সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

যুক্তরাষ্ট্রে মেডিকেইডের ‘এস্টেট রিকভারি’ নীতিতে বিপাকে মার্কিন পরিবারগুলো, ঝুঁকিতে উত্তরাধিকারসূত্রে পাওয়া বাড়ি

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ১৪, ২০২৬ ১৮:১
যুক্তরাষ্ট্রে মেডিকেইডের ‘এস্টেট রিকভারি’ নীতিতে বিপাকে মার্কিন পরিবারগুলো, ঝুঁকিতে উত্তরাধিকারসূত্রে পাওয়া বাড়ি
যুক্তরাষ্ট্রে মেডিকেইডের ‘এস্টেট রিকভারি’ নীতিতে বিপাকে মার্কিন পরিবারগুলো, ঝুঁকিতে উত্তরাধিকারসূত্রে পাওয়া বাড়ি

যুক্তরাষ্ট্রে চিকিৎসাসেবা প্রদানকারী সরকারি কর্মসূচি ‘মেডিকেইড’ গ্রহণকারী পিতামাতার মৃত্যুর পর পারিবারিক বাড়ি রক্ষা করা অনেক উত্তরাধিকারীর জন্যই এক জটিল ও স্পর্শকাতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বিশেষ করে মেডিকেইডের ‘এস্টেট-রিকভারি’ বা সম্পদ পুনরুদ্ধার নীতির কারণে বাড়িটির ওপর সরকারি লিয়েন বা দেনার দাবি তৈরি হয়।

 

তবে উপযুক্ত আইনি পদক্ষেপ, বিশেষ ছাড় ও এস্টেট পরিকল্পনার মাধ্যমে এই বাড়ি রক্ষা করা সম্ভব হতে পারে। নিয়ম অনুযায়ী, মৃত ব্যক্তির রেখে যাওয়া সন্তানের বয়স ২১ বছরের কম হলে কিংবা সন্তান যদি অন্ধ বা শারীরিকভাবে প্রতিবন্ধী হন, তবে মেডিকেইড সেই বাড়ি বা সম্পদ বাজেয়াপ্ত করতে পারে না। এছাড়া কিছু অঙ্গরাজ্যে কোনো প্রাপ্তবয়স্ক সন্তান যদি পিতামাতাকে সেবাদানকারী হিসেবে অন্তত দুই বছর ওই বাড়িতে অবস্থান করেন, তিনিও বিশেষ ছাড়ের সুবিধা পেতে পারেন।

 

এর বাইরেও উত্তরাধিকারীরা ‘আনডিউ হার্ডশিপ ওয়েভার’ বা চরম আর্থিক সংকটের অজুহাতে বিশেষ মওকুফের আবেদন করতে পারেন। রাজ্য মেডিকেইড সংস্থার নোটিশ পাওয়ার সাধারণত ৩০ থেকে ৬০ দিনের মধ্যে এই আবেদনটি করতে হয়। যদি প্রমাণ করা যায় যে, বাড়িটি নিয়ে নিলে উত্তরাধিকারী সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়বেন বা সরকারি ভাতার ওপর নির্ভরশীল হতে বাধ্য হবেন, তবে কর্তৃপক্ষ ছাড় দিতে পারে।

 

জাতীয় অধিকার সংস্থা ‘জাস্টিস ইন এজিং’-এর মতে, মেডিকেইডের এই সম্পদ পুনরুদ্ধার নীতি মূলত স্বল্প আয়ের পরিবারগুলোকে বেশি ক্ষতিগ্রস্ত করে। কারণ একটি পারিবারিক বসতভিটাই প্রায়শ তাদের একমাত্র সম্বল। আইনি পরামর্শ ও সম্পদ রক্ষার সঠিক জ্ঞান না থাকায় অনেকেই নিজেদের বাড়ি হারিয়ে আবাসন সংকটে পড়েন, যা প্রজন্মগত সম্পদ গড়ার পথকে রুদ্ধ করে দেয়।

 

