বিশ্ব

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে সহায়তার হাত বাড়াল ইরান

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ২৬, ২০২৬ ৫:১৯
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে মানবিক ও চিকিৎসা সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কাছে পাঠানো এক বার্তায় এ প্রস্তাব দেন।

 

বৃহস্পতিবার পাঠানো ওই বার্তায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান ইরানের প্রেসিডেন্ট। তিনি নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

 

বার্তায় পেজেশকিয়ান বলেন, এই দুর্যোগের সময়ে ইসলামী প্রজাতন্ত্র ইরান ভেনেজুয়েলার সরকার ও জনগণের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব এবং উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য জরুরি ত্রাণ, চিকিৎসা সামগ্রী ও অন্যান্য মানবিক সহায়তা পাঠাতে ইরান প্রস্তুত।

 

তিনি ভূমিকম্পকে একটি মর্মান্তিক ঘটনা হিসেবে উল্লেখ করে আশা প্রকাশ করেন, ভেনেজুয়েলার জনগণ ঐক্য ও দৃঢ়তার সঙ্গে এই সংকট দ্রুত কাটিয়ে উঠতে সক্ষম হবে।

 

বুধবার রাতে ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন কয়েকশ মানুষ এবং বহু ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

জনপ্রিয় সংবাদ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

দেশের প্রথম ৪০ তলা ভবন ‘শান্তা পিনাকল’ হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশের আবাসন শিল্পে এক নতুন ইতিহাস রচিত হলো। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত দেশের প্রথম ৪০ তলা বিশিষ্ট আকাশচুম্বী বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস। ৫০০ ফুট উচ্চতার এই আইকনিক ভবনটি এখন দেশের সর্বোচ্চ সম্পন্ন হওয়া ইমারত। গত শনিবার (১৮ এপ্রিল) ভবনের ৪০তম তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, স্থপতি এহসান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি মালিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। স্থাপত্যশৈলী ও আধুনিক প্রযুক্তি:‘শান্তা পিনাকল’ শুধুমাত্র উচ্চতার কারণেই অনন্য নয়, বরং এটি আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়। এটি বাংলাদেশের প্রথম ভবন যা পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য আন্তর্জাতিক ‘লিড প্ল্যাটিনাম’ (LEED Platinum) স্বীকৃতি পেয়েছে। সিঙ্গাপুরভিত্তিক বিখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘মেইনহার্ট’ (Meinhardt) এর সহায়তায় ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্যসমূহ: উন্নত লিফট ব্যবস্থা: ভবনটিতে রয়েছে ৮টি দ্রুতগামী লিফট, যা প্রতি সেকেন্ডে ৪ মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এটি দেশের দ্রুততম ভার্টিক্যাল ট্রান্সপোর্ট ব্যবস্থা। পরিবেশ ও সুরক্ষা: ভবনে ব্যবহৃত হয়েছে ৩৬ মিমি পুরুত্বের ডাবল গ্লেজড গ্লাস, যা তাপ ও শব্দ নিরোধক। এছাড়া এটি দেশের প্রথম ‘উইন্ড টানেল টেস্ট’ করা ভবন, যা প্রতিকূল আবহাওয়ায় এর স্থায়িত্ব নিশ্চিত করে। আইবিএমএস প্রযুক্তি: পুরো ভবনটি একটি ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (iBMS) দ্বারা পরিচালিত, যা সার্বক্ষণিক নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। অগ্নি নিরাপত্তা: আন্তর্জাতিক এনএফপিএ (NFPA) স্ট্যান্ডার্ড অনুসরণ করে এখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়, ‘শান্তা পিনাকল’ হস্তান্তর দেশের রিয়েল এস্টেট খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। এটি শুধুমাত্র তেজগাঁও নয়, বরং পুরো ঢাকার বাণিজ্যিক পরিবেশকে বিশ্বমানের স্তরে নিয়ে যাবে। দেশের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে এক একটি তলার ছাদ ঢালাইয়ের রেকর্ড গড়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। ঢাকার আকাশসীমায় নতুন এই ল্যান্ডমার্ক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক নগরায়নের এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।

ছয় বছরের মেয়ের মৃত্যুর পর বাবারও মরদেহ উদ্ধার , একসঙ্গে দাফন করা হবে বাবা-মেয়েকে

