সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

নিউইয়র্কের বাসে ‘মিউজিয়াম অব সেক্স’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক, অপসারণের দাবি ধর্মীয় নেতাদের

নিউ ইয়র্ক প্রতিনিধি প্রকাশ: জুন ২৫, ২০২৬ ১২:৩৯
ছবি: আউটফ্রন্ট মিডিয়া
ছবি: আউটফ্রন্ট মিডিয়া

নিউইয়র্কের রাস্তায় চলাচলকারী হাজারো বাসের সামনের অংশে এখন বড় অক্ষরে লেখা একটি নাম— ‘মিউজিয়াম অব সেক্স’। ম্যানহাটন, ব্রুকলিন, কুইন্স ও ব্রঙ্কসজুড়ে তিন হাজারেরও বেশি বাসে প্রদর্শিত এই বিজ্ঞাপনকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। ধর্মীয় সম্প্রদায়ের নেতারা বিজ্ঞাপনটি অপসারণের দাবি জানালেও নিউইয়র্কের গণপরিবহন কর্তৃপক্ষ (এমটিএ) বলছে, মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর কারণে তাদের পদক্ষেপ নেওয়ার সুযোগ সীমিত।


বুধবার (২৫ জুন) অনুষ্ঠিত এমটিএর মাসিক বোর্ড সভায় অর্থোডক্স ইহুদি ধর্মীয় নেতারা আনুষ্ঠানিকভাবে বিজ্ঞাপনটি প্রত্যাহারের দাবি জানান। তাদের অভিযোগ, এই ধরনের বিজ্ঞাপন শিশু-কিশোরদের সামনে অনাকাঙ্ক্ষিতভাবে উপস্থাপিত হচ্ছে এবং তা তাদের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।

 

২০০২ সালে উদ্যোক্তা ড্যানিয়েল গ্লাক ম্যানহাটনের ফ্ল্যাটআয়রন এলাকায় ‘মিউজিয়াম অব সেক্স’ প্রতিষ্ঠা করেন। তার লক্ষ্য ছিল মানব যৌনতার ইতিহাস, বিবর্তন ও সাংস্কৃতিক তাৎপর্যকে জাদুঘরের কাঠামোর মধ্যে উপস্থাপন করা। এটি যুক্তরাষ্ট্রের প্রথম যৌনতাবিষয়ক জাদুঘর হিসেবে পরিচিত।

 

প্রতিষ্ঠার সময় নিউইয়র্ক স্টেট বোর্ড অব রিজেন্টস জাদুঘরটির অলাভজনক মর্যাদার আবেদন প্রত্যাখ্যান করেছিল। তাদের মতে, এমন ধারণা প্রচলিত জাদুঘর ব্যবস্থার ধারণাকে প্রশ্নবিদ্ধ করে। তবে পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি নিউইয়র্কের অন্যতম আলোচিত সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিতি পায়।

 

ম্যানহাটনের ফিফথ অ্যাভিনিউ ও ২৭তম স্ট্রিটের সংযোগস্থলের কাছে অবস্থিত জাদুঘরটিতে শিল্প, ইতিহাস, বিজ্ঞান ও সংস্কৃতির আলোকে যৌনতা বিষয়ক বিভিন্ন প্রদর্শনী রয়েছে। পাশাপাশি ‘সুপার ফানল্যান্ড: জার্নি ইনটু দ্য ইরোটিক কার্নিভাল’ নামে একটি স্থায়ী ইন্টারঅ্যাক্টিভ প্রদর্শনীও দর্শকদের জন্য উন্মুক্ত।

 

জাদুঘরটির সংগ্রহে রয়েছে ২০ হাজারেরও বেশি নিদর্শন, যার মধ্যে শিল্পকর্ম, আলোকচিত্র, পোশাক, প্রযুক্তিগত উদ্ভাবন এবং বিভিন্ন ঐতিহাসিক সামগ্রী রয়েছে। এখানে প্রবেশের জন্য দর্শনার্থীদের ন্যূনতম বয়স ১৮ বছর হতে হয়।

 

বর্তমান বিজ্ঞাপন প্রচারণায় বাসের সামনে শুধু ‘মিউজিয়াম অব সেক্স’ নাম এবং প্রতিষ্ঠানের ঠিকানা ব্যবহার করা হয়েছে। কোনো ছবি বা অতিরিক্ত বার্তা এতে নেই। জাদুঘরের প্রতিষ্ঠাতা ড্যানিয়েল গ্লাকের লক্ষ্য ছিল প্রতিষ্ঠানটির নামকে নিউইয়র্কের পরিচিত নগর প্রতীকের অংশ হিসেবে প্রতিষ্ঠা করা।

