সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
বিজ্ঞান

শনির চাঁদ এনসেলাডাসের ক্ষুদ্র বরফকণায় লুকিয়ে ভিনগ্রহের প্রাণের রহস্য!

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১১:৪৭
শনির চাঁদ এনসেলাডাস থেকে মহাকাশে ছিটকে পড়া ক্ষুদ্র বরফকণায় প্রাণের চিহ্ন শনাক্তের সম্ভাবনা; নতুন গবেষণায় তথ্য। ছবি: সংগৃহীত
শনির চাঁদ এনসেলাডাস থেকে মহাকাশে ছিটকে পড়া ক্ষুদ্র বরফকণায় প্রাণের চিহ্ন শনাক্তের সম্ভাবনা; নতুন গবেষণায় তথ্য। ছবি: সংগৃহীত

শনির বরফাচ্ছাদিত চাঁদ এনসেলাডাসে কোনো প্রাণের অস্তিত্ব থাকলে মহাকাশে ছিটকে পড়া ক্ষুদ্র বরফকণাই তার গুরুত্বপূর্ণ প্রমাণ দিতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ‘সায়েন্স অ্যাডভান্সেস’ জার্নালে প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, বরফের ফাটল দিয়ে মহাকাশে বেরিয়ে আসা এসব বরফকণা প্রাকৃতিকভাবেই সাগরের রাসায়নিক ও জৈব উপাদান আলাদা করে ঘনীভূত করতে পারে, যা ভবিষ্যতের মহাকাশযানের জন্য প্রাণের চিহ্ন শনাক্ত করা সহজ করে তুলবে।

 

এনসেলাডাসের পুরু বরফের আস্তরের নিচে একটি বিশাল মহাসাগর রয়েছে। চাঁদটির দক্ষিণ মেরুর কাছাকাছি বরফের ফাটল গলে জলীয় বাষ্প ও বরফের কণা শত শত মাইল বা কিলোমিটার উচ্চতায় মহাকাশে ছিটকে পড়ে এবং এদের কিছু অংশ শনির ‘ই-রিং’-এ গিয়ে মেশে।

 

গবেষকদের মতে, মহাসাগর থেকে তৈরি হওয়া বড় জলকণাগুলো ধীরে ধীরে জমার সময় ভেতরের লবণ ও বিভিন্ন উপাদান আলাদা হয়ে যায়। পরবর্তীতে ফাটল বা ভেন্টের ভেতর দিয়ে প্রবল বেগে যাওয়ার সময় বরফের দেয়ালে ধাক্কা লেগে সেগুলো ভেঙে ছোট ছোট কণায় পরিণত হয়। ফলে কোনো কণায় সোডিয়াম ক্লোরাইড বেশি থাকে, আবার কোনোটিতে কার্বনেট, ফসফেট, হাইড্রোক্সাইড বা পটাশিয়ামযুক্ত লবণ প্রাধান্য পায়।

 

এই গবেষণার সহ-লেখক এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, রিভারসাইডের গ্রহবিজ্ঞানের সহকারী অধ্যাপক ফ্যাবিয়ান ক্লেনার বলেন, প্রতিটি বরফকণাকে সাগরের একেবারে ক্ষুদ্র নমুনা ভাবা ঠিক নয়; বরং এগুলো বড় কোনো সাগর-বিন্দুর ভাঙা অংশ, যেখানে জমাট বাঁধার আগেই লবণগুলো আলাদা হয়ে গিয়েছিল। তাঁর মতে, কোনো অংশে সোডিয়াম ক্লোরাইড এবং অন্য অংশে পটাশিয়াম ক্লোরাইড ঘনীভূত হতে পারে, আর বরফের দেয়ালে ধাক্কা খেয়ে ভেঙে যাওয়ার ফলে ভিন্ন ভিন্ন উপাদানের কণা তৈরি হয়।

 