অস্ট্রেলিয়ার সিডনিতে ছয় বছরের এক শিশুকন্যা ও তার বাবার মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে। পুলিশ জানিয়েছে, পারামাট্টা নদীতে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় ৪৭ বছর বয়সী মওলিক ধান্ধুকিয়া এবং তার ছয় বছরের মেয়ের মৃত্যু হয়েছে। ঘটনার পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।   স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার সিডনির কনকর্ড এলাকার কাছে একটি নৌকা ভাড়া করেছিলেন মওলিক ধান্ধুকিয়া। তার সঙ্গে ছিলেন ছয় বছর বয়সী কন্যা। কিছু সময় পর নদীতে জরুরি পরিস্থিতির খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ ও জরুরি সেবা সংস্থাগুলো।   আরও পড়ুন...টেক্সাসে স্বামীর গুলিতে স্ত্রী নিহত, পরে পুলিশের গুলিতে স্বামী নিহত; দুই শিশুকে   পুলিশের তথ্য অনুযায়ী, দুপুরের কিছু আগে মওলিক ধান্ধুকিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এরপর প্রায় সাত ঘণ্টা ধরে শিশুটির সন্ধানে ব্যাপক অনুসন্ধান চালানো হয়। উদ্ধারকারীরা শেষ পর্যন্ত বিকেল সাড়ে ৫টার দিকে শিশুকন্যার মরদেহ নদী থেকে উদ্ধার করেন। ঘটনার তদন্তে সহায়তার জন্য আশপাশের বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। স্থানীয় একটি স্থাপনার সিসিটিভি ফুটেজও তদন্তকারীদের হাতে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধানে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক শোকবার্তায় জানানো হয়েছে, আগামী শুক্রবার রাউস হিলের ক্যাসেলব্রুক ক্রেমেটোরিয়ামে বাবা ও মেয়ের যৌথ শেষকৃত্য অনুষ্ঠিত হবে। শোকবার্তায় লেখা হয়েছে, “দুই কোমল ও সদয় আত্মা, যারা চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবে। তাদের আত্মার শান্তি কামনা করছি।” তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার আগে কয়েক দফা নৌকা ভাড়া করেছিলেন মওলিক ধান্ধুকিয়া। একবার তার স্ত্রী প্রীতিবেন ধান্ধুকিয়াও তার সঙ্গে ছিলেন বলে জানা গেছে।   আরও পড়ুন...টেক্সাসে বিস্ফোরণের আগুনে পুড়েও বাড়ি ও নাতি-নাতনিদের বাঁচালেন এক সাহসী দাদা   পুলিশ ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে, যা তদন্তের অংশ হিসেবে পরীক্ষা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত এর বিষয়বস্তু প্রকাশ করা হয়নি। কেন এমন ঘটনা ঘটল, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রায় দুই সপ্তাহ আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ একটি পোস্ট করেছিলেন মওলিক ধান্ধুকিয়া। সেখানে তিনি ২০০৫ সালে জিমে ব্যায়াম করার সময় ঘাড়ে পাওয়া আঘাতের কারণে দীর্ঘদিন ধরে ভোগা শারীরিক সমস্যার কথা উল্লেখ করেছিলেন।   ওই পোস্টে তিনি লিখেছিলেন, ঘাড়ের দীর্ঘস্থায়ী ব্যথা তার জীবনের অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এমআরআই পরীক্ষায় তার মেরুদণ্ডের ঘাড়ের অংশে স্নায়ুর ওপর চাপের বিষয়টি ধরা পড়ে বলেও তিনি উল্লেখ করেন। মওলিক ধান্ধুকিয়া পেশাগত জীবনে তথ্যপ্রযুক্তি খাতে কাজ করতেন। ২০২২ সাল থেকে তিনি সাউথ ইস্টার্ন সিডনি লোকাল হেলথ ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশন সাপোর্ট বিশ্লেষক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে অস্ট্রেলিয়া ও ভারতে বিভিন্ন সফটওয়্যার প্রতিষ্ঠানে কাজ করেছেন।   এই ঘটনার পর পরিবারটির জন্য সহায়তা তহবিলও গঠন করেছেন স্বজন ও পারিবারিক বন্ধুরা। তহবিল সংগ্রহের আহ্বানে বলা হয়েছে, প্রীতিবেন ধান্ধুকিয়া একসঙ্গে তার স্বামী ও একমাত্র কন্যাকে হারিয়েছেন। এই কঠিন সময়ে তাকে আর্থিক ও মানসিক সহায়তা দেওয়ার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।   ▶️ ট্রাম্পের লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি অবৈধ ঘোষণা মার্কিন আদালতের   তহবিলের অর্থ শেষকৃত্যের ব্যয়, ধর্মীয় আনুষ্ঠানিকতা এবং নিকট আত্মীয়দের যাতায়াত ও আবাসন খাতে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। নিউ সাউথ ওয়েলস পুলিশের সুপারিনটেনডেন্ট ক্রিস্টিন ম্যাকডোনাল্ড ঘটনাটিকে “পরিবার ও সমাজের জন্য এক গভীর ট্র্যাজেডি” হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। আমরা সব দিক থেকে তদন্ত চালিয়ে যাচ্ছি এবং কোনো সম্ভাবনাই উপেক্ষা করা হবে না।” পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে পারিবারিক সহিংসতার কোনো উপাদান ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়নি।   ঘটনার পর পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। বাবা ও মেয়ের একসঙ্গে শেষকৃত্যের খবর আরও আবেগঘন পরিবেশ তৈরি করেছে। স্বজন ও পরিচিতজনরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের স্মরণ করে শোক প্রকাশ করছেন।