 

তবে বিজ্ঞাপন প্রচারণা শুরু হওয়ার ছয় মাস পর বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এর আগেও ২০১৮ সালে একই ধরনের বিজ্ঞাপন বাসের সামনে প্রদর্শনের পর নারী বাসচালকেরা যাত্রীদের কাছ থেকে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেছিলেন। পরে ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের দাবির মুখে বিজ্ঞাপনগুলো বাসের পেছনে সরিয়ে নেওয়া হয়।

 

সেন্ট্রাল র‍্যাবিনিক্যাল কংগ্রেসের রাব্বি আব্রাহাম জিমারম্যান এমটিএ বোর্ড সভায় বলেন, “অর্থোডক্স ইহুদি ধর্মে যৌনতার প্রতি আকর্ষণ সৃষ্টি করে এমন ছবি বা বিজ্ঞাপন স্বেচ্ছায় দেখা নিষিদ্ধ। আমরা আমাদের সন্তানদের এসব বিষয় থেকে দূরে রাখার চেষ্টা করি, কিন্তু প্রতিদিন তারা এসবের মুখোমুখি হচ্ছে।”

 

হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া এক পরিবারের সদস্য রিটা ফ্রিডম্যানও উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমাদের পরবর্তী প্রজন্ম তাদের নৈতিক মূল্যবোধ কোথা থেকে শিখবে, সেটি নিয়ে আমি চিন্তিত।”

 

এদিকে এমটিএ চেয়ারম্যান জ্যানো লিবার স্বীকার করেছেন, কিছু যাত্রী বাসে উঠে চালক ও অন্য যাত্রীদের উদ্দেশে অশালীন মন্তব্য করছেন। তবে তিনি বলেন, মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী এমটিএ বিজ্ঞাপনের বিষয়বস্তু সেন্সর করার ক্ষমতা রাখে না।


তার ভাষায়, “আমি তাদের উদ্বেগ বুঝতে পারছি। কিন্তু আমরা প্রথম সংশোধনীর অধীনে পরিচালিত একটি সংস্থা।”

 

লিবার আরও জানান, আইনগতভাবে ‘মিউজিয়াম অব সেক্স’ একটি স্বীকৃত শিক্ষামূলক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ফলে এর বিজ্ঞাপন সাংস্কৃতিক কার্যক্রমের প্রচার হিসেবে বিবেচিত হয়, যা গণপরিবহনে প্রদর্শনের ক্ষেত্রে আইনি সুরক্ষা পায়।

 

এমটিএ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি আগে জাদুঘর কর্তৃপক্ষকে বিজ্ঞাপনে ঠিকানা স্পষ্টভাবে উল্লেখ করার পরামর্শ দিয়েছিল, যাতে যাত্রীরা বুঝতে পারেন এটি একটি নির্দিষ্ট স্থান ও প্রতিষ্ঠান, কোনো চলমান কার্যক্রমের বিজ্ঞাপন নয়।

 

এমটিএ প্রতিবছর বিজ্ঞাপন থেকে প্রায় ১৭৫ মিলিয়ন ডলার আয় করে, যা তাদের প্রায় ২০ বিলিয়ন ডলারের বার্ষিক বাজেটের তুলনায় খুবই সামান্য। তবুও বিজ্ঞাপনদাতাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা সংস্থাটির জন্য গুরুত্বপূর্ণ।

 

পর্যবেক্ষকদের মতে, এই বিতর্ক নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের এক সামাজিক ও সাংবিধানিক প্রশ্নকে আবার সামনে নিয়ে এসেছে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের সঙ্গে বাকস্বাধীনতার অধিকারের ভারসাম্য কীভাবে রক্ষা করা হবে।

 

তবে সাধারণ নিউইয়র্কবাসীদের একটি অংশ বিষয়টিকে বড় কোনো ইস্যু হিসেবে দেখছেন না। এক যাত্রী স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, “সত্যি বলতে, আমি এটা নিয়ে খুব একটা ভাবি না।”


