সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

ট্রাম্পের ‘প্রস্তর যুগ’ ঘোষণার পর ইরানে ইসরায়েল-মার্কিন যৌথ হামলা

তাবাস্সুম মোহাম্মদ প্রকাশ: এপ্রিল ২, ২০২৬ ১:২২
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর আঘাতের মাধ্যমে ‘প্রস্তর যুগে পাঠানোর’ হুমকি দেওয়ার পর দেশটিতে হামলা ব্যাপক জোরদার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত কয়েক ঘণ্টায় ইরানের রাজধানী তেহরানসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে ভয়াবহ বিমান হামলা চালানো হয়েছে। তেহরানের শতাব্দী প্রাচীন একটি চিকিৎসা গবেষণা কেন্দ্র, একটি কৌশলগত সেতু এবং দুটি বৃহত্তম ইস্পাত কারখানাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া ইস্পাহান নগরীর ক্ষেপণাস্ত্র ঘাঁটির কাছে বড় ধরনের বিস্ফোরণের ভিডিও ফুটেজ পাওয়া গেছে, যা ওই অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।

 

ইরানের আলবোরজ প্রদেশের কারাজ শহরেও ব্যাপক হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কারাজের একটি সেতুতে বিমান হামলায় অন্তত ২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তেহরানের বাসিন্দারা তাদের মাথার ওপর দিয়ে যুদ্ধবিমান উড়ে যাওয়ার বিকট শব্দ শোনার কথা জানিয়েছেন। ইরানের স্থানীয় গণমাধ্যমগুলোও আলবোরজ ও কারাজ এলাকায় দফায় দফায় হামলার বিষয়টি নিশ্চিত করেছে। মূলত ট্রাম্পের হুঁশিয়ারির পর থেকেই ইরানের সামরিক ও বেসামরিক অবকাঠামোগুলোকে লক্ষ্য করে এই অভিযান চালানো হচ্ছে।

 

এদিকে মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বলেন, “আমরা একটি বড় পরিসরের যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি, যা গোটা মধ্যপ্রাচ্যকে গ্রাস করবে এবং বিশ্বজুড়ে নাটকীয় প্রভাব ফেলবে।” গুতেরেস সতর্ক করে বলেন, হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকলে তেল ও খাদ্যের দাম আকাশচুম্বী হবে, যার ফলে বিশ্বের দরিদ্র ও ঝুঁকিতে থাকা মানুষ চরম সংকটে পড়বে।

 

জাতিসংঘ মহাসচিব যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, বেসামরিক অবকাঠামো এবং পারমাণবিক স্থাপনাগুলোকে সুরক্ষা দেওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব। পরিস্থিতি এরই মধ্যে মানবিক বিপর্যয় এবং ভয়াবহ অর্থনৈতিক পরিণতির দিকে মোড় নিয়েছে। বিরোধ শান্তিপূর্ণ উপায়ে সমাধানের ওপর জোর দিয়ে তিনি বলেন, বিশ্বজুড়ে অস্থিরতা এড়াতে যুদ্ধ বন্ধ করার এখনই উপযুক্ত সময়।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
মার্কিন বিমানবাহিনীর জেএজি কোরের প্রথম হিজাব পরিহিত কর্মকর্তা হিসেবে ইতিহাস গড়েন মাইসা উজা। ছবি: সংগৃহীত
ইসলামের প্রতি বিশ্বাস অক্ষুন্ন রেখেই হিজাব পরে মার্কিন বিমানবাহিনীতে ইতিহাস গড়েন মাইসা