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম: যা জানা প্রয়োজন

যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য কঠোর হচ্ছে নিয়মাবলী। আগামী ৩০ মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ভিসা রুলস, যেখানে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বা স্ক্রিনিং করা হবে। মার্কিন প্রশাসনের এই নতুন পদক্ষেপে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ভিসা প্রত্যাশীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নতুন এই নিয়ম মূলত অ-অভিবাসী (Non-immigrant) এবং অভিবাসী (Immigrant) উভয় ধরণের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। বিশেষ করে যারা ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং কাজের সন্ধানে এইচ-১বি (H-1B) ভিসার জন্য আবেদন করবেন, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য প্রদান বাধ্যতামূলক করা হচ্ছে। আবেদনকারীদের গত পাঁচ বছরের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ইউজার আইডি বা হ্যান্ডেল নাম ফর্মে উল্লেখ করতে হবে। ফেসবুক, টুইটার (বর্তমানে এক্স), ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো এই স্ক্রিনিংয়ের আওতায় থাকবে। তবে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। মূলত আবেদনকারীর নিরাপত্তা ঝুঁকি এবং পূর্ববর্তী কোনো উসকানিমূলক বা সন্দেহজনক কর্মকাণ্ড আছে কি না, তা যাচাই করতেই এই পদক্ষেপ। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং জননিরাপত্তার স্বার্থেই এই স্ক্রিনিং প্রক্রিয়া জোরদার করা হয়েছে। কোনো ব্যক্তি যদি অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদ বা আইনবিরোধী কোনো কাজে লিপ্ত থেকে থাকেন, তবে তার ভিসা আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ভিসা বিশেষজ্ঞরা বলছেন, ৩০ মার্চের পর যারা আবেদন করবেন, তাদের অবশ্যই গত ৫ বছরের ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোনো ভুল তথ্য দিলে বা তথ্য গোপন করলে তা স্থায়ীভাবে ভিসা প্রত্যাখ্যাত হওয়ার কারণ হতে পারে। এছাড়া ইমেইল অ্যাড্রেস এবং ফোন নম্বর প্রদানের ক্ষেত্রেও অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এই নতুন নিয়ম চালুর ফলে ভিসা প্রক্রিয়াকরণে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই প্রয়োজনীয় কাগজপত্র এবং অনলাইন প্রোফাইল গুছিয়ে আবেদন করার পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