এদিকে উত্তরাধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি বাড়ির বন্ধকি ঋণ এবং হোমওনার্স ইনস্যুরেন্স বা গৃহবীমা নিয়েও দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। পিতামাতার মৃত্যুর পর আনুষ্ঠানিকভাবে এস্টেটের এক্সিকিউটর বা প্রতিনিধি নিযুক্ত না হওয়া পর্যন্ত বন্ধকি ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো উত্তরাধিকারীর সঙ্গে কথা বলতে চায় না।

 

তবে বীমা সংক্রান্ত জটিলতা এড়াতে পিতামাতার মৃত্যুর ৩০ দিনের মধ্যেই সংশ্লিষ্ট বীমা কোম্পানিকে অবহিত করা উচিত। অন্যথায় অগ্নিকাণ্ড বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হলে বীমা কোম্পানি দাবি নাকচ করে দিতে পারে।

 

ফ্লোরিডার উইল ও ট্রাস্ট বিষয়ক আইনজীবী বার্ট স্কোভিলের মতে, গৃহবীমা পলিসি স্বয়ংক্রিয়ভাবে নতুন মালিকের নামে স্থানান্তরিত হয় না। তাই আইনি জটিলতা ও বাড়ি ফাঁকা থাকার কারণে বীমা সুবিধা বাতিল হওয়া এড়াতে দ্রুত পলিসি হালনাগাদ করা এবং একজন বিশেষজ্ঞ আইনজীবীর সহায়তা নেওয়া অপরিহার্য।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আমেরিকা

View more
৩১ বছর বয়সী কোল থমাস অ্যালেন
ট্রাম্পকে হ ত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত বন্দুকধারীর বিরুদ্ধে এবার সন্ত্রাসবাদের মামলা

গত এপ্রিল মাসে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার বা নৈশভোজে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে গত শুক্রবার সন্ত্রাসবাদের একটি নতুন অভিযোগ আনা হয়েছে, যার কারণে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। ওয়াশিংটন ডিসির মার্কিন অ্যাটর্নি জেনিন পিরো ঘোষণা করেছেন যে, ৩১ বছর বয়সী কোল থমাস অ্যালেন এখন একটি সংশোধিত অভিযোগপত্রে সশস্ত্র অবস্থায় সন্ত্রাসবাদসহ মোট পাঁচটি অভিযোগের মুখোমুখি হয়েছেন।   প্রসিকিউটর বা সরকারি আইনজীবীরা জানিয়েছেন, ওয়াশিংটন হিলটন হোটেলে একটি শটগান নিয়ে তাণ্ডব চালানোর আগে অ্যালেন প্রেসিডেন্ট ট্রাম্প-বিরোধী একটি ইশতেহার প্রকাশ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এরপর তিনি এক সিক্রেট সার্ভিস বা মার্কিন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন, যা ওই কর্মকর্তার বুলেটপ্রুফ বা গুলিপ্রতিরোধী ভেস্টে আঘাত হানে।   এই হামলার ফলে সেখানে চরম বিশৃঙ্খলা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট ট্রাম্পের মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যসহ শত শত অতিথি প্রাণ বাঁচাতে টেবিলের নিচে লুকিয়ে পড়েন এবং সিক্রেট সার্ভিস দ্রুত ট্রাম্পকে মঞ্চ থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।   অভিযোগে বলা হয়েছে, অ্যালেন তার ইশতেহারে লিখেছিলেন যে, তার 'লক্ষ্যবস্তু' হলো প্রশাসনের কর্মকর্তারা (এফবিআই বা কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর পরিচালক কাশ প্যাটেল বাদে), যাদের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পদমর্যাদার ভিত্তিতে ক্রমানুসারে সাজানো হয়েছিল। ওই নথিতে তিনি আরও ঘোষণা করেছিলেন, "আমি আর কোনো শিশু নিপীড়ক, ধর্ষক এবং দেশদ্রোহীকে তার অপরাধ দিয়ে আমার হাত রাঙাতে দিতে রাজি নই।"   ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এই ব্যক্তির বিরুদ্ধে এর আগে ট্রাম্পকে হত্যার চেষ্টা, মারাত্মক অস্ত্র নিয়ে একজন কেন্দ্রীয় কর্মকর্তার ওপর হামলা, বড় ধরনের অপরাধ সংঘটনের উদ্দেশ্যে আন্তঃরাজ্য বাণিজ্যে আগ্নেয়াস্ত্র পরিবহন এবং সহিংসতার সময় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানোর অভিযোগ আনা হয়েছিল।   আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা অ্যালেনকে হোটেলের একটি নিরাপত্তা তল্লাশিচৌকিতে থামিয়েছিলেন, যেখানে তিনি অবস্থান করছিলেন। সেখান থেকে তারা একটি ব্যবহৃত কার্তুজসহ মসবর্গ ম্যাভেরিক এইটটি-এইট টুয়েলভ-গেজ পাম্প-অ্যাকশন শটগান, একটি রক আইল্যান্ড আর্মারি নাইনটিন-ইলেভেন পয়েন্ট থ্রি-এইট ক্যালিবার পিস্তল, দুটি ছুরি, চারটি ছোরা, একটি নিডল-নোজ প্লায়ার্স বা সরু মাথার প্লাস এবং তার কাটার যন্ত্র বা ওয়্যার কাটার উদ্ধার করে।