বিজ্ঞানীরা মনে করছেন, ঠিক একই প্রক্রিয়ায় জৈব অণু বা কোনো জীবাণুর অংশবিশেষও নির্দিষ্ট কিছু বরফকণায় কেন্দ্রীভূত হতে পারে। পৃথিবীর পরীক্ষাগারে জটিল রাসায়নিক প্রক্রিয়ায় যে নমুনা আলাদা ও ঘনীভূত করতে হয়, এনসেলাডাস যেন প্রকৃতিগতভাবেই সেই কাজটি করে দিচ্ছে। এতে ভবিষ্যতে এনসেলাডাসে পাঠানো মহাকাশযানগুলোর জন্য ভিনগ্রহের প্রাণের সম্ভাব্য চিহ্ন খুঁজে পাওয়া অনেক বেশি সহজ হবে বলে আশা করা হচ্ছে।

 

এই গবেষণাটি নাসার এক্সোবায়োলজি, নাসার হ্যাবিটেবল ওয়ার্ল্ডস প্রোগ্রাম এবং ইউরোপিয়ান রিসার্চ কাউন্সিলের অর্থায়নে পরিচালিত হয়েছে।

 

সূত্র: সায়েন্সটেকডেইলি

 

873 ডিএন


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

বিজ্ঞান

View more
ইতালির গবেষকেরা লেজার রশ্মি ও বিশেষ অর্ধপরিবাহী ব্যবহার করে আলোকে সুপারসলিড অবস্থায় রূপান্তর করেছেন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
প্রথমবারের মতো 'আলো'কে কঠিন ও তরল পদার্থে রূপান্তর করলেন বিজ্ঞানীরা

