আমেরিকা

যুক্তরাষ্ট্রে অনুমোদন পেল মডার্নার যুগান্তকারী এমআরএনএ ফ্লু টিকা

ইসতিয়াক আহমেদ প্রকাশ: আগস্ট ৮, ২০২৬ ১৫:২২
যুক্তরাষ্ট্রে অনুমোদন পেল মডার্নার যুগান্তকারী এমআরএনএ ফ্লু টিকা
যুক্তরাষ্ট্রে অনুমোদন পেল মডার্নার যুগান্তকারী এমআরএনএ ফ্লু টিকা

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) দেশের প্রথম এমআরএনএ প্রযুক্তির ফ্লু ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার ভ্যাকসিনটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্না আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানিয়েছে। কোভিড-১৯ টিকায় ব্যবহৃত একই মেসেঞ্জার আরএনএ (mRNA) প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি এই ভ্যাকসিনটি ২০২৬-২০২৭ ফ্লু মৌসুমের আগেই ৫০ থেকে ৬৪ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের জন্য পূর্ণ অনুমোদন পেয়েছে।

 

অন্যদিকে, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সীদের জন্য ভ্যাকসিনটি ত্বরান্বিত বা 'অ্যাকসেলারেটেড' অনুমোদন পেয়েছে। এর ফলে প্রবীণদের ওপর এর কার্যকারিতা পুরোপুরি নিশ্চিত করতে মডার্না তাদের অতিরিক্ত গবেষণা চালিয়ে যাওয়ার পাশাপাশি এটি মানুষের ওপর প্রয়োগও করতে পারবে। বিশেষজ্ঞদের মতে, এমআরএনএ প্রযুক্তির ভ্যাকসিনগুলো দ্রুত আপডেট করা সম্ভব, যা প্রতিনিয়ত রূপ পরিবর্তনশীল ফ্লু ভাইরাসের বিরুদ্ধে আরও কার্যকর প্রতিরোধ গড়তে সাহায্য করবে।

 

প্রায় ৪০ হাজার অংশগ্রহণকারীর ওপর পরিচালিত একটি ফেজ-৩ ক্লিনিক্যাল ট্রায়ালের ভিত্তিতে এই অনুমোদন দেওয়া হয়েছে। ট্রায়ালে দেখা গেছে, প্রচলিত ফ্লু ভ্যাকসিনের তুলনায় নতুন এই ভ্যাকসিনটি ফ্লু আক্রান্তের হার ২৭ শতাংশ পর্যন্ত কমাতে সক্ষম। মডার্না জানিয়েছে, ক্লিনিক্যাল ট্রায়ালে গুরুতর কোনো নিরাপত্তা ঝুঁকি পাওয়া যায়নি। তবে প্রচলিত ফ্লু শটের তুলনায় এই টিকায় কিছু স্বল্পমেয়াদী পার্শ্বপ্রতিক্রিয়া বেশি দেখা গেছে, যার মধ্যে রয়েছে হাতে ব্যথা, ক্লান্তি, মাথাব্যথা এবং জ্বর। যদিও এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলো সাধারণত মৃদু এবং সাময়িক ছিল। ফক্স নিউজের সিনিয়র মেডিকেল অ্যানালিস্ট ডা. মার্ক সিগেল জানান, এটি কোনো সার্বজনীন ভ্যাকসিন নয়, বরং নির্দিষ্ট ফ্লু স্ট্রেন শনাক্ত হওয়ার পর দ্রুত উৎপাদনের লক্ষ্যেই এটি তৈরি করা হয়েছে এবং এটি মূলত বয়স্কদের সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখবে।

 

প্রবীণরা সাধারণত ফ্লুতে মারাত্মকভাবে আক্রান্ত হওয়ার সর্বোচ্চ ঝুঁকিতে থাকেন। সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর তথ্যমতে, ২০২৪-২০২৫ মৌসুমে যুক্তরাষ্ট্রে ফ্লু-জনিত কারণে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৫৭ শতাংশ এবং মারা যাওয়াদের মধ্যে ৭১ শতাংশেরই বয়স ছিল ৬৫ বা তার বেশি। ওই মৌসুমে আনুমানিক ৫ কোটি ১০ লাখ আমেরিকান ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন, যার মধ্যে ৭ লাখ ১০ হাজার মানুষ হাসপাতালে ভর্তি হন এবং ৪৫ হাজার মানুষ প্রাণ হারান।

 