এদিকে বিতর্ক চললেও ‘মিউজিয়াম অব সেক্স’-এর বিজ্ঞাপন এখনো নিউইয়র্কের বাসগুলোর সামনের অংশে প্রদর্শিত হচ্ছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আমেরিকা

View more
এক নারীর অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে চার গ্রহীতার শরীরে ছড়িয়ে পড়ে স্তন ক্যানসার। ছবি: সংগৃহীত
মানুষের উপকারের জন্য দান করে নিজ দেহ, সেই অঙ্গ থেকেই ৪ জনের শরীরে ছড়াল মরণব্যাধি ক্যানসার

একজনের অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে নতুন জীবন পেয়েছিলেন পাঁচজন গুরুতর অসুস্থ মানুষ। কিন্তু সেই অঙ্গই চারজনের শরীরে ছড়িয়ে দেয় প্রাণঘাতী স্তন ক্যানসার। শেষ পর্যন্ত তাঁদের মধ্যে তিনজন মারা যান। ২০০৭ সালে মারা যাওয়া ৫৩ বছর বয়সী এক নারীর অঙ্গ থেকে ক্যানসার ছড়িয়ে পড়ার এই বিরল ঘটনা উঠে আসে ২০১৮ সালে প্রকাশিত একটি চিকিৎসা গবেষণায়। দীর্ঘদিন পর একাধিক অঙ্গগ্রহীতার শরীরে একই উৎস থেকে ক্যানসার শনাক্ত হওয়ার ঘটনাটি চিকিৎসাবিজ্ঞানে বিশেষ গুরুত্ব পায়।   চিকিৎসাবিষয়ক সাময়িকী আমেরিকান জার্নাল অব ট্রান্সপ্লান্টেশনে প্রকাশিত গবেষণা অনুযায়ী, ২০০৭ সালে মস্তিষ্কে রক্তক্ষরণে ওই নারীর মৃত্যু হয়। মৃত্যুর পর তাঁর হৃদ্‌যন্ত্র, দুটি কিডনি, ফুসফুস ও যকৃত পাঁচজন রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়। অঙ্গ সংগ্রহের আগে চিকিৎসকেরা তাঁর শারীরিক পরীক্ষা, রক্ত পরীক্ষা, বুকের এক্সরে, আলট্রাসাউন্ডসহ প্রয়োজনীয় পরীক্ষা করেছিলেন। কিন্তু কোথাও ক্যানসারের অস্তিত্ব পাওয়া যায়নি। তাঁর আগের চিকিৎসা ইতিহাসেও ক্যানসারের কোনো তথ্য ছিল না। ফলে অঙ্গদানের জন্য তাঁকে উপযুক্ত হিসেবে বিবেচনা করা হয়েছিল।   প্রথম বিপদের লক্ষণ দেখা দেয় অঙ্গ প্রতিস্থাপনের প্রায় ১৬ মাস পর। ২০০৮ সালের আগস্টে ৪২ বছর বয়সী এক নারী, যিনি ওই দাতার ফুসফুস পেয়েছিলেন, শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা করে তাঁর শরীরে ক্যানসার শনাক্ত হয়। পরবর্তী পরীক্ষায় ফুসফুসের পাশাপাশি হাড় ও যকৃতেও ক্যানসার ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া যায়। চিকিৎসকেরা প্রথমে এর উৎস সম্পর্কে নিশ্চিত ছিলেন না। পরে ডিএনএ পরীক্ষায় জানা যায়, ক্যানসারের কোষগুলো ওই অঙ্গদাতার শরীর থেকেই এসেছে। চিকিৎসা চললেও ২০০৯ সালের আগস্টে ওই নারী মারা যান।   এরপর একই দাতার অঙ্গ পাওয়া অন্য রোগীদেরও পর্যবেক্ষণে রাখা হয়। তাঁদের মধ্যে ৬২ বছর বয়সী এক নারী পেয়েছিলেন বাঁ কিডনি। প্রথম দিকে তাঁর শরীরে ক্যানসারের কোনো লক্ষণ পাওয়া যায়নি। কিন্তু প্রতিস্থাপনের প্রায় ছয় বছর পর শারীরিক দুর্বলতা, ওজন কমে যাওয়া এবং রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। পরীক্ষায় দেখা যায়, ক্যানসার তাঁর যকৃত, হাড় ও শরীরের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়েছে। রোগ শনাক্ত হওয়ার প্রায় দুই মাস পর তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, ৫৯ বছর বয়সী এক নারীর শরীরে প্রতিস্থাপন করা যকৃতে ২০১১ সালে ক্যানসার ধরা পড়ে। চিকিৎসকেরা পুনরায় যকৃত প্রতিস্থাপনের প্রস্তাব দিলেও তিনি তাতে রাজি হননি। পরবর্তী সময়ে ক্যানসার ছড়িয়ে পড়লে ২০১৪ সালে তিনিও মারা যান।   