সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

৩৭ বছর বয়সেই গুগলের বছরে ৪ লাখ ডলারের চাকরি ছাড়লেন নারী, জানালেন খরচ কমানোর কৌশল

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ৮, ২০২৬ ৮:৯
৩৭ বছর বয়সেই গুগলের বছরে  ৪ লাখ ডলারের  চাকরি ছাড়লেন নারী
৩৭ বছর বয়সেই গুগলের বছরে ৪ লাখ ডলারের চাকরি ছাড়লেন নারী

বছরে ৩ লাখ ৯০ হাজার ডলার আয় করেও চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন গুগলের সাবেক কর্মকর্তা ফ্লোরেন্স পোয়ারেল। দীর্ঘদিন ধরে সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে প্রায় ১৫ লাখ ডলারের সম্পদ গড়ে তোলার পর ৩৭ বছর বয়সে চাকরি ছাড়েন তিনি। বর্তমানে সুইজারল্যান্ডে বসবাসকারী এই নারী জানিয়েছেন, অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে পরিকল্পিতভাবে অর্থ ব্যয় করার অভ্যাস তাঁকে আর্থিক স্বাধীনতা অর্জনে সাহায্য করেছে। তাঁর ব্যবহৃত ‘নো-বাই চেকলিস্ট’ বা কেনাকাটার আগে নিজেকে প্রশ্ন করার পদ্ধতি নিয়ে ২০২৫ সালের ১৫ অক্টোবর একটি প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।

 

সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, ফ্লোরেন্স পোয়ারেল দীর্ঘদিন গুগলে কাজ করেছেন। কর্মজীবনের শেষ দিকে সুইজারল্যান্ডের জুরিখে প্রতিষ্ঠানটির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার পদে দায়িত্ব পালন করতেন তিনি। বার্ষিক মোট আয় ছিল প্রায় ৩ লাখ ৯০ হাজার ডলার। ভালো বেতন ও প্রতিষ্ঠিত ক্যারিয়ার থাকা সত্ত্বেও ২০২৪ সালের এপ্রিলে চাকরি ছেড়ে দেন তিনি। তাঁর উদ্দেশ্য ছিল দীর্ঘ কর্মজীবন থেকে বিরতি নিয়ে নিজের পছন্দমতো জীবনযাপন করা। এই সিদ্ধান্তকে তিনি ‘মিনি রিটায়ারমেন্ট’ বা সাময়িক অবসর হিসেবে বর্ণনা করেছেন।

 

পোয়ারেলের আর্থিক স্বাধীনতার পরিকল্পনা শুরু হয়েছিল আরও কয়েক বছর আগে। তাঁর জীবনসঙ্গী ইয়ানও গুগলের কর্মী ছিলেন এবং বয়সে তাঁর চেয়ে ১৭ বছরের বড়। একসঙ্গে আরও বেশি সময় কাটানোর ইচ্ছা থেকেই প্রচলিত অবসরের বয়স পর্যন্ত অপেক্ষা না করার সিদ্ধান্ত নেন তিনি। ২০১৮ সালের দিকে ফিন্যান্সিয়াল ইনডিপেনডেন্স, রিটায়ার আর্লি বা ‘ফায়ার’ ধারণার প্রতি আগ্রহী হয়ে ওঠেন। এই পদ্ধতিতে নিয়মিত সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে এমন আর্থিক নিরাপত্তা তৈরির চেষ্টা করা হয়, যাতে প্রচলিত অবসরের বয়সের আগেই চাকরি ছাড়ার সুযোগ পাওয়া যায়।

 

২০২৪ সালের জানুয়ারি নাগাদ পোয়ারেল প্রায় ১৫ লাখ ডলারের সঞ্চয় ও বিনিয়োগসম্পদ গড়ে তুলেছিলেন। কয়েক মাস পর তিনি ও তাঁর জীবনসঙ্গী দুজনই চাকরি ছেড়ে দেন। সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে পোয়ারেল জানিয়েছেন, চাকরি ছেড়ে দেওয়ার পরও তিনি ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। বাইরে খুব বেশি খেতে যান না, ভ্রমণের ক্ষেত্রে তুলনামূলক সাশ্রয়ী ব্যবস্থা বেছে নেন এবং প্রয়োজন ছাড়া নতুন জিনিস কেনেন না। তাঁর মতে, বেশি আয় করলেই বেশি খরচ করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।

 