আলোকে আমরা সাধারণত তরঙ্গ হিসেবে দেখি, যা ছড়িয়ে পড়ে এবং কোনো নির্দিষ্ট আকার ধরে রাখে না। কিন্তু এবার আলো ও পদার্থের মিশ্রণে তৈরি বিশেষ কোয়ান্টাম কণাকে এমন একটি অবস্থায় নিয়ে গেছেন বিজ্ঞানীরা, যেখানে কঠিন পদার্থের মতো সুশৃঙ্খল কাঠামো এবং তরলের মতো প্রবাহের বৈশিষ্ট্য একসঙ্গে দেখা যায়। পদার্থবিজ্ঞানে এই অস্বাভাবিক অবস্থার নাম ‘সুপারসলিড’। ইতালি, অস্ট্রিয়া ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের যৌথ গবেষণায় এই অর্জন সম্ভব হয়েছে। গবেষণাটি ২০২৫ সালের ৫ মার্চ আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত হয়।   সাধারণ কঠিন পদার্থে কণাগুলো নির্দিষ্ট বিন্যাসে সাজানো থাকে। অন্যদিকে, সুপারফ্লুইড বা অতিতরল এমন এক বিশেষ অবস্থা, যেখানে তরল প্রায় কোনো সান্দ্রতা ছাড়াই প্রবাহিত হতে পারে। সুপারসলিডের বিশেষত্ব হলো, এতে এই দুই বৈশিষ্ট্য একসঙ্গে পাওয়া যায়। অর্থাৎ কণাগুলো একদিকে কঠিন স্ফটিকের মতো নির্দিষ্ট বিন্যাস তৈরি করে, অন্যদিকে সামগ্রিকভাবে কোয়ান্টাম সামঞ্জস্য বজায় রেখে অতিতরলের মতো আচরণ করে।   এই অবস্থা তৈরি করতে গবেষকেরা অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড দিয়ে তৈরি একটি বিশেষ অর্ধপরিবাহী আলোকীয় কাঠামোর ওপর লেজার আলো ফেলেন। আলো ও অর্ধপরিবাহীর ইলেকট্রনিক উত্তেজনার শক্তিশালী মিথস্ক্রিয়ায় তৈরি হয় ‘এক্সাইটন-পোলারিটন’ নামের বিশেষ কোয়ান্টাম কণা। এগুলো পুরোপুরি আলোও নয়, আবার সাধারণ পদার্থের কণাও নয়। বরং ফোটন ও এক্সাইটনের বৈশিষ্ট্য মিলিয়ে তৈরি এক ধরনের মিশ্র কণাসদৃশ অবস্থা।   গবেষকেরা বিশেষ আলোকীয় স্ফটিক কাঠামোর মাধ্যমে এসব পোলারিটনের চলাচল ও পারস্পরিক মিথস্ক্রিয়া নিয়ন্ত্রণ করেন। নির্দিষ্ট ঘনত্বে পৌঁছানোর পর কণাগুলো একটি সম্মিলিত কোয়ান্টাম অবস্থায় সংগঠিত হয়। এরপর তাদের ঘনত্বের মধ্যে পর্যায়ক্রমিক বিন্যাস তৈরি হয়, যা স্ফটিকের মতো কাঠামোর বৈশিষ্ট্য বহন করে। একই সঙ্গে কণাগুলোর মধ্যে কোয়ান্টাম সামঞ্জস্য বজায় থাকে। এই দুই বৈশিষ্ট্যের সমন্বয় থেকেই সুপারসলিড অবস্থার প্রমাণ পান বিজ্ঞানীরা।   গবেষণাটির নেতৃত্ব দেন ইতালির ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের (সিএনআর) ন্যানোটেকনোলজি ইনস্টিটিউটের বিজ্ঞানী দানিয়েলে সানভিত্তো। তাঁর মতে, আলো ও পদার্থের মিশ্রণে তৈরি এই অবস্থার মাধ্যমে সুপারসলিড নিয়ে গবেষণার নতুন ক্ষেত্র উন্মুক্ত হয়েছে। এর আগে মূলত অত্যন্ত নিম্ন তাপমাত্রায় পরমাণুর গ্যাস ব্যবহার করে এ ধরনের অবস্থা তৈরি করা হয়েছিল। নতুন পদ্ধতির বিশেষত্ব হলো, এটি অর্ধপরিবাহীভিত্তিক যন্ত্রে তৈরি করা সম্ভব, যেখানে অতিশীতল পরমাণুর জটিল পরীক্ষাগারের প্রয়োজন হয় না।   গবেষকেরা মনে করছেন, এই আবিষ্কার ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটিং, উন্নত আলোকীয় চিপ এবং আলোর মাধ্যমে তথ্য প্রক্রিয়াকরণের প্রযুক্তিতে কাজে লাগতে পারে। বিশেষ করে কম শক্তি খরচে দ্রুত তথ্য প্রক্রিয়াকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য উন্নত আলোকীয় স্নায়ু নেটওয়ার্ক তৈরির সম্ভাবনা রয়েছে। তবে এসব প্রয়োগ এখনো গবেষণার পর্যায়ে রয়েছে। বাস্তব প্রযুক্তিতে ব্যবহারের আগে আরও পরীক্ষা ও উন্নয়ন প্রয়োজন।   তথ্যসূত্র: নেচার সাময়িকী, ইউরোপীয় কমিশনের গবেষণা ও উদ্ভাবনবিষয়ক বিভাগ এবং সিএনআর ন্যানোটেকনোলজি ইনস্টিটিউট।   872 আইজেট

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ২২:২৫
পৃথিবীর গভীর কেন্দ্র থেকে মূল্যবান ধাতু ম্যান্টলের মধ্য দিয়ে ভূপৃষ্ঠের দিকে আসার প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

পৃথিবীর গভীর থেকে মাটির ওপর উঠে আসছে সোনা ও মূল্যবান ধাতু

শনির চাঁদ এনসেলাডাস থেকে মহাকাশে ছিটকে পড়া ক্ষুদ্র বরফকণায় প্রাণের চিহ্ন শনাক্তের সম্ভাবনা; নতুন গবেষণায় তথ্য। ছবি: সংগৃহীত

শনির চাঁদ এনসেলাডাসের ক্ষুদ্র বরফকণায় লুকিয়ে ভিনগ্রহের প্রাণের রহস্য!

