নিউইয়র্কে চাকরির সংখ্যা পতনে জানুয়ারির ন্যূনতম মজুরি বৃদ্ধি স্থগিতের পথে
নিউইয়র্কে ২০২৭ সালের জানুয়ারিতে ন্যূনতম মজুরি স্বয়ংক্রিয়ভাবে বাড়ার কথা থাকলেও চাকরির সংখ্যা কমে যাওয়ায় সেই বৃদ্ধি আটকে যাচ্ছে। বর্তমান আইন অনুযায়ী, নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড ও ওয়েস্টচেস্টারে ঘণ্টাপ্রতি সাধারণ ন্যূনতম মজুরি ১৭ ডলার এবং অঙ্গরাজ্যের বাকি এলাকায় ১৬ ডলারই থাকার কথা। অঙ্গরাজ্যের শ্রম বিভাগের আনুষ্ঠানিক ঘোষণা বৃহস্পতিবার (১ অক্টোবর) আসার কথা বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম টাইমস ইউনিয়ন।
অঙ্গরাজ্যের আইনে ২০২৭ সাল থেকে মূল্যস্ফীতির সঙ্গে মিলিয়ে প্রতিবছর ন্যূনতম মজুরি সমন্বয়ের ব্যবস্থা আছে। তবে একই আইনে অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হলে বৃদ্ধি স্থগিত রাখার বিধানও রয়েছে। জানুয়ারি ও এপ্রিলের তুলনায় জুলাইয়ে নিউইয়র্কের মৌসুমি সমন্বয় করা মোট কৃষিবহির্ভূত চাকরির সংখ্যা কম থাকলে এই বিধান কার্যকর হয়।
এ বছর জানুয়ারিতে অঙ্গরাজ্যে এমন চাকরি ছিল এক কোটির বেশি। এপ্রিল মাসে তা কমে প্রায় ৯৯ লাখ ৭০ হাজার এবং জুলাইয়ে প্রায় ৯৯ লাখ ৬০ হাজারে দাঁড়ায়। জুলাইয়ের সংখ্যা জানুয়ারি ও এপ্রিল - দুই মাসের চেয়েই কম হওয়ায় মজুরি বৃদ্ধির পথে আইনি বাধা তৈরি হয়েছে। এই হিসাবকে শুধু বেসরকারি খাতের চাকরির সংখ্যা বলা ঠিক হবে না।
গভর্নর ক্যাথি হকুল আইনটি সংশোধনের প্রস্তাব দিয়েছেন। তাঁর প্রস্তাবে সামান্য চাকরি কমলেই মজুরি বৃদ্ধি বন্ধ হওয়ার বদলে চাকরি কমার হার বিবেচনা করা হবে। টাইমস ইউনিয়নের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত নিয়মে নির্দিষ্ট কয়েকটি সময়ের চাকরির হিসাব মিলিয়ে অন্তত শূন্য দশমিক ২৫ শতাংশ পতন হয়েছে কি না, তা দেখা হবে। তবে এটি এখনো প্রস্তাব; আইনসভায় অনুমোদন পায়নি।
হকুলের দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি ও ইরান যুদ্ধের প্রভাবে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। চাকরির সংখ্যা কমার পেছনে পর্যটন ও বেসরকারি উচ্চশিক্ষা খাতের সমস্যার কথাও বলছে তাঁর প্রশাসন। এগুলো প্রশাসনের ব্যাখ্যা; মজুরি বৃদ্ধি স্থগিতের আইনি কারণ হলো নির্ধারিত মাসগুলোর চাকরির সংখ্যায় পতন।
নিউইয়র্কের আইনসভা জানুয়ারিতে পরবর্তী অধিবেশনে ফিরবে। তাই আইন পরিবর্তন না হলে জানুয়ারিতে প্রচলিত মজুরির হারই বহাল থাকার কথা। তবে এই সিদ্ধান্তকে পুরো ২০২৭ সালেই কোনো মজুরি পরিবর্তন হবে না - এমন ঘোষণা হিসেবে ধরা যাবে না; পরবর্তী সময়ে আইন সংশোধনের সুযোগ রয়েছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
আমেরিকা
View moreডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশটির ভিসা যাচাই ও বাতিলের অভিযান ব্যাপকভাবে জোরদার হয়েছে। ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ট্রাম্প প্রশাসনের সময়ে ২ লাখ ৫০ হাজারের বেশি ভিসা বাতিল করা হয়েছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্যের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ভিসাগুলোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের কারণ রয়েছে। এর মধ্যে ভিসার শর্ত ভঙ্গ, অপরাধে জড়ানো, প্রতারণা, যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান, অভিবাসন ব্যবস্থার অপব্যবহার এবং জাতীয় নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকির বিষয়গুলো রয়েছে। এর মধ্যে প্রায় ২ হাজার ৩০০টি ভিসা বাতিলের সঙ্গে ‘বার্থ ট্যুরিজম’ বা সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়টি জড়িত বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। এই ব্যবস্থায় বিদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে সন্তানের মার্কিন নাগরিকত্ব পাওয়ার সুযোগ নেওয়ার চেষ্টা করেন। ভিসা বাতিলের গতি ২০২৬ সালে আরও বেড়েছে। আগস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তখন পর্যন্ত ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করা হয়েছে। ওই সময় প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মাসে গড়ে প্রায় ৮ হাজার ভিসা বাতিল হলেও ২০২৬ সালে মাসিক সংখ্যা ১০ হাজারের বেশি পর্যায়ে উঠেছিল। তুলনায়, জো বাইডেনের শেষ পূর্ণ বছর ২০২৪ সালে যুক্তরাষ্ট্র প্রায় ৪০ হাজার ভিসা বাতিল করেছিল বলে আগের সরকারি তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ফলে ট্রাম্প প্রশাসনের সময়ে ভিসা বাতিলের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বৈধ ভিসা থাকা বিদেশিদের ওপরও ধারাবাহিক যাচাই চলছে। এর লক্ষ্য হলো কেউ ভিসার শর্ত পূরণ করছেন কি না, জননিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছেন কি না এবং যুক্তরাষ্ট্রে থাকার বা প্রবেশের যোগ্যতা বজায় রেখেছেন কি না তা পর্যালোচনা করা। এদিকে ট্রাম্প প্রশাসন ভিসা ব্যবস্থার পাশাপাশি অভিবাসন নীতিতেও একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে। ২০২৬ সালের শুরুতে ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পরে আদালতের আদেশের পর ২১ আগস্ট থেকে সেই স্থগিতাদেশ আর কার্যকর নেই বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে। তবে ভিসা বাতিল এবং ভিসা ইস্যু বন্ধ রাখা এক বিষয় নয়। কোনো ভিসা বাতিল হলে সেটি আগে ইস্যু করা ভিসার বৈধতা প্রত্যাহার; আর কোনো দেশের নাগরিকদের নতুন ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ রাখা আলাদা প্রশাসনিক সিদ্ধান্ত। আগস্টে ট্রাম্প প্রশাসন আরও জানিয়েছিল, আশ্রয়প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ২ লাখ মানুষের B1/B2 ব্যবসা ও পর্যটন ভিসা বাতিলের পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে। বাস্তবায়িত হলে এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় একক গণভিসা বাতিলের উদ্যোগ হতে পারে বলে তখন Associated Press জানিয়েছিল। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নিরাপত্তা যাচাই, অপরাধ, অভিবাসন আইন লঙ্ঘন ও ভিসা ব্যবস্থার অপব্যবহার ঠেকানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে এসব পদক্ষেপের কিছু অংশ নিয়ে অভিবাসন অধিকারকর্মী ও আইন বিশেষজ্ঞদের মধ্যে সমালোচনা ও আইনি বিতর্কও চলছে।