প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬ ১৬:৪৮
যুক্তরাষ্ট্রের হাইস্কুলে পড়ার পাশাপাশি কর্মক্ষেত্রে প্রশিক্ষণ, ভবিষ্যৎ পেশা বেছে নিতে নতুন উদ্যোগ

যুক্তরাষ্ট্রের হাইস্কুলে পড়ার পাশাপাশি কর্মক্ষেত্রে প্রশিক্ষণ, ভবিষ্যৎ পেশা বেছে নিতে নতুন উদ্যোগ

নিউইয়র্কের ব্রুকলিনে ভবন ধসে নি হত বেড়ে ৮, একশ নির্মাণস্থল পরিদর্শনের নির্দেশ মামদানির I ছবিঃ কোলাজ আমেরিকা বাংলা

নিউইয়র্কের ব্রুকলিনে ভবন ধসে নি হত বেড়ে ৮, একশ নির্মাণস্থল পরিদর্শনের নির্দেশ মামদানির

অভিবাসীদের ডিপোর্ট করেছে আইসিই I ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে এক বছরে সর্বোচ্চ রেকর্ড ৪ লাখ ৮৩ হাজার অভিবাসীকে ডিপোর্ট করেছে আইসিই

যুক্তরাষ্ট্রে ‘বার্থ ট্যুরিজম’ বিরোধী কঠোর অভিযান: বাতিল হলো ৬ হাজারের বেশি ভিসা
যুক্তরাষ্ট্রে ‘বার্থ ট্যুরিজম’ বিরোধী কঠোর অভিযান: বাতিল হলো ৬ হাজারের বেশি ভিসা