অর্থ সাশ্রয়ের জন্য পোয়ারেলের অন্যতম কৌশল হলো ‘নো-বাই চেকলিস্ট’। কোনো পণ্য কেনার আগে তিনি নিজেকে কয়েকটি প্রশ্ন করেন। যেমন, জিনিসটি সত্যিই প্রয়োজন কি না, একই ধরনের পণ্য আগে থেকেই আছে কি না, নতুনের পরিবর্তে ব্যবহৃত পণ্য কেনা সম্ভব কি না এবং পণ্যটি কত দিন ব্যবহার করা যাবে। পাশাপাশি পণ্য তৈরির প্রক্রিয়া পরিবেশবান্ধব কি না, এতে প্রাণিজ উপাদান ব্যবহার হয়েছে কি না এবং ব্যবহার শেষে সেটি পুনর্ব্যবহার করা সম্ভব কি না, সেসব বিষয়ও বিবেচনা করেন। তাঁর উদ্দেশ্য শুধু কম খরচ করা নয়, বরং প্রতিটি কেনাকাটার প্রয়োজনীয়তা বুঝে সিদ্ধান্ত নেওয়া।

 

পোয়ারেল জানিয়েছেন, শুরুতে তাঁর লক্ষ্য ছিল যতটা সম্ভব সঞ্চয় করা। তবে সময়ের সঙ্গে অর্থ ব্যয়ের বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি বদলেছে। এখন তিনি দীর্ঘস্থায়ী, প্রয়োজনীয় এবং পরিবেশের ওপর তুলনামূলক কম প্রভাব ফেলে এমন পণ্যকে অগ্রাধিকার দেন। কোনো জিনিসের দাম কম হলেই সেটি কেনার পক্ষে নন তিনি। বরং ভালো মানের পণ্য কিনে দীর্ঘদিন ব্যবহার করাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন।

 

চাকরি ছাড়ার পর সুইজারল্যান্ডের জুরিখ হ্রদের কাছে বসবাস করছেন পোয়ারেল। নিজের সময় অনুযায়ী ভ্রমণ, সাঁতার, ব্যক্তিগত কাজ ও অন্যদের সহায়তামূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। ২০২৫ সালে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, পূর্ণকালীন চাকরিতে দ্রুত ফেরার তেমন আগ্রহ তাঁর নেই। তাঁর অভিজ্ঞতা থেকে বোঝা যায়, দীর্ঘমেয়াদি সঞ্চয়ের পাশাপাশি দৈনন্দিন খরচের অভ্যাসও আর্থিক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে তাঁর উচ্চ আয় ও উল্লেখযোগ্য সঞ্চয় গড়ার সুযোগ সবার ক্ষেত্রে সমান নয়।

 

সংবাদসূত্র: সিএনবিসি মেক ইট।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আন্তর্জাতিক

View more
বিয়ের দাওয়াতে দেশে এসে পার্কিং নিয়ে বিরোধে প্রতিবেশীর গুলিতে নিহত প্রবাসী
বিয়ের দাওয়াতে দেশে এসে পার্কিং নিয়ে বিরোধে প্রতিবেশীর গুলিতে নিহত প্রবাসী

ভারতের হরিয়ানার ফরিদাবাদে গাড়ি পার্কিং নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর গুলিতে নিহত হয়েছেন সিঙ্গাপুরে কর্মরত ৪২ বছর বয়সী পরমজিৎ। শুক্রবার (৬ নভেম্বর) রাতে শহরের সেক্টর ২১সি এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মনু শর্মা ওরফে মোহন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।   পুলিশ জানায়, পরমজিৎ সিঙ্গাপুরের একটি বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি করতেন। পরিবারের একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ঘটনার মাত্র এক দিন আগে তিনি ভারতে ফিরেছিলেন। কিন্তু দেশে ফেরার পরদিনই প্রতিবেশীর সঙ্গে বিরোধে প্রাণ হারান তিনি।   পুলিশের তথ্য অনুযায়ী, পরমজিৎ ও অভিযুক্ত মনু শর্মা একই আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন। গাড়ি পার্কিংসহ বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার রাতে সেই বিরোধ আবারও সামনে আসে।   একপর্যায়ে মনু শর্মা নিজের লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র দিয়ে পরমজিৎকে লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ। এতে গুরুতর আহত হন পরমজিৎ। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।   ঘটনার পর অভিযুক্তকে ধরতে অভিযান শুরু করে পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যেই মনু শর্মাকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছেন তদন্তকারীরা।   পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে দীর্ঘদিনের বিরোধের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।   সংবাদসূত্র: এনডিটিভি, পিটিআই, দ্য ট্রিবিউন

