সান দিয়েগো মসজিদে হামলার পর হামলাকারীর আত্নহত্যা! এক বছর ছিলেন পুলিশের নজরে
ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে মসজিদে হামলা চালিয়ে তিনজনকে হত্যার ঘটনায় জড়িত ১৮ বছর বয়সী ক্যালেব ভাসকেজ হামলার প্রায় এক বছর আগেই পুলিশের নজরে এসেছিলেন। আদালতের নথি অনুযায়ী, নাৎসি ও আগের বন্দুকধারীদের প্রতি তার আগ্রহ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় ২০২৫ সালে তার পরিবারের ২৬টি আগ্নেয়াস্ত্র জব্দ করার জন্য আদালতের আদেশ নেওয়া হয়েছিল।
অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ২৯ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার একটি আইনের আওতায় ওই অস্ত্রগুলো সরিয়ে নেওয়ার অনুমতি পায় পুলিশ। এর আগে ভাসকেজের বাড়িতে ওয়েলফেয়ার চেক করতে গিয়ে পুলিশ কর্মকর্তারা তার আচরণকে সন্দেহজনক হিসেবে উল্লেখ করেছিলেন। আদালতের নথিতে বলা হয়, সে নাৎসি ও গণগুলির সঙ্গে জড়িত হামলাকারীদের আদর্শ হিসেবে দেখছিল।
পুলিশের নজরে আসার পর ভাসকেজের বাবা-মা নিজেরাই বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সরিয়ে একটি নিরাপদ স্টোরেজে রাখেন। আদালতে দেওয়া এক হলফনামায় তার বাবা মার্কো ভাসকেজ জানান, পরিবার ছেলের আচরণ নিয়ে উদ্বিগ্ন ছিল এবং অস্ত্রের পাশাপাশি বাড়ির ধারালো ছুরিগুলোও নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়েছিল।
তবে ২০২৬ সালের ১৮ মে সান দিয়েগোর ইসলামিক সেন্টারে ভয়াবহ হামলার আগে অন্য এক কিশোরের পরিবারের অস্ত্র নিখোঁজ হওয়ার ঘটনা সামনে আসে। পুলিশ জানায়, ১৭ বছর বয়সী কেইন ক্লার্কের মা ওই দিন সকালে ফোন করে জানান, তার ছেলে আত্মহত্যাপ্রবণ অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে গেছে, সঙ্গে অস্ত্র ও পরিবারের গাড়িও নিয়ে গেছে। পুলিশ তখন থেকেই দুই কিশোরকে খুঁজছিল।
পুলিশ প্রধান স্কট ওয়াহলের তথ্য অনুযায়ী, ক্লার্ক সামরিক ধাঁচের পোশাক পরেছিল এবং তার সঙ্গে আরেকজন কিশোর ছিল। পুলিশ স্বয়ংক্রিয় লাইসেন্স প্লেট শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে তাদের খোঁজ শুরু করে এবং আশপাশের স্কুল ও অন্যান্য এলাকায় সতর্কতা জারি করে। কিন্তু পুলিশ তাদের অবস্থান শনাক্ত করার আগেই সান দিয়েগোর সবচেয়ে বড় মসজিদগুলোর একটি ইসলামিক সেন্টার অব সান দিয়েগোতে গুলির ঘটনা ঘটে।
ওই হামলায় তিনজন নিহত হন। নিহতদের একজন ছিলেন মসজিদের নিরাপত্তাকর্মী আমিন আবদুল্লাহ। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের ঠেকাতে এবং ভেতরে থাকা মানুষদের নিরাপদ রাখার ক্ষেত্রে তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। হামলার সময় ইসলামিক সেন্টারের আল-রশিদ স্কুলে শিক্ষার্থীরাও উপস্থিত ছিল। পুলিশ ও মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো শিক্ষার্থী আহত হয়নি।
পরে ১৭ বছর বয়সী কেইন ক্লার্ক ও ১৮ বছর বয়সী ক্যালেব ভাসকেজকে কাছাকাছি একটি গাড়ির ভেতর মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, তাদের মৃত্যু গুলিবিদ্ধ হয়ে হয়েছে এবং ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে তদন্ত করা হচ্ছে। মসজিদে হামলার ঘটনাটিও সম্ভাব্য হেট ক্রাইম হিসেবে তদন্ত করছে কর্তৃপক্ষ।
আদালতের নথিতে আরও উঠে এসেছে, ভাসকেজকে এর আগেও মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে তাকে কেন হাসপাতালে নেওয়া হয়েছিল, সে বিষয়ে নথিতে বিস্তারিত তথ্য নেই। তার পরিবার জানিয়েছে, তারা ছেলেকে সহায়তা করার চেষ্টা করেছিল, তার অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণ করত এবং সে সপ্তাহে দুইবার থেরাপি নিত।