এর আগে ক্লিনিক্যাল ট্রায়ালের ডিজাইনে ত্রুটির কারণ দেখিয়ে এফডিএ প্রথমে মডার্নার আবেদনটি পর্যালোচনা করতে অস্বীকৃতি জানালে এই নতুন এমআরএনএ ভ্যাকসিনটি বাধার মুখে পড়ে। তবে মডার্না এই সিদ্ধান্তের প্রতিবাদ জানালে পরবর্তীতে এফডিএ পর্যালোচনা এগিয়ে নিতে সম্মত হয়। গত জুনে এফডিএ-এর একটি স্বাধীন উপদেষ্টা কমিটি একমত হয় যে, ভ্যাকসিনটির ঝুঁকির চেয়ে এর উপকারিতাই বেশি, যা শেষ পর্যন্ত এর চূড়ান্ত অনুমোদনের পথ প্রশস্ত করে। মডার্নার মতে, এই যুগান্তকারী অনুমোদন ভবিষ্যতে এমন সমন্বিত বা 'কম্বিনেশন' ভ্যাকসিনের পথ খুলে দেবে, যা একসাথে একাধিক শ্বাসতন্ত্রের ভাইরাস থেকে সুরক্ষা দিতে সক্ষম হবে। প্রতিষ্ঠানটি বর্তমানে ফ্লু এবং কোভিড-১৯-এর একটি সমন্বিত ভ্যাকসিন তৈরির কাজ চালিয়ে যাচ্ছে, যার মাধ্যমে মানুষ এক শটেই পুরো সিজনাল বা মৌসুমী সুরক্ষা পাবে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

আমেরিকা

View more
নিউইয়র্কের ব্রঙ্কসে বিস্ফোরণে ধসে যাওয়া ভবনের ধ্বংসস্তূপে মিলল তৃতীয় ম রদেহ
নিউইয়র্কের ব্রঙ্কসে বিস্ফোরণে ধসে যাওয়া ভবনের ধ্বংসস্তূপে মিলল তৃতীয় ম রদেহ

গত বুধবার নিউইয়র্কের ব্রঙ্কসে একটি আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার পর শনিবার ধ্বংসস্তূপ থেকে তৃতীয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার ডিপার্টমেন্ট অব নিউইয়র্ক (এফডিএনওয়াই) বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় সময় বুধবার দুপুর ১২টার দিকে ৩৭৪ ইস্ট ২০৯ নম্বর স্ট্রিটের ওই ভবনের দোতলায় প্রথম আগুনের সূত্রপাত হয়, যা মুহূর্তেই ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে সবকিছু ভস্মীভূত করে দেয়।   অগ্নিকাণ্ডের দিনই ভবনের দোতলার ঠিক ওপরের তলায় বসবাসরত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তবে এরপর থেকেই ওই ব্যক্তির স্ত্রী, ষাটোর্ধ্ব এক বৃদ্ধা নিখোঁজ ছিলেন বলে শুক্রবার নিশ্চিত করেন ব্রঙ্কসের বোরো প্রেসিডেন্ট ভেনেসা গিবসন। এরপর শুক্রবার সন্ধ্যায় ভবনটির ভেতর থেকে দ্বিতীয় এবং শনিবার বিকেলে তৃতীয় মরদেহটি উদ্ধার করা হয়। তবে পরে উদ্ধার হওয়া এই দুই মৃতদেহের পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করেনি কর্তৃপক্ষ।   ভয়াবহ এই অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়েছেন ভবনের বেশ কয়েকজন বাসিন্দা। নিখোঁজ ওই বৃদ্ধার প্রতিবেশী এলিসি ফ্যালকন নামের এক নারী জানান, তাকে ফোনে না পেয়ে সবাই চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। এদিকে রেড ক্রসের পক্ষ থেকে গৃহহীন বাসিন্দাদের সাময়িকভাবে হোটেলে থাকার ব্যবস্থা করা হলেও, নিজের দুটি সার্ভিস অ্যানিমেলকে (পোষা প্রাণী) ছেড়ে যেতে রাজি না হওয়ায় ফ্যালকন বর্তমানে বাধ্য হয়ে নিজের গাড়িতেই বসবাস করছেন। তবে এই ধ্বংসস্তূপের মাঝ থেকেও তিনটি কুকুরকে ঘেউ ঘেউ শব্দ শুনে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন দমকলকর্মীরা।   ঠিক কী কারণে এমন ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি শহর কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো পুরোপুরি ভবনের ভেতরে প্রবেশ করে তদন্ত করার মতো নিরাপদ পরিবেশ না পাওয়ায়, আগুনের প্রকৃত কারণ উদ্ঘাটন করতে আরও বেশ কিছুটা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউ ইয়র্ক প্রতিনিধি প্রকাশ: আগস্ট ৮, ২০২৬ ১৬:৬
ক্যালিফোর্নিয়ায় ৪ ও ৭ বছরের শিশুর চালানো গাড়ির ধাক্কায় মৃত্যুর সঙ্গে লড়ছেন বিউটি কুইন