যুগান্তকারী প্রযুক্তি উদ্ভাবন জাপানি বিজ্ঞানীদের

চোখের ভাষা বলে দেবে মনের কথা! যুগান্তকারী প্রযুক্তি উদ্ভাবন জাপানি বিজ্ঞানীদের

তিয়ানগং মহাকাশ স্টেশন থেকে পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলীর কণ্ঠে আল্লামা ইকবালের কবিতা। ছবি: সংগৃহীত
পৃথিবী ছাড়িয়ে মহাকাশেও ভারত ও পাকিস্তানকে একসূত্রে গাঁথলেন আল্লামা ইকবাল!

পৃথিবীর বুকে রাজনৈতিক ও ভৌগোলিক সীমানা নিয়ে বৈরিতা থাকলেও মহাকাশের শূন্যতায় এক বিরল ঐক্যের সুর তুললেন উর্দু ও ফারসি ভাষার কালজয়ী কবি আল্লামা মুহাম্মদ ইকবাল। চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে ভেসে থাকা অবস্থায় পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলীর কণ্ঠে ইকবালের কবিতা আবৃত্তি ফিরিয়ে এনেছে ভারত ও পাকিস্তানের মহাকাশ ইতিহাসের পুরোনো স্মৃতি।   গত বুধবার চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে পাঁচ চীনা সহকর্মীর সঙ্গে অবস্থানকালে পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবালের একটি বিখ্যাত শের (দ্বিপদী কবিতা) আবৃত্তি করেন জিশান আলী। পরনে পাকিস্তানের সবুজ-সাদা পতাকা খচিত নীল ফ্লাইট স্যুট, আর ওজনশূন্য পরিবেশে নিজেকে সামলে নিয়ে তিনি আবৃত্তি করেন— ‘সিতারোঁ সে আগে জাহাঁ অউর ভি হ্যায় / আভি ইশক কে ইমতিহাঁ অউর ভি হ্যায়।’ এরপর সাবলীল মান্দারিন ভাষায় চীনা সহকর্মীদের এর অর্থ বুঝিয়ে দিয়ে তিনি বলেন, ‘তারাদের ওপারেও অগণিত জগৎ রয়েছে, আর ভালোবাসার পরীক্ষা এখনো অনেক বাকি।’ তার আবৃত্তি শেষে করতালি ও উচ্ছ্বাসে ফেটে পড়েন মহাকাশচারীরা।   তবে মহাকাশে আল্লামা ইকবালের কবিতা ধ্বনিত হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ভারতের দুই নভোচারীর মহাকাশ অভিযানেও জড়িয়ে ছিলেন এই কবি।   ১৯৮৪ সালের ৩ এপ্রিল সোভিয়েত সয়ুজ টি-১১ মিশনে প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে যান রাকেশ শর্মা। স্যালুট-৭ মহাকাশ স্টেশনে অবস্থানকালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী টেলিভিশনে সরাসরি কথোপকথনে তাকে প্রশ্ন করেছিলেন, ‘উপর থেকে ভারতকে কেমন দেখাচ্ছে?’ জবাবে রাকেশ শর্মা দ্বিধাহীন চিত্তে ইকবালের ১৯০৪ সালে রচিত ‘তারানা-ই-হিন্দ’ কবিতার বিখ্যাত পঙ্‌ক্তি উদ্ধৃত করে বলেছিলেন, ‘সারে জাহাঁ সে আচ্ছা’ (সারা বিশ্বের চেয়ে সেরা)।   এর এক দশকেরও বেশি সময় পর ১৯৯৭ সালের ১৯ নভেম্বর মার্কিন স্পেস শাটল কলম্বিয়ায় চড়ে প্রথমবার মহাকাশে যান ভারতীয় বংশোদ্ভূত নভোচারী কল্পনা চাওলা। সে সময় মহাকাশে থাকা কল্পনার সঙ্গে কথোপকথনে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুজরাল ঠিক সেই পঙ্‌ক্তিটিই আবৃত্তি করেছিলেন, যা প্রায় তিন দশক পর তিয়ানগং স্টেশনে শোনালেন পাকিস্তানের জিশান আলী। গুজরাল বলেছিলেন, ‘তারাদের ওপারেও জগৎ রয়েছে। আপনি এখন তা নিজ চোখে দেখছেন, কেমন অনুভব করছেন?’ জবাবে কল্পনা বলেছিলেন, ‘এ এক দারুণ বিশেষ অনুভূতি... আপনি যা বলছেন তা যেন আক্ষরিক অর্থেই সত্যি হয়ে ধরা দিয়েছে।’ ২০০৩ সালে কলম্বিয়া মহাকাশযান দুর্ঘটনায় প্রাণ হারান এই নভোচারী।   ১৮৭৭ সালের ৯ নভেম্বর অবিভক্ত ভারতের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন কবি, দার্শনিক ও রাজনীতিবিদ আল্লামা মুহাম্মদ ইকবাল। লাহোর, ইংল্যান্ড ও জার্মানিতে উচ্চশিক্ষা নেওয়া এই মনীষী দর্শনে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন। উর্দু ও ফারসি ভাষায় তাঁর অসামান্য সাহিত্যকর্মের জন্য উপমহাদেশে তিনি ‘আল্লামা’ বা মহাজ্ঞানী হিসেবে পরিচিত। ইরানেও তিনি ‘ইকবাল-ই-লাহোরি’ নামে সমান জনপ্রিয়।   ১৯৩০ সালে নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে তিনি উত্তর-পশ্চিম ভারতের মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে একটি স্বতন্ত্র রাষ্ট্রের ধারণা দেন, যা পরবর্তীতে পাকিস্তান রাষ্ট্র গঠনের তাত্ত্বিক ভিত্তি হিসেবে বিবেচিত হয়। ১৯৩৮ সালের ২১ এপ্রিল লাহোরে মৃত্যুবরণ করেন এই কবি। ভৌগোলিক বিভাজনের আগেই প্রয়াত হওয়া এই কবির পঙ্‌ক্তি আজও পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে ভারত ও পাকিস্তানের মানুষকে একই আবেগে যুক্ত করে চলেছে।   সূত্র: আল জাজিরা   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১০:৫৭
ব্যায়ামের সময় পেশির রক্ত থেকে গ্লুকোজ গ্রহণের নতুন ও ইনসুলিন-স্বাধীন পদ্ধতি আবিষ্কার। ছবি: সংগৃহীত

