-এর ভেন্যু পরিবর্তন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্বনির্ধারিত স্থানের পরিবর্তে আগামী শনিবার, ১১ জুলাই, পিকনিকটি অনুষ্ঠিত হবে জর্জিয়ার অ্যাকওয়ার্থ শহরের রেড টপ মাউন্টেন স্টেট পার্কে। একই সঙ্গে অংশগ্রহণকারীদের নতুন ভেন্যুর তথ্য সবার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।   আয়োজকদের ঘোষণা অনুযায়ী, পিকনিকটি ১১ জুলাই (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা (ইস্টার্ন টাইম) পর্যন্ত চলবে। নতুন ভেন্যু নির্ধারণ করা হয়েছে Red Top Mountain State Park-এর Group Shelter #2, যার ঠিকানা 50 Lodge Rd SE, Acworth, Georgia 30102।   প্রতিবছরের মতো এবারও পরিবারকেন্দ্রিক এই আয়োজনে বিভিন্ন ধরনের খাবার, বিনোদনমূলক কার্যক্রম এবং ইসলামী পরিবেশে মিলনমেলার ব্যবস্থা রাখা হয়েছে। খাবারের তালিকায় রয়েছে চিকেন বারবিকিউ, বিফ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আইসক্রিম, তাজা তরমুজসহ আরও বিভিন্ন পদ।   আয়োজকদের তথ্য অনুযায়ী, শিশু ও বড়দের জন্য থাকবে মজাদার খেলাধুলার আয়োজন এবং ইসলামী জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা। এছাড়া ইসলামী শালীনতা বজায় রাখতে ভাই ও বোনদের জন্য সম্পূর্ণ পৃথক ও আরামদায়ক বসার ব্যবস্থা রাখা হয়েছে।   রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে একক অংশগ্রহণকারীর জন্য ২০ ডলার এবং সর্বোচ্চ চার সদস্যের পরিবারের জন্য ৪০ ডলার। চারজনের বেশি সদস্য হলে অতিরিক্ত প্রতিজনের জন্য ১০ ডলার করে দিতে হবে। পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে। তবে পার্কে প্রবেশের জন্য ১০ ডলারের পার্কিং ফি পার্ক কর্তৃপক্ষকে আলাদাভাবে পরিশোধ করতে হবে।   নিবন্ধন ও বিস্তারিত তথ্যের জন্য আয়োজকদের প্রকাশিত ফ্লায়ারের কিউআর কোড ব্যবহার করতে অথবা আয়োজকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগের জন্য আব্দুল্লাহ মামুন (৪০৪-৭০৪-৭৭৫৩), সাজিদ শোভন (৫৭০-৪১৭-৪৮৪৩) এবং রেজাউল করিমের (৪০৪-৪৫২-৮৩২২) নম্বর দেওয়া হয়েছে।   মুনা উত্তর আমেরিকায় বসবাসরত মুসলিমদের ধর্মীয়, সামাজিক ও পারিবারিক বন্ধন শক্তিশালী করতে নিয়মিত বিভিন্ন শিক্ষা, দাওয়াহ ও কমিউনিটিভিত্তিক কার্যক্রম আয়োজন করে থাকে। জর্জিয়ার এই বার্ষিক পিকনিকও সেই ধারাবাহিকতার অংশ, যেখানে পরিবার-পরিজন নিয়ে একসঙ্গে সময় কাটানোর পাশাপাশি পারস্পরিক পরিচয়, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের সুযোগ তৈরি হয়।   আয়োজকরা সবাইকে নতুন ভেন্যুর তথ্য নিশ্চিত করে পরিবারসহ অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং স্থান পরিবর্তনের বিষয়টি পরিচিতদের জানিয়ে দেওয়ার অনুরোধ করেছেন, যাতে কেউ পূর্বনির্ধারিত স্থানে চলে না যান।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ৮, ২০২৬ ১৫:৫৮
ছবি: নিউইয়র্ক পোস্ট

টেক্সাসে ইচ্ছাকৃতভাবে প্রচণ্ড গরমে বন্ধ গাড়িতে ফেলে রাখায় ১৫ মাসের শিশুর মৃত্যু, মায়ের ২৫ বছরের কারাদণ্ড

মামলায় অভিযুক্ত কাতেরিনা ইভানোভনা মার্কিভ

মিনেসোটায় ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যানের পর প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ, তরুণীর বিরুদ্ধে হত্যা মামলা

