আমেরিকা

২-৩ সপ্তাহের মধ্যেই ইরান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

শাহারিয়া নয়ন প্রকাশ: মার্চ ৩১, ২০২৬ ১৭:৪৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরান থেকে সামরিক অভিযান গুটিয়ে নেবে যুক্তরাষ্ট্র। ওভাল অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি দাবি করেন, ইরানের পারমাণবিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়ার যে লক্ষ্য নিয়ে ওয়াশিংটন এগোচ্ছিল, তা প্রায় অর্জিত হয়েছে।


ট্রাম্পের মতে, বর্তমানে ইরানের আকাশসীমা যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং বেশ কয়েকজন শীর্ষ নেতার পতনের ফলে তেহরানের শাসনব্যবস্থায় বড় পরিবর্তন এসেছে। তিনি আরও যোগ করেন, ইরান বর্তমানে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য মরিয়া হয়ে আছে। তবে কোনো চুক্তি হোক বা না হোক, নির্দিষ্ট সময়ের মধ্যেই মার্কিন বাহিনী অভিযান শেষ করবে বলে তিনি আশাবাদী।


বক্তব্যে ট্রাম্প কেবল ইরান নয়, নিজের মিত্র দেশগুলোর প্রতিও ক্ষোভ উগরে দিয়েছেন। বিশেষ করে যুক্তরাজ্যের সমালোচনা করে তিনি বলেন, হরমুজ প্রণালী থেকে নিজেদের তেল সংগ্রহের দায়িত্ব এখন তাদেরই নিতে হবে; যুক্তরাষ্ট্র আর এ কাজে কাউকে পাহারাদার হিসেবে সাহায্য করবে না। ট্রাম্পের দাবি, যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত কমতে শুরু করবে।


এদিকে মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে চীন ও পাকিস্তান। বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র মধ্যে এক বৈঠকের পর পাঁচ দফার একটি শান্তি প্রস্তাব পেশ করা হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ ও কূটনীতির মাধ্যমে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে দেশ দুটি।


যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলোচনা চলমান থাকার কথা নিশ্চিত করেছেন, তবে তিনি কোনো সুনির্দিষ্ট সময়সীমার কথা উল্লেখ করেননি। ট্রাম্পের এই ঝটিকা সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন কোনো মোড় আসতে যাচ্ছে কি না, এখন সেটিই দেখার বিষয়।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

দেশের প্রথম ৪০ তলা ভবন ‘শান্তা পিনাকল’ হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশের আবাসন শিল্পে এক নতুন ইতিহাস রচিত হলো। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত দেশের প্রথম ৪০ তলা বিশিষ্ট আকাশচুম্বী বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস। ৫০০ ফুট উচ্চতার এই আইকনিক ভবনটি এখন দেশের সর্বোচ্চ সম্পন্ন হওয়া ইমারত। গত শনিবার (১৮ এপ্রিল) ভবনের ৪০তম তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, স্থপতি এহসান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি মালিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। স্থাপত্যশৈলী ও আধুনিক প্রযুক্তি:‘শান্তা পিনাকল’ শুধুমাত্র উচ্চতার কারণেই অনন্য নয়, বরং এটি আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়। এটি বাংলাদেশের প্রথম ভবন যা পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য আন্তর্জাতিক ‘লিড প্ল্যাটিনাম’ (LEED Platinum) স্বীকৃতি পেয়েছে। সিঙ্গাপুরভিত্তিক বিখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘মেইনহার্ট’ (Meinhardt) এর সহায়তায় ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্যসমূহ: উন্নত লিফট ব্যবস্থা: ভবনটিতে রয়েছে ৮টি দ্রুতগামী লিফট, যা প্রতি সেকেন্ডে ৪ মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এটি দেশের দ্রুততম ভার্টিক্যাল ট্রান্সপোর্ট ব্যবস্থা। পরিবেশ ও সুরক্ষা: ভবনে ব্যবহৃত হয়েছে ৩৬ মিমি পুরুত্বের ডাবল গ্লেজড গ্লাস, যা তাপ ও শব্দ নিরোধক। এছাড়া এটি দেশের প্রথম ‘উইন্ড টানেল টেস্ট’ করা ভবন, যা প্রতিকূল আবহাওয়ায় এর স্থায়িত্ব নিশ্চিত করে। আইবিএমএস প্রযুক্তি: পুরো ভবনটি একটি ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (iBMS) দ্বারা পরিচালিত, যা সার্বক্ষণিক নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। অগ্নি নিরাপত্তা: আন্তর্জাতিক এনএফপিএ (NFPA) স্ট্যান্ডার্ড অনুসরণ করে এখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়, ‘শান্তা পিনাকল’ হস্তান্তর দেশের রিয়েল এস্টেট খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। এটি শুধুমাত্র তেজগাঁও নয়, বরং পুরো ঢাকার বাণিজ্যিক পরিবেশকে বিশ্বমানের স্তরে নিয়ে যাবে। দেশের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে এক একটি তলার ছাদ ঢালাইয়ের রেকর্ড গড়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। ঢাকার আকাশসীমায় নতুন এই ল্যান্ডমার্ক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক নগরায়নের এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।