চিকিৎসা বিজ্ঞানে নতুন অর্জন: ইনসুলিন ছাড়াই ডায়াবেটিস নিয়ন্ত্রণের নতুন পথের সন্ধান

সৌরজগতের দূরবর্তী অঞ্চলে অস্বাভাবিক কক্ষপথে ঘুরছে বরফময় মহাজাগতিক বস্তু। এসব গতিপথের সম্ভাব্য ব্যাখ্যা হিসেবে উঠে এসেছে প্ল্যানেট এক্স২-এর ধারণা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

নেপচুনের পেছনে লুকিয়ে থাকতে পারে পৃথিবীর দ্বিগুণ বড় নতুন এক গ্রহ

জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারড শূকরের কিডনি প্রতিস্থাপনের পর এক বছর সুস্থ থেকে বিশ্বরেকর্ড মলি ফ্যালকোর। ছবি: সংগৃহীত

শূকরের কিডনি নিয়ে এক বছর পার, চিকিৎসাবিজ্ঞানে নতুন রেকর্ড মার্কিন নারীর

প্রাগৈতিহাসিক যুগেও শিশুদের দেওয়া হতো কারিগরি শিক্ষা: নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
প্রাগৈতিহাসিক যুগেও শিশুদের দেওয়া হতো কারিগরি শিক্ষা: নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রাগৈতিহাসিক যুগে কৃষিকাজ শুরু হওয়ার কয়েক হাজার বছর আগেই মানুষ মাটি দিয়ে নিপুণ ভাস্কর্য তৈরি করত এবং পরবর্তী প্রজন্মের কাছে সেই শিল্পচর্চা পৌঁছে দিত—সাম্প্রতিক এক প্রত্নতাত্ত্বিক গবেষণায় এমনই চমকপ্রদ তথ্য উঠে এসেছে। ১৫ হাজার থেকে ১২ হাজার বছর আগের নাট্যুফিয়ান (Natufian) সংস্কৃতির তৈরি ছোট ছোট মাটির মূর্তিতে প্রাপ্তবয়স্ক ও শিশুর আঙুলের ছাপ বিশ্লেষণ করে গবেষকেরা প্রাচীন যুগে হাতে-কলমে শিক্ষা বা 'অ্যাপ্রেন্টিসশিপ'-এর (শিক্ষানবিশি) বিরল প্রমাণ পেয়েছেন।   আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী পিএলওএস ওয়ান (PLOS ONE)-এ প্রকাশিত এই গবেষণাটি পরিচালনা করেছেন হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেমের প্রত্নতাত্ত্বিকেরা। বর্তমান ইসরায়েলের তিনটি প্রত্নতাত্ত্বিক এলাকা—আইনান-মালাহা (Eynan-Mallaha), হায়োনিম টেরেস (Hayonim Terrace) এবং এল-ওয়াদ টেরেস (el-Wad Terrace)—থেকে সংগৃহীত প্রায় ৪০ কিলোগ্রাম মাটি ও ধ্বংসাবশেষের খণ্ড পরীক্ষা করে গবেষকেরা এ তথ্য নিশ্চিত করেছেন। এর অনেকগুলোই কয়েক দশক আগে খননের সময় সংগৃহীত হয়েছিল।   মূর্তিতে ওভারল্যাপিং আঙুলের ছাপ গবেষকেরা ১৫৪টি মাটির মূর্তি ও খণ্ডাংশ পরীক্ষা করেছেন; এর মধ্যে ১৫টি মূর্তিতে পাখি, স্তন্যপায়ী প্রাণী, গজেল হরিণ এবং মানুষের অবয়ব স্পষ্টভাবে শনাক্ত করা গেছে, আর বাকি ১৩৯টি খণ্ডাংশ অন্যান্য ভাস্কর্যের অংশ বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে কৌতূহল জাগিয়েছে এসব ভাস্কর্যে লেগে থাকা আঙুলের ছাপ।   