তবে চারজন ক্যানসার আক্রান্তের মধ্যে একজন বেঁচে যান। তিনি ছিলেন ৩২ বছর বয়সী এক পুরুষ, যিনি ওই নারীর ডান কিডনি পেয়েছিলেন। ২০১১ সালে তাঁর প্রতিস্থাপিত কিডনিতে ক্যানসার শনাক্ত হয়। তত দিনে শরীরের অন্যান্য অংশেও ক্যানসার ছড়িয়ে পড়েছিল। চিকিৎসকেরা তাঁর প্রতিস্থাপিত কিডনি অপসারণ করেন এবং চিকিৎসার অংশ হিসেবে রোগ প্রতিরোধক্ষমতা কমানোর ওষুধ বন্ধ করেন। এরপর কেমোথেরাপিসহ ক্যানসারের চিকিৎসা দেওয়া হয়। ২০১২ সালের আগস্টে তাঁর শরীরে ক্যানসার সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার প্রমাণ পাওয়া যায়। গবেষণায় উল্লেখ করা হয়, ২০১৭ সালের এপ্রিল পর্যন্ত সর্বশেষ ফলোআপেও তাঁর শরীরে ক্যানসারের অস্তিত্ব পাওয়া যায়নি।   একই দাতার হৃদ্‌যন্ত্র পাওয়া পঞ্চম রোগী অবশ্য ক্যানসারে আক্রান্ত হওয়ার আগেই মারা যান। অঙ্গ প্রতিস্থাপনের পাঁচ মাস পর সেপসিস বা গুরুতর সংক্রমণজনিত জটিলতায় তাঁর মৃত্যু হয়েছিল। গবেষণায় তাঁর মৃত্যুর সঙ্গে দাতার ক্যানসারের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। ফলে পাঁচজন অঙ্গগ্রহীতার মধ্যে চারজনের শরীরে দাতার ক্যানসার ছড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত হয়। গবেষকেরা জানান, একজন অঙ্গদাতার কাছ থেকে চারজনের শরীরে এভাবে স্তন ক্যানসার ছড়িয়ে পড়ার ঘটনা আগে চিকিৎসা গবেষণায় নথিভুক্ত হয়নি।   গবেষকদের ধারণা, অঙ্গদাতার শরীরে হয়তো এমন কিছু ক্যানসার কোষ ছিল, যা সাধারণ পরীক্ষায় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রতিস্থাপনের মাধ্যমে সেই কোষগুলো নতুন রোগীদের শরীরে প্রবেশ করে। সাধারণত অঙ্গ প্রতিস্থাপনের পর রোগীদের শরীর যাতে নতুন অঙ্গ প্রত্যাখ্যান না করে, সে জন্য রোগ প্রতিরোধক্ষমতা কমানোর ওষুধ দেওয়া হয়। গবেষকদের মতে, এই পরিস্থিতিতে আগে থেকে উপস্থিত ক্যানসার কোষ বেড়ে ওঠার সুযোগ পেয়ে থাকতে পারে। তবে ঠিক কীভাবে ওই নারীর শরীর থেকে চারজনের মধ্যে ক্যানসার ছড়িয়েছিল, তার সম্পূর্ণ প্রক্রিয়া নিশ্চিত করা সম্ভব হয়নি।   গবেষণাটিতে উল্লেখ করা হয়, অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে ক্যানসার ছড়িয়ে পড়ার ঝুঁকি অত্যন্ত কম। গবেষকদের উদ্ধৃত তথ্য অনুযায়ী, প্রতি ১০ হাজার অঙ্গ প্রতিস্থাপনে এমন ঘটনা প্রায় এক থেকে পাঁচটির মধ্যে সীমিত থাকতে পারে। 

প্রকাশ: নভেম্বর ১০, ২০২৬ ৯:১১
ইরানের সঙ্গে সংঘটিত মার্কিন সামরিক ব্যয়ের খরচ ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের পরিশোধ করতে হবে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের খরচ দিতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের, ট্রাম্পের এমন দাবির অর্থ কী?