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার প্রবণতা বা ‘বার্থ ট্যুরিজম’ রোধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, অবৈধভাবে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার এই প্রক্রিয়ায় জড়িত থাকা এবং তা সহজতর করার অভিযোগে বিশ্বের বিভিন্ন দেশের ৬ হাজারেরও বেশি ভিসা বাতিল করা হয়েছে।   স্টেট ডিপার্টমেন্টের অধীনে গঠিত ‘বার্থ ট্যুরিজম প্রিভেনশন টাস্কফোর্স’ এই বিশেষ অভিযান পরিচালনা করছে। গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়, এই অবৈধ কার্যক্রমের সাথে সরাসরি যুক্ত ব্যক্তি এবং যারা এই ধরনের ভ্রমণ ও সুবিধা আয়োজনের সাথে জড়িত, উভয় পক্ষের বিরুদ্ধেই জোরালো ব্যবস্থা নেওয়া হচ্ছে।   কর্তৃপক্ষ জানায়, মার্কিন অভিবাসন নীতি অনুযায়ী কোনো বিদেশি নাগরিকের প্রধান উদ্দেশ্য যদি যুক্তরাষ্ট্রে সন্তান জন্মদানের মাধ্যমে শিশুটিকে মার্কিন নাগরিকত্ব পাইয়ে দেওয়া হয়, তবে সেটিকে অগ্রহণযোগ্য বলে গণ্য করা হবে। এর আগে গত ৩১ অক্টোবর প্রকাশিত পরিসংখ্যানে ভিসা বাতিলের সংখ্যা ৪ হাজার ছাড়ানোর কথা জানানো হয়েছিল। তবে সর্বশেষ এই পদক্ষেপে সংখ্যাটি ৬ হাজার ছাড়াল।   যুক্তরাষ্ট্রের বর্তমান আইন অনুযায়ী, কনস্যুলার কর্মকর্তাদের কাছে যদি সুনির্দিষ্ট তথ্য থাকে যে কোনো ভিসা আবেদনকারী যুক্তরাষ্ট্রে সন্তান প্রসবের উদ্দেশ্যে ভ্রমণ করছেন, তবে তার ভিসা আবেদন নামঞ্জুর বা বিদ্যমান ভিসা বাতিল করা হতে পারে। একই সাথে এই চক্রের সাথে জড়িত ট্রাভেল এজেন্সি, মধ্যস্থতাকারী এবং সুবিধাভোগীদের বিরুদ্ধেও নজরদারি বাড়ানো হয়েছে। তবে এই ভিসা বাতিলের অর্থ এই নয় যে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে অপরাধী সাব্যস্ত হয়েছেন বা প্রত্যেকেই দেশ থেকে বহিষ্কৃত হয়েছেন। সূত্র: ইকনোমিক টাইমস।

প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬ ১২:২০
৩১ বছর বয়সী জন টিফিন I ছবি: নিউইয়র্ক পোস্ট

নিজের গাড়ি ফেরত চাইতেই মাকে চাপা দিয়ে হ ত্যা, গ্রেপ্তার এড়াতে ছেলের আ ত্মহ ত্যার চেষ্টা

যুক্তরাষ্ট্রে গুদামঘরকে অভিবাসী আটককেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা আবারও সক্রিয় করল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রে গুদামঘরকে অভিবাসী আটককেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা আবারও সক্রিয় করল ট্রাম্প প্রশাসন

উষা ভ্যান্স থেকে প্রিয়া কৃষ্ণমূর্তি, যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রাজনীতিকদের ভারতীয় ৫ স্ত্রী আলোচনায় শীর্ষে

উষা ভ্যান্স থেকে প্রিয়া কৃষ্ণমূর্তি, যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রাজনীতিকদের ভারতীয় ৫ স্ত্রী আলোচনায় শীর্ষে

হঠাৎ গাড়ি নষ্ট হওয়ায় রাস্তায় বিপদে তরুণ,  সাহায্যে এগিয়ে এলেন জাস্টিন বিবার
হঠাৎ গাড়ি নষ্ট হওয়ায় রাস্তায় বিপদে তরুণ, সাহায্যে এগিয়ে এলেন জাস্টিন বিবার