ক্যালিফোর্নিয়ায় ৪ ও ৭ বছরের শিশুর চালানো গাড়ির ধাক্কায় মৃত্যুর সঙ্গে লড়ছেন বিউটি কুইন

শিকাগোতে মৃতদেহ সংরক্ষণ কেন্দ্রে চরম অবহেলা, উদ্ধার ৫০টির বেশি পচনশীল মরদেহ

শিকাগোতে মৃতদেহ সংরক্ষণ কেন্দ্রে চরম অবহেলা, উদ্ধার ৫০টির বেশি পচনশীল মরদেহ

যুক্তরাষ্ট্রে অনুমোদন পেল মডার্নার যুগান্তকারী এমআরএনএ ফ্লু টিকা

যুক্তরাষ্ট্রে অনুমোদন পেল মডার্নার যুগান্তকারী এমআরএনএ ফ্লু টিকা

লস অ্যাঞ্জেলেসে অবৈধ রাস্তা দখলকে ঘিরে আগুন, ভাঙচুর ও লুটপাট; ক্ষতি ৫০ হাজার ডলারের মালামাল
লস অ্যাঞ্জেলেসে অবৈধ রাস্তা দখলকে ঘিরে আগুন, ভাঙচুর ও লুটপাট; ক্ষতি ৫০ হাজার ডলারের মালামাল

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শনিবার ভোরে দুটি পৃথক ‘স্ট্রিট টেকওভার’ বা বেআইনিভাবে রাস্তা দখলের ঘটনাকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা, অগ্নিকাণ্ড ও লুটপাটের ঘটনা ঘটেছে। শহরের ইস্ট লস অ্যাঞ্জেলেস এবং গ্রামার্সি পার্ক এলাকায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এই ধ্বংসাত্মক দৃশ্যপট তৈরি হয়। জনসাধারণের ক্রমবর্ধমান ক্ষোভ এবং পুলিশ প্রশাসনের শত চেষ্টা ও বিপুল অর্থ ব্যয় সত্ত্বেও এ ধরনের বেপরোয়া কার্যকলাপ থামানো সম্ভব হচ্ছে না।   শহরের দক্ষিণাংশে একটি স্ট্রিট টেকওভারের পর রাস্তায় থাকা একটি গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিসের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, ভোর ৪টা ৫২ মিনিটের দিকে তারা আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে পৌঁছান এবং বিশাল ওই আগুন নিভিয়ে ফেলেন।   লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের (এলএপিডি) একজন মুখপাত্র জানান, এর কিছুক্ষণ আগেই আতশবাজি ফোটানো বিশাল জনতাকে ছত্রভঙ্গ করতে কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়েছিলেন। ঘটনাস্থলের ভিডিওতে পুলিশের উপস্থিতি এবং রাস্তায় গাড়ির টায়ারের অসংখ্য দাগ (স্কিড মার্ক) দেখা যায়। তবে গাড়িতে কীভাবে আগুন লেগেছে বা এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।   অন্যদিকে, রাত ২টা ২০ মিনিটের দিকে ইস্ট লস অ্যাঞ্জেলেসের ১১৩১ সাউথ আটলান্টিক বুলেভার্ডে অবস্থিত একটি ‘অটোজোন’ স্টোরে ব্যাপক লুটপাটের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, স্ট্রিট টেকওভারে অংশ নেওয়া দর্শনার্থীরাই স্টোরের সামনের কাঁচের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। খবর পেয়ে লস অ্যাঞ্জেলেস শেরিফ ডিপার্টমেন্টের (এলএএসডি) কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।   ভিডিও ফুটেজে দেখা যায়, স্টোরের মেঝেতে গাড়ির ব্যাটারি, ওয়াইপার ফ্লুইড এবং নানা ধরনের যন্ত্রাংশ এলোমেলো অবস্থায় পড়ে আছে। এমনকি সেখানে একটি মডেলো বিয়ারের ক্যানও পড়ে থাকতে দেখা যায়।   ঘটনাস্থলে থাকা এক ভিডিও স্ট্রিঙ্গারের তথ্যমতে, লুটপাটকারীরা ওই স্টোর থেকে অন্তত ৫০ হাজার ডলার মূল্যের মালামাল এবং তিনটি ক্যাশ রেজিস্টার চুরি করে পালিয়েছে। স্টোরের পাশের একটি গলি দিয়ে কিছু মালামাল নিয়ে লুকিয়ে পালানোর সময় স্থানীয় কয়েকজনকে প্রায় ধরেই ফেলেছিল পুলিশ। রাস্তার ওপর অসংখ্য গাড়ির টায়ারের দাগ পড়ে থাকা ওই অটোজোন স্টোরটি আপাতত বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে। এই ঘটনাতেও শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেনি পুলিশ।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ৮, ২০২৬ ১৪:৫১
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ক্যারোলিনা পর্যন্ত ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ক্যারোলিনা পর্যন্ত ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা

ওয়াশিংটনে ৮৫ বছরের বৃদ্ধের ২ লাখ ডলারের স্বর্ণ হাতানোর চেষ্টায় গ্রেপ্তার দুই ভুয়া ফেডারেল এজেন্ট

ওয়াশিংটনে ৮৫ বছরের বৃদ্ধের ২ লাখ ডলারের স্বর্ণ হাতানোর চেষ্টায় গ্রেপ্তার দুই ভুয়া ফেডারেল এজেন্ট

মিশিগানে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় প্রথম সেমিস্টারের ফলাফল প্রকাশ করবে না বিশ্ববিদ্যালয়

মিশিগানে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় প্রথম সেমিস্টারের ফলাফল প্রকাশ করবে না বিশ্ববিদ্যালয়

যুক্তরাষ্ট্রের ইলিনয়ে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে গ্রেপ্তার নারী অ্যাথলেটিক ট্রেইনার
যুক্তরাষ্ট্রের ইলিনয়ে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে গ্রেপ্তার নারী অ্যাথলেটিক ট্রেইনার

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একটি হাইস্কুলে এক শিক্ষার্থীর সাথে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে ক্রিস্টিনা জি. পেটন (২৭) নামের এক অ্যাথলেটিক ট্রেইনারকে গ্রেপ্তার করা হয়েছে।   লি কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, ইন্ডিয়ান ক্রিক হাইস্কুলে কর্মরত অবস্থায় এক ছাত্রের সাথে তার এই আপত্তিকর সম্পর্কের অভিযোগ ওঠে। প্রায় দুই মাস আগে পুলিশের কাছে এই অভিযোগ আসার পর গত বুধবার তিনি নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।   জানা গেছে, গত ১০ জুন ডেকাব কাউন্টি শেরিফ অফিসে প্রথম এই অভিযোগটি জমা পড়ে। তবে ঘটনাটি লি কাউন্টি শেরিফ অফিসের আওতাধীন হওয়ায় তারাই পরবর্তীতে তদন্ত শুরু করে এবং গত ৫ আগস্ট পেটন পুলিশের কাছে ধরা দেন।   পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার চারটি ফেলোনি অভিযোগ এবং একজন নাবালকের কাছে ক্ষতিকর উপাদান বিতরণের চারটি ফেলোনি ও চারটি মিসডিমিনার অভিযোগ আনা হয়েছে।   ইলিনয় অঙ্গরাজ্যের ২০২১ সালের ফৌজদারি বিচার সংস্কার আইন বা 'সেফ-টি অ্যাক্ট' (SAFE-T Act)-এর অধীনে পেটনকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।   এই আইনের ফলে জামিনের জন্য আসামিদের কোনো অর্থ প্রদান করতে হয় না। আগামী ২৭ আগস্ট সকাল ৯টায় তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।   তবে পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযোগগুলো নিছকই অভিযোগ এবং দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত বিবাদীকে আইনত নির্দোষ হিসেবেই বিবেচনা করা হবে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ৮, ২০২৬ ১৩:২৬
ট্রান্স-ক্যাস্পিয়ান বাণিজ্যপথে বেসরকারি বিনিয়োগ বাড়াতে ২০১ মিলিয়ন ডলারের তহবিল চালুর ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ২০১ মিলিয়ন ডলারের তহবিলে নতুন গতি পাচ্ছে এশিয়া-ইউরোপ বাণিজ্যপথ

নিউইয়র্কের ম্যানহাটনে ‘আফটার-আওয়ার্স ক্লাবে’ গোলাগুলি I ছবি: সংগৃহীত

নিউইয়র্কের ম্যানহাটনে ‘আফটার-আওয়ার্স ক্লাবে’ গোলাগুলি, গুলিবিদ্ধ এক যুবক

সীমিত আয়ের ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষ, অন্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিরা এ সুবিধার যোগ্য। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে এই ২৯ রোগ থাকলে মিলতে পারে মাসে সর্বোচ্চ ১,৪৯১ ডলার সহায়তা

0 Comments