Advertisement

বিশ্ব

View more
ছবি: সংগৃহীত
আটক অর্থ দিয়ে মার্কিন পণ্য কেনার দাবি মিথ্যা: ইরানের স্পিকার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, ইরানের অবমুক্ত অর্থ দিয়ে মার্কিন কৃষিপণ্য কেনা হবে—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা।   বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ লিখেছেন, ‘আমেরিকা মিথ্যা দাবি করছে যে আমাদের অবমুক্ত করা সম্পদ দিয়ে তাদের কৃষি পণ্য কেনা হবে।’ তিনি আরও বলেন, ‘যে ফসলটি আমরা এখন ঘরে তুলছি, তা আপনারাই বপন করেছিলেন—দশকের পর দশক ধরে জমে থাকা অবিশ্বাস। এটি অর্গানিক, অফুরন্ত এবং খাঁটি দেশি।’   একই পোস্টে কটাক্ষ করে তিনি বলেন, ওয়াশিংটন ‘জিএমও সয়াবিন, প্রতিশ্রুতিভঙ্গ এবং ফাঁপা বুলি’ ছাড়া আর কিছু রপ্তানি করে না। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সমঝোতা স্মারকের আওতায় প্রাথমিক আর্থিক সুবিধার অংশ হিসেবে ৫০ কোটি ডলারের মার্কিন পণ্য অন্তর্ভুক্ত থাকবে।   ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, কোনো নগদ অর্থ সরাসরি তেহরানের হাতে যাবে না। বরং ওই অর্থ দিয়ে মার্কিন কৃষকদের কাছ থেকে ভুট্টা ও গম কেনা হবে, যা ইরানের খাদ্যসংকট মোকাবিলায় ব্যবহৃত হবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও একই ধরনের বক্তব্য দিয়ে বলেন, ইরানের জব্দ সম্পদ অবমুক্ত করা হলে সেই অর্থ মার্কিন কৃষকদের উপকৃত করবে এবং ইরানের জনগণের খাদ্য সরবরাহে সহায়তা করবে।   এদিকে বৃহস্পতিবার বাহরাইনের রাজধানী মানামায় দেশটির নেতাদের সঙ্গে বৈঠকের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি চুক্তি চায় যা তাদের জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্বার্থ এবং আঞ্চলিক মিত্রদের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হবে না।   তবে ইরানের রাষ্ট্রীয় ও আধা-সরকারি গণমাধ্যমগুলো মার্কিন প্রশাসনের এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে। তারা সমঝোতা স্মারককে কোনো ছাড় নয়, বরং তেহরানের কূটনৈতিক ও কৌশলগত সাফল্য হিসেবে তুলে ধরছে।   ইরানের আধা-সরকারি মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, আজারবাইজানের রাজধানী বাকু সফরের সময় গালিবাফ এই সমঝোতা স্মারককে ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ বলে মন্তব্য করেন। তার দাবি, নথিতে এমন কোনো আইনি ধারা নেই যা ইরানকে মার্কিন পণ্য কিনতে বাধ্য করে।   সোমবার ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও বলেন, সম্ভাব্য সমঝোতার আওতায় অবমুক্ত হওয়া অর্থ শুধু জরুরি বা নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই সমঝোতা ১৮ জুন কার্যকর হয়। ওই দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের ইলেকট্রনিক স্বাক্ষরের মাধ্যমে চুক্তির প্রক্রিয়া শুরু হয়েছিল।   তবে সমঝোতা স্মারকের বিভিন্ন ধারা ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ব্যাখ্যাগত পার্থক্য এখনও স্পষ্ট। ফলে চুক্তি বাস্তবায়নের পথেও মতবিরোধ দেখা দেওয়ার ইঙ্গিত মিলছে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ২৬, ২০২৬ ৬:১৪
উপসাগরীয় অঞ্চলের বৃহত্তম তেল রপ্তানি টার্মিনাল রাস তানুরা। ছবি: সংগৃহীত

রাস তানুরা থেকে ফের তেল রপ্তানি শুরু করল সৌদি আরব

ছবি: সংগৃহীত

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে সহায়তার হাত বাড়াল ইরান

ছবি: সংগৃহীত

নর্থ ইংল্যান্ডে ডাকসু ভিপি সাদিক কায়েমকে প্রবাসীদের সংবর্ধনা

ছয় মাস কারাবাসের পর প্রকাশিত হলো এক ফিলিস্তিনি সাংবাদিকের ছবি। ছবি: সংগৃহীত
ছয় মাস ইসরাইলি কারাগারে ভয়াবহ নির্যাতনে চেহারা বদলে গেল ফিলিস্তিনি সাংবাদিকের

ছয় মাস ইসরাইলি কারাগারে আটক থাকার পর ফিলিস্তিনি সাংবাদিক মুজাহিদ বানি মুফলেহর একটি ছবি প্রকাশিত হয়েছে। ছবিটি প্রকাশের পর ফিলিস্তিনি বন্দী অধিকার সংগঠন ফিলিস্তিনি বন্দী সোসাইটি দাবি করেছে, এটি ইসরাইলি কারাগারগুলোতে ফিলিস্তিনি বন্দীদের মানবিক পরিস্থিতির একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরছে।   আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, কারাবন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়ার পর দীর্ঘ চিকিৎসা শেষে বুধবার নিজের ছবি প্রকাশ করেন বানি মুফলেহ। ছবিতে দেখা যায়, ইসরাইলি কারাগারে চিকিৎসার সময় একাধিক অস্ত্রোপচারের ফলে তার মাথার খুলির একটি অংশ অপসারণ করতে হয়েছে। এছাড়া তার ওজন উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং তাকে অত্যন্ত দুর্বল ও ফ্যাকাশে দেখাচ্ছে।   এক বিবৃতিতে ফিলিস্তিনি বন্দী সোসাইটি অভিযোগ করে, ইসরাইলি কারাগারগুলো ফিলিস্তিনি বন্দীদের জন্য ধীরে ধীরে মৃত্যুর কারণ হয়ে উঠছে। সংগঠনটির দাবি, বানি মুফলেহর ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি কারাগারের ভেতরে বন্দীদের ওপর চলমান পদ্ধতিগত নির্যাতনের প্রতিফলন। সংগঠনটির অভিযোগ, এসব নির্যাতনের মধ্যে রয়েছে শারীরিক ও মানসিক নির্যাতন, পর্যাপ্ত খাদ্য না দেওয়া, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করা এবং দীর্ঘমেয়াদি মানসিক চাপ সৃষ্টি।   ফিলিস্তিনি বন্দী সোসাইটি জানায়, তারা ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাওয়া শত শত ফিলিস্তিনির অবস্থা পর্যবেক্ষণ করছে। তাদের অনেকেই গুরুতর শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছেন। পুনরায় গ্রেপ্তারের আশঙ্কায় অনেক পরিবার তাদের অভিজ্ঞতা প্রকাশ করতেও ভয় পাচ্ছে বলে সংগঠনটির দাবি। সংগঠনটির তথ্যমতে, পশ্চিম তীরের নাবলুসের বেইতা শহরের বাসিন্দা মুজাহিদ বানি মুফলেহকে ২০২৫ সালের জুন মাসে কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই ইসরাইল প্রশাসনিক আটক নীতির আওতায় গ্রেপ্তার করে। পরে ২০২৬ সালের জানুয়ারিতে তাকে মুক্তি দেওয়া হয়।   ফিলিস্তিনি বন্দী সোসাইটির দাবি, মুক্তির মাত্র দুই দিন পর তিনি গুরুতর মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হন এবং সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার সম্পূর্ণ সুস্থ হতে দীর্ঘ ও জটিল চিকিৎসার প্রয়োজন রয়েছে। সংগঠনটি আরও দাবি করেছে, ২০২৩ সালের অক্টোবরে গাজ্জা যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনি সাংবাদিকদের বিরুদ্ধে অভিযান বেড়েছে। তাদের হিসাব অনুযায়ী, ওই সময় থেকে এখন পর্যন্ত ২৪৫ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।   সরকারি ফিলিস্তিনি পরিসংখ্যানের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীদের অভিযানে ১ হাজার ১৭৩ জন ফিলিস্তিনি নিহত, ১২ হাজার ৬৬৬ জন আহত এবং প্রায় ২৩ হাজার জন গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৩৩ হাজার মানুষ।   তবে ফিলিস্তিনি বন্দী সোসাইটির এসব অভিযোগের বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ২৫, ২০২৬ ২৩:৫৭
ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট। ছবি: সংগৃহীত

ইরানের জব্দ অর্থে মার্কিন গম-ভুট্টা-সয়াবিন কেনার পরিকল্পনা ট্রাম্পের, পাঠানো হবে তেহরানে

উপগ্রহ ছবিতে ধরা পড়েছে চীনের গোপন সামরিক লক্ষ্যবস্তু। ছবি: সংগৃহীত

চীনের মরুভূমিতে মার্কিন যুদ্ধজাহাজের ত্রিমাত্রিক রেপ্লিকা, স্যাটেলাইট চিত্রে যুদ্ধের প্রস্তুতি

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় এবার শুরু হয়েছে লুটপাট। ছবি: সংগৃহীত

ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ক্ষতিগ্রস্ত অঞ্চলে শুরু হয়েছে ব্যাপক লুটপাট

খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ইরান। কোলাজ: আমেরিকা বাংলা
ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র, আবার খামেনির শেষ বিদায়েও আমন্ত্রিত, কঠিন সিদ্ধান্তের মুখে মোদি

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায়ের অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পক্ষ থেকে পাঠানো এ আমন্ত্রণ ভারতের সামনে নতুন একটি কূটনৈতিক সমীকরণ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।   কূটনৈতিক সূত্র ও ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, আগামী ৪ ও ৫ জুলাই তেহরানে খামেনির প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ৬ জুলাই তেহরানে এবং ৭ জুলাই কোম শহরে জানাজার আয়োজন করা হবে। পরে মরদেহ উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদে নেওয়া হবে এবং ৯ জুলাই ইমাম রেজার মাজার প্রাঙ্গণে দাফন সম্পন্ন হবে।   তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে যোগ দেওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই সময় তার পূর্বনির্ধারিত বিদেশ সফর রয়েছে। সে ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে কোনো জ্যেষ্ঠ মন্ত্রী বা উচ্চপর্যায়ের কূটনৈতিক প্রতিনিধিদল তেহরানে যেতে পারে। এর আগে ২০২৪ সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হলে ভারত এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল। তখন তৎকালীন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে শেষকৃত্যে অংশ নিতে তেহরানে পাঠানো হয়েছিল।   বিশ্লেষকদের মতে, ভারতের জন্য ইরান শুধু একটি প্রতিবেশী অঞ্চল নয়, বরং জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য এবং মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার। বিশেষ করে পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান ও মধ্য এশিয়ার বাজারে পৌঁছাতে ভারতের জন্য চাবাহার বন্দর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে নয়াদিল্লির বড় বিনিয়োগ রয়েছে।   অন্যদিকে, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ভারতের প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্কও উল্লেখযোগ্যভাবে জোরদার হয়েছে। ফলে খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে ভারতের উচ্চপর্যায়ের অংশগ্রহণ ওয়াশিংটন ও তেল আবিব কীভাবে নেবে, সেটিও দিল্লির জন্য গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হয়ে উঠেছে।   নয়াদিল্লিভিত্তিক সেন্টার ফর পলিসি রিসার্চের কৌশলগত অধ্যয়ন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ব্রহ্ম চেলানি মনে করেন, এই আমন্ত্রণ ভারতের জন্য একটি সূক্ষ্ম কূটনৈতিক পরীক্ষা। তার ভাষায়, একদিকে ইরানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বজায় রাখা, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব অক্ষুণ্ন রাখা, দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন নয়াদিল্লির সবচেয়ে বড় চ্যালেঞ্জ।   এখন পর্যন্ত ভারত সরকার আনুষ্ঠানিকভাবে জানায়নি, প্রধানমন্ত্রী মোদি নিজে অনুষ্ঠানে অংশ নেবেন নাকি ভারতের পক্ষ থেকে অন্য কোনো প্রতিনিধি তেহরানে যাবেন।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ২৫, ২০২৬ ২২:২৩
হরমুজ প্রণালী। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীতে মালবাহী জাহাজে ইরানের ড্রোন হামলা, জাতিসংঘ কর্তৃক উদ্ধার অভিযান স্থগিত

এখন থেকে ছোট সন্তানের পাশে বসতে রায়ানএয়ারে অতিরিক্ত অর্থ গুনতে হবে না। ছবি: সংগৃহীত

অভিভাবকদের জন্য সুখবর, শিশুর পাশে বসতে আর অতিরিক্ত টাকা নেবে না রায়ানএয়ার

অমৃতসরে নামতে গিয়ে পাকিস্তানের আকাশে এয়ার ইন্ডিয়ার বিমান। ছবি: সংগৃহীত

পাকিস্তানের আকাশসীমায় ভুল করে ঢুকে পড়ল ভারতীয় বিমান, কী ঘটল পাইলটের সঙ্গে?

0 Comments