রাস্তার পাশে হঠাৎ গাড়ি নষ্ট হয়ে বিপদে পড়েছিলেন এক তরুণ সংগীতশিল্পী। একের পর এক গাড়ি পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। এমন পরিস্থিতিতে সাহায্যের জন্য এগিয়ে এলেন এমন একজন, যাকে দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না ওই তরুণ। তিনি আর কেউ নন, বিশ্বখ্যাত পপ তারকা জাস্টিন বিবার। ২০২৫ সালের নভেম্বরে ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।   ব্রিটিশ সংবাদমাধ্যম পিপলের প্রতিবেদন অনুযায়ী, বিপদে পড়া ওই তরুণের নাম বুকু। তিনি একজন স্বাধীন সংগীতশিল্পী। বড় শহরে নিজের ক্যারিয়ার গড়ার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু ব্যক্তিগত নানা সমস্যার মধ্যে হঠাৎ গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় আরও বিপাকে পড়েন।   সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে নিজের কঠিন সময়ের কথা বলছিলেন বুকু। এ সময় একটি গাড়ি থামতে দেখে তিনি বিস্মিত হয়ে পড়েন। কাছে আসা ব্যক্তিকে দেখে তাঁর মনে হয়, তিনি হয়তো জাস্টিন বিবার।   নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে তিনি সরাসরি জানতে চান, সত্যিই তিনি জাস্টিন বিবার কি না। জবাবে নিজের পরিচয় নিশ্চিত করেন জনপ্রিয় এই গায়ক। এরপর দুজনের মধ্যে আন্তরিক শুভেচ্ছা বিনিময় হয়। একপর্যায়ে বুকুকে জড়িয়ে ধরেন বিবার।   ভিডিওতে দেখা যায়, বিবার তরুণের কাছে জানতে চান কী ঘটেছে। বুকু নিজের জীবনের কঠিন পরিস্থিতির কথা বলতে শুরু করলে মনোযোগ দিয়ে তাঁর কথা শোনেন এই পপ তারকা। পরে তাঁদের কথোপকথনের বাকি অংশ ক্যামেরায় ধারণ করা হয়নি।   বুকু পরবর্তী সময়ে জানান, বিবার শুধু তাঁর কথা শোনেননি, তাঁকে সাহসও দিয়েছেন। এমনকি তাঁর জন্য প্রার্থনা করেছেন। পিপলকে দেওয়া সাক্ষাৎকারে বুকু বলেন, কঠিন সময়ে বিবারের আন্তরিক আচরণ তাঁকে নতুনভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছে।   ওই তরুণ আরও জানান, কথোপকথনের একপর্যায়ে বিবার তাঁর নিজের তৈরি একটি গান শুনতে চান। একজন প্রতিষ্ঠিত সংগীতশিল্পীর কাছ থেকে এমন আগ্রহ ও উৎসাহ পাওয়া তাঁর কাছে ছিল বিশেষ অভিজ্ঞতা।   ঘটনার ভিডিও টিকটকে ছড়িয়ে পড়ার পর লাখ লাখ মানুষ তা দেখেন। মন্তব্যের ঘরে অনেকেই জাস্টিন বিবারের আচরণের প্রশংসা করেন। একজন বিপদগ্রস্ত অপরিচিত মানুষের পাশে দাঁড়ানোর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া পায়।   পরে বুকু জানান, সেদিনের অভিজ্ঞতা তাঁর জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। বিশেষ করে কঠিন সময়ে নিজের পছন্দের একজন শিল্পীর কাছ থেকে পাওয়া সহানুভূতি, প্রার্থনা ও উৎসাহ তাঁকে গভীরভাবে স্পর্শ করেছে।   বিবারের সঙ্গে এই অপ্রত্যাশিত সাক্ষাৎ কেবল একটি ভাইরাল ভিডিওতেই সীমাবদ্ধ থাকেনি। ঘটনাটি নতুন করে আলোচনায় এনেছে বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব এবং সামান্য সহানুভূতিও কীভাবে কারও জীবনে বড় প্রেরণা হয়ে উঠতে পারে, সেই বিষয়টি।   সংবাদসূত্র People, ABC Audio, iHeartRadio

প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬ ৯:৩৯
মিশিগানে অর্ধেক ইহুদি ভোটারের সমর্থন পেয়েছেন এল-সায়েদ: নতুন জরিপে প্রকাশ

মিশিগানে অর্ধেক ইহুদি ভোটারের সমর্থন পেয়েছেন এল-সায়েদ: নতুন জরিপে প্রকাশ

নিউইয়র্কে বিনা মূল্যে ইংরেজি শেখার সুযোগ, জেনে নিন ভর্তি হওয়ার নিয়ম

নিউইয়র্কে বিনা মূল্যে ইংরেজি শেখার সুযোগ, জেনে নিন ভর্তি হওয়ার নিয়ম

মেডিকেড কভারেজ ধরে রাখতে যোগ্য বাসিন্দাদের সহায়তা করছে অ্যালেগেনি কাউন্টি। ছবি: গ্যাবি সারটোরি

নতুন নিয়মে মেডিকেড কভারেজ হারানোর ঝুঁকি কমাতে রিনিউয়াল সহায়তা দিচ্ছে অ্যালেগেনি কাউন্টি

0 Comments