ভাসকেজের পরিবার এক বিবৃতিতে বলেছে, তাদের ছেলে অনলাইনে ছড়িয়ে পড়া ঘৃণামূলক বক্তব্য, চরমপন্থী কনটেন্ট ও প্রচারণার প্রভাবে ক্রমে উগ্র মতাদর্শের দিকে ঝুঁকে পড়েছিল বলে তারা মনে করে। পরিবারে অভিবাসী ও মুসলিম সদস্যও রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
তদন্তকারীরা ভাসকেজ ও ক্লার্কের লেখা কিছু নথিতে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী মতাদর্শ এবং বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষের প্রমাণ পেয়েছেন বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, দুই কিশোরের মধ্যে অনলাইনে পরিচয় হয়েছিল এবং সেখান থেকেই তাদের উগ্রপন্থী মতাদর্শে জড়িয়ে পড়ার বিষয়টি তদন্তে এসেছে।
এই ঘটনা যুক্তরাষ্ট্রে কিশোরদের অনলাইন উগ্রপন্থায় জড়িয়ে পড়া এবং পরিবার ও আইনশৃঙ্খলা বাহিনীর আগাম সতর্কতা কতটা কার্যকরভাবে কাজে লাগানো যায়, সে প্রশ্নও সামনে এনেছে। বিশেষজ্ঞদের মতে, অনলাইনে চরমপন্থী কনটেন্টের ধরন দ্রুত বদলে যাওয়ায় পরিবার বা অভিভাবকদের পক্ষে সব সময় এর লক্ষণ শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বিষয়
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।
আমেরিকা
View moreব্রুকলিনের গ্রিনপয়েন্ট এলাকায় নতুন আবাসন প্রকল্পে সাশ্রয়ী ভাড়ায় বাসা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এ জন্য চালু হয়েছে আবাসন লটারি। প্রকল্পটিতে মাসিক ভাড়া শুরু ৭৫১ ডলার থেকে। স্টুডিও, এক, দুই ও তিন শয়নকক্ষের বিভিন্ন আকারের বাসার জন্য আবেদন করতে পারবেন নির্ধারিত আয় ও পরিবারের সদস্যসংখ্যার শর্ত পূরণকারী ব্যক্তিরা। পিক্স১১-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাসাগুলো নিউ ইয়র্ক সিটির আবাসনবিষয়ক অনলাইন পোর্টাল ‘হাউজিং কানেক্ট’-এ তালিকাভুক্ত করা হয়েছে। প্রকল্পটির নাম ‘কিংসল্যান্ড কমন্স বিল্ডিং ২’। এর ঠিকানা ব্রুকলিনের ৮৯ মাসপেথ অ্যাভিনিউ। প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রকল্পটিতে বিভিন্ন আয়ের স্তরের মানুষের জন্য মোট ২১৭টি সাশ্রয়ী বাসার ব্যবস্থা রয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর ২০২৬। প্রতিবেদনে প্রকাশিত ভাড়ার তালিকা অনুযায়ী, ৩০ শতাংশ এলাকার মধ্যম আয়ের স্তরের (এএমআই) আওতায় এক শয়নকক্ষের বাসার মাসিক ভাড়া ৭৫১ ডলার, দুই শয়নকক্ষের ৮৮৯ ডলার এবং তিন শয়নকক্ষের ১ হাজার ১৫ ডলার। ৪০ শতাংশ আয়ের স্তরে স্টুডিওর ভাড়া ৮৪৬ ডলার, এক শয়নকক্ষের ১ হাজার ৭০ ডলার, দুই শয়নকক্ষের ১ হাজার ২৭১ ডলার এবং তিন শয়নকক্ষের ১ হাজার ৪৫৬ ডলার। এ ছাড়া ৫০ শতাংশ আয়ের স্তরে স্টুডিওর ভাড়া ১ হাজার ১০১ ডলার, এক শয়নকক্ষের ১ হাজার ৩৮৮ ডলার এবং দুই শয়নকক্ষের ১ হাজার ৬৫৩ ডলার নির্ধারণ করা হয়েছে। বাসার ভাড়া ও যোগ্যতা নির্ভর করবে আবেদনকারীর পরিবারের সদস্যসংখ্যা এবং বার্ষিক আয়ের ওপর। প্রকাশিত তালিকায় ৩০ শতাংশ আয়ের স্তরের বাসাগুলোর জন্য পরিবারের সদস্যসংখ্যা অনুযায়ী বার্ষিক আয়ের সীমা ২৯ হাজার ৪১৮ থেকে ৬৩ হাজার ১২০ ডলার। ৪০ শতাংশ আয়ের স্তরে এই সীমা ৩২ হাজার ২৬৩ থেকে ৮৪ হাজার ১৬০ ডলার। অন্যদিকে, ৫০ শতাংশ আয়ের স্তরে আয়ের সীমা ৪১ হাজার ৬ থেকে ৯১ হাজার ৬০০ ডলার পর্যন্ত। প্রতিটি বাসার জন্য সম্পদের সীমা ও পরিবারের