বাবার কাস্টডি জেতার কয়েক ঘন্টা পরই চার বছরের শিশুকে গুলি করে হত্যা করলেন মা
‘আমার কেউ নেই', ইমিগ্রেশন কোর্টে নিজের পক্ষে লড়তে হচ্ছে গিয়ে এক শিশুর আর্তনাদ
মার্কিন নাগরিকত্বের ৭ লাখ ৪২ হাজার আবেদন অপেক্ষমাণ, নিউইয়র্কেও চাপ
নিউইয়র্কে ২০২৭ সালের জানুয়ারিতে ন্যূনতম মজুরি স্বয়ংক্রিয়ভাবে বাড়ার কথা থাকলেও চাকরির সংখ্যা কমে যাওয়ায় সেই বৃদ্ধি আটকে যাচ্ছে। বর্তমান আইন অনুযায়ী, নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড ও ওয়েস্টচেস্টারে ঘণ্টাপ্রতি সাধারণ ন্যূনতম মজুরি ১৭ ডলার এবং অঙ্গরাজ্যের বাকি এলাকায় ১৬ ডলারই থাকার কথা। অঙ্গরাজ্যের শ্রম বিভাগের আনুষ্ঠানিক ঘোষণা বৃহস্পতিবার (১ অক্টোবর) আসার কথা বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম টাইমস ইউনিয়ন। অঙ্গরাজ্যের আইনে ২০২৭ সাল থেকে মূল্যস্ফীতির সঙ্গে মিলিয়ে প্রতিবছর ন্যূনতম মজুরি সমন্বয়ের ব্যবস্থা আছে। তবে একই আইনে অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হলে বৃদ্ধি স্থগিত রাখার বিধানও রয়েছে। জানুয়ারি ও এপ্রিলের তুলনায় জুলাইয়ে নিউইয়র্কের মৌসুমি সমন্বয় করা মোট কৃষিবহির্ভূত চাকরির সংখ্যা কম থাকলে এই বিধান কার্যকর হয়। এ বছর জানুয়ারিতে অঙ্গরাজ্যে এমন চাকরি ছিল এক কোটির বেশি। এপ্রিল মাসে তা কমে প্রায় ৯৯ লাখ ৭০ হাজার এবং জুলাইয়ে প্রায় ৯৯ লাখ ৬০ হাজারে দাঁড়ায়। জুলাইয়ের সংখ্যা জানুয়ারি ও এপ্রিল - দুই মাসের চেয়েই কম হওয়ায় মজুরি বৃদ্ধির পথে আইনি বাধা তৈরি হয়েছে। এই হিসাবকে শুধু বেসরকারি খাতের চাকরির সংখ্যা বলা ঠিক হবে না। গভর্নর ক্যাথি হকুল আইনটি সংশোধনের প্রস্তাব দিয়েছেন। তাঁর প্রস্তাবে সামান্য চাকরি কমলেই মজুরি বৃদ্ধি বন্ধ হওয়ার বদলে চাকরি কমার হার বিবেচনা করা হবে। টাইমস ইউনিয়নের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত নিয়মে নির্দিষ্ট কয়েকটি সময়ের চাকরির হিসাব মিলিয়ে অন্তত শূন্য দশমিক ২৫ শতাংশ পতন হয়েছে কি না, তা দেখা হবে। তবে এটি এখনো প্রস্তাব; আইনসভায় অনুমোদন পায়নি। হকুলের দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি ও ইরান যুদ্ধের প্রভাবে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। চাকরির সংখ্যা কমার পেছনে পর্যটন ও বেসরকারি উচ্চশিক্ষা খাতের সমস্যার কথাও বলছে তাঁর প্রশাসন। এগুলো প্রশাসনের ব্যাখ্যা; মজুরি বৃদ্ধি স্থগিতের আইনি কারণ হলো নির্ধারিত মাসগুলোর চাকরির সংখ্যায় পতন। নিউইয়র্কের আইনসভা জানুয়ারিতে পরবর্তী অধিবেশনে ফিরবে। তাই আইন পরিবর্তন না হলে জানুয়ারিতে প্রচলিত মজুরির হারই বহাল থাকার কথা। তবে এই সিদ্ধান্তকে পুরো ২০২৭ সালেই কোনো মজুরি পরিবর্তন হবে না - এমন ঘোষণা হিসেবে ধরা যাবে না; পরবর্তী সময়ে আইন সংশোধনের সুযোগ রয়েছে।
এবার মশার বিরুদ্ধে কামান দাগাচ্ছেন ট্রাম্প! লক্ষ্য ৯০ শতাংশ নিধন
আমেরিকানদের সঞ্চয় লু টতে বিশ্বজুড়ে ‘স্ক্যাম সিটি’, এফবিআইয়ের বৈশ্বিক অভিযান