নিউ ইয়র্কের ব্রুকলিনে ঘণ্টায় ৩৫ ডলার বেতনে কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে পজিটিভ পাথওয়েজ এবিএ। ছবি: সংগৃহীত

নিউইয়র্কের ব্রুকলিনে ঘণ্টায় ৩৫ ডলারে চাকরি, রয়েছে সবেতন ছুটির সুবিধা

দীর্ঘ অস্থিরতার পর অবশেষে যুক্তরাষ্ট্রে চার ডলারের নিচে নামল পেট্রোলের দাম

দীর্ঘ অস্থিরতার পর অবশেষে যুক্তরাষ্ট্রে চার ডলারের নিচে নামল পেট্রোলের দাম

নির্বাচনে ভরাডুবির পর চরম সংকটে রিপাবলিকান পার্টি, মার্কিন কংগ্রেসে নতুন নেতৃত্বের খোঁজ
নির্বাচনে ভরাডুবির পর চরম সংকটে রিপাবলিকান পার্টি, মার্কিন কংগ্রেসে নতুন নেতৃত্বের খোঁজ

গত সপ্তাহে অনুষ্ঠিত ঐতিহাসিক মধ্যবর্তী নির্বাচনে বড় ধরণের বিপর্যয়ের পর নিজেদের সামলে নেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি। নির্বাচনে ডেমোক্র্যাটদের বিশাল জয়ের (নীল ঝড়) মুখে দলের শীর্ষ পদ থেকে সরে দাঁড়িয়েছেন হাউস স্পিকার মাইক জনসন। এই পরিস্থিতিতে প্রতিনিধি পরিষদ (হাউস) ও সেনেটে নিজেদের নতুন নেতৃত্বের দল বেছে নিতে ভোটাভুটিতে বসছেন দলটির আইনপ্রণেতারা।   প্রতিনিধি পরিষদে দ্বিমুখী লড়াই: মাইক জনসন সরার ঘোষণা দেওয়ার পর প্রতিনিধি পরিষদে সংখ্যালঘু দলনেতা (মাইনোরিটি লিডার) পদের জন্য মুখোমুখি হয়েছেন দুই হেভিওয়েট রিপাবলিকান নেতা—স্টিভ স্কালিস ও জিম জর্ডান। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এই দুই নেতার মধ্যে স্টিভ স্কালিস বর্তমান দলীয় সংখ্যাগরিষ্ঠ নেতা এবং জিম জর্ডান হাউস জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান। বন্ধ ঘরে গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অপরদিকে ডেমোক্র্যাটদের পক্ষে ভবিষ্যৎ হাউস স্পিকার হিসেবে এগিয়ে রয়েছেন হাকিম জেফ্রিজ।   সেনেটেও অস্বস্তি: সেনেটের রিপাবলিকান অংশেও সংখ্যালঘু দলনেতা হিসেবে লড়াই করছেন জন থুন। এখন পর্যন্ত তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কেউ প্রতিদ্বন্দ্বিতা না করলেও দলের ভেতরে একদল আইনপ্রণেতা নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি তুলেছেন। সেনেটর ডেভিড ম্যাককরমিক ও রন জনসনের মতো নেতারা মনে করেন, নির্বাচনে কেন এই বিপর্যয় হলো তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করার পরই কেবল নেতৃত্ব নির্বাচন হওয়া উচিত। অন্যদিকে, সেনেটের সংখ্যাগরিষ্ঠ দলনেতা হওয়ার দৌড়ে ডেমোক্র্যাটদের পক্ষে এগিয়ে রয়েছেন চ্যাক শুমার। সূত্র: এনবিসি নিউজ।

প্রকাশ: নভেম্বর ১০, ২০২৬ ৬:৭
এনভিডিয়া প্রধানকে ফাঁসানো চীনের স্পাই কে এই রহস্যময়ী অ্যালিস হুয়াং?

এনভিডিয়া প্রধানকে ফাঁসানো চীনের স্পাই কে এই রহস্যময়ী অ্যালিস হুয়াং?