Advertisement

আমেরিকা

View more
স্বাধীনতা দিবসের নিরাপত্তা দায়িত্বে থাকা এনওয়াইপিডি সদস্যরা | ছবি: সংগৃহীত
ছুটির ভাতা বিলম্বে ক্ষুব্ধ নিউইয়র্কের পুলিশ সদস্যরা, মেয়র মামদানির প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস (৪ জুলাই) উপলক্ষে টানা ১২ ঘণ্টার শিফটে দায়িত্ব পালন করলেও নির্ধারিত সময়ে ছুটির ভাতা না পাওয়ায় নিউইয়র্ক সিটি পুলিশের (এনওয়াইপিডি) সদস্যদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। পুলিশ ইউনিয়ন এ বিলম্বের জন্য মেয়র জোহরান মামদানির প্রশাসনকে দায়ী করেছে। যদিও এনওয়াইপিডি বলছে, এটি একটি ‘অভ্যন্তরীণ প্রক্রিয়াগত ত্রুটি’ এবং দ্রুত তা সংশোধনের চেষ্টা চলছে।   পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনের (পিবিএ) সভাপতি প্যাট্রিক হেনড্রি বুধবার সদস্যদের পাঠানো এক ই-মেইলে জানান, অতীতের মতো জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে নয়, এবার ছুটির ভাতার চেক তৃতীয় সপ্তাহে দেওয়ার কথা জানিয়েছে সিটি কর্তৃপক্ষ।   হেনড্রি বলেন, “এটি শুধু আমাদের চুক্তিভিত্তিক অধিকার লঙ্ঘনই নয়, তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় কাজ করা পুলিশ সদস্যদের প্রতি অপমানও।” তিনি আরও জানান, বিলম্বের প্রতিবাদে পিবিএ আনুষ্ঠানিক অভিযোগ (গ্রিভ্যান্স) দায়ের করেছে এবং প্রয়োজনে বিষয়টি সালিশি পর্যায়েও নেওয়া হবে। তবে এনওয়াইপিডি এক বিবৃতিতে জানিয়েছে, এটি একটি অভ্যন্তরীণ প্রক্রিয়াগত ভুল ছিল এবং তা দ্রুত সমাধানের জন্য কাজ চলছে।   বিবৃতিতে বলা হয়, “আমরা বিশ্বাস করি, সমস্যাটি ঠিক করে চলতি মাসের দ্বিতীয় বেতনের সঙ্গে সবাইকে তাদের ছুটির ভাতা দিতে পারব। এই শহরের জন্য পুলিশ সদস্যদের চেয়ে বেশি কেউ কাজ করেন না। তাই তাদের সময়মতো পারিশ্রমিক পাওয়াই প্রাপ্য।” সূত্রের তথ্য অনুযায়ী, একজন প্রাথমিক পর্যায়ের পুলিশ সদস্যের ছুটির ভাতার পরিমাণ প্রায় ২ হাজার ৮০০ ডলার।   পুলিশ ইউনিয়নের দাবি, চলতি বছরের জানুয়ারিতেও একই ধরনের বিলম্ব হয়েছিল। তখন সিটি প্রশাসন নতুন কর-সংক্রান্ত নিয়মের কারণে বেতন ব্যবস্থায় পরিবর্তনের অজুহাত দিয়েছিল। তবে এবার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।   এদিকে স্বাধীনতা দিবসের ব্যস্ততা সামাল দিতে নিউইয়র্কজুড়ে হাজারো পুলিশ সদস্যকে ১২ ঘণ্টার শিফটে মোতায়েন করা হয়েছে। মেয়র জোহরান মামদানি ও এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ জানান, শহরের বিভিন্ন বড় আয়োজনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ৪ জুলাই উপলক্ষে নৌবাহিনীর কুচকাওয়াজ, ‘প্যারেড অব সেইলস’, ম্যাসির ঐতিহ্যবাহী আতশবাজির প্রদর্শনী এবং অন্যান্য অনুষ্ঠানে বিপুল জনসমাগমের প্রত্যাশা করছে কর্তৃপক্ষ।