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে ধর্মীয় বিশ্বাস অক্ষুণ্ন রেখেই সামরিক পোশাকের সঙ্গে হিজাব পরার অধিকার অর্জন করেন মুসলিম নারী মাইসা উজা। ২০১৮ সালে মার্কিন বিমানবাহিনীর জাজ অ্যাডভোকেট জেনারেল (জেএজি) কোরের প্রথম হিজাব পরিহিত কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। তার এই অর্জন পরবর্তী সময়ে বিমানবাহিনীর ধর্মীয় পোশাকসংক্রান্ত নীতিমালা পরিবর্তনের পথ প্রশস্ত করে।   লেবানন থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো অভিবাসী পরিবারের সন্তান মাইসা উজা। মিশিগানের ডিয়ারবর্নে বেড়ে ওঠা এই মুসলিম নারী ছোটবেলা থেকেই দেশের সেবা করার স্বপ্ন দেখতেন। ২০১৭ সালে ইউনিভার্সিটি অব টলেডোর কলেজ অব ল থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জনের সময় মার্কিন বিমানবাহিনীর আইন কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন তিনি।   তবে সামরিক বাহিনীতে যোগদানের আগেই হিজাব নিয়ে বাধার মুখে পড়েন মাইসা। তৎকালীন নিয়ম অনুযায়ী, হিজাব খুলে সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করার পর কর্মস্থলে যোগ দিয়ে ধর্মীয় কারণে বিশেষ অনুমতির আবেদন করতে হতো। কিন্তু নিজের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে আপস করতে রাজি ছিলেন না তিনি।    ২০১৭ সালের নভেম্বরে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) এবং মিশিগানের একটি আইন প্রতিষ্ঠানের সহায়তা নেন মাইসা। তাদের আইনি হস্তক্ষেপের পর বিমানবাহিনী আগের সিদ্ধান্ত পরিবর্তন করে। প্রশিক্ষণের প্রথম দিন থেকেই সামরিক পোশাকের সঙ্গে হিজাব পরার অনুমতি পান তিনি।   হিজাব পরেই সফলভাবে সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেন মাইসা। প্রশিক্ষণকালে নেতৃত্বের দক্ষতার জন্য সহকর্মীদের মনোনয়নে ‘এয়ারম্যান অব দ্য উইক’ সম্মাননাও অর্জন করেন। ২০১৮ সালের মে মাসে ইলিনয়ের স্কট এয়ার ফোর্স বেসে আইনি সহায়তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।    মাইসার এই উদ্যোগে সহযোগিতা করেছিলেন মার্কিন বিমানবাহিনীর ইহুদি কর্মকর্তা ক্যাপ্টেন ইয়োসেফ হকহাইজার। ধর্মীয় পোশাক পরার অনুমতিসংক্রান্ত নীতিমালা পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই দুই কর্মকর্তা। ২০২০ সালের ফেব্রুয়ারিতে বিমানবাহিনী ধর্মীয় পোশাকসংক্রান্ত নীতিমালা হালনাগাদ করে। এতে নির্ধারিত শর্তে হিজাব, পাগড়ি পরা এবং দাড়ি রাখার অনুমতি চাওয়ার বিধান অন্তর্ভুক্ত করা হয়।    মাইসার মতে, দেশের সেবা ও ধর্মীয় বিশ্বাস পালনের মধ্যে কাউকে যেকোনো একটি বেছে নিতে বাধ্য করা উচিত নয়। ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে তার এই সংগ্রাম ও অর্জন মার্কিন সামরিক বাহিনীতে যোগ দিতে আগ্রহী মুসলিম নারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে রয়েছে।     সূত্র: মার্কিন বিমানবাহিনী, আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন ও ইউনিভার্সিটি অব টলেডো   871/এসএ

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ১০:২০
যুক্তরাষ্ট্রজুড়ে ডিপোর্টেশন অফিসার নিয়োগ দিচ্ছে আইস, বেতন ৯২ হাজার ডলারের বেশি

যুক্তরাষ্ট্রজুড়ে ডিপোর্টেশন অফিসার নিয়োগ দিচ্ছে আইস, বেতন ৯২ হাজার ডলারের বেশি

বন্ধুর বাসা থেকে ৩০ হাজার ডলার ও অলংকার চুরির অভিযোগে এনওয়াইপিডি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন। ছবি: সংগৃহীত

বন্ধুর বাসা থেকে ৩০ হাজার ডলার নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি করলেন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা

ফ্লোরিডায় বন্ধুদের সঙ্গে ক্যাম্পিংয়ে গিয়ে গুলিতে নিহত নবনির্বাচিত এসকাম্বিয়া কাউন্টি কমিশনারের ছেলে

ফ্লোরিডায় বন্ধুদের সঙ্গে ক্যাম্পিংয়ে গিয়ে গুলিতে নিহত নবনির্বাচিত এসকাম্বিয়া কাউন্টি কমিশনারের ছেলে

ম্যানহাটনের চায়নাটাউনে নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ২৫ বছর বয়সী যুবক গ্রেপ্তার। ছবি: সংগৃহীত
২৫ বছর বয়সে ৬০ বার গ্রেফতার! ম্যানহাটনে অ্যাপার্টমেন্টে ঢুকে নারীকে হত্যায় গৃহহীন ব্যক্তি গ্রেপ্তার