যুক্তরাষ্ট্রে কাঁচা দুধ নিয়ে নতুন উদ্বেগ, গুরুতর অসু স্থ হচ্ছে শিশুরা
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ ও কূটনৈতিক অচলাবস্থার মধ্যে দেশটির সঙ্গে চুক্তি না হলে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান নিয়ে সিদ্ধান্ত খুব শিগগিরই নেওয়া হবে এবং বিষয়টি ‘একভাবে না একভাবে’ শেষ হবে। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামনে এখন দুটি পথ—ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো অথবা সামরিক পদক্ষেপ নেওয়া। ইরানি কর্মকর্তাদের সঙ্গে কীভাবে আলোচনা করবেন—এমন প্রশ্নের জবাবে তিনি আরও কঠোর ভাষায় বলেন, চুক্তি না হলে তাদের ‘উড়িয়ে দেওয়া’ হতে পারে। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ শান্তি আলোচনা আবারও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। কয়েক দিন আগেই ট্রাম্প ইরানের পক্ষ থেকে দেওয়া একটি শান্তি প্রস্তাব প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছিলেন। তবে বুধবার ইরানি কর্মকর্তারা জানান, দুই দেশের মধ্যে মূল মতপার্থক্যের একটি বড় বিষয় হলো চুক্তি বাস্তবায়নের সময়সূচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিক্রিয়া প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও মন্ত্রিসভার কাছে তুলে ধরেছেন বলে সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন। ইরানি প্রেসিডেন্ট বলেছেন, চুক্তিকে বাস্তবে রূপ দিতে তার সরকার সব ধরনের চেষ্টা চালাবে এবং ইরানি জনগণের অধিকার রক্ষায় দৃঢ় থাকবে। তার ভাষায়, সম্ভাব্য চুক্তি অবশ্যই দুই পক্ষের জন্য গ্রহণযোগ্য বা ‘উইন-উইন’ ভিত্তির হতে হবে। ইরানের অর্থনীতিও দীর্ঘ যুদ্ধের চাপে আরও দুর্বল হয়ে পড়েছে। ২৯ সেপ্টেম্বর দেশটির মুদ্রা রিয়ালের দর এক ডলারের বিপরীতে ২৫ লাখেরও বেশি রিয়ালে নেমে যায়, যা নতুন রেকর্ড। এর মাত্র ২৭ দিন আগে, ২ সেপ্টেম্বর, প্রতি ডলারের বিপরীতে রিয়ালের দর প্রায় ২২ লাখে নেমেছিল। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতাকারীদের তৎপরতা অব্যাহত রয়েছে। কাতার ও পাকিস্তানসহ বিভিন্ন পক্ষ দুই দেশের মধ্যে সমঝোতার পথ খুঁজছে। আলোচনায় হরমুজ প্রণালি পুনরায় চালু করা, যুক্তরাষ্ট্রের অবরোধ ও নিষেধাজ্ঞা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিভিন্ন শর্ত উঠে আসছে। ইরানের সঙ্গে উত্তেজনার প্রভাব জ্বালানি বাজারেও পড়েছে। সেপ্টেম্বরে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ১৪ শতাংশ এবং ডব্লিউটিআই প্রায় ৫ শতাংশ বেড়েছিল। তবে ১ অক্টোবর সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় তেলের দাম কিছুটা কমেছে। ট্রাম্পের সর্বশেষ মন্তব্যে আবারও স্পষ্ট হয়েছে, কূটনৈতিক সমঝোতার পাশাপাশি সামরিক বিকল্পও আলোচনার কেন্দ্রেই রয়েছে। তবে ইরান-যুক্তরাষ্ট্রের চলমান আলোচনার চূড়ান্ত ফলাফল এখনো অনিশ্চিত।
ট্রাম্প প্রশাসনের বিজ্ঞাপনে সরকারি অর্থের ব্যবহার, প্রশ্নের মুখে ২ কোটি ডলার
যুক্তরাষ্ট্রে একের পর এক কারখানা হচ্ছে, কিন্তু উৎপাদন সচল রাখতে সরবরাহ ব্যবস্থার সক্ষমতা কতটা