আইনান-মালাহা থেকে পাওয়া একটি মানবাকৃতির ক্ষুদ্র মূর্তির পেছনে দুজনের আঙুলের ছাপ পাওয়া গেছে। আণুবীক্ষণিক বিশ্লেষণে দেখা গেছে, প্রথম ছাপটি সম্ভবত একজন তরুণ বা প্রাপ্তবয়স্ক নারীর, আর তার ওপর পড়েছে ১৫ বছরের কম বয়সী একটি শিশুর ছোট আঙুলের ছাপ। কাদা নরম থাকা অবস্থাতেই হাতবদলের এই ক্রম ইঙ্গিত দেয় যে, কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মূর্তিটি গড়ার সময় শিশুটিকে হাতে ধরে শেখাচ্ছিলেন বা কাজটি তার হাতে তুলে দিয়েছিলেন।   এ ছাড়া একটি ক্ষুদ্র পাখির মূর্তিতে ১০ বছরের কম বয়সী শিশুর আঙুলের ছাপ পাওয়া গেছে। আরেকটি মাটির সিলিন্ডারে অপেক্ষাকৃত বড় শিশুর দুটি আঙুলের ছাপ রয়েছে—একটি কাদা ভেজা থাকা অবস্থায় গড়ার সময় এবং অন্যটি লালচে মাটির প্রলেপ মসৃণ করার সময় পড়েছিল। গবেষকদের মতে, এটি লাল মাটির প্রলেপ বা 'এনগোব' (engobe) ব্যবহারের প্রাচীনতম প্রমাণগুলোর একটি, যা ১৫ হাজার বছর পুরনো।   পাখির ভঙ্গি ও প্রাকৃতিক জ্ঞান শনাক্ত হওয়া ১৫টি মূর্তির মধ্যে ১১টিই পাখির আদলে গড়া। কোনোটিতে পালকের সূক্ষ্ম কারুকাজ দেখা গেছে, আবার কোনো পাখির মাথা নিচের দিকে ঝুঁকিয়ে একপাশে বাঁকানো অবস্থায় রাখা হয়েছে। গবেষকদের ধারণা, প্রজনন মৌসুমে হাঁস বা জলচর পাখির প্রণয়ঘটিত আচরণ বা ভঙ্গি ফুটিয়ে তোলার জন্যই এমন রূপ দেওয়া হয়েছিল।   গবেষণার প্রধান সমন্বয়ক ড. লরেন্ট ডেভিন এবং তাঁর সহগবেষকেরা মনে করছেন, এসব মূর্তি কেবল নিছক খেলনা বা সাজসজ্জার সামগ্রী ছিল না। দৈনন্দিন ব্যবহারের চেয়ে বিশেষ ঋতু বা আচার-অনুষ্ঠানে এগুলোর ব্যবহার বেশি হয়ে থাকতে পারে। এর মাধ্যমে প্রকৃতির আচরণ, ঋতু পরিবর্তন এবং প্রাণীজগতের জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়া এবং গল্প বলার মতো সাংস্কৃতিক চর্চাও যুক্ত ছিল।   প্রচলিত ধারণায় নতুন প্রশ্ন ঐতিহাসিকভাবে ধারণা করা হয়, মানুষ যখন যাযাবর জীবন ছেড়ে স্থায়ী বসতি গড়ে এবং কৃষিকাজ শুরু করে (নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক পিরিয়ড), তখনই মাটির ভাস্কর্য ও শিল্পচর্চার বিস্তার ঘটে। কিন্তু নাট্যুফিয়ান জনগোষ্ঠী কৃষির প্রসারের হাজার হাজার বছর আগেই যে উন্নত মানের মাটির ভাস্কর্য তৈরি ও যৌথভাবে চর্চা করত, এই আবিষ্কার সেই ধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করছে। সূত্র: জেডএমই সায়েন্স।  

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ৫:৫৭
৫০০ বছর আগের ইনকা ‘আইস মামি’দের শেষ মুহূর্তের অজানা রহস্য উন্মোচন

৫০০ বছর আগের ইনকা ‘আইস মামি’দের শেষ মুহূর্তের অজানা রহস্য উন্মোচন

কক্ষপথে নতুন অতিথি: পৃথিবীর আকাশে এখন একটা নয়, দুটো চাঁদ!

কক্ষপথে নতুন অতিথি: পৃথিবীর আকাশে এখন একটা নয়, দুটো চাঁদ!

চাঁদের মাটির মতো তৈরি খনিজ মিশ্রণে কেঁচো সার যোগ করে আলু ফলিয়েছেন ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা। ছবি: সংগৃহীত

চাঁদের মাটিতে আলু চাষ, মহাকাশে খাবার উৎপাদনে নাসার নতুন সাফল্য

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...