প্রকাশ: নভেম্বর ৮, ২০২৬ ৮:১৯
৩৭ বছর বয়সেই গুগলের বছরে  ৪ লাখ ডলারের  চাকরি ছাড়লেন নারী

৩৭ বছর বয়সেই গুগলের বছরে ৪ লাখ ডলারের চাকরি ছাড়লেন নারী, জানালেন খরচ কমানোর কৌশল

নবম শ্রেণিতে ৯৭ শতাংশ নম্বর পাওয়ায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার বাবার

নবম শ্রেণিতে ৯৭ শতাংশ নম্বর পাওয়ায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার বাবার

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে প্রেমের অভিযোগ এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের, তদন্তে মার্কিন কংগ্রেস

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে প্রেমের অভিযোগ এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের, তদন্তে মার্কিন কংগ্রেস

মদিনা থেকে জেদ্দা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ বাংলাদেশির
মদিনা থেকে জেদ্দা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ বাংলাদেশির, একই পরিবারের ৪ জন নি হত

সৌদি আরবের মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের চার সদস্য রয়েছেন। এছাড়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন বাংলাদেশি। জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে গত শনিবার (৭ নভেম্বর) রাতে ঢাকায় পাঠানো এক প্রতিবেদনে নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়েছে। হতাহত ১৩ জনের সবারই গ্রামের বাড়ি বাংলাদেশের কক্সবাজার জেলায় বলে জানা গেছে।   কনস্যুলেট সূত্রে জানা গেছে, মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে আল-হিমনা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত গাড়িটিতে তিন পরিবারের সদস্যসহ মোট ১৩ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে চারজন সৌদি আরবের 'আল-আবির' কোম্পানির মক্কা শাখায় কর্মরত ছিলেন।   ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ইয়াসির ও ইয়াযান এবং মেয়ে বুশরা। জিয়াউরের স্ত্রী শাকিরা এবং আরেক মেয়ে ইউসরা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, একই দুর্ঘটনায় আলম শাহ তাঁর স্ত্রী সানজিদা ও মেয়ে ফারিয়াকে হারিয়েছেন; তিনি এবং তাঁর ছেলে ফয়সাল আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ইলিয়াসের স্ত্রী আফসানা বিবি নিহত হয়েছেন এবং ইলিয়াস নিজে ও গফুর আলম নামের অপর এক বাংলাদেশিও আহত হয়েছেন।   দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জেদ্দা কনস্যুলেটের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। কনস্যুলেটের কাউন্সেলর (শ্রম) একজন আইন সহকারীকে নিয়ে তাৎক্ষণিকভাবে খোলাইস ট্রাফিক অফিসে যান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দুর্ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। নিহতদের মরদেহ বর্তমানে আল-হিমনা জেনারেল হাসপাতাল ও খোলাইস জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।   ট্রাফিক বিভাগের প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় গাড়িটির গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৬০ কিলোমিটার। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি উল্টে যায় এবং এই ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে কনস্যুলেট।  

প্রকাশ: নভেম্বর ৮, ২০২৬ ৬:৩২
মধ্যরাতে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

মধ্যরাতে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, আহত অন্তত ২৪ জন

রাতের খাবারে কী সবজি রান্না হয়েছে, তা নিয়ে ঝগড়ার জেরে সাবেক সেনাসদস্য স্বামীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে গ্রেপ্তার নির্মলা খারাদি

রাতের খাবারে কী সবজি রান্না করবে? প্রশ্ন করায় স্বামীকে হত্যা করলেন স্ত্রী

প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে ইতিহাস গড়লেন নাদিয়া শাহ

সিলেটের কুলাউড়া থেকে ক্যামডেনের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে ইতিহাস গড়লেন নাদিয়া শাহ

নেতানিয়াহুকে বাদ দিয়ে আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দিচ্ছেন ইসরায়েলের প্রেসিডেন্ট
নেতানিয়াহুকে বাদ দিয়ে আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দিচ্ছেন ইসরায়েলের প্রেসিডেন্ট