নিউ ইয়র্কের ম্যানহাটনের চায়নাটাউন এলাকায় নিজ অ্যাপার্টমেন্টে ৬২ বছর বয়সী এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ২৫ বছর বয়সী এক গৃহহীন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)। একই ঘটনায় আহত হয়েছেন ওই নারীর সঙ্গে বসবাসকারী ৬৬ বছর বয়সী এক ব্যক্তি।   নিহত নারীর নাম জিন ইউ। অভিযুক্ত ব্যক্তির নাম আলেকজান্ডার ফ্লোরেন্তিনো। রোববার (২২ নভেম্বর) তাকে ম্যানহাটনের আদালতে হাজির করা হয়।   পুলিশ জানিয়েছে, শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে ৯১১ নম্বরে ফোন পেয়ে চায়নাটাউনের ২৭ ক্যাথরিন স্ট্রিটের একটি অ্যাপার্টমেন্টে পৌঁছান পুলিশ কর্মকর্তারা। সেখানে জিন ইউকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তার মুখ ও গলায় আঘাতের চিহ্ন ছিল। পরে বেলভিউ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   আদালতে দাখিল করা অভিযোগপত্র অনুযায়ী, ওই নারীর গলায় একটি কালো দড়ি পেঁচানো ছিল। একই অ্যাপার্টমেন্টে বসবাসকারী ৬৬ বছর বয়সী ব্যক্তিকেও কাচের বোতল দিয়ে আঘাত এবং শ্বাসরোধের চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল।   ঘটনার পর আশপাশের ভবনগুলোতে ব্যাপক তল্লাশি চালায় পুলিশ। পরে হেনরি স্ট্রিটের একটি ভবনের বেসমেন্ট থেকে অভিযুক্তকে আটক করা হয়। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, শ্বাসরোধ, অপরাধের উদ্দেশ্যে অবৈধভাবে প্রবেশ ও হামলাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।   সিবিএস নিউ ইয়র্কের প্রতিবেদনে পুলিশ সূত্রের বরাতে বলা হয়েছে, ২০২৫ সাল থেকে বিভিন্ন ঘটনায় প্রায় ৬০ বার গ্রেপ্তার হয়েছেন ফ্লোরেন্তিনো। তবে এসব ঘটনায় তিনি কতবার দোষী সাব্যস্ত হয়েছেন, তা স্পষ্ট নয়।   অভিযুক্তের সঙ্গে নিহত নারীর আগে থেকে কোনো পরিচয় ছিল কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। প্রাথমিকভাবে শ্বাসরোধে ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও মেডিকেল এক্সামিনারের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি।   আগামী শুক্রবার (২৭ নভেম্বর) ফ্লোরেন্তিনোকে আবারও আদালতে হাজির করার কথা রয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।   সূত্র: সিবিএস নিউ ইয়র্ক   871/এসএ 

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ৯:১৬
যুক্তরাষ্ট্রে বার্ষিক পারিবারিক আয় বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয়ে আর্থিক সংকটে অনেক  মার্কিনী

যুক্তরাষ্ট্রে বার্ষিক পারিবারিক আয় বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয়ে আর্থিক সংকটে অনেক মার্কিনী

ক্যালিফোর্নিয়ায় ৫৪৮ বন্দির মৃত্যুদণ্ড কমানোর সিদ্ধান্ত, গভর্নর নিউসমের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন সন্তানহারা মা

ক্যালিফোর্নিয়ায় ৫৪৮ বন্দির মৃত্যুদণ্ড কমানোর সিদ্ধান্ত, গভর্নর নিউসমের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন সন্তানহারা মা

থ্যাংকসগিভিং ছুটি ঘিরে যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে শক্তিশালী ঝড়ের পূর্বাভাস। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং যাত্রায় ভোগান্তিতে পড়তে পারেন ৮ কোটি মানুষ

যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে বাড়ছে সোশ্যাল সিকিউরিটি কর, অতিরিক্ত প্রায় ৫০০ ডলার দেবেন উচ্চ আয়ের কর্মীরা
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে বাড়ছে সোশ্যাল সিকিউরিটি কর, অতিরিক্ত প্রায় ৫০০ ডলার দেবেন উচ্চ আয়ের কর্মীরা

