মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ন্যাটো মিত্রদের সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী অভিযানে সহায়তা করতে তারা ব্যর্থ হয়েছে।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে রুবিও বলেন, প্রয়োজনের সময় যুক্তরাষ্ট্র আমাদের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। তখনই আমরা দেখেছি, ন্যাটোর সদস্য দেশ স্পেন আমাদের আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে না, এমনকি তাদের ঘাঁটিও ব্যবহার করতে অনুমতি দিচ্ছে না। এটি দেখে তারা গর্বও করছে।
রুবিও আরও উল্লেখ করেন, কিছু দেশ একই আচরণ করেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—যুক্তরাষ্ট্রের স্বার্থে এর ফল কী হবে?
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ম্যাগনোলিয়া এলাকায় একটি বিলাসবহুল প্রাসাদ বিক্রি হয়ে গত ২৫ বছরের মধ্যে ওই অঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যের আবাসিক সম্পত্তি হিসেবে রেকর্ড গড়েছে। হিউস্টনভিত্তিক আবাসন বাজারে উচ্চমূল্যের বাড়ির চাহিদা অব্যাহত থাকার মধ্যেই এই বিক্রি নতুন করে আলোচনায় এসেছে। হিউস্টন ক্রনিকলের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাগনোলিয়ার রেড বে সার্কেলে অবস্থিত মেডিটেরেনিয়ান রিভাইভাল নকশার প্রাসাদটি ২০২৬ সালের জুনে বিক্রি হয়। বাড়িটির তালিকাভুক্ত মূল্য ছিল ৫ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার। এটি ২০০০ সালের পর থেকে ম্যাগনোলিয়া অঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যের আবাসিক সম্পত্তি বিক্রির রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। প্রায় ১১ হাজার ৪৯০ বর্গফুট আয়তনের এই বাড়িটিতে রয়েছে সাতটি শয়নকক্ষ, ব্যক্তিগত হোম থিয়েটার, আধুনিক ফিটনেস স্টুডিও এবং বিস্তীর্ণ ছয় একর বনঘেরা জমি। সম্পত্তির ভেতরে একাধিক পুকুর ও খোলা প্রাকৃতিক পরিবেশও রয়েছে, যা এটিকে এলাকার অন্যতম ব্যতিক্রমধর্মী বিলাসবহুল আবাসনে পরিণত করেছে। একই সময়ে হিউস্টন অঞ্চলের বিলাসবহুল আবাসন বাজারেও বেশ কয়েকটি বহু-মিলিয়ন ডলারের বাড়ি বিক্রি হয়েছে। মেমোরিয়াল ভিলেজ, দ্য উডল্যান্ডস এবং বাঙ্কার হিল ভিলেজের একাধিক প্রাসাদও ৫ থেকে ৭ মিলিয়ন ডলারের মধ্যে হাতবদল হয়েছে, যা উচ্চমূল্যের আবাসন খাতে ক্রেতাদের আগ্রহের ধারাবাহিকতা তুলে ধরে। বিশ্লেষকদের মতে, তুলনামূলক উচ্চ সুদের হার থাকা সত্ত্বেও টেক্সাসের বিলাসবহুল আবাসন বাজারে শক্তিশালী চাহিদা বজায় রয়েছে। বিশেষ করে বড় আকারের জমি, ব্যক্তিগত সুবিধা এবং প্রিমিয়াম অবস্থানের সম্পত্তিগুলো এখনও উচ্চমূল্যে বিক্রি হচ্ছে। ম্যাগনোলিয়া, যা হিউস্টনের উত্তর-পশ্চিমে অবস্থিত মন্টগোমারি কাউন্টির একটি দ্রুত বর্ধনশীল এলাকা, সাম্প্রতিক বছরগুলোতে বড় আকারের এস্টেট ও বিলাসবহুল আবাসনের জন্য ক্রেতাদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। এই সর্বশেষ বিক্রিও সেই প্রবণতারই একটি উল্লেখযোগ্য উদাহরণ বলে মনে করছেন আবাসন বাজার সংশ্লিষ্টরা।