ছবি: মাইকেল এম. সান্তিয়াগো/গেটি ইমেজেস

মার্কিন ইহুদিদের কাছে জনপ্রিয়তায় নেতানিয়াহুর চেয়ে এগিয়ে জোহরান মামদানি

গ্রাফিক্স: আমেরিকা বাংলা
যৌন হেনস্তার অভিযোগে দায়ী ট্রাম্প, দিতে হবে ৫৮ লাখ ডলার ক্ষতিপূরণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করা যৌন হেনস্তা ও মানহানির মামলায় লেখিকা ই. জিন ক্যারলকে ৫৮ লাখ মার্কিন ডলার পরিশোধের নির্দেশ দিয়েছেন এক ফেডারেল বিচারক। বুধবার বিচারক লুইস এ. কাপলান এই আদেশ জারি করেন। ২০২৩ সালে একটি সিভিল বা দেওয়ানি মামলায় জুরি বোর্ড রায় দিয়েছিল যে, প্রেসিডেন্ট হওয়ার আগে ১৯৯৬ সালে ট্রাম্প ক্যারলকে যৌন হেনস্তা করেছিলেন এবং পরবর্তীতে বিষয়টি জনসমক্ষে প্রকাশ করলে ট্রাম্প তার মানহানি করেন। আপিল প্রক্রিয়া চলাকালীন ট্রাম্পের পরিশোধ করা এই অর্থ একটি আলাদা তহবিলে জমা রাখা হয়েছিল, যা এখন জমে থাকা সুদসহ ক্যারলকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।   সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ২০২৩ সালের ওই রায়ের বিরুদ্ধে ট্রাম্পের আপিল শুনতে অস্বীকৃতি জানালে ক্যারলের আইনজীবীরা অর্থ ছাড়ের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতেই আদালত এই চূড়ান্ত রায় দেন। তবে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ট্রাম্পের আইনজীবীরা যখন চিন্তাভাবনা করছিলেন, তখনো ট্রাম্প ক্যারলের বিরুদ্ধে মানহানিকর আক্রমণ অব্যাহত রেখেছিলেন। ২০২৩ সালের ওই বিচার প্রক্রিয়ায় ট্রাম্প নিজে উপস্থিত ছিলেন না। সেই সময় আদালতে ক্যারল সাক্ষ্য দিয়েছিলেন যে, ম্যানহাটনের একটি বিলাসবহুল ডিপার্টমেন্টাল স্টোরে বন্ধুত্বপূর্ণ আলাপের একপর্যায়ে ট্রাম্প তাকে যৌন হেনস্তা করেন।   বর্তমানে ৮২ বছর বয়সী ক্যারল ২০১৯ সালে ট্রাম্পের শাসনামলে একটি স্মৃতিকথামূলক বইয়ে প্রথমবারের মতো ওই হামলার কথা প্রকাশ্যে আনেন। তবে ট্রাম্প বারবার দাবি করেছেন যে তিনি ক্যারলকে কখনোই চিনতেন না। উল্টো তিনি ক্যারলের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে নিজের বই বিক্রির জন্য এসব ভিত্তিহীন অভিযোগ তোলার পালটা অভিযোগ করেছিলেন। এই ৫৮ লাখ ডলার ছাড়াও ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত আরেকটি মানহানির মামলায় ক্যারলকে ৮ কোটি ৩০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার রায় দিয়েছিলেন ম্যানহাটনের একটি জুরি বোর্ড, যার বিরুদ্ধেও বর্তমানে আইনি লড়াই বা আপিল চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ৮, ২০২৬ ১৪:২১
বার্ষিক রেকর্ড ব্যয়ের পরও নিউইয়র্কের প্রায় অর্ধেক পাবলিক স্কুলের শিক্ষার্থী মৌলিক পরীক্ষায় ফেল করছে। ছবি: সংগৃহীত

নিউইয়র্কে শিক্ষার্থীপ্রতি ৩৬ হাজার ডলার ব্যয়, তবু অর্ধেক স্কুলে পাস করছে না অধিকাংশ শিক্ষার্থী

আটলান্টার একটি অনুষ্ঠানে আলিসিয়া ব্রাউন ও বিগ টিগার। ছবি: প্রিন্স উইলিয়ামস/ওয়্যারইমেজ

আমেরিকায় সন্তান অপহরণ মামলায় রেডিও তারকা বিগ টিগারের স্ত্রী গ্রেফতার

আটলান্টা বিমানবন্দরে ডেল্টা ওয়ান লাউঞ্জ নির্মাণে ৬ কোটি ২৯ লাখ ডলারের চুক্তি পাস। ছবি: গেটি ইমেজেস

আটলান্টা বিমানবন্দরে তৈরি হচ্ছে বিশাল প্রিমিয়াম লাউঞ্জ, ৬ কোটি ডলারের চুক্তি পাস

0 Comments