ক্যালিফোর্নিয়ার বিলিয়নেয়ারদের ওপর প্রস্তাবিত সম্পদ কর প্রত্যাখ্যান ভোটারদের

ক্যালিফোর্নিয়ার বিলিয়নেয়ারদের ওপর প্রস্তাবিত সম্পদ কর প্রত্যাখ্যান ভোটারদের

নিউইয়র্কে থুতু ফেলা ও গাড়ির ইঞ্জিন চালু রাখায় টিকিট বন্ধের নির্দেশ এনওয়াইপিডিকে, হাজার হাজার জরিমানার টিকিট বাতিল

নিউইয়র্কে থুতু ফেলা ও গাড়ির ইঞ্জিন চালু রাখায় টিকিট বন্ধের নির্দেশ এনওয়াইপিডিকে, হাজার হাজার জরিমানার টিকিট বাতিল

মাত্র ৩০ ডলারের লটারির টিকিটে অপ্রত্যাশিতভাবে ২০ লাখ ডলার জিতে হতবাক মিশিগানের নারী
মাত্র ৩০ ডলারের লটারির টিকিটে অপ্রত্যাশিতভাবে ২০ লাখ ডলার জিতে হতবাক মিশিগানের নারী

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে মাত্র ৩০ ডলারের একটি স্ক্র্যাচ অফ লটারির টিকিট কিনে ২০ লাখ ডলারের পুরস্কার জিতেছেন ৬১ বছর বয়সী এক নারী। অপ্রত্যাশিতভাবে এত বড় অঙ্কের অর্থ জেতার খবর জানতে পেরে তিনি হতবাক হয়ে যান।   সোমবার (৯ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এমলাইভের প্রকাশিত প্রতিবেদনে ওই নারীর লটারি জয়ের খবর তুলে ধরা হয়েছে।   প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৬১ বছর বয়সী ওই নারী ৩০ ডলার মূল্যের একটি স্ক্র্যাচ অফ টিকিট কিনেছিলেন। পরে জানতে পারেন, তাঁর কেনা টিকিটেই রয়েছে ২০ লাখ ডলারের পুরস্কার।   স্ক্র্যাচ অফ লটারি যুক্তরাষ্ট্রে প্রচলিত একধরনের তাৎক্ষণিক লটারি। এসব টিকিটের নির্দিষ্ট অংশ ঘষে সেখানে থাকা নম্বর বা প্রতীক মিলিয়ে পুরস্কার জেতার বিষয়টি জানা যায়। টিকিটভেদে পুরস্কারের পরিমাণ ও জেতার সম্ভাবনা আলাদা হয়।   মিশিগান লটারিতে বড় অঙ্কের পুরস্কার জেতার ক্ষেত্রে বিজয়ীদের নির্ধারিত নিয়ম অনুযায়ী পুরস্কার দাবি করতে হয়। পুরস্কারের ধরন অনুসারে এককালীন অর্থ গ্রহণ অথবা কিস্তিতে অর্থ পাওয়ার ব্যবস্থা থাকতে পারে।   তবে ঘোষিত ২০ লাখ ডলারের পুরো অর্থ বিজয়ীর হাতে যাবে, এমন নয়। পুরস্কার গ্রহণের পদ্ধতি এবং প্রযোজ্য ফেডারেল ও অঙ্গরাজ্যের করের কারণে শেষ পর্যন্ত পাওয়া অর্থের পরিমাণ কম হতে পারে।   মাত্র ৩০ ডলারের একটি টিকিট থেকে ২০ লাখ ডলারের পুরস্কার পাওয়ার ঘটনাটি তাই বড় অঙ্কের লটারি জয়ের একটি উল্লেখযোগ্য উদাহরণ। তবে এ ধরনের পুরস্কার জেতার সম্ভাবনা সাধারণত অত্যন্ত কম এবং লটারিতে অর্থ খরচ করলেই পুরস্কার পাওয়ার নিশ্চয়তা নেই।

প্রকাশ: নভেম্বর ৯, ২০২৬ ২৩:৫৮
পেনসিলভানিয়ায় ৫০ হাজার ডলারের ওভারটাইম অর্থ আত্মসাতে সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে মামলা

পেনসিলভানিয়ায় ৫০ হাজার ডলারের ওভারটাইম অর্থ আত্মসাতে সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে মামলা

২০০৬ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত প্রথম মুসলিম হিসেবে ইতিহাস গড়েন কিথ এলিসন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

খ্রিষ্টান পরিবারে জন্ম, ১৯ বছর বয়সে ইসলাম গ্রহণ, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম মুসলিম সদস্য কিথ এলিসন

হ্যামট্রামেকের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

হ্যামট্রামেকের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

0 Comments