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে অবৈধভাবে অবস্থানকারী কিছু অভিবাসী শিক্ষার্থীকে সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইন-স্টেট (রাজ্যের বাসিন্দাদের জন্য নির্ধারিত) টিউশন ফি দেওয়ার সুযোগ করে দেওয়া আইনকে অসাংবিধানিক ঘোষণা করেছেন এক ফেডারেল বিচারক। একই সঙ্গে সংশ্লিষ্ট আরআইএসই অ্যাক্টের সেই অংশও বাতিল করা হয়েছে, যার মাধ্যমে যোগ্য শিক্ষার্থীরা রাজ্যের আর্থিক সহায়তা পেতেন। ইলিনয়ের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল বিচারক ডেভিড ডব্লিউ. ডুগান রায়ে বলেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল অভিবাসন আইন অনুযায়ী কোনো অঙ্গরাজ্য অবৈধভাবে অবস্থানকারী অভিবাসীদের এমন উচ্চশিক্ষা সুবিধা দিতে পারে না, যদি একই সুবিধা অন্য অঙ্গরাজ্যের মার্কিন নাগরিকদের জন্য সমানভাবে উন্মুক্ত না থাকে। আদালত তাই ইলিনয়ের ইন-স্টেট টিউশন নীতি এবং RISE অ্যাক্টকে “অসাংবিধানিক ও অকার্যকর” ঘোষণা করেন। মামলাটি দায়ের করেছিল যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে)। সরকারের অভিযোগ ছিল, ইলিনয় এমন সুবিধা দিয়ে ফেডারেল আইন লঙ্ঘন করেছে এবং অন্য অঙ্গরাজ্যের মার্কিন নাগরিকদের তুলনায় অবৈধ অভিবাসীদের অগ্রাধিকার দিয়েছে। রায়ের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি স্টিভেন ডি. ওয়েইনহোয়েফ বলেন, করদাতাদের অর্থে পরিচালিত শিক্ষাব্যবস্থায় অবৈধ অভিবাসীদের মার্কিন নাগরিকদের চেয়ে বেশি সুবিধা দেওয়া ফেডারেল আইনের পরিপন্থী। ইলিনয়ের আইন অনুযায়ী, রাজ্যের কোনো উচ্চবিদ্যালয়ে নির্দিষ্ট সময় পড়াশোনা করে স্নাতক হওয়া এবং স্থায়ী বাসিন্দার জন্য আবেদন করার অঙ্গীকার করা কিছু নথিহীন শিক্ষার্থী ইন-স্টেট টিউশন সুবিধা এবং RISE অ্যাক্টের আওতায় রাজ্যের আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ পেতেন। এই নীতির আওতায় হাজারো শিক্ষার্থী উপকৃত হয়েছেন বলে বিভিন্ন শিক্ষা সংগঠন জানিয়েছে। তবে রায়ের পরপরই ইলিনয়ের গভর্নর জে বি প্রিটজকার বা অ্যাটর্নি জেনারেল কোয়ামে রাউলের দপ্তর তাৎক্ষণিকভাবে জানায়নি তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে কি না। বিচারকের আদেশ কার্যকর হলে রাজ্যের সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে নথিহীন শিক্ষার্থীদের জন্য বিদ্যমান টিউশন ও আর্থিক সহায়তা নীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
যুক্তরাষ্ট্রে মেইল-ইন ভোটের নিয়ম কঠোর করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া উদ্যোগে ফের বাধা দিয়েছে ফেডারেল আদালত। বোস্টনভিত্তিক একটি ফেডারেল আপিল আদালত ২৩টি অঙ্গরাজ্যে ট্রাম্পের নির্বাহী আদেশের গুরুত্বপূর্ণ অংশ কার্যকর করার অনুমতি দেয়নি। ফলে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এসব অঙ্গরাজ্যে আদেশটির বিতর্কিত বিধান কার্যকর করার ওপর নিম্ন আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকছে। শনিবার ফার্স্ট ইউএস সার্কিট কোর্ট অব আপিলস ২-১ সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসনের আবেদন প্রত্যাখ্যান করে। প্রশাসন চেয়েছিল, মামলার আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিম্ন আদালতের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত রাখা হোক। রয়টার্স জানিয়েছে, গত ২৫ জুন ইউএস ডিস্ট্রিক্ট জজ ইন্দিরা তালওয়ানি ট্রাম্পের নির্বাহী আদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি অংশ অসাংবিধানিক বলে রায় দেন এবং সেগুলো কার্যকরের ওপর নিষেধাজ্ঞা দেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে ট্রাম্প প্রশাসন। বিচার বিভাগ আপিল আদালতে যুক্তি দেয়, নির্বাহী আদেশ বাস্তবায়নে সংশ্লিষ্ট ফেডারেল সংস্থাগুলো এখনো চূড়ান্ত পদক্ষেপ নেয়নি। সে কারণে আদেশটিকে চ্যালেঞ্জ করে করা মামলা সময়ের আগেই আনা হয়েছে। তবে আপিল আদালতের সংখ্যাগরিষ্ঠ বিচারক সেই যুক্তি গ্রহণ করেননি। গত ৩১ মার্চ ট্রাম্প ‘এনশিওরিং সিটিজেনশিপ ভেরিফিকেশন অ্যান্ড ইন্টেগ্রিটি ইন ফেডারেল ইলেকশনস’ শীর্ষক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এর মাধ্যমে প্রতিটি অঙ্গরাজ্যের ভোট দেওয়ার যোগ্য নিশ্চিত মার্কিন নাগরিকদের তালিকা তৈরিতে ফেডারেল তথ্য ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়। আদেশটিতে মেইল-ইন ব্যালট ব্যবস্থাপনায় ইউএস পোস্টাল সার্ভিসের ভূমিকা পরিবর্তনেরও নির্দেশনা ছিল। অঙ্গরাজ্যগুলোর দেওয়া তালিকার ভিত্তিতে মেইল-ইন ভোটারের যোগ্যতা যাচাইসহ ব্যালট পাঠানো ও নির্বাচনী ডাক ব্যবস্থাপনায় নতুন শর্ত আরোপের উদ্যোগ নেওয়া হয়। এ ছাড়া ভোট দেওয়ার যোগ্য নন এমন ব্যক্তিকে ব্যালট দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট অঙ্গরাজ্য বা স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ও বিচারের বিষয়টিকে অগ্রাধিকার দিতে বিচার বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছিল। ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটস, নেভাদা ও ওয়াশিংটনসহ ২৩টি অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া নির্বাহী আদেশটির বিভিন্ন অংশের বিরুদ্ধে আদালতে যায়। তাদের যুক্তি, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা ও ভোটারদের যোগ্যতা নির্ধারণে অঙ্গরাজ্য ও কংগ্রেসের নির্দিষ্ট ক্ষমতা রয়েছে। প্রেসিডেন্ট নির্বাহী আদেশের মাধ্যমে সেই সাংবিধানিক কাঠামো অতিক্রম করতে পারেন না। নিম্ন আদালতও এই যুক্তির গুরুত্বপূর্ণ অংশ গ্রহণ করে। আদালতের আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট অঙ্গরাজ্যগুলো অনুরোধ করলে বিদ্যমান ফেডারেল আইনের আওতায় ভোটারের নাগরিকত্ব বা যোগ্যতা যাচাইয়ে ফেডারেল সরকার সহায়তা করতে পারবে। তবে ট্রাম্পের নির্বাহী আদেশের বিতর্কিত বিধান ব্যবহার করে অঙ্গরাজ্যগুলোর মেইল-ইন ভোট ব্যবস্থা নিয়ন্ত্রণ করা যাবে না। আপিল আদালতের সর্বশেষ সিদ্ধান্তের ফলে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ২৩ অঙ্গরাজ্যে ট্রাম্প প্রশাসনের মেইল-ইন ভোট সংক্রান্ত পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ আপাতত কার্যকর হচ্ছে না। তবে আইনি লড়াই এখনো শেষ হয়নি। মূল আপিলের বিচার প্রক্রিয়া চলবে এবং ট্রাম্প প্রশাসন চাইলে পরবর্তী পর্যায়ে বিষয়টি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে নেওয়ার চেষ্টা করতে পারে। আগামী মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারিত হবে। ফলে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মেইল-ইন ভোটের নিয়ম নিয়ে চলমান এই আইনি লড়াই জাতীয় রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।