সদস্যসংখ্যার শর্তও আলাদা। তাই আবেদনের আগে নির্দিষ্ট বাসার যোগ্যতার শর্ত যাচাই করা জরুরি। প্রকল্পটিতে বাসিন্দাদের জন্য জিম, বাসার ভেতরে ডিশওয়াশার, সাধারণ ব্যবহারের লন্ড্রি কক্ষ, বিনোদনকক্ষ, শিশুদের খেলার জায়গা এবং সাইকেল রাখার সুবিধা রয়েছে। পিক্স১১-এর তথ্য অনুযায়ী, ভাড়ার মধ্যে তাপ, শীতাতপ নিয়ন্ত্রণ ও গরম পানির খরচ অন্তর্ভুক্ত থাকবে। তবে বিদ্যুতের বিল দিতে হবে ভাড়াটিয়াকে। আগ্রহীরা নিউ ইয়র্ক সিটির ‘হাউজিং কানেক্ট’ ওয়েবসাইটে গিয়ে প্রকল্পটির বিস্তারিত তথ্য, আয়ের যোগ্যতা এবং আবেদনপ্রক্রিয়া দেখে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার আগে পরিবারের সদস্যসংখ্যা, বার্ষিক আয় ও সম্পদের সীমা মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ধরনের সরকারি আবাসন লটারিতে আবেদন করতে কোনো দালালি বা আবেদন ফি দেওয়ার প্রয়োজন নেই। সূত্র: পিক্স১১, নিউ ইয়র্ক সিটি হাউজিং কানেক্ট।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ফ্লোরিডায় ডেমোক্র্যাটদের সাফল্য, তিন আসনেই হারলেন রিপাবলিকান প্রার্থীরা
বেতন না কমিয়ে যুক্তরাষ্ট্রে সপ্তাহে ৪০ ঘণ্টার বদলে ৩২ ঘণ্টা কাজের প্রস্তাব, কংগ্রেসে বিল উত্থাপন
ফ্লোরিডায় আছড়ে পড়ার আগেই মাঝ আকাশে ভেঙে পড়ছিল বিমান, ৪ মাইল দূরে মিলল লেজের অংশ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের সড়কে চলে যাওয়ার পর গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছে এক বছর বয়সী এক শিশু। গত শুক্রবার বিকেলে অঙ্গরাজ্যের জোন্সভিল এলাকার নিউবেরি রোডে এ দুর্ঘটনা ঘটে। ফ্লোরিডা হাইওয়ে পেট্রোলের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় শিশুটির পরিবারের সদস্যরা বাড়ির আঙিনায় পরিচর্যার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় কোনোভাবে শিশুটি বাড়ি থেকে বেরিয়ে সড়কে চলে যায়। পরে দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় সে। ফ্লোরিডা হাইওয়ে পেট্রোলের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউসিজেবি জানায়, পরিবারের সদস্যরা প্রথমে শিশুটিকে বাড়ির আশপাশে তার পরিচিত জায়গাগুলোতে খুঁজতে থাকেন। তবে সেখানে তাকে না পেয়ে একপর্যায়ে বুঝতে পারেন, শিশুটি অন্য কোথাও চলে গেছে। এর মধ্যেই সে বাড়ির পাশের নিউবেরি রোডে পৌঁছে যায়। সড়কে থাকা অবস্থায় গাড়িচালক শিশুটিকে দেখতে পাননি। ফলে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় শিশুটি। দুর্ঘটনার পর শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি নিয়ে ফ্লোরিডা হাইওয়ে পেট্রোলের কর্মকর্তারা নতুন তথ্য প্রকাশ করেছেন। দুর্ঘটনার পরিস্থিতি পর্যালোচনার পর কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় শিশুটির মা-বাবা কিংবা গাড়িচালকের বিরুদ্ধে কোনো অভিযোগ আনার পরিকল্পনা নেই। তবে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্তের অন্য কোনো তথ্য প্রতিবেদনে জানানো হয়নি।
নিউ ইয়র্কে বাংলাদেশি প্রবাসীদের অংশগ্রহণে জ্যামাইকা মুসলিম সেন্টারের জন্য প্রায় ১০ লাখ ডলার অনুদান সংগ্রহ
মেরিল্যান্ড স্টেট বিএনপির উদ্যোগে ১০ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
যুক্তরাষ্ট্রে সমকামী দম্পতির সন্তানকে ভর্তি না করার সুযোগ পাচ্ছে সরকারি অর্থায়নের ধর্মীয় স্কুল
যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে কড়াকড়ির কারণে শুধু জনসংখ্যা বৃদ্ধিই নয়, বরং নতুন পরিবারের আবাসন বা বাড়ি ভাড়ার চাহিদাও উল্লেখযোগ্য হারে হ্রাস পাচ্ছে। হার্ভার্ড ইউনিভার্সিটির ‘জয়েন্ট সেন্টার ফর হাউজিং স্টাডিজ’-এর সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, অভিবাসন নীতিতে পরিবর্তন আসার ফলে ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত প্রতি বছর গড়ে প্রায় ৫ লাখ নতুন হাউসহোল্ড বা পরিবার গঠন কমে যাবে। আগামী চার বছরে কমে যাওয়া এই ২০ লাখ পরিবারের অধিকাংশই প্রাথমিকভাবে ভাড়াটে হিসেবে থাকতেন এবং সময়ের সঙ্গে সঙ্গে তারা স্থায়ী বাড়ি ক্রেতায় পরিণত হতেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর নীতির কারণেই জাতীয় আবাসন বাজারে এমন ব্যাপক প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাধারণত ওয়ার্ক ও স্টুডেন্ট ভিসায় আসা প্রবাসীরা যুক্তরাষ্ট্রে ভাড়াবাড়ির বড় একটি চাহিদা তৈরি করেন। এছাড়া বাড়ি নির্মাতারাও অভিবাসী শ্রমিকদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল থাকায় এই ধরপাকড় ও কড়াকড়ি আবাসন খাতে নেতিবাচক প্রভাব ফেলছে। হার্ভার্ডের গবেষক ড্যানিয়েল ম্যাককিউ জানান, প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত অভিবাসীদের মাধ্যমে ৫ লাখ ৭১ হাজার নতুন ভাড়াটে পরিবার তৈরি হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই ধারায় বড় ধরনের পতন ঘটতে যাচ্ছে এবং ধারণা করা হচ্ছে ২০২৭ সালের মধ্যে নতুন পরিবার গঠনের এই সংখ্যা মাত্র ১ লাখ ৩২ হাজারে নেমে আসবে। মার্কিন সেনসাস ব্যুরোর সর্বশেষ পরিসংখ্যানও এই তথ্যের সমর্থন দেয়। তাদের তথ্যমতে, দেশটিতে বাড়ি ভাড়ার শূন্যতার হার বা ‘রেন্টাল ভ্যাকেন্সি রেট’ গত বছর অর্থাৎ ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকের ৭.১ শতাংশ থেকে বেড়ে চলতি বছর একই সময়ে ৭.৬ শতাংশে দাঁড়িয়েছে। ম্যাককিউয়ের মতে, এটি মূলত অভিবাসন সংকোচনের ফলে ভাড়াবাড়ির চাহিদা ব্যাপকভাবে কমে যাওয়ারই একটি স্পষ্ট লক্ষণ। অর্থনীতিবিদ ও আবাসন খাত বিশ্লেষকরাও এই পরিবর্তন নিয়ে দীর্ঘমেয়াদি সংকটের আশঙ্কা প্রকাশ করেছেন। রিয়েলটর ডটকমের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জিয়াই শু জানান, অভিবাসন বৃদ্ধিতে এমন ধীরগতি আগামী এক দশকে নতুন পরিবার গঠনের হারকে কমিয়ে দেবে, যা দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করবে। অন্যদিকে, জন বার্নস রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের ডেমোগ্রাফিক্স রিসার্চ বিষয়ক ভাইস প্রেসিডেন্ট এরিক ফিনিগান জানান, বাইডেন ও ট্রাম্প প্রশাসনের পাল্টাপাল্টি অভিবাসন নীতির কারণেই আবাসন বাজারে এমন অস্থিরতা তৈরি হয়েছে। জন্মহার কমার কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি, শ্রমবাজার এবং আবাসনের চাহিদাপূরণে অভিবাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। কিন্তু ভিসা নীতির এই আকস্মিক পরিবর্তনে প্রবাসীরা এখন চরম অনিশ্চয়তায় ভুগছেন। যেকোনো সময় ভিসা বাতিলের আশঙ্কায় তারা নতুন বাড়ি কেনার জন্য ডাউনপেমেন্ট দিতে বা দীর্ঘমেয়াদি কোনো সম্পদে বিনিয়োগ করতে চাইছেন না, যার প্রত্যক্ষ আঘাত পড়ছে পুরো আবাসন খাতের ওপর।
বিলাসিতা নয়, রুচির পরিচয়: যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের জন্য সাশ্রয়ী আন্তর্জাতিক ব্র্যান্ড
ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার, পরে সরকারি নথিতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আইসিইর বিরুদ্ধে