যুক্তরাষ্ট্রে ২০২৭ সাল থেকে সোশ্যাল সিকিউরিটি করের আওতাভুক্ত আয়ের সর্বোচ্চ সীমা বাড়ানো হচ্ছে। এর ফলে উচ্চ আয়ের কর্মীদের বছরে অতিরিক্ত ৪৮৩ ডলার ৬০ সেন্ট পর্যন্ত কর দিতে হবে। তবে করের হার অপরিবর্তিত থাকায় এই পরিবর্তনের প্রভাব সব কর্মীর ওপর পড়বে না।   মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (এসএসএ) সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালে করযোগ্য আয়ের সর্বোচ্চ সীমা ১ লাখ ৮৪ হাজার ৫০০ ডলার থেকে বাড়িয়ে ২০২৭ সালে ১ লাখ ৯২ হাজার ৩০০ ডলার নির্ধারণ করা হয়েছে।বর্তমানে কর্মীদের করযোগ্য বেতনের ৬ দশমিক ২ শতাংশ সোশ্যাল সিকিউরিটি কর হিসেবে কেটে নেওয়া হয়। নিয়োগকর্তারাও সমপরিমাণ অর্থ প্রদান করেন। আগামী বছর এই হার অপরিবর্তিত থাকলেও করযোগ্য আয়ের সীমা ৭ হাজার ৮০০ ডলার বাড়ছে।   কত টাকা কর দিতে হবে?   - ২০২৬ সালে সর্বোচ্চ সোশ্যাল সিকিউরিটি কর: ১১ হাজার ৪৩৯ ডলার। - ২০২৭ সালে সর্বোচ্চ সোশ্যাল সিকিউরিটি কর: ১১ হাজার ৯২২ ডলার ৬০ সেন্ট। - অতিরিক্ত কর: ৪৮৩ ডলার ৬০ সেন্ট।   কাদের ওপর প্রভাব পড়বে?   যেসব কর্মীর বার্ষিক আয় ১ লাখ ৮৪ হাজার ৫০০ ডলার বা তার কম এবং আয় অপরিবর্তিত থাকবে, তাঁদের এই পরিবর্তনের কারণে অতিরিক্ত কর দিতে হবে না। তবে এর বেশি আয় করেন এমন কর্মীদের করের পরিমাণ বাড়বে। উভয় বছরেই অন্তত ১ লাখ ৯২ হাজার ৩০০ ডলার আয় করা কর্মীদের সর্বোচ্চ অতিরিক্ত ৪৮৩ ডলার ৬০ সেন্ট দিতে হবে।উদাহরণ হিসেবে, কোনো কর্মীর বার্ষিক বেতন ৬০ হাজার ডলার হলে ২০২৬ ও ২০২৭ উভয় বছরেই তাঁকে সোশ্যাল সিকিউরিটি কর হিসেবে ৩ হাজার ৭২০ ডলার দিতে হবে, যদি তাঁর বেতন অপরিবর্তিত থাকে।এদিকে স্বনিয়োজিত ব্যক্তিদের জন্য সোশ্যাল সিকিউরিটি করের হার ১২ দশমিক ৪ শতাংশ বহাল থাকছে। নতুন করযোগ্য আয়ের সীমার কারণে উচ্চ আয়ের স্বনিয়োজিত ব্যক্তিদের সর্বোচ্চ করের পরিমাণও বাড়বে।   অবসরপ্রাপ্তদের জন্য সুখবর   ২০২৭ সালে জীবনযাত্রার ব্যয় সমন্বয়ের (কোলা) আওতায় সোশ্যাল সিকিউরিটি সুবিধা ৩ দশমিক ৬ শতাংশ বাড়ানো হচ্ছে। এর ফলে অবসরপ্রাপ্তদের গড় মাসিক ভাতা ২ হাজার ৯৫ ডলার থেকে বেড়ে ২ হাজার ১৭০ ডলার হবে। অর্থাৎ প্রতি মাসে গড়ে অতিরিক্ত ৭৫ ডলার পাবেন তাঁরা।নতুন করযোগ্য আয়ের সীমা ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।   সংবাদসূত্র নিউজউইক, সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন   876 TR

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ৮:১৬
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নিষেধাজ্ঞাই যথেষ্ট নয়, মার্কিন সামরিক সহায়তাও বন্ধ চান মামদানি

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নিষেধাজ্ঞাই যথেষ্ট নয়, মার্কিন সামরিক সহায়তাও বন্ধ চান মামদানি

যুক্তরাষ্ট্রে অনলাইনে নার্সিং ডিগ্রি অর্জনের সুযোগ, অভিজ্ঞতা ছাড়াও করা যাবে আবেদন

যুক্তরাষ্ট্রে অনলাইনে নার্সিং ডিগ্রি অর্জনের সুযোগ, অভিজ্ঞতা ছাড়াও করা যাবে আবেদন

যুক্তরাষ্ট্রে ভয়াবহ রূপ নিচ্ছে হাম, তিন দশকের রেকর্ড ভেঙে আক্রান্ত প্রায় ৬ হাজার

যুক্তরাষ্ট্রে ভয়াবহ রূপ নিচ্ছে হাম, তিন দশকের রেকর্ড ভেঙে আক্রান্ত প্রায় ৬ হাজার

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...