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বাদ দিয়ে তাঁর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটকে নতুন সরকার গঠনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। শনিবার, ৭ নভেম্বর সন্ধ্যায় এই সিদ্ধান্ত জানানো হয়। ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ও মধ্যপন্থী ইয়াশার পার্টির নেতা আইজেনকটকে রোববার, ৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকা নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নতুন অনিশ্চয়তার মুখে পড়েছে। আল জাজিরা ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরায়েলের সাধারণ নির্বাচনে কোনো রাজনৈতিক জোটই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। নির্বাচনে নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মভিত্তিক দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে আইজেনকটের নেতৃত্বাধীন চারদলীয় জোট পেয়েছে ৪৮টি আসন। আরব নেতৃত্বাধীন দুটি রাজনৈতিক দল পেয়েছে মোট ১৯টি আসন। ইসরায়েলের ১২০ সদস্যের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য অন্তত ৬১ জন সদস্যের সমর্থন প্রয়োজন। নির্বাচনের পর প্রেসিডেন্ট হারজগ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। এসব আলোচনায় আইজেনকটকে সরকার গঠনের সুযোগ দেওয়ার পক্ষে মত দেন ৬৭ জন পার্লামেন্ট সদস্য। বিপরীতে নেতানিয়াহুকে সমর্থন করেন ৪৬ জন। বাকি সাতজন কোনো প্রার্থীর নাম প্রস্তাব করেননি। আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থন পাওয়ায় আইজেনকট সরকার গঠনের প্রথম সুযোগ পাচ্ছেন। তবে প্রেসিডেন্টের কাছ থেকে দায়িত্ব পাওয়া মানেই তাঁর প্রধানমন্ত্রী হওয়া নিশ্চিত নয়। ইসরায়েলের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, আইজেনকটকে সরকার গঠনের জন্য প্রাথমিকভাবে ২৮ দিন সময় দেওয়া হবে। প্রয়োজনে এই সময় আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে তাঁকে এমন একটি জোট গঠন করতে হবে, যা পার্লামেন্টে আস্থাভোটে জয়ী হতে পারবে। কিন্তু এখানেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আইজেনকটকে সমর্থন দেওয়া আরব দলগুলোর সঙ্গে সরাসরি সরকার গঠনের বিষয়ে তাঁর জোটের কয়েকটি দলের আপত্তি রয়েছে। ফলে পর্যাপ্ত সমর্থন নিয়ে একটি স্থিতিশীল সরকার গঠন করা কঠিন হতে পারে। অন্যদিকে নেতানিয়াহুর দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত কট্টরপন্থী ধর্মীয় দলগুলোর সঙ্গেও আলোচনার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ইউনাইটেড তোরাহ জুদাইজম ও শাস পার্টির সমর্থন পেলে আইজেনকট সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারেন। তবে ধর্মীয় সম্প্রদায়ের সদস্যদের বাধ্যতামূলক সামরিক সেবা, জাতীয় নিরাপত্তা এবং গাজা যুদ্ধপরবর্তী নীতি নিয়ে বিভিন্ন দলের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়েছে। এসব প্রশ্নে সমঝোতা ছাড়া নতুন জোট গঠন সহজ হবে না। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন গাদি আইজেনকট। ২০২৩ সালে গাজায় যুদ্ধ শুরুর পর নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভায় পর্যবেক্ষক সদস্য হিসেবেও ছিলেন তিনি। পরবর্তী সময়ে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হন। প্রেসিডেন্টের সিদ্ধান্তকে নেতানিয়াহুর জন্য বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তবে আইজেনকট নির্ধারিত সময়ে সরকার গঠনে ব্যর্থ হলে অন্য প্রার্থীকে সুযোগ দেওয়া হতে পারে। শেষ পর্যন্ত কোনো জোট সরকার গঠন করতে না পারলে ইসরায়েলে আবারও নির্বাচন আয়োজনের পরিস্থিতি তৈরি হতে পারে। সংবাদসূত্র: আল জাজিরা, অ্যাসোসিয়েটেড প্রেস, ইসরায়েলের প্রেসিডেন্টের কার্যালয়, দ্য টাইমস অব ইসরায়েল।  

প্রকাশ: নভেম্বর ৮, ২০২৬ ১:২৪
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

দুবাইয়ের জরুরি চিকিৎসাসেবায় সুপারকারের বিশ্বরেকর্ড

দুবাইয়ের জরুরি চিকিৎসাসেবায় সুপারকারের বিশ্বরেকর্ড, ঘণ্টায় গতি ৩৯৫ কিলোমিটার

মাছের ও প্রাণ আছে তারা কষ্ট পায়!

মাছের ও প্রাণ আছে তারা কষ্ট পায়! ৫ কেজি জীবন্ত মাছ কিনে সমুদ্রে ছাড়লেন দম্পতি, বিতর্ক

0 Comments