নিউ ইয়র্ক প্রতিনিধি প্রকাশ: জুলাই ২, ২০২৬ ১১:৫৫
মেকানিকভিলের নিজ বাড়িতে মেয়ে ও চার নাতি-নাতনিকে বিষপ্রয়োগে হত্যার পর আত্মহত্যাকারী দাদি অ্যামি জে. স্টেডম্যান | ছবি: সংগৃহীত

নিউইয়র্কে মেয়ে ও চার নাতি-নাতনিকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ, দাদিকে পরিবারের দুই লাইনের শোকবার্তা

নিরাপদ জীবনের আশায় পাকিস্তান ছেড়ে যুক্তরাজ্যে আশ্রয় নেওয়া মুহাম্মদ নাদিম ও তাঁর পরিবার | ছবি সংগৃহীত

চার সন্তান নিয়ে নতুন আশ্রয়ের খোঁজে যুক্তরাজ্যে, সেখানেও শান্তি মিলল না পাকিস্তানি পরিবারের

ম্যাককেঞ্জি স্কটের বিপুল অনুদান নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ইলন মাস্ক | ছবি: এএফপি/গেটি ইমেজেস

জেফ বেজোসের সাবেক স্ত্রীর দান করা নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রে শিশুদের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তায় ঘোষিত ‘ট্রাম্প অ্যাকাউন্টস’ কর্মসূচি | ছবি: মারিও তামা/গেটি ইমেজেস
যুক্তরাষ্ট্রে শিশুদের ভবিষ্যতের জন্য কম খরচের ইনডেক্স ফান্ড চালু করল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন দেশের শিশুদের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ‘ট্রাম্প অ্যাকাউন্টস’ কর্মসূচির জন্য কম খরচের শেয়ার বাজারভিত্তিক নতুন বিনিয়োগের রূপরেখা ঘোষণা করেছে। মার্কিন অর্থ বিভাগ গত বুধবার এক বিবৃতিতে এই নতুন ফেডারেল সঞ্চয় প্রকল্পের আওতায় কম খরচের ইনডেক্স ফান্ডের বিভিন্ন বিকল্প উন্মোচন করে। আগামী ৪ জুলাই আমেরিকার ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি চালু হতে যাচ্ছে।   নতুন এই নিয়ম অনুযায়ী, এই বিশেষ অ্যাকাউন্টে জমা হওয়া সব অর্থ প্রাথমিকভাবে ‘স্টেট স্ট্রিট এসপিডিআর পোর্টফোলিও এসঅ্যান্ডপি ৫০০ ইটিএফ’-এ স্বয়ংক্রিয়ভাবে বিনিয়োগ করা হবে। যুক্তরাষ্ট্রের মূল শেয়ার বাজারের গতিপ্রকৃতির সাথে সম্পৃক্ততা এবং পরিচালন খরচ অনেক কম হওয়ার কারণে এই ফান্ডটিকে প্রাথমিক বা ডিফল্ট পছন্দ হিসেবে বেছে নেওয়া হয়েছে। অভিভাবকেরা পরবর্তীতে তাদের সন্তানদের জন্য অন্য কোনো বিকল্প বেছে না নেওয়া পর্যন্ত এই ফান্ডেই অর্থ জমা হতে থাকবে।   অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক ফান্ডের পাশাপাশি আরও বেশ কিছু কম খরচের ইনডেক্স ফান্ডকে এই তালিকায় যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘আইশেয়ার্স কোর এসঅ্যান্ডপি ৫০০ ইটিএফ’, ‘ভ্যানগার্ড টোটাল স্টক মার্কেট ইটিএফ’ এবং ‘আইশেয়ার্স কোর এসঅ্যান্ডপি টোটাল ইউএস স্টক মার্কেট ইটিএফ’। শেয়ার বাজারের বিভিন্ন বড় ও মাঝারি খাতের বৈচিত্র্যময় সুবিধাজনক জায়গায় কম খরচে বিনিয়োগের সুযোগ তৈরি করতেই এই ডাইভার্সিফাইড ফান্ডগুলো নির্বাচন করা হয়েছে।   এই ঐতিহাসিক কর্মসূচির পরীক্ষামূলক বা পাইলট ধাপে ইতিমধ্যেই লাখ লাখ শিশুর নাম সফলভাবে নিবন্ধন করা হয়েছে। যোগ্য নবজাতকদের ব্যাংক অ্যাকাউন্টে সরকারের পক্ষ থেকে প্রাথমিক বীজ তহবিল হিসেবে ১,০০০ মার্কিন ডলার জমা দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, করমুক্ত সুবিধার অধীনে পরিবারগুলো এই অ্যাকাউন্টে বার্ষিক সর্বোচ্চ ৫,০০০ ডলার পর্যন্ত নিজেরা জমা করতে পারবে। তবে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য তাদের নিজস্ব রাজ্য করের ক্ষেত্রে এই অ্যাকাউন্টকে করমুক্ত সুবিধা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।   প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই নতুন অ্যাপ-ভিত্তিক সঞ্চয় প্ল্যাটফর্মটিকে আমেরিকান স্বপ্ন বাস্তবায়নে আগামী প্রজন্মের জন্য এক অনন্য অগ্রিম বিনিয়োগ হিসেবে বর্ণনা করেছেন। গত জুন মাসে এই কর্মসূচির আওতা আরও বৃদ্ধি করে সুবিধাবঞ্চিত ও পালক সন্তানদেরও এর অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ডেল টেকনোলজিসের সিইও মাইকেল ডেল এবং তাঁর স্ত্রীর মতো শীর্ষস্থানীয় বেসরকারি খাতের উদ্যোক্তারাও এই তহবিলে বড় অংকের অনুদান দিয়েছেন। এই অ্যাকাউন্ট বা তহবিল সুবিধা কেবল মার্কিন নাগরিকদের জন্যই সীমাবদ্ধ থাকবে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ২, ২০২৬ ১০:৫৯
বোস্টন সেলটিকস থেকে ফিলাডেলফিয়া ৭৬ার্সে যোগ দেওয়া অল-স্টার বাস্কেটবল তারকা জেলেন ব্রাউন | ছবি: ইউপিআই/শাটারস্টক

জেলেন ব্রাউনের দলবদলে হতবাক জশ হার্ট, মাত্র ৫ শব্দেই বললেন মনের কথা

ক্যালিফোর্নিয়ায় অবৈধ আতশবাজির বিস্ফোরণে নিহত ৮ বছর বয়সী জেসমিন এনগুয়েন | ছবি: সংগৃহীত

অবৈধ আতশবাজির বিস্ফোরণে ৮ বছরের শিশুর মৃত্যু, এক বছর পর অভিযুক্ত পারিবারিক বন্ধুর বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রে ১ জুলাই থেকে কার্যকর হওয়া ফেডারেল স্টুডেন্ট লোন ব্যবস্থার নতুন নিয়ম | ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট লোনে বড় পরিবর্তন, যা জানা জরুরি বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের

নিউইয়র্কের লং আইল্যান্ডে গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনকের বর্ণাঢ্য বনভোজন ও মিলনমেলা | ছবি: সংগৃহীত
লং আইল্যান্ডে গাজীপুর সোসাইটির বর্ণাঢ্য বনভোজন, প্রবাসীদের প্রাণবন্ত মিলনমেলা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনকের উদ্যোগে বর্ণাঢ্য বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জুন নিউইয়র্কের অদূরে লং আইল্যান্ডের মনোরম হেকশেয়ার স্টেট পার্কে আয়োজিত এ বনভোজনে গাজীপুরসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সোসাইটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন আশা গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইঞ্জিনিয়ার আকাশ রহমান এবং এশা রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী।   পিকনিক কমিটির নেতৃত্বে ছিলেন সংগঠনের সভাপতি মোমেন সরকার ও সাধারণ সম্পাদক এস আনোয়ার ইবনে আলী। আয়োজনের আহ্বায়ক ছিলেন চাঁদ মিয়া এবং সদস্য সচিব ছিলেন মো. আসাদুজ্জামান (ভূইয়া শাহীন)। সার্বিক সহযোগিতায় ছিলেন আসাদুজ্জামান বকসি। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. জহিরুল হক।   অনুষ্ঠানের গ্র্যান্ড স্পনসর ছিল আশা গ্রুপ। এছাড়া নাইম এস আহমেদ, অ্যাটর্নি মঈন চৌধুরীসহ আরও অনেকে পৃষ্ঠপোষকতা করেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জালাল উদ্দিন আহমদ, ওয়াদুদ ভূইয়া, কামরুজ্জামান, ফরিদ আহমেদ, শাহীন, বিপ্লব, রশিদ, কবির, কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি জালাল উদ্দিন এবং আব্দুর রাজ্জাক।   বনভোজনে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে গাজীপুর সোসাইটির সভাপতি মোমেন সরকার বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এমন একটি সফল আয়োজন সম্ভব হয়েছে। ভবিষ্যতে সদস্যদের মতামত ও পরামর্শ নিয়ে আরও বড় পরিসরে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হবে। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন আহমদ বলেন, প্রবাসে থেকেও বাংলাদেশি ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখতে হবে। তিনি প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।   বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার আকাশ রহমান বলেন, প্রবাসে অবস্থান করেও গাজীপুরবাসী এবং দেশের অসহায় মানুষের পাশে থাকতে তারা সবসময় কাজ করবেন। তিনি জানান, আশা ফাউন্ডেশনের মাধ্যমে পিছিয়ে পড়া ও বিপদগ্রস্ত মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।   দিনব্যাপী এ আয়োজনে শিশু থেকে শুরু করে সব বয়সী প্রবাসীরা অংশ নেন। ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন খেলাধুলা, পুরস্কার বিতরণ এবং আকর্ষণীয় র‍্যাফেল ড্র। সংগীত পরিবেশন করেন নিউইয়র্কের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, মরিয়ম মরিয়া, অর্ণব, শান্তুনু, মনির ও দাউদ।   কোলাহলমুক্ত পরিবেশে দিনভর আনন্দ-উৎসবে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা। আয়োজকদের ভাষ্য, এ ধরনের অনুষ্ঠান প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করার পাশাপাশি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নিউ ইয়র্ক প্রতিনিধি প্রকাশ: জুলাই ২, ২০২৬ ১০:২০
সন্ত্রাসী সংগঠন পিআইজে-কে অর্থায়নের অভিযোগে নিউইয়র্কে গ্রেপ্তার ক্যাথরিন বেথ ওয়াশবার্ন | ছবি: ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্ক কোর্ট

প্যালেস্টাইন ইসলামিক জিহাদকে অর্থ পাঠানোর অভিযোগে নিউইয়র্কের নারী গ্রেপ্তার

ক্যালিফোর্নিয়ায় ইহুদি বিক্ষোভকারী হত্যার দায়ে ১ বছরের কারাদণ্ডপ্রাপ্ত কলেজ শিক্ষক লোয়ায় আলনাজি | ছবি: কোলাজ - আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রে ইহুদি বিক্ষোভকারীকে পিটিয়ে হত্যার দায়ে আরব বংশোদ্ভূত শিক্ষকের এক বছরের কারাদণ্ড

ফ্লোরিডায় অজগর ধরার প্রতিযোগিতা।  ছবি: সংগৃহীত

ফ্লোরিডায় অজগর ধরার প্রতিযোগিতা, পুরস্কার ২৫ হাজার ডলার

0 Comments