সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

নিজে বেঁচে ফিরেছিলেন, কিন্তু মেয়ের টানে আবার ধ্বংসস্তূপে ফিরে গিয়ে প্রাণ হারালেন নিউজার্সির এক মা

ইসতিয়াক আহমেদ প্রকাশ: আগস্ট ১৩, ২০২৬ ১৩:১০
নিজে বেঁচে ফিরেছিলেন, কিন্তু মেয়ের টানে আবার ধ্বংসস্তূপে ফিরে গিয়ে প্রাণ হারালেন নিউজার্সির এক মা
নিজে বেঁচে ফিরেছিলেন, কিন্তু মেয়ের টানে আবার ধ্বংসস্তূপে ফিরে গিয়ে প্রাণ হারালেন নিউজার্সির এক মা

কলম্বিয়ায় আঘাত হানা এক ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের মাঝে নিজের মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন যুক্তরাষ্ট্রের নিউজার্সির বাসিন্দা ম্যাগনোলিয়া গার্সিয়া লুগো। ধসে পড়া বাড়ি থেকে তিনি প্রথমে নিরাপদে বের হতে পেরেছিলেন। কিন্তু মেয়ে নাতালিয়া ভেতরে রয়ে গেছে বুঝতে পেরে তাকে উদ্ধারের জন্য আবারও সেই ধ্বংসস্তূপের দিকে ছুটে যান তিনি। দুর্ভাগ্যবশত, তখনই একটি ভারী দেয়াল ধসে পড়ে তাঁর ওপর, কেড়ে নেয় এই সাহসী মায়ের প্রাণ।

 

মর্মান্তিক এই মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে ম্যাগনোলিয়ার পরিবার ও তাঁর স্থানীয় চার্চ কমিউনিটিতে। 'মার্সি চার্চ অব গড'-এর মিডিয়া লিড আনা কাস্ত্রো জানান, ভূমিকম্পের পরপরই ম্যাগনোলিয়ার স্বামী এই দুঃসংবাদ পান। ফোনে তাঁকে জানানো হয় যে, ধ্বংসস্তূপের নিচে মা ও মেয়ে দুজনেই চাপা পড়েছেন এবং তাঁদের খোঁজ মিলছে না। চার্চের সহকারী যাজক অস্কার ফার্নান্দো কাস্ত্রো জানান, কলম্বিয়ায় বসবাসরত ম্যাগনোলিয়ার ভাই (যিনি নিজেও একজন যাজক) উদ্ধারকাজে সরাসরি সহায়তা করেন। দীর্ঘ তল্লাশির পর যখন ম্যাগনোলিয়াকে উদ্ধার করা হয়, ততক্ষণে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।

 

গার্সিয়া লুগো পরিবার গত ২২ বছর ধরে নিউজার্সির ওই চার্চের নিবেদিতপ্রাণ সদস্য। মেয়ে নাতালিয়াকে নিয়ে ম্যাগনোলিয়া এক দশকেরও বেশি সময় ধরে চার্চের বিভিন্ন কার্যক্রমে অত্যন্ত সক্রিয় ছিলেন। তাঁর এই অকাল প্রয়াণকে কমিউনিটির জন্য এক বিশাল ও অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন চার্চের নেতারা।

 

এদিকে, নিউজার্সির বার্গেনফিল্ডের মেয়র আরভিন আমাতোরিও জানিয়েছেন, শহর কর্তৃপক্ষ এই শোকসন্তপ্ত পরিবারটির পাশে দাঁড়াতে ও সব ধরনের সহায়তা করতে প্রস্তুত রয়েছে। জানা গেছে, বুধবার কলম্বিয়ার নিজ শহরেই ম্যাগনোলিয়ার শেষকৃত্য সম্পন্ন হবে। এক বুক শূন্যতা আর স্বজন হারানোর বেদনা নিয়েই পরিবারটিকে এখন তাদের মাতৃভূমি যুক্তরাষ্ট্রে ফিরে নতুন করে জীবন গুছিয়ে নেওয়ার কঠিন লড়াই শুরু করতে হবে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আন্তর্জাতিক

View more
ভারতের আসামে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ I ছবি: সংগৃহীত
ভারতের আসামে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল ২৪ জনের, আহ ত ১১

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে গত শুক্রবার একটি বাসের সঙ্গে একটি কনটেইনার ট্রাকের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। রাজ্যের রাজধানী দিসপুর থেকে প্রায় ১৪০ মাইল পূর্বে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের কাছাকাছি একটি মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। এক শৃঙ্গযুক্ত গণ্ডারের জন্য বিখ্যাত এই উদ্যানটি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা 'ইউনেসকো' স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।   কর্মকর্তারা জানিয়েছেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের মধ্যে শিশু এবং ওই বাসের চালকও রয়েছেন। রাজ্যের মন্ত্রী অতুল বোরা এই দুর্ঘটনাটিকে আসামের ইতিহাসের অন্যতম ভয়াবহ ঘটনা হিসেবে বর্ণনা করেছেন এবং পুলিশ এই সংঘর্ষের কারণ তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন।   আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেছেন, "এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত।"   সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হারের দিক থেকে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান অন্যতম।   বেপরোয়াভাবে গাড়ি চালানো, দুর্বল রক্ষণাবেক্ষণের রাস্তাঘাট এবং পুরোনো যানবাহনগুলোই দেশটিতে এমন দুর্ঘটনার পেছনের প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়।

প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬ ১৩:২৬
টিকটক ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই হামলা I ছবিঃ কোলাজ আমেরিকা বাংলা

টিকটক ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই হামলা, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

মেকআপ করায় আফগানিস্তানে ৫২ নারীকে আটক করল তালেবান সরকার I ছবিঃ কোলাজ আমেরিকা বাংলা

মেকআপ করায় আফগানিস্তানে ৫২ নারীকে আটক করল তালেবান সরকার

ইরানি হুমকি পরোয়া করেন না: বাড়ি ছেড়ে পালানোর পর ঘোষণা মার্কিন অর্থমন্ত্রীর

ইরানি হুমকি পরোয়া করেন না: বাড়ি ছেড়ে পালানোর পর ঘোষণা মার্কিন অর্থমন্ত্রীর

রসগোল্লা ভেবে খেলেন বোমা, মুহূর্তেই ঝরে গেল ৩৫ বছর বয়সী যুবকের প্রাণ
রসগোল্লা ভেবে খেলেন বোমা, মুহূর্তেই ঝরে গেল ৩৫ বছর বয়সী যুবকের প্রাণ

ভারতের মধ্যপ্রদেশে জনপ্রিয় মিষ্টি 'রসগোল্লা'-র ছদ্মবেশে থাকা একটি বোমা খেয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার এই ঘটনা ঘটে। 'ইন্ডিয়া টুডে'-র প্রতিবেদন অনুযায়ী, ৩৫ বছর বয়সী নিহত যুবকের নাম রাজেন্দ্র বারোতিয়া। পরিবারের সঙ্গে রাতের খাবার শেষ করে তিনি বাড়ির বাইরে আগুনের কুণ্ডলীর পাশে বসেছিলেন। এমন সময় এক প্রতিবেশী তাকে ছানা দিয়ে তৈরি জনপ্রিয় মিষ্টি রসগোল্লার মতো দেখতে একটি জিনিস খেতে দেন।   আপাতদৃষ্টিতে ঐতিহ্যবাহী সেই মিষ্টিটি আসলে ছিল বারুদে ঠাসা ছানার একটি গোলা। মধ্যপ্রদেশের দিন্দোরি জেলার গ্রামবাসীরা বন্য শূকর মারার জন্য ফাঁদ হিসেবে এই কৌশলটি ব্যবহার করে থাকে। পুলিশ জানিয়েছে, রাজেন্দ্র সেটি মুখে দেওয়া মাত্রই বোমাটি বিস্ফোরিত হয়। এএফপি সংবাদ সংস্থাকে পুলিশ কর্মকর্তা রেখা সিং বলেন, "ওই এলাকার কিছু আদিবাসী বন্য শূকর মারার জন্য যে বোমা ব্যবহার করে, সেটিই এই ব্যক্তিকে দেওয়া হয়েছিল। এটি তার মুখের ভেতরেই বিস্ফোরিত হয়।"   জানা গেছে, বিস্ফোরণের ফলে রাজেন্দ্র গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেদন অনুযায়ী, রাম ভগত বারোতিয়া নামের ওই প্রতিবেশী এবং অন্য আরেকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ওই ব্যক্তি কীভাবে এই হাতবোমাটি সংগ্রহ করেছিল এবং কেন সে রাজেন্দ্রকে এটি খেতে দিয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারী কর্মকর্তারা।   পুলিশ কর্মকর্তা রেখা সিং বলেন, "তাকে হত্যা করার উদ্দেশ্যেই এটি করা হয়েছিল, নাকি এটি কোনো ভয়ংকর রসিকতা ছিল, তা আমরা এখনও জানি না। তদন্তের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।"

প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬ ১১:১০
‘ফেসস্টিলার’ ফাঁদ: যেভাবে ৪০ কোটি ডলার হাতিয়ে নিল উত্তর কোরিয়ার হ্যাকাররা

‘ফেসস্টিলার’ ফাঁদ: যেভাবে ৪০ কোটি ডলার হাতিয়ে নিল উত্তর কোরিয়ার হ্যাকাররা

পুতিনের সঙ্গে বৈঠকে ‘কোনো চমক’ না রাখতে ট্রাম্পকে অনুরোধ জার্মান চ্যান্সেলরের

পুতিনের সঙ্গে বৈঠকে ‘কোনো চমক’ না রাখতে ট্রাম্পকে অনুরোধ জার্মান চ্যান্সেলরের

হেলিকপ্টার প্রকৌশলী থেকে জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট: ইতিহাস গড়তে যাচ্ছেন ইলসে আইগনার

হেলিকপ্টার প্রকৌশলী থেকে জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট: ইতিহাস গড়তে যাচ্ছেন ইলসে আইগনার

মেয়াদ শেষেও ইরানের সরকার টিকে থাকলে তা নিজের পরাজয় হিসেবে দেখবেন ট্রাম্প
মেয়াদ শেষেও ইরানের সরকার টিকে থাকলে তা নিজের পরাজয় হিসেবে দেখবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী দুই বছরের মধ্যে তার মেয়াদ শেষ হওয়ার পরও যদি ইরানের বর্তমান শাসকগোষ্ঠী ক্ষমতায় টিকে থাকে, তবে তিনি সেটিকে নিজের ‘পরাজয়’ হিসেবে বিবেচনা করবেন। পাশাপাশি পরিস্থিতি প্রতিকূলে গেলে যুক্তরাষ্ট্রে পুনরায় ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।   বৃহস্পতিবার রক্ষণশীল রেডিও উপস্থাপক হিউ হিউইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে হিউইট প্রশ্ন করেন, তিনি ক্ষমতা ছাড়ার সময়ও যদি ইরানের বর্তমান নেতৃত্ব ক্ষমতায় থাকে, তবে সেটি তার জন্য পরাজয় হবে কি না। জবাবে ট্রাম্প স্পষ্টভাবে বলেন, “হ্যাঁ, সেটি অবশ্যই একটি পরাজয় হবে। আমি বলব, তা নিশ্চিতভাবেই পরাজয়।”   ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগে কোনো দ্বিধা করবেন না জানিয়ে ট্রাম্প বলেন, বর্তমানে হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চল যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিলে তিনি সামরিক অভিযান পুনরায় শুরুর অনুমতি দেবেন।   অন্যদিকে, ট্রাম্পের এমন দাবির মধ্যেই শুক্রবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালিতে অননুমোদিত রুট ব্যবহারের কারণে একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) ট্যাংকার নৌ-মাইনের আঘাতে বিস্ফোরিত হয়েছে। এর আগের দিনও সতর্কবার্তা উপেক্ষা করায় চারটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের দাবি করেছিল তেহরান।   এ ছাড়া শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকের একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে তারা বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আর্লি-ওয়ার্নিং রাডার ব্যবস্থা ধ্বংস করেছে। তবে বাহরাইন বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ হামলার বিষয়ে কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।   ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে এ সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। গত অক্টোবরে প্রণালিটিতে সর্বোচ্চ ৩৭টি হামলার ঘটনা ঘটে এবং চলতি নভেম্বরের প্রথম ১০ দিনেই অন্তত ১০টি জাহাজ হামলার শিকার হয়েছে। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল।

প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬ ৬:৪১
অস্তিত্ব রক্ষায় নতুন কৌশলের আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু

ইরানভীতি ও মুসলিমবিদ্বেষ: রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় নতুন কৌশলের আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু

বাণিজ্যমন্ত্রী লুটনিকক

এনভিডিয়া কেলেঙ্কারিতে চাপে হোয়াইট হাউস: সরিয়ে দেয়া হতে পারে বাণিজ্যমন্ত্রী লুটনিককে

মার্কিন ডলারের বিপরীতে জাপানের মুদ্রা ইয়েনের বড় দরপতন ঘটে এক ডলারের বিনিময়মূল্য ১৬০ ইয়েন ছাড়িয়ে গেছে। ছবি: সংগৃহীত

মার্কিন ডলারের দাপটে জাপানি ইয়েনের বড় ধস, মুদ্রাবাজারে কঠোর পদক্ষেপের সতর